CC Antya 12.1
শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা । চিন্ত্যতাং চিন্ত্যতাং ভক্তাশ্চৈতন্যচরিতামৃতম্ ॥ ১ ॥
śrūyatāṁ śrūyatāṁ nityaṁ gīyatāṁ gīyatāṁ mudā cintyatāṁ cintyatāṁ bhaktāś caitanya-caritāmṛtam
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Antya-līlā — Chapter 12: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা । চিন্ত্যতাং চিন্ত্যতাং ভক্তাশ্চৈতন্যচরিতামৃতম্ ॥ ১ ॥
śrūyatāṁ śrūyatāṁ nityaṁ gīyatāṁ gīyatāṁ mudā cintyatāṁ cintyatāṁ bhaktāś caitanya-caritāmṛtam
জয় জয় শ্রীচৈতন্য জয় দয়াময় । জয় জয় নিত্যানন্দ কৃপাসিন্ধু জয় ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya dayāmaya jaya jaya nityānanda kṛpā-sindhu jaya
জয়াদ্বৈতচন্দ্র জয় করুণা-সাগর । জয় গৌরভক্তগণ কৃপা-পূর্ণান্তর ॥ ৩ ॥
jayādvaita-candra jaya karuṇā-sāgara jaya gaura-bhakta-gaṇa kṛpā-pūrṇāntara
অতঃপর মহাপ্রভুর বিষণ্ণ-অন্তর । কৃষ্ণের বিয়োগ-দশা স্ফুরে নিরন্তর ॥ ৪ ॥
ataḥpara mahāprabhura viṣaṇṇa-antara kṛṣṇera viyoga-daśā sphure nirantara
‘হাহা কৃষ্ণ প্রাণনাথ ব্রজেন্দ্রনন্দন ! কাহাঁ যাঙ কাহাঁ পাঙ, মুরলীবদন !’ ৫ ।। ॥ ৫ ॥
‘hāhā kṛṣṇa prāṇa-nātha vrajendra-nandana! kāhāṅ yāṅa kāhāṅ pāṅa, muralī-vadana!’
রাত্রি-দিন এই দশা স্বস্তি নাহি মনে । কষ্টে রাত্রি গোঙায় স্বরূপ-রামানন্দ-সনে ॥ ৬ ॥
rātri-dina ei daśā svasti nāhi mane kaṣṭe rātri goṅāya svarūpa-rāmānanda-sane
এথা গৌড়দেশে প্রভুর যত ভক্তগণ । প্রভু দেখিবারে সবে করিলা গমন ॥ ৭ ॥
ethā gauḍa-deśe prabhura yata bhakta-gaṇa prabhu dekhibāre sabe karilā gamana
শিবানন্দ-সেন আর আচার্য-গোসাঞি । নবদ্বীপে সব ভক্ত হৈলা এক ঠাঞি ॥ ৮ ॥
śivānanda-sena āra ācārya-gosāñi navadvīpe saba bhakta hailā eka ṭhāñi
কুলীনগ্রামবাসী আর যত খণ্ডবাসী । একত্র মিলিলা সব নবদ্বীপে আসি’ ॥ ৯ ॥
kulīna-grāma-vāsī āra yata khaṇḍa-vāsī ekatra mililā saba navadvīpe āsi’
নিত্যানন্দ-প্রভুরে যদ্যপি আজ্ঞা নাই । তথাপি দেখিতে চলেন চৈতন্য-গোসাঞি ॥ ১০ ॥
nityānanda-prabhure yadyapi ājñā nāi tathāpi dekhite calena caitanya-gosāñi
শ্রীবাসাদি চারি ভাই, সঙ্গেতে মালিনী । আচার্যরত্নের সঙ্গে তাঁহার গৃহিণী ॥ ১১ ॥
śrīvāsādi cāri bhāi, saṅgete mālinī ācāryaratnera saṅge tāṅhāra gṛhiṇī
শিবানন্দ-পত্নী চলে তিন-পুত্র লঞা । রাঘব-পণ্ডিত চলে ঝালি সাজাঞা ॥ ১২ ॥
śivānanda-patnī cale tina-putra lañā rāghava-paṇḍita cale jhāli sājāñā
দত্ত, গুপ্ত, বিদ্যানিধি, আর যত জন । দুই-তিন শত ভক্ত করিলা গমন ॥ ১৩ ॥
datta, gupta, vidyānidhi, āra yata jana dui-tina śata bhakta karilā gamana
শচীমাতা দেখি’ সবে তাঁর আজ্ঞা লঞা । আনন্দে চলিলা কৃষ্ণকীর্তন করিয়া ॥ ১৪ ॥
śacīmātā dekhi’ sabe tāṅra ājñā lañā ānande calilā kṛṣṇa-kīrtana kariyā
শিবানন্দ-সেন করে ঘাটী-সমাধান । সবারে পালন করি’ সুখে লঞা যান ॥ ১৫ ॥
śivānanda-sena kare ghāṭī-samādhāna sabāre pālana kari’ sukhe lañā yāna
সবার সব কার্য করেন, দেন বাসস্থান । শিবানন্দ জানে উড়িয়া-পথের সন্ধান ॥ ১৬ ॥
sabāra saba kārya karena, dena vāsa-sthāna śivānanda jāne uḍiyā-pathera sandhāna
একদিন সব লোক ঘাটিয়ালে রাখিলা । সবা ছাড়াঞা শিবানন্দ একেলা রহিলা ॥ ১৭ ॥
eka-dina saba loka ghāṭiyāle rākhilā sabā chāḍāñā śivānanda ekalā rahilā
সবে গিয়া রহিলা গ্রাম-ভিতর বৃক্ষতলে । শিবানন্দ বিনা বাসস্থান নাহি মিলে ॥ ১৮ ॥
sabe giyā rahilā grāma-bhitara vṛkṣa-tale śivānanda vinā vāsa-sthāna nāhi mile
নিত্যানন্দপ্রভু ভোখে ব্যাকুল হঞা । শিবানন্দে গালি পাড়ে বাসা না পাঞা ॥ ১৯ ॥
nityānanda-prabhu bhokhe vyākula hañā śivānande gāli pāḍe vāsā nā pāñā
‘তিন পুত্র মরুক শিবার, এখন না আইল । ভোখে মরি’ গেনু, মোরে বাসা না দেওয়াইল’ ॥ ২০ ॥
‘tina putra maruka śivāra, ekhana nā āila bhokhe mari’ genu, more vāsā nā deoyāila’
শুনি’ শিবানন্দের পত্নী কান্দিতে লাগিলা । হেনকালে শিবানন্দ ঘাটী হৈতে আইলা ॥ ২১ ॥
śuni’ śivānandera patnī kāndite lāgilā hena-kāle śivānanda ghāṭī haite āilā
শিবানন্দের পত্নী তাঁরে কহেন কান্দিয়া । ‘পুত্রে শাপ দিছেন গোসাঞি বাসা না পাঞা’ ॥ ২২ ॥
śivānandera patnī tāṅre kahena kāndiyā ‘putre śāpa dichena gosāñi vāsā nā pāñā’
তেঁহো কহে, — “বাউলি, কেনে মরিস্ কান্দিয়া ? মরুক আমার তিন পুত্র তাঁর বালাই লঞা ।।” ২৩ ।। ॥ ২৩ ॥
teṅho kahe, — “bāuli, kene maris kāndiyā? maruka āmāra tina putra tāṅra bālāi lañā”
এত বলি’ প্রভু-পাশে গেলা শিবানন্দ । উঠি’ তাঁরে লাথি মাইলা প্রভু নিত্যানন্দ ॥ ২৪ ॥
eta bali’ prabhu-pāśe gelā śivānanda uṭhi’ tāṅre lāthi māilā prabhu nityānanda
আনন্দিত হৈলা শিবাই পাদপ্রহার পাঞা । শীঘ্র বাসা-ঘর কৈলা গৌড়-ঘরে গিয়া ॥ ২৫ ॥
ānandita hailā śivāi pāda-prahāra pāñā śīghra vāsā-ghara kailā gauḍa-ghare giyā
চরণে ধরিয়া প্রভুরে বাসায় লঞা গেলা । বাসা দিয়া হৃষ্ট হঞা কহিতে লাগিলা ॥ ২৬ ॥
caraṇe dhariyā prabhure vāsāya lañā gelā vāsā diyā hṛṣṭa hañā kahite lāgilā
“আজি মোরে ভৃত্য করি’ অঙ্গীকার কৈলা । যেমন অপরাধ ভৃত্যের, যোগ্য ফল দিলা ॥ ২৭ ॥
“āji more bhṛtya kari’ aṅgīkāra kailā yemana aparādha bhṛtyera, yogya phala dilā
‘শাস্তি’-ছলে কৃপা কর, — এ তোমার ‘করুণা’ । ত্রিজগতে তোমার চরিত্র বুঝে কোন্ জনা ? ২৮ ।। ॥ ২৮ ॥
‘śāsti’-chale kṛpā kara, — e tomāra ‘karuṇā’ trijagate tomāra caritra bujhe kon janā?
ব্রহ্মার দুর্লভ তোমার শ্রীচরণ-রেণু । হেন চরণ-স্পর্শ পাইল মোর অধম তনু ॥ ২৯ ॥
brahmāra durlabha tomāra śrī-caraṇa-reṇu hena caraṇa-sparśa pāila mora adhama tanu
আজি মোর সফল হৈল জন্ম, কুল, কর্ম । আজি পাইনু কৃষ্ণভক্তি, অর্থ, কাম, ধর্ম ।।” ৩০ ।। ॥ ৩০ ॥
āji mora saphala haila janma, kula, karma āji pāinu kṛṣṇa-bhakti, artha, kāma, dharma”
শুনি’ নিত্যানন্দপ্রভুর আনন্দিত মন । উঠি’ শিবানন্দে কৈলা প্রেম-আলিঙ্গন ॥ ৩১ ॥
śuni’ nityānanda-prabhura ānandita mana uṭhi’ śivānande kailā prema-āliṅgana
আনন্দিত শিবানন্দ করে সমাধান । আচার্যাদি-বৈষ্ণবেরে দিলা বাসাস্থান ॥ ৩২ ॥
ānandita śivānanda kare samādhāna ācāryādi-vaiṣṇavere dilā vāsā-sthāna
নিত্যানন্দপ্রভুর সব চরিত্র — ‘বিপরীত’ । ক্রুদ্ধ হঞা লাথি মারি’ করে তার হিত ॥ ৩৩ ॥
nityānanda-prabhura saba caritra — ‘viparīta’ kruddha hañā lāthi māri’ kare tāra hita
শিবানন্দের ভাগিনা, — শ্রীকান্ত-সেন নাম । মামার অগোচরে কহে করি’ অভিমান ॥ ৩৪ ॥
śivānandera bhāginā, — śrīkānta-sena nāma māmāra agocare kahe kari’ abhimāna
“চৈতন্যের পারিষদ মোর মাতুলের খ্যাতি । ‘ঠাকুরালী’ করেন গোসাঞি, তাঁরে মারে লাথি” ॥ ৩৫ ॥
“caitanyera pāriṣada mora mātulera khyāti ‘ṭhākurālī’ karena gosāñi, tāṅre māre lāthi”
এত বলি শ্রীকান্ত, বালক আগে চলি’ যান । সঙ্গ ছাড়ি’ আগে গেলা মহাপ্রভুর স্থান ॥ ৩৬ ॥
eta bali’ śrīkānta, bālaka āge cali’ yāna saṅga chāḍi’ āge gelā mahāprabhura sthāna
পেটাঙ্গি-গায় করে দণ্ডবৎ-নমস্কার । গোবিন্দ কহে, — ‘শ্রীকান্ত, আগে পেটাঙ্গি উতার’ ॥ ৩৭ ॥
peṭāṅgi-gāya kare daṇḍavat-namaskāra govinda kahe, — ‘śrīkānta, āge peṭāṅgi utāra’
প্রভু কহে, — “শ্রীকান্ত আসিয়াছে পাঞা মনোদুঃখ । কিছু না বলিহ, করুক, যাতে ইহার সুখ ।।” ৩৮ ।। ॥ ৩৮ ॥
prabhu kahe, — “śrīkānta āsiyāche pāñā mano-duḥkha kichu nā baliha, karuka, yāte ihāra sukha”
বৈষ্ণবের সমাচার গোসাঞি পুছিলা । একে একে সবার নাম শ্রীকান্ত জানাইলা ॥ ৩৯ ॥
vaiṣṇavera samācāra gosāñi puchilā eke eke sabāra nāma śrīkānta jānāilā
‘দুঃখ পাঞা আসিয়াছে’ — এই প্রভুর বাক্য শুনি’ । জানিলা ‘সর্বজ্ঞ প্রভু’ — এত অনুমানি’ ॥ ৪০ ॥
‘duḥkha pāñā āsiyāche’ — ei prabhura vākya śuni’ jānilā ‘sarvajña prabhu’ — eta anumāni’
শিবানন্দে লাথি মারিলা, — ইহা না কহিলা । এথা সব বৈষ্ণবগণ আসিয়া মিলিলা ॥ ৪১ ॥
śivānande lāthi mārilā, — ihā nā kahilā ethā saba vaiṣṇava-gaṇa āsiyā mililā
পূর্ববৎ প্রভু কৈলা সবার মিলন । স্ত্রী-সব দূর হইতে কৈলা প্রভুর দরশন ॥ ৪২ ॥
pūrvavat prabhu kailā sabāra milana strī-saba dūra ha-ite kailā prabhura daraśana
বাসাঘর পূর্ববৎ সবারে দেওয়াইলা । মহাপ্রসাদ-ভোজনে সবারে বোলাইলা ॥ ৪৩ ॥
vāsā-ghara pūrvavat sabāre deoyāilā mahāprasāda-bhojane sabāre bolāilā
শিবানন্দ তিনপুত্রে গোসাঞিরে মিলাইলা । শিবানন্দ-সম্বন্ধে সবায় বহুকৃপা কৈলা ॥ ৪৪ ॥
śivānanda tina-putre gosāñire milāilā śivānanda-sambandhe sabāya bahu-kṛpā kailā
ছোটপুত্রে দেখি’ প্রভু নাম পুছিলা । ‘পরমানন্দদাস’-নাম সেন জানাইলা ॥ ৪৫ ॥
choṭa-putre dekhi’ prabhu nāma puchilā ‘paramānanda-dāsa’-nāma sena jānāilā
পূর্বে যবে শিবানন্দ প্রভুস্থানে আইলা । তবে মহাপ্রভু তাঁরে কহিতে লাগিলা ॥ ৪৬ ॥ “এবার তোমার যেই হইবে কুমার । ‘পুরীদাস’ বলি’ নাম ধরিহ তাহার ॥ ৪৭ ॥
pūrve yabe śivānanda prabhu-sthāne āilā tabe mahāprabhu tāṅre kahite lāgilā “e-bāra tomāra yei ha-ibe kumāra ‘purī-dāsa’ bali’ nāma dhariha tāhāra
তবে মায়ের গর্ভে হয় সেই ত’ কুমার । শিবানন্দ ঘরে গেলে, জন্ম হৈল তার ॥ ৪৮ ॥
tabe māyera garbhe haya sei ta’ kumāra śivānanda ghare gele, janma haila tāra
প্রভু-আজ্ঞায় ধরিলা নাম — ‘পরমানন্দ-দাস’ । ‘পুরীদাস’ করি’ প্রভু করেন উপহাস ॥ ৪৯ ॥
prabhu-ājñāya dharilā nāma — ‘paramānanda-dāsa’ ‘purī-dāsa’ kari’ prabhu karena upahāsa
শিবানন্দ যবে সেই বালকে মিলাইলা । মহাপ্রভু পাদাঙ্গুষ্ঠ তার মুখে দিলা ॥ ৫০ ॥
śivānanda yabe sei bālake milāilā mahāprabhu pādāṅguṣṭha tāra mukhe dilā
শিবানন্দের ভাগ্যসিন্ধু কে পাইবে পার ? যাঁর সব গোষ্ঠীকে প্রভু কহে ‘আপনার’ ॥ ৫১ ॥
śivānandera bhāgya-sindhu ke pāibe pāra? yāṅra saba goṣṭhīke prabhu kahe ‘āpanāra’
তবে সব ভক্ত লঞা করিলা ভোজন । গোবিন্দেরে আজ্ঞা দিলা করি’ আচমন ॥ ৫২ ॥
tabe saba bhakta lañā karilā bhojana govindere ājñā dilā kari’ ācamana
শিবানন্দের ‘প্রকৃতি’, পুত্র — যাবৎ এথায় । আমার অবশেষ-পাত্র তারা যেন পায় ।।” ৫৩ ॥ ৫৩ ॥
“śivānandera ‘prakṛti’, putra — yāvat ethāya āmāra avaśeṣa-pātra tārā yena pāya”
নদীয়া-বাসী মোদক, তার নাম — ‘পরমেশ্বর’ । মোদক বেচে, প্রভুর বাটীর নিকট তার ঘর ॥ ৫৪ ॥
nadīyā-vāsī modaka, tāra nāma — ‘parameśvara’ modaka vece, prabhura vāṭīra nikaṭa tāra ghara
বালক-কালে প্রভু তার ঘরে বারবার যা’ন । দুগ্ধ, খণ্ড মোদক দেয়, প্রভু তাহা খা’ন ॥ ৫৫ ॥
bālaka-kāle prabhu tāra ghare bāra bāra yā’na dugdha, khaṇḍa modaka deya, prabhu tāhā khā’na
প্রভু-বিষয়ে স্নেহ তার বালক-কাল হৈতে । সে বৎসর সেহ আইল প্রভুরে দেখিতে ॥ ৫৬ ॥
prabhu-viṣaye sneha tāra bālaka-kāla haite se vatsara seha āila prabhure dekhite
‘পরমেশ্বরা মুঞি’ বলি’ দণ্ডবৎ কৈল । তারে দেখি’ প্রভু প্রীতে তাহারে পুছিল ॥ ৫৭ ॥
‘parameśvarā muñi’ bali’ daṇḍavat kaila tāre dekhi’ prabhu prīte tāhāre puchila
‘পরমেশ্বর কুশল হও, ভাল হৈল, আইলা’ । ‘মুকুন্দার মাতা আসিয়াছে’, সেহ প্রভুরে কহিলা ॥ ৫৮ ॥
‘parameśvara kuśala hao, bhāla haila, āilā’ ‘mukundāra mātā āsiyāche’ seha prabhure kahilā
মুকুন্দার মাতার নাম শুনি’ প্রভু সঙ্কোচ হৈলা । তথাপি তাহার প্রীতে কিছু না বলিলা ॥ ৫৯ ॥
mukundāra mātāra nāma śuni’ prabhu saṅkoca hailā tathāpi tāhāra prīte kichu nā balilā
প্রশ্রয়-পাগল শুদ্ধ-বৈদগ্ধী না জানে । অন্তরে সুখী হৈলা প্রভু তার সেই গুণে ॥ ৬০ ॥
praśraya-pāgala śuddha-vaidagdhī nā jāne antare sukhī hailā prabhu tāra sei guṇe
পূর্ববৎ সবা লঞা গুণ্ডিচা-মার্জন । রথ-আগে পূর্ববৎ করিলা নর্তন ॥ ৬১ ॥
pūrvavat sabā lañā guṇḍicā-mārjana ratha-āge pūrvavat karilā nartana
চাতুর্মাস্য সব যাত্রা কৈলা দরশন । মালিনী প্রভৃতি প্রভুরে কৈলা নিমন্ত্রণ ॥ ৬২ ॥
cāturmāsya saba yātrā kailā daraśana mālinī-prabhṛti prabhure kailā nimantraṇa
প্রভুর প্রিয় নানা দ্রব্য আনিয়াছে দেশ হৈতে । সেই ব্যঞ্জন করি’ ভিক্ষা দেন ঘর-ভাতে ॥ ৬৩ ॥
prabhura priya nānā dravya āniyāche deśa haite sei vyañjana kari’ bhikṣā dena ghara-bhāte
দিনে নানা ক্রীড়া করে লঞা ভক্তগণ । রাত্র্যে কৃষ্ণ-বিচ্ছেদে প্রভু করেন রোদন ॥ ৬৪ ॥
dine nānā krīḍā kare lañā bhakta-gaṇa rātrye kṛṣṇa-vicchede prabhu karena rodana
এইমত নানা-লীলায় চাতুর্মাস্য গেল । গৌড়দেশে যাইতে তবে ভক্তে আজ্ঞা দিল ॥ ৬৫ ॥
ei-mata nānā-līlāya cāturmāsya gela gauḍa-deśe yāite tabe bhakte ājñā dila
সব ভক্ত করেন মহাপ্রভুর নিমন্ত্রণ । সর্বভক্তে কহেন প্রভু মধুর বচন ॥ ৬৬ ॥
saba bhakta karena mahāprabhura nimantraṇa sarva-bhakte kahena prabhu madhura vacana
“প্রতিবর্ষে আইস সবে আমারে দেখিতে । আসিতে যাইতে দুঃখ পাও বহুমতে ॥ ৬৭ ॥
“prati-varṣe āisa sabe āmāre dekhite āsite yāite duḥkha pāo bahu-mate
তোমা-সবার দুঃখ জানি’ চাহি নিষেধিতে । তোমা-সবার সঙ্গসুখে লোভ বাড়ে চিত্তে ॥ ৬৮ ॥
tomā-sabāra duḥkha jāni’ cāhi niṣedhite tomā-sabāra saṅga-sukhe lobha bāḍe citte
নিত্যানন্দে আজ্ঞা দিলুঁ গৌড়েতে রহিতে । আজ্ঞা লঙ্ঘি’ আইলা, কি পারি বলিতে ? ৬৯ ।। ॥ ৬৯ ॥
nityānande ājñā diluṅ gauḍete rahite ājñā laṅghi’ āilā, ki pāri balite?
আইলেন আচার্য-গোসাঞি মোরে কৃপা করি’ । প্রেম-ঋণে বদ্ধ আমি, শুধিতে না পারি ॥ ৭০ ॥
āilena ācārya-gosāñi more kṛpā kari’ prema-ṛṇe baddha āmi, śudhite nā pāri
মোর লাগি’ স্ত্রী-পুত্র-গৃহাদি ছাড়িয়া । নানা দুর্গম পথ লঙ্ঘি’ আইসেন ধাঞা ॥ ৭১ ॥
mora lāgi’ strī-putra -gṛhādi chāḍiyā nānā durgama patha laṅghi’ āisena dhāñā
আমি এই নীলাচলে রহি যে বসিয়া । পরিশ্রম নাহি মোর তোমা সবার লাগিয়া ॥ ৭২ ॥
āmi ei nīlācale rahi ye vasiyā pariśrama nāhi mora tomā sabāra lāgiyā
সন্ন্যাসী মানুষ মোর, নাহি কোন ধন । কি দিয়া তোমার ঋণ করিমু শোধন ? ৭৩ ।। ॥ ৭৩ ॥
sannyāsī mānuṣa mora, nāhi kona dhana ki diyā tomāra ṛṇa karimu śodhana?
দেহমাত্র ধন তোমায় কৈলুঁ সমর্পণ । তাহাঁ বিকাই, যাহাঁ বেচিতে তোমার মন ।।” ৭৪ ।। ॥ ৭৪ ॥
deha-mātra dhana tomāya kailuṅ samarpaṇa tāhāṅ vikāi, yāhāṅ vecite tomāra mana”
প্রভুর বচনে সবার দ্রবীভূত মন । অঝোর-নয়নে সবে করেন ক্রন্দন ॥ ৭৫ ॥
prabhura vacane sabāra dravī-bhūta mana ajhora-nayane sabe karena krandana
প্রভু সবার গলা ধরি’ করেন রোদন । কান্দিতে কান্দিতে সবায় কৈলা আলিঙ্গন ॥ ৭৬ ॥
prabhu sabāra galā dhari’ karena rodana kāndite kāndite sabāya kailā āliṅgana
সবাই রহিল, কেহ চলিতে নারিল । আর দিন পাঁচ-সাত এইমতে গেল ॥ ৭৭ ॥
sabāi rahila, keha calite nārila āra dina pāṅca-sāta ei-mate gela
অদ্বৈত অবধূত কিছু কহে প্রভু-পায় । “সহজে তোমার গুণে জগৎ বিকায় ॥ ৭৮ ॥
advaita avadhūta kichu kahe prabhu-pāya “sahaje tomāra guṇe jagat vikāya
আবার তাতে বান্ধ’ — ঐছে কৃপা-বাক্য-ডোরে । তোমা ছাড়ি’ কেবা কাঁহা যাইবারে পারে ?” ৭৯ ।। ॥ ৭৯ ॥
ābāra tāte bāndha’ — aiche kṛpā-vākya-ḍore tomā chāḍi’ kebā kāhāṅ yāibāre pāre?”
তবে প্রভু সবাকারে প্রবোধ করিয়া । সবারে বিদায় দিলা সুস্থির হঞা ॥ ৮০ ॥
tabe prabhu sabākāre prabodha kariyā sabāre vidāya dilā susthira hañā
নিত্যানন্দে কহিলা — “তুমি না আসিহ বারবার । তথাই আমার সঙ্গ হইবে তোমার ।।” ৮১ ।। ॥ ৮১ ॥
nityānande kahilā — “tumi nā āsiha bāra-bāra tathāi āmāra saṅga ha-ibe tomāra”
চলে সব ভক্তগণ রোদন করিয়া । মহাপ্রভু রহিলা ঘরে বিষণ্ণ হঞা ॥ ৮২ ॥
cale saba bhakta-gaṇa rodana kariyā mahāprabhu rahilā ghare viṣaṇṇa hañā
নিজ-কৃপাগুণে প্রভু বান্ধিলা সবারে । মহাপ্রভুর কৃপা-ঋণ কে শোধিতে পারে ? ৮৩ ।। ॥ ৮৩ ॥
nija-kṛpā-guṇe prabhu bāndhilā sabāre mahāprabhura kṛpā-ṛṇa ke śodhite pāre?
যারে যৈছে নাচায় প্রভু স্বতন্ত্র ঈশ্বর । তাতে তাঁরে ছাড়ি’ লোক যায় দেশান্তর ॥ ৮৪ ॥
yāre yaiche nācāya prabhu svatantra īśvara tāte tāṅre chāḍi’ loka yāya deśāntara
কাষ্ঠের পুতলী যেন কুহকে নাচায় । ঈশ্বর-চরিত্র কিছু বুঝন না যায় ॥ ৮৫ ॥
kāṣṭhera putalī yena kuhake nācāya īśvara-caritra kichu bujhana nā yāya
পূর্ববর্ষে জগদানন্দ ‘আই’ দেখিবারে । প্রভু-আজ্ঞা লঞা আইলা নদীয়া-নগরে ॥ ৮৬ ॥
pūrva-varṣe jagadānanda ‘āi’ dekhibāre prabhu-ājñā lañā āilā nadīyā-nagare
আইর চরণ যাই’ করিলা বন্দন । জগন্নাথের বস্ত্র-প্রসাদ কৈলা নিবেদন ॥ ৮৭ ॥
āira caraṇa yāi’ karilā vandana jagannāthera vastra-prasāda kailā nivedana
প্রভুর নামে মাতারে দণ্ডবৎ কৈলা । প্রভুর বিনতি-স্তুতি মাতারে কহিলা ॥ ৮৮ ॥
prabhura nāme mātāre daṇḍavat kailā prabhura vinati-stuti mātāre kahilā
জগদানন্দে পাঞা মাতা আনন্দিত মনে । তেঁহো প্রভুর কথা কহে, শুনে রাত্রি-দিনে ॥ ৮৯ ॥
jagadānande pāñā mātā ānandita mane teṅho prabhura kathā kahe, śune rātri-dine
জগদানন্দ কহে, — “মাতা, কোন কোন দিনে । তোমার এথা আসি’ প্রভু করেন ভোজনে ॥ ৯০ ॥
jagadānanda kahe, — “mātā, kona kona dine tomāra ethā āsi’ prabhu karena bhojane
ভোজন করিয়া কহে আনন্দিত হঞা । মাতা আজি খাওয়াইলা আকণ্ঠ পূরিয়া ॥ ৯১ ॥
bhojana kariyā kahe ānandita hañā mātā āji khāoyāilā ākaṇṭha pūriyā
আমি যাই’ ভোজন করি — মাতা নাহি জানে । সাক্ষাতে খাই আমি’ তেঁহো ‘স্বপ্ন’ হেন মানে ।।” ৯২ ।। ॥ ৯২ ॥
āmi yāi’ bhojana kari — mātā nāhi jāne sākṣāte khāi āmi’ teṅho ‘svapna’ hena māne”
মাতা কহে, — “কত রান্ধি উত্তম ব্যঞ্জন । নিমাঞি ইঁহা খায়, — ইচ্ছা হয় মোর মন ॥ ৯৩ ॥
mātā kahe, — “kata rāndhi uttama vyañjana nimāñi ihāṅ khāya, — icchā haya mora mana
নিমাঞি খাঞাছে, — ঐছে হয় মোর মন । পাছে জ্ঞান হয়, — মুঞি দেখিনু ‘স্বপন’ ।।” ৯৪ ।। ॥ ৯৪ ॥
nimāñi khāñāche, — aiche haya mora mana pāche jñāna haya, — muñi dekhinu ‘svapana’ ”
এইমত জগদানন্দ শচীমাতা-সনে । চৈতন্যের সুখ-কথা কহে রাত্রি-দিনে ॥ ৯৫ ॥
ei-mata jagadānanda śacīmātā-sane caitanyera sukha-kathā kahe rātri-dine
নদীয়ার ভক্তগণে সবারে মিলিলা । জগদানন্দে পাঞা সবে আনন্দিত হৈলা ॥ ৯৬ ॥
nadīyāra bhakta-gaṇe sabāre mililā jagadānande pāñā sabe ānandita hailā
আচার্য মিলিতে তবে গেলা জগদানন্দ । জগদানন্দে পাঞা হৈল আচার্য আনন্দ ॥ ৯৭ ॥
ācārya milite tabe gelā jagadānanda jagadānande pāñā haila ācārya ānanda
বাসুদেব, মুরারি-গুপ্ত জগদানন্দে পাঞা । আনন্দে রাখিলা ঘরে, না দেন ছাড়িয়া ॥ ৯৮ ॥
vāsudeva, murāri-gupta jagadānande pāñā ānande rākhilā ghare, nā dena chāḍiyā
চৈতন্যের মর্মকথা শুনে তাঁর মুখে । আপনা পাসরে সবে চৈতন্য-কথা-সুখে ॥ ৯৯ ॥
caitanyera marma-kathā śune tāṅra mukhe āpanā pāsare sabe caitanya-kathā-sukhe
জগদানন্দ মিলিতে যায় যেই ভক্ত-ঘরে । সেই সেই ভক্ত সুখে আপনা পাসরে ॥ ১০০ ॥
jagadānanda milite yāya yei bhakta-ghare sei sei bhakta sukhe āpanā pāsare
চৈতন্যের প্রেমপাত্র জগদানন্দ ধন্য । যারে মিলে সেই মানে, — ‘পাইলুঁ চৈতন্য’ ॥ ১০১ ॥
caitanyera prema-pātra jagadānanda dhanya yāre mile sei māne, — ‘pāiluṅ caitanya’
শিবানন্দসেন-গৃহে যাঞা রহিলা । ‘চন্দনাদি’ তৈল তাহাঁ একমাত্রা কৈলা ॥ ১০২ ॥
śivānanda-sena-gṛhe yāñā rahilā ‘candanādi’ taila tāhāṅ eka-mātrā kailā
সুগন্ধি করিয়া তৈল গাগরী ভরিয়া । নীলাচলে লঞা আইলা যতন করিয়া ॥ ১০৩ ॥
sugandhi kariyā taila gāgarī bhariyā nīlācale lañā āilā yatana kariyā
গোবিন্দের ঠাঞি তৈল ধরিয়া রাখিলা । “প্রভু-অঙ্গে দিহ’ তৈল” গোবিন্দে কহিলা ॥ ১০৪ ॥
govindera ṭhāñi taila dhariyā rākhilā “prabhu-aṅge diha’ taila” govinde kahilā
তবে প্রভু-ঠাঞি গোবিন্দ কৈল নিবেদন । “জগদানন্দ চন্দনাদি-তৈল আনিয়াছেন ॥ ১০৫ ॥
tabe prabhu-ṭhāñi govinda kaila nivedana jagadānanda candanādi-taila āniyāchena
তাঁর ইচ্ছা, — প্রভু অল্প মস্তকে লাগায় । পিত্ত-বায়ু-ব্যাধি-প্রকোপ শান্ত হঞা যায় ॥ ১০৬ ॥
tāṅra icchā, — prabhu alpa mastake lāgāya pitta-vāyu-vyādhi-prakopa śānta hañā yāya
এক-কলস সুগন্ধি তৈল গৌড়েতে করিয়া । ইঁহা আনিয়াছে বহু যতন করিয়া ।।” ১০৭ ।। ॥ ১০৭ ॥
eka-kalasa sugandhi taila gauḍete kariyā ihāṅ āniyāche bahu yatana kariyā”
প্রভু কহে, — “সন্ন্যাসীর নাহি তৈলে অধিকার । তাহাতে সুগন্ধি তৈল, — পরম ধিক্কার ! ১০৮ ।। ॥ ১০৮ ॥
prabhu kahe, — “sannyāsīra nāhi taile adhikāra tāhāte sugandhi taila, — parama dhikkāra!
জগন্নাথে দেহ’ তৈল, — দীপ যেন জ্বলে । তার পরিশ্রম হৈব পরম-সফলে ।।” ১০৯ ।। ॥ ১০৯ ॥
jagannāthe deha’ taila, — dīpa yena jvale tāra pariśrama haiba parama-saphale”
এই কথা গোবিন্দ জগদানন্দেরে কহিল । মৌন করি’ রহিল পণ্ডিত, কিছু না কহিল ॥ ১১০ ॥
ei kathā govinda jagadānandere kahila mauna kari’ rahila paṇḍita, kichu nā kahila
দিন দশ গেলে গোবিন্দ জানাইল আরবার । পণ্ডিতের ইচ্ছা, — ‘তৈল প্রভু করে অঙ্গীকার’ ॥ ১১১ ॥
dina daśa gele govinda jānāila āra-bāra paṇḍitera icchā, — ‘taila prabhu kare aṅgīkāra’
শুনি’ প্রভু কহে কিছু সক্রোধ বচন । মর্দনিয়া এক রাখ করিতে মর্দন ! ১১২ ।। ॥ ১১২ ॥
śuni’ prabhu kahe kichu sakrodha vacana mardaniyā eka rākha karite mardana!
এই সুখ লাগি’ আমি করিলুঁ সন্ন্যাস ! আমার ‘সর্বনাশ’ — তোমা-সবার ‘পরিহাস’ ॥ ১১৩ ॥
ei sukha lāgi’ āmi kariluṅ sannyāsa! āmāra ‘sarva-nāśa’ — tomā-sabāra ‘parihāsa’
পথে যাইতে তৈলগন্ধ মোর যেই পাবে । ‘দারী সন্ন্যাসী’ করি’ আমারে কহিবে ॥ ১১৪ ॥
pathe yāite taila-gandha mora yei pābe ‘dārī sannyāsī’ kari’ āmāre kahibe
শুনি প্রভুর বাক্য গোবিন্দ মৌন করিলা । প্রাতঃকালে জগদানন্দ প্রভু-স্থানে আইলা ॥ ১১৫ ॥
śuni prabhura vākya govinda mauna karilā prātaḥ-kāle jagadānanda prabhu-sthāne āilā
প্রভু কহে, — “পণ্ডিত, তৈল আনিলা গৌড় হইতে । আমি ত’ সন্ন্যাসী, — তৈল না পারি লইতে ॥ ১১৬ ॥
prabhu kahe, — “paṇḍita, taila ānilā gauḍa ha-ite āmi ta’ sannyāsī, — taila nā pāri la-ite
জগন্নাথে দেহ’ লঞা দীপ যেন জ্বলে । তোমার সকল শ্রম হইবে সফলে ।।” ১১৭ ।। ॥ ১১৭ ॥
jagannāthe deha’ lañā dīpa yena jvale tomāra sakala śrama ha-ibe saphale”
পণ্ডিত কহে, — ‘কে তোমারে কহে মিথ্যা বাণী । আমি গৌড় হৈতে তৈল কভু নাহি আনি ।।’ ১১৮ ।। ॥ ১১৮ ॥
paṇḍita kahe, — ‘ke tomāre kahe mithyā vāṇī āmi gauḍa haite taila kabhu nāhi āni’
এত বলি’ ঘর হৈতে তৈল-কলস লঞা । প্রভুর আগে আঙ্গিনাতে ফেলিলা ভাঙ্গিয়া ॥ ১১৯ ॥
eta bali’ ghara haite taila-kalasa lañā prabhura āge āṅgināte phelilā bhāṅgiyā
তৈল ভাঙ্গি’ সেই পথে নিজ-ঘর গিয়া । শুইয়া রহিলা ঘরে কপাট খিলিয়া ॥ ১২০ ॥
taila bhāṅgi’ sei pathe nija-ghara giyā śuiyā rahilā ghare kapāṭa khiliyā
তৃতীয় দিবসে প্রভু তাঁর দ্বারে যাঞা । ‘উঠহ’ পণ্ডিত’ — করি’ কহেন ডাকিয়া ॥ ১২১ ॥
tṛtīya divase prabhu tāṅra dvāre yāñā ‘uṭhaha’ paṇḍita’ — kari’ kahena ḍākiyā
‘আজি ভিক্ষা দিবা আমায় করিয়া রন্ধনে । মধ্যাহ্নে আসিব, এবে যাই দরশনে ।।’ ১২২ ।। ॥ ১২২ ॥
‘āji bhikṣā dibā āmāya kariyā randhane madhyāhne āsiba, ebe yāi daraśane’
এত বলি’ প্রভু গেলা, পণ্ডিত উঠিলা । স্নান করি’ নানা ব্যঞ্জন রন্ধন করিলা ॥ ১২৩ ॥
eta bali’ prabhu gelā, paṇḍita uṭhilā snāna kari’ nānā vyañjana randhana karilā
মধ্যাহ্ন করিয়া প্রভু আইলা ভোজনে । পাদ প্রক্ষালন করি’ দিলেন আসনে ॥ ১২৪ ॥
madhyāhna kariyā prabhu āilā bhojane pāda prakṣālana kari’ dilena āsane
সঘৃত শাল্যন্ন কলাপাতে স্তূপ কৈলা । কলার ডোঙ্গা ভরি’ ব্যঞ্জন চৌদিকে ধরিলা ॥ ১২৫ ॥
saghṛta śālyanna kalā-pāte stūpa kailā kalāra ḍoṅgā bhari’ vyañjana caudike dharilā
অন্ন-ব্যঞ্জনোপরি তুলসী-মঞ্জরী । জগন্নাথের পিঠা-পানা আগে আনে ধরি’ ॥ ১২৬ ॥
anna-vyañjanopari tulasī-mañjarī jagannāthera piṭhā-pānā āge āne dhari’
প্রভু কহে, — “দ্বিতীয়-পাতে বাড়’ অন্ন-ব্যঞ্জন । তোমায় আমার আজি একত্র করিব ভোজন ॥ ১২৭ ॥
prabhu kahe, — “dvitīya-pāte bāḍa’ anna-vyañjana tomāya āmāya āji ekatra kariba bhojana
হস্ত তুলি’ রহেন প্রভু, না করেন ভোজন । তবে পণ্ডিত কহেন কিছু সপ্রেম বচন ॥ ১২৮ ॥
hasta tuli’ rahena prabhu, nā karena bhojana tabe paṇḍita kahena kichu saprema vacana
“আপনে প্রসাদ লহ, পাছে মুঞি লইমু । তোমার আগ্রহ আমি কেমনে খণ্ডিমু ?” ১২৯ ॥ ১২৯ ॥
“āpane prasāda laha, pāche muñi la-imu tomāra āgraha āmi kemane khaṇḍimu?”
তবে মহাপ্রভু সুখে ভোজনে বসিলা । ব্যঞ্জনের স্বাদ পাঞা কহিতে লাগিলা ॥ ১৩০ ॥
tabe mahāprabhu sukhe bhojane vasilā vyañjanera svāda pāñā kahite lāgilā
“ক্রোধাবেশের পাকের হয় ঐছে স্বাদ ! এই ত’ জানিয়ে তোমায় কৃষ্ণের ‘প্রসাদ’ ॥ ১৩১ ॥
“krodhāveśera pākera haya aiche svāda! ei ta’ jāniye tomāya kṛṣṇera ‘prasāda’
আপনে খাইবে কৃষ্ণ, তাহার লাগিয়া । তোমার হস্তে পাক করায় উত্তম করিয়া ॥ ১৩২ ॥
āpane khāibe kṛṣṇa, tāhāra lāgiyā tomāra haste pāka karāya uttama kariyā
ঐছে অমৃত-অন্ন কৃষ্ণে কর সমর্পণ । তোমার ভাগ্যের সীমা কে করে বর্ণন ?” ১৩৩ ।। ॥ ১৩৩ ॥
aiche amṛta-anna kṛṣṇe kara samarpaṇa tomāra bhāgyera sīmā ke kare varṇana?”
পণ্ডিত কহে, — “যে খাইবে, সেই পাককর্তা । আমি-সব — কেবলমাত্র সামগ্রী-আহর্তা ।।” ১৩৪ ।। ॥ ১৩৪ ॥
paṇḍita kahe, — “ye khāibe, sei pāka-kartā āmi-saba — kevala-mātra sāmagrī-āhartā”
পুনঃ পুনঃ পণ্ডিত নানা ব্যঞ্জন পরিবেশে । ভয়ে কিছু না বলেন প্রভু, খায়েন হরিষে ॥ ১৩৫ ॥
punaḥ punaḥ paṇḍita nānā vyañjana pariveśe bhaye kichu nā balena prabhu, khāyena hariṣe
আগ্রহ করিয়া পণ্ডিত করাইলা ভোজন । আর দিন হৈতে ভোজন হৈল দশগুণ ॥ ১৩৬ ॥
āgraha kariyā paṇḍita karāilā bhojana āra dina haite bhojana haila daśa-guṇa
বার বার প্রভু উঠিতে করেন মন । সেইকালে পণ্ডিত পরিবেশে ব্যঞ্জন ॥ ১৩৭ ॥
bāra-bāra prabhu uṭhite karena mana sei-kāle paṇḍita pariveśe vyañjana
কিছু বলিতে নারেন প্রভু, খায়েন তরাসে । না খাইলে জগদানন্দ করিবে উপবাসে ॥ ১৩৮ ॥
kichu balite nārena prabhu, khāyena tarāse nā khāile jagadānanda karibe upavāse
তবে প্রভু কহেন করি’ বিনয়-সম্মান । ‘দশগুণ খাওয়াইলা এবে কর সমাধান’ ॥ ১৩৯ ॥
tabe prabhu kahena kari’ vinaya-sammāna ‘daśa-guṇa khāoyāilā ebe kara samādhāna’
তবে মহাপ্রভু উঠি’ কৈলা আচমন । পণ্ডিত আনিল, মুখবাস, মাল্য, চন্দন ॥ ১৪০ ॥
tabe mahāprabhu uṭhi’ kailā ācamana paṇḍita ānila, mukhavāsa, mālya, candana
চন্দনাদি লঞা প্রভু বসিলা সেই স্থানে । ‘আমার আগে আজি তুমি করহ ভোজনে’ ॥ ১৪১ ॥
candanādi lañā prabhu vasilā sei sthāne ‘āmāra āge āji tumi karaha bhojane’
পণ্ডিত কহে, — “প্রভু যাই’ করুন বিশ্রাম । মুই, এবে লইব প্রসাদ করি’ সমাধান ॥ ১৪২ ॥
paṇḍita kahe, — “prabhu yāi’ karuna viśrāma mui, ebe la-iba prasāda kari’ samādhāna
রসুইর কার্য কৈরাছে রামাই, রঘুনাথ । ইঁহা সবায় দিতে চাহি কিছু ব্যঞ্জন-ভাত ।।” ১৪৩ ।। ॥ ১৪৩ ॥
rasuira kārya kairāche rāmāi, raghunātha iṅhā sabāya dite cāhi kichu vyañjana-bhāta”
প্রভু কহেন, — “গোবিন্দ, তুমি ইহাঁই রহিবা । পণ্ডিত ভোজন কৈলে, আমারে কহিবা ।।” ১৪৪ ।। ॥ ১৪৪ ॥
prabhu kahena, — “govinda, tumi ihāṅi rahibā paṇḍita bhojana kaile, āmāre kahibā”
এত কহি’ মহাপ্রভু করিলা গমন । গোবিন্দেরে পণ্ডিত কিছু কহেন বচন ॥ ১৪৫ ॥
eta kahi’ mahāprabhu karilā gamana govindere paṇḍita kichu kahena vacana
“তুমি শীঘ্র যাহ করিতে পাদসম্বাহনে । কহিহ, — ‘পণ্ডিত এবে বসিল ভোজনে’ ॥ ১৪৬ ॥
“tumi śīghra yāha karite pāda-samvāhane kahiha, — ‘paṇḍita ebe vasila bhojane’
তোমারে প্রভুর ‘শেষ’ রাখিমু ধরিয়া । প্রভু নিদ্রা গেলে, তুমি খাইহ আসিয়া ।।” ১৪৭ ।। ॥ ১৪৭ ॥
tomāre prabhura ‘śeṣa’ rākhimu dhariyā prabhu nidrā gele, tumi khāiha āsiyā”
রামাই, নন্দাই, আর গোবিন্দ, রঘুনাথ । সবারে বাঁটিয়া দিলা প্রভুর ব্যঞ্জন-ভাত ॥ ১৪৮ ॥
rāmāi, nandāi āra govinda, raghunātha sabāre bāṅṭiyā dilā prabhura vyañjana-bhāta
আপনে প্রভুর ‘শেষ’ করিলা ভোজন । তবে গোবিন্দেরে প্রভু পাঠাইলা পুনঃ ॥ ১৪৯ ॥
āpane prabhura ‘śeṣa’ karilā bhojana tabe govindere prabhu pāṭhāilā punaḥ
“দেখ, — জগদানন্দ প্রসাদ পায় কি না পায় । শীঘ্র আসি’ সমাচার কহিবে আমায় ।।” ১৫০ ।। ॥ ১৫০ ॥
“dekha, — jagadānanda prasāda pāya ki nā pāya śīghra āsi’ samācāra kahibe āmāya”
গোবিন্দ আসি’ দেখি’ কহিল পণ্ডিতের ভোজন । তবে মহাপ্রভু স্বস্ত্যে করিল শয়ন ॥ ১৫১ ॥
govinda āsi’ dekhi’ kahila paṇḍitera bhojana tabe mahāprabhu svastye karila śayana
জগদানন্দে-প্রভুতে প্রেম চলে এইমতে । সত্যভামা-কৃষ্ণে যৈছে শুনি ভাগবতে ॥ ১৫২ ॥
jagadānande-prabhute prema cale ei-mate satyabhāmā-kṛṣṇe yaiche śuni bhāgavate
জগদানন্দের সৌভাগ্যের কে কহিবে সীমা ? জগদানন্দের সৌভাগ্যের তেঁহ সে উপমা ॥ ১৫৩ ॥
jagadānandera saubhāgyera ke kahibe sīmā? jagadānandera saubhāgyera teṅha se upamā
জগদানন্দের ‘প্রেমবিবর্ত’ শুনে যেই জন । প্রেমের ‘স্বরূপ’ জানে, পায় প্রেমধন ॥ ১৫৪ ॥
jagadānandera ‘prema-vivarta’ śune yei jana premera ‘svarūpa’ jāne, pāya prema-dhana
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১৫৫ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa