CC Adi 7.1
অগত্যেকগতিং নত্বা হীনার্থাধিকসাধকম্ । শ্রীচৈতন্যং লিখ্যতেঽস্য প্রেমভক্তিবদান্যতা ॥ ১ ॥
agaty-eka-gatiṁ natvā hīnārthādhika-sādhakam śrī-caitanyaṁ likhyate ’sya prema-bhakti-vadānyatā
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Adi-līlā — Chapter 7: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
অগত্যেকগতিং নত্বা হীনার্থাধিকসাধকম্ । শ্রীচৈতন্যং লিখ্যতেঽস্য প্রেমভক্তিবদান্যতা ॥ ১ ॥
agaty-eka-gatiṁ natvā hīnārthādhika-sādhakam śrī-caitanyaṁ likhyate ’sya prema-bhakti-vadānyatā
জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণচৈতন্য । তাঁহার চরণাশ্রিত, সেই বড় ধন্য ॥ ২॥
jaya jaya mahāprabhu śrī-kṛṣṇa-caitanya tāṅhāra caraṇāśrita, sei baḍa dhanya
পূর্বে গুর্বাদি ছয় তত্ত্বে কৈল নমস্কার । গুরুতত্ত্ব কহিয়াছি, এবে পাঁচের বিচার ॥ ৩ ॥
pūrve gurv-ādi chaya tattve kaila namaskāra guru-tattva kahiyāchi, ebe pāṅcera vicāra
পঞ্চতত্ত্ব অবতীর্ণ চৈতন্যের সঙ্গে । পঞ্চতত্ত্ব লঞা করেন সংকীর্তন রঙ্গে ॥ ৪ ॥
pañca-tattva avatīrṇa caitanyera saṅge pañca-tattva lañā karena saṅkīrtana raṅge
পঞ্চতত্ত্ব—একবস্তু, নাহি কিছু ভেদ । রস আস্বাদিতে তবু বিবিধ বিভেদ ॥ ৫॥
pañca-tattva — eka-vastu, nāhi kichu bheda rasa āsvādite tabu vividha vibheda
পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ–স্বরূপকম্ । ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম্ ॥ ৬ ॥
pañca-tattvātmakaṁ kṛṣṇaṁ bhakta-rūpa-svarūpakam bhaktāvatāraṁ bhaktākhyaṁ namāmi bhakta-śaktikam
স্বয়ং ভগবান্ কৃষ্ণ একলে ঈশ্বর । অদ্বিতীয়, নন্দাত্মজ, রসিক–শেখর ॥ ৭ ॥
svayaṁ bhagavān kṛṣṇa ekale īśvara advitīya, nandātmaja, rasika-śekhara
রাসাদি–বিলাসী, ব্রজললনা–নাগর । আর যত সব দেখ,—তার পরিকর ॥ ৮ ॥
rāsādi-vilāsī, vrajalalanā-nāgara āra yata saba dekha, — tāṅra parikara
সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণচৈতন্য । সেই পরিকরগণ সঙ্গে সব ধন্য ॥ ৯ ॥
sei kṛṣṇa avatīrṇa śrī-kṛṣṇa-caitanya sei parikara-gaṇa saṅge saba dhanya
একলে ঈশ্বর–তত্ত্ব চৈতন্য–ঈশ্বর । ভক্তভাবময় তাঁর শুদ্ধ কলেবর ॥ ১০ ॥
ekale īśvara-tattva caitanya-īśvara bhakta-bhāvamaya tāṅra śuddha kalevara
কৃষ্ণমাধুর্যের এক অদ্ভুত স্বভাব । আপনা আস্বাদিতে কৃষ্ণ করে ভক্তভাব ॥ ১১ ॥
kṛṣṇa-mādhuryera eka adbhuta svabhāva āpanā āsvādite kṛṣṇa kare bhakta-bhāva
ইথে ভক্তভাব ধরে চৈতন্য গোসাঞি । ‘ভক্তস্বরূপ’ তাঁর নিত্যানন্দ–ভাই ॥ ১২ ॥
ithe bhakta-bhāva dhare caitanya gosāñi ‘bhakta-svarūpa’ tāṅra nityānanda-bhāi
‘ভক্ত–অবতার’ তাঁর আচার্য–গোসাঞি । এই তিন তত্ত্ব সবে প্রভু করি’ গাই ॥ ১৩ ॥
‘bhakta-avatāra’ tāṅra ācārya-gosāñi ei tina tattva sabe prabhu kari’ gāi
এক মহাপ্রভু, আর প্রভু দুইজন । দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ ॥ ১৪ ॥
eka mahāprabhu, āra prabhu duijana dui prabhu seve mahāprabhura caraṇa
এই তিন তত্ত্ব,—‘সর্বারাধ্য’ করি মানি । চতুর্থ যে ভক্ততত্ত্ব,—‘আরাধক’ জানি ॥ ১৫ ॥
ei tina tattva, — ‘sarvārādhya’ kari māni caturtha ye bhakta-tattva, — ‘ārādhaka’ jāni
শ্রীবাসাদি যত কোটি কোটি ভক্তগণ । ‘শুদ্ধভক্ত’–তত্ত্বমধ্যে তাঁ–সবার গণন ॥ ১৬ ॥
śrīvāsādi yata koṭi koṭi bhakta-gaṇa ‘śuddha-bhakta’-tattva-madhye tāṅ-sabāra gaṇana
গদাধর–পণ্ডিতাদি প্রভুর ‘শক্তি’–অবতার । ‘অন্তরঙ্গ–ভক্ত’ করি’ গণন যাঁহার ॥ ১৭ ॥
gadādhara-paṇḍitādi prabhura ‘śakti’-avatāra ‘antaraṅga-bhakta’ kari’ gaṇana yāṅhāra
যাঁ–সবা লঞা প্রভুর নিত্য বিহার । যাঁ–সবা লঞা প্রভুর কীর্তন–প্রচার ॥ ১৮ ॥ যাঁ–সবা লঞা করেন প্রেম আস্বাদন । যাঁ–সবা লঞা দান করে প্রেমধন ॥ ১৯ ॥
yāṅ-sabā lañā prabhura nitya vihāra yāṅ-sabā lañā prabhura kīrtana-pracāra yāṅ-sabā lañā karena prema āsvādana yāṅ-sabā lañā dāna kare prema-dhana
সেই পঞ্চতত্ত্ব মিলি’ পৃথিবী আসিয়া । পূর্ব–প্রেমভাণ্ডারের মুদ্রা উঘাড়িয়া ॥ ২০ ॥ পাঁচে মিলি’ লুটে প্রেম, করে আস্বাদন । যত যত পিয়ে, তৃষ্ণা বাড়ে অনুক্ষণ ॥ ২১ ॥
sei pañca-tattva mili’ pṛthivī āsiyā pūrva-premabhāṇḍārera mudrā ughāḍiyā pāṅce mili’ luṭe prema, kare āsvādana yata yata piye, tṛṣṇā bāḍhe anukṣaṇa
পুনঃ পুনঃ পিয়াইয়া হয় মহামত্ত । নাচে, কান্দে, হাসে, গায়, যৈছে মদমত্ত ॥ ২২ ॥
punaḥ punaḥ piyāiyā haya mahāmatta nāce, kānde, hāse, gāya, yaiche mada-matta
পাত্রাপাত্র–বিচার নাহি, নাহি স্থানাস্থান । যেই যাঁহা পায়, তাঁহা করে প্রেমদান ॥ ২৩ ॥
pātrāpātra-vicāra nāhi, nāhi sthānāsthāna yei yāṅhā pāya, tāṅhā kare prema-dāna
লুটিয়া, খাইয়া, দিয়া, ভাণ্ডার উজাড়ে । আশ্চর্য ভাণ্ডার, প্রেম শতগুণ বাড়ে ॥ ২৪ ॥
luṭiyā, khāiyā, diyā, bhāṇḍāra ujāḍe āścarya bhāṇḍāra, prema śata-guṇa bāḍe
উছলিল প্রেমবন্যা চৌদিকে বেড়ায় । স্ত্রী, বৃদ্ধ, বালক, যুবা, সবারে ডুবায় ॥ ২৫ ॥
uchalila prema-vanyā caudike veḍāya strī, vṛddha, bālaka, yuvā, sabāre ḍubāya
সজ্জন, দুর্জন, পঙ্গু, জড়, অন্ধগণ । প্রেমবন্যায় ডুবাইল জগতের জন ॥ ২৬ ॥
saj-jana, durjana, paṅgu, jaḍa, andha-gaṇa prema-vanyāya ḍubāila jagatera jana
জগৎ ডুবিল, জীবের হৈল বীজ নাশ । তাহা দেখি’ পাঁচ জনের পরম উল্লাস ॥ ২৭ ॥
jagat ḍubila, jīvera haila bīja nāśa tāhā dekhi’ pāṅca janera parama ullāsa
যত যত প্রেমবৃষ্টি করে পঞ্চজনে । তত তত বাঢ়ে জল, ব্যাপে ত্রিভুবনে ॥ ২৮ ॥
yata yata prema-vṛṣṭi kare pañca-jane tata tata bāḍhe jala, vyāpe tri-bhuvane
মায়াবাদী, কর্মনিষ্ঠ, কুতার্কিকগন । নিন্দক, পাষণ্ডী, যত পড়ুয়া অধম ॥ ২৯ ॥ সেই সব মহাদক্ষ ধাঞা পলাইল । সেই বন্যা তা–সবারে ছুঁইতে নারিল ॥ ৩০ ॥
māyāvādī, karma-niṣṭha kutārkika-gaṇa nindaka, pāsaṇḍī yata paḍuyā adhama sei saba mahādakṣa dhāñā palāila sei vanyā tā-sabāre chuṅite nārila
তাহা দেখি' মহাপ্রভু করেন চিন্তন । জগৎ ডুবাইতে আমি করিলুঁ যতন ॥ ৩১ ॥ কেহ কেহ এড়াইল, প্রতিজ্ঞা হইল ভঙ্গ । তা–সবা ডুবাইতে পাতিব কিছু রঙ্গ ॥ ৩২ ॥
tāhā dekhi’ mahāprabhu karena cintana jagat ḍubāite āmi kariluṅ yatana keha keha eḍāila, pratijñā ha-ila bhaṅga tā-sabā ḍubaite pātiba kichu raṅga
এত বলি’ মনে কিছু করিয়া বিচার । সন্ন্যাস–আশ্রম প্রভু কৈলা অঙ্গীকার ॥ ৩৩ ॥
eta bali’ mane kichu kariyā vicāra sannyāsa-āśrama prabhu kailā aṅgīkāra
চব্বিশ বৎসর ছিলা গৃহস্থ–আশ্রমে । পঞ্চবিংশতি বর্ষে কৈল যতিধর্মে ॥ ৩৪ ॥
cabbiśa vatsara chilā gṛhastha-āśrame pañca-viṁśati varṣe kaila yati-dharme
সন্ন্যাস করিয়া প্রভু কৈলা আকর্ষণ । যতেক পালাঞাছিল তার্কিকাদিগণ ॥ ৩৫ ॥
sannyāsa kariyā prabhu kailā ākarṣaṇa yateka pālāñāchila tārkikādigaṇa
পড়ুয়া, পাষণ্ডী, কর্মী, নিন্দকাদি যত । তারা আসি’ প্রভু–পায় হয় অবনত ॥ ৩৬ ॥
paḍuyā, pāṣaṇḍī, karmī, nindakādi yata tārā āsi’ prabhu-pāya haya avanata
অপরাধ ক্ষমাইল, ডুবিল প্রেমজলে । কেবা এড়াইবে প্রভুর প্রেম–মহাজালে ॥ ৩৭ ॥
aparādha kṣamāila, ḍubila prema-jale kebā eḍāibe prabhura prema-mahājāle
সবা নিস্তারিতে প্রভু কৃপা–অবতার । সবা নিস্তারিতে করে চাতুরী অপার ॥ ৩৮ ॥
sabā nistārite prabhu kṛpā-avatāra sabā nistārite kare cāturī apāra
তবে নিজ ভক্ত কৈল যত ম্লেচ্ছ আদি । সবে এড়াইল মাত্র কাশীর মায়াবাদী ॥ ৩৯ ॥
tabe nija bhakta kaila yata mleccha ādi sabe eḍāila mātra kāśīra māyāvādī
বৃন্দাবন যাইতে প্রভু রহিলা কাশীতে । মায়াবাদিগণ তাঁরে লাগিল নিন্দিতে ॥ ৪০ ॥
vṛndāvana yāite prabhu rahilā kāśīte māyāvādi-gaṇa tāṅre lāgila nindite
সন্ন্যাসী হইয়া করে গায়ন, নাচন । না করে বেদান্ত–পাঠ, করে সংকীর্তন ॥ ৪১ ॥
sannyāsī ha-iyā kare gāyana, nācana nā kare vedānta-pāṭha, kare saṅkīrtana
মূর্খ সন্ন্যাসী নিজ–ধর্ম নাহি জানে । ভাবুক হইয়া ফেরে ভাবুকের সনে ॥ ৪২ ॥
mūrkha sannyāsī nija-dharma nāhi jane bhāvuka ha-iyā phere bhāvukera sane
এ সব শুনিয়া প্রভু হাসে মনে মনে । উপেক্ষা করিয়া কারো না কৈল সম্ভাষণে ॥ ৪৩ ॥
e saba śuniyā prabhu hāse mane mane upekṣā kariyā kāro nā kaila sambhāṣaṇe
উপেক্ষা করিয়া কৈল মথুরা গমন । মথুরা দেখিয়া পুনঃ কৈল আগমন ॥ ৪৪ ॥
upekṣā kariyā kaila mathurā gamana mathurā dekhiyā punaḥ kaila āgamana
কাশীতে লেখক শূদ্র–শ্রীচন্দ্রশেখর । তাঁর ঘরে রহিলা প্রভু স্বতন্ত্র ঈশ্বর ॥ ৪৫ ॥
kāśīte lekhaka śūdra-śrīcandraśekhara tāṅra ghare rahilā prabhu svatantra īśvara
তপন–মিশ্রের ঘরে ভিক্ষা–নির্বাহণ । সন্ন্যাসীর সঙ্গে নাহি মানে নিমন্ত্রণ ॥ ৪৬ ॥
tapana-miśrera ghare bhikṣā-nirvāhaṇa sannyāsīra saṅge nāhi māne nimantraṇa
সনাতন গোসাঞি আসি’ তাঁহাই মিলিলা । তাঁর শিক্ষা লাগি’ প্রভু দু–মাস রহিলা ॥ ৪৭ ॥
sanātana gosāñi āsi’ tāṅhāi mililā tāṅra śikṣā lāgi’ prabhu du-māsa rahilā
তাঁরে শিখাইলা সব বৈষ্ণবের ধর্ম । ভাগবত–আদি শাস্ত্রের যত গূঢ় মর্ম ॥ ৪৮ ॥
tāṅre śikhāilā saba vaiṣṇavera dharma bhāgavata-ādi śāstrera yata gūḍha marma
ইতিমধ্যে চন্দ্রশেখর, মিশ্র–তপন । দুঃখী হঞা প্রভু–পায় কৈল নিবেদন ॥ ৪৯ ॥
itimadhye candraśekhara, miśra-tapana duḥkhī hañā prabhu-pāya kaila nivedana
কতেক শুনিব প্রভু তোমার নিন্দন । না পারি সহিতে, এবে ছাড়িব জীবন ॥ ৫০ ॥
kateka śuniba prabhu tomāra nindana nā pāri sahite, ebe chāḍiba jīvana
তোমারে নিন্দয়ে যত সন্ন্যাসীর গণ । শুনিতে না পারি, ফাটে হৃদয়–শ্রবণ ॥ ৫১ ॥
tomāre nindaye yata sannyāsīra gaṇa śunite nā pāri, phāṭe hṛdaya-śravaṇa
ইহা শুনি রহে প্রভু ঈষৎ হাসিয়া । সেই কালে এক বিপ্র মিলিল আসিয়া ॥ ৫২ ॥
ihā śuni rahe prabhu īṣat hāsiyā sei kāle eka vipra milila āsiyā
আসি’ নিবেদন করে চরণে ধরিয়া । এক বস্তু মাগোঁ, দেহ প্রসন্ন হইয়া ॥ ৫৩ ॥
āsi’ nivedana kare caraṇe dhariyā eka vastu māgoṅ, deha prasanna ha-iyā
সকল সন্ন্যাসী মুঞি কৈনু নিমন্ত্রণ । তুমি যদি আইস, পূর্ণ হয় মোর মন ॥ ৫৪ ॥
sakala sannyāsī muñi kainu nimantraṇa tumi yadi āisa, pūrṇa haya mora mana
না যাহ সন্ন্যাসী–গোষ্ঠী, ইহা আমি জানি । মোরে অনুগ্রহ কর নিমন্ত্রণ মানি’ ॥ ৫৫ ॥
nā yāha sannyāsi-goṣṭhī, ihā āmi jāni more anugraha kara nimantraṇa māni’
প্রভু হাসি’ নিমন্ত্রণ কৈল অঙ্গীকার । সন্ন্যাসীরে কৃপা লাগি’ এ ভঙ্গী তাঁহার ॥ ৫৬ ॥
prabhu hāsi’ nimantraṇa kaila aṅgīkāra sannyāsīre kṛpā lāgi’ e bhaṅgī tāṅhāra
সে বিপ্র জানেন প্রভু না যা’ন কা’র ঘরে । তাঁহার প্রেরণায় তাঁরে অত্যাগ্রহ করে ॥ ৫৭ ॥
se vipra jānena prabhu nā yā’na kā’ra ghare tāṅhāra preraṇāya tāṅre atyāgraha kare
আর দিনে গেলা প্রভু সে বিপ্র–ভবনে । দেখিলেন, বসিয়াছেন সন্ন্যাসীর গণে ॥ ৫৮ ॥
āra dine gelā prabhu se vipra-bhavane dekhilena, vasiyāchena sannyāsīra gaṇe
সবা নমস্করি’ গেলা পাদ–প্রক্ষালনে । পাদ প্রক্ষালন করি বসিলা সেই স্থানে ॥ ৫৯ ॥
sabā namaskari’ gelā pāda-prakṣālane pāda prakṣālana kari vasilā sei sthāne
বসিয়া করিলা কিছু ঐশ্বর্য প্রকাশ । মহাতেজোময় বপু কোটিসূর্যাভাস ॥ ৬০ ॥
vasiyā karilā kichu aiśvarya prakāśa mahātejomaya vapu koṭi-sūryābhāsa
প্রভাবে আকর্ষিল সব সন্ন্যাসীর মন । উঠিল সন্ন্যাসী সব ছাড়িয়া আসন ॥ ৬১ ॥
prabhāve ākarṣila saba sannyāsīra mana uṭhila sannyāsī saba chāḍiyā āsana
প্রকাশানন্দ–নামে এক সন্ন্যাসী–প্রধান । প্রভুকে কহিল কিছু করিয়া সম্মান ॥ ৬২ ॥
prakāśānanda-nāme sarva sannyāsi-pradhāna prabhuke kahila kichu kariyā sammāna
ইহাঁ আইস, ইহাঁ আইস, শুনহ শ্রীপাদ । অপবিত্র স্থানে বৈস, কিবা অবসাদ ॥ ৬৩ ॥
ihāṅ āisa, ihāṅ āisa, śunaha śrīpāda apavitra sthāne vaisa, kibā avasāda
প্রভু কহে,—আমি হই হীন–সম্প্রদায় । তোমা–সবার সভায় বসিতে না যুয়ায় ॥ ৬৪ ॥
prabhu kahe, — āmi ha-i hīna-sampradāya tomā-sabāra sabhāya vasite nā yuyāya
আপনে প্রকাশানন্দ হাতেতে ধরিয়া । বসাইলা সভামধ্যে সম্মান করিয়া ॥ ৬৫ ॥
āpane prakāśānanda hātete dhariyā vasāilā sabhā-madhye sammāna kariyā
পুছিল, তোমার নাম ‘শ্রীকৃষ্ণচৈতন্য’ । কেশব ভারতীর শিষ্য, তাতে তুমি ধন্য ॥ ৬৬ ॥
puchila, tomāra nāma ‘śrī-kṛṣṇa-caitanya’ keśava-bhāratīra śiṣya, tāte tumi dhanya
সাম্প্রদায়িক সন্ন্যাসী তুমি, রহ এই গ্রামে । কি কারণে আমা–সবার না কর দর্শনে ॥ ৬৭ ॥
sāmpradāyika sannyāsī tumi, raha ei grāme ki kāraṇe āmā-sabāra nā kara darśane
সন্ন্যাসী হইয়া কর নর্তন–গায়ন । ভাবুক সব সঙ্গে লঞা কর সংকীর্তন ॥ ৬৮ ॥
sannyāsī ha-iyā kara nartana-gāyana bhāvuka saba saṅge lañā kara saṅkīrtana
বেদান্ত–পঠন, ধ্যান,—সন্ন্যাসীর ধর্ম । তাহা ছাড়ি’ কর কেনে ভাবুকের কর্ম ॥ ৬৯ ॥
vedānta-paṭhana, dhyāna, — sannyāsīra dharma tāhā chāḍi’ kara kene bhāvukera karma
প্রভাবে দেখিয়ে তোমা সাক্ষাৎ নারায়ণ । হীনাচার কর কেনে, ইথে কি কারণ ॥ ৭০ ॥
prabhāve dekhiye tomā sākṣāt nārāyaṇa hīnācāra kara kene, ithe ki kāraṇa
প্রভু কহে—শুন, শ্রীপাদ, ইহার কারণ । গুরু মোরে মূর্খ দেখি’ করিল শাসন ॥ ৭১ ॥
prabhu kahe — śuna, śrīpāda, ihāra kāraṇa guru more mūrkha dekhi’ karila śāsana
মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্তাধিকার । ‘কৃষ্ণমন্ত্র’ ‘জপ’ সদা,—এই মন্ত্রসার ॥ ৭২ ॥
mūrkha tumi, tomāra nāhika vedāntādhikāra ‘kṛṣṇa-mantra’ japa sadā, — ei mantra-sāra
কৃষ্ণমন্ত্র হৈতে হবে সংসার–মোচন । কৃষ্ণনাম হৈতে পাবে কৃষ্ণের চরণ ॥ ৭৩ ॥
kṛṣṇa-mantra haite habe saṁsāra-mocana kṛṣṇa-nāma haite pābe kṛṣṇera caraṇa
নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম । সর্বমন্ত্রসার নাম, এই শাস্ত্রমর্ম ॥ ৭৪ ॥
nāma vinu kali-kāle nāhi āra dharma sarva-mantra-sāra nāma, ei śāstra-marma
এত বলি’ এক শ্লোক শিখাইল মোরে । কণ্ঠে করি’ এই শ্লোক করিহ বিচারে ॥ ৭৫ ॥
eta bali’ eka śloka śikhāila more kaṇṭhe kari’ ei śloka kariha vicāre
হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্ । কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা ॥ ৭৬ ॥
harer nāma harer nāma harer nāmaiva kevalam kalau nāsty eva nāsty eva nāsty eva gatir anyathā
এই আজ্ঞা পাঞা নাম লই অনুক্ষণ । নাম লৈতে লৈতে মোর ভ্রান্ত হৈল মন ॥ ৭৭ ॥
ei ājñā pāñā nāma la-i anukṣaṇa nāma laite laite mora bhrānta haila mana
ধৈর্য ধরিতে নারি, হৈলাম উন্মত্ত । হাসি, কান্দি, নাচি, গাই, যৈছে মদমত্ত ॥ ৭৮ ॥
dhairya dharite nāri, hailāma unmatta hāsi, kāndi, nāci, gāi, yaiche madamatta
তব ধৈর্য ধরি’ মনে করিলুঁ বিচার । কৃষ্ণনামে জ্ঞানাচ্ছন্ন হইল আমার ॥ ৭৯ ॥
tabe dhairya dhari’ mane kariluṅ vicāra kṛṣṇa-nāme jñānācchanna ha-ila āmāra
পাগল হইলাঙ আমি, ধৈর্য নাহি মনে । এত চিন্তি’ নিবেদিলুঁ গুরুর চরণে ॥ ৮০ ॥
pāgala ha-ilāṅ āmi, dhairya nāhi mane eta cinti’ nivediluṅ gurura caraṇe
কিবা মন্ত্র দিলা, গোসাঞি, কিবা তার বল । জপিতে জপিতে মন্ত্র করিল পাগল ॥ ৮১ ॥
kibā mantra dilā, gosāñi, kibā tāra bala japite japite mantra karila pāgala
হাসায়, নাচায়, মোরে করায় ক্রন্দন । এত শুনি’ গুরু হাসি বলিলা বচন ॥ ৮২ ॥
hāsāya, nācāya, more karāya krandana eta śuni’ guru hāsi balilā vacana
কৃষ্ণনাম–মহামন্ত্রের এই ত’ স্বভাব । যেই জপে, তার কৃষ্ণে উপজয়ে ভাব ॥ ৮৩ ॥
kṛṣṇa-nāma-mahā-mantrera ei ta’ svabhāva yei jape, tāra kṛṣṇe upajaye bhāva
কৃষ্ণবিষয়ক প্রেমা—পরম পুরুষার্থ । যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ ॥ ৮৪ ॥
kṛṣṇa-viṣayaka premā — parama puruṣārtha yāra āge tṛṇa-tulya cāri puruṣārtha
পঞ্চম পুরুষার্থ—প্রেমানন্দামৃতসিন্ধু । মোক্ষাদি আনন্দ যার নহে এক বিন্দু ॥ ৮৫ ॥
pañcama puruṣārtha — premānandāmṛta-sindhu mokṣādi ānanda yāra nahe eka bindu
কৃষ্ণনামের ফল—‘প্রেমা’, সর্বশাস্ত্রে কয় । ভাগ্যে সেই প্রেমা তোমায় করিল উদয় ॥ ৮৬ ॥
kṛṣṇa-nāmera phala — ‘premā’, sarva-śāstre kaya bhāgye sei premā tomāya karila udaya
প্রেমার স্বভাবে করে চিত্ত–তনু ক্ষোভ । কৃষ্ণের চরণ–প্রাপ্ত্যে উপজায় লোভ ॥ ৮৭ ॥
premāra svabhāve kare citta-tanu kṣobha kṛṣṇera caraṇa-prāptye upajāya lobha
প্রেমার স্বভাবে ভক্ত হাসে, কান্দে ,গায় । উন্মত্ত হইয়া নাচে, ইতি–উতি ধায় ॥ ৮৮ ॥
premāra svabhāve bhakta hāse, kānde, gāya unmatta ha-iyā nāce, iti-uti dhāya
স্বেদ, কম্প, রোমাঞ্চাশ্রু, গদ্গদ, বৈবর্ণ্য । উন্মাদ, বিষাদ, ধৈর্য, গর্ব, হর্ষ, দৈন্য ॥ ৮৯ ॥ এত ভাবে প্রেমা ভক্তগণেরে নাচায় । কৃষ্ণের আনন্দামৃতসাগরে ভাসায় ॥ ৯০ ॥
sveda, kampa, romāñcāśru, gadgada, vaivarṇya unmāda, viṣāda, dhairya, garva, harṣa, dainya eta bhāve premā bhaktagaṇere nācāya kṛṣṇera ānandāmṛta-sāgare bhāsāya
ভাল হৈল, পাইলে তুমি পরমপুরুষার্থ । তোমার প্রেমেতে আমি হৈলাঙ কৃতার্থ ॥ ৯১ ॥
bhāla haila, pāile tumi parama-puruṣārtha tomāra premete āmi hailāṅ kṛtārtha
নাচ, গাও, ভক্তসঙ্গে কর সংকীর্তন । কৃষ্ণনাম উপদেশি’ তার’ সর্বজন ॥ ৯২ ॥
nāca, gāo, bhakta-saṅge kara saṅkīrtana kṛṣṇa-nāma upadeśi’ tāra’ sarva-jana
এত বলি’ এক শ্লোক শিখাইল মোরে । ভাগবতের সার এই বলে বারে বারে ॥ ৯৩ ॥
eta bali’ eka śloka śikhāila more bhāgavatera sāra ei — bale vāre vāre
এবংব্রতঃ স্বপ্রিয়নামকীর্ত্যা জাতানুরাগো দ্রুতচিত্ত উচ্চৈঃ । হসত্যথো রোদিতি রৌতি গায়– ত্যুন্মাদবন্নৃত্যতি লোকবাহ্যঃ ॥ ৯৪ ॥
evaṁ-vrataḥ sva-priya-nāma-kīrtyā jātānurāgo druta-citta uccaiḥ hasaty atho roditi rauti gāyaty unmāda-van nṛtyati loka-bāhyaḥ
এই তাঁর বাক্যে আমি দৃঢ় বিশ্বাস ধরি’ । নিরন্তর কৃষ্ণনাম সংকীর্তন করি ॥ ৯৫ ॥ সেই কৃষ্ণনাম কভু গাওয়ায়, নাচায় । গাহি, নাচি নাহি আমি আপন–ইচ্ছায় ॥ ৯৬ ॥
ei tāṅra vākye āmi dṛḍha viśvāsa dhari’ nirantara kṛṣṇa-nāma saṅkīrtana kari sei kṛṣṇa-nāma kabhu gāoyāya, nācāya gāhi, nāci nāhi āmi āpana-icchāya
কৃষ্ণনামে যে আনন্দসিন্ধু–আস্বাদন । ব্রহ্মানন্দ তার আগে খাতোদক–সম ॥ ৯৭ ॥
kṛṣṇa-nāme ye ānanda-sindhu-āsvādana brahmānanda tāra āge khātodaka-sama
ত্বৎসাক্ষাৎকরণাহ্লাদ–বিশুদ্ধাব্ধিস্থিতস্য মে । সুখানি গোষ্পদায়ন্তে ব্রাহ্মাণ্যপি জগদ্গুরো ॥ ৯৮ ॥
tvat-sākṣāt-karaṇāhlāda- viśuddhābdhi-sthitasya me sukhāni goṣpadāyante brāhmāṇy api jagad-guro
প্রভুর মিষ্টবাক্য শুনি’ সন্ন্যাসীর গণ । চিত্ত ফিরি’ গেল, কহে মধুর বচন ॥ ৯৯ ॥
prabhura miṣṭa-vākya śuni’ sannyāsīra gaṇa citta phiri’ gela, kahe madhura vacana
যে কিছু কহিলে তুমি, সব সত্য হয় । কৃষ্ণপ্রেমা সেই পায়, যার ভাগ্যোদয় ॥ ১০০ ॥
ye kichu kahile tumi, saba satya haya kṛṣṇa-premā sei pāya, yāra bhāgyodaya
কৃষ্ণে ভক্তি কর—ইহায় সবার সন্তোষ । বেদান্ত না শুন কেনে, তার কিবা দোষ ॥ ১০১ ॥
kṛṣṇe bhakti kara — ihāya sabāra santoṣa vedānta nā śuna kene, tāra kibā doṣa
এত শুনি’ হাসি’ প্রভু বলিলা বচন । দুঃখ না মানহ যদি, করি নিবেদন ॥ ১০২ ॥
eta śuni’ hāsi’ prabhu balilā vacana duḥkha nā mānaha yadi, kari nivedana
ইহা শুনি’ বলে সর্ব সন্ন্যাসীর গণ । তোমাকে দেখিয়ে যৈছে সাক্ষাৎ নারায়ণ ॥ ১০৩ ॥
ihā śuni’ bale sarva sannyāsīra gaṇa tomāke dekhiye yaiche sākṣāt nārāyaṇa
তোমার বচন শুনি’ জুড়ায় শ্রবণ । তোমার মাধুরী দেখি’ জুড়ায় নয়ন ॥ ১০৪ ॥
tomāra vacana śuni’ juḍāya śravaṇa tomāra mādhurī dekhi’ juḍāya nayana
তোমার প্রভাবে সবার আনন্দিত মন । কভু অসঙ্গত নহে তোমার বচন ॥ ১০৫ ॥
tomāra prabhāve sabāra ānandita mana kabhu asaṅgata nahe tomāra vacana
প্রভু কহে, বেদান্ত–সূত্র ঈশ্বর–বচন । ব্যাসরূপে কৈল যাহা শ্রীনারায়ণ ॥ ১০৬ ॥
prabhu kahe, vedānta-sūtra īśvara-vacana vyāsa-rūpe kaila yāhā śrī-nārāyaṇa
ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করণাপাটব । ঈশ্বরের বাক্যে নাহি দোষ এই সব ॥ ১০৭ ॥
bhrama, pramāda, vipralipsā, karaṇāpāṭava īśvarera vākye nāhi doṣa ei saba
উপনিষৎ– সহিত সূত্র কহে যেই তত্ত্ব । মুখ্যবৃত্ত্যে সেই অর্থ পরম মহত্ত্ব ॥ ১০৮ ॥
upaniṣat-sahita sūtra kahe yei tattva mukhya-vṛttye sei artha parama mahattva
গৌণ–বৃত্ত্যে যেবা ভাষ্য করিল আচার্য । তাহার শ্রবণে নাশ হয় সর্ব কার্য ॥ ১০৯ ॥
gauṇa-vṛttye yebā bhāṣya karila ācārya tāhāra śravaṇe nāśa haya sarva kārya
তাঁহার নাহিক দোষ, ঈশ্বর–আজ্ঞা পাঞা । গৌণার্থ করিল মুখ্য অর্থ আচ্ছাদিয়া ॥ ১১০ ॥
tāṅhāra nāhika doṣa, īśvara-ājñā pāñā gauṇārtha karila mukhya artha ācchādiyā
‘ব্রহ্ম’–শব্দে মুখ্য অর্থে কহে—‘ভগবান্’ । চিদৈশ্বর্য–পরিপূর্ণ, অনূর্ধ্বসমান ॥ ১১১ ॥
‘brahma’-śabde mukhya arthe kahe — ‘bhagavān’ cid-aiśvarya-paripūrṇa, anūrdhva-samāna
তাঁহার বিভূতি, দেহ,—সব চিদাকার । চিদ্বিভূতি আচ্ছাদি’ তাঁরে কহে ‘নিরাকার’ ॥ ১১২ ॥
tāṅhāra vibhūti, deha, — saba cid-ākāra cid-vibhūti ācchādi’ tāṅre kahe ‘nirākāra’
চিদানন্দ—তেঁহো, তাঁর স্থান, পরিবার । তাঁরে কহে—প্রাকৃত–সত্ত্বের বিকার ॥ ১১৩ ॥
cid-ānanda — teṅho, tāṅra sthāna, parivāra tāṅre kahe — prākṛta-sattvera vikāra
তাঁর দোষ নাহি, তেঁহো আজ্ঞাকারী দাস । আর যেই শুনে তার হয় সর্বনাশ ॥ ১১৪ ॥
tāṅra doṣa nāhi, teṅho ājñā-kārī dāsa āra yei śune tāra haya sarva-nāśa
প্রাকৃত করিয়া মানে বিষ্ণু–কলেবর । বিষ্ণুনিন্দা আর নাহি ইহার উপর ॥ ১১৫ ॥
prākṛta kariyā māne viṣṇu-kalevara viṣṇu-nindā āra nāhi ihāra upara
ঈশ্বরের তত্ত্ব—যেন জ্বলিত জ্বলন । জীবের স্বরূপ—যৈছে স্ফুলিঙ্গের কণ ॥ ১১৬ ॥
īśvarera tattva — yena jvalita jvalana jīvera svarūpa — yaiche sphuliṅgera kaṇa
জীবতত্ত্ব—শক্তি, কৃষ্ণতত্ত্ব—শক্তিমান্ । গীতা–বিষ্ণুপুরাণাদি তাহাতে প্রমাণ ॥ ১১৭ ॥
jīva-tattva — śakti, kṛṣṇa-tattva — śaktimān gītā-viṣṇupurāṇādi tāhāte pramāṇa
অপরেয়মিতস্ত্বন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম্ । জীবভূতাং মহাবাহো যয়েদং ধার্যতে জগৎ ॥ ১১৮ ॥
apareyam itas tv anyāṁ prakṛtiṁ viddhi me parām jīva-bhūtāṁ mahā-bāho yayedaṁ dhāryate jagat
বিষ্ণুশক্তিঃ পরা প্রোক্তা ক্ষেত্রজ্ঞাখ্যা তথাপরা । অবিদ্যাকর্মসংজ্ঞান্যা তৃতীয়া শক্তিরিষ্যতে ॥ ১১৯ ॥
viṣṇu-śaktiḥ parā proktā kṣetra-jñākhyā tathā parā avidyā-karma-saṁjñānyā tṛtīyā śaktir iṣyate
হেন জীবতত্ত্ব লঞা লিখি’ পরতত্ত্ব । আচ্ছন্ন করিল শ্রেষ্ঠ ঈশ্বর–মহত্ত্ব ॥ ১২০ ॥
hena jīva-tattva lañā likhi’ para-tattva ācchanna karila śreṣṭha īśvara-mahattva
ব্যাসের সূত্রেতে কহে ‘পরিণাম’–বাদ । ‘ব্যাস ভ্রান্ত’—বলি’ তার উঠাইল বিবাদ ॥ ১২১ ॥
vyāsera sūtrete kahe ‘pariṇāma’-vāda ‘vyāsa bhrānta’ — bali’ tāra uṭhāila vivāda
পরিণাম–বাদে ঈশ্বর হয়েন বিকারী । এত কহি’ ‘বিবর্ত’–বাদ স্থাপনা যে করি ॥ ১২২ ॥
pariṇāma-vāde īśvara hayena vikārī eta kahi’ ‘vivarta’-vāda sthāpanā ye kari
বস্তুতঃ পরিণাম–বাদ—সেই সে প্রমাণ । দেহে আত্মবুদ্ধি—এই বিবর্তের স্থান ॥ ১২৩ ॥
vastutaḥ pariṇāma-vāda — sei se pramāṇa dehe ātma-buddhi — ei vivartera sthāna
অবিচিন্ত্য–শক্তিযুক্ত শ্রীভগবান্ । ইচ্ছায় জগদ্রূপে পায় পরিণাম ॥ ১২৪ ॥
avicintya-śakti-yukta śrī-bhagavān icchāya jagad-rūpe pāya pariṇāma
তথাপি অচিন্ত্যশক্ত্যে হয় অবিকারী । প্রাকৃত চিন্তামণি তাহে দৃষ্টান্ত যে ধরি ॥ ১২৫ ॥
tathāpi acintya-śaktye haya avikārī prākṛta cintāmaṇi tāhe dṛṣṭānta ye dhari
নানা রত্নরাশি হয় চিন্তামণি হৈতে । তথাপিহ মণি রহে স্বরূপে অবিকৃতে ॥ ১২৬ ॥
nānā ratna-rāśi haya cintāmaṇi haite tathāpiha maṇi rahe svarūpe avikṛte
প্রাকৃত–বস্তুতে যদি অচিন্ত্যশক্তি হয় । ঈশ্বরের অচিন্ত্যশক্তি,—ইথে কি বিস্ময় ॥ ১২৭ ॥
prākṛta-vastute yadi acintya-śakti haya īśvarera acintya-śakti, — ithe ki vismaya
‘প্রণব’ সে মহাবাক্য—বেদের নিদান । ঈশ্বরস্বরূপ প্রণব সর্ববিশ্ব–ধাম ॥ ১২৮ ॥
‘praṇava’ se mahāvākya — vedera nidāna īśvara-svarūpa praṇava sarva-viśva-dhāma
সর্বাশ্রয় ঈশ্বরের করি প্রণব উদ্দেশ । ‘তত্ত্বমসি’–বাক্য হয় বেদের একদেশ ॥ ১২৯ ॥
sarvāśraya īśvarera praṇava uddeśa ‘tat tvam asi’ — vākya haya vedera ekadeśa
‘প্রণব, মহাবাক্য—তাহা করি’ আচ্ছাদন । মহাবাক্যে করি ‘তত্ত্বমসি’র স্থাপন ॥ ১৩০ ॥
‘praṇava’, mahā-vākya — tāhā kari’ ācchādana mahāvākye kari ‘tat tvam asi’ra sthāpana
সর্ববেদসূত্রে করে কৃষ্ণের অভিধান । মুখ্যবৃত্তি ছাড়ি’ কৈল লক্ষণা–ব্যাখ্যান ॥ ১৩১ ॥
sarva-veda-sūtre kare kṛṣṇera abhidhāna mukhya-vṛtti chāḍi’ kaila lakṣaṇā-vyākhyāna
স্বতঃপ্রমাণ বেদ প্রমাণ–শিরোমণি । লক্ষণা করিলে স্বতঃপ্রমাণতা–হানি ॥ ১৩২ ॥
svataḥ-pramāṇa veda — pramāṇa-śiromaṇi lakṣaṇā karile svataḥ-pramāṇatā-hāni
এই মত প্রতিসূত্রে সহজার্থ ছাড়িয়া । গৌণার্থ ব্যাখ্যা করে কল্পনা করিয়া ॥ ১৩৩ ॥
ei mata pratisūtre sahajārtha chāḍiyā gauṇārtha vyākhyā kare kalpanā kariyā
এই মত প্রতিসূত্রে করেন দূষণ । শুনি’ চমৎকার হৈল সন্ন্যাসীর গণ ॥ ১৩৪ ॥
ei mate pratisūtre karena dūṣaṇa śuni’ camatkāra haila sannyāsīra gaṇa
সকল সন্ন্যাসী কহে,—‘শুনহ শ্রীপাদ । তুমি যে খণ্ডিলে অর্থ, এ নহে বিবাদ ॥ ১৩৫ ॥
sakala sannyāsī kahe, — ‘śunaha śrīpāda tumi ye khaṇḍile artha, e nahe vivāda
আচার্য–কল্পিত অর্থ,—ইহা সভে জানি । সম্প্রদায়–অনুরোধে তবু তাহা মানি ॥ ১৩৬ ॥
ācārya-kalpita artha, — ihā sabhe jāni sampradāya-anurodhe tabu tāhā māni
মুখ্যার্থ ব্যাখ্যা কর, দেখি তোমার বল ।’ মুখ্যার্থে লাগাল প্রভু সূত্রসকল ॥ ১৩৭ ॥
mukhyārtha vyākhyā kara, dekhi tomāra bala’ mukhyārthe lāgāla prabhu sūtra-sakala
বৃহদ্বস্তু ‘ব্রহ্ম’ কহি—‘শ্রীভগবান্’ । ষড়্বিধৈশ্বর্যপূর্ণ, পরতত্ত্বধাম ॥ ১৩৮ ॥
bṛhad-vastu ‘brahma’ kahi — ‘śrī-bhagavān’ ṣaḍ-vidhaiśvarya-pūrṇa, para-tattva-dhāma
স্বরূপ–ঐশ্বর্যে তাঁর নাহি মায়াগন্ধ । সকল বেদের হয় ভগবান্ সে ‘সম্বন্ধ’ ॥ ১৩৯ ॥
svarūpa-aiśvarye tāṅra nāhi māyā-gandha sakala vedera haya bhagavān se ‘sambandha’
তাঁরে ‘নির্বিশেষ’ কহি, চিচ্ছক্তি না মানি । অর্ধস্বরূপ না মানিলে পূর্ণতা হয় হানি ॥ ১৪০ ॥
tāṅre ‘nirviśeṣa’ kahi, cic-chakti nā māni ardha-svarūpa nā mānile pūrṇatā haya hāni
ভগবান্–প্রাপ্তিহেতু যে করি উপায় । শ্রবণাদি ভক্তি—কৃষ্ণ–প্রাপ্তির সহায় ॥ ১৪১ ॥
bhagavān-prāpti-hetu ye kari upāya śravaṇādi bhakti — kṛṣṇa-prāptira sahāya
সেই সর্ববেদের ‘অভিধেয়’ নাম । সাধনভক্তি হৈতে হয় প্রেমের উদ্গম ॥ ১৪২ ॥
sei sarva-vedera ‘abhidheya’ nāma sādhana-bhakti haite haya premera udgama
কৃষ্ণের চরণে হয় যদি অনুরাগ । কৃষ্ণ বিনু অন্যত্র তার নাহি রহে রাগ ॥ ১৪৩ ॥
kṛṣṇera caraṇe haya yadi anurāga kṛṣṇa vinu anyatra tāra nāhi rahe rāga
পঞ্চম পুরুষার্থ সেই প্রেম–মহাধন । কৃষ্ণের মাধুর্য–রস করায় আস্বাদন ॥ ১৪৪ ॥
pañcama puruṣārtha sei prema-mahādhana kṛṣṇera mādhurya-rasa karāya āsvādana
প্রেমা হৈতে কৃষ্ণ হয় নিজ ভক্তবশ । প্রেমা হৈতে পায় কৃষ্ণের সেবা–সুখরস ॥ ১৪৫ ॥
premā haite kṛṣṇa haya nija bhakta-vaśa premā haite pāya kṛṣṇera sevā-sukha-rasa
সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন নাম । এই তিন অর্থ সর্বসূত্রে পর্যবসান ॥ ১৪৬ ॥
sambandha, abhidheya, prayojana nāma ei tina artha sarva-sūtre paryavasāna
এইমত সর্বসূত্রের ব্যাখ্যান শুনিয়া । সকল সন্ন্যাসী কহে বিনয় করিয়া ॥ ১৪৭ ॥
ei-mata sarva-sūtrera vyākhyāna śuniyā sakala sannyāsī kahe vinaya kariyā
বেদময়–মূর্তি তুমি,—সাক্ষাৎ নারায়ণ । ক্ষম অপরাধ,—পূর্বে যে কৈলুঁ নিন্দন ॥ ১৪৮ ॥
vedamaya-mūrti tumi, — sākṣāt nārāyaṇa kṣama aparādha, — pūrve ye kailuṅ nindana
সেই হৈতে সন্ন্যাসীর ফিরি গেল মন । ‘কৃষ্ণ’ ‘কৃষ্ণ’ নাম সদা করয়ে গ্রহণ ॥ ১৪৯ ॥
sei haite sannyāsīra phiri gela mana ‘kṛṣṇa’ ‘kṛṣṇa’ nāma sadā karaye grahaṇa
এইমতে তাঁ–সবার ক্ষমি’ অপরাধ । সবাকারে কৃষ্ণনাম করিলা প্রসাদ ॥ ১৫০ ॥
ei-mate tāṅ-sabāra kṣami’ aparādha sabākāre kṛṣṇa-nāma karilā prasāda
তবে সব সন্ন্যাসী মহাপ্রভুকে লৈয়া । ভিক্ষা করিলেন সভে, মধ্যে বসাইয়া ॥ ১৫১ ॥
tabe saba sannyāsī mahāprabhuke laiyā bhikṣā karilena sabhe, madhye vasāiyā
ভিক্ষা করি’ মহাপ্রভু আইলা বাসাঘর । হেন চিত্র–লীলা করে গৌরাঙ্গ–সুন্দর ॥ ১৫২ ॥
bhikṣā kari’ mahāprabhu āilā vāsāghara hena citra-līlā kare gaurāṅga-sundara
চন্দ্রশেখর, তপন মিশ্র, আর সনাতন । শুনি’ দেখি’ আনন্দিত সবাকার মন ॥ ১৫৩ ॥
candraśekhara, tapana miśra, āra sanātana śuni’ dekhi’ ānandita sabākāra mana
প্রভুকে দেখিতে আইসে সকল সন্ন্যাসী । প্রভুর প্রশংসা করে সব বারাণসী ॥ ১৫৪ ॥
prabhuke dekhite āise sakala sannyāsī prabhura praśaṁsā kare saba vārāṇasī
বারাণসীপুরী আইলা শ্রীকৃষ্ণচৈতন্য । পুরীসহ সর্বলোক হৈল মহাধন্য ॥ ১৫৫ ॥
vārāṇasī-purī āilā śrī-kṛṣṇa-caitanya purī-saha sarva-loka haila mahā-dhanya
লক্ষ লক্ষ লোক আইসে প্রভুকে দেখিতে । মহাভিড় হৈল দ্বারে, নারে প্রবেশিতে ॥ ১৫৬ ॥
lakṣa lakṣa loka āise prabhuke dekhite mahā-bhiḍa haila dvāre, nāre praveśite
প্রভু যবে যা’ন বিশ্বেশ্বর–দরশনে । লক্ষ লক্ষ লোক আসি’ মিলে সেই স্থানে ॥ ১৫৭ ॥
prabhu yabe yā’na viśveśvara-daraśane lakṣa lakṣa loka āsi’ mile sei sthāne
স্নান করিতে যবে যা’ন গঙ্গাতীরে । তাহাঞি সকল লোক হয় মহাভিড়ে ॥ ১৫৮ ॥
snāna karite yabe yā’na gaṅgā-tīre tāhāñi sakala loka haya mahā-bhiḍe
বাহু তুলি’ প্রভু বলে,—বল হরি হরি । হরিধ্বনি করে লোক স্বর্গমর্ত্য ভরি’ ॥ ১৫৯ ॥
bāhu tuli’ prabhu bale, — bala hari hari hari-dhvani kare loka svarga-martya bhari’
লোক নিস্তারিয়া প্রভুর চলিতে হৈল মন । বৃন্দাবনে পাঠাইলা শ্রীসনাতন ॥ ১৬০ ॥
loka nistāriyā prabhura calite haila mana vṛndāvane pāṭhāilā śrī-sanātana
রাত্রি–দিবসে লোকের শুনি’ কোলাহল । বারাণসী ছাড়ি’ প্রভু আইলা নীলাচল ॥ ১৬১ ॥
rātri-divase lokera śuni’ kolāhala vārāṇasī chāḍi’ prabhu āilā nīlācala
এ লীলা কহিব আগে বিস্তার করিয়া । সংক্ষেপে কহিলাঙ ইহাঁ প্রসঙ্গ পাইয়া ॥ ১৬২ ॥
ei līlā kahiba āge vistāra kariyā saṅkṣepe kahilāṅ ihāṅ prasaṅga pāiyā
এই পঞ্চতত্ত্বরূপে শ্রীকৃষ্ণচৈতন্য । কৃষ্ণ–নাম–প্রেম দিয়া বিশ্ব কৈলা ধন্য ॥ ১৬৩ ॥
ei pañca-tattva-rūpe śrī-kṛṣṇa-caitanya kṛṣṇa-nāma-prema diyā viśva kailā dhanya
মথুরাতে পাঠাইল রূপ–সনাতন । দুই সেনাপতি কৈল ভক্তি প্রচারণ ॥ ১৬৪ ॥
mathurāte pāṭhāila rūpa-sanātana dui senā-pati kaila bhakti pracāraṇa
নিত্যানন্দ–গোসাঞে পাঠাইলা গৌড়দেশে । তেঁহো ভক্তি প্রচারিলা অশেষ–বিশেষে ॥ ১৬৫ ॥
nityānanda-gosāñe pāṭhāilā gauḍa-deśe teṅho bhakti pracārilā aśeṣa-viśeṣe
আপনে দক্ষিণ দেশ করিলা গমন । গ্রামে গ্রামে কৈলা কৃষ্ণনাম প্রচারণ ॥ ১৬৬ ॥
āpane dakṣiṇa deśa karilā gamana grāme grāme kailā kṛṣṇa-nāma pracāraṇa
সেতুবন্ধ পর্যন্ত কৈলা ভক্তির প্রচার । কৃষ্ণপ্রেম দিয়া কৈলা সবার নিস্তার ॥ ১৬৭ ॥
setubandha paryanta kailā bhaktira pracāra kṛṣṇa-prema diyā kailā sabāra nistāra
এই ত’ কহিল পঞ্চতত্ত্বের ব্যাখ্যান । ইহার শ্রবণে হয় চৈতন্যতত্ত্ব–জ্ঞান ॥ ১৬৮ ॥
ei ta’ kahila pañca-tattvera vyākhyāna ihāra śravaṇe haya caitanya-tattva jñāna
শ্রীচৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত,—তিন জন । শ্রীবাস–গদাধর–আদি যত ভক্তগণ ॥ ১৬৯ ॥
śrī-caitanya, nityānanda, advaita, — tina jana śrīvāsa-gadādhara-ādi yata bhakta-gaṇa
সবাকার পাদপদ্মে কোটি নমস্কার । যৈছে তৈছে কহি কিছু চৈতন্য–বিহার ॥ ১৭০ ॥
sabākāra pādapadme koṭi namaskāra yaiche taiche kahi kichu caitanya-vihāra
শ্রীরূপ–রঘুনাথ–পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১৭১ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa