CC Adi 8.1
বন্দে চৈতন্যদেবং তং ভগবন্তং যদিচ্ছয়া । প্রসভং নর্ত্যতে চিত্রং লেখরঙ্গে জড়োঽপ্যয়ম্ ॥ ১ ॥
vande caitanya-devaṁ taṁ bhagavantaṁ yad-icchayā prasabhaṁ nartyate citraṁ lekha-raṅge jaḍo ’py ayam
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Adi-līlā — Chapter 8: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
বন্দে চৈতন্যদেবং তং ভগবন্তং যদিচ্ছয়া । প্রসভং নর্ত্যতে চিত্রং লেখরঙ্গে জড়োঽপ্যয়ম্ ॥ ১ ॥
vande caitanya-devaṁ taṁ bhagavantaṁ yad-icchayā prasabhaṁ nartyate citraṁ lekha-raṅge jaḍo ’py ayam
জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য গৌরচন্দ্র । জয় জয় পরমানন্দ জয় নিত্যানন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-kṛṣṇa-caitanya gauracandra jaya jaya paramānanda jaya nityānanda
জয় জয়াদ্বৈত আচার্য কৃপাময় । জয় জয় গদাধর পণ্ডিত মহাশয় ॥ ৩॥
jaya jayādvaita ācārya kṛpāmaya jaya jaya gadādhara paṇḍita mahāśaya
জয় জয় শ্রীবাসাদি যত ভক্তগণ । প্রণত হইয়া বন্দোঁ সবার চরণ ॥ ৪ ॥
jaya jaya śrīvāsādi yata bhakta-gaṇa praṇata ha-iyā vandoṅ sabāra caraṇa
মূক কবিত্ব করে যাঁ–সবার স্মরণে । পঙ্গু গিরি লঙ্ঘে, অন্ধ দেখে তারাগণে ॥ ৫ ॥
mūka kavitva kare yāṅ-sabāra smaraṇe paṅgu giri laṅghe, andha dekhe tārā-gaṇe
এ–সব না মানে যেই পণ্ডিত সকল । তা–সবার বিদ্যাপাঠ ভেক–কোলাহল ॥ ৬ ॥
e-saba nā māne yei paṇḍita sakala tā-sabāra vidyā-pāṭha bheka-kolāhala
এই সব না মানে যেবা করে কৃষ্ণভক্তি । কৃষ্ণ–কৃপা নাহি তারে, নাহি তার গতি ॥ ৭ ॥
ei saba nā māne yebā kare kṛṣṇa-bhakti kṛṣṇa-kṛpā nāhi tāre, nāhi tāra gati
পূর্বে যৈছে জরাসন্ধ–আদি রাজগণ । বেদ–ধর্ম করি’ করে বিষ্ণুর পূজন ॥ ৮ ॥
pūrve yaiche jarāsandha-ādi rāja-gaṇa veda-dharma kari’ kare viṣṇura pūjana
কৃষ্ণ নাহি মানে, তাতে দৈত্য করি’ মানি । চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারে জানি ॥ ৯ ॥
kṛṣṇa nāhi māne, tāte daitya kari’ māni caitanya nā mānile taiche daitya tāre jāni
মোরে না মানিলে সব লোক হবে নাশ । ইথি লাগি’ কৃপার্দ্র প্রভু করিল সন্ন্যাস ॥ ১০ ॥
more nā mānile saba loka habe nāśa ithi lāgi’ kṛpārdra prabhu karila sannyāsa
সন্ন্যাসি–বুদ্ধ্যে মোরে করিবে নমস্কার । তথাপি খণ্ডিবে দুঃখ, পাইবে নিস্তার ॥ ১১ ॥
sannyāsi-buddhye more karibe namaskāra tathāpi khaṇḍibe duḥkha, pāibe nistāra
হেন কৃপাময় চৈতন্য না ভজে যেই জন । সর্বোত্তম হইলেও তারে অসুরে গণন ॥ ১২ ॥
hena kṛpāmaya caitanya nā bhaje yei jana sarvottama ha-ileo tāre asure gaṇana
অতএব পুনঃ কহোঁ ঊর্ধ্ববাহু হঞা । চৈতন্য–নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া ॥ ১৩ ॥
ataeva punaḥ kahoṅ ūrdhva-bāhu hañā caitanya-nityānanda bhaja kutarka chāḍiyā
যদি বা তার্কিক কহে,—তর্ক সে প্রমাণ । তর্কশাস্ত্রে সিদ্ধ যেই, সেই সেব্যমান ॥ ১৪ ॥
yadi vā tārkika kahe, — tarka se pramāṇa tarka-śāstre siddha yei, sei sevyamāna
শ্রীকৃষ্ণচৈতন্য–দয়া করহ বিচার । বিচার করিলে চিত্তে পাবে চমৎকার ॥ ১৫ ॥
śrī-kṛṣṇa-caitanya-dayā karaha vicāra vicāra karite citte pābe camatkāra
বহু জন্ম করে যদি শ্রবণ, কীর্তন । তবু ত’ না পায় কৃষ্ণপদে প্রেমধন ॥ ১৬ ॥
bahu janma kare yadi śravaṇa, kīrtana tabu ta’ nā pāya kṛṣṇa-pade prema-dhana
জ্ঞানতঃ সুলভা মুক্তির্ভুক্তির্যজ্ঞাদিপুণ্যতঃ । সেয়ং সাধনসাহস্রৈর্হরিভক্তিঃ সুদুলর্ভা ॥ ১৭ ॥
jñānataḥ su-labhā muktir bhuktir yajñādi-puṇyataḥ seyaṁ sādhana-sāhasrair hari-bhaktiḥ su-durlabhā
কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া । কভু প্রেমভক্তি না দেন রাখেন লুকাইয়া ॥ ১৮ ॥
kṛṣṇa yadi chuṭe bhakte bhukti mukti diyā kabhu prema-bhakti nā dena rākhena lukāiyā
রাজন্ পতির্গুরুরলং ভবতাং যদূনাং দৈবং প্রিয়ঃ কুলপতিঃ ক্ক চ কিঙ্করো বঃ । অস্ত্বেবমঙ্গ ভগবান্ ভজতাং মুকুন্দো মুক্তিং দদাতি কৰ্হিচিৎ স্ম ন ভক্তিযোগম্ ॥ ১৯ ॥
rājan patir gurur alaṁ bhavatāṁ yadūnāṁ daivaṁ priyaḥ kula-patiḥ kva ca kiṅkaro vaḥ astv evam aṅga bhagavān bhajatāṁ mukundo muktiṁ dadāti karhicit sma na bhakti-yogam
হেন প্রেম শ্রীচৈতন্য দিলা যথা তথা । জগাই মাধাই পর্যন্ত—অন্যের কা কথা ॥ ২০ ॥
hena prema śrī-caitanya dilā yathā tathā jagāi mādhāi paryanta — anyera kā kathā
স্বতন্ত্র ঈশ্বর প্রেম–নিগূঢ়ভাণ্ডার । বিলাইল যারে তারে, না কৈল বিচার ॥ ২১ ॥
svatantra īśvara prema-nigūḍha-bhāṇdāra bilāila yāre tāre, nā kaila vicāra
অদ্যাপিহ দেখ চৈতন্য–নাম যেই লয় । কৃষ্ণ–প্রেমে পুলকাশ্রু–বিহ্বল সে হয় ॥ ২২ ॥
adyāpiha dekha caitanya-nāma yei laya kṛṣṇa-preme pulakāśru-vihvala se haya
‘নিত্যানন্দ’ বলিতে হয় কৃষ্ণ–প্রেমোদয় । আউলায় সকল অঙ্গ, অশ্রু–গঙ্গা বয় ॥ ২৩ ॥
‘nityānanda’ balite haya kṛṣṇa-premodaya āulāya sakala aṅga, aśru-gaṅgā vaya
‘কৃষ্ণনাম’ করে অপরাধের বিচার । কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার ॥ ২৪ ॥
‘kṛṣṇa-nāma’ kare aparādhera vicāra kṛṣṇa balile aparādhīra nā haya vikāra
তদশ্মসারং হৃদয়ং বতেদং যদ্গৃহ্যমাণৈর্হরিনামধেয়ৈঃ । ন বিক্রিয়েতাথ যদা বিকারো নেত্রে জলং গাত্ররুহেষু হর্ষঃ ॥ ২৫ ॥
tad aśma-sāraṁ hṛdayaṁ batedaṁ yad gṛhyamāṇair hari-nāma-dheyaiḥ na vikriyetātha yadā vikāro netre jalaṁ gātra-ruheṣu harṣaḥ
‘এক’ কৃষ্ণনামে করে সর্বপাপ নাশ । প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ ॥ ২৬ ॥
‘eka’ kṛṣṇa-nāme kare sarva-pāpa nāśa premera kāraṇa bhakti karena prakāśa
প্রেমের উদয়ে হয় প্রেমের বিকার । স্বেদ–কম্প–পুলকাদি গদ্গদাশ্রুধার ॥ ২৭ ॥
premera udaye haya premera vikāra sveda-kampa-pulakādi gadgadāśrudhāra
অনায়াসে ভবক্ষয়, কৃষ্ণের সেবন । এক কৃষ্ণনামের ফলে পাই এত ধন ॥ ২৮ ॥
anāyāse bhava-kṣaya, kṛṣṇera sevana eka kṛṣṇa-nāmera phale pāi eta dhana
হেন কৃষ্ণনাম যদি লয় বহুবার । তবু যদি প্রেম নহে, নহে অশ্রুধার ॥ ২৯ ॥ তবে জানি, অপরাধ তাহাতে প্রচুর । কৃষ্ণনাম–বীজ তাহে না করে অঙ্কুর ॥ ৩০ ॥
hena kṛṣṇa-nāma yadi laya bahu-bāra tabu yadi prema nahe, nahe aśrudhāra tabe jāni, aparādha tāhāte pracura kṛṣṇa-nāma-bīja tāhe nā kare aṅkura
চৈতন্য–নিত্যানন্দে নাহি এসব বিচার । নাম লৈতে প্রেম দেন, বহে অশ্রুধার ॥ ৩১ ॥
caitanya-nityānande nāhi e-saba vicāra nāma laite prema dena, vahe aśrudhāra
স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার । তাঁরে না ভজিলে কভু না হয় নিস্তার ॥ ৩২ ॥
svatantra īśvara prabhu atyanta udāra tāṅre nā bhajile kabhu nā haya nistāra
ওরে মূঢ় লোক, শুন চৈতন্যমঙ্গল । চৈতন্য–মহিমা যাতে জানিবে সকল ॥ ৩৩ ॥
ore mūḍha loka, śuna caitanya-maṅgala caitanya-mahimā yāte jānibe sakala
কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস । চৈতন্য–লীলার ব্যাস—বৃন্দাবন–দাস ॥ ৩৪ ॥
kṛṣṇa-līlā bhāgavate kahe veda-vyāsa caitanya-līlāra vyāsa — vṛndāvana-dāsa
বৃন্দাবন–দাস কৈল ‘চৈতন্যমঙ্গল’ । যাঁহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল ॥ ৩৫ ॥
vṛndāvana-dāsa kaila ‘caitanya-maṅgala’ yāṅhāra śravaṇe nāśe sarva amaṅgala
চৈতন্য–নিতাইর যাতে জানিয়ে মহিমা । যাতে জানি কৃষ্ণভক্তিসিদ্ধান্তের সীমা ॥ ৩৬ ॥
caitanya-nitāira yāte jāniye mahimā yāte jāni kṛṣṇa-bhakti-siddhāntera sīmā
ভাগবতে যত ভক্তিসিদ্ধান্তের সার । লিখিয়াছেন ইঁহা জানি’ করিয়া উদ্ধার ॥ ৩৭ ॥
bhāgavate yata bhakti-siddhāntera sāra likhiyāchena iṅhā jāni’ kariyā uddhāra
‘চৈতন্যমঙ্গল’ শুনে যদি পাষণ্ডী, যবন । সেহ মহাবৈষ্ণব হয় ততক্ষণ ॥ ৩৮ ॥
‘caitanya-maṅgala’ śune yadi pāṣaṇḍī, yavana seha mahā-vaiṣṇava haya tatakṣaṇa
মনুষ্যে রচিতে নারে ঐছে গ্রন্থ ধন্য । বৃন্দাবনদাস–মুখে বক্তা শ্রীচৈতন্য ॥ ৩৯ ॥
manuṣye racite nāre aiche grantha dhanya vṛndāvana-dāsa-mukhe vaktā śrī-caitanya
বৃন্দাবনদাস–পদে কোটি নমস্কার । ঐছে গ্রন্থ করি’ তেঁহো তারিলা সংসার ॥ ৪০ ॥
vṛndāvana-dāsa-pade koṭi namaskāra aiche grantha kari’ teṅho tārilā saṁsāra
নারায়ণী—চৈতন্যের উচ্ছিষ্ট–ভাজন । তাঁর গর্ভে জন্মিলা শ্রীদাস–বৃন্দাবন ॥ ৪১ ॥
nārāyaṇī — caitanyera ucchiṣṭa-bhājana tāṅra garbhe janmilā śrī-dāsa-vṛndāvana
তাঁর কি অদ্ভুত চৈতন্যচরিত–বৰ্ণন । যাহার শ্রবণে শুদ্ধ কৈল ত্রিভুবন ॥ ৪২ ॥
tāṅra ki adbhuta caitanya-carita-varṇana yāhāra śravaṇe śuddha kaila tri-bhuvana
অতএব ভজ, লোক, চৈতন্য–নিত্যানন্দ । খণ্ডিবে সংসার–দুঃখ, পাবে প্রেমানন্দ ॥ ৪৩ ॥
ataeva bhaja, loka, caitanya-nityānanda khaṇḍibe saṁsāra-duḥkha, pābe premānanda
বৃন্দাবন–দাস কৈল ‘চৈতন্য–মঙ্গল’ । তাহাতে চৈতন্য–লীলা বর্ণিল সকল ॥ ৪৪ ॥
vṛndāvana-dāsa kaila ‘caitanya-maṅgala’ tāhāte caitanya-līlā varṇila sakala
সূত্র করি’ সব লীলা করিল গ্রন্থন । পাছে বিস্তারিয়া তাহার কৈল বিবরণ ॥ ৪৫ ॥
sūtra kari’ saba līlā karila granthana pāche vistāriyā tāhāra kaila vivaraṇa
চৈতন্যচন্দ্রের লীলা অনন্ত অপার । বর্ণিতে বর্ণিতে গ্রন্থ হইল বিস্তার ॥ ৪৬ ॥
caitanya-candrera līlā ananta apāra varṇite varṇite grantha ha-ila vistāra
বিস্তার দেখিয়া কিছু সঙ্কোচ হৈল মন । সূত্রধৃত কোন লীলা না কৈল বর্ণন ॥ ৪৭ ॥
vistāra dekhiyā kichu saṅkoca haila mana sūtra-dhṛta kona līlā nā kaila varṇana
নিত্যানন্দ–লীলা–বর্ণনে হইল আবেশ । চৈতন্যের শেষ–লীলা রহিল অবশেষ ॥ ৪৮ ॥
nityānanda-līlā-varṇane ha-ila āveśa caitanyera śeṣa-līlā rahila avaśeṣa
সেই সব লীলার শুনিতে বিবরণ । বৃন্দাবনবাসী ভক্তের উৎকণ্ঠিত মন ॥ ৪৯ ॥
sei saba līlāra śunite vivaraṇa vṛndāvana-vāsī bhaktera utkaṇṭhita mana
বৃন্দাবনে কল্পদ্রুমে সুবর্ণ–সদন । মহা–যোগপীঠ তাহাঁ, রত্ন–সিংহাসন ॥ ৫০ ॥
vṛndāvane kalpa-drume suvarṇa-sadana mahā-yogapīṭha tāhāṅ, ratna-siṁhāsana
তাতে বসি’ আছে সদা ব্রজেন্দ্রনন্দন । ‘শ্রীগোবিন্দ–দেব’ নাম সাক্ষাৎ মদন ॥ ৫১ ॥
tāte vasi’ āche sadā vrajendra-nandana ‘śrī-govinda-deva’ nāma sākṣāt madana
রাজ–সেবা হয় তাঁহা বিচিত্র প্রকার । দিব্য সামগ্রী, দিব্য বস্ত্র, অলঙ্কার ॥ ৫২ ॥
rāja-sevā haya tāṅhā vicitra prakāra divya sāmagrī, divya vastra, alaṅkāra
সহস্র সেবক সেবা করে অনুক্ষণ । সহস্র–বদনে সেবা না যায় বর্ণন ॥ ৫৩ ॥
sahasra sevaka sevā kare anukṣaṇa sahasra-vadane sevā nā yāya varṇana
সেবার অধ্যক্ষ—শ্রীপণ্ডিত হরিদাস । তাঁর যশঃ–গুণ সর্বজগতে প্রকাশ ॥ ৫৪ ॥
sevāra adhyakṣa — śrī-paṇḍita haridāsa tāṅra yaśaḥ-guṇa sarva-jagate prakāśa
সুশীল, সহিষ্ণু, শান্ত, বদান্য, গম্ভীর । মধুর–বচন, মধুর–চেষ্টা, মহাধীর ॥ ৫৫ ॥
suśīla, sahiṣṇu, śānta, vadānya, gambhīra madhura-vacana, madhura-ceṣṭā, mahā-dhīra
সবার সম্মান–কর্তা, করেন সবার হিত । কৌটিল্য–মাৎসর্য–হিংসা না জানে তাঁর চিত ॥ ৫৬ ॥
sabāra sammāna-kartā, karena sabāra hita kauṭilya-mātsarya-hiṁsā nā jāne tāṅra cita
কৃষ্ণের যে সাধারণ সদ্গুণ পঞ্চাশ । সে সব গুণের তাঁর শরীরে নিবাস ॥ ৫৭ ॥
kṛṣṇera ye sādhāraṇa sad-guṇa pañcāśa se saba guṇera tāṅra śarīre nivāsa
যস্যাস্তি ভক্তির্ভগবত্যকিঞ্চনা সর্বৈর্গুণৈস্তত্র সমাসতে সুরাঃ । হরাবভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথেনাসতি ধাবতো বহিঃ ॥ ৫৮ ॥
yasyāsti bhaktir bhagavaty akiñcanā sarvair guṇais tatra samāsate surāḥ harāv abhaktasya kuto mahad-guṇā mano-rathenāsati dhāvato bahiḥ
পণ্ডিত–গোসাঞির শিষ্য—অনন্ত আচার্য । কৃষ্ণপ্রেমময়–তনু, উদার, সর্ব–আর্য ॥ ৫৯ ॥
paṇḍita-gosāñira śiṣya — ananta ācārya kṛṣṇa-premamaya-tanu, udāra, sarva-ārya
তাঁহার অনন্ত গুণ কে করু প্রকাশ । তাঁর প্রিয় শিষ্য ইঁহ—পণ্ডিত হরিদাস ॥ ৬০ ॥
tāṅhāra ananta guṇa ke karu prakāśa tāṅra priya śiṣya iṅha — paṇḍita haridāsa
চৈতন্য–নিত্যানন্দে তাঁর পরম বিশ্বাস । চৈতন্য–চরিতে তাঁর পরম উল্লাস ॥ ৬১ ॥
caitanya-nityānande tāṅra parama viśvāsa caitanya-carite tāṅra parama ullāsa
বৈষ্ণবের গুণগ্রাহী, না দেখয়ে দোষ । কায়মনোবাক্যে করে বৈষ্ণব–সন্তোষ ॥ ৬২ ॥
vaiṣṇavera guṇa-grāhī, nā dekhaye doṣa kāya-mano-vākye kare vaiṣṇava-santoṣa
নিরন্তর শুনে তেঁহো ‘চৈতন্যমঙ্গল’ । তাঁহার প্রসাদে শুনেন বৈষ্ণবসকল ॥ ৬৩ ॥
nirantara śune teṅho ‘caitanya-maṅgala’ tāṅhāra prasāde śunena vaiṣṇava-sakala
কথায় সভা উজ্জ্বল করে যেন পূর্ণচন্দ্র । নিজ–গুণামৃতে বাড়ায় বৈষ্ণব–আনন্দ ॥ ৬৪ ॥
kathāya sabhā ujjvala kare yena pūrṇa-candra nija-guṇāmṛte bāḍāya vaiṣṇava-ānanda
তেঁহো অতি কৃপা করি’ আজ্ঞা কৈলা মোরে । গৌরাঙ্গের শেষলীলা বর্ণিবার তরে ॥ ৬৫ ॥
teṅho ati kṛpā kari’ ājñā kailā more gaurāṅgera śeṣa-līlā varṇibāra tare
কাশীশ্বর গোসাঞির শিষ্য—গোবিন্দ গোসাঞি । গোবিন্দের প্রিয়সেবক তাঁর সম নাঞি ॥ ৬৬ ॥
kāśīśvara gosāñira śiṣya — govinda gosāñi govindera priya-sevaka tāṅra sama nāñi
যাদবাচার্য গোসাঞি শ্রীরূপের সঙ্গী । চৈতন্যচরিতে তেঁহো অতি বড় রঙ্গী ॥ ৬৭ ॥
yādavācārya gosāñi śrī-rūpera saṅgī caitanya-carite teṅho ati baḍa raṅgī
পণ্ডিত–গোসাঞির শিষ্য—ভুগর্ভ গোসাঞি । গৌরকথা বিনা আর মুখে অন্য নাই ॥ ৬৮ ॥
paṇḍita-gosāñira śiṣya — bhūgarbha gosāñi gaura-kathā vinā āra mukhe anya nāi
তাঁর শিষ্য—গোবিন্দ পূজক চৈতন্যদাস । মুকুন্দানন্দ চক্রবর্তী, প্রেমী কৃষ্ণদাস ॥ ৬৯ ॥
tāṅra śiṣya — govinda pūjaka caitanya-dāsa mukundānanda cakravartī, premī kṛṣṇadāsa
আচার্যগোসাঞির শিষ্য—চক্রবর্তী শিবানন্দ । নিরবধি তাঁর চিত্তে চৈতন্য–নিত্যানন্দ ॥ ৭০ ॥
ācārya-gosāñira śiṣya — cakravartī śivānanda niravadhi tāṅra citte caitanya-nityānanda
আর যত বৃন্দাবনে বৈসে ভক্তগণ । শেষ–লীলা শুনিতে সবার হৈল মন ॥ ৭১ ॥
āra yata vṛndāvane baise bhakta-gaṇa śeṣa-līlā śunite sabāra haila mana
মোরে আজ্ঞা করিলা সবে করুণা করিয়া । তাঁ–সবার বোলে লিখি নির্লজ্জ হইয়া ॥ ৭২ ।
more ājñā karilā sabe karuṇā kariyā tāṅ-sabāra bole likhi nirlajja ha-iyā
বৈষ্ণবের আজ্ঞা পাঞা চিন্তিত–অন্তরে । মদনগোপালে গেলাঙ আজ্ঞা মাগিবারে ॥ ৭৩ ॥
vaiṣṇavera ājñā pāñā cintita-antare madana-gopāle gelāṅ ājñā māgibāre
দরশন করি কৈলুঁ চরণ বন্দন । গোসাঞিদাস পূজারী করে চরণ–সেবন ॥ ৭৪ ॥
daraśana kari kailuṅ caraṇa vandana gosāñi-dāsa pūjārī kare caraṇa-sevana
প্রভুর চরণে যদি আজ্ঞা মাগিল । প্রভুকণ্ঠ হৈতে মালা খসিয়া পড়িল ॥ ৭৫ ॥
prabhura caraṇe yadi ājñā māgila prabhu-kaṇṭha haite mālā khasiyā paḍila
সব বৈষ্ণবগণ হরিধ্বনি দিল । গোসাঞিদাস আনি’ মালা মোর গলে দিল ॥ ৭৬ ॥
saba vaiṣṇava-gaṇa hari-dhvani dila gosāñi-dāsa āni’ mālā mora gale dila
আজ্ঞামালা পাঞা আমার হইল আনন্দ । তাহাঁই করিনু এই গ্রন্থের আরম্ভ ॥ ৭৭ ॥
ājñā-mālā pāñā āmāra ha-ila ānanda tāhāṅi karinu ei granthera ārambha
এই গ্রন্থ লেখায় মোরে ‘মদনমোহন’ । আমার লিখন যেন শুকের পঠন ॥ ৭৮ ॥
ei grantha lekhāya more ‘madana-mohana’ āmāra likhana yena śukera paṭhana
সেই লিখি, মদনগোপাল যে লিখায় । কাষ্ঠের পুত্তলী যেন কুহকে নাচায় ॥৭৯ ॥
sei likhi, madana-gopāla ye likhāya kāṣṭhera puttalī yena kuhake nācāya
কুলাধিদেবতা মোর—মদনমোহন । যাঁর সেবক—রঘুনাথ, রূপ, সনাতন ॥ ৮০ ॥
kulādhidevatā mora — madana-mohana yāṅra sevaka — raghunātha, rūpa, sanātana
বৃন্দাবন–দাসের পাদপদ্ম করি’ ধ্যান । তাঁর আজ্ঞা লঞা লিখি যাহাতে কল্যাণ ॥ ৮১ ॥
vṛndāvana-dāsera pāda-padma kari’ dhyāna tāṅra ājñā lañā likhi yāhāte kalyāṇa
চৈতন্যলীলাতে ‘ব্যাস’—বৃন্দাবন–দাস । তাঁর কৃপা বিনা অন্যে না হয় প্রকাশ ॥ ৮২ ।
caitanya-līlāte ‘vyāsa’ — vṛndāvana-dāsa tāṅra kṛpā vinā anye nā haya prakāśa
মূর্খ, নীচ, ক্ষুদ্র মুঞি বিষয়–লালস । বৈষ্ণবাজ্ঞা–বলে করি এতেক সাহস ॥ ৮৩ ॥
mūrkha, nīca, kṣudra muñi viṣaya-lālasa vaiṣṇavājñā-bale kari eteka sāhasa
শ্রীরূপ–রঘুনাথ–চরণের এই বল । যাঁর স্মৃতে সিদ্ধ হয় বাঞ্ছিতসকল ॥ ৮৪ ॥
śrī-rūpa-raghunātha-caraṇera ei bala yāṅra smṛte siddha haya vāñchita-sakala
শ্রীরূপ–রঘুনাথ–পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ৮৫ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa