CC Adi 15.1
কুমনাঃ সুমনস্ত্বং হি যাতি যস্য পদাব্জয়োঃ । সুমনোঽর্পণমাত্রেণ তং চৈতন্যপ্রভুং ভজে ॥ ১ ॥
ku-manāḥ su-manastvaṁ hi yāti yasya padābjayoḥ su-mano-’rpaṇa-mātreṇa taṁ caitanya-prabhuṁ bhaje
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Adi-līlā — Chapter 15: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
কুমনাঃ সুমনস্ত্বং হি যাতি যস্য পদাব্জয়োঃ । সুমনোঽর্পণমাত্রেণ তং চৈতন্যপ্রভুং ভজে ॥ ১ ॥
ku-manāḥ su-manastvaṁ hi yāti yasya padābjayoḥ su-mano-’rpaṇa-mātreṇa taṁ caitanya-prabhuṁ bhaje
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র, জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaitacandra, jaya gaura-bhakta-vṛnda
পৌগণ্ড–লীলার সূত্র করিয়ে গণন । পৌগণ্ড–বয়সে প্রভুর মুখ্য অধ্যয়ন ॥ ৩ ॥
paugaṇḍa-līlāra sūtra kariye gaṇana paugaṇḍa-vayase prabhura mukhya adhyayana
পৌগণ্ড–লীলা চৈতন্যকৃষ্ণস্যাতিসুবিস্তৃতা । বিদ্যারম্ভমুখা পাণিগ্রহণান্তা মনোহরা ॥ ৪ ॥
paugaṇḍa-līlā caitanya- kṛṣṇasyāti-suvistṛtā vidyārambha-mukhā pāṇi- grahaṇāntā mano-harā
গঙ্গাদাস পণ্ডিত–স্থানে পড়েন ব্যাকরণ । শ্রবণ–মাত্রে কণ্ঠে কৈল সূত্রবৃত্তিগণ ॥ ৫ ॥
gaṅgādāsa paṇḍita-sthāne paḍena vyākaraṇa śravaṇa-mātre kaṇṭhe kaila sūtra-vṛtti-gaṇa
অল্পকালে হৈলা পঞ্জী–টীকাতে প্রবীণ । চিরকালের পড়ুয়া জিনে হইয়া নবীন ॥ ৬ ॥
alpa-kāle hailā pañjī-ṭīkāte pravīṇa cira-kālera paḍuyā jine ha-iyā navīna
অধ্যয়ন–লীলা প্রভুর দাস–বৃন্দাবন । ‘চৈতন্যমঙ্গলে’ কৈল বিস্তারি বর্ণন ॥ ৭ ॥
adhyayana-līlā prabhura dāsa-vṛndāvana ‘caitanya-maṅgale’ kaila vistāri varṇana
এক দিন মাতার পদে করিয়া প্রণাম । প্রভু কহে,—মাতা, মোরে দেহ এক দান ॥ ৮ ॥
eka dina mātāra pade kariyā praṇāma prabhu kahe, — mātā, more deha eka dāna
মাতা বলে,—তাই দিব, যা তুমি মাগিবে । প্রভু কহে,—একাদশীতে অন্ন না খাইবে ॥ ৯ ॥
mātā bale, — tāi diba, yā tumi māgibe prabhu kahe, — ekādaśīte anna nā khāibe
শচী কহে,—না খাইব, ভালই কহিলা । সেই হৈতে একাদশী করিতে লাগিলা ॥ ১০ ॥
śacī kahe, — nā khāiba, bhāla-i kahilā sei haite ekādaśī karite lāgilā
তবে মিশ্র বিশ্বরূপের দেখিয়া যৌবন । কন্যা চাহি’ বিবাহ দিতে করিলেন মন ॥ ১১ ॥
tabe miśra viśvarūpera dekhiyā yauvana kanyā cāhi’ vivāha dite karilena mana
বিশ্বরপ শুনি’ ঘর ছাড়ি পলাইলা। সন্ন্যাস করিয়া তীর্থ করিবারে গেলা ॥ ১২ ॥
viśvarūpa śuni’ ghara chāḍi palāilā sannyāsa kariyā tīrtha karibāre gelā
শুনি’ শচী–মিশ্রের দুঃখী হৈল মন । তবে প্রভু মাতা–পিতার কৈল আশ্বাসন ॥ ১৩ ॥
śuni, śacī-miśrera duḥkhī haila mana tabe prabhu mātā-pitāra kaila āśvāsana
ভাল হৈল,—বিশ্বরূপ সন্ন্যাস করিল । পিতৃকুল, মাতৃকুল,—দুই উদ্ধারিল ॥ ১৪ ॥
bhāla haila, — viśvarūpa sannyāsa karila pitṛ-kula, mātṛ-kula, — dui uddhārila
আমি ত’ করিব তোমা’ দুঁহার সেবন । শুনিয়া সন্তুষ্ট হৈল পিতা–মাতার মন ॥ ১৫ ॥
āmi ta’ kariba tomā’ duṅhāra sevana śuniyā santuṣṭa haila pitā-mātāra mana
একদিন নৈবেদ্য–তাম্বুল খাইয়া । ভূমিতে পড়িলা প্রভু অচেতন হঞা ॥ ১৬ ॥
eka-dina naivedya-tāmbūla khāiyā bhūmite paḍilā prabhu acetana hañā
আস্তে–ব্যস্তে পিতা–মাতা মুখে দিল পানি । সুস্থ হঞা কহে প্রভু অপূর্ব কাহিনী ॥ ১৭ ॥
āste-vyaste pitā-mātā mukhe dila pāni sustha hañā kahe prabhu apūrva kāhinī
এথা হৈতে বিশ্বরূপ মোরে লঞা গেলা । সন্ন্যাস করহ তুমি, আমারে কহিলা ॥ ১৮ ॥
ethā haite viśvarūpa more lañā gelā sannyāsa karaha tumi, āmāre kahilā
আমি কহি,—আমার অনাথ পিতা–মাতা । আমি বালক,—সন্ন্যাসের কিবা জানি কথা ॥ ১৯ ॥
āmi kahi, — āmāra anātha pitā-mātā āmi bālaka, — sannyāsera kibā jāni kathā
গৃহস্থ হইয়া করিব পিতা–মাতার সেবন । ইহাতেই তুষ্ট হবেন লক্ষ্মী–নারায়ণ ॥ ২০ ॥
gṛhastha ha-iyā kariba pitā-mātāra sevana ihāte-i tuṣṭa habena lakṣmī-nārāyaṇa
তবে বিশ্বরূপ ইঁহা পাঠাইল মোরে । মাতাকে কহিও কোটি কোটি নমস্কারে ॥ ২১ ॥
tabe viśvarūpa ihāṅ pāṭhāila more mātāke kahio koṭi koṭi namaskāre
এইমত নানা লীলা করে গৌরহরি । কি কারণে লীলা,—ইহা বুঝিতে না পারি ॥ ২২ ॥
ei mata nānā līlā kare gaurahari ki kāraṇe līlā, — ihā bujhite nā pāri
কতদিন রহি’ মিশ্র গেলা পরলোক । মাতা–পুত্র দুঁহার বাড়িল হৃদি শোক ॥ ২৩ ॥
kata dina rahi’ miśra gelā para-loka mātā-putra duṅhāra bāḍila hṛdi śoka
বন্ধু–বান্ধব আসি’ দুঁহা প্রবোধিল । পিতৃক্রিয়া বিধিমতে ঈশ্বর করিল ॥ ২৪ ॥
bandhu-bāndhava asi’ duṅhā prabodhila pitṛ-kriyā vidhi-mate īśvara karila
কত দিনে প্রভু চিত্তে করিলা চিন্তন । গৃহস্থ হইলাম, এবে চাহি গৃহধর্ম ॥ ২৫ ॥
kata dine prabhu citte karilā cintana gṛhastha ha-ilāma, ebe cāhi gṛha-dharma
গৃহিণী বিনা গৃহধর্ম না হয় শোভন । এত চিন্তি’ বিবাহ করিতে হৈল মন ॥ ২৬ ॥
gṛhiṇī vinā gṛha-dharma nā haya śobhana eta cinti’ vivāha karite haila mana
ন গৃহং গৃহমিত্যাহুর্গৃহিণী গৃহমুচ্যতে । তয়া হি সহিতঃ সর্বান্ পুরুষার্থান্ সমশ্নুতে ॥ ২৭ ॥
na gṛhaṁ gṛham ity āhur gṛhiṇī gṛham ucyate tayā hi sahitaḥ sarvān puruṣārthān samaśnute
দৈবে এক দিন প্রভু পড়িয়া আসিতে । বল্লভাচার্যের কন্যা দেখে গঙ্গা–পথে ॥ ২৮ ॥
daive eka dina prabhu paḍiyā āsite vallabhācāryera kanyā dekhe gaṅgā-pathe
পূর্বসিদ্ধ ভাব দুঁহার উদয় করিল । দৈবে বনমালী ঘটক শচী–স্থানে আইল ॥ ২৯ ॥
pūrva-siddha bhāva duṅhāra udaya karila daive vanamālī ghaṭaka śacī-sthāne āila
শচীর ইঙ্গিতে সম্বন্ধ করিল ঘটন । লক্ষ্মীকে বিবাহ কৈল শচীর নন্দন ॥ ৩০ ॥
śacīra iṅgite sambandha karila ghaṭana lakṣmīke vivāha kaila śacīra nandana
বিস্তারিয়া বর্ণিলা তাহা বৃন্দাবন–দাস । এই ত’ পৌগণ্ড–লীলার সূত্র–প্রকাশ ॥ ৩১ ॥
vistāriyā varṇilā tāhā vṛndāvana-dāsa ei ta’ paugaṇḍa-līlāra sūtra-prakāśa
পৌীগণ্ড বয়সে লীলা বহুত প্রকার । বৃন্দাবন–দাস ইহা করিয়াছেন বিস্তার ॥ ৩২ ॥
paugaṇḍa vayase līlā bahuta prakāra vṛndāvana-dāsa ihā kariyāchena vistāra
অতএব দিঙ্মাত্র ইহাঁ দেখাইল । ‘চৈতন্যমঙ্গলে’ সর্বলোকে খ্যাত হৈল ॥ ৩৩ ॥
ataeva diṅmātra ihāṅ dekhāila ‘caitanya-maṅgale’ sarva-loke khyāta haila
শ্রীরূপ–রঘুনাথ–পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ৩৪ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa