CC Antya 17.1
লিখ্যতে শ্রীল-গৌরেন্দোরত্যদ্ভুতমলৌকিকম্ । যৈর্দৃষ্টং তন্মুখাচ্ছ্রুত্বা দিব্যোন্মাদ-বিচেষ্টিতম্ ॥ ১ ॥
likhyate śrīla-gaurendor aty-adbhutam alaukikam yair dṛṣṭaṁ tan-mukhāc chrutvā divyonmāda-viceṣṭitam
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Antya-līlā — Chapter 17: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
লিখ্যতে শ্রীল-গৌরেন্দোরত্যদ্ভুতমলৌকিকম্ । যৈর্দৃষ্টং তন্মুখাচ্ছ্রুত্বা দিব্যোন্মাদ-বিচেষ্টিতম্ ॥ ১ ॥
likhyate śrīla-gaurendor aty-adbhutam alaukikam yair dṛṣṭaṁ tan-mukhāc chrutvā divyonmāda-viceṣṭitam
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
এইমত মহাপ্রভু রাত্রি-দিবসে । উন্মাদের চেষ্টা, প্রলাপ করে প্রেমাবেশে ॥ ৩ ॥
ei-mata mahāprabhu rātri-divase unmādera ceṣṭā, pralāpa kare premāveśe
একদিন প্রভু স্বরূপ-রামানন্দ-সঙ্গে । অর্ধরাত্রি গোঙাইলা কৃষ্ণকথা-রঙ্গে ॥ ৪ ॥
eka-dina prabhu svarūpa-rāmānanda-saṅge ardha-rātri goṅāilā kṛṣṇa-kathā-raṅge
যবে যেই ভাব প্রভুর করয়ে উদয় । ভাবানুরূপ গীত গায় স্বরূপ-মহাশয় ॥ ৫ ॥
yabe yei bhāva prabhura karaye udaya bhāvānurūpa gīta gāya svarūpa-mahāśaya
বিদ্যাপতি, চণ্ডীদাস, শ্রীগীতগোবিন্দ । ভাবানুরূপ শ্লোক পড়েন রায়-রামানন্দ ॥ ৬ ॥
vidyāpati, caṇḍīdāsa, śrī-gīta-govinda bhāvānurūpa śloka paḍena rāya-rāmānanda
মধ্যে মধ্যে আপনে প্রভু শ্লোক পড়িয়া । শ্লোকের অর্থ করেন প্রভু বিলাপ করিয়া ॥ ৭ ॥
madhye madhye āpane prabhu śloka paḍiyā ślokera artha karena prabhu vilāpa kariyā
এইমতে নানাভাবে অর্ধরাত্রি হৈল । গোসাঞিরে শয়ন করাই’ দুঁহে ঘরে গেল ॥ ৮ ॥
ei-mate nānā-bhāve ardha-rātri haila gosāñire śayana karāi’ duṅhe ghare gela
গম্ভীরার দ্বারে গোবিন্দ করিলা শয়ন । সবরাত্রি প্রভু করেন উচ্চসঙ্কীর্তন ॥ ৯ ॥
gambhīrāra dvāre govinda karilā śayana saba-rātri prabhu karena ucca-saṅkīrtana
আচম্বিতে শুনেন প্রভু কৃষ্ণবেণু-গান । ভাবাবেশে প্রভু তাহাঁ করিলা প্রয়াণ ॥ ১০ ॥
ācambite śunena prabhu kṛṣṇa-veṇu-gāna bhāvāveśe prabhu tāhāṅ karilā prayāṇa
তিনদ্বারে কপাট ঐছে আছে ত’ লাগিয়া । ভাবাবেশে প্রভু গেলা বাহির হঞা ॥ ১১ ॥
tina-dvāre kapāṭa aiche āche ta’ lāgiyā bhāvāveśe prabhu gelā bāhira hañā
সিংহদ্বার-দক্ষিণে আছে তৈলঙ্গী-গাভীগণ । তাঁহা যাই’ পড়িলা প্রভু হঞা অচেতন ॥ ১২ ॥
siṁha-dvāra-dakṣiṇe āche tailaṅgī-gābhī-gaṇa tāhāṅ yāi’ paḍilā prabhu hañā acetana
এথা গোবিন্দ মহাপ্রভুর শব্দ না পাঞা । স্বরূপেরে বোলাইল কপাট খুলিয়া ॥ ১৩ ॥
ethā govinda mahāprabhura śabda nā pāñā svarūpere bolāila kapāṭa khuliyā
তবে স্বরূপ-গোসাঞি সঙ্গে লঞা ভক্তগণ । দেউটি জ্বালিয়া করেন প্রভুর অন্বেষণ ॥ ১৪ ॥
tabe svarūpa-gosāñi saṅge lañā bhakta-gaṇa deuṭi jvāliyā karena prabhura anveṣaṇa
ইতি-উতি অন্বেষিয়া সিংহদ্বারে গেলা । গাভীগণ মধ্যে যাই’ প্রভুরে পাইলা ॥ ১৫ ॥
iti-uti anveṣiyā siṁha-dvāre gelā gābhī-gaṇa-madhye yāi’ prabhure pāilā
পেটের ভিতর হস্ত-পদ — কূর্মের আকার । মুখে ফেন, পুলকাঙ্গ, নেত্রে অশ্রুধার ॥ ১৬ ॥
peṭera bhitara hasta-pada — kūrmera ākāra mukhe phena, pulakāṅga, netre aśru-dhāra
অচেতন পড়িয়াছেন, — যেন কুষ্মাণ্ড-ফল । বাহিরে জড়িমা, অন্তরে আনন্দ-বিহ্বল ॥ ১৭ ॥
acetana paḍiyāchena, — yena kuṣmāṇḍa-phala bāhire jaḍimā, antare ānanda-vihvala
গাভী সব চৌদিকে শুঁকে প্রভুর শ্রীঅঙ্গ । দূর কৈলে নাহি ছাড়ে প্রভুর শ্রীঅঙ্গ-সঙ্গ ॥ ১৮ ॥
gābhī saba caudike śuṅke prabhura śrī-aṅga dūra kaile nāhi chāḍe prabhura śrī-aṅga-saṅga
অনেক করিলা যত্ন, না হয় চেতন । প্রভুরে উঠাইয়া ঘরে আনিলা ভক্তগণ ॥ ১৯ ॥
aneka karilā yatna, nā haya cetana prabhure uṭhāñā ghare ānilā bhakta-gaṇa
উচ্চ করি’ শ্রবণে করে নামসঙ্কীর্তন । অনেকক্ষণে মহাপ্রভু পাইলা চেতন ॥ ২০ ॥
ucca kari’ śravaṇe kare nāma-saṅkīrtana aneka-kṣaṇe mahāprabhu pāilā cetana
চেতন হইলে হস্ত-পাদ বাহিরে আইল । পূর্ববৎ যথাযোগ্য শরীর হইল ॥ ২১ ॥
cetana ha-ile hasta-pāda bāhire āila pūrvavat yathā-yogya śarīra ha-ila
উঠিয়া বসিলেন প্রভু, চাহেন ইতি-উতি । স্বরূপে কহেন, — “তুমি আমা আনিলা কতি ? ২২ ।। ॥ ২২ ॥
uṭhiyā vasilena prabhu, cāhena iti-uti svarūpe kahena, — “tumi āmā ānilā kati?
বেণু-শব্দ শুনি’ আমি গেলাঙ বৃন্দাবন । দেখি, — গোষ্ঠে বেণু বাজায় ব্রজেন্দ্রনন্দন ॥ ২৩ ॥
veṇu-śabda śuni’ āmi gelāṅa vṛndāvana dekhi, — goṣṭhe veṇu bājāya vrajendra-nandana
সঙ্কেত-বেণু-নাদে রাধা আনি’ কুঞ্জঘরে । কুঞ্জেরে চলিলা কৃষ্ণ ক্রীড়া করিবারে ॥ ২৪ ॥
saṅketa-veṇu-nāde rādhā āni’ kuñja-ghare kuñjere calilā kṛṣṇa krīḍā karibāre
তাঁর পাছে পাছে আমি করিনু গমন । তাঁর ভূষা-ধ্বনিতে আমার হরিল শ্রবণ ॥ ২৫ ॥
tāṅra pāche pāche āmi karinu gamana tāṅra bhūṣā-dhvanite āmāra harila śravaṇa
গোপীগণ-সহ বিহার, হাস, পরিহাস । কণ্ঠধ্বনি-উক্তি শুনি’ মোর কর্ণোল্লাস ॥ ২৬ ॥
gopī-gaṇa-saha vihāra, hāsa, parihāsa kaṇṭha-dhvani-ukti śuni’ mora karṇollāsa
হেনকালে তুমি-সব কোলাহল করি’ । আমা ইঁহা লঞা আইলা বলাৎকার করি’ ॥ ২৭ ॥
hena-kāle tumi-saba kolāhala kari’ āmā iṅhā lañā āilā balātkāra kari’
শুনিতে না পাইনু সেই অমৃতসম বাণী । শুনিতে না পাইনু ভূষণ-মুরলীর ধ্বনি ।।” ২৮ ।। ॥ ২৮ ॥
śunite nā pāinu sei amṛta-sama vāṇī śunite nā pāinu bhūṣaṇa-muralīra dhvani”
ভাবাবেশে স্বরূপে কহেন গদ্গদ-বাণী । ‘কর্ণ তৃষ্ণায় মরে, পড় রসায়ন, শুনি ।।’ ২৯ ।। ॥ ২৯ ॥
bhāvāveśe svarūpe kahena gadgada-vāṇī ‘karṇa tṛṣṇāya mare, paḍa rasāyana, śuni’
স্বরূপ-গোসাঞি প্রভুর ভাব জানিয়া । ভাগবতের শ্লোক পড়ে মধুর করিয়া ॥ ৩০ ॥
svarūpa-gosāñi prabhura bhāva jāniyā bhāgavatera śloka paḍe madhura kariyā
কাস্ত্র্যঙ্গ তে কলপদামৃতবেণুগীত- সম্মোহিতার্যচরিতান্ন চলেত্ ত্রিলোক্যাম্ । ত্রৈলোক্য-সৌভগমিদঞ্চ নিরীক্ষ্য রূপং যদ্গোদ্বিজদ্রুমমৃগাঃ পুলকান্যবিভ্রন্ ॥ ৩১ ॥
kā stry aṅga te kala-padāmṛta-veṇu-gīta- sammohitārya-caritān na calet tri-lokyām trailokya-saubhagam idaṁ ca nirīkṣya rūpaṁ yad go-dvija-druma-mṛgāḥ pulakāny abibhran
শুনি’ প্রভু গোপীভাবে আবিষ্ট হইলা । ভাগবতের শ্লোকের অর্থ করিতে লাগিলা ॥ ৩২ ॥
śuni’ prabhu gopī-bhāve āviṣṭa ha-ilā bhāgavatera ślokera artha karite lāgilā
হৈল গোপী-ভাবাবেশ, কৈল রাসে পরবেশ, কৃষ্ণের শুনি’ উপেক্ষা-বচন । কৃষ্ণের মুখ-হাস্য-বাণী, ত্যাগে তাহা সত্য মানি’, রোষে কৃষ্ণে দেন ওলাহন ॥ ৩৩ ॥
haila gopī-bhāvāveśa, kaila rāse paraveśa, kṛṣṇera śuni’ upekṣā-vacana kṛṣṇera mukha-hāsya-vāṇī, tyāge tāhā satya māni’, roṣe kṛṣṇe dena olāhana
“নাগর, কহ, তুমি করিয়া নিশ্চয় । এই ত্রিজগৎ ভরি’, আছে যত যোগ্যা নারী, তোমার বেণু কাহাঁ না আকর্ষয়? ।। ৩৪ ।। ধ্রু ।। ॥ ৩৪ ॥
“nāgara, kaha, tumi kariyā niścaya ei trijagat bhari’, āche yata yogyā nāri, tomāra veṇu kāhāṅ nā ākarṣaya?
কৈলা জগতে বেণুধ্বনি, সিদ্ধমন্ত্রা যোগিনী, দূতী হঞা মোহে নারী-মন । মহোৎকণ্ঠা বাড়াঞা, আর্যপথ ছাড়াঞা, আনি’ তোমায় করে সমর্পণ ॥ ৩৫ ॥
kailā jagate veṇu-dhvani, siddha-mantrā yoginī dūtī hañā mohe nārī-mana mahotkaṇṭhā bāḍāñā, ārya-patha chāḍāñā, āni’ tomāya kare samarpaṇa
ধর্ম ছাড়ায় বেণুদ্বারে, হানে কটাক্ষ-কামশরে, লজ্জা, ভয়, সকল ছাড়ায় । এবে আমায় করি’ রোষ, কহি’ পতিত্যাগে ‘দোষ’, ধার্মিক হঞা ধর্ম শিখায় ! ৩৬ ।। ॥ ৩৬ ॥
dharma chāḍāya veṇu-dvāre, hāne kaṭākṣa-kāma-śare, lajjā, bhaya, sakala chāḍāya ebe āmāya kari’ roṣa, kahi’ pati-tyāge ‘doṣa’, dhārmika hañā dharma śikhāya!
অন্যকথা, অন্যমন, বাহিরে অন্য আচরণ, এই সব শঠ-পরিপাটী । তুমি জান পরিহাস, হয় নারীর সর্বনাশ, ছাড় এই সব কুটীনাটী ॥ ৩৭ ॥
anya-kathā, anya-mana, bāhire anya ācaraṇa, ei saba śaṭha-paripāṭī tumi jāna parihāsa, haya nārīra sarva-nāśa, chāḍa ei saba kuṭīnāṭī
বেণুনাদ অমৃত-ঘোলে, অমৃত-সমান মিঠা বোলে, অমৃত-সমান ভূষণ-শিঞ্জিত । তিন অমৃতে হরে কাণ, হরে মন, হরে প্রাণ, কেমনে নারী ধরিবেক চিত ?” ৩৮ ।। ॥ ৩৮ ॥
veṇu-nāda amṛta-ghole, amṛta-samāna miṭhā bole, amṛta-samāna bhūṣaṇa-śiñjita tina amṛte hare kāṇa, hare mana, hare prāṇa, kemane nārī dharibeka cita?”
এত কহি’ ক্রোধাবেশে, ভাবের তরঙ্গে ভাসে, উৎকণ্ঠা-সাগরে ডুবে মন । রাধার উৎকণ্ঠা-বাণী, পড়ি’ আপনে বাখানি, কৃষ্ণমাধুর্য করে আস্বাদন ॥ ৩৯ ॥
eta kahi’ krodhāveśe, bhāvera taraṅge bhāse, utkaṇṭhā-sāgare ḍube mana rādhāra utkaṇṭhā-vāṇī, paḍi’ āpane vākhāni, kṛṣṇa-mādhurya kare āsvādana
নদজ্জলদনিস্বনঃ শ্রবণকর্ষিসচ্ছিঞ্জিতঃ সনর্মরসসূচকাক্ষরপদার্থভঙ্গ্যুক্তিকঃ । রমাদিক-বরাঙ্গনা-হৃদয়হারি-বংশীকলঃ স মে মদনমোহনঃ সখি তনোতি কর্ণস্পৃহাম্ ॥ ৪০ ॥
nadaj-jalada-nisvanaḥ śravaṇa-karṣi-sac-chiñjitaḥ sanarma-rasa-sūcakākṣara-padārtha-bhaṅgy-uktikaḥ ramādika-varāṅganā-hṛdaya-hāri-vaṁśī-kalaḥ sa me madana-mohanaḥ sakhi tanoti karṇa-spṛhām
“কণ্ঠের গম্ভীর ধ্বনি, নবঘন-ধ্বনি জিনি’, যার গুণে কোকিল লাজায় । তার এক শ্রুতি-কণে, ডুবায় জগতের কাণে, পুনঃ কাণ বাহুড়ি’ না আয় ॥ ৪১ ॥
“kaṇṭhera gambhīra dhvani, navaghana-dhvani jini’, yāra guṇe kokila lājāya tāra eka śruti-kaṇe, ḍubāya jagatera kāṇe, punaḥ kāṇa bāhuḍi’ nā āya
কহ, সখি, কি করি উপায় ? কৃষ্ণের সে শব্দ-গুণে, হরিলে আমার কাণে, এবে না পায়, তৃষ্ণায় মরি’ যায় ।। ৪২ ।। ধ্রু ।। ॥ ৪২ ॥
kaha, sakhi, ki kari upāya? kṛṣṇera se śabda-guṇe, harile āmāra kāṇe, ebe nā pāya, tṛṣṇāya mari’ yāya
নূপুর-কিঙ্কিণী-ধ্বনি, হংস-সারস জিনি’, কঙ্কণ-ধ্বনি চটকে লাজায় । একবার যেই শুনে, ব্যাপি রহে, তার কাণে, অন্য শব্দ সে-কাণে না যায় ॥ ৪৩ ॥
nūpura-kiṅkiṇī-dhvani, haṁsa-sārasa jini’, kaṅkaṇa-dhvani caṭake lājāya eka-bāra yei śune, vyāpi rahe’ tāra kāṇe, anya śabda se-kāṇe nā yāya
সে শ্রীমুখ-ভাষিত, অমৃত হৈতে পরামৃত, স্মিত-কর্পূর তাহাতে মিশ্রিত । শব্দ, অর্থ, — দুইশক্তি, নানা-রস করে ব্যক্তি, প্রত্যক্ষর — নর্ম-বিভূষিত ॥ ৪৪ ॥
se śrī-mukha-bhāṣita, amṛta haite parāmṛta, smita-karpūra tāhāte miśrita śabda, artha, — dui-śakti, nānā-rasa kare vyakti, pratyakṣara — narma-vibhūṣita
সে অমৃতের এক-কণ, কর্ণ-চকোর-জীবন, কর্ণ-চকোর জীয়ে সেই আশে । ভাগ্যবশে কভু পায়, অভাগ্যে কভু না পায়, না পাইলে মরয়ে পিয়াসে ॥ ৪৫ ॥
se amṛtera eka-kaṇa, karṇa-cakora-jīvana, karṇa-cakora jīye sei āśe bhāgya-vaśe kabhu pāya, abhāgye kabhu nā pāya, nā pāile maraye piyāse
যেবা বেণু-কলধ্বনি, একবার তাহা শুনি’, জগন্নারী-চিত্ত আউলায় । নীবি-বন্ধ পড়ে খসি’, বিনা-মূলে হয় দাসী, বাউলী হঞা কৃষ্ণ-পাশে ধায় ॥ ৪৬ ॥
yebā veṇu-kala-dhvani, eka-bāra tāhā śuni’, jagan-nārī-citta āulāya nīvi-bandha paḍe khasi’, vinā-mūle haya dāsī, bāulī hañā kṛṣṇa-pāśe dhāya
যেবা লক্ষ্মী-ঠাকুরাণী, তেঁহো যে কাকলী শুনি’, কৃষ্ণ-পাশ আইসে প্রত্যাশায় । না পায় কৃষ্ণের সঙ্গ, বাড়ে তৃষ্ণা তরঙ্গ, তপ করে, তবু নাহি পায় ॥ ৪৭ ॥
yebā lakṣmī-ṭhākurāṇī, teṅho ye kākalī śuni’, kṛṣṇa-pāśa āise pratyāśāya nā pāya kṛṣṇera saṅga, bāḍe tṛṣṇā-taraṅga, tapa kare, tabu nāhi pāya
এই শব্দামৃত চারি, যার হয় ভাগ্য ভারি, সেই কর্ণে ইহা করে পান । ইহা যেই নাহি শুনে, সে কাণ জন্মিল কেনে, কাণাকড়ি-সম সেই কাণ ।।” ৪৮ ।। ॥ ৪৮ ॥
ei śabdāmṛta cāri, yāra haya bhāgya bhāri, sei karṇe ihā kare pāna ihā yei nāhi śune, se kāṇa janmila kene, kāṇākaḍi-sama sei kāṇa”
করিতে ঐছে বিলাপ, উঠিল উদ্বেগ, ভাব, মনে কাহো নাহি আলম্বন । উদ্বেগ, বিষাদ, মতি, ঔৎসুক্য, ত্রাস, ধৃতি, স্মৃতি, নানা-ভাবের হইল মিলন ॥ ৪৯ ॥
karite aiche vilāpa, uṭhila udvega, bhāva, mane kāho nāhi ālambana udvega, viṣāda, mati, autsukya, trāsa, dhṛti, smṛti, nānā-bhāvera ha-ila milana
ভাবশাবল্যে রাধার উক্তি, লীলাশুকে হৈল স্ফূর্তি, সেই ভাবে পড়ে এক শ্লোক । উন্মাদের সামর্থ্যে, সেই শ্লোকের করে অর্থে, যেই অর্থ নাহি জানে লোক ॥ ৫০ ॥
bhāva-śābalye rādhāra ukti, līlā-śuke haila sphūrti, sei bhāve paḍe eka śloka unmādera sāmarthye, sei ślokera kare arthe, yei artha nāhi jāne loka
কিমিহ কৃণুমঃ কস্য ব্রূমঃ কৃতং কৃতমাশয়া কথয়ত কথামন্যাং ধন্যামহো হৃদয়েশয়ঃ । মধুরমধুরস্মেরাকারে মনোনয়নোৎসবে কৃপণকৃপণা কৃষ্ণে তৃষ্ণা চিরং বত লম্বতে ॥ ৫১ ॥
kim iha kṛṇumaḥ kasya brūmaḥ kṛtaṁ kṛtam āśayā kathayata kathām anyāṁ dhanyām aho hṛdaye śayaḥ madhura-madhura-smerākāre mano-nayanotsave kṛpaṇa-kṛpaṇā kṛṣṇe tṛṣṇā ciraṁ bata lambate
“এই কৃষ্ণের বিরহে, উদ্বেগে মন স্থির নহে, প্রাপ্ত্যুপায়-চিন্তন না যায় । যেবা তুমি সখীগণ, বিষাদে বাউল মন, কারে পুছোঁ, কে কহে উপায় ? ৫২ ।। ॥ ৫২ ॥
“ei kṛṣṇera virahe, udvege mana sthira nahe, prāpty-upāya-cintana nā yāya yebā tumi sakhī-gaṇa, viṣāde bāula mana, kāre puchoṅ, ke kahe upāya?
হাহা সখি, কি করি উপায় ! কাঁহা করোঁ, কাহাঁ যাঙ, কাহাঁ গেলে কৃষ্ণ পাঙ, কৃষ্ণ বিনা প্রাণ মোর যায় ।।” ৫৩ ।। ধ্রু ।। ॥ ৫৩ ॥
hā hā sakhi, ki kari upāya! kāṅhā karoṅ, kāhāṅ yāṅa, kāhāṅ gele kṛṣṇa pāṅa, kṛṣṇa vinā prāṇa mora yāya”
ক্ষণে মন স্থির হয়, তবে মনে বিচারয়, বলিতে হইল ভাবোদ্গম । পিঙ্গলার বচন-স্মৃতি, করাইল ভাব-মতি, তাতে করে অর্থ-নির্ধারণ ॥ ৫৪ ॥
kṣaṇe mana sthira haya, tabe mane vicāraya, balite ha-ila bhāvodgama piṅgalāra vacana-smṛti, karāila bhāva-mati, tāte kare artha-nirdhāraṇa
“দেখি এই উপায়ে, কৃষ্ণ-আশা ছাড়ি’ দিয়ে, আশা ছাড়িলে সুখী হয় মন । ছাড়’ কৃষ্ণকথা অধন্য, কহ অন্যকথা ধন্য, যাতে হয় কৃষ্ণ-বিস্মরণ ।।” ৫৫ ।। ॥ ৫৫ ॥
“dekhi ei upāye, kṛṣṇa-āśā chāḍi’ diye, āśā chāḍile sukhī haya mana chāḍa’ kṛṣṇa-kathā adhanya, kaha anya-kathā dhanya, yāte haya kṛṣṇa-vismaraṇa”
কহিতেই হইল স্মৃতি, চিত্তে হইল কৃষ্ণস্ফূর্তি, সখীরে কহে হঞা বিস্মিতে । “যারে চাহি ছাড়িতে, সেই শুঞা আছে চিত্তে, কোন রীতে না পারি ছাড়িতে ।।” ৫৬ ।। ॥ ৫৬ ॥
kahitei ha-ila smṛti, citte haila kṛṣṇa-sphūrti, sakhīre kahe hañā vismite “yāre cāhi chāḍite, sei śuñā āche citte, kona rīte nā pāri chāḍite”
রাধাভাবের স্বভাব আন, কৃষ্ণে করায় ‘কাম’-জ্ঞান, কাম-জ্ঞানে ত্রাস হৈল চিত্তে । কহে — “যে জগৎ মারে, সে পশিল অন্তরে, এই বৈরী না দেয় পাসরিতে ।।” ৫৭ ।। ॥ ৫৭ ॥
rādhā-bhāvera svabhāva āna, kṛṣṇe karāya ‘kāma’-jñāna, kāma-jñāne trāsa haila citte kahe — “ye jagat māre, se paśila antare, ei vairī nā deya pāsarite”
ঔৎসুক্যের প্রাবীণ্যে, জিতি’ অন্য ভাব-সৈন্যে, উদয় হৈল নিজ-রাজ্য-মনে । মনে হইল লালস, না হয় আপন-বশ, দুঃখে মনে করেন ভর্ৎসনে ॥ ৫৮ ॥
autsukyera prāvīṇye, jiti’ anya bhāva-sainye, udaya haila nija-rājya-mane mane ha-ila lālasa, nā haya āpana-vaśa, duḥkhe mane karena bhartsane
“মন মোর বাম-দীন, জল বিনা যেন মীন, কৃষ্ণ বিনা ক্ষণে মরি’ যায় । মধুর-হাস্য-বদনে, মন-নেত্র-রসায়নে, কৃষ্ণতৃষ্ণা দ্বিগুণ বাড়ায় ॥ ৫৯ ॥
“mana mora vāma-dīna, jala vinā yena mīna, kṛṣṇa vinā kṣaṇe mari’ yāya madhura-hāsya-vadane, mana-netra-rasāyane, kṛṣṇa-tṛṣṇā dviguṇa bāḍāya
হা হা কৃষ্ণ প্রাণধন, হা হা পদ্মলোচন, হা হা দিব্য সদ্গুণ-সাগর ! হা হা শ্যামসুন্দর, হা হা পীতাম্বরধর, হা হা রাসবিলাস নাগর ॥ ৬০ ॥
hā hā kṛṣṇa prāṇa-dhana, hā hā padma-locana, hā hā divya sad-guṇa-sāgara! hā hā śyāma-sundara, hā hā pītāmbara-dhara, hā hā rāsa-vilāsa nāgara
কাহাঁ গেলে তোমা পাই, তুমি কহ, — তাহাঁ যাই”, এত কহি’ চলিলা ধাঞা । স্বরূপ উঠি’ কোলে করি’, প্রভুরে আনিল ধরি’, নিজস্থানে বসাইলা লৈঞা ॥ ৬১ ॥
kāhāṅ gele tomā pāi, tumi kaha, — tāhāṅ yāi”, eta kahi’ calilā dhāñā svarūpa uṭhi’ kole kari’, prabhure ānila dhari’, nija-sthāne vasāilā laiñā
ক্ষণেকে প্রভুর বাহ্য হৈল, স্বরূপেরে আজ্ঞা দিল, “স্বরূপ, কিছু কর মধুর গান ।” স্বরূপ গায় বিদ্যাপতি, গীতগোবিন্দ-গীতি, শুনি’ প্রভুর জুড়াইল কাণ ॥ ৬২ ॥
kṣaṇeke prabhura bāhya haila, svarūpere ājñā dila, “svarūpa, kichu kara madhura gāna” svarūpa gāya vidyāpati, gīta-govinda-gīti, śuni’ prabhura juḍāila kāṇa
এইমত মহাপ্রভু প্রতি-রাত্রি-দিনে । উন্মাদ-চেষ্টিত হয় প্রলাপ-বচনে ॥ ৬৩ ॥
ei-mata mahāprabhu prati-rātri-dine unmāda ceṣṭita haya pralāpa-vacane
একদিনে যত হয় ভাবের বিকার । সহস্রমুখে বর্ণে যদি, নাহি পায় পার ॥ ৬৪ ॥
eka-dine yata haya bhāvera vikāra sahasra-mukhe varṇe yadi, nāhi pāya pāra
জীব দীন কি করিবে তাহার বর্ণন ? শাখা-চন্দ্র-ন্যায় করি’ দিগ্দরশন ॥ ৬৫ ॥
jīva dīna ki karibe tāhāra varṇana? śākhā-candra-nyāya kari’ dig-daraśana
ইহা যেই শুনে, তার জুড়ায় মন-কাণ । অলৌকিক গূঢ়প্রেম-চেষ্টা হয় জ্ঞান ॥ ৬৬ ॥
ihā yei śune, tāra juḍāya mana-kāṇa alaukika gūḍha-prema-ceṣṭā haya jñāna
অদ্ভুত নিগূঢ় প্রেমের মাধুর্য-মহিমা । আপনি আস্বাদি’ প্রভু দেখাইলা সীমা ॥ ৬৭ ॥
adbhuta nigūḍha premera mādhurya-mahimā āpani āsvādi’ prabhu dekhāilā sīmā
অদ্ভুত-দয়ালু চৈতন্য — অদ্ভুত-বদান্য! ঐছে দয়ালু দাতা লোকে নাহি শুনি অন্য ॥ ৬৮ ॥
adbhuta-dayālu caitanya — adbhuta-vadānya! aiche dayālu dātā loke nāhi śuni anya
সর্বভাবে ভজ, লোক, চৈতন্য-চরণ । যাহা হৈতে পাইবা কৃষ্ণপ্রেমামৃত-ধন ॥ ৬৯ ॥
sarva-bhāve bhaja, loka, caitanya-caraṇa yāhā haite pāibā kṛṣṇa-premāmṛta-dhana
এই ত’ কহিলুঁ ‘কূর্মাকৃতি’-অনুভাব । উন্মাদ-চেষ্টিত তাতে উন্মাদ-প্রলাপ ॥ ৭০ ॥
ei ta’ kahiluṅ ‘kūrmākṛti’-anubhāva unmāda-ceṣṭita tāte unmāda-pralāpa
এই লীলা স্বগ্রন্থে রঘুনাথ-দাস । গৌরাঙ্গস্তবকল্পবৃক্ষে কৈরাছেন প্রকাশ ॥ ৭১ ॥
ei līlā sva-granthe raghunātha-dāsa gaurāṅga-stava-kalpavṛkṣe kairāchena prakāśa
অনুদঘাট্য দ্বারত্রয়মুরু চ ভিত্তিত্রয়মহো বিলঙ্ঘ্যোচ্চৈঃ কালিঙ্গিক-সুরভিমধ্যে নিপতিতঃ । তনূদ্যৎসঙ্কোচাৎ কমঠ ইব কৃষ্ণোরুবিরহাদ্ বিরাজন্ গৌরাঙ্গো হৃদয় উদয়ন্মাং মদয়তি ॥ ৭২ ॥
anudghāṭya dvāra-trayam uru ca bhitti-trayam aho vilaṅghyoccaiḥ kāliṅgika-surabhi-madhye nipatitaḥ tanūdyat-saṅkocāt kamaṭha iva kṛṣṇoru-virahād virājan gaurāṅgo hṛdaya udayan māṁ madayati
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ৭৩ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa