CC Adi 13.1
স প্রসীদতু চৈতন্যদেবো যস্য প্রসাদতঃ । তল্লীলাবর্ণনে যোগ্যঃ সদ্যঃ স্যাদধমোঽপ্যয়ম্ ॥১ ॥
sa prasīdatu caitanya- devo yasya prasādataḥ tal-līlā-varṇane yogyaḥ sadyaḥ syād adhamo ’py ayam
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Adi-līlā — Chapter 13: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
স প্রসীদতু চৈতন্যদেবো যস্য প্রসাদতঃ । তল্লীলাবর্ণনে যোগ্যঃ সদ্যঃ স্যাদধমোঽপ্যয়ম্ ॥১ ॥
sa prasīdatu caitanya- devo yasya prasādataḥ tal-līlā-varṇane yogyaḥ sadyaḥ syād adhamo ’py ayam
জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য গৌরচন্দ্র । জয়াদ্বৈতচন্দ্র জয় জয় নিত্যানন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-kṛṣṇa-caitanya gauracandra jayādvaitacandra jaya jaya nityānanda
জয় জয় গদাধর জয় শ্রীনিবাস । জয় মুকুন্দ বাসুদেব জয় হরিদাস ॥ ৩ ॥
jaya jaya gadādhara jaya śrīnivāsa jaya mukunda vāsudeva jaya haridāsa
জয় দামোদর–স্বরপ জয় মুরারি গুপ্ত । এই সব চন্দ্রোদয়ে তমঃ কৈল লুপ্ত ॥ ৪ ॥
jaya dāmodara-svarūpa jaya murāri gupta ei saba candrodaye tamaḥ kaila lupta
জয় শ্রীচৈতন্যচন্দ্রের ভক্ত চন্দ্রগণ । সবার প্রেম–জ্যোৎস্নায় উজ্জ্বল ত্রিভুবন ॥ ৫ ॥
jaya śrī-caitanyacandrera bhakta candra-gaṇa sabāra prema jyotsnāya ujjvala tri-bhuvana
এই ত’ কহিল গ্রন্থারম্ভে মুখবন্ধ । এবে কহি চৈতন্য–লীলাক্রম–অনুবন্ধ ॥ ৬ ॥
ei ta’ kahila granthārambhe mukha-bandha ebe kahi caitanya-līlā-krama-anubandha
প্রথমে ত’ সূত্ররূপে করিয়ে গণন । পাছে তাহা বিস্তারি করিব বিবরণ ॥ ৭ ॥
prathame ta’ sūtra-rūpe kariye gaṇana pācṅe tāhā vistāri kariba vivaraṇa
শ্রীকৃষ্ণচৈতন্য নবদ্বীপে অবতরি । আটচল্লিশ বৎসর প্রকট বিহরি ॥ ৮ ॥
śrī-kṛṣṇa-caitanya navadvīpe avatari āṭa-calliśa vatsara prakaṭa vihari
চৌদ্দশত সাত শকে জন্মের প্রমাণ । চৌদ্দশত পঞ্চান্নে হইল অন্তর্ধান ॥ ৯ ॥
caudda-śata sāta śake janmera pramāṇa caudda-śata pañcānne ha-ila antardhāna
চব্বিশ বৎসর প্রভু কৈল গৃহবাস । নিরন্তর কৈল কৃষ্ণ–কীর্তন–বিলাস ॥ ১০ ॥
cabbiśa vatsara prabhu kaila gṛha-vāsa nirantara kaila kṛṣṇa-kīrtana-vilāsa
চব্বিশ বৎসর–শেষে করিয়া সন্ন্যাস । আর চব্বিশ বৎসর কৈল নীলাচলে বাস ॥ ১১ ॥
cabbiśa vatsara-śeṣe kariyā sannyāsa āra cabbiśa vatsara kaila nīlācale vāsa
তার মধ্যে ছয় বৎসর—গমনাগমন । কভু দক্ষিণ, কভু গৌড়, কভু বৃন্দাবন ॥ ১২ ॥
tāra madhye chaya vatsara — gamanāgamana kabhu dakṣiṇa, kabhu gauḍa, kabhu vṛndāvana
অষ্টাদশ বৎসর রহিলা নীলাচলে । কৃষ্ণপ্রেম–নামামৃতে ভাসা’ল সকলে ॥ ১৩ ॥
aṣṭādaśa vatsara rahilā nīlācale kṛṣṇa-prema-nāmāmṛte bhāsā’la sakale
গার্হস্থ্যে প্রভুর লীলা—‘আদি’–লীলাখ্যান । ‘মধ্য’–‘অন্ত্য’–লীলা—শেষলীলার দুই নাম ॥ ১৪ ॥
gārhasthye prabhura līlā — ‘ādi’-līlākhyāna ‘madhya’- ‘antya’-līlā — śeṣa-līlāra dui nāma
আদিলীলা–মধ্যে প্রভুর যতেক চরিত । সূত্ররূপে মুরারি গুপ্ত করিলা গ্রথিত ॥ ১৫ ॥
ādi-līlā-madhye prabhura yateka carita sūtra-rūpe murāri gupta karilā grathita
প্রভুর যে শেষলীলা স্বরূপ–দামোদর । সূত্র করি’ গ্রন্থিলেন গ্রন্থের ভিতর ॥ ১৬ ॥
prabhura ye śeṣa-līlā svarūpa-dāmodara sūtra kari’ granthilena granthera bhitara
এই দুই জনের সূত্র দেখিয়া শুনিয়া । বর্ণনা করেন বৈষ্ণব ক্রম যে করিয়া ॥ ১৭ ॥
ei dui janera sūtra dekhiyā śuniyā varṇanā karena vaiṣṇava krama ye kariyā
বাল্য, পৌগণ্ড, কৈশোর, যৌবন,—চারি ভেদ । অতএব আদিখণ্ডে লীলা চারি ভেদ ॥ ১৮ ॥
bālya, paugaṇḍa, kaiśora, yauvana, — cāri bheda ataeva ādi-khaṇḍe līlā cāri bheda
সর্বসদ্গুণপূৰ্ণাং তাং বন্দে ফাল্গুনপূর্ণিমাম্ । যস্যাং শ্রীকৃষ্ণচৈতন্যোঽবতীর্ণঃ কৃষ্ণনামভিঃ ॥ ১৯ ॥
sarva-sad-guṇa-pūrṇāṁ tāṁ vande phālguna-pūrṇimām yasyāṁ śrī-kṛṣṇa-caitanyo ’vatīrṇaḥ kṛṣṇa-nāmabhiḥ
ফাল্গুনপূর্ণিমা–সন্ধ্যায় প্রভুর জন্মোদয় । সেইকালে দৈবযোগে চন্দ্রগ্রহণ হয় ॥ ২০ ॥
phālguna-pūrṇimā-sandhyāya prabhura janmodaya sei-kāle daiva-yoge candra-grahaṇa haya
‘হরি’ ‘হরি’ বলে লোক হরষিত হঞা । জন্মিলা চৈতন্যপ্রভু ‘নাম’ জন্মাইয়া ॥ ২১ ॥
‘hari’ ‘hari’ bale loka haraṣita hañā janmilā caitanya-prabhu ‘nāma’ janmāiyā
জন্ম–বাল্য–পৌগণ্ড–কৈশোর–যুবাকালে । হরিনাম লওয়াইলা প্রভু নানা ছলে ॥ ২২ ॥
janma-bālya-paugaṇḍa-kaiśora-yuvā-kāle hari-nāma laoyāilā prabhu nānā chale
বাল্যভাব ছলে প্রভু করেন ক্রন্দন । ‘কৃষ্ণ’ ‘হরি’ নাম শুনি’ রহয়ে রোদন ॥ ২৩ ॥
bālya-bhāva chale prabhu karena krandana ‘kṛṣṇa’ ‘hari’ nāma śuni’ rahaye rodana
অতএব ‘হরি’ ‘হরি’ বলে নারীগণ । দেখিতে আইসে যেবা সর্ব বন্ধুজন ॥ ২৪ ॥
ataeva ‘hari’ ‘hari’ bale nārīgaṇa dekhite āise yebā sarva bandhu jana
‘গৌরহরি’ বলি’ তারে হাসে সর্ব নারী । অতএব হৈল তাঁর নাম ‘গৌরহরি’ ॥ ২৫ ॥
‘gaurahari’ bali’ tāre hāse sarva nārī ataeva haila tāṅra nāma ‘gaurahari’
বাল্য বয়স—যাবৎ হাতে খড়ি দিল । পৌগণ্ড বয়স—যাবৎ বিবাহ না কৈল ॥ ২৬ ॥
bālya vayasa — yāvat hāte khaḍi dila paugaṇḍa vayasa — yāvat vivāha nā kaila
বিবাহ করিলে হৈল নবীন যৌবন । সর্বত্র লওয়াইল প্রভু নাম–সংকীর্তন ॥ ২৭ ॥
vivāha karile haila navīna yauvana sarvatra laoyāila prabhu nāma-saṅkīrtana
পৌগণ্ড–বয়সে পড়েন, পড়ান শিষ্যগণে । সর্বত্র করেন কৃষ্ণনামের ব্যাখ্যানে ॥ ২৮ ॥
paugaṇḍa-vayase paḍena, paḍāna śiṣyagaṇe sarvatra karena kṛṣṇa-nāmera vyākhyāne
সূত্র–বৃত্তি–পাঁজি–টীকা কৃষ্ণেতে তাৎপর্য । শিষ্যের প্রতীত হয়,—প্রভাব আশ্চর্য ॥ ২৯ ॥
sūtra-vṛtti-pāṅji-ṭīkā kṛṣṇete tātparya śiṣyera pratīta haya, — prabhāva āścarya
যারে দেখে, তারে কহে,—কহ কৃষ্ণনাম । কৃষ্ণনামে ভাসাইল নবদ্বীপ–গ্রাম ॥ ৩০ ॥
yāre dekhe, tāre kahe, — kaha kṛṣṇa-nāma kṛṣṇa-nāme bhāsāila navadvīpa-grāma
কিশোর বয়সে আরম্ভিলা সংকীর্তন । রাত্র–দিনে প্রেমে নৃত্য, সঙ্গে ভক্তগণ ॥ ৩১ ॥
kiśora vayase ārambhilā saṅkīrtana rātra-dine preme nṛtya, saṅge bhakta-gaṇa
নগরে নগরে ভ্রমে কীর্তন করিয়া । ভাসাইল ত্রিভুবন প্রেমভক্তি দিয়া ॥ ৩২ ॥
nagare nagare bhrame kīrtana kariyā bhāsāila tri-bhuvana prema-bhakti diyā
চব্বিশ বৎসর ঐছে নবদ্বীপ–গ্রামে । লওয়াইলা সর্বলোকে কৃষ্ণপ্রেম–নামে ॥ ৩৩ ৷৷
cabbiśa vatsara aiche navadvīpa-grāme laoyāilā sarva-loke kṛṣṇa-prema-nāme
চব্বিশ বৎসর ছিলা করিয়া সন্ন্যাস । ভক্তগণ লঞা কৈলা নীলাচলে বাস ॥ ৩৪ ॥
cabbiśa vatsara chilā kariyā sannyāsa bhakta-gaṇa lañā kailā nīlācale vāsa
তার মধ্যে নীলাচলে ছয় বৎসর । নৃত্য, গীত, প্রেমভক্তি–দান নিরন্তর ॥ ৩৫ ॥
tāra madhye nīlācale chaya vatsara nṛtya, gīta, premabhakti-dāna nirantara
সেতুবন্ধ, আর গৌড়–ব্যাপি বৃন্দাবন । প্রেম–নাম প্রচারিয়া করিলা ভ্রমণ ॥ ৩৬ ॥
setubandha, āra gauḍa-vyāpi vṛndāvana prema-nāma pracāriyā karilā bhramaṇa
এই ‘মধ্যলীলা’ নাম—লীলা–মুখ্যধাম । শেষ অষ্টাদশ বর্ষ—‘অন্ত্যলীলা’ নাম ॥ ৩৭ ॥
ei ‘madhya-līlā’ nāma — līlā-mukhyadhāma śeṣa aṣṭādaśa varṣa — ‘antya-līlā’ nāma
তার মধ্যে ছয় বৎসর ভক্তগণ–সঙ্গে । প্রেমভক্তি লওয়াইল নৃত্য–গীত–রঙ্গে ॥ ৩৮ ॥
tāra madhye chaya vatsara bhaktagaṇa-saṅge prema-bhakti laoyāila nṛtya-gīta-raṅge
দ্বাদশ বৎসর শেষ রহিলা নীলাচলে । প্রেমাবস্থা শিখাইলা আস্বাদন–চ্ছলে ॥ ৩৯ ॥
dvādaśa vatsara śeṣa rahilā nīlācale premāvasthā śikhāilā āsvādana-cchale
রাত্রি–দিবসে কৃষ্ণবিরহ–স্ফুরণ । উন্মাদের চেষ্টা করে প্রলাপ–বচন ॥ ৪০ ॥
rātri-divase kṛṣṇa-viraha-sphuraṇa unmādera ceṣṭā kare pralāpa-vacana
শ্রীরাধার প্রলাপ যৈছে উদ্ধব–দর্শনে । সেইমত উন্মাদ–প্রলাপ করে রাত্রি–দিনে ॥ ৪১ ॥
śrī-rādhāra pralāpa yaiche uddhava-darśane seimata unmāda-pralāpa kare rātri-dine
বিদ্যাপতি, জয়দেব, চণ্ডীদাসের গীত । আস্বাদেন রামানন্দ–স্বরূপ–সহিত ॥ ৪২ ॥
vidyāpati, jayadeva, caṇḍīdāsera gīta āsvādena rāmānanda-svarūpa-sahita
কৃষ্ণের বিয়োগে যত প্ৰেম–চেষ্টিত । আস্বাদিয়া পূর্ণ কৈল আপন বাঞ্ছিত ॥ ৪৩ ॥
kṛṣṇera viyoge yata prema-ceṣṭita āsvādiyā pūrṇa kaila āpana vāñchita
অনন্ত চৈতন্যলীলা ক্ষুদ্র জীব হঞা । কে বর্ণিতে পারে, তাহা বিস্তার করিয়া ॥ ৪৪ ॥
ananta caitanya-līlā kṣudra jīva hañā ke varṇite pāre, tāhā vistāra kariyā
সূত্র করি’ গণে যদি আপনে অনন্ত । সহস্র–বদনে তেঁহো নাহি পায় অন্ত ॥ ৪৫ ॥
sūtra kari’ gaṇe yadi āpane ananta sahasra-vadane teṅho nāhi pāya anta
দামোদর–স্বরূপ, আর গুপ্ত মুরারি । মুখ্যমুখ্যলীলা সূত্রে লিখিয়াছে বিচারি’ ॥ ৪৬ ॥
dāmodara-svarūpa, āra gupta murāri mukhya-mukhya-līlā sūtre likhiyāche vicāri’
সেই, অনুসারে লিখি লীলা–সূত্রগণ । বিস্তারি’ বর্ণিয়াছেন তাহা দাস–বৃন্দাবন ॥ ৪৭ ॥
sei, anusāre likhi līlā-sūtragaṇa vistāri’ varṇiāchena tāhā dāsa-vṛndāvana
চৈতন্য–লীলার ব্যাস,—দাস বৃন্দাবন । মধুর করিয়া লীলা করিলা রচন ॥ ৪৮ ॥
caitanya-līlāra vyāsa, — dāsa vṛndāvana madhura kariyā līlā karilā racana
গ্রন্থ–বিস্তার–ভয়ে ছাড়িলা যে যে স্থান । সেই সেই স্থানে কিছু করিব ব্যাখ্যান ॥ ৪৯ ॥
grantha-vistāra-bhaye chāḍilā ye ye sthāna sei sei sthāne kichu kariba vyākhyāna
প্রভুর লীলামৃত তেঁহো কৈল আস্বাদন । তাঁর ভুক্ত–শেষ কিছু করিয়ে চর্বণ ॥ ৫০ ॥
prabhura līlāmṛta teṅho kaila āsvādana tāṅra bhukta-śeṣa kichu kariye carvaṇa
আদিলীলা–সূত্র লিখি, শুন, ভক্তগণ । সংক্ষেপে লিখিয়ে সম্যক্ না যায় লিখন ॥ ৫১ ॥
ādi-līlā-sūtra likhi, śuna, bhakta-gaṇa saṅkṣepe likhiye samyak nā yāya likhana
কোন বাঞ্ছা পূরণ লাগি’ ব্রজেন্দ্রকুমার । অবতীর্ণ হৈতে মনে করিলা বিচার ॥ ৫২ ॥
kona vāñchā pūraṇa lāgi’ vrajendra-kumāra avatīrṇa haite mane karilā vicāra
আগে অবতারিলা যে যে গুরু–পরিবার । সংক্ষেপে কহিয়ে, কহা না যায় বিস্তার ॥ ৫৩ ॥
āge avatārilā ye ye guru-parivāra saṅkṣepe kahiye, kahā nā yāya vistāra
শ্রীশচী–জগন্নাথ, শ্রীমাধবপুরী । কেশব ভারতী, আর শ্রীঈশ্বর পুরী ॥ ৫৪ ॥ অদ্বৈত আচার্য, আর পণ্ডিত শ্রীবাস । আচার্যরত্ন, বিদ্যানিধি, ঠাকুর হরিদাস ॥ ৫৫ ॥
śrī-śacī-jagannātha, śrī-mādhava-purī keśava bhāratī, āra śrī-īśvara purī advaita ācārya, āra paṇḍita śrīvāsa ācāryaratna, vidyānidhi, ṭhākura haridāsa
শ্রীহট্ট–নিবাসী শ্রীউপেন্দ্ৰমিশ্র–নাম । বৈষ্ণব, পণ্ডিত, ধনী, সদ্গুণ–প্রধান ॥ ৫৬ ॥
śrīhaṭṭa-nivāsī śrī-upendra-miśra-nāma vaiṣṇava, paṇḍita, dhanī, sad-guṇa-pradhāna
সপ্ত মিশ্র তাঁর পুত্র—সপ্ত ঋষীশ্বর । কংসারি, পরমানন্দ, পদ্মনাভ, সর্বেশ্বর ॥ ৫৭ ॥ জগন্নাথ, জনার্দন, ত্রৈলোক্যনাথ । নদীয়াতে গঙ্গাবাস কৈল জগন্নাথ ॥ ৫৮ ॥
sapta miśra tāṅra putra — sapta ṛṣīśvara kaṁsāri, paramānanda, padmanābha, sarveśvara jagannātha, janārdana, trailokyanātha nadīyāte gaṅgā-vāsa kaila jagannātha
জগন্নাথ মিশ্রবর—পদবী ‘পুরন্দর’ । নন্দ–বসুদেব–রূপ সদ্গুণ–সাগর ॥ ৫৯ ॥
jagannātha miśravara — padavī ‘purandara’ nanda-vasudeva-rūpa sadguṇa-sāgara
তাঁর পত্নী ‘শচী’–নাম, পতিব্রতা সতী । যাঁর পিতা ‘নীলাম্বর’ নাম চক্রবর্তী ॥ ৬০ ॥
tāṅra patnī ‘śacī’-nāma, pativratā satī yāṅra pitā ‘nīlāmbara’ nāma cakravartī
রাঢ়দেশে জন্মিলা ঠাকুর নিত্যানন্দ । গঙ্গাদাস পণ্ডিত, গুপ্ত মুরারি, মুকুন্দ ॥ ৬১ ॥
rāḍhadeśe janmilā ṭhākura nityānanda gaṅgādāsa paṇḍita, gupta murāri, mukunda
অসংখ্য ভক্তের করাইলা অবতার । শেষে অবতীর্ণ হৈলা ব্রজেন্দ্রকুমার ॥ ৬২ ॥
asaṅkhya bhaktera karāilā avatāra śeṣe avatīrṇa hailā vrajendra-kumāra
প্রভুর আবির্ভাবপূর্বে যত বৈষ্ণবগণ । অদ্বৈত–আচার্যের স্থানে করেন গমন ॥ ৬৩ ৷৷
prabhura āvirbhāva-pūrve yata vaiṣṇava-gaṇa advaita-ācāryera sthāne karena gamana
গীতা–ভাগবত কহে আচার্য–গোসাঞি । জ্ঞান–কর্ম নিন্দি’ করে ভক্তির বড়াই ॥ ৬৪ ॥
gītā-bhhāgavata kahe ācārya-gosāñi jñāna-karma nindi’ kare bhaktira baḍāi
সর্বশাস্ত্রে কহে কৃষ্ণভক্তির ব্যাখ্যান । জ্ঞান, যোগ, তপো–ধর্ম নাহি মানে আন ॥ ৬৫ ॥
sarva-śāstre kahe kṛṣṇa-bhaktira vyākhyāna jñāna, yoga, tapo-dharma nāhi māne āna
তাঁর সঙ্গে আনন্দ করে বৈষ্ণবের গণ । কৃষ্ণকথা, কৃষ্ণপূজা, নামসংকীর্তন ॥ ৬৬ ॥
tāṅra saṅge ānanda kare vaiṣṇavera gaṇa kṛṣṇa-kathā, kṛṣṇa-pūjā, nāma-saṅkīrtana
কিন্তু সর্বলোক দেখি’ কৃষ্ণবহির্মুখ । বিষয়ে নিমগ্ন লোক দেখি’ পায় দুঃখ ॥ ৬৭ ॥
kintu sarva-loka dekhi’ kṛṣṇa-bahirmukha viṣaye nimagna loka dekhi’ pāya duḥkha
লোকের নিস্তার–হেতু করেন চিন্তন । কেমতে এ সব লোকের হইবে তারণ ॥ ৬৮ ॥
lokera nistāra-hetu karena cintana kemate e saba lokera ha-ibe tāraṇa
কৃষ্ণ অবতরি’ করেন ভক্তির বিস্তার । তবে ত’ সকল লোকের হইবে নিস্তার ॥ ৬৯ ॥
kṛṣṇa avatari’ karena bhaktira vistāra tabe ta’ sakala lokera ha-ibe nistāra
কৃষ্ণ অবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিয়া । কৃষ্ণপূজা করে তুলসী–গঙ্গাজল দিয়া ॥ ৭০ ॥
kṛṣṇa avatārite ācārya pratijñā kariyā kṛṣṇa-pūjā kare tulasī-gaṅgājala diyā
কৃষ্ণের আহ্বান করে সঘন হুঙ্কার । হুঙ্কারে আকৃষ্ট হৈলা ব্রজেন্দ্রকুমার ॥ ৭১ ॥
kṛṣṇera āhvāna kare saghana huṅkāra huṅkāre ākṛṣṭa hailā vrajendra-kumāra
জগন্নাথমিশ্ৰ–পত্নী শচীর উদরে । অষ্ট কন্যা ক্রমে হৈল, জন্মি’ জন্মি’ মরে ॥ ৭২ ॥
jagannāthamiśra-patnī śacīra udare aṣṭa kanyā krame haila, janmi’ janmi’ mare
অপত্য–বিরহে মিশ্রের দুঃখী হৈল মন । পুত্র লাগি’ আরাধিল বিষ্ণুর চরণ ॥ ৭৩ ॥
apatya-virahe miśrera duḥkhī haila mana putra lāgi’ ārādhila viṣṇura caraṇa
তবে পুত্র জনমিলা ‘বিশ্বরূপ’ নাম । মহা–গুণবান্ তেঁহ–‘বলদেব’–ধাম ॥ ৭৪ ॥
tabe putra janamilā ‘viśvarūpa’ nāma mahā-guṇavān teṅha — ‘baladeva’-dhāma
বলদেব–প্রকাশ—পরমব্যোমে ‘সঙ্কর্ষণ’ । তেঁহ—বিশ্বের উপাদান–নিমিত্ত–কারণ ॥ ৭৫ ॥
baladeva-prakāśa — parama-vyome ‘saṅkarṣaṇa’ teṅha — viśvera upādāna-nimitta-kāraṇa
তাঁহা বই বিশ্বে কিছু নাহি দেখি আর । অতএব ‘বিশ্বরূপ’ নাম যে তাঁহার ॥ ৭৬ ॥
tāṅhā ba-i viśve kichu nāhi dekhi āra ataeva ‘viśvarūpa’ nāma ye tāṅhāra
নৈতচ্চিত্রং ভগবতি হ্যনন্তে জগদীশ্বরে । ওতং প্রোতমিদং যস্মিন্ তন্তুষ্বঙ্গ যথা পটঃ ॥ ৭৭ ॥
naitac citraṁ bhagavati hy anante jagad-īśvare otaṁ protam idaṁ yasmin tantuṣv aṅga yathā paṭaḥ
অতএব প্রভু তাঁরে বলে, ‘বড় ভাই'। কৃষ্ণ, বলরাম দুই—চৈতন্য, নিতাই ॥ ৭৮ ॥
ataeva prabhu tāṅre bale, ‘baḍa bhāi’ kṛṣṇa, balarāma dui — caitanya, nitāi
পুত্র পাঞা দম্পতি হৈলা আনন্দিত মন । বিশেষে সেবন করে গোবিন্দচরণ ॥ ৭৯ ॥
putra pāñā dampati hailā ānandita mana viśeṣe sevana kare govinda-caraṇa
চৌদ্দশত ছয় শকে শেষ মাঘ মাসে । জগন্নাথ–শচীর দেহে কৃষ্ণের প্রবেশে ॥ ৮০ ॥
caudda-śata chaya śake śeṣa māgha māse jagannātha-śacīra dehe kṛṣṇera praveśe
মিশ্র কহে শচী–স্থানে,—দেখি আন রীত। জ্যোতির্ময় দেহ, গেহ লক্ষ্মী–অধিষ্ঠিত ॥ ৮১ ॥
miśra kahe śacī-sthāne, — dekhi āna rīta jyotirmaya deha, geha lakṣmī-adhiṣṭhita
যাহাঁ তাহাঁ সর্বলোক করয়ে সম্মান। ঘরে পাঠাইয়া দেয় ধন, বস্ত্র, ধান ॥ ৮২ ॥
yāhāṅ tāhāṅ sarva-loka karaye sammāna ghare pāṭhāiyā deya dhana, vastra, dhāna
শচী কহে,—মুঞি দেখোঁ আকাশ–উপরে । দিব্যমূর্তি লোক সব যেন স্তুতি করে ॥ ৮৩ ॥
śacī kahe, — muñi dekhoṅ ākāśa-upare divya-mūrti loka saba yena stuti kare
জগন্নাথ মিশ্র কহে,—স্বপ্ন যে দেখিল । জ্যোতির্ময়–ধাম মোর হৃদয়ে পশিল ॥ ৮৪ ॥
jagannātha miśra kahe, — svapna ye dekhila jyotirmaya-dhāma mora hṛdaye paśila
আমার হৃদয় হৈতে গেলা তোমার হৃদয়ে । হেন বুঝি, জন্মিবেন কোন মহাশয়ে ॥ ৮৫ ।
āmāra hṛdaya haite gelā tomāra hṛdaye hena bujhi, janmibena kona mahāśaye
এত বলি’ দুঁহে রহে হরষিত হঞা । শালগ্রাম সেবা করে বিশেষ করিয়া ॥ ৮৬ ॥
eta bali’ duṅhe rahe haraṣita hañā śālagrāma sevā kare viśeṣa kariyā
হৈতে হৈতে হৈল গর্ভ ত্রয়োদশ মাস। তথাপি ভূমিষ্ঠ নহে,—মিশ্রের হৈল ত্রাস ॥ ৮৭ ॥
haite haite haila garbha trayodaśa māsa tathāpi bhūmiṣṭha nahe, — miśrera haila trāsa
নীলাম্বর চক্রবর্তী কহিল গণিয়া । এই মাসে পুত্র হবে শুভক্ষণ পাঞা ॥ ৮৮ ॥
nīlāmbara cakravartī kahila gaṇiyā ei māse putra habe śubha-kṣaṇa pāñā
চৌদ্দশত সাতশকে মাস যে ফাল্গুন । পৌর্ণমাসীর সন্ধ্যাকালে হৈলে শুভক্ষণ ॥ ৮৯ ॥
caudda-śata sāta-śake māsa ye phālguna paurṇamāsīra sandhyā-kāle haile śubha-kṣaṇa
সিংহ–রাশি, সিংহ–লগ্ন, উচ্চ গ্রহগণ । ষড়্বর্গ, অষ্টবর্গ, সর্ব সুলক্ষণ ॥ ৯০ ॥
siṁha-rāśi, siṁha-lagna, ucca graha-gaṇa ṣaḍ-varga, aṣṭa-varga, sarva sulakṣaṇa
অ–কলঙ্ক গৌরচন্দ্র দিলা দরশন । স–কলঙ্ক চন্দ্রে আর কোন্ প্রয়োজন ॥ ৯১ ॥
a-kalaṅka gauracandra dilā daraśana sa-kalaṅka candre āra kon prayojana
এত জানি’ রাহু কৈল চন্দ্রের গ্রহণ । ‘কৃষ্ণ’ ‘কৃষ্ণ’ ‘হরি’ নামে ভাসে ত্রিভুবন ॥ ৯২ ॥
eta jāni’ rāhu kaila candrera grahaṇa ‘kṛṣṇa’ ‘kṛṣṇa’ ‘hari’ nāme bhāse tri-bhuvana
জয় জয় ধ্বনি হৈল সকল ভুবন । চমৎকার হৈয়া লোক ভাবে মনে মন ॥ ৯৩ ॥
jaya jaya dhvani haila sakala bhuvana camatkāra haiyā loka bhāve mane mana
জগৎ ভরিয়া লোক বলে—‘হরি’ ‘হরি’ । সেইক্ষণে গৌরকৃষ্ণ ভূমে অবতরি ॥ ৯৪ ॥
jagat bhariyā loka bale — ‘hari’ ‘hari’ sei-kṣaṇe gaurakṛṣṇa bhūme avatari
প্রসন্ন হইল সব জগতের মন । ‘হরি’ বলি’ হিন্দুকে হাস্য করয়ে যবন ॥ ৯৫ ॥
prasanna ha-ila saba jagatera mana ‘hari’ bali’ hinduke hāsya karaye yavana
‘হরি’ বলি’ নারীগণ দেই হুলাহুলি । স্বর্গে বাদ্য–নৃত্য করে দেব কুতূহলী ॥ ৯৬ ॥
‘hari’ bali’ nārīgaṇa dei hulāhuli svarge vādya-nṛtya kare deva kutūhalī
প্রসন্ন হৈল দশ দিক্, প্রসন্ন নদীজল । স্থাবর–জঙ্গম হৈল আনন্দে বিহ্বল ॥ ৯৭ ॥
prasanna haila daśa dik, prasanna nadījala sthāvara-jaṅgama haila ānande vihvala
নদীয়া–উদয়গিরি, পূর্ণচন্দ্র গৌরহরি, কৃপা করি’ হইল উদয় । পাপ–তমঃ হৈল নাশ, ত্রিজগতের উল্লাস, জগভরি’ হরিধ্বনি হয় ॥ ৯৮ ॥
nadīyā-udayagiri, pūrṇacandra gaurahari, kṛpā kari’ ha-ila udaya pāpa-tamaḥ haila nāśa, tri-jagatera ullāsa, jagabhari’ hari-dhvani haya
সেইকালে নিজালয়, উঠিয়া অদ্বৈত রায়, নৃত্য করে আনন্দিত–মনে । হরিদাসে লঞা সঙ্গে, হুঙ্কার–কীর্তন–রঙ্গে, কেনে নাচে, কেহ নাহি জানে ॥ ৯৯ ॥
sei-kāle nijālaya, uṭhiyā advaita rāya, nṛtya kare ānandita-mane haridāse lañā saṅge, huṅkāra-kīrtana-raṅge kene nāce, keha nāhi jāne
দেখি’ উপরাগ হাসি’, শীঘ্র গঙ্গাঘাটে আসি’, আনন্দে করিল গঙ্গাস্নান । পাঞা উপরাগ–ছলে, আপনার মনোবলে, ব্রাহ্মণেরে দিল নানা দান ॥ ১০০ ॥
dekhi’ uparāga hāsi’, śīghra gaṅgā-ghāṭe āsi’ ānande karila gaṅgā-snāna pāñā uparāga-chale, āpanāra mano-bale, brāhmaṇere dila nānā dāna
জগৎ আনন্দময়, দেখি’ মনে সবিস্ময়, ঠারেঠোরে কহে হরিদাস । তোমার ঐছন রঙ্গ, মোর মন পরসন্ন, দেখি—কিছু কার্যে আছে ভাস ॥ ১০১ ॥
jagat ānandamaya, dekhi’ mane sa-vismaya, ṭhāreṭhore kahe haridāsa tomāra aichana raṅga, mora mana parasanna, dekhi — kichu kārye āche bhāsa
আচার্যরত্ন, শ্রীবাস, হৈল মনে সুখোল্লাস, যাই’ স্নান কৈল গঙ্গাজলে । আনন্দে বিহ্বল মন, করে হরিসংকীর্তন, নানা দান কৈল মনোবলে ॥ ১০২ ॥
ācāryaratna, śrīvāsa, haila mane sukhollāsa yāi’ snāna kaila gaṅgā-jale ānande vihvala mana, kare hari-saṅkīrtana nānā dāna kaila mano-bale
এই মত ভক্তততি, যাঁর যেই দেশে স্থিতি, তাহাঁ তাহাঁ পাঞা মনোবলে । নাচে, করে সংকীর্তন, আনন্দে বিহুল মন, দান করে গ্রহণের ছলে ॥ ১০৩ ॥
ei mata bhakta-tati, yāṅra yei deśe sthiti, tāhāṅ tāhāṅ pāñā mano-bale nāce, kare saṅkīrtana, ānande vihvala mana, dāna kare grahaṇera chale
ব্রাহ্মণ–সজ্জন–নারী, নানা–দ্রব্যে থালী ভরি’ আইলা সবে যৌতুক লইয়া । যেন কাঁচা–সোণা–দ্যুতি, দেখি’ বালকের মূর্তি, আশীর্বাদ করে সুখ পাঞা ॥ ১০৪ ॥
brāhmaṇa-sajjana-nārī, nānā-dravye thālī bhari’ āilā sabe yautuka la-iyā yena kāṅcā-soṇā-dyuti, dekhi’ bālakera mūrti, āśīrvāda kare sukha pāñā
সাবিত্রী, গৌরী, সরস্বতী, শচী, রম্ভা, অরুন্ধতী, আর যত দেব–নারীগণ । নানা–দ্রব্যে পাত্র ভরি’, ব্রাহ্মণীর বেশ ধরি’, আসি’ সবে করে দরশন ॥ ১০৫ ॥
sāvitrī, gaurī, sarasvatī, śacī, rambhā, arundhatī āra yata deva-nārīgaṇa nānā-dravye pātra bhari’, brāhmaṇīra veśa dhari’, āsi’ sabe kare daraśana
অন্তরীক্ষে দেবগণ, গন্ধর্ব, সিদ্ধ, চারণ, স্তুতি–নৃত্য করে বাদ্য–গীত । নর্তক, বাদক, ভাট, নবদ্বীপে যার নাট, সবে আসি’ নাচে পাঞা প্রীত ॥ ১০৬ ॥
antarīkṣe deva-gaṇa, gandharva, siddha, cāraṇa, stuti-nṛtya kare vādya-gīta nartaka, vādaka, bhāṭa, navadvīpe yāra nāṭa, sabe āsi’ nāce pāñā prīta
কেবা আসে কেবা যায়, কেবা নাচে কেবা গায়, সম্ভালিতে নারে কার বোল । খণ্ডিলেক দুঃখ–শোক, প্রমোদপূরিত লোক, মিশ্র হৈলা আনন্দে বিহুল ॥ ১০৭ ॥
kebā āse kebā yāya, kebā nāce kebā gāya, sambhālite nāre kāra bola khaṇḍileka duḥkha-śoka, pramoda-pūrita loka, miśra hailā ānande vihvala
আচার্যরত্ন, শ্রীবাস, জগন্নাথমিশ্র–পাশ, আসি’ তাঁরে করে সাবধান । করাইল জাতকর্ম, যে আছিল বিধি–ধর্ম, তবে মিশ্র করে নানা দান ॥ ১০৮ ॥
ācāryaratna, śrīvāsa, jagannātha-miśra-pāśa, āsi’ tāṅre kare sāvadhāna karāila jātakarma, ye āchila vidhi-dharma, tabe miśra kare nānā dāna
যৌতুক পাইল যত, ঘরে বা আছিল কত, সব ধন বিপ্রে দিল দান । যত নর্তক, গায়ন, ভাট, অকিঞ্চন জন, ধন দিয়া কৈল সবার মান ॥ ১০৯ ॥
yautuka pāila yata, ghare vā āchila kata, saba dhana vipre dila dāna yata nartaka, gāyana, bhāṭa, akiñcana jana, dhana diyā kaila sabāra māna
শ্রীবাসের ব্রাহ্মণী, নাম তাঁর ‘মালিনী', আচার্যরত্নের পত্নী–সঙ্গে । সিন্দূর, হরিদ্রা, তৈল, খই, কলা, নারিকেল, দিয়া পূজে নারীগণ রঙ্গে ॥ ১১০ ॥
śrīvāsera brāhmaṇī, nāma tāṅra ’mālinī’, ācāryaratnera patnī-saṅge sindūra, haridrā, taila, kha-i, kalā, nārikela, diyā pūje nārīgaṇa raṅge
অদ্বৈত–আচার্য–ভার্যা, জগৎপূজিতা আর্যা, নাম তাঁর ‘সীতা ঠাকুরাণী’। আচার্যের আজ্ঞা পাঞা, গেল উপহার লঞা, দেখিতে বালক–শিরোমণি । ১১১ ॥
advaita-ācārya-bhāryā, jagat-pūjitā āryā, nāma tāṅra ’sītā ṭhākurāṇī’ ācāryera ājñā pāñā, gela upahāra lañā, dekhite bālaka-śiromaṇi
সুবর্ণের কড়ি–বউলি, রজতমুদ্রা–পাশুলি, সুবর্ণের অঙ্গদ, কঙ্কণ । দু–বাহুতে দিব্য শঙ্খ, রজতের মলবঙ্ক, স্বর্ণমুদ্রার নানা হারগণ ॥ ১১২ ॥
suvarṇera kaḍi-ba-uli, rajatamudrā-pāśuli, suvarṇera aṅgada, kaṅkaṇa du-bāhute divya śaṅkha, rajatera malabaṅka, svarṇa-mudrāra nānā hāragaṇa
ব্যাঘ্রনখ হেমজড়ি, কটি–পট্টসূত্র–ডোরী, হস্ত–পদের যত আভরণ । চিত্রবর্ণ পট্টসাড়ী, বুনি ফোতো পট্টপাড়ী, স্বর্ণ–রৌপ্য–মুদ্রা বহুধন ॥ ১১৩ ॥
vyāghra-nakha hema-jaḍi, kaṭi-paṭṭasūtra-ḍorī hasta-padera yata ābharaṇa citra-varṇa paṭṭa-sāḍī, buni photo paṭṭapāḍī, svarṇa-raupya-mudrā bahu-dhana
দুর্বা, ধান্য, গোরোচন, হরিদ্রা, কুঙ্কুম, চন্দন, মঙ্গল–দ্রব্য পাত্র ভরিয়া । বস্ত্র–গুপ্ত দোলা চড়ি’ সঙ্গে লঞা দাসী চেড়ী, বস্ত্রালঙ্কার পেটারি ভরিয়া ॥ ১১৪
durvā, dhānya, gorocana, haridrā, kuṅkuma, candana, maṅgala-dravya pātra bhariyā vastra-gupta dolā caḍi’ saṅge lañā dāsī ceḍī, vastrālaṅkāra peṭāri bhariyā
ভক্ষ্য, ভোজ্য, উপহার, সঙ্গে লইল বহু ভার, শচীগৃহে হৈল উপনীত । দেখিয়া বালক–ঠাম, সাক্ষাৎ গোকুল–কান, বর্ণমাত্র দেখি বিপরীত ॥ ১১৫ ॥
bhakṣya, bhojya, upahāra, saṅge la-ila bahu bhāra, śacī-gṛhe haila upanīta dekhiyā bālaka-ṭhāma, sākṣāt gokula-kāna, varṇa-mātra dekhi viparīta
সর্ব অঙ্গ–সুনির্মাণ, সুবর্ণ–প্রতিমা–ভান, সর্ব অঙ্গ—সুলক্ষণময় । বালকের দিব্য জ্যোতি, দেখি’ পাইল বহু প্রীতি, বাৎসল্যেতে দ্রবিল হৃদয় ॥ ১১৬ ॥
sarva aṅga — sunirmāṇa, suvarṇa-pratimā-bhāna, sarva aṅga — sulakṣaṇamaya bālakera divya jyoti, dekhi’ pāila bahu prīti, vātsalyete dravila hṛdaya
দুর্বা, ধান্য, দিল শীর্ষে, কৈল বহু আশীষে, চিরজীবী হও দুই ভাই । ডাকিনী–শাঁখিনী হৈতে, শঙ্কা উপজিল চিতে, ডরে নাম থুইল ‘নিমাই’ ॥ ১১৭ ॥
durvā, dhānya, dila śīrṣe, kaila bahu āśīṣe, cirajīvī hao dui bhāi ḍākinī-śāṅkhinī haite, śaṅkā upajila cite, ḍare nāma thuila ’nimāi’
পুত্রমাতা–স্নানদিনে, ছিল বস্ত্র বিভূষণে, পুত্র–সহ মিশ্রেরে সম্মানি’ । শচী–মিশ্রের পূজা লঞা, মনেতে হরিষ হঞা, ঘরে আইলা সীতা ঠাকুরাণী ॥ ১১৮ ॥
putramātā-snānadine, dila vastra vibhūṣaṇe, putra-saha miśrere sammāni’ śacī-miśrera pūjā lañā, manete hariṣa hañā, ghare āilā sītā ṭhākurāṇī
ঐছে শচী–জগন্নাথ, পুত্র পাঞা লক্ষ্মীনাথ, পূর্ণ হইল সকল বাঞ্ছিত । ধন–ধান্যে ভরে ঘর, লোকমান্য কলেবর, দিনে দিনে হয় আনন্দিত ॥ ১১৯ ॥
aiche śacī-jagannātha, putra pāñā lakṣmīnātha, pūrṇa ha-ila sakala vāñchita dhana-dhānye bhare ghara, lokamānya kalevara, dine dine haya ānandita
মিশ্র—বৈষ্ণব, শান্ত, অলম্পট, শুদ্ধ, দান্ত, ধনভোগে নাহি অভিমান । পুত্রের প্রভাবে যত, ধন আসি’ মিলে, তত, বিষ্ণুপ্রীতে দ্বিজে দেন দান ॥ ১২০ ॥
miśra — vaiṣṇava, śānta, alampaṭa, śuddha, dānta, dhana-bhoge nāhi abhimāna putrera prabhāve yata, dhana āsi’ mile, tata, viṣṇu-prīte dvije dena dāna
লগ্ন গণি’ হর্ষমতি, নীলাম্বর চক্রবর্তী, গুপ্তে কিছু কহিল মিশ্রেরে । মহাপুরুষের চিহ্ন, লগ্নে অঙ্গে ভিন্ন ভিন্ন, দেখি,—এই তারিবে সংসারে ॥ ১২১ ॥
lagna gaṇi’ harṣamati, nīlāmbara cakravartī, gupte kichu kahila miśrere mahāpuruṣera cihna, lagne aṅge bhinna bhinna, dekhi, — ei tāribe saṁsāre
ঐছে প্রভু শচী–ঘরে, কৃপায় কৈল অবতারে, যেই ইহা করয়ে শ্রবণ । গৌরপ্রভু দয়াময়, তাঁরে হয়েন সদয়, সেই পায় তাঁহার চরণ ॥ ১২২ ॥
aiche prabhu śacī-ghare, kṛpāya kaila avatāre, yei ihā karaye śravaṇa gaura-prabhu dayāmaya, tāṅre hayena sadaya, sei pāya tāṅhāra caraṇa
পাইয়া মানুষ জন্ম, যে না শুনে গৌরগুণ, হেন জন্ম তার ব্যর্থ হৈল । পাইয়া অমৃতধুনী, পিয়ে বিযগর্ত–পানি, জন্মিয়া সে কেনে নাহি মৈল ॥ ১২৩ ॥
pāiyā mānuṣa janma, ye nā śune gaura-guṇa, hena janma tāra vyartha haila pāiyā amṛtadhunī, piye viṣa-garta-pāni, janmiyā se kene nāhi maila
শ্রীচৈতন্য–নিত্যানন্দ, আচার্য অদ্বৈতচন্দ্র, স্বরূপ–রূপ–রঘুনাথদাস । ইহা–সবার শ্রীচরণ, শিরে বন্দি নিজধন, জন্মলীলা গাইল কৃষ্ণদাস ॥ ১২৪ ॥
śrī-caitanya-nityānanda, ācārya advaitacandra, svarūpa-rūpa-raghunāthadāsa iṅhā-sabāra śrī-caraṇa, śire vandi nija-dhana, janma-līlā gāila kṛṣṇadāsa