CC Adi 16.1
কৃপাসুধা–সরিদ্যস্য বিশ্বমাপ্লাবয়ন্ত্যপি । নীচগৈব সদা ভাতি তং চৈতন্যপ্রভুং ভজে ॥ ১ ॥
kṛpā-sudhā-sarid yasya viśvam āplāvayanty api nīca-gaiva sadā bhāti taṁ caitanya-prabhuṁ bhaje
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Adi-līlā — Chapter 16: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
কৃপাসুধা–সরিদ্যস্য বিশ্বমাপ্লাবয়ন্ত্যপি । নীচগৈব সদা ভাতি তং চৈতন্যপ্রভুং ভজে ॥ ১ ॥
kṛpā-sudhā-sarid yasya viśvam āplāvayanty api nīca-gaiva sadā bhāti taṁ caitanya-prabhuṁ bhaje
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaitacandra jaya gaura-bhakta-vṛnda
জীয়াৎ কৈশোর–চৈতন্যো মূর্তিমত্যা গৃহাশ্ৰমাৎ । লক্ষ্ম্যার্চিতোঽথ বাগ্দেব্যা দিশাংজয়ি–জয়চ্ছলাৎ ॥ ৩॥
jīyāt kaiśora-caitanyo mūrti-matyā gṛhāśramāt lakṣmyārcito ’tha vāg-devyā diśāṁ jayi-jaya-cchalāt
এই ত’ কৈশোর–লীলার সূত্র–অনুবন্ধ । শিষ্যগণ পড়াইতে করিলা আরম্ভ ॥ ৪ ॥
ei ta’ kaiśora-līlāra sūtra-anubandha śiṣya-gaṇa paḍāite karilā ārambha
শত শত শিষ্য সঙ্গে সদা অধ্যাপন । ব্যাখ্যা শুনি সর্বলোকের চমকিত মন ॥ ৫ ॥
śata śata śiṣya saṅge sadā adhyāpana vyākhyā śuni sarva-lokera camakita mana
সর্বশাস্ত্রে সর্ব পণ্ডিত পায় পরাজয় । বিনয়ভঙ্গীতে কারো দুঃখ নাহি হয় ॥ ৬ ॥
sarva-śāstre sarva paṇḍita pāya parājaya vinaya-bhaṅgīte kāro duḥkha nāhi haya
বিবিধ ঔদ্ধত্য করে শিষ্যগণ–সঙ্গে । জাহ্নবীতে জলকেলি করে নানা রঙ্গে ॥৭ ॥
vividha auddhatya kare śiṣya-gaṇa-saṅge jahnavite jala-keli kare nānā range
কতদিনে কৈল প্রভু বঙ্গেতে গমন । যাঁহা যায়, তাঁহা লওয়ায় নাম–সংকীর্তন ॥ ৮ ॥
kata dine kaila prabhu baṅgete gamana yāhāṅ yāya, tāhāṅ laoyāya nāma-saṅkīrtana
বিদ্যার প্রভাব দেখি চমৎকার চিতে । শত শত পড়ুয়া আসি লাগিলা পড়িতে ॥ ৯ ৷৷
vidyāra prabhāva dekhi camatkāra cite śata śata paḍuyā āsi lāgilā paḍite
সেই দেশে বিপ্র, নাম—মিশ্র তপন । নিশ্চয় করিতে নারে সাধ্য–সাধন ॥ ১০ ॥
sei deśe vipra, nāma — miśra tapana niścaya karite nāre sādhya-sādhana
বহুশাস্ত্রে বহুবাক্যে চিত্তে ভ্রম হয় । সাধ্য–সাধন শ্রেষ্ঠ না হয় নিশ্চয় ॥ ১১ ॥
bahu-śāstre bahu-vākye citte bhrama haya sādhya-sādhana śreṣṭha nā haya niścaya
স্বপ্নে এক বিপ্র কহে,—শুনহ তপন । নিমাঞিপণ্ডিত পাশে করহ গমন ॥ ১২ ॥
svapne eka vipra kahe, — śunaha tapana nimāñi-paṇḍita pāśe karaha gamana
তেঁহো তোমার সাধ্য–সাধন করিবে নিশ্চয় । সাক্ষাৎ ঈশ্বর তেঁহো,—নাহিক সংশয় ॥ ১৩ ৷৷
teṅho tomāra sādhya-sādhana karibe niścaya sākṣāt īśvara teṅho, — nāhika saṁśaya
স্বপ্ন দেখি’ মিশ্র আসি’ প্রভুর চরণে । স্বপ্নের বৃত্তান্ত সব কৈল নিবেদনে ॥ ১৪ ॥
svapna dekhi’ miśra āsi’ prabhura caraṇe svapnera vṛttānta saba kaila nivedane
প্রভু তুষ্ট হঞা সাধ্য–সাধন কহিল । নাম–সংকীর্তন কর,—উপদেশ কৈল ॥ ১৫ ॥
prabhu tuṣṭa hañā sādhya-sādhana kahila nāma-saṅkīrtana kara, — upadeśa kaila
তাঁর ইচ্ছা,—প্রভুসঙ্গে নবদ্বীপে বসি । প্রভু আজ্ঞা দিল,—তুমি যাও বারাণসী ॥ ১৬ ॥
tāṅra icchā, — prabhu-saṅge navadvīpe vasi prabhu ājñā dila, — tumi yāo vārāṇasī
তাঁহা আমা–সঙ্গে তোমার হবে দরশন । আজ্ঞা পাঞা মিশ্র কৈল কাশীতে গমন ॥ ১৭ ॥
tāhāṅ āmā-saṅge tomāra habe daraśana ājñā pāñā miśra kaila kāśīte gamana
প্রভুর অতর্ক্যলীলা বুঝিতে না পারি । স্বসঙ্গ ছাড়াঞা কেনে পাঠায় কাশীপুরী ॥ ১৮ ॥
prabhura atarkya-līlā bujhite nā pāri sva-saṅga chāḍāñā kene pāṭhāya kāśīpurī
এই মত বঙ্গের লোকের কৈলা মহা হিত । ‘নাম’ দিয়া ভক্ত কৈল, পড়াঞা পণ্ডিত ॥ ১৯ ॥
ei mata baṅgera lokera kailā mahā hita ‘nāma’ diyā bhakta kaila, paḍāñā paṇḍita
এই মত বঙ্গে প্রভু করে নানা লীলা । এথা নবদ্বীপে লক্ষ্মী বিরহে দুঃখী হৈলা ॥ ২০ ॥
ei mata baṅge prabhu kare nānā līlā ethā navadvīpe lakṣmī virahe duḥkhī hailā
প্রভুর বিরহ–সৰ্প লক্ষ্মীরে দংশিল । বিরহ–সৰ্প–বিষে তাঁর পরলোক হৈল ॥ ২১ ॥
prabhura viraha-sarpa lakṣmīre daṁśila viraha-sarpa-viṣe tāṅra paraloka haila
অন্তরে জানিলা প্রভু, যাতে অন্তর্যামী । দেশেরে আইলা প্রভু শচী–দুঃখ জানি’ ॥ ২২ ॥
antare jānilā prabhu, yāte antaryāmī deśere āilā prabhu śacī-duḥkha jāni’
ঘরে আইলা প্রভু বহু লঞা ধন–জন । তত্ত্ব–জ্ঞানে কৈলা শচীর দুঃখ বিমোচন ॥ ২৩ ॥
ghare āilā prabhu bahu lañā dhana-jana tattva-jñāne kailā śacīra duḥkha vimocana
শিষ্যগণ লঞা পুনঃ বিদ্যার বিলাস । বিদ্যা–বলে সবা জিনি’ ঔদ্ধত্য প্রকাশ ॥ ২৪ ॥
śiṣya-gaṇa lañā punaḥ vidyāra vilāsa vidyā-bale sabā jini’ auddhatya prakāśa
তবে বিষ্ণুপ্রিয়া–ঠাকুরাণীর পরিণয় । তবে ত’ করিল প্রভু দিগ্বিজয়ী জয় ॥ ২৫ ॥
tabe viṣṇupriyā-ṭhākurāṇīra pariṇaya tabe ta’ karila prabhu digvijayī jaya
বৃন্দাবনদাস ইহা করিয়াছেন বিস্তার । স্ফুট নাহি করে দোষ–গুণের বিচার ॥ ২৬ ॥
vṛndāvana-dāsa ihā kariyāchena vistāra sphuṭa nāhi kare doṣa-guṇera vicāra
সেই অংশ কহি, তাঁরে করি’ নমস্কার । যা শুনি’ দিগ্বিজয়ী কৈল আপনা ধিক্কার ॥ ২৭ ॥
sei aṁśa kahi, tāṅre kari’ namaskāra yā’ śuni’ digvijayī kaila āpanā dhik-kāra
জ্যোৎস্নাবতী রাত্রি, প্রভু শিষ্যগণ সঙ্গে । বসিয়াছেন গঙ্গাতীরে বিদ্যার প্রসঙ্গে ॥ ২৮ ॥
jyotsnāvatī rātri, prabhu śiṣya-gaṇa saṅge vasiyāchena gaṅgātīre vidyāra prasaṅge
হেনকালে দিগ্বিজয়ী তাঁহাই আইলা । গঙ্গারে বন্দন করি’ প্রভুরে মিলিলা ॥ ২৯ ॥
hena-kāle digvijayī tāhāṅi āilā gaṅgāre vandana kari’ prabhure mililā
বসাইলা তারে প্রভু আদর করিয়া । দিগ্বিজয়ী কহে মনে অবজ্ঞা করিয়া ॥ ৩০ ॥
vasāilā tāre prabhu ādara kariyā digvijayī kahe mane avajñā kariyā
ব্যাকরণ পড়াহ, নিমাঞি পণ্ডিত তোমার নাম । বাল্যশাস্ত্রে লোকে তোমার কহে গুণগ্রাম ॥ ৩১ ॥
vyākaraṇa paḍāha, nimāñi paṇḍita tomāra nāma bālya-śāstre loke tomāra kahe guṇa-grāma
ব্যাকরণ–মধ্যে, জানি, পড়াহ কলাপ । শুনিলুঁ ফাঁকিতে তোমার শিষ্যের সংলাপ ॥ ৩২ ॥
vyākaraṇa-madhye, jāni, paḍāha kalāpa śuniluṅ phāṅkite tomāra śiṣyera saṁlāpa
প্রভু কহে, ব্যাকরণ পড়াই—অভিমান করি । শিষ্যেতে না বুঝে, আমি বুঝাইতে নারি ॥ ৩৩ ॥
prabhu kahe, vyākaraṇa paḍāi — abhimāna kari śiṣyete nā bujhe, āmi bujhāite nāri
কাঁহা তুমি সর্বশাস্ত্রে কবিত্বে প্রবীণ । কাঁহা আমি সবে শিশু—পড়ুয়া নবীন ॥ ৩৪ ॥
kāhāṅ tumi sarva-śāstre kavitve pravīṇa kāhāṅ āmi sabe śiśu — paḍuyā navīna
তোমার কবিত্ব কিছু শুনিতে হয় মন । কৃপা করি’ কর যদি গঙ্গার বর্ণন ॥ ৩৫ ॥
tomāra kavitva kichu śunite haya mana kṛpā kari’ kara yadi gaṅgāra varṇana
শুনিয়া ব্রাহ্মণ গর্বে বর্ণিতে লাগিলা । ঘটী একে শত শ্লোক গঙ্গার বর্ণিল ॥ ৩৬ ॥
śuniyā brāhmaṇa garve varṇite lāgilā ghaṭī eke śata śloka gaṅgāra varṇilā
শুনিয়া করিল প্রভু বহুত সৎকার । তোমা সম পৃথিবীতে কবি নাহি আর ॥ ৩৭ ॥
śuniyā karila prabhu bahuta satkāra tomā sama pṛthivīte kavi nāhi āra
তোমার কবিতা শ্লোক বুঝিতে কার শক্তি । তুমি ভাল জান অর্থ, কিংবা সরস্বতী ॥ ৩৮ ॥
tomāra kavitā śloka bujhite kāra śakti tumi bhāla jāna artha kiṁvā sarasvatī
এক শ্লোকের অর্থ যদি কর নিজ–মুখে । শুনি’ সব শ্লোক তবে পাইব বড়সুখে ॥ ৩৯ ॥
eka ślokera artha yadi kara nija-mukhe śuni’ saba loka tabe pāiba baḍa-sukhe
তবে দিগ্বিজয়ী ব্যাখ্যার শ্লোক পুছিল । শত শ্লোকের এক শ্লোক প্রভু ত’ পড়িল ॥ ৪০ ॥
tabe digvijayī vyākhyāra śloka puchila śata ślokera eka śloka prabhu ta’ paḍila
মহত্ত্বং গঙ্গায়াঃ সততমিদমাভাতি নিতরাং যদেষা শ্রীবিষ্ণোশ্চরণকমলোৎপত্তিসুভগা । দ্বিতীয়–শ্রীলক্ষ্মীরিব সুরনরৈরর্চ্যচরণা ভবানীভর্তুর্যা শিরসি বিভবত্যদ্ভুতগুণা ॥ ৪১ ॥
mahattvaṁ gaṅgāyāḥ satatam idam ābhāti nitarāṁ yad eṣā śrī-viṣṇoś caraṇa-kamalotpatti-subhagā dvitīya-śrī-lakṣmīr iva sura-narair arcya-caraṇā bhavānī-bhartur yā śirasi vibhavaty adbhuta-guṇā
‘এই শ্লোকের অর্থ কর’—প্রভু যদি বৈল । বিস্মিত হএ দিগ্বিজয়ী প্রভুরে পুছিল ॥ ৪২ ॥
‘ei ślokera artha kara’ — prabhu yadi baila vismita hañā digvijayī prabhure puchila
ঝঞ্ঝাবাত–প্রায় আমি শ্লোক পড়িল। তার মধ্যে শ্লোক তুমি কৈছে কণ্ঠে কৈল ॥ ৪৩ ॥
jhañjhāvāta-prāya āmi śloka paḍila tāra madhye śloka tumi kaiche kaṇṭhe kaila
প্রভু কহে, দেবের বরে তুমি—‘কবিবর’ । ঐছে দেবের বরে কেহো হয় ‘শ্ৰতিধর’ ॥ ৪৪ ৷৷
prabhu kahe, devera vare tumi — ‘kavi-vara’ aiche devera vare keho haya ‘śrutidhara’
শ্লোকের অর্থ কৈল বিপ্র পাইয়া সন্তোষ । প্রভু কহে—কহ শ্লোকের কিবা গুণ–দোষ ॥ ৪৫ ॥
ślokera artha kaila vipra pāiyā santoṣa prabhu kahe — kaha ślokera kibā guṇa-doṣa
বিপ্র কহে, শ্লোকে নাহি দোষের আভাস । উপমালঙ্কার গুণ, কিছু অনুপ্রাস ॥ ৪৬ ॥
vipra kahe śloke nāhi doṣera ābhāsa upamālaṅkāra guṇa, kichu anuprāsa
প্রভু কহেন,—কহি, যদি না করহ রোষ । কহ তোমার এই শ্লোকে কিবা আছে দোষ ॥ ৪৭ ॥
prabhu kahena, — kahi, yadi na karaha roṣa kaha tomāra ei śloke kibā āche doṣa
প্রতিভার কাব্য তোমার দেবতা সন্তোষে । ভালমতে বিচারিলে জানি গুণদোষে ॥ ৪৮ ॥
pratibhāra kāvya tomāra devatā santoṣe bhāla-mate vicārile jāni guṇa-doṣe
তাতে ভাল করি’ শ্লোক করহ বিচার । কবি কহে,—যে কহিলে সেই বেদসার ॥ ৪৯ ॥
tāte bhāla kari’ śloka karaha vicāra kavi kahe, — ye kahile sei veda-sāra
ব্যাকরণিয়া তুমি নাহি পড় অলঙ্কার । তুমি কি জানিবে এই কবিত্বের সার ॥ ৫০ ॥
vyākaraṇiyā tumi nāhi paḍa alaṅkāra tumi ki jānibe ei kavitvera sāra
প্রভু কহেন,—অতএব পুছিয়ে তোমারে । বিচারিয়া গুণ–দোষ বুঝাহ আমারে ॥ ৫১ ॥
prabhu kahena — ataeva puchiye tomāre vicāriyā guṇa-doṣa bujhāha āmāre
নাহি পড়ি অলঙ্কার, করিয়াছি শ্রবণ । তাতে এই শ্লোকে দেখি বহু দোষ–গুণ ॥ ৫২ ॥
nāhi paḍi alaṅkāra, kariyāchi śravaṇa tāte ei śloke dekhi bahu doṣa-guṇa
কবি কহে,—কহ দেখি, কোন্ গুণ–দোষ । প্রভু কহেন,—কহি, শুন, না করিহ রোষ ॥ ৫৩ ॥
kavi kahe, — kaha dekhi, kon guṇa-doṣa prabhu kahena, — kahi, śuna, nā kariha roṣa
পঞ্চ দোষ এই শ্লোকে পঞ্চ অলঙ্কার । ক্রমে আমি কহি, শুন, করহ বিচার ॥ ৫৪ ॥
pañca doṣa ei śloke pañca alaṅkāra krame āmi kahi, śuna, karaha vicāra
‘অবিমৃষ্ট–বিধেয়াংশ’—দুই ঠাঞি চিহ্ন । ‘বিরুদ্ধমতি’, ‘ভগ্নক্রম’, ‘পুনরাত্ত',—দোষ তিন ॥ ৫৫ ॥
‘avimṛṣṭa-vidheyāṁśa’ — dui ṭhāñi cihna ‘viruddha-mati’, ‘bhagna-krama’, ‘punar-ātta’, — doṣa tina
‘গঙ্গার মহত্ত্ব’—শ্লোকে মূল ‘বিধেয়’ । ইদং শব্দে ‘অনুবাদ’—পাছে অবিধেয় ॥ ৫৬ ॥
‘gaṅgāra mahattva’ — śloke mūla ‘vidheya’ idaṁ śabde ‘anuvāda’ — pāche avidheya
‘বিধেয়’ আগে কহি’ পাছে কহিলে ‘অনুবাদ’ । এই লাগি’ শ্লোকের অর্থ করিয়াছে বাধ ॥ ৫৭ ॥
‘vidheya’ āge kahi’ pāche kahile ‘anuvāda’ ei lāgi’ ślokera artha kariyāche bādha
অনুবাদমনুক্ত্বৈব ন বিধেয়মুদীরয়েৎ । ন হ্যলব্ধাস্পদং কিঞ্চিৎ কুত্রচিৎ প্রতিতিষ্ঠতি ॥ ৫৮ ॥
anuvādam anuktvaiva na vidheyam udīrayet na hy alabdhāspadaṁ kiñcit kutracit pratitiṣṭhati
‘দ্বিতীয় শ্রীলক্ষ্মী’—ইঁহা ‘দ্বিতীয়ত্ব’ বিধেয় । সমাসে গৌণ হৈল, শব্দার্থ গেল ক্ষয় ॥ ৫৯ ॥
‘dvitīya śrī-lakṣmī’ — ihāṅ ‘dvitīyatva’ vidheya samāse gauṇa haila, śabdārtha gela kṣaya
‘দ্বিতীয়’ শব্দ—বিধেয়, তাহা পড়িল সমাসে । ‘লক্ষ্মীর সমতা’ অর্থ করিল বিনাশে ॥ ৬০ ॥
‘dvitīya’ śabda — vidheya tāhā paḍila samāse ‘lakṣmīra samatā’ artha karila vināśe
‘অবিমৃষ্ট–বিধেয়াংশ’—এই দোষের নাম । আর এক দোষ আছে, শুন সাবধান ॥ ৬১ ॥
‘avimṛṣṭa-vidheyāṁśa’ — ei doṣera nāma āra eka doṣa āche, śuna sāvadhāna
‘ভবানীভর্তুঃ’–শব্দ দিলে পাইয়া সন্তোষ । ‘বিরুদ্ধমতিকৃৎ’ নাম এই মহা দোষ ॥ ৬২ ॥
‘bhavānī-bhartṛ’-śabda dile pāiyā santoṣa ‘viruddha-mati-kṛt’ nāma ei mahā doṣa
ভবানী–শব্দে কহে মহাদেবের গৃহিণী । তার ভর্তা কহিলে দ্বিতীয় ভর্তা জানি ॥ ৬৩ ॥
bhavānī-śabde kahe mahādevera gṛhiṇī tāṅra bhartā kahile dvitīya bhartā jāni
‘শিবপত্নীর ভর্তা’ ইহা শুনিতে বিরুদ্ধ । ‘বিরুদ্ধমতিকৃৎ’ শব্দ শাস্ত্রে নহে শুদ্ধ ॥ ৬৪ ॥
‘śiva-patnīra bhartā’ ihā śunite viruddha ‘viruddha-mati-kṛt’ śabda śāstre nahe śuddha
‘ব্রাহ্মণ–পত্নীর ভর্তার হস্তে দেহ দান’ । শব্দ শুনিতেই হয় দ্বিতীয়ভর্তা জ্ঞান ॥ ৬৫ ॥
‘brāhmaṇa-patnīra bhartāra haste deha dāna’ śabda śunitei haya dvitīya-bhartā jñāna
‘বিভবতি’ ক্রিয়ার বাক্য—সাঙ্গ, পুনঃ বিশেষণ । ‘অদ্ভূতগুণা’—এই পুনরাত্ত দূষণ ॥ ৬৬ ॥
‘vibhavati’ kriyāya vākya — sāṅga, punaḥ viśeṣaṇa ‘adbhuta-guṇā’ — ei punar-ātta dūṣaṇa
তিন পাদে অনুপ্রাস দেখি অনুপম । এক পাদে নাহি, এই দোষ ‘ভগ্নক্রম’ ॥ ৬৭ ॥
tina pāde anuprāsa dekhi anupama eka pāde nāhi, ei doṣa ‘bhagna-krama’
যদ্যপি এই শ্লোকে আছে পঞ্চ অলঙ্কার । এই পঞ্চদোষে শ্লোক কৈল ছারখার ॥ ৬৮ ॥
yadyapi ei śloke āche pañca alaṅkāra ei pañca-doṣe śloka kaila chārakhāra
দশ অলঙ্কারে যদি এক শ্লোক হয় । এক দোষে সব অলঙ্কার হয় ক্ষয় ॥ ৬৯ ॥
daśa alaṅkāre yadi eka śloka haya eka doṣe saba alaṅkāra haya kṣaya
সুন্দর শরীর যৈছে ভূষণে ভূষিত । এক শ্বেতকুষ্ঠে যৈছে করয়ে বিগীত ॥৭০ ॥
sundara śarīra yaiche bhūṣaṇe bhūṣita eka śveta-kuṣṭhe yaiche karaye vigīta
রসালঙ্কারবৎ কাব্যং দোষযুক্ চেদ্বিভূষিতম্ । স্যাদ্বপুঃ সুন্দরমপি শ্বিত্রেণৈকেন দুর্ভগম্ ॥ ৭১ ॥
rasālaṅkāra-vat kāvyaṁ doṣa-yuk ced vibhūṣitam syād vapuḥ sundaram api śvitreṇaikena durbhagam
পঞ্চ অলঙ্কারের এবে শুনহ বিচার । দুই শব্দালঙ্কার, তিন অর্থ–অলঙ্কার ॥৭২ ॥
pañca alaṅkārera ebe śunaha vicāra dui śabdālaṅkāra, tina artha-alaṅkāra
শব্দালঙ্কার—তিনপাদে আছে অনুপ্রাস । ‘শ্রীলক্ষ্মী’ শব্দে ‘পুনরুক্তবদাভাস’ ॥ ৭৩ ॥
śabdālaṅkāra — tina-pāde āche anuprāsa ‘śrī-lakṣmī’ śabde ‘punar-uktavad-ābhāsa’
প্রথম–চরণে পঞ্চ ‘ত’–কারের পাঁতি । তৃতীয়া–চরণে হয় পঞ্চ ‘রেফ’–স্থিতি ॥৭৪ ॥
prathama-caraṇe pañca ‘ta’-kārera pāṅti tṛtīya-caraṇe haya pañca ‘repha’-sthiti
চতুর্থ–চরণে চারি ‘ভ’–কার–প্রকাশ । অতএব শব্দালঙ্কার অনুপ্রাস ॥ ৭৫ ॥
caturtha-caraṇe cāri ‘bha’-kāra-prakāśa ataeva śabdālaṅkāra anuprāsa
‘শ্রী’–শব্দে, ‘লক্ষ্মী’–শব্দে—এক বস্তু উক্ত । পুনরুক্তপ্রায় ভাসে, নহে পুনরুক্ত ॥ ৭৬ ॥
‘śrī’-śabde, ‘lakṣmī’-śabde — eka vastu ukta punar-ukta-prāya bhāse, nahe punar-ukta
‘শ্রীযুক্ত লক্ষ্মী’ অর্থে অর্থের বিভেদ । পুনরুক্তবদাভাস, শব্দালঙ্কার ভেদ ॥ ৭৭ ॥
‘śrī-yukta lakṣmī’ arthe arthera vibheda punar-uktavad-ābhāsa, śabdālaṅkāra-bheda
‘লক্ষ্মীরিব’ অর্থালঙ্কার—উপমা–প্রকাশ । আর অর্থালঙ্কার আছে, নাম—‘বিরোধাভাস’ ॥ ৭৮ ॥
‘lakṣmīr iva’ arthālaṅkāra — upamā-prakāśa āra arthālaṅkāra āche, nāma — ‘virodhābhāsa’
‘গঙ্গাতে কমল জন্মে’—সবার সুবোধ । ‘কমলে গঙ্গার জন্ম’—অত্যন্ত বিরোধ ॥ ৭৯ ॥
‘gaṅgāte kamala janme’ — sabāra subodha ‘kamale gaṅgāra janma’ — atyanta virodha
‘ইঁহা বিষ্ণুপাদপদ্মে গঙ্গার উৎপত্তি’ । বিরোধালঙ্কার ইহা মহা–চমৎকৃতি ॥ ৮০ ॥
‘ihāṅ viṣṇu-pāda-padme gaṅgāra utpatti’ virodhālaṅkāra ihā mahā-camatkṛti
ঈশ্বর–অচিন্ত্যশক্ত্যে গঙ্গার প্রকাশ । ইহাতে বিরোধ নাহি, বিরোধ–আভাস ॥ ৮১ ॥
īśvara-acintya-śaktye gaṅgāra prakāśa ihāte virodha nāhi, virodha-ābhāsa
অম্বুজমম্বুনি জাতং ক্বচিদপি ন জাতমম্বুজাদম্বু । মুরভিদি তদ্বিপরীতং পাদম্ভোজান্মহানদী জাতা ॥ ৮২ ॥
ambujam ambuni jātaṁ kvacid api na jātam ambujād ambu mura-bhidi tad-viparītaṁ pādāmbhojān mahā-nadī jātā
গঙ্গার মহত্ত্ব—সাধ্য, সাধন তাহার । বিষ্ণুপাদোৎপত্তি—‘অনুমান’ অলঙ্কার ॥ ৮৩ ॥
gaṅgāra mahattva — sādhya, sādhana tāhāra viṣṇu-pādotpatti — ‘anumāna’ alaṅkāra
স্থূল এই পঞ্চ দোষ, পঞ্চ অলঙ্কার । সূক্ষ্ম বিচারিয়ে যদি আছয়ে অপার ॥ ৮৪ ॥
sthūla ei pañca doṣa, pañca alaṅkāra sūkṣma vicāriye yadi āchaye apāra
প্রতিভা, কবিত্ব তোমার দেবতা–প্রসাদে । অবিচার কাব্যে অবশ্য পড়ে দোষ–বাধে ॥ ৮৫ ॥
pratibhā, kavitva tomāra devatā-prasāde avicāra kāvye avaśya paḍe doṣa-bādhe
বিচারি’ কবিত্ব কৈলে হয় সুনির্মল । সালঙ্কার হৈলে অর্থ করে ঝলমল ॥ ৮৬ ॥
vicāri’ kavitva kaile haya sunirmala sālaṅkāra haile artha kare jhalamala
শুনিয়া প্রভুর ব্যাখ্যা দিগ্বিজয়ী বিস্মিত । মুখে না নিঃসরে বাক্য, প্রতিভা স্তম্ভিত ॥ ৮৭ ॥
śuniyā prabhura vyākhyā digvijayī vismita mukhe nā niḥsare vākya, pratibhā stambhita
কহিতে চাহয়ে কিছু, না আইসে উত্তর । তবে বিচারয়ে মনে হইয়া ফাঁফর ॥ ৮৮ ॥
kahite cāhaye kichu, nā āise uttara tabe vicāraye mane ha-iyā phāṅphara
পড়ুয়া বালক কৈল মোর বুদ্ধি লোপ । জানি—সরস্বতী মোরে করিয়াছেন কোপ ॥ ৮৯ ॥
paḍuyā bālaka kaila mora buddhi lopa jāni — sarasvatī more kariyāchena kopa
যে ব্যাখ্যা করিল, সে মনুষ্যের নহে শক্তি । নিমাঞি–মুখে রহি’ বলে আপনে সরস্বতী ॥ ৯০ ॥
ye vyākhyā karila, se manuṣyera nahe śakti nimāñi-mukhe rahi’ bale āpane sarasvatī
এত ভাবি’ কহে,—শুন, নিমাঞি পণ্ডিত । তব ব্যাখ্যা শুনি’ আমি হইলাঙ বিস্মিত ॥ ৯১ ॥
eta bhāvi’ kahe — śuna, nimāñi paṇḍita tava vyākhyā śuni’ āmi ha-ilāṅ vismita
অলঙ্কার নাহি পড়, নাহি শাস্ত্রাভ্যাস । কেমনে এ সব অর্থ করিলে প্রকাশ ॥ ৯২ ॥
alaṅkāra nāhi paḍa, nāhi śāstrābhyāsa kemane e saba artha karile prakāśa
ইহা শুনি’ মহাপ্রভু অতি বড় রঙ্গী । তাঁহার হৃদয় জানি’ কহে করি’ ভঙ্গী ॥ ৯৩ ॥
ihā śuni’ mahāprabhu ati baḍa raṅgī tāṅhāra hṛdaya jāni’ kahe kari’ bhaṅgī
শাস্ত্রের বিচার ভাল–মন্দ নাহি জানি । সরস্বতী যে বলায়, সেই বলি বাণী ॥ ৯৪ ॥
śāstrera vicāra bhāla-manda nāhi jāni sarasvatī ye balāya, sei bali vāṇī
ইহা শুনি’ দিগ্বিজয়ী করিল নিশ্চয় । শিশুদ্বারে দেবী মোরে কৈল পরাজয় ॥ ৯৫ ॥
ihā śuni’ digvijayī karila niścaya śiśu-dvāre devī more kaila parājaya
আজি তাঁরে নিবেদিব, করি’ জপ–ধ্যান । শিশুদ্বারে কৈল মোরে এত অপমান ॥ ৯৬
āji tāṅre nivediba, kari’ japa-dhyāna śiśu-dvāre kaila more eta apamāna
বস্তুতঃ সরস্বতী অশুদ্ধ শ্লোক করাইল । বিচার–সময় তাঁর বুদ্ধি আচ্ছাদিল ॥ ৯৭ ॥
vastutaḥ sarasvatī aśuddha śloka karāila vicāra-samaya tāṅra buddhi ācchādila
তবে শিষ্যগণ সব হাসিতে লাগিল । তা’–সবা নিষেধি’ প্রভু কবিরে কহিল ॥ ৯৮ ॥
tabe śiṣya-gaṇa saba hāsite lāgila tā’-sabā niṣedhi’ prabhu kavire kahila
তুমি বড় পণ্ডিত, মহাকবি–শিরোমণি । যাঁর মুখে বাহিরায় ঐছে কাব্যবাণী ॥ ৯৯ ॥
tumi baḍa paṇḍita, mahākavi-śiromaṇi yāṅra mukhe bāhirāya aiche kavya-vāṇī
তোমার কবিত্ব যেন গঙ্গাজল–ধার । তোমা–সম কবি কোথা নাহি দেখি আর ॥ ১০০ ॥
tomāra kavitva yena gaṅgā-jala-dhāra tomā-sama kavi kothā nāhi dekhi āra
ভবভূতি, জয়দেব, আর কালিদাস । তাঁ–সবার কবিত্বে আছে দোষের প্রকাশ ॥ ১০১ ॥
bhavabhūti, jayadeva, āra kālidāsa tāṅ-sabāra kavitve āche doṣera prakāśa
দোষ–গুণ–বিচার—এই অল্প করি’ মানি । কবিত্ব–করণে শক্তি, তাঁহা সে বাখানি ॥ ১০২ ॥
doṣa-guṇa-vicāra — ei alpa kari’ māni kavitva-karaṇe śakti, tāṅhā se vākhāni
শৈশব–চাপল্য কিছু না লবে আমার । শিষ্যের সমান মুঞি না হও তোমার ॥ ১০৩ ॥
śaiśava-cāpalya kichu nā labe āmāra śiṣyera samāna muñi nā haṅ tomāra
আজি বাসা’ যাহ, কালি মিলিব আবার । শুনিব তোমার মুখে শাস্ত্রের বিচার ॥ ১০৪ ॥
āji vāsā’ yāha, kāli miliba ābāra śuniba tomāra mukhe śāstrera vicāra
এইমতে নিজ ঘরে গেলা দুই জন । কবি রাত্রে কৈল সরস্বতী–আরাধন ॥ ১০৫ ॥
ei-mate nija ghare gelā dui jana kavi rātre kaila sarasvatī-ārādhana
সরস্বতী স্বপ্নে তাঁরে উপদেশ কৈল । সাক্ষাৎ ঈশ্বর করি’ প্রভুকে জানিল ॥ ১০৬ ॥
sarasvatī svapne tāṅre upadeśa kaila sākṣāt īśvara kari’ prabhuke jānila
প্রাতে আসি’ প্রভুপদে লইল শরণ । প্রভু কৃপা কৈল, তাঁর খণ্ডিল বন্ধন ॥ ১০৭ ॥
prāte āsi’ prabhu-pade la-ila śaraṇa prabhu kṛpā kaila, tāṅra khaṇḍila bandhana
ভাগ্যবন্ত দিগ্বিজয়ী সফল–জীবন । বিদ্যা–বলে পাইল মহাপ্রভুর চরণ ॥ ১০৮ ॥
bhāgyavanta digvijayī saphala-jīvana vidyā-bale pāila mahāprabhura caraṇa
এ–সব লীলা বর্ণিয়াছেন বৃন্দাবনদাস । যে কিছু বিশেষ ইঁহা করিল প্রকাশ ॥ ১০৯ ॥
e-saba līlā varṇiyāchena vṛndāvana-dāsa ye kichu viśeṣa ihāṅ karila prakāśa
চৈতন্য–গোসাঞির লীলা—অমৃতের ধার । সর্বেন্দ্রিয় তৃপ্ত হয় শ্রবণে যাহার ॥ ১১০ ॥
caitanya-gosāñira līlā — amṛtera dhāra sarvendriya tṛpta haya śravaṇe yāhāra
শ্রীরূপ–রঘুনাথ–পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১১১ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa