CC Adi 10.1
শ্রীচৈতন্যপদাম্ভোজ–মধুপেভ্যো নমো নমঃ । কথঞ্চিদাশ্রয়াদ্ যেষাং শ্বাপি তদ্গন্ধভাগ্ভবেৎ ॥ ১ ॥
śrī-caitanya-padāmbhoja- madhupebhyo namo namaḥ kathañcid āśrayād yeṣāṁ śvāpi tad-gandha-bhāg bhavet
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Adi-līlā — Chapter 10: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
শ্রীচৈতন্যপদাম্ভোজ–মধুপেভ্যো নমো নমঃ । কথঞ্চিদাশ্রয়াদ্ যেষাং শ্বাপি তদ্গন্ধভাগ্ভবেৎ ॥ ১ ॥
śrī-caitanya-padāmbhoja- madhupebhyo namo namaḥ kathañcid āśrayād yeṣāṁ śvāpi tad-gandha-bhāg bhavet
জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য–নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২॥
jaya jaya śrī-kṛṣṇa-caitanya-nityānanda jayādvaitacandra jaya gaura-bhakta-vṛnda
এই মালীর—এই বৃক্ষের অকথ্য কথন । এবে শুন মুখ্যশাখার নাম–বিবরণ ॥ ৩॥
ei mālīra — ei vṛkṣera akathya kathana ebe śuna mukhya-śākhāra nāma-vivaraṇa
চৈতন্য–গোসাঞির যত পারিষদচয় । গুরু–লঘু–ভাব তাঁর না হয় নিশ্চয় ॥ ৪ ॥
caitanya-gosāñira yata pāriṣada-caya guru-laghu-bhāva tāṅra nā haya niścaya
যত যত মহান্ত কৈলা তাঁ–সবার গণন । কেহ করিবারে নারে জ্যেষ্ঠ–লঘু–ক্রম ॥ ৫॥
yata yata mahānta kailā tāṅ-sabāra gaṇana keha karibāre nāre jyeṣṭha-laghu-krama
অতএব তাঁ–সবারে করি’ নমস্কার । নাম–মাত্র করি, দোষ না লবে আমার ॥ ৬ ॥
ataeva tāṅ-sabāre kari’ namaskāra nāma-mātra kari, doṣa nā labe āmāra
বন্দে শ্রীকৃষ্ণচৈতন্য–প্রেমামরতরোঃ প্রিয়ান্ । শাখারূপান্ ভক্তগণান্ কৃষ্ণপ্রেমফলপ্রদান্ ॥ ৭ ॥
vande śrī-kṛṣṇa-caitanya- premāmara-taroḥ priyān śākhā-rūpān bhakta-gaṇān kṛṣṇa-prema-phala-pradān
শ্রীবাস পণ্ডিত, আর শ্রীরাম পণ্ডিত । দুই ভাই—দুই শাখা, জগতে বিদিত ॥ ৮ ॥
śrīvāsa paṇḍita, āra śrī-rāma paṇḍita dui bhāi — dui śākhā, jagate vidita
শ্রীপতি, শ্রীনিধি—তাঁর দুই সহোদর । চারি ভাইর দাস–দাসী, গৃহ–পরিকর ॥ ৯ ॥
śrīpati, śrīnidhi — tāṅra dui sahodara cāri bhāira dāsa-dāsī, gṛha-parikara
দুই শাখার উপশাখায় তাঁ–সবার গণন । যাঁর গৃহে মহাপ্রভুর সদা সংকীর্তন ॥ ১০ ॥
dui śākhāra upaśākhāya tāṅ-sabāra gaṇana yāṅra gṛhe mahāprabhura sadā saṅkīrtana
চারি ভাই সবংশে করে চৈতন্যের সেবা । গৌরচন্দ্র বিনা নাহি জানে দেবী–দেবা ॥ ১১ ॥
cāri bhāi sa-vaṁśe kare caitanyera sevā gauracandra vinā nāhi jāne devī-devā
‘আচার্যরত্ন’ নাম ধরে বড় এক শাখা । তাঁর পরিকর, তাঁর শাখা–উপশাখা ॥ ১২ ॥
‘ācāryaratna’ nāma dhare baḍa eka śākhā tāṅra parikara, tāṅra śākhā-upaśākhā
আচার্যরত্নের নাম ‘শ্রীচন্দ্রশেখর’ । যাঁর ঘরে দেবী–ভাবে নাচিলা ঈশ্বর ॥ ১৩ ॥
ācāryaratnera nāma ‘śrī-candraśekhara’ — yāṅra ghare devī-bhāve nācilā īśvara
পুণ্ডরীক বিদ্যানিধি—বড়শাখা জানি । যাঁর নাম লঞা প্রভু কান্দিলা আপনি ॥ ১৪ ॥
puṇḍarīka vidyānidhi — baḍa-śākhā jāni yāṅra nāma lañā prabhu kāndilā āpani
বড় শাখা,—গদাধর পণ্ডিত–গোসাঞি । তেঁহো লক্ষ্মীরূপা, তাঁর সম কেহ নাই ॥ ১৫ ॥
baḍa śākhā, — gadādhara paṇḍita-gosāñi teṅho lakṣmī-rūpā, tāṅra sama keha nāi
তাঁর শিষ্য–উপশিষ্য,—তাঁর উপশাখা । এইমত সব শাখা–উপশাখার লেখা ॥ ১৬ ॥
tāṅra śiṣya-upaśiṣya, — tāṅra upaśākhā eimata saba śākhā-upaśākhāra lekhā
বক্রেশ্বর পণ্ডিত—প্রভুর বড় প্রিয় ভৃত্য । এক–ভাবে চব্বিশ প্রহর যাঁর নৃত্য ॥ ১৭ ॥
vakreśvara paṇḍita — prabhura baḍa priya bhṛtya eka-bhāve cabbiśa prahara yāṅra nṛtya
আপনে মহাপ্রভু গায় যাঁর নৃত্যকালে । প্রভুর চরণ ধরি’ বক্রেশ্বর বলে ॥ ১৮ ॥
āpane mahāprabhu gāya yāṅra nṛtya-kāle prabhura caraṇa dhari’ vakreśvara bale
“দশসহস্র গন্ধর্ব মোরে দেহ’ চন্দ্রমুখ । তারা গায়, মুঞি নাচোঁ—তবে মোর সুখ ॥” ১৯ ॥
“daśa-sahasra gandharva more deha’ candramukha tārā gāya, muñi nācoṅ — tabe mora sukha”
প্রভু বলে—তুমি মোর পক্ষ এক শাখা । আকাশে উড়িতাম যদি পাঙ আর পাখা ॥ ২০ ॥
prabhu bale — tumi mora pakṣa eka śākhā ākāśe uḍitāma yadi pāṅ āra pākhā
পণ্ডিত জগদানন্দ প্রভুর প্রাণরূপ । লোকে খ্যাত যেঁহো সত্যভামার স্বরূপ ॥ ২১ ॥
paṇḍita jagadānanda prabhura prāṇa-rūpa loke khyāta yeṅho satyabhāmāra svarūpa
প্রীত্যে করিতে চাহে প্রভুর লালন–পালন । বৈরাগ্য–লোক–ভয়ে প্রভু না মানে কখন ॥ ২২ ॥
prītye karite cāhe prabhura lālana-pālana vairāgya-loka-bhaye prabhu nā māne kakhana
দুইজনে খট্মটি লাগায় কোন্দল । তাঁর প্রীত্যের কথা আগে কহিব সকল ॥ ২৩ ॥
dui-jane khaṭmaṭi lāgāya kondala tāṅra prītyera kathā āge kahiba sakala
রাঘব–পণ্ডিত—প্রভুর আদ্য–অনুচর । তাঁর এক শাখা মুখ্য,—মকরধ্বজ কর ॥ ২৪ ॥
rāghava-paṇḍita — prabhura ādya-anucara tāṅra eka śākhā mukhya — makaradhvaja kara
তাঁহার ভগিনী দময়ন্তী প্রভুর প্রিয় দাসী । প্রভুর ভোগসামগ্রী যে করে বারমাসি ॥ ২৫ ॥
tāṅhāra bhaginī damayantī prabhura priya dāsī prabhura bhoga-sāmagrī ye kare vāra-māsi
সে সব সামগ্রী যত ঝালিতে ভরিয়া । রাঘব লইয়া যা’ন গুপত করিয়া ॥ ২৬ ॥
se saba sāmagrī yata jhālite bhariyā rāghava la-iyā yā’na gupata kariyā
বারমাস তাহা প্রভু করেন অঙ্গীকার । ‘রাঘবের ঝালি’ বলি’ প্রসিদ্ধি যাহার ॥ ২৭ ॥
vāra-māsa tāhā prabhu karena aṅgīkāra ‘rāghavera jhāli’ bali’ prasiddhi yāhāra
সে–সব সামগ্রী আগে করিব বিস্তার । যাহার শ্রবণে ভক্তের বহে অশ্রুধার ॥ ২৮ ॥
se-saba sāmagrī āge kariba vistāra yāhāra śravaṇe bhaktera vahe aśrudhāra
প্রভুর অত্যন্ত প্রিয়—পণ্ডিত গঙ্গাদাস । যাঁহার স্মরণে হয় সর্ববন্ধ–নাশ ॥ ২৯ ॥
prabhura atyanta priya — paṇḍita gaṅgādāsa yāṅhāra smaraṇe haya sarva-bandha-nāśa
চৈতন্য–পার্ষদ—শ্রীআচার্য পুরন্দর । পিতা করি’ যাঁরে বলে গৌরাঙ্গসুন্দর ॥ ৩০ ॥
caitanya-pārṣada — śrī-ācārya purandara pitā kari’ yāṅre bale gaurāṅga-sundara
দামোদরপণ্ডিত শাখা প্রেমেতে প্রচণ্ড । প্রভুর উপরে যেঁহো কৈল বাক্যদণ্ড ॥ ৩১ ॥
dāmodara-paṇḍita śākhā premete pracaṇḍa prabhura upare yeṅho kaila vākya-daṇḍa
দণ্ড–কথা কহিব আগে বিস্তার করিয়া । দণ্ডে তুষ্ট প্রভু তাঁরে পাঠাইলা নদীয়া ॥ ৩২ ॥
daṇḍa-kathā kahiba āge vistāra kariyā daṇḍe tuṣṭa prabhu tāṅre pāṭhāilā nadīyā
তাঁহার অনুজ শাখা—শঙ্করপণ্ডিত । ‘প্রভু–পাদোপাধান’ যাঁর নাম বিদিত ॥ ৩৩ ॥
tāṅhāra anuja śākhā — śaṅkara-paṇḍita ‘prabhu-pādopādhāna’ yāṅra nāma vidita
সদাশিবপণ্ডিত যাঁর প্রভুপদে আশ । প্রথমেই নিত্যানন্দের যাঁর ঘরে বাস ॥ ৩৪ ॥
sadāśiva-paṇḍita yāṅra prabhu-pade āśa prathamei nityānandera yāṅra ghare vāsa
শ্রীনৃসিংহ–উপাসক—প্রদ্যুম্ন ব্রহ্মচারী । প্রভু তাঁর নাম কৈলা ‘নৃসিংহানন্দ’ করি’ ॥ ৩৫ ॥
śrī-nṛsiṁha-upāsaka — pradyumna brahmacārī prabhu tāṅra nāma kailā ‘nṛsiṁhānanda’ kari’
নারায়ণ–পণ্ডিত এক বড়ই উদার । চৈতন্যচরণ বিনু নাহি জানে আর ॥ ৩৬
nārāyaṇa-paṇḍita eka baḍa-i udāra caitanya-caraṇa vinu nāhi jāne āra
শ্রীমান্পণ্ডিত শাখা—প্রভুর নিজ ভৃত্য । দেউটি ধরেন, যবে প্রভু করেন নৃত্য ॥ ৩৭ ॥
śrīmān-paṇḍita śākhā — prabhura nija bhṛtya deuṭi dharena, yabe prabhu karena nṛtya
শুক্লাম্বর–ব্রহ্মচারী বড় ভাগ্যবান্ । যাঁর অন্ন মাগি’ কাড়ি’ খাইলা ভগবান্ ॥ ৩৮ ॥
śuklāmbara-brahmacārī baḍa bhāgyavān yāṅra anna māgi’ kāḍi’ khāilā bhagavān
নন্দন–আচার্য–শাখা জগতে বিদিত । লুকাইয়া দুই প্রভুর যাঁর ঘরে স্থিত ॥ ৩৯ ॥
nandana-ācārya-śākhā jagate vidita lukāiyā dui prabhura yāṅra ghare sthita
শ্রীমুকুন্দ–দত্ত শাখা—প্রভুর সমাধ্যায়ী । যাঁহার কীর্তনে নাচে চৈতন্য–গোসাঞি ॥ ৪০ ॥
śrī-mukunda-datta śākhā — prabhura samādhyāyī yāṅhāra kīrtane nāce caitanya-gosāñi
বাসুদেব দত্ত—প্রভুর ভৃত্য মহাশয় । সহস্র–মুখে যাঁর গুণ কহিলে না হয় ॥ ৪১ ॥
vāsudeva datta — prabhura bhṛtya mahāśaya sahasra-mukhe yāṅra guṇa kahile nā haya
জগতে যতেক জীব, তার পাপ লঞা । নরক ভুঞ্জিতে চাহে জীব ছাড়াইয়া ॥ ৪২ ॥
jagate yateka jīva, tāra pāpa lañā naraka bhuñjite cāhe jīva chāḍāiyā
হরিদাসঠাকুর শাখার অদ্ভুত চরিত । তিন লক্ষ নাম তেঁহো লয়েন অপতিত ॥ ৪৩ ॥
haridāsa-ṭhākura śākhāra adbhuta carita tina lakṣa nāma teṅho layena apatita
তাঁহার অনন্ত গুণ,—কহি দিঙ্মাত্র । আচার্য গোসাঞি যাঁরে ভুঞ্জায় শ্রাদ্ধপাত্র ॥ ৪৪ ॥
tāṅhāra ananta guṇa — kahi diṅmātra ācārya gosāñi yāṅre bhuñjāya śrāddha-pātra
প্রহ্লাদ–সমান তাঁর গুণের তরঙ্গ । যবন–তাড়নেও যাঁর নাহিক ভ্রূভঙ্গ ॥ ৪৫ ॥
prahlāda-samāna tāṅra guṇera taraṅga yavana-tāḍaneo yāṅra nāhika bhrū-bhaṅga
তেঁহো সিদ্ধি পাইলে তাঁর দেহ লঞা কোলে । নাচিল চৈতন্যপ্রভু মহাকুতূহলে ॥ ৪৬ ॥
teṅho siddhi pāile tāṅra deha lañā kole nācila caitanya-prabhu mahā-kutūhale
তাঁর লীলা বর্ণিয়াছেন বৃন্দাবনদাস । যেবা অবশিষ্ট, আগে করিব প্রকাশ ॥ ৪৭ ॥
tāṅra līlā varṇiyāchena vṛndāvana-dāsa yebā avaśiṣṭa, āge kariba prakāśa
তাঁর উপশাখা,—যত কুলীনগ্রামী জন । সত্যরাজ–আদি—তাঁর কৃপার ভাজন ॥ ৪৮ ॥
tāṅra upaśākhā — yata kulīna-grāmī jana satyarāja-ādi — tāṅra kṛpāra bhājana
শ্ৰীমুরারি গুপ্ত শাখা—প্রেমের ভাণ্ডার । প্রভুর হৃদয় দ্রবে শুনি’ দৈন্য যাঁর ॥ ৪৯ ॥
śrī-murāri gupta śākhā — premera bhāṇḍāra prabhura hṛdaya drave śuni’ dainya yāṅra
প্রতিগ্রহ নাহি করে, না লয় কার ধন । আত্মবৃত্তি করি’ করে কুটুম্ব ভরণ ॥ ৫০ ॥
pratigraha nāhi kare, nā laya kāra dhana ātma-vṛtti kari’ kare kuṭumba bharaṇa
চিকিৎসা করেন যারে হইয়া সদয় । দেহরোগ ভবরোগ,—দুই তার ক্ষয় ॥ ৫১ ॥
cikitsā karena yāre ha-iyā sadaya deha-roga bhāva-roga, — dui tāra kṣaya
শ্রীমান্ সেন প্রভুর সেবক প্রধান । চৈতন্য–চরণ বিনু নাহি জানে আন ॥ ৫২ ॥
śrīmān sena prabhura sevaka pradhāna caitanya-caraṇa vinu nāhi jāne āna
শ্রীগদাধর দাস শাখা সর্বোপরি । কাজীগণের মুখে যেঁহ বোলাইল হরি ॥ ৫৩ ॥
śrī-gadādhara dāsa śākhā sarvopari kājī-gaṇera mukhe yeṅha bolāila hari
শিবানন্দ সেন—প্রভুর ভৃত্য অন্তরঙ্গ । প্রভুস্থানে যাইতে সবে লয়েন যাঁর সঙ্গ ॥ ৫৪ ॥
śivānanda sena — prabhura bhṛtya antaraṅga prabhu-sthāne yāite sabe layena yāṅra saṅga
প্রতিবর্ষে প্রভুগণ সঙ্গেতে লইয়া । নীলাচলে চলেন পথে পালন করিয়া ॥ ৫৫ ॥
prativarṣe prabhu-gaṇa saṅgete lā-iyā nīlācale calena pathe pālana kariyā
ভক্তে কৃপা করেন প্রভু এ–তিন স্বরূপে । ‘সাক্ষাৎ’, ‘আবেশ’ আর ‘আবির্ভাব’–রূপে ॥ ৫৬ ॥
bhakte kṛpā karena prabhu e-tina svarūpe ‘sākṣāt,’ ‘āveśa’ āra ‘āvirbhāva’-rūpe
‘সাক্ষাতে’ সকল ভক্ত দেখে নির্বিশেষ । নকুল ব্রহ্মচারি–দেহে প্রভুর ‘আবেশ’ ॥ ৫৭ ॥
‘sākṣāte’ sakala bhakta dekhe nirviśeṣa nakula brahmacāri-dehe prabhura ‘āveśa’
‘প্রদ্যুম্ন ব্রহ্মচারী’ তাঁর আগে নাম ছিল । ‘নৃসিংহানন্দ’ নাম প্রভু পাছে ত’ রাখিল ॥ ৫৮ ॥
‘pradyumna brahmacārī’ tāṅra āge nāma chila ‘nṛsiṁhānanda’ nāma prabhu pāche ta’ rākhila
তাঁহাতে হইল চৈতন্যের ‘আবির্ভাব’ । অলৌকিক ঐছে প্রভুর অনেক স্বভাব ॥ ৫৯ ।
tāṅhāte ha-ila caitanyera ‘āvirbhāva’ alaukika aiche prabhura aneka svabhāva
আস্বাদিল এ সব রস সেন শিবানন্দ । বিস্তারি’ কহিব আগে এসব আনন্দ ॥ ৬০ ॥
āsvādila e saba rasa sena śivānanda vistāri’ kahiba āge esaba ānanda
শিবানন্দের উপশাখা, তাঁর পরিকর । পুত্র–ভৃত্য–আদি করি’ চৈতন্য–কিঙ্কর ॥ ৬১ ॥
śivānandera upaśākhā, tāṅra parikara putra-bhṛty-ādi kari’ caitanya-kiṅkara
চৈতন্যদাস, রামদাস, আর কর্ণপূর । তিন পুত্র শিবানন্দের প্রভুর ভক্তশূর ॥ ৬২ ॥
caitanya-dāsa, rāmadāsa, āra karṇapūra tina putra śivānandera prabhura bhakta-śūra
শ্রীবল্লভসেন, আর সেন শ্রীকান্ত । শিবানন্দ–সম্বন্ধে প্রভুর ভক্ত একান্ত ॥ ৬৩ ॥
śrī-vallabhasena, āra sena śrīkānta śivānanda-sambandhe prabhura bhakta ekānta
প্রভুপ্রিয় গোবিন্দানন্দ মহাভাগবত । প্রভুর কীর্তনীয়া আদি শ্রীগোবিন্দ দত্ত ॥ ৬৪ ॥
prabhu-priya govindānanda mahābhāgavata prabhura kīrtanīyā ādi śrī-govinda datta
শ্রীবিজয়দাস–নাম প্রভুর আখরিয়া । প্রভুরে অনেক পুঁথি দিয়াছে লিখিয়া ॥ ৬৫ ॥
śrī-vijaya-dāsa-nāma prabhura ākhariyā prabhure aneka puṅthi diyāche likhiyā
‘রত্নবাহু’ বলি’ প্রভু থুইল তাঁর নাম । অকিঞ্চন প্রভুর প্রিয় কৃষ্ণদাস–নাম ॥ ৬৬ ॥
‘ratnabāhu’ bali’ prabhu thuila tāṅra nāma akiñcana prabhura priya kṛṣṇadāsa-nāma
খোলা–বেচা শ্রীধর প্রভুর প্রিয়দাস । যাঁহা–সনে প্রভু করে নিত্য পরিহাস ॥ ৬৭ ॥
kholā-vecā śrīdhara prabhura priya-dāsa yāṅhā-sane prabhu kare nitya parihāsa
প্রভু যাঁর নিত্য লয় থোড়–মোচা–ফল । যাঁর ফুটা–লৌহপাত্রে প্রভু পিলা জল ॥ ৬৮ ॥
prabhu yāṅra nitya laya thoḍa-mocā-phala yāṅra phuṭā-lauhapātre prabhu pilā jala
প্রভুর অতিপ্রিয় দাস ভগবান্ পণ্ডিত । যাঁর দেহে কৃষ্ণ পূর্বে হৈলা অধিষ্ঠিত ॥ ৬৯ ॥
prabhura atipriya dāsa bhagavān paṇḍita yāṅra dehe kṛṣṇa pūrve hailā adhiṣṭhita
জগদীশ পণ্ডিত, আর হিরণ্য মহাশয় । যারে কৃপা কৈল বাল্যে প্রভু দয়াময় ॥ ৭০ ॥
jagadīśa paṇḍita, āra hiraṇya mahāśaya yāre kṛpā kaila bālye prabhu dayāmaya
এই দুই–ঘরে প্রভু একাদশী দিনে । বিষ্ণুর নৈবেদ্য মাগি’ খাইল আপনে ॥ ৭১ ॥
ei dui-ghare prabhu ekādaśī dine viṣṇura naivedya māgi’ khāila āpane
প্রভুর পড়ুয়া দুই,—পুরুষোত্তম, সঞ্জয় । ব্যাকরণে দুই শিষ্য—দুই মহাশয় ॥ ৭২ ॥
prabhura paḍuyā dui, — puruṣottama, sañjaya vyākaraṇe dui śiṣya — dui mahāśaya
বনমালী পণ্ডিত শাখা বিখ্যাত জগতে । সোণার মুষল হল দেখিল প্রভুর হাতে ॥ ৭৩ ॥
vanamālī paṇḍita śākhā vikhyāta jagate soṇāra muṣala hala dekhila prabhura hāte
শ্রীচৈতন্যের অতি প্রিয় বুদ্ধিমন্ত খান্ । আজন্ম আজ্ঞাকারী তেঁহো সেবক–প্রধান ॥ ৭৪ ॥
śrī-caitanyera ati priya buddhimanta khān ājanma ājñākārī teṅho sevaka-pradhāna
গরুড় পণ্ডিত লয় শ্রীনাম–মঙ্গল । নাম–বলে বিষ যাঁরে না করিল বল ॥ ৭৫ ॥
garuḍa paṇḍita laya śrīnāma-maṅgala nāma-bale viṣa yāṅre nā karila bala
গোপীনাথ সিংহ—এক চৈতন্যের দাস । অক্রুর বলি’ প্রভু যাঁরে কৈলা পরিহাস ॥ ৭৬ ॥
gopīnātha siṁha — eka caitanyera dāsa akrūra bali’ prabhu yāṅre kailā parihāsa
ভাগবতী দেবানন্দ বক্রেশ্বর–কৃপাতে । ভাগবতের ভক্তি–অর্থ পাইল প্রভু হৈতে ॥ ৭৭ ॥
bhāgavatī devānanda vakreśvara-kṛpāte bhāgavatera bhakti-artha pāila prabhu haite
খণ্ডবাসী মুকুন্দদাস, শ্রীরঘুনন্দন । নরহরিদাস, চিরঞ্জীব, সুলোচন ॥ ৭৮ ॥ এই সব মহাশাখা—চৈতন্য–কৃপাধাম । প্রেম–ফল–ফুল করে যাহাঁ তাহাঁ দান ॥ ৭৯ ॥
khaṇḍavāsī mukunda-dāsa, śrī-raghunandana narahari-dāsa, cirañjīva, sulocana ei saba mahāśākhā — caitanya-kṛpādhāma prema-phala-phula kare yāhāṅ tāhāṅ dāna
কুলীনগ্রামবাসী সত্যরাজ, রামানন্দ । যদুনাথ, পুরুষোত্তম, শঙ্কর, বিদ্যানন্দ ॥ ৮০ ॥
kulīnagrāma-vāsī satyarāja, rāmānanda yadunātha, puruṣottama, śaṅkara, vidyānanda
বাণীনাথ বসু আদি যত গ্রামী জন । সবেই চৈতন্যভৃত্য,—চৈতন্য–প্রাণধন ॥ ৮১ ॥
vāṇīnātha vasu ādi yata grāmī jana sabei caitanya-bhṛtya, — caitanya-prāṇadhana
প্রভু কহে, কুলীনগ্রামের যে হয় কুক্কুর । সেই মোর প্রিয়, অন্য জন রহু দূর ॥ ৮২ ॥
prabhu kahe, kulīnagrāmera ye haya kukkura sei mora priya, anya jana rahu dūra
কুলীনগ্রামীর ভাগ্য কহনে না যায় । শূকর চরায় ডোম, সেহ কৃষ্ণ গায় ॥ ৮৩ ॥
kulīnagrāmīra bhāgya kahane nā yāya śūkara carāya ḍoma, seha kṛṣṇa gāya
অনুপম–বল্লভ, শ্রীরূপ, সনাতন । এই তিন শাখা বৃক্ষের পশ্চিমে সর্বোত্তম ॥ ৮৪ ॥
anupama-vallabha, śrī-rūpa, sanātana ei tina śākhā vṛkṣera paścime sarvottama
তাঁর মধ্যে রূপ–সনাতন—বড় শাখা । অনুপম, জীব, রাজেন্দ্রাদি উপশাখা ॥ ৮৫ ॥
tāṅra madhye rūpa-sanātana — baḍa śākhā anupama, jīva, rājendrādi upaśākhā
মালীর ইচ্ছায় শাখা বহুত বাড়িল । বাড়িয়া পশ্চিম দেশ সব আচ্ছাদিল ॥ ৮৬ ॥
mālīra icchāya śākhā bahuta bāḍila bāḍiyā paścima deśa saba ācchādila
আ–সিন্ধুনদী–তীর আর হিমালয় । বৃন্দাবন–মথুরাদি যত তীর্থ হয় ॥ ৮৭ ॥
ā-sindhunadī-tīra āra himālaya vṛndāvana-mathurādi yata tīrtha haya
দুই শাখার প্রেমফলে সকল ভাসিল । প্রেমফলাস্বাদে লোক উন্মত্ত হইল ॥ ৮৮ ॥
dui śākhāra prema-phale sakala bhāsila prema-phalāsvāde loka unmatta ha-ila
পশ্চিমের লোক সব মূঢ় অনাচার । তাহাঁ প্রচারিল দোঁহে ভক্তি–সদাচার ॥ ৮৯ ॥
paścimera loka saba mūḍha anācāra tāhāṅ pracārila doṅhe bhakti-sadācāra
শাস্ত্রদৃষ্ট্যে কৈল লুপ্ততীর্থের উদ্ধার । বৃন্দাবনে কৈল শ্ৰীমূর্তি–সেবার প্রচার ॥ ৯০ ॥
śāstra-dṛṣṭye kaila lupta-tīrthera uddhāra vṛndāvane kaila śrīmūrti-sevāra pracāra
মহাপ্রভুর প্রিয় ভৃত্য—রঘুনাথদাস । সর্ব ত্যজি’ কৈল প্রভুর পদতলে বাস ॥ ৯১ ॥
mahāprabhura priya bhṛtya — raghunātha-dāsa sarva tyaji’ kaila prabhura pada-tale vāsa
প্রভু সমর্পিল তাঁরে স্বরূপের হাতে । প্রভুর গুপ্তসেবা কৈল স্বরূপের সাথে ॥ ৯২ ॥
prabhu samarpila tāṅre svarūpera hāte prabhura gupta-sevā kaila svarūpera sāthe
ষোড়শ বৎসর কৈল অন্তরঙ্গ–সেবন । স্বরূপের অন্তর্ধানে আইলা বৃন্দাবন ॥ ৯৩ ॥
ṣoḍaśa vatsara kaila antaraṅga-sevana svarūpera antardhāne āilā vṛndāvana
বৃন্দাবনে দুই ভাইর চরণ দেখিয়া । গোবর্ধনে ত্যজিব দেহ ভৃগুপাত করিয়া ॥ ৯৪ ॥
vṛndāvane dui bhāira caraṇa dekhiyā govardhane tyajiba deha bhṛgupāta kariyā
এই ত’ নিশ্চয় করি’ আইল বৃন্দাবনে । আসি’ রূপ–সনাতনের বন্দিল চরণে ॥ ৯৫ ॥
ei ta’ niścaya kari’ āila vṛndāvane āsi’ rūpa-sanātanera vandila caraṇe
তবে দুই ভাই তাঁরে মরিতে না দিল । নিজ তৃতীয় ভাই করি’ নিকটে রাখিল ॥ ৯৬ ॥
tabe dui bhāi tāṅre marite nā dila nija tṛtīya bhāi kari’ nikaṭe rākhila
মহাপ্রভুর লীলা যত বাহির–অন্তর । দুই ভাই তাঁর মুখে শুনে নিরন্তর ॥ ৯৭ ॥
mahāprabhura līlā yata bāhira-antara dui bhāi tāṅra mukhe śune nirantara
অন্ন–জল ত্যাগ কৈল অন্য–কথন । পল দুই–তিন মাঠা করেন ভক্ষণ ॥ ৯৮ ॥
anna-jala tyāga kaila anya-kathana pala dui-tina māṭhā karena bhakṣaṇa
সহস্র দণ্ডবৎ করে, লয় লক্ষ নাম । দুই সহস্র বৈষ্ণবেরে নিত্য পরণাম ॥ ৯৯ ॥
sahasra daṇḍavat kare, laya lakṣa nāma dui sahasra vaiṣṇavere nitya paraṇāma
রাত্রিদিনে রাধাকৃষ্ণের মানস সেবন । প্রহরেক মহাপ্রভুর চরিত্র–কথন ॥ ১০০ ॥
rātri-dine rādhā-kṛṣṇera mānasa sevana prahareka mahāprabhura caritra-kathana
তিন সন্ধ্যা রাধাকুণ্ডে অপতিত স্নান । ব্রজবাসী বৈষ্ণবে করে আলিঙ্গন মান ॥ ১০১ ॥
tina sandhyā rādhā-kuṇḍe apatita snāna vraja-vāsī vaiṣṇave kare āliṅgana māna
সার্ধ সপ্তপ্রহর করে ভক্তির সাধনে । চারি দণ্ড নিদ্রা, সেহ নহে কোনদিনে ॥ ১০২ ॥
sārdha sapta-prahara kare bhaktira sādhane cāri daṇḍa nidrā, seha nahe kona-dine
তাঁহার সাধনরীতি শুনিতে চমৎকার । সেই রূপ–রঘুনাথ প্রভু যে আমার ॥ ১০৩ ॥
tāṅhāra sādhana-rīti śunite camatkāra sei rūpa-raghunātha prabhu ye āmāra
ইঁহা–সবার যৈছে হৈল প্রভুর মিলন । আগে বিস্তারিয়া তাহা করিব বর্ণন ॥ ১০৪ ॥
iṅhā-sabāra yaiche haila prabhura milana āge vistāriyā tāhā kariba varṇana
শ্রীগোপাল ভট্ট এক শাখা সর্বোত্তম । রূপ–সনাতন–সঙ্গে যাঁর প্রেম–আলাপন ॥ ১০৫ ॥
śrī-gopāla bhaṭṭa eka śākhā sarvottama rūpa-sanātana-saṅge yāṅra prema-ālāpana
শঙ্করারণ্য—আচার্য–বৃক্ষের এক শাখা । মুকুন্দ, কাশীনাথ, রুদ্র,—উপশাখা লেখা ॥ ১০৬ ॥
śaṅkarāraṇya — ācārya-vṛkṣera eka śākhā mukunda, kāśīnātha, rudra — upaśākhā lekhā
শ্রীনাথ পণ্ডিত—প্রভুর কৃপার ভাজন । যাঁর কৃষ্ণসেবা দেখি’ বশ ত্রিভুবন ॥ ১০৭ ॥
śrīnātha paṇḍita — prabhura kṛpāra bhājana yāṅra kṛṣṇa-sevā dekhi’ vaśa tri-bhuvana
জগন্নাথ আচার্য প্রভুর প্রিয় দাস । প্রভুর আজ্ঞাতে তেঁহো কৈল গঙ্গাবাস ॥ ১০৮ ॥
jagannātha ācārya prabhura priya dāsa prabhura ājñāte teṅho kaila gaṅgā-vāsa
কৃষ্ণদাস বৈদ্য, আর পণ্ডিত–শেখর । কবিচন্দ্র, আর কীর্তনীয়া ষষ্ঠীবর ॥ ১০৯ ॥
kṛṣṇadāsa vaidya, āra paṇḍita-śekhara kavicandra, āra kīrtanīyā ṣaṣṭhīvara
শ্রীনাথ মিশ্র, শুভানন্দ, শ্রীরাম, ঈশান । শ্রীনিধি, শ্রীগোপীকান্ত, মিশ্র ভগবান্ ॥ ১১০ ॥
śrīnātha miśra, śubhānanda, śrīrāma, īśāna śrīnidhi, śrīgopīkānta, miśra bhagavān
সুবুদ্ধি মিশ্র, হৃদয়ানন্দ, কমলনয়ন । মহেশ পণ্ডিত, শ্রীকর, শ্রীমধুসূদন ॥ ১১১ ॥
subuddhi miśra, hṛdayānanda, kamala-nayana maheśa paṇḍita, śrīkara, śrī-madhusūdana
পুরুষোত্তম, শ্ৰীগালীম, জগন্নাথদাস । শ্রীচন্দ্রশেখর বৈদ্য, দ্বিজ হরিদাস ॥ ১১২ ॥
puruṣottama, śrī-gālīma, jagannātha-dāsa śrī-candraśekhara vaidya, dvija haridāsa
রামদাস, কবিচন্দ্র, শ্রীগোপালদাস । ভাগবতাচার্য, ঠাকুর সারঙ্গদাস ॥ ১১৩ ॥
rāmadāsa, kavicandra, śrī-gopāladāsa bhāgavatācārya, ṭhākura sāraṅgadāsa
জগন্নাথ তীর্থ, বিপ্র শ্রীজানকীনাথ । গোপাল আচার্য, আর বিপ্র বাণীনাথ ॥ ১১৪ ॥
jagannātha tīrtha, vipra śrī-jānakīnātha gopāla ācārya, āra vipra vāṇīnātha
গোবিন্দ, মাধব, বাসুদেব,—তিন ভাই । যাঁ–সবার কীর্তনে নাচে চৈতন্য–নিতাই ॥ ১১৫ ॥
govinda, mādhava, vāsudeva — tina bhāi yāṅ-sabāra kīrtane nāce caitanya-nitāi
রামদাস অভিরাম—সখ্য–প্রেমরাশি । ষোলসাঙ্গের কাষ্ঠ তুলি’ যে করিল বাঁশী ॥ ১১৬ ॥
rāmadāsa abhirāma — sakhya-premarāśi ṣolasāṅgera kāṣṭha tuli’ ye karila vāṅśī
প্রভুর আজ্ঞায় নিত্যানন্দ গৌড়ে চলিলা । তাঁর সঙ্গে তিনজন প্রভু–আজ্ঞায় আইলা ॥ ১১৭ ॥
prabhura ājñāya nityānanda gauḍe calilā tāṅra saṅge tina-jana prabhu-ājñāya āilā
রামদাস, মাধব, আর বাসুদেব ঘোষ । প্রভু–সঙ্গে রহে গোবিন্দ পাইয়া সন্তোষ ॥ ১১৮ ॥
rāmadāsa, mādhava, āra vāsudeva ghoṣa prabhu-saṅge rahe govinda pāiyā santoṣa
ভাগবতাচার্য, চিরঞ্জীব, শ্রীরঘুনন্দন । মাধবাচার্য কমলাকান্ত, শ্রীযদুনন্দন ॥ ১১৯ ॥
bhāgavatācārya, cirañjīva śrī-raghunandana mādhavācārya, kamalākānta, śrī-yadunandana
মহা–কৃপাপাত্র প্রভুর জগাই, মাধাই । ‘পতিতপাবন’ নামের সাক্ষী দুই ভাই ॥ ১২০ ॥
mahā-kṛpā-pātra prabhura jagāi, mādhāi ‘patita-pāvana’ nāmera sākṣī dui bhāi
গৌড়দেশ–ভক্তের কৈল সংক্ষেপ কথন । অনন্ত চৈতন্যভক্ত না যায় গণন ॥ ১২১ ॥
gauḍa-deśa-bhaktera kaila saṅkṣepa kathana ananta caitanya-bhakta nā yāya gaṇana
নীলাচলে এই সব ভক্ত প্রভুসঙ্গে । দুই স্থানে প্রভু–সেবা কৈল নানা–রঙ্গে ॥ ১২২ ॥
nīlācale ei saba bhakta prabhu-saṅge dui sthāne prabhu-sevā kaila nānā-raṅge
কেবল নীলাচলে প্রভুর যে যে ভক্তগণ । সংক্ষেপে করিয়ে কিছু সে সব কথন ॥ ১২৩ ॥
kevala nīlācale prabhura ye ye bhakta-gaṇa saṅkṣepe kariye kichu se saba kathana
নীলাচলে প্রভুসঙ্গে যত ভক্তগণ । সবার অধ্যক্ষ প্রভুর মর্ম দুইজন ॥ ১২৪ ॥ পরমানন্দপুরী, আর স্বরূপ–দামোদর । গদাধর, জগদানন্দ, শঙ্কর, বক্রেশ্বর ॥ ১২৫ ॥ দামোদর পণ্ডিত, ঠাকুর হরিদাস । রঘুনাথ বৈদ্য, আর রঘুনাথদাস ॥ ১২৬ ॥
nīlācale prabhu-saṅge yata bhakta-gaṇa sabāra adhyakṣa prabhura marma dui-jana paramānanda-purī, āra svarūpa-dāmodara gadādhara, jagadānanda, śaṅkara, vakreśvara dāmodara paṇḍita, ṭhākura haridāsa raghunātha vaidya, āra raghunātha-dāsa
ইত্যাদিক পূর্বসঙ্গী বড় ভক্তগণ । নীলাচলে রহি’ করে প্রভুর সেবন ॥ ১২৭ ॥
ityādika pūrva-saṅgī baḍa bhakta-gaṇa nīlācale rahi’ kare prabhura sevana
আর যত ভক্তগণ গৌড়দেশবাসী । প্রত্যব্দে প্রভুরে দেখে নীলাচলে আসি’ ॥ ১২৮ ॥
āra yata bhakta-gaṇa gauḍa-deśa-vāsī pratyabde prabhure dekhe nīlācale āsi’
নীলাচলে প্রভুসহ প্রথম মিলন । সেই ভক্তগণের এবে করিয়ে গণন ॥ ১২৯ ॥
nīlācale prabhu-saha prathama milana sei bhakta-gaṇera ebe kariye gaṇana
বড়শাখা এক,—সার্বভৌম ভট্টাচার্য । তাঁর ভগ্নীপতি শ্রীগোপীনাথাচার্য ॥ ১৩০ ॥
baḍa-śākhā eka, — sārvabhauma bhaṭṭācārya tāṅra bhagnī-pati śrī-gopīnāthācārya
কাশীমিশ্র, প্রদ্যুম্নমিশ্র, রায় ভবানন্দ । যাঁহার মিলনে প্রভু পাইলা আনন্দ ॥ ১৩১ ॥
kāśī-miśra, pradyumna-miśra, rāya bhavānanda yāṅhāra milane prabhu pāilā ānanda
আলিঙ্গন করি’ তাঁরে বলিল বচন । তুমি পাণ্ডু, পঞ্চপাণ্ডব—তোমার নন্দন ॥ ১৩২ ॥
āliṅgana kari’ tāṅre balila vacana tumi pāṇḍu, pañca-pāṇḍava — tomāra nandana
রামানন্দ রায়, পট্টনায়ক গোপীনাথ । কলানিধি, সুধানিধি, নায়ক বাণীনাথ ॥ ১৩৩ ॥
rāmānanda rāya, paṭṭanāyaka gopīnātha kalānidhi, sudhānidhi, nāyaka vāṇīnātha
এই পঞ্চ পুত্র তোমার মোর প্রিয়পাত্র । রামানন্দ সহ মোর দেহ–ভেদ মাত্র ১৩৪ ॥
ei pañca putra tomāra mora priyapātra rāmānanda saha mora deha-bheda mātra
প্রতাপরুদ্র রাজা, আর ওঢ্র কৃষ্ণানন্দ । পরমানন্দ মহাপাত্র, ওঢ্র শিবানন্দ ॥ ১৩৫ ॥ ভগবান্ আচার্য, ব্রহ্মানন্দাখ্য ভারতী । শ্রীশিখি মাহিতি, আর মুরারি মাহিতি ॥ ১৩৬ ॥
pratāparudra rājā, āra oḍhra kṛṣṇānanda paramānanda mahāpātra, oḍhra śivānanda bhagavān ācārya, brahmānandākhya bhāratī śrī-śikhi māhiti, āra murāri māhiti
মাধবী–দেবী—শিখিমাহিতির ভগিনী । শ্রীরাধার দাসীমধ্যে যাঁর নাম গণি ॥ ১৩৭ ॥
mādhavī-devī — śikhi-māhitira bhaginī śrī-rādhāra dāsī-madhye yāṅra nāma gaṇi
ঈশ্বরপুরীর শিষ্য—ব্রহ্মচারী কাশীশ্বর । শ্রীগোবিন্দ নাম তাঁর প্রিয় অনুচর ॥ ১৩৮ ॥
īśvara-purīra śiṣya — brahmacārī kāśīśvara śrī-govinda nāma tāṅra priya anucara
তাঁর সিদ্ধিকালে দোঁহে তাঁর আজ্ঞা পাঞা । নীলাচলে প্রভুস্থানে মিলিল আসিয়া ॥ ১৩৯ ॥
tāṅra siddhi-kāle doṅhe tāṅra ājñā pāñā nīlācale prabhu-sthāne milila āsiyā
গুরুর সম্বন্ধে মান্য কৈল দুঁহাকারে । তাঁর আজ্ঞা মানি’ সেবা দিলেন দোঁহারে ॥ ১৪০ ॥
gurura sambandhe mānya kaila duṅhākāre tāṅra ājñā māni’ sevā dilena doṅhāre
অঙ্গসেবা গোবিন্দেরে দিলেন ঈশ্বর । জগন্নাথ দেখিতে চলেন আগে কাশীশ্বর ॥ ১৪১ ॥
aṅga-sevā govindere dilena īśvara jagannātha dekhite calena āge kāśīśvara
অপরশ যায় গোসাঞি মনুষ্য–গহনে । মনুষ্য ঠেলি’ পথ করে কাশী বলবানে ॥ ১৪২ ॥
aparaśa yāya gosāñi manuṣya-gahane manuṣya ṭheli’ patha kare kāśī balavāne
রামাই–নন্দাই—দোঁহে প্রভুর কিঙ্কর । গোবিন্দের সঙ্গে সেবা করে নিরন্তর ॥ ১৪৩ ॥
rāmāi-nandāi — doṅhe prabhura kiṅkara govindera saṅge sevā kare nirantara
বাইশ ঘড়া জল দিনে ভরেন রামাই । গোবিন্দ–আজ্ঞায় সেবা করেন নন্দাই ॥ ১৪৪ ॥
bāiśa ghaḍā jala dine bharena rāmāi govinda-ājñāya sevā karena nandāi
কৃষ্ণদাস নাম শুদ্ধ কুলীন ব্রাহ্মণ । যারে সঙ্গে লৈয়া কৈলা দক্ষিণ গমন ॥ ১৪৫ ॥
kṛṣṇadāsa nāma śuddha kulīna brāhmaṇa yāre saṅge laiyā kailā dakṣiṇa gamana
বলভদ্র ভট্টাচার্য—ভক্তি অধিকারী । মথুরা–গমনে প্রভুর যেঁহো ব্রহ্মচারী ॥ ১৪৬ ॥
balabhadra bhaṭṭācārya — bhakti adhikārī mathurā-gamane prabhura yeṅho brahmacārī
বড় হরিদাস, আর ছোট হরিদাস । দুই কীর্তনীয়া রহে মহাপ্রভুর পাশ ॥ ১৪৭ ॥
baḍa haridāsa, āra choṭa haridāsa dui kīrtanīyā rahe mahāprabhura pāśa
রামভদ্রাচার্য, আর ওঢ্র সিংহেশ্বর । তপন আচার্য, আর রঘু, নীলাম্বর ॥ ১৪৮ ॥
rāmabhadrācārya, āra oḍhra siṁheśvara tapana ācārya, āra raghu, nīlāmbara
সিঙ্গাভট্ট, কামাভট্ট, দন্তুর শিবানন্দ । গৌড়ে পূর্ব ভৃত্য প্রভুর প্রিয় কমলানন্দ ॥ ১৪৯ ॥
siṅgābhaṭṭa, kāmābhaṭṭa, dantura śivānanda gauḍe pūrva bhṛtya prabhura priya kamalānanda
অচ্যুতানন্দ—অদ্বৈত–আচার্য–তনয় । নীলাচলে রহে প্রভুর চরণ আশ্রয় ॥ ১৫০ ॥
acyutānanda — advaita-ācārya-tanaya nīlācale rahe prabhura caraṇa āśraya
নির্লোম গঙ্গাদাস, আর বিষ্ণুদাস । এই সবের প্রভুসঙ্গে নীলাচলে বাস ॥ ১৫১ ॥
nirloma gaṅgādāsa, āra viṣṇudāsa ei sabera prabhu-saṅge nīlācale vāsa
বারাণসী–মধ্যে প্রভুর ভক্ত তিন জন । চন্দ্রশেখর বৈদ্য, আর মিশ্র তপন ॥ ১৫২ ॥ রঘুনাথ ভট্টাচার্য—মিশ্রের নন্দন । প্রভু যবে কাশী আইলা দেখি’ বৃন্দাবন ॥ ১৫৩ ॥ চন্দ্রশেখর–গৃহে কৈল দুই মাস বাস । তপন–মিশ্রের ঘরে ভিক্ষা দুই মাস ॥ ১৫৪ ॥
vārāṇasī-madhye prabhura bhakta tina jana candraśekhara vaidya, āra miśra tapana raghunātha bhaṭṭācārya — miśrera nandana prabhu yabe kāśī āilā dekhi’ vṛndāvana candraśekhara-gṛhe kaila dui māsa vāsa tapana-miśrera ghare bhikṣā dui māsa
রঘুনাথ বাল্যে কৈল প্রভুর সেবন । উচ্ছিষ্ট–মার্জন আর পাদ–সম্বাহন ॥ ১৫৫ ॥
raghunātha bālye kaila prabhura sevana ucchiṣṭa-mārjana āra pāda-saṁvāhana
বড় হৈলে নীলাচলে গেলা প্রভুর স্থানে । অষ্টমাস রহিল ভিক্ষা দেন কোন দিনে ॥ ১৫৬ ॥
baḍa haile nīlācale gelā prabhura sthāne aṣṭa-māsa rahila bhikṣā dena kona dine
প্রভুর আজ্ঞা পাঞা বৃন্দাবনেরে আইলা । আসিয়া শ্রীরূপ–গোসাঞির নিকটে রহিলা ॥ ১৫৭ ॥
prabhura ājñā pāñā vṛndāvanere āilā āsiyā śrī-rūpa-gosāñira nikaṭe rahilā
তাঁর স্থানে রূপ–গোসাঞি শুনেন ভাগবত । প্রভুর কৃপায় তেঁহো কৃষ্ণপ্রেমে মত্ত ॥ ১৫৮ ॥
tāṅra sthāne rūpa-gosāñi śunena bhāgavata prabhura kṛpāya teṅho kṛṣṇa-preme matta
এইমত সংখ্যাতীত চৈতন্য–ভক্তগণ । দিঙ্মাত্র লিখি, সম্যক্ না যায় কথন ॥ ১৫৯ ॥
ei-mata saṅkhyātīta caitanya-bhakta-gaṇa diṅmātra likhi, samyak nā yāya kathana
একৈক–শাখাতে লাগে কোটি কোটি ডাল । তার শিষ্য–উপশিষ্য, তার উপডাল ॥ ১৬০ ॥
ekaika-śākhāte lāge koṭi koṭi ḍāla tāra śiṣya-upaśiṣya, tāra upaḍāla
সকল ভরিয়া আছে প্রেম–ফুল–ফলে । ভাসাইল ত্রিজগৎ কৃষ্ণপ্রেম–জলে ॥ ১৬১ ॥
sakala bhariyā āche prema-phula-phale bhāsāila tri-jagat kṛṣṇa-prema-jale
এক এক শাখার শক্তি অনন্ত মহিমা । ‘সহস্র বদনে’যার দিতে নারে সীমা ॥ ১৬২ ॥
eka eka śākhāra śakti ananta mahimā ‘sahasra vadane’ yāra dite nāre sīmā
সংক্ষেপে কহিল মহাপ্রভুর ভক্তগণ । সমগ্র বলিতে নারে ‘সহস্র–বদন’ ॥ ১৬৩ ॥
saṅkṣepe kahila mahāprabhura bhakta-gaṇa samagra balite nāre ‘sahasra-vadana’
শ্রীরূপ–রঘুনাথ–পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১৬৪ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa