CC Adi 12.1
অদ্বৈতাঙ্ঘ্রব্জভৃঙ্গাংস্তান্ সারাসারভৃতোঽখিলান্ । হিত্বাঽসারান্ সারভৃতো নৌমি চৈতন্যজীবনান্ ॥১ ॥
advaitāṅghry-abja-bhṛṅgāṁs tān sārāsāra-bhṛto ’khilān hitvāsārān sāra-bhṛto naumi caitanya-jīvanān
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Adi-līlā — Chapter 12: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
অদ্বৈতাঙ্ঘ্রব্জভৃঙ্গাংস্তান্ সারাসারভৃতোঽখিলান্ । হিত্বাঽসারান্ সারভৃতো নৌমি চৈতন্যজীবনান্ ॥১ ॥
advaitāṅghry-abja-bhṛṅgāṁs tān sārāsāra-bhṛto ’khilān hitvāsārān sāra-bhṛto naumi caitanya-jīvanān
জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণচৈতন্য । জয় জয় নিত্যানন্দ জয়াদ্বৈত ধন্য ॥ ২॥
jaya jaya mahāprabhu śrī-kṛṣṇa-caitanya jaya jaya nityānanda jayādvaita dhanya
শ্রীচৈতন্যামরতরোর্দ্বিতীয়স্কন্ধরূপিণঃ । শ্রীমদদ্বৈতচন্দ্রস্য শাখারূপান্ গণান্নুমঃ ॥ ৩॥
śrī-caitanyāmara-taror dvitīya-skandha-rūpiṇaḥ śrīmad-advaita-candrasya śākhā-rūpān gaṇān numaḥ
বৃক্ষের দ্বিতীয় স্কন্ধ—আচার্য–গোসাঞি । তাঁর যত শাখা হইল, তার লেখা নাঞি ॥ ৪ ॥
vṛkṣera dvitīya skandha — ācārya-gosāñi tāṅra yata śākhā ha-ila, tāra lekhā nāñi
চৈতন্য–মালীর কৃপাজলের সেচনে । সেই জলে পুষ্ট স্কন্ধ বাড়ে দিনে দিনে ॥ ৫ ॥
caitanya-mālīra kṛpā-jalera secane sei jale puṣṭa skandha bāḍe dine dine
সেই স্কন্ধে যত প্রেমফল উপজিল । সেই কৃষ্ণপ্রেমফলে জগৎ ভরিল ॥ ৬ ॥
sei skandhe yata prema-phala upajila sei kṛṣṇa-prema-phale jagat bharila
সেই জল স্কন্ধে করে শাখাতে সঞ্চার । ফলে–ফুলে বাড়ে,—শাখা হইল বিস্তার ॥ ৭ ॥
sei jala skandhe kare śākhāte sañcāra phale-phule bāḍe, — śākhā ha-ila vistāra
প্রথমে ত’ একমত আচার্যের গণ । পাছে দুইমত হৈল দৈবের কারণ ॥ ৮ ॥
prathame ta’ eka-mata ācāryera gaṇa pāche dui-mata haila daivera kāraṇa
কেহ ত’ আচার্য আজ্ঞায়, কেহ ত’ স্বতন্ত্র । স্বমত কল্পনা করে দৈব–পরতন্ত্র ॥ ৯ ॥
keha ta’ ācārya ājñāya, keha ta’ svatantra sva-mata kalpanā kare daiva-paratantra
আচার্যের মত যেই, সেই মত সার । তাঁর আজ্ঞা লঙ্ঘি’ চলে, সেই ত’ অসার ॥ ১০ ॥
ācāryera mata yei, sei mata sāra tāṅra ājñā laṅghi’ cale, sei ta’ asāra
অসারের নামে ইহাঁ নাহি প্রয়োজন । ভেদ জানিবারে করি একত্র গণন ॥ ১১ ॥
asārera nāme ihāṅ nāhi prayojana bheda jānibāre kari ekatra gaṇana
ধান্যরাশি মাপে যৈছে পাত্না সহিতে । পশ্চাতে পাত্না উড়াঞা সংস্কার করিতে ॥ ১২ ॥
dhānya-rāśi māpe yaiche pātnā sahite paścāte pātnā uḍāñā saṁskāra karite
অচ্যুতানন্দ—বড় শাখা, আচার্য–নন্দন । আজন্ম সেবিলা তেঁহো চৈতন্য–চরণ ॥ ১৩ ॥
acyutānanda — baḍa śākhā, ācārya-nandana ājanma sevilā teṅho caitanya-caraṇa
চৈতন্য গোসাঞির গুরু—কেশব ভারতী । এই পিতার বাক্য শুনি’ দুঃখ পাইল অতি ॥ ১৪ ॥
caitanya-gosāñira guru — keśava bhāratī ei pitāra vākya śuni’ duḥkha pāila ati
জগদ্গুরুতে তুমি কর ঐছে উপদেশ । তোমার এই উপদেশে নষ্ট হইল দেশ ॥ ১৫ ॥
jagad-gurute tumi kara aiche upadeśa tomāra ei upadeśe naṣṭa ha-ila deśa
চৌদ্দ ভুবনের গুরু—চৈতন্য–গোসাঞি । তাঁর গুরু—অন্য, এই কোন শাস্ত্রে নাই ॥ ১৬ ॥
caudda bhuvanera guru — caitanya-gosāñi tāṅra guru — anya, ei kona śāstre nāi
পঞ্চম বর্ষের বালক কহে সিদ্ধান্তের সার । শুনিয়া পাইলা আচার্য সন্তোষ অপার ॥ ১৭ ॥
pañcama varṣera bālaka kahe siddhāntera sāra śuniyā pāilā ācārya santoṣa apāra
কৃষ্ণমিশ্র–নাম আর আচার্য–তনয় । চৈতন্য–গোসাঞি বৈসে যাঁহার হৃদয় ॥ ১৮ ॥
kṛṣṇa-miśra-nāma āra ācārya-tanaya caitanya-gosāñi baise yāṅhāra hṛdaya
শ্রীগোপাল–নামে আর আচার্যের সুত । তাঁহার চরিত্র, শুন, অত্যন্ত অদ্ভুত ॥ ১৯ ॥
śrī-gopāla-nāme āra ācāryera suta tāṅhāra caritra, śuna, atyanta adbhuta
গুণ্ডিচা–মন্দিরে মহাপ্রভুর সম্মুখে । কীর্তনে নর্তন করে বড় প্রেম–সুখে ॥ ২০ ॥
guṇḍicā-mandire mahāprabhura sammukhe kīrtane nartana kare baḍa prema-sukhe
নানা–ভাবোদ্গম দেহে অদ্ভুত নর্তন । দুই গোসাঞি ‘হরি’ বলে, আনন্দিত মন ॥ ২১ ॥
nānā-bhāvodgama dehe adbhuta nartana dui gosāñi ‘hari’ bale, ānandita mana
নাচিতে নাচিতে গোপাল হইল মূর্চ্ছিত । ভূমেতে পড়িল, দেহে নাহিক সম্বিত ॥ ২২ ॥
nācite nācite gopāla ha-ila mūrcchita bhūmete paḍila, dehe nāhika saṁvita
দুঃখিত হইলা আচার্য পুত্র কোলে লঞা । রক্ষা করে নৃসিংহের মন্ত্র পড়িয়া ॥ ২৩ ॥
duḥkhita ha-ilā ācārya putra kole lañā rakṣā kare nṛsiṁhera mantra paḍiyā
নানা মন্ত্র পড়েন আচার্য, না হয় চেতন । আচার্যের দুঃখে বৈষ্ণব করেন ক্রন্দন ॥ ২৪ ॥
nānā mantra paḍena ācārya, nā haya cetana ācāryera duḥkhe vaiṣṇava karena krandana
তবে মহাপ্রভু, তাঁর হৃদে হস্ত ধরি’ । ‘উঠহ, গোপাল,’ কৈল বল ‘হরি’ ‘হরি’ ॥ ২৫ ॥
tabe mahāprabhu, tāṅra hṛde hasta dhari’ ‘uṭhaha, gopāla,’ kaila bala ‘hari’ ‘hari’
উঠিল গোপাল প্রভুর স্পর্শ–ধ্বনি শুনি’ । আনন্দিত হঞা সবে করে হরিধ্বনি ॥ ২৬ ॥
uṭhila gopāla prabhura sparśa-dhvani śuni’ ānandita hañā sabe kare hari-dhvani
আচার্যের আর পুত্র—শ্রীবলরাম । আর পুত্র—‘স্বরূপ’–শাখা, ‘জগদীশ’ নাম ॥ ২৭ ॥
ācāryera āra putra — śrī-balarāma āra putra — ‘svarūpa’-śākhā, ‘jagadīśa’ nāma
‘কমলাকান্ত বিশ্বাস’–নাম আচার্যকিঙ্কর । আচার্য–ব্যবহার সব—তাঁহার গোচর ॥ ২৮ ॥
‘kamalākānta viśvāsa’-nāma ācārya-kiṅkara ācārya-vyavahāra saba — tāṅhāra gocara
নীলাচলে তেঁহো এক পত্রিকা লিখিয়া । প্রতাপরুদ্রের পাশ দিল পাঠাইয়া ॥ ২৯ ॥
nīlācale teṅho eka patrikā likhiyā pratāparudrera pāśa dila pāṭhāiyā
সেই পত্রীর কথা আচার্য নাহি জানে । কোন পাকে সেই পত্রী আইল প্রভুস্থানে ॥ ৩০ ॥
sei patrīra kathā ācārya nāhi jāne kona pāke sei patrī āila prabhu-sthāne
সে পত্ৰীতে লেখা আছে—এই ত’ লিখন ঈশ্বরত্বে আচার্যেরে করিয়াছে স্থাপন ॥ ৩১ ৷৷
se patrīte lekhā āche — ei ta’ likhana īśvaratve ācāryere kariyāche sthāpana
কিন্তু তাঁর দৈবে কিছু হইয়াছে ঋণ । ঋণ শোধিবারে চাহি তঙ্কা শত–তিন ॥ ৩২ ॥
kintu tāṅra daive kichu ha-iyāche ṛṇa ṛṇa śodhibāre cāhi taṅkā śata-tina
পত্র পড়িয়া প্রভুর মনে হৈল দুঃখ । বাহিরে হাসিয়া কিছু বলে চন্দ্রমুখ ॥ ৩৩ ॥
patra paḍiyā prabhura mane haila duḥkha bāhire hāsiyā kichu bale candra-mukha
আচার্যেরে স্থাপিয়াছে করিয়া ঈশ্বর । ইথে দোষ নাহি, আচার্য—দৈবত ঈশ্বর ॥ ৩৪ ॥
ācāryere sthāpiyāche kariyā īśvara ithe doṣa nāhi, ācārya — daivata īśvara
ঈশ্বরের দৈন্য করি’ করিয়াছে ভিক্ষা । অতএব দণ্ড করি’ করাইব শিক্ষা ॥ ৩৫ ॥
īśvarera dainya kari’ kariyāche bhikṣā ataeva daṇḍa kari’ karāiba śikṣā
গোবিন্দেরে আজ্ঞা দিল,— “ইঁহা আজি হৈতে । বাউলিয়া বিশ্বাসে এথা না দিবে আসিতে ॥” ৩৬ ॥
govindere ājñā dila, — “iṅhā āji haite bāuliyā viśvāse ethā nā dibe āsite”
দণ্ড শুনি’ ‘বিশ্বাস’ হইল পরম দুঃখিত । শুনিয়া প্রভুর দণ্ড আচার্য হর্ষিত ॥ ৩৭ ॥
daṇḍa śuni’ ‘viśvāsa’ ha-ila parama duḥkhita śuniyā prabhura daṇḍa ācārya harṣita
বিশ্বাসেরে কহে,—তুমি বড় ভাগ্যবান্ । তোমারে করিল দণ্ড প্রভু ভগবান্ ॥ ৩৮ ॥
viśvāsere kahe, — tumi baḍa bhāgyavān tomāre karila daṇḍa prabhu bhagavān
পূর্বে মহাপ্রভু মোরে করেন সম্মান । দুঃখ পাই’ মনে আমি কৈলুঁ অনুমান ॥ ৩৯ ॥
pūrve mahāprabhu more karena sammāna duḥkha pāi’ mane āmi kailuṅ anumāna
মুক্তি—শ্রেষ্ঠ করি’ কৈনু বাশিষ্ঠ ব্যাখ্যান । ক্রুদ্ধ হঞা প্রভু মোরে কৈল অপমান ॥ ৪০ ॥
mukti — śreṣṭha kari’ kainu vāśiṣṭha vyākhyāna kruddha hañā prabhu more kaila apamāna
দণ্ড পাঞা হৈল মোর পরম আনন্দ । যে দণ্ড পাইল ভাগ্যবান্ শ্রীমুকুন্দ ॥ ৪১ ॥
daṇḍa pāñā haila mora parama ānanda ye daṇḍa pāila bhāgyavān śrī-mukunda
যে দণ্ড পাইল শ্রীশচী ভাগ্যবতী । সে দণ্ড প্রসাদ অন্য লোক পাবে কতি ॥ ৪২ ॥
ye daṇḍa pāila śrī-śacī bhāgyavatī se daṇḍa prasāda anya loka pābe kati
এত কহি’ আচার্য তাঁরে করিয়া আশ্বাস । আনন্দিত হইয়া আইল মহাপ্রভু–পাশ ॥ ৪৩ ॥
eta kahi’ ācārya tāṅre kariyā āśvāsa ānandita ha-iyā āila mahāprabhu-pāśa
প্রভুকে কহেন,—তোমার না বুঝি এ লীলা । আমা হৈতে প্রসাদপাত্র করিলা কমলা ॥ ৪৪ ॥
prabhuke kahena — tomāra nā bujhi e līlā āmā haite prasāda-pātra karilā kamalā
আমারেহ কভু যেই না হয় প্রসাদ । তোমার চরণে আমি কি কৈনু অপরাধ ॥ ৪৫ ॥
āmāreha kabhu yei nā haya prasāda tomāra caraṇe āmi ki kainu aparādha
এত শুনি’ মহাপ্রভু হাসিতে লাগিলা । বোলাইয়া কমলাকান্তে প্রসন্ন হইলা ॥ ৪৬ ॥
eta śuni’ mahāprabhu hāsite lāgilā bolāiyā kamalākānte prasanna ha-ilā
আচার্য কহে, ইহাকে কেনে দিলে দরশন । দুই প্রকারেতে করে মোরে বিড়ম্বন ॥ ৪৭ ॥
ācārya kahe, ihāke kene dile daraśana dui prakārete kare more viḍambana
শুনিয়া প্রভুর মন প্রসন্ন হইল । দুঁহার অন্তর–কথা দুঁহে সে জানিল ॥ ৪৮ ৷৷
śuniyā prabhura mana prasanna ha-ila duṅhāra antara-kathā duṅhe se jānila
প্রভু কহে,—বাউলিয়া, ঐছে কাহে কর । আচার্যের লজ্জা–ধর্ম–হানি সে আচর ॥ ৪৯ ॥
prabhu kahe — bāuliyā, aiche kāhe kara ācāryera lajjā-dharma-hāni se ācara
প্রতিগ্রহ কভু না করিবে রাজধন । বিষয়ীর অন্ন খাইলে দুষ্ট হয় মন ॥ ৫০ ॥
pratigraha kabhu nā karibe rāja-dhana viṣayīra anna khāile duṣṭa haya mana
মন দুষ্ট হইলে নহে কৃষ্ণের স্মরণ । কৃষ্ণস্মৃতি বিনু হয় নিষ্ফল জীবন ॥ ৫১ ॥
mana duṣṭa ha-ile nahe kṛṣṇera smaraṇa kṛṣṇa-smṛti vinu haya niṣphala jīvana
লোকলজ্জা হয়, ধর্ম–কীর্তি হয় হানি । ঐছে কর্ম না করিহ কভু ইহা জানি’ ॥ ৫২ ॥
loka-lajjā haya, dharma-kīrti haya hāni aiche karma nā kariha kabhu ihā jāni’
এই শিক্ষা সবাকারে, সবে মনে কৈল । আচার্য–গোসাঞি মনে আনন্দ পাইল ॥ ৫৩ ॥
ei śikṣā sabākāre, sabe mane kaila ācārya-gosāñi mane ānanda pāila
আচার্যের অভিপ্রায় প্রভুমাত্র বুঝে । প্রভুর গম্ভীর বাক্য আচার্য সমুঝে ॥ ৫৪ ॥
ācāryera abhiprāya prabhu-mātra bujhe prabhura gambhīra vākya ācārya samujhe
এই ত’ প্রস্তাবে আছে বহুত বিচার । গ্রন্থ–বাহুল্য–ভয়ে নারি লিখিবার ॥ ৫৫ ॥
ei ta’ prastāve āche bahuta vicāra grantha-bāhulya-bhaye nāri likhibāra
শ্ৰীযদুনন্দনাচার্য—অদ্বৈতের শাখা । তাঁর শাখা–উপশাখার নাহি হয় লেখা ॥ ৫৬ ॥
śrī-yadunandanācārya — advaitera śākhā tāṅra śākhā-upaśākhāra nāhi haya lekhā
বাসুদেব দত্তের তেঁহো কৃপার ভাজন । সর্বভাবে আশ্রিয়াছে চৈতন্য–চরণ ॥ ৫৭ ॥
vāsudeva dattera teṅho kṛpāra bhājana sarva-bhāve āśriyāche caitanya-caraṇa
ভাগবতাচার্য, আর বিষ্ণুদাসাচার্য । চক্রপাণি আচার্য, আর অনন্ত আচার্য ॥ ৫৮ ॥
bhāgavatācārya, āra viṣṇudāsācārya cakrapāṇi ācārya, āra ananta ācārya
নন্দিনী, আর কামদেব, চৈতন্যদাস । দুর্লভ বিশ্বাস, আর বনমালিদাস ॥ ৫৯ ॥
nandinī, āra kāmadeva, caitanya-dāsa durlabha viśvāsa, āra vanamāli-dāsa
জগন্নাথ কর, আর কর ভবনাথ । হৃদয়ানন্দ সেন, আর দাস ভোলানাথ ॥ ৬০ ৷৷
jagannātha kara, āra kara bhavanātha hṛdayānanda sena, āra dāsa bholānātha
যাদবদাস, বিজয়দাস, দাস জনার্দন । অনন্তদাস, কানুপণ্ডিত, দাস নারায়ণ ॥ ৬১ ॥
yādava-dāsa, vijaya-dāsa, dāsa janārdana ananta-dāsa, kānu-paṇḍita, dāsa nārāyaṇa
শ্রীবৎস পণ্ডিত, ব্রহ্মচারী হরিদাস । পুরুষোত্তম ব্রহ্মচারী, আর কৃষ্ণদাস ॥ ৬২ ॥
śrīvatsa paṇḍita, brahmacārī haridāsa puruṣottama brahmacārī, āra kṛṣṇadāsa
পুরুষোত্তম পণ্ডিত, আর রঘুনাথ । বনমালী কবিচন্দ্র, আর বৈদ্যনাথ ॥ ৬৩ ॥
puruṣottama paṇḍita, āra raghunātha vanamālī kavicandra, āra vaidyanātha
লোকনাথ পণ্ডিত, আর মুরারি পণ্ডিত । শ্রীহরিচরণ, আর মাধব পণ্ডিত ॥ ৬৪ ॥
lokanātha paṇḍita, āra murāri paṇḍita śrī-haricaraṇa, āra mādhava paṇḍita
বিজয় পণ্ডিত, আর পণ্ডিত শ্রীরাম । অসংখ্য অদ্বৈত–শাখা কত লইব নাম ॥ ৬৫ ॥
vijaya paṇḍita, āra paṇḍita śrīrāma asaṅkhya advaita-śākhā kata la-iba nāma
মালি–দত্ত জল অদ্বৈত–স্কন্ধ যোগায় । সেই জলে জীয়ে শাখা,—ফুল–ফল পায় ॥ ৬৬ ॥
māli-datta jala advaita-skandha yogāya sei jale jīye śākhā, — phula-phala pāya
ইহার মধ্যে মালী পাছে কোন শাখাগণ । না মানে চৈতন্য–মালী দুর্দৈব কারণ ॥ ৬৭ ॥
ihāra madhye mālī pāche kona śākhā-gaṇa nā māne caitanya-mālī durdaiva kāraṇa
সৃজাইল, জীয়াইল, তাঁরে না মানিল । কৃতঘ্ন হইলা, তাঁরে স্কন্ধ ক্রুদ্ধ হইল ॥ ৬৮ ॥
sṛjāila, jīyāila, tāṅre nā mānila kṛtaghna ha-ilā, tāṅre skandha kruddha ha-ila
ক্রুদ্ধ হঞা স্কন্ধ তারে জল না সঞ্চারে । জলাভাবে কৃশ শাখা শুকাইয়া মরে ॥ ৬৯ ॥
kruddha hañā skandha tāre jala nā sañcāre jalābhāve kṛśa śākhā śukāiyā mare
চৈতন্য–রহিত দেহ—শুষ্ককাষ্ঠ–সম । জীবিতেই মৃত সেই, মৈলে দণ্ডে যম ॥ ৭০ ॥
caitanya-rahita deha — śuṣkakāṣṭha-sama jīvitei mṛta sei, maile daṇḍe yama
কেবল এ গণ–প্রতি নহে এই দণ্ড । চৈতন্য–বিমুখ যেই সেই ত’ পাষণ্ড ॥ ৭১ ॥
kevala e gaṇa-prati nahe ei daṇḍa caitanya-vimukha yei sei ta’ pāṣaṇḍa
কি পণ্ডিত, কি তপস্বী, কিবা গৃহী, যতি । চৈতন্য–বিমুখ যেই, তার এই গতি ॥ ৭২ ॥
ki paṇḍita, ki tapasvī, kibā gṛhī, yati caitanya-vimukha yei, tāra ei gati
যে যে লৈল শ্রীঅচ্যুতানন্দের মত । সেই আচার্যের গণ—মহাভাগবত ॥ ৭৩ ॥
ye ye laila śrī-acyutānandera mata sei ācāryera gaṇa — mahā-bhāgavata
সেই সেই,—আচার্যের কৃপার ভাজন । অনায়াসে পাইল সেই চৈতন্য–চরণ ॥ ৭৪ ॥
sei sei, — ācāryera kṛpāra bhājana anāyāse pāila sei caitanya-caraṇa
অচ্যুতের যেই মত, সেই মত সার । আর যত মত সব হৈল ছারখার ॥ ৭৫ ॥
acyutera yei mata, sei mata sāra āra yata mata saba haila chārakhāra
সেই আচার্যগণে মোর কোটি নমস্কার । অচ্যুতানন্দ–প্রায়, চৈতন্য—জীবন যাঁহার ॥ ৭৬ ॥
sei ācārya-gaṇe mora koṭi namaskāra acyutānanda-prāya, caitanya — jīvana yāṅhāra
এই ত’ কহিলাঙ আচার্য–গোসাঞির গণ । তিন স্কন্ধ–শাখার কৈল সংক্ষেপ গণন ॥ ৭৭ ॥
ei ta’ kahilāṅ ācārya-gosāñira gaṇa tina skandha-śākhāra kaila saṅkṣepa gaṇana
শাখা–উপশাখা, তার নাহিক গণন । কিছুমাত্র কহি’ করি দিগ্দরশন ॥ ৭৮ ॥
śākhā-upaśākhā, tāra nāhika gaṇana kichu-mātra kahi’ kari dig-daraśana
শ্রীগদাধর পণ্ডিত শাখাতে মহোত্তম। তাঁর উপশাখা কিছু করি যে গণন ॥ ৭৯ ॥
śrī-gadādhara paṇḍita śākhāte mahottama tāṅra upaśākhā kichu kari ye gaṇana
শাখা–শ্রেষ্ঠ ধ্রুবানন্দ, শ্রীধর ব্রহ্মচারী । ভাগবতাচার্য, হরিদাস ব্রহ্মচারী ॥ ৮০ ॥
śākhā-śreṣṭha dhruvānanda, śrīdhara brahmacārī bhāgavata-ācārya, haridāsa brahmacārī
অনন্ত আচার্য, কবিদত্ত, মিশ্রনয়ন । গঙ্গামন্ত্রী, মামু ঠাকুর, কণ্ঠাভরণ ॥ ৮১ ॥
ananta ācārya, kavidatta, miśra-nayana gaṅgāmantrī māmu ṭhākura, kaṇṭhābharaṇa
ভূগর্ভ গোসাঞি, আর ভাগবতদাস । যেই দুই আসি’ কৈল বৃন্দাবনে বাস ॥ ৮২ ॥
bhūgarbha gosāñi, āra bhāgavata-dāsa yei dui āsi’ kaila vṛndāvane vāsa
বাণীনাথ ব্রহ্মচারী—বড় মহাশয় । বল্লভচৈতন্যদাস—কৃষ্ণপ্রেমময় ॥ ৮৩ ৷৷
vāṇīnātha brahmacārī — baḍa mahāśaya vallabha-caitanya-dāsa — kṛṣṇa-premamaya
শ্রীনাথ চক্রবর্তী, আর উদ্ধব দাস । জিতামিত্র, কাষ্ঠকাটা–জগন্নাথদাস ॥ ৮৪ ॥
śrīnātha cakravartī, āra uddhava dāsa jitāmitra, kāṣṭhakāṭā-jagannātha-dāsa
শ্রীহরি আচার্য, সাদি–পুরিয়া গোপাল । কৃষ্ণদাস ব্রহ্মচারী, পুষ্পগোপাল ॥ ৮৫ ৷৷
śrī-hari ācārya, sādi-puriyā gopāla kṛṣṇadāsa brahmacārī, puṣpa-gopāla
শ্রীহর্ষ, রঘুমিশ্র, পণ্ডিত লক্ষ্মীনাথ । বঙ্গবাটী–চৈতন্যদাস, শ্রীরঘুনাথ ॥ ৮৬ ॥
śrīharṣa, raghu-miśra, paṇḍita lakṣmīnātha baṅgavāṭī-caitanya-dāsa, śrī-raghunātha
অমোঘ পণ্ডিত, হস্তিগোপাল, চৈতন্যবল্লভ । যদু গাঙ্গুলি আর মঙ্গল বৈষ্ণব ॥ ৮৭ ॥
amogha paṇḍita, hasti-gopāla, caitanya-vallabha yadu gāṅguli āra maṅgala vaiṣṇava
চক্রবর্তী শিবানন্দ সদা ব্রজবাসী । মহাশাখা–মধ্যে তেঁহো সুদৃঢ় বিশ্বাসী ॥ ৮৮ ॥
cakravartī śivānanda sadā vrajavāsī mahāśākhā-madhye teṅho sudṛḍha viśvāsī
এই ত’ সংক্ষেপে কহিলাঙ্ পণ্ডিতের গণ । ঐছে আর শাখা–উপশাখার গণন ॥ ৮৯ ॥
ei ta’ saṅkṣepe kahilāṅ paṇḍitera gaṇa aiche āra śākhā-upaśākhāra gaṇana
পণ্ডিতের গণ সব,—ভাগবত ধন্য । প্রাণবল্লভ—সবার শ্রীকৃষ্ণচৈতন্য ॥ ৯০ ॥
paṇḍitera gaṇa saba, — bhāgavata dhanya prāṇa-vallabha — sabāra śrī-kṛṣṇa-caitanya
এই তিন স্কন্ধের কৈলুঁ শাখার গণন । যাঁ–সবা–স্মরণে ভববন্ধ–বিমোচন ॥ ৯১ ॥
ei tina skandhera kailuṅ śākhāra gaṇana yāṅ-sabā-smaraṇe bhava-bandha-vimocana
যাঁ–সবা–স্মরণে পাই চৈতন্যচরণ । যাঁ–সবা–স্মরণে হয় বাঞ্ছিত পূরণ ॥ ৯২ ॥
yāṅ-sabā-smaraṇe pāi caitanya-caraṇa yāṅ-sabā-smaraṇe haya vāñchita pūraṇa
অতএব তাঁ–সবার বন্দিয়ে চরণ । চৈতন্য–মালীর কহি লীলা–অনুক্রম ॥ ৯৩ ॥
ataeva tāṅ-sabāra vandiye caraṇa caitanya-mālīra kahi līlā-anukrama
গৌরলীলামৃতসিন্ধু—অপার অগাধ । কে করিতে পারে তাহাঁ অবগাহ–সাধ ॥ ৯৪ ॥
gaura-līlāmṛta-sindhu — apāra agādha ke karite pāre tāhāṅ avagāha-sādha
তাহার মাধুর্য–গন্ধে লুব্ধ হয় মন । অতএব তটে রহি’ চাকি এক কণ ॥ ৯৫ ॥
tāhāra mādhurya-gandhe lubdha haya mana ataeva taṭe rahi’ cāki eka kaṇa
শ্রীরূপ–রঘুনাথ–পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ৯৬ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa