CC Antya 10.1
বন্দে শ্রীকৃষ্ণচৈতন্যং ভক্তানুগ্রহকাতরম্ । যেন কেনাপি সন্তুষ্টং ভক্তদত্তেন শ্রদ্ধয়া ॥ ১ ॥
vande śrī-kṛṣṇa-caitanyaṁ bhaktānugraha-kātaram yena kenāpi santuṣṭaṁ bhakta-dattena śraddhayā
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Antya-līlā — Chapter 10: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
বন্দে শ্রীকৃষ্ণচৈতন্যং ভক্তানুগ্রহকাতরম্ । যেন কেনাপি সন্তুষ্টং ভক্তদত্তেন শ্রদ্ধয়া ॥ ১ ॥
vande śrī-kṛṣṇa-caitanyaṁ bhaktānugraha-kātaram yena kenāpi santuṣṭaṁ bhakta-dattena śraddhayā
জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya gauracandra jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
বর্ষান্তরে সব ভক্ত প্রভুরে দেখিতে । পরম-আনন্দে সবে নীলাচল যাইতে ॥ ৩ ॥
varṣāntare saba bhakta prabhure dekhite parama-ānande sabe nīlācala yāite
অদ্বৈত আচার্য-গোসাঞি — সর্ব-অগ্রগণ্য । আচার্যরত্ন, আচার্যনিধি, শ্রীবাস আদি ধন্য ॥ ৪ ॥
advaitācārya-gosāñi — sarva-agra-gaṇya ācāryaratna, ācāryanidhi, śrīvāsa ādi dhanya
যদ্যপি প্রভুর আজ্ঞা গৌড়ে রহিতে । তথাপি নিত্যানন্দ প্রেমে চলিলা দেখিতে ॥ ৫ ॥
yadyapi prabhura ājñā gauḍe rahite tathāpi nityānanda preme calilā dekhite
অনুরাগের লক্ষণ এই, — ‘বিধি’ নাহি মানে । তাঁর আজ্ঞা ভাঙ্গে তাঁর সঙ্গের কারণে ॥ ৬ ॥
anurāgera lakṣaṇa ei, — ‘vidhi’ nāhi māne tāṅra ājñā bhāṅge tāṅra saṅgera kāraṇe
রাসে যৈছে ঘর যাইতে গোপীরে আজ্ঞা দিলা । তাঁর আজ্ঞা ভাঙ্গি তাঁর সঙ্গে সে রহিলা ॥ ৭ ॥
rāse yaiche ghara yāite gopīre ājñā dilā tāṅra ājñā bhāṅgi’ tāṅra saṅge se rahilā
আজ্ঞা-পালনে কৃষ্ণের যৈছে পরিতোষ । প্রেমে আজ্ঞা ভাঙ্গিলে হয় কোটিসুখ-পোষ ॥ ৮ ॥
ājñā-pālane kṛṣṇera yaiche paritoṣa preme ājñā bhāṅgile haya koṭi-sukha-poṣa
বাসুদেব-দত্ত, মুরারি-গুপ্ত, গঙ্গাদাস । শ্রীমান্-সেন, শ্রীমান্-পণ্ডিত, অকিঞ্চন কৃষ্ণদাস ॥ ৯ ॥ মুরারি, গরুড়-পণ্ডিত, বুদ্ধিমন্ত-খাঁন । সঞ্জয়-পুরুষোত্তম, পণ্ডিত-ভগবান্ ॥ ১০ ॥ শুক্লাম্বর, নৃসিংহানন্দ আর যত জন । সবাই চলিলা, নাম না যায় লিখন ॥ ১১ ॥
vāsudeva-datta, murāri-gupta, gaṅgādāsa śrīmān-sena, śrīmān-paṇḍita, akiñcana kṛṣṇadāsa murāri, garuḍa-paṇḍita, buddhimanta-khāṅna sañjaya-puruṣottama, paṇḍita-bhagavān śuklāmbara, nṛsiṁhānanda āra yata jana sabāi calilā, nāma nā yāya likhana
কুলীনগ্রামী, খণ্ডবাসী মিলিলা আসিয়া । শিবানন্দ-সেন চলিলা সবারে লঞা ॥ ১২ ॥
kulīna-grāmī, khaṇḍa-vāsī mililā āsiyā śivānanda-sena calilā sabāre lañā
রাঘব-পণ্ডিত চলে ঝালি সাজাইয়া । দময়ন্তী যত দ্রব্য দিয়াছে করিয়া ॥ ১৩ ॥
rāghava-paṇḍita cale jhāli sājāiyā damayantī yata dravya diyāche kariyā
নানা অপূর্ব ভক্ষ্যদ্রব্য প্রভুর যোগ্য ভোগ । বৎসরেক প্রভু যাহা করেন উপযোগ ॥ ১৪ ॥
nānā apūrva bhakṣya-dravya prabhura yogya bhoga vatsareka prabhu yāhā karena upayoga
আম্র-কাশন্দি, আদা-কাশন্দি ঝাল-কাশন্দি নাম । নেম্বু-আদা আম্রকোলি বিবিধ বিধান ॥ ১৫ ॥ আমিস্, আমখণ্ড, তৈলাম্র, আমসত্তা । যত্ন করি’ গুণ্ডা করি’ পুরাণ সুকুতা ॥ ১৬ ॥
āmra-kāśandi, ādā-kāśandi jhāla-kāśandi nāma nembu-ādā āmra-koli vividha vidhāna āmsi, āma-khaṇḍa, tailāmra, āma-sattā yatna kari’ guṇḍā kari’ purāṇa sukutā
‘সুকুতা’ বলি’ অবজ্ঞা না করিহ চিত্তে । সুকুতায় যে সুখ প্রভুর, তাহা নহে পঞ্চামৃতে ॥ ১৭ ॥
‘sukutā’ bali’ avajñā nā kariha citte sukutāya ye sukha prabhura, tāhā nahe pañcāmṛte
ভাবগ্রাহী মহাপ্রভু স্নেহমাত্র লয় । সুকুতা পাতা কাশন্দিতে মহাসুখ পায় ॥ ১৮ ॥
bhāva-grāhī mahāprabhu sneha-mātra laya sukutā pātā kāśandite mahā-sukha pāya
‘মনুষ্য’-বুদ্ধি দময়ন্তী করে প্রভুর পায় । গুরু-ভোজনে উদরে কভু ‘আম’ হঞা যায় ॥ ১৯ ॥
‘manuṣya’-buddhi damayantī kare prabhura pāya guru-bhojane udare kabhu ‘āma’ hañā yāya
সুকুতা খাইলে সেই আম হইবেক নাশ । এই স্নেহ মনে ভাবি’ প্রভুর উল্লাস ॥ ২০ ॥
sukutā khāile sei āma ha-ibeka nāśa ei sneha mane bhāvi’ prabhura ullāsa
প্রিয়েণ সংগ্রথ্য বিপক্ষ-সন্নিধা- বুপাহিতাং বক্ষসি পীবরস্তনী । স্রজং ন কাচিদ্বিজহৌ জলাবিলাং বসন্তি হি প্রেম্ণি গুণা ন বস্তুনি ॥ ২১ ॥
priyeṇa saṅgrathya vipakṣa-sannidhāv upāhitāṁ vakṣasi pīvara-stanī srajaṁ na kācid vijahau jalāvilāṁ vasanti hi premṇi guṇā na vastuni
ধনিয়া-মৌহরীর তণ্ডুল গুণ্ডা করিয়া । নাড়ু বান্ধিয়াছে চিনি-পাক করিয়া ॥ ২২ ॥
dhaniyā-mauharīra taṇḍula guṇḍā kariyā nāḍu bāndhiyāche cini-pāka kariyā
শুণ্ঠিখণ্ড নাড়ু, আর আমপিত্তহর । পৃথক্ পৃথক্ বান্ধি’ বস্ত্রের কুথলী ভিতর ॥ ২৩ ॥
śuṇṭhi-khaṇḍa nāḍu, āra āma-pitta-hara pṛthak pṛthak bāndhi’ vastrera kuthalī bhitara
কোলিশুণ্ঠি, কোলিচূর্ণ, কোলিখণ্ড আর । কত নাম লইব, শতপ্রকার ‘আচার’ ॥ ২৪ ॥
koli-śuṇṭhi, koli-cūrṇa, koli-khaṇḍa āra kata nāma la-iba, śata-prakāra ‘ācāra’
নারিকেল-খণ্ড নাড়ু, আর নাড়ু গঙ্গাজল । চিরস্থায়ী খণ্ডবিকার করিলা সকল ॥ ২৫ ॥
nārikela-khaṇḍa nāḍu, āra nāḍu gaṅgā-jala cira-sthāyī khaṇḍa-vikāra karilā sakala
চিরস্থায়ী ক্ষীরসার, মণ্ডাদি-বিকার । অমৃত-কর্পূর আদি অনেক প্রকার ॥ ২৬ ॥
cira-sthāyī kṣīra-sāra, maṇḍādi-vikāra amṛta-karpūra ādi aneka prakāra
শালিকাচুটি-ধান্যের ‘আতপ’ চিড়া করি’ । নূতন-বস্ত্রের বড় কুথলী সব ভরি’ ॥ ২৭ ॥
śālikācuṭi-dhānyera ‘ātapa’ ciḍā kari’ nūtana-vastrera baḍa kuthalī saba bhari’
কতেক চিড়া হুড়ুম্ করি’ ঘৃতেতে ভাজিয়া । চিনি-পাকে নাড়ু কৈলা কর্পূরাদি দিয়া ॥ ২৮ ॥
kateka ciḍā huḍum kari’ ghṛtete bhājiyā cini-pāke nāḍu kailā karpūrādi diyā
শালি-ধান্যের তণ্ডুল-ভাজা চূর্ণ করিয়া । ঘৃতসিক্ত চূর্ণ কৈলা চিনি-পাক দিয়া ॥ ২৯ ॥ কর্পূর, মরিচ, লবঙ্গ, এলাচি, রসবাস । চূর্ণ দিয়া নাড়ু কৈলা পরম সুবাস ॥ ৩০ ॥
śāli-dhānyera taṇḍula-bhājā cūrṇa kariyā ghṛta-sikta cūrṇa kailā cini-pāka diyā karpūra, marica, lavaṅga, elāci, rasavāsa cūrṇa diyā nāḍu kailā parama suvāsa
শালি-ধান্যের খই পুনঃ ঘৃতেতে ভাজিয়া । চিনি-পাক উখ্ড়া কৈলা কর্পূরাদি দিয়া ॥ ৩১ ॥
śāli-dhānyera kha-i punaḥ ghṛtete bhājiyā cini-pāka ukhḍā kailā karpūrādi diyā
ফুট্কলাই চূর্ণ করি’ ঘৃতে ভাজাইল । চিনি-পাকে কর্পূরাদি দিয়া নাড়ু কৈল ॥ ৩২ ॥
phuṭkalāi cūrṇa kari’ ghṛte bhājāila cini-pāke karpūrādi diyā nāḍu kaila
কহিতে না জানি নাম এ-জন্মে যাহার । ঐছে নানা ভক্ষ্যদ্রব্য সহস্রপ্রকার ॥ ৩৩ ॥
kahite nā jāni nāma e-janme yāhāra aiche nānā bhakṣya-dravya sahasra-prakāra
রাঘবের আজ্ঞা, আর করেন দময়ন্তী । দুঁহার প্রভুতে স্নেহ পরম-ভকতি ॥ ৩৪ ॥
rāghavera ājñā, āra karena damayantī duṅhāra prabhute sneha parama-bhakati
গঙ্গা-মৃত্তিকা আনি’ বস্ত্রেতে ছানিয়া । পাঁপড়ি করিয়া দিলা গন্ধদ্রব্য দিয়া ॥ ৩৫ ॥
gaṅgā-mṛttikā āni’ vastrete chāniyā pāṅpaḍi kariyā dilā gandha-dravya diyā
পাতল মৃৎপাত্রে সন্ধানাদি ভরি’ । আর সব বস্তু ভরে বস্ত্রের কুথলী ॥ ৩৬ ॥
pātala mṛt-pātre sandhānādi bhari’ āra saba vastu bhare vastrera kuthalī
সামান্য ঝালি হৈতে দ্বিগুণ ঝালি কৈলা । পারিপাটি করি’ সব ঝালি ভরাইলা ॥ ৩৭ ॥
sāmānya jhāli haite dviguṇa jhāli kailā pāripāṭi kari’ saba jhāli bharāilā
ঝালি বান্ধি’ মোহর দিল আগ্রহ করিয়া । তিন বোঝারি ঝালি বহে ক্রম করিয়া ॥ ৩৮ ॥
jhāli bāndhi’ mohara dila āgraha kariyā tina bojhāri jhāli vahe krama kariyā
সংক্ষেপে কহিলুঁ এই ঝালির বিচার । ‘রাঘবের ঝালি’ বলি’ বিখ্যাতি যাহার ॥ ৩৯ ॥
saṅkṣepe kahiluṅ ei jhālira vicāra ‘rāghavera jhāli’ bali’ vikhyāti yāhāra
ঝালির উপর ‘মুন্সিব’ মকরধ্বজ-কর । প্রাণরূপে ঝালি রাখে হঞা তৎপর ॥ ৪০ ॥
jhālira upara ‘munsiba’ makaradhvaja-kara prāṇa-rūpe jhāli rākhe hañā tatpara
এইমতে বৈষ্ণব সব নীলাচলে আইলা । দৈবে জগন্নাথের সে দিন জল-লীলা ॥ ৪১ ॥
ei-mate vaiṣṇava saba nīlācale āilā daive jagannāthera se dina jala-līlā
নরেন্দ্রের জলে ‘গোবিন্দ’ নৌকাতে চড়িয়া । জলক্রীড়া করে সব ভক্তগণ লঞা ॥ ৪২ ॥
narendrera jale ‘govinda’ naukāte caḍiyā jala-krīḍā kare saba bhakta-gaṇa lañā
সেইকালে মহাপ্রভু ভক্তগণ-সঙ্গে । নরেন্দ্রে আইলা দেখিতে জলকেলি-রঙ্গে ॥ ৪৩ ॥
sei-kāle mahāprabhu bhakta-gaṇa-saṅge narendre āilā dekhite jala-keli-raṅge
সেইকালে আইলা সব গৌড়ের ভক্তগণ । নরেন্দ্রেতে প্রভু-সঙ্গে হইল মিলন ॥ ৪৪ ॥
sei-kāle āilā saba gauḍera bhakta-gaṇa narendrete prabhu-saṅge ha-ila milana
ভক্তগণ পড়ে আসি’ প্রভুর চরণে । উঠাঞা প্রভু সবারে কৈলা আলিঙ্গনে ॥ ৪৫ ॥
bhakta-gaṇa paḍe āsi’ prabhura caraṇe uṭhāñā prabhu sabāre kailā āliṅgane
গৌড়ীয়া-সম্প্রদায় সব করেন কীর্তন । প্রভুর মিলনে উঠে প্রেমের ক্রন্দন ॥ ৪৬ ॥
gauḍīyā-sampradāya saba karena kīrtana prabhura milane uṭhe premera krandana
জলক্রীড়া, বাদ্য, গীত, নর্তন, কীর্তন । মহাকোলাহল তীরে, সলিলে খেলন ॥ ৪৭ ॥
jala-krīḍā, vādya, gīta, nartana, kīrtana mahā-kolāhala tīre, salile khelana
গৌড়ীয়া-সঙ্কীর্তনে আর রোদন মিলিয়া । মহাকোলাহল হৈল ব্রহ্মাণ্ড ভরিয়া ॥ ৪৮ ॥
gauḍīyā-saṅkīrtane āra rodana miliyā mahā-kolāhala haila brahmāṇḍa bhariyā
সব ভক্ত লঞা প্রভু নামিলেন জলে । সবা লঞা জলক্রীড়া করেন কুতূহলে ॥ ৪৯ ॥
saba bhakta lañā prabhu nāmilena jale sabā lañā jala-krīḍā karena kutūhale
প্রভুর এই জলক্রীড়া দাস-বৃন্দাবন । ‘চৈতন্যমঙ্গলে’ বিস্তারি’ করিয়াছেন বর্ণন ॥ ৫০ ॥
prabhura ei jala-krīḍā dāsa-vṛndāvana ‘caitanya-maṅgale’ vistāri’ kariyāchena varṇana
পুনঃ ইহাঁ বর্ণিলে পুনরুক্তি হয় । ব্যর্থ লিখন হয়, আর গ্রন্থ বাড়য় ॥ ৫১ ॥
punaḥ ihāṅ varṇile punarukti haya vyartha likhana haya, āra grantha bāḍaya
জললীলা করি’ গোবিন্দ চলিলা আলয় । নিজগণ লঞা প্রভু গেলা দেবালয় ॥ ৫২ ॥
jala-līlā kari’ govinda calilā ālaya nija-gaṇa lañā prabhu gelā devālaya
জগন্নাথ দেখি’ পুনঃ নিজ-ঘরে আইলা । প্রসাদ আনাঞা ভক্তগণে খাওয়াইলা ॥ ৫৩ ॥
jagannātha dekhi’ punaḥ nija-ghare āilā prasāda ānāñā bhakta-gaṇe khāoyāilā
ইষ্টগোষ্ঠী সবা লঞা কতক্ষণ কৈলা । নিজ নিজ পূর্ব-বাসায় সবায় পাঠাইলা ॥ ৫৪ ॥
iṣṭa-goṣṭhī sabā lañā kata-kṣaṇa kailā nija nija pūrva-vāsāya sabāya pāṭhāilā
গোবিন্দ-ঠাঞি রাঘব ঝালি সমর্পিলা । ভোজন-গৃহের কোণে ঝালি গোবিন্দ রাখিলা ॥ ৫৫ ॥
govinda-ṭhāñi rāghava jhāli samarpilā bhojana-gṛhera koṇe jhāli govinda rākhilā
পূর্ব-বৎসরের ঝালি আজাড় করিয়া । দ্রব্য ভরিবারে রাখে অন্য গৃহে লঞা ॥ ৫৬ ॥
pūrva-vatsarera jhāli ājāḍa kariyā dravya bharibāre rākhe anya gṛhe lañā
আর দিন মহাপ্রভু নিজগণ লঞা । জগন্নাথ দেখিলেন শয্যোত্থানে যাঞা ॥ ৫৭ ॥
āra dina mahāprabhu nija-gaṇa lañā jagannātha dekhilena śayyotthāne yāñā
বেড়া-সঙ্কীর্তন তাহাঁ আরম্ভ করিলা । সাত-সম্প্রদায় তবে গাইতে লাগিলা ॥ ৫৮ ॥
beḍā-saṅkīrtana tahāṅ ārambha karilā sāta-sampradāya tabe gāite lāgilā
সাত-সম্প্রদায়ে নৃত্য করে সাত জন । অদ্বৈত আচার্য, আর প্রভু-নিত্যানন্দ ॥ ৫৯ ॥
sāta-sampradāye nṛtya kare sāta jana advaita ācārya, āra prabhu-nityānanda
বক্রেশ্বর, অচ্যুতানন্দ, পণ্ডিত-শ্রীবাস । সত্যরাজ-খাঁন, আর নরহরিদাস ॥ ৬০ ॥
vakreśvara, acyutānanda, paṇḍita-śrīvāsa satyarāja-khāṅna, āra narahari-dāsa
সাত-সম্প্রদায়ে প্রভু করেন ভ্রমণ । ‘মোর সম্প্রদায়ে প্রভু’ — ঐছে সবার মন ॥ ৬১ ॥
sāta-sampradāye prabhu karena bhramaṇa ‘mora sampradāye prabhu’ — aiche sabāra mana
সঙ্কীর্তন-কোলাহলে আকাশ ভেদিল । সব জগন্নাথবাসী দেখিতে আইল ॥ ৬২ ॥
saṅkīrtana-kolāhale ākāśa bhedila saba jagannātha-vāsī dekhite āila
রাজা আসি’ দূরে দেখে নিজগণ লঞা । রাজপত্নী সব দেখে অট্টালী চড়িয়া ॥ ৬৩ ॥
rājā āsi’ dūre dekhe nija-gaṇa lañā rāja-patnī saba dekhe aṭṭālī caḍiyā
কীর্তন-আটোপে পৃথিবী করে টলমল । ‘হরিধ্বনি’ করে লোক, হৈল কোলাহল ॥ ৬৪ ॥
kīrtana-āṭope pṛthivī kare ṭalamala ‘hari-dhvani’ kare loka, haila kolāhala
এইমত কতক্ষণ করাইলা কীর্তন । আপনে নাচিতে তবে প্রভুর হৈল মন ॥ ৬৫ ॥
ei-mata kata-kṣaṇa karāilā kīrtana āpane nācite tabe prabhura haila mana
সাত-দিকে সাত-সম্প্রদায় গায়, বাজায় । মধ্যে মহাপ্রেমাবেশে নাচে গৌর-রায় ॥ ৬৬ ॥
sāta-dike sāta-sampradāya gāya, bājāya madhye mahā-premāveśe nāce gaura-rāya
উড়িয়া-পদ মহাপ্রভুর মনে স্মৃতি হৈল । স্বরূপেরে সেই পদ গাইতে আজ্ঞা দিল ॥ ৬৭ ॥
uḍiyā-pada mahāprabhura mane smṛti haila svarūpere sei pada gāite ājñā dila
“জগমোহন-পরিমুণ্ডা যাউ” ।। ৬৮ ।। ধ্রু ।। ॥ ৬৮ ॥
“jagamohana-pari-muṇḍā yāu”
এই পদে নৃত্য করেন পরম-আবেশে । সবলোক চৌদিকে প্রভুর প্রেম-জলে ভাসে ॥ ৬৯ ॥
ei pade nṛtya karena parama-āveśe saba-loka caudike prabhura prema-jale bhāse
‘বোল্’ ‘বোল্’ বলেন প্রভু শ্রীবাহু তুলিয়া । হরিধ্বনি করে লোক আনন্দে ভাসিয়া ॥ ৭০ ॥
‘bol’ ‘bol’ balena prabhu śrī-bāhu tuliyā hari-dhvani kare loka ānande bhāsiyā
প্রভু পড়ি’ মূর্ছা যায়, শ্বাস নাহি আর । আচম্বিতে উঠে প্রভু করিয়া হুঙ্কার ॥ ৭১ ॥
prabhu paḍi’ mūrchā yāya, śvāsa nāhi āra ācambite uṭhe prabhu kariyā huṅkāra
সঘন পুলক, — যেন শিমুলের তরু । কভু প্রফুল্লিত অঙ্গ, কভু হয় সরু ॥ ৭২ ॥
saghana pulaka, — yena śimulera taru kabhu praphullita aṅga, kabhu haya saru
প্রতি রোম-কূপে হয় প্রস্বেদ, রক্তোদ্গম । ‘জজ’ ‘গগ’ ‘পরি’ ‘মুমু’ — গদ্গদ বচন ॥ ৭৩ ॥
prati roma-kūpe haya prasveda, raktodgama ‘jaja’ ‘gaga’ ‘pari’ ‘mumu’ — gadgada vacana
এক এক দন্ত যেন পৃথক্ পৃথক্ নড়ে । ঐছে নড়ে দন্ত, — যেন ভূমে খসি’ পড়ে ॥ ৭৪ ॥
eka eka danta yena pṛthak pṛthak naḍe aiche naḍe danta, — yena bhūme khasi’ paḍe
ক্ষণে ক্ষণে বাড়ে প্রভুর আনন্দ-আবেশ । তৃতীয় প্রহর হইল, নৃত্য নহে শেষ ॥ ৭৫ ॥
kṣaṇe kṣaṇe bāḍe prabhura ānanda-āveśa tṛtīya prahara ha-ila, nṛtya nahe śeṣa
সব লোকের উথলিল আনন্দ-সাগর । সব লোক পাসরিল দেহ-আত্ম-ঘর ॥ ৭৬ ॥
saba lokera uthalila ānanda-sāgara saba loka pāsarila deha-ātma-ghara
তবে নিত্যানন্দ প্রভু সৃজিলা উপায় । ক্রমে-ক্রমে কীর্তনীয়া রাখিল সবায় ॥ ৭৭ ॥
tabe nityānanda prabhu sṛjilā upāya krame-krame kīrtanīyā rākhila sabāya
স্বরূপের সঙ্গে মাত্র এক সম্প্রদায় । স্বরূপের সঙ্গে সেহ মন্দস্বর গায় ॥ ৭৮ ॥
svarūpera saṅge mātra eka sampradāya svarūpera saṅge seha manda-svara gāya
কোলাহল নাহি, প্রভুর কিছু বাহ্য হৈল । তবে নিত্যানন্দ সবার শ্রম জানাইল ॥ ৭৯ ॥
kolāhala nāhi, prabhura kichu bāhya haila tabe nityānanda sabāra śrama jānāila
ভক্তশ্রম জানি’ কৈলা কীর্তন সমাপন । সবা লঞা আসি’ কৈলা সমুদ্রে স্নপন ॥ ৮০ ॥
bhakta-śrama jāni’ kailā kīrtana samāpana sabā lañā āsi’ kailā samudre snapana
সব লঞা প্রভু কৈলা প্রসাদ ভোজন । সবারে বিদায় দিলা করিতে শয়ন ॥ ৮১ ॥
saba lañā prabhu kailā prasāda bhojana sabāre vidāya dilā karite śayana
গম্ভীরার দ্বারে করেন আপনে শয়ন । গোবিন্দ আসিয়া করে পাদ-সম্বাহন ॥ ৮২ ॥
gambhīrāra dvāre karena āpane śayana govinda āsiyā kare pāda-samvāhana
সর্বকাল আছে এই সুদৃঢ় ‘নিয়ম’ । ‘প্রভু যদি প্রসাদ পাঞা করেন শয়ন ॥ ৮৩ ॥ গোবিন্দ আসিয়া করে পাদসম্বাহন । তবে যাই’ প্রভুর ‘শেষ’ করেন ভোজন ।।” ৮৪ ॥ ৮৪ ॥
sarva-kāla āche ei sudṛḍha ‘niyama’ ‘prabhu yadi prasāda pāñā karena śayana govinda āsiyā kare pāda-samvāhana tabe yāi’ prabhura ‘śeṣa’ karena bhojana’
সব দ্বার যুড়ি’ প্রভু করিয়াছেন শয়ন । ভিতরে যাইতে নারে, গোবিন্দ করে নিবেদন ॥ ৮৫ ॥
saba dvāra yuḍi’ prabhu kariyāchena śayana bhitare yāite nāre, govinda kare nivedana
‘একপাশ হও, মোরে দেহ’ ভিতর যাইতে’ । প্রভু কহে, — ‘শক্তি নাহি অঙ্গ চালাইতে’ ॥ ৮৬ ॥
‘eka-pāśa hao, more deha’ bhitara yāite’ prabhu kahe, — ‘śakti nāhi aṅga cālāite’
বার বার গোবিন্দ কহে একদিক্ হইতে । প্রভু কহে, — ‘অঙ্গ আমি নারি চালাইতে ।।’ ৮৭ ।। ॥ ৮৭ ॥
bāra bāra govinda kahe eka-dik ha-ite prabhu kahe, — ‘aṅga āmi nāri cālāite’
গোবিন্দ কহে, — ‘করিতে চাহি পাদ-সম্বাহন’ । প্রভু কহে, — ‘কর বা না কর, যেই লয় তোমার মন’ ॥ ৮৮ ॥
govinda kahe, — ‘karite cāhi pāda-samvāhana’ prabhu kahe, — ‘kara vā nā kara, yei laya tomāra mana’
তবে গোবিন্দ বহির্বাস তাঁর উপরে দিয়া । ভিতর-ঘরে গেলা মহাপ্রভুরে লঙ্ঘিয়া ॥ ৮৯ ॥
tabe govinda bahirvāsa tāṅra upare diyā bhitara-ghare gelā mahāprabhure laṅghiyā
পাদ-সম্বাহন কৈল, কটি-পৃষ্ঠ চাপিল । মধুর-মর্দনে প্রভুর পরিশ্রম গেল ॥ ৯০ ॥
pāda-samvāhana kaila, kaṭi-pṛṣṭha cāpila madhūra-mardane prabhura pariśrama gela
সুখে নিদ্রা হৈল প্রভুর, গোবিন্দ চাপে অঙ্গ । দণ্ড-দুই বই প্রভুর হৈলা নিদ্রা-ভঙ্গ ॥ ৯১ ॥
sukhe nidrā haila prabhura, govinda cāpe aṅga daṇḍa-dui ba-i prabhura hailā nidrā-bhaṅga
গোবিন্দে দেখিয়া প্রভু বলে ক্রুদ্ধ হঞা । ‘আজি কেনে এতক্ষণ আছিস্ বসিয়া ? ৯২ ।। মোর নিদ্রা হৈলে কেনে না গেলা প্রসাদ খাইতে ?’ গোবিন্দ কহে — ‘দ্বারে শুইলা, যাইতে নাহি পথে ।।’ ৯৩ ॥ ৯২ ॥
govinde dekhiyā prabhu bale kruddha hañā ‘āji kene eta-kṣaṇa āchis vasiyā?
mora nidrā haile kene nā gelā prasāda khāite?’ govinda kahe — ‘dvāre śuilā, yāite nāhi pathe’
প্রভু কহে, — ‘ভিতরে তবে আইলা কেমনে ? তৈছে কেনে প্রসাদ লৈতে না কৈলা গমনে ?’ ৯৪ ।। ॥ ৯৪ ॥
prabhu kahe, — ‘bhitare tabe āilā kemane? taiche kene prasāda laite nā kailā gamane?’
গোবিন্দ কহে মনে — “আমার ‘সেবা’ সে ‘নিয়ম’ । অপরাধ হউক, কিবা নরকে গমন ॥ ৯৫ ॥
govinda kahe mane — “āmāra ‘sevā’ se ‘niyama’ aparādha ha-uka, kibā narake gamana
‘সেবা’ লাগি’ কোটি ‘অপরাধ’ নাহি গণি । স্ব-নিমিত্ত ‘অপরাধাভাসে’ ভয় মানি ।।” ৯৬ ॥ ৯৬ ॥
‘sevā’ lāgi’ koṭi ‘aparādha’ nāhi gaṇi sva-nimitta ‘aparādhābhāse’ bhaya māni”
এত সব মনে করি’ গোবিন্দ রহিলা । প্রভু যে পুছিলা, তার উত্তর না দিলা ॥ ৯৭ ॥
eta saba mane kari’ govinda rahilā prabhu ye puchilā, tāra uttara nā dilā
প্রত্যহ প্রভুর নিদ্রায় যান প্রসাদ লইতে । সে দিবসের শ্রম দেখি’ লাগিলা চাপিতে ॥ ৯৮ ॥
pratyaha prabhura nidrāya yāna prasāda la-ite se divasera śrama dekhi’ lāgilā cāpite
যাইতেহ পথ নাহি, যাইবে কেমনে ? মহা-অপরাধ হয় প্রভুর লঙ্ঘনে ॥ ৯৯ ॥
yāiteha patha nāhi, yāibe kemane? mahā-aparādha haya prabhura laṅghane
এই সব হয় ভক্তিশাস্ত্র-সূক্ষ্ম মর্ম । চৈতন্যের কৃপায় জানে এই সব ধর্ম ॥ ১০০ ॥
ei saba haya bhakti-śāstra-sūkṣma marma caitanyera kṛpāya jāne ei saba dharma
ভক্ত-গুণ প্রকাশিতে প্রভু বড় রঙ্গী । এই সব প্রকাশিতে কৈলা এত ভঙ্গী ॥ ১০১ ॥
bhakta-guṇa prakāśite prabhu baḍa raṅgī ei saba prakāśite kailā eta bhaṅgī
সঙ্ক্ষেপে কহিলুঁ এই পরিমুণ্ডা-নৃত্য । অদ্যাপিহ গায় যাহা চৈতন্যের ভৃত্য ॥ ১০২ ॥
saṅkṣepe kahiluṅ ei pari-muṇḍā-nṛtya adyāpiha gāya yāhā caitanyera bhṛtya
এইমত মহাপ্রভু লঞা নিজগণ । গুণ্ডিচা-গৃহের কৈলা ক্ষালন, মার্জন ॥ ১০৩ ॥
ei-mata mahāprabhu lañā nija-gaṇa guṇḍicā-gṛhera kailā kṣālana, mārjana
পূর্ববৎ কৈলা প্রভু কীর্তন, নর্তন । পূর্ববৎ টোটায় কৈলা বন্য-ভোজন ॥ ১০৪ ॥
pūrvavat kailā prabhu kīrtana, nartana pūrvavat ṭoṭāya kailā vanya-bhojana
পূর্ববৎ রথ-আগে করিলা নর্তন । হেরাপঞ্চমী-যাত্রা কৈলা দরশন ॥ ১০৫ ॥
pūrvavat ratha-āge karilā nartana herā-pañcamī-yātrā kailā daraśana
চারিমাস বর্ষায় রহিলা সব ভক্তগণ । জন্মাষ্টমী আদি যাত্রা কৈলা দরশন ॥ ১০৬ ॥
cāri-māsa varṣāya rahilā saba bhakta-gaṇa janmāṣṭamī ādi yātrā kailā daraśana
পূর্বে যদি গৌড় হইতে ভক্তগণ আইল । প্রভুরে কিছু খাওয়াইতে সবার ইচ্ছা হৈল ॥ ১০৭ ॥
pūrve yadi gauḍa ha-ite bhakta-gaṇa āila prabhure kichu khāoyāite sabāra icchā haila
কেহ কোন প্রসাদ আনি’ দেয় গোবিন্দ-ঠাঞি । ‘ইহা যেন অবশ্য ভক্ষণ করেন গোসাঞি’ ॥ ১০৮ ॥
keha kona prasāda āni’ deya govinda-ṭhāñi ‘ihā yena avaśya bhakṣaṇa karena gosāñi’
কেহ পৈড়, কেহ নাড়ু, কেহ পিঠাপানা । বহুমূল্য উত্তম-প্রসাদ-প্রকার যার নানা ॥ ১০৯ ॥
keha paiḍa, keha nāḍu, keha piṭhā-pānā bahu-mūlya uttama-prasāda-prakāra yāra nānā
‘অমুক্ এই দিয়াছে’ গোবিন্দ করে নিবেদন । ‘ধরি’ রাখ’ বলি’ প্রভু না করেন ভক্ষণ ॥ ১১০ ॥
‘amuk ei diyāche’ govinda kare nivedana ‘dhari’ rākha’ bali’ prabhu nā karena bhakṣaṇa
ধরিতে ধরিতে ঘরের ভরিল এক কোণ । শত-জনের ভক্ষ্য যত হৈল সঞ্চয়ন ॥ ১১১ ॥
dharite dharite gharera bharila eka koṇa śata-janera bhakṣya yata haila sañcayana
গোবিন্দেরে সবে পুছে করিয়া যতন । ‘আমা-দত্ত প্রসাদ প্রভুরে কি করাইলা ভক্ষণ ?’ ১১২ ।। ॥ ১১২ ॥
govindere sabe puche kariyā yatana ‘āmā-datta prasāda prabhure ki karāilā bhakṣaṇa?
কাহাঁ কিছু কহি’ গোবিন্দ করে বঞ্চন । আর দিন প্রভুরে কহে নির্বেদ-বচন ॥ ১১৩ ॥
kāhāṅ kichu kahi’ govinda kare vañcana āra dina prabhure kahe nirveda-vacana
“আচার্যাদি মহাশয় করিয়া যতনে । তোমারে খাওয়াইতে বস্তু দেন মোর স্থানে ॥ ১১৪ ॥
“ācāryādi mahāśaya kariyā yatane tomāre khāoyāite vastu dena mora sthāne
তুমি সে না খাও, তাঁরা পুছে বার বার । কত বঞ্চনা করিমু, কেমনে আমার নিস্তার ?” ১১৫ ॥ ১১৫ ॥
tumi se nā khāo, tāṅrā puche bāra bāra kata vañcanā karimu, kemane āmāra nistāra?”
প্রভু কহে, — ‘আদিবস্যা’ দুঃখ কাঁহে মানে ? কেবা কি দিয়াছে, তাহা আনহ এখানে ॥ ১১৬ ॥
prabhu kahe, — ‘ādi-vasyā’ duḥkha kāṅhe māne? kebā ki diyāche, tāhā ānaha ekhāne
এত বলি’ মহাপ্রভু বসিলা ভোজনে । নাম ধরি’ ধরি’ গোবিন্দ করে নিবেদনে ॥ ১১৭ ॥
eta bali’ mahāprabhu vasilā bhojane nāma dhari’ dhari’ govinda kare nivedane
“আচার্যের এই পৈড়, পানা-সর-পূপী । এই অমৃত-গুটিকা, মণ্ডা, কর্পূর-কূপী ॥ ১১৮ ॥
“ācāryera ei paiḍa, pānā-sara-pūpī ei amṛta-guṭikā, maṇḍā, karpūra-kūpī
শ্রীবাস-পণ্ডিতের এই অনেক প্রকার । পিঠা, পানা, অমৃতমণ্ডা, পদ্ম-চিনি আর ॥ ১১৯ ॥
śrīvāsa-paṇḍitera ei aneka prakāra piṭhā, pānā, amṛta-maṇḍā padma-cini āra
আচার্যরত্নের এই সব উপহার । আচার্যনিধির এই, অনেক প্রকার ॥ ১২০ ॥
ācāryaratnera ei saba upahāra ācāryanidhira ei, aneka prakāra
বাসুদেব-দত্তের এই মুরারি-গুপ্তের আর । বুদ্ধিমন্ত-খাঁনের এই বিবিধ প্রকার ॥ ১২১ ॥
vāsudeva-dattera ei murāri-guptera āra buddhimanta-khāṅnera ei vividha prakāra
শ্রীমান্-সেন, শ্রীমান্-পণ্ডিত, আচার্যনন্দন । তাঁ-সবার দত্ত এই করহ ভোজন ॥ ১২২ ॥
śrīmān-sena, śrīmān-paṇḍita, ācārya-nandana tāṅ-sabāra datta ei karaha bhojana
কুলীনগ্রামের এই আগে দেখ যত । খণ্ডবাসী লোকের এই দেখ তত ।।” ১২৩ ।। ॥ ১২৩ ॥
kulīna-grāmera ei āge dekha yata khaṇḍa-vāsī lokera ei dekha tata”
ঐছে সবার নাম লঞা প্রভুর আগে ধরে । সন্তুষ্ট হঞা প্রভু সব ভোজন করে ॥ ১২৪ ॥
aiche sabāra nāma lañā prabhura āge dhare santuṣṭa hañā prabhu saba bhojana kare
যদ্যপি মাসেকের বাসি মুকুতা নারিকেল । অমৃত-গুটিকাদি, পানাদি সকল ॥ ১২৫ ॥ তথাপি নূতনপ্রায় সব দ্রব্যের স্বাদ । ‘বাসি’ বিস্বাদ নহে সেই প্রভুর প্রসাদ ॥ ১২৬ ॥
yadyapi māsekera vāsi mukutā nārikela amṛta-guṭikādi, pānādi sakala tathāpi nūtana-prāya saba dravyera svāda ‘vāsi’ visvāda nahe sei prabhura prasāda
শত-জনের ভক্ষ্য প্রভু দণ্ডেকে খাইলা ! ‘আর কিছু আছে?’ বলি’ গোবিন্দে পুছিলা ॥ ১২৭ ॥
śata-janera bhakṣya prabhu daṇḍeke khāilā! ‘āra kichu āche?’ bali’ govinde puchilā
গোবিন্দ বলে, — ‘রাঘবের ঝালি মাত্র আছে’ । প্রভু কহে, — ‘আজি রহু, তাহা দেখিমু পাছে’ ॥ ১২৮ ॥
govinda bale, — ‘rāghavera jhāli mātra āche’ prabhu kahe, — ‘āji rahu, tāhā dekhimu pāche’
আর দিন প্রভু যদি নিভৃতে ভোজন কৈলা । রাঘবের ঝালি খুলি’ সকল দেখিলা ॥ ১২৯ ॥
āra dina prabhu yadi nibhṛte bhojana kailā rāghavera jhāli khuli’ sakala dekhilā
সব দ্রব্যের কিছু কিছু উপযোগ কৈলা । স্বাদু, সুগন্ধি দেখি’ বহু প্রশংসিলা ॥ ১৩০ ॥
saba dravyera kichu kichu upayoga kailā svādu, sugandhi dekhi’ bahu praśaṁsilā
বৎসরেক তরে আর রাখিলা ধরিয়া । ভোজন-কালে স্বরূপ পরিবেশে খসাঞা ॥ ১৩১ ॥
vatsareka tare āra rākhilā dhariyā bhojana-kāle svarūpa pariveśe khasāñā
কভু রাত্রিকালে কিছু করেন উপযোগ । ভক্তের শ্রদ্ধার দ্রব্য অবশ্য করেন উপভোগ ॥ ১৩২ ॥
kabhu rātri-kāle kichu karena upayoga bhaktera śraddhāra dravya avaśya karena upabhoga
এইমত মহাপ্রভু ভক্তগণ-সঙ্গে । চাতুর্মাস্য গোঙাইলা কৃষ্ণকথা-রঙ্গে ॥ ১৩৩ ॥
ei-mata mahāprabhu bhakta-gaṇa-saṅge cāturmāsya goṅāilā kṛṣṇa-kathā-raṅge
মধ্যে মধ্যে আচার্যাদি করে নিমন্ত্রণ । ঘরে ভাত রান্ধে আর বিবিধ ব্যঞ্জন ॥ ১৩৪ ॥
madhye madhye ācāryādi kare nimantraṇa ghare bhāta rāndhe āra vividha vyañjana
মরিচের ঝাল, আর মধুরাম্ল আর । আদা, লবণ, লেম্বু, দুগ্ধ, দধি, খণ্ডসার ॥ ১৩৫ ॥ শাক দুই-চারি, আর সুকুতার ঝোল । নিম্ব-বার্তাকী, আর ভৃষ্ট-পটোল ॥ ১৩৬ ॥
maricera jhāla, āra madhurāmla āra ādā, lavaṇa, lembu, dugdha, dadhi, khaṇḍa-sāra śāka dui-cāri, āra sukutāra jhola nimba-vārtākī, āra bhṛṣṭa-paṭola
ভৃষ্ট ফুলবড়ী, আর মুদ্গ-ডালি-সূপ । বিবিধ ব্যঞ্জন রান্ধে প্রভুর রুচি-অনুরূপ ॥ ১৩৭ ॥
bhṛṣṭa phula-baḍī, āra mudga-ḍāli-sūpa vividha vyañjana rāndhe prabhura ruci-anurūpa
জগন্নাথের প্রসাদ আনে করিতে মিশ্রিত । কাহাঁ একা যায়েন, কাঁহা গণের সহিত ॥ ১৩৮ ॥
jagannāthera prasāda āne karite miśrita kāhāṅ ekā yāyena, kāhāṅ gaṇera sahita
আচার্যরত্ন, আচার্যনিধি, নন্দন, রাঘব । শ্রীবাস-আদি যত ভক্ত, বিপ্র সব ॥ ১৩৯ ॥
ācāryaratna, ācāryanidhi, nandana, rāghava śrīvāsa-ādi yata bhakta, vipra saba
এইমত নিমন্ত্রণ করেন যত্ন করি । বাসুদেব, গদাধর-দাস, গুপ্ত-মুরারি ॥ ১৪০ ॥ কুলীনগ্রামী, খণ্ডবাসী, আর যত জন । জগন্নাথের প্রসাদ আনি’ করে নিমন্ত্রণ ॥ ১৪১ ॥
ei-mata nimantraṇa karena yatna kari vāsudeva, gadādhara-dāsa, gupta-murāri kulīna-grāmī, khaṇḍa-vāsī, āra yata jana jagannāthera prasāda āni’ kare nimantraṇa
শিবানন্দ-সেনের শুন নিমন্ত্রণাখ্যান । শিবানন্দের বড়-পুত্রের ‘চৈতন্যদাস’ নাম ॥ ১৪২ ॥
śivānanda-senera śuna nimantraṇākhyāna śivānandera baḍa-putrera ‘caitanya-dāsa’ nāma
প্রভুরে মিলাইতে তাঁরে সঙ্গেই আনিলা । মিলাইলে, প্রভু তাঁর নাম ত’ পুছিলা ॥ ১৪৩ ॥
prabhure milāite tāṅre saṅgei ānilā milāile, prabhu tāṅra nāma ta’ puchilā
‘চৈতন্যদাস’ নাম শুনি’ কহে গৌররায় । ‘কিবা নাম ধরাঞাছ, বুঝন না যায়’ ॥ ১৪৪ ॥
‘caitanya-dāsa’ nāma śuni’ kahe gaura-rāya ‘kibā nāma dharāñācha, bujhana nā yāya’
সেন কহে, — ‘যে জানিলুঁ, সেই নাম ধরিল’ । এত বলি’ মহাপ্রভুরে নিমন্ত্রণ কৈল ॥ ১৪৫ ॥
sena kahe, — ‘ye jāniluṅ, sei nāma dharila’ eta bali’ mahāprabhure nimantraṇa kaila
জগন্নাথের বহুমূল্য প্রসাদ আনাইলা । ভক্তগণে লঞা প্রভু ভোজনে বসিলা ॥ ১৪৬ ॥
jagannāthera bahu-mūlya prasāda ānāilā bhakta-gaṇe lañā prabhu bhojane vasilā
শিবানন্দের গৌরবে প্রভু করিলা ভোজন । অতি গুরু-ভোজনে প্রভুর প্রসন্ন নহে মন ॥ ১৪৭ ॥
śivānandera gaurave prabhu karilā bhojana ati-guru-bhojane prabhura prasanna nahe mana
আর দিন চৈতন্যদাস কৈলা নিমন্ত্রণ । প্রভুর ‘অভীষ্ট’ বুঝি’ আনিলা ব্যঞ্জন ॥ ১৪৮ ॥
āra dina caitanya-dāsa kailā nimantraṇa prabhura ‘abhīṣṭa’ bujhi’ ānilā vyañjana
দধি, লেম্বু, আদা, আর ফুলবড়া, লবণ । সামগ্রী দেখিয়া প্রভুর প্রসন্ন হৈল মন ॥ ১৪৯ ॥
dadhi, lembu, ādā, āra phula-baḍā, lavaṇa sāmagrī dekhiyā prabhura prasanna haila mana
প্রভু কহে, — “এ বালক আমার মত জানে । সন্তুষ্ট হইলাঙ আমি ইহার নিমন্ত্রণে ।।” ১৫০ ।। ॥ ১৫০ ॥
prabhu kahe, — “ei bālaka āmāra mata jāne santuṣṭa ha-ilāṅ āmi ihāra nimantraṇe”
এত বলি’ দধি-ভাত করিলা ভোজন । চৈতন্যদাসেরে দিলা উচ্ছিষ্ট-ভাজন ॥ ১৫১ ॥
eta bali’ dadhi-bhāta karilā bhojana caitanya-dāsere dilā ucchiṣṭa-bhājana
চারিমাস এইমত নিমন্ত্রণে যায় । কোন কোন বৈষ্ণব ‘দিবস’ নাহি পায় ॥ ১৫২ ॥
cāri-māsa ei-mata nimantraṇe yāya kona kona vaiṣṇava ‘divasa’ nāhi pāya
গদাধর-পণ্ডিত, ভট্টাচার্য সার্বভৌম । ইঁহা সবার আছে ভিক্ষার দিবস-নিয়ম ॥ ১৫৩ ॥
gadādhara-paṇḍita, bhaṭṭācārya sārvabhauma iṅhā sabāra āche bhikṣāra divasa-niyama
গোপীনাথাচার্য, জগদানন্দ, কাশীশ্বর । ভগবান্, রামভদ্রাচার্য, শঙ্কর, বক্রেশ্বর ॥ ১৫৪ ॥ মধ্যে মধ্যে ঘর-ভাতে করে নিমন্ত্রণ । অন্যের নিমন্ত্রণে প্রসাদে কৌড়ি দুইপণ ॥ ১৫৫ ॥
gopīnāthācārya, jagadānanda, kāśīśvara bhagavān, rāmabhadrācārya, śaṅkara, vakreśvara madhye madhye ghara-bhāte kare nimantraṇa anyera nimantraṇe prasāde kauḍi dui-paṇa
প্রথমে আছিল ‘নির্বন্ধ’ কৌড়ি চারিপণ । রামচন্দ্রপুরী-ভয়ে ঘাটাইলা নিমন্ত্রণ ॥ ১৫৬ ॥
prathame āchila ‘nirbandha’ kauḍi cāri-paṇa rāmacandra-purī-bhaye ghāṭāilā nimantraṇa
চারিমাস রহি’ গৌড়ের ভক্তে বিদায় দিলা । নীলাচলের সঙ্গী ভক্ত সঙ্গেই রহিলা ॥ ১৫৭ ॥
cāri-māsa rahi’ gauḍera bhakte vidāya dilā nīlācalera saṅgī bhakta saṅgei rahilā
এই ত’ কহিলুঁ প্রভুর ভিক্ষা-নিমন্ত্রণ । ভক্ত-দত্ত বস্তু যৈছে কৈলা আস্বাদন ॥ ১৫৮ ॥
ei ta’ kahiluṅ prabhura bhikṣā-nimantraṇa bhakta-datta vastu yaiche kailā āsvādana
তার মধ্যে রাঘবের ঝালি-বিবরণ । তার মধ্যে পরিমুণ্ডা-নৃত্য-কথন ॥ ১৫৯ ॥
tāra madhye rāghavera jhāli-vivaraṇa tāra madhye pari-muṇḍā-nṛtya-kathana
শ্রদ্ধা করি’ শুনে যেই চৈতন্যের কথা । চৈতন্যচরণে প্রেম পাইবে সর্বথা ॥ ১৬০ ॥
śraddhā kari’ śune yei caitanyera kathā caitanya-caraṇe prema pāibe sarvathā
শুনিতে অমৃত-সম জুড়ায় কর্ণ-মন । সেই ভাগ্যবান্, যেই করে আস্বাদন ॥ ১৬১ ॥
śunite amṛta-sama juḍāya karṇa-mana sei bhāgyavān, yei kare āsvādana
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১৬২ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa