CC Antya 19.1
বন্দে তং কৃষ্ণচৈতন্যং মাতৃভক্তশিরোমণিম্ । প্রলপ্য মুখসংঘর্ষী মধুদ্যানে ললাস যঃ ॥ ১ ॥
vande taṁ kṛṣṇa-caitanyaṁ mātṛ-bhakta-śiromaṇim pralapya mukha-saṅgharṣī madhūdyāne lalāsa yaḥ
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Antya-līlā — Chapter 19: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
বন্দে তং কৃষ্ণচৈতন্যং মাতৃভক্তশিরোমণিম্ । প্রলপ্য মুখসংঘর্ষী মধুদ্যানে ললাস যঃ ॥ ১ ॥
vande taṁ kṛṣṇa-caitanyaṁ mātṛ-bhakta-śiromaṇim pralapya mukha-saṅgharṣī madhūdyāne lalāsa yaḥ
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
এইমত মহাপ্রভু কৃষ্ণপ্রেমাবেশে । উন্মাদ-প্রলাপ করে রাত্রি-দিবসে ॥ ৩ ॥
ei-mate mahāprabhu kṛṣṇa-premāveśe unmāda-pralāpa kare rātri-divase
প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত-জগদানন্দ । যাহার চরিত্রে প্রভু পায়েন আনন্দ ॥ ৪ ॥
prabhura atyanta priya paṇḍita-jagadānanda yāhāra caritre prabhu pāyena ānanda
প্রতিবৎসর প্রভু তাঁরে পাঠান নদীয়াতে । বিচ্ছেদ-দুঃখিতা জানি’ জননী আশ্বাসিতে ॥ ৫ ॥
prati-vatsara prabhu tāṅre pāṭhāna nadīyāte viccheda-duḥkhitā jāni’ jananī āśvāsite
“নদীয়া চলহ, মাতারে কহিহ নমস্কার । আমার নামে পাদপদ্ম ধরিহ তাঁহার ॥ ৬ ॥
“nadīyā calaha, mātāre kahiha namaskāra āmāra nāme pāda-padma dhariha tāṅhāra
কহিহ তাঁহারে — ‘তুমি করহ স্মরণ । নিত্য আসি’ আমি তোমার বন্দিয়ে চরণ ॥ ৭ ॥
kahiha tāṅhāre — ‘tumi karaha smaraṇa nitya āsi’ āmi tomāra vandiye caraṇa
যে-দিনে তোমার ইচ্ছা করাইতে ভোজন । সে-দিনে আসি’ অবশ্য করিয়ে ভক্ষণ ॥ ৮ ॥
ye-dine tomāra icchā karāite bhojana se-dine āsi’ avaśya kariye bhakṣaṇa
তোমার সেবা ছাড়ি’ আমি করিলুঁ সন্ন্যাস । ‘বাউল’ হঞা আমি কৈলুঁ ধর্মনাশ ॥ ৯ ॥
tomāra sevā chāḍi’ āmi kariluṅ sannyāsa ‘bāula’ hañā āmi kailuṅ dharma-nāśa
এই অপরাধ তুমি না লইহ আমার । তোমার অধীন আমি — পুত্র সে তোমার ॥ ১০ ॥
ei aparādha tumi nā la-iha āmāra tomāra adhīna āmi — putra se tomāra
নীলাচলে আছি আমি তোমার আজ্ঞাতে । যাবৎ জীব, তাবৎ আমি নারিব ছাড়িতে ।।” ১১ ।। ॥ ১১ ॥
nīlācale āchi āmi tomāra ājñāte yāvat jība, tāvat āmi nāriba chāḍite”
গোপ-লীলায় পাইলা যেই প্রসাদ-বসনে । মাতারে পাঠান তাহা পুরীর বচনে ॥ ১২ ॥
gopa-līlāya pāilā yei prasāda-vasane mātāre pāṭhāna tāhā purīra vacane
জগন্নাথের উত্তম প্রসাদ আনিয়া যতনে । মাতারে পৃথক্ পাঠান, আর ভক্তগণে ॥ ১৩ ॥
jagannāthera uttama prasāda āniyā yatane mātāre pṛthak pāṭhāna, āra bhakta-gaṇe
মাতৃভক্তগণের প্রভু হন শিরোমণি । সন্ন্যাস করিয়া সদা সেবেন জননী ॥ ১৪ ॥
mātṛ-bhakta-gaṇera prabhu hana śiromaṇi sannyāsa kariyā sadā sevena jananī
জগদানন্দ নদীয়া গিয়া মাতারে মিলিলা । প্রভুর যত নিবেদন, সকল কহিলা ॥ ১৫ ॥
jagadānanda nadīyā giyā mātāre mililā prabhura yata nivedana, sakala kahilā
আচার্যাদি ভক্তগণে মিলিলা প্রসাদ দিয়া । মাতা-ঠাঞি আজ্ঞা লইলা মাসেক রহিয়া ॥ ১৬ ॥
ācāryādi bhakta-gaṇe mililā prasāda diyā mātā-ṭhāñi ājñā la-ilā māseka rahiyā
আচার্যের ঠাঞি গিয়া আজ্ঞা মাগিলা । আচার্য-গোসাঞি প্রভুরে সন্দেশ কহিলা ॥ ১৭ ॥
ācāryera ṭhāñi giyā ājñā māgilā ācārya-gosāñi prabhure sandeśa kahilā
তরজা-প্রহেলী আচার্য কহেন ঠারে-ঠোরে । প্রভু মাত্র বুঝেন, কেহ বুঝিতে না পারে ॥ ১৮ ॥
tarajā-prahelī ācārya kahena ṭhāre-ṭhore prabhu mātra bujhena, keha bujhite nā pāre
“প্রভুরে কহিহ আমার কোটি নমস্কার । এই নিবেদন তাঁর চরণে আমার ॥ ১৯ ॥
“prabhure kahiha āmāra koṭi namaskāra ei nivedana tāṅra caraṇe āmāra
বাউলকে কহিহ, — লোক হইল বাউল । বাউলকে কহিহ, — হাটে না বিকায় চাউল ॥ ২০ ॥
bāulake kahiha, — loka ha-ila bāula bāulake kahiha, — hāṭe nā vikāya cāula
বাউলকে কহিহ, — কাযে নাহিক আউল । বাউলকে কহিহ, — ইহা কহিয়াছে বাউল ।।” ২১ ॥ ২১ ॥
bāulake kahiha, — kāye nāhika āula bāulake kahiha, — ihā kahiyāche bāula”
এত শুনি’ জগদানন্দ হাসিতে লাগিলা । নীলাচলে আসি’ তবে প্রভুরে কহিলা ॥ ২২ ॥
eta śuni’ jagadānanda hāsite lāgilā nīlācale āsi’ tabe prabhure kahilā
তরজা শুনি’ মহাপ্রভু ঈষত্ হাসিলা । ‘তাঁর যেই আজ্ঞা’ — বলি’ মৌন ধরিলা ॥ ২৩ ॥
tarajā śuni’ mahāprabhu īṣat hāsilā ‘tāṅra yei ājñā’ — bali’ mauna dharilā
জানিয়াও স্বরূপ গোসাঞি প্রভুরে পুছিল । ‘এই তরজার অর্থ বুঝিতে নারিল’ ॥ ২৪ ॥
jāniyāo svarūpa gosāñi prabhure puchila ‘ei tarajāra artha bujhite nārila’
প্রভু কহেন, — ‘আচার্য হয় পূজক প্রবল । আগম-শাস্ত্রের বিধি-বিধানে কুশল ॥ ২৫ ॥
prabhu kahena, — ‘ācārya haya pūjaka prabala āgama-śāstrera vidhi-vidhāne kuśala
উপাসনা লাগি’ দেবের করেন আবাহন । পূজা লাগি’ কত কাল করেন নিরোধন ॥ ২৬ ॥
upāsanā lāgi’ devera karena āvāhana pūjā lāgi’ kata kāla karena nirodhana
পূজা-নির্বাহণ হৈলে পাছে করেন বিসর্জন । তরজার না জানি অর্থ, কিবা তাঁর মন ॥ ২৭ ॥
pūjā-nirvāhaṇa haile pāche karena visarjana tarajāra nā jāni artha, kibā tāṅra mana
মহাযোগেশ্বর আচার্য — তরজাতে সমর্থ । আমিহ বুঝিতে নারি তরজার অর্থ ।।’ ২৮ ।। ॥ ২৮ ॥
mahā-yogeśvara ācārya — tarajāte samartha āmiha bujhite nāri tarajāra artha’
শুনিয়া বিস্মিত হইলা সব ভক্তগণ । স্বরূপ-গোসাঞি কিছু হইলা বিমন ॥ ২৯ ॥
śuniyā vismita ha-ilā saba bhakta-gaṇa svarūpa-gosāñi kichu ha-ilā vimana
সেই দিন হৈতে প্রভুর আর দশা হইল । কৃষ্ণের বিচ্ছেদ-দশা দ্বিগুণ বাড়িল ॥ ৩০ ॥
sei dina haite prabhura āra daśā ha-ila kṛṣṇera viccheda-daśā dviguṇa bāḍila
উন্মাদ-প্রলাপ-চেষ্টা করে রাত্রি-দিনে । রাধা-ভাবাবেশে বিরহ বাড়ে অনুক্ষণে ॥ ৩১ ॥
unmāda-pralāpa-ceṣṭā kare rātri-dine rādhā-bhāvāveśe viraha bāḍe anukṣaṇe
আচম্বিতে স্ফুরে কৃষ্ণের মথুরা-গমন । উদ্ঘূর্ণা-দশা হৈল উন্মাদ-লক্ষণ ॥ ৩২ ॥
ācambite sphure kṛṣṇera mathurā-gamana udghūrṇā-daśā haila unmāda-lakṣaṇa
রামানন্দের গলা ধরি’ করেন প্রলাপন । স্বরূপে পুছেন মানি’ নিজ-সখীগণ ॥ ৩৩ ॥
rāmānandera galā dhari’ karena pralāpana svarūpe puchena māni’ nija-sakhī-gaṇa
পূর্বে যেন বিশাখারে রাধিকা পুছিলা । সেই শ্লোক পড়ি’ প্রলাপ করিতে লাগিলা ॥ ৩৪ ॥
pūrve yena viśākhāre rādhikā puchilā sei śloka paḍi’ pralāpa karite lāgilā
ক্ব নন্দকুলচন্দ্রমাঃ ক্ব শিখিচন্দ্রকালঙ্কৃতিঃ ক্ব মন্দ্রমুরলীরবঃ ক্ব নু সুরেন্দ্রনীলদ্যুতিঃ । ক্ব রাসরসতাণ্ডবী ক্ব সখি জীবরক্ষৌষধি- নিধির্মম সুহৃত্তমঃ ক্ব বত হন্ত হা ধিগ্বিধিম্ ॥ ৩৫ ॥
kva nanda-kula-candramāḥ kva śikhi-candrakālaṅkṛtiḥ kva mandra-muralī-ravaḥ kva nu surendra-nīla-dyutiḥ kva rāsa-rasa-tāṇḍavī kva sakhi jīva-rakṣauṣadhir nidhir mama suhṛt-tamaḥ kva bata hanta hā dhig vidhim
“ব্রজেন্দ্রকুল — দুগ্ধসিন্ধু, কৃষ্ণ তাহে পূর্ণ ইন্দু, জন্মি’ কৈলা জগৎ উজোর । কান্ত্যমৃত যেবা পিয়ে, নিরন্তর পিয় জিয়ে, ব্রজ-জনের নয়ন-চকোর ॥ ৩৬ ॥
“vrajendra-kula — dugdha-sindhu, kṛṣṇa tāhe pūrṇa indu, janmi’ kailā jagat ujora kānty-amṛta yebā piye, nirantara piyā jiye, vraja-janera nayana-cakora
সখি হে, কোথা কৃষ্ণ, করাহ দরশন । ক্ষণেকে যাহার মুখ, না দেখিলে ফাটে বুক, শীঘ্র দেখাহ, না রহে জীবন ।। ৩৭ ।। ধ্রু ।। ॥ ৩৭ ॥
sakhi he, kothā kṛṣṇa, karāha daraśana kṣaṇeke yāhāra mukha, nā dekhile phāṭe buka, śīghra dekhāha, nā rahe jīvana
এই ব্রজের রমণী, কামার্কতপ্ত-কুমুদিনী, নিজ-করামৃত দিয়া দান । প্রফুল্লিত করে যেই, কাহাঁ মোর চন্দ্র সেই, দেখাহ, সখি, রাখ মোর প্রাণ ॥ ৩৮ ॥
ei vrajera ramaṇī, kāmārka-tapta-kumudinī, nija-karāmṛta diyā dāna praphullita kare yei, kāhāṅ mora candra sei, dekhāha, sakhi, rākha mora prāṇa
কাহাঁ সে চূড়ার ঠাম, শিখিপিঞ্ছের উড়ান, নব-মেঘে যেন ইন্দ্রধনু । পীতাম্বর — তড়িদ্দ্যুতি, মুক্তামালা — বকপাঁতি, নবাম্বুদ জিনি’ শ্যামতনু ॥ ৩৯ ॥
kāhāṅ se cūḍāra ṭhāma, śikhi-piñchera uḍāna, nava-meghe yena indra-dhanu pītāmbara — taḍid-dyuti, muktā-mālā — baka-pāṅti, navāmbuda jini’ śyāma-tanu
একবার যার নয়নে লাগে, সদা তার হৃদয়ে জাগে, কৃষ্ণতনু — যেন আম্র-আঠা । নারী-মনে পৈশে হায়, যত্নে নাহি বাহিরায়, তনু নহে, — সেয়াকুলের কাঁটা ॥ ৪০ ॥
eka-bāra yāra nayane lāge, sadā tāra hṛdaye jāge, kṛṣṇa-tanu — yena āmra-āṭhā nārī-mane paiśe hāya, yatne nāhi bāhirāya, tanu nahe, — seyā-kulera kāṅṭā
জিনিয়া তমালদ্যুতি, ইন্দ্রনীল-সম কান্তি, সে কান্তিতে জগৎ মাতায় । শৃঙ্গার-রস-সার ছানি’ তাতে চন্দ্র-জ্যোৎস্না সানি’, জানি বিধি নিরমিলা তায় ॥ ৪১ ॥
jiniyā tamāla-dyuti, indranīla-sama kānti, se kāntite jagat mātāya śṛṅgāra-rasa-sāra chāni’, tāte candra-jyotsnā sāni’, jāni vidhi niramilā tāya
কাহাঁ সে মুরলীধ্বনি, নবাভ্র-গর্জিত জিনি’, জগৎ আকর্ষে শ্রবণে যাহার । উঠি’ ধায় ব্রজ-জন, তৃষিত চাতকগণ, আসি’ পিয়ে কান্ত্যমৃত-ধার ॥ ৪২ ॥
kāhāṅ se muralī-dhvani, navābhra-garjita jini’, jagat ākarṣe śravaṇe yāhāra uṭhi’ dhāya vraja-jana, tṛṣita cātaka-gaṇa, āsi’ piye kānty-amṛta-dhāra
মোর সেই কলানিধি, প্রাণরক্ষা-মহৌষধি, সখি, মোর তেঁহো সুহৃত্তম । দেহ জীয়ে তাঁহা বিনে, ধিক্ এই জীবনে, বিধি করে এত বিড়ম্বন !” ৪৩ ।। ॥ ৪৩ ॥
mora sei kalā-nidhi, prāṇa-rakṣā-mahauṣadhi, sakhi, mora teṅho suhṛttama deha jīye tāṅhā vine, dhik ei jīvane, vidhi kare eta viḍambana!”
‘যে-জন জীতে নাহি চায়, তারে কেনে জীয়ায়’, বিধিপ্রতি উঠে ক্রোধ-শোক । বিধিরে করে ভর্ত্সন, কৃষ্ণে দেন ওলাহন, পড়ি’ ভাগবতের এক শ্লোক ॥ ৪৪ ॥
‘ye-jana jīte nāhi cāya, tāre kene jīyāya’, vidhi-prati uṭhe krodha-śoka vidhire kare bhartsana, kṛṣṇe dena olāhana, paḍi’ bhāgavatera eka śloka
অহো বিধাতস্তব ন ক্বচিদ্দয়া সংযোজ্য মৈত্র্যা প্রণয়েন দেহিনঃ । তাংশ্চাকৃতার্থান্ বিযুনঙক্ষ্যপার্থকং বিচেষ্টিতং তেঽর্ভকচেষ্টিতং যথা ॥ ৪৫ ॥
aho vidhātas tava na kvacid dayā saṁyojya maitryā praṇayena dehinaḥ tāṁś cākṛtārthān viyunaṅkṣy apārthakaṁ viceṣṭitaṁ te ’rbhaka-ceṣṭitaṁ yathā
“না জানিস্ প্রেম-মর্ম, ব্যর্থ করিস্ পরিশ্রম, তোর চেষ্টা — বালক-সমান । ‘তোর যদি লাগ্ পাইয়ে, তবে তোরে শিক্ষা দিয়ে, এমন যেন না করিস্ বিধান ॥ ৪৬ ॥
“nā jānis prema-marma, vyartha karis pariśrama, tora ceṣṭā — bālaka-samāna tora yadi lāg pāiye, tabe tore śikṣā diye, emana yena nā karis vidhāna
অরে বিধি, তুই বড়ই নিঠুর । অন্যোঽন্য দুর্লভ জন, প্রেমে করাঞা সম্মিলন, ‘অকৃতার্থান্’ কেনে করিস্ দূর ? ৪৭ ।। ধ্রু ।। ॥ ৪৭ ॥
are vidhi, tui baḍa-i niṭhura anyo’nya durlabha jana, preme karāñā sammilana, ‘akṛtārthān’ kene karis dūra?
অরে বিধি অকরুণ, দেখাঞা কৃষ্ণানন, নেত্র-মন লোভাইলা মোর । ক্ষণেকে করিতে পান, কাড়ি’ নিলা অন্য স্থান, পাপ কৈলি ‘দত্ত-অপহার’ ॥ ৪৮ ॥
are vidhi akaruṇa, dekhāñā kṛṣṇānana, netra-mana lobhāilā mora kṣaṇeke karite pāna, kāḍi’ nilā anya sthāna, pāpa kaili ‘datta-apahāra’
‘অক্রূর করে তোমার দোষ, আমায় কেনে কর রোষ’, ইহা যদি কহ ‘দুরাচার’ । তুই অক্রূর-মূর্তি ধরি’, কৃষ্ণ নিলি চুরি করি’, অন্যের নহে ঐছে ব্যবহার ॥ ৪৯ ॥
‘akrūra kare tomāra doṣa, āmāya kene kara roṣa’, ihā yadi kaha ‘durācāra’ tui akrūra-mūrti dhari’, kṛṣṇa nili curi kari’, anyera nahe aiche vyavahāra
আপনার কর্ম-দোষ, তোরে কিবা করি রোষ, তোয়-মোয় সম্বন্ধ বিদূর । যে আমার প্রাণনাথ, একত্র রহি যাঁর সাথ, সেই কৃষ্ণ হইলা নিঠুর ! ৫০ ।। ॥ ৫০ ॥
āpanāra karma-doṣa, tore kibā kari roṣa, toya-moya sambandha vidūra ye āmāra prāṇa-nātha, ekatra rahi yāṅra sātha, sei kṛṣṇa ha-ilā niṭhura!
সব ত্যজি’ ভজি যাঁরে, সেই আপন-হাতে মারে, নারীবধে কৃষ্ণের নাহি ভয় । তাঁর লাগি’ আমি মরি, উলটি’ না চাহে হরি, ক্ষণমাত্রে ভাঙ্গিল প্রণয় ॥ ৫১ ॥
saba tyaji’ bhaji yāṅre, sei āpana-hāte māre, nārī-vadhe kṛṣṇera nāhi bhaya tāṅra lāgi’ āmi mari, ulaṭi’ nā cāhe hari, kṣaṇa-mātre bhāṅgila praṇaya
কৃষ্ণে কেনে করি রোষ, আপন দুর্দৈব-দোষ, পাকিল মোর এই পাপফল । যে কৃষ্ণ — মোর প্রেমাধীন, তারে কৈল উদাসীন, এই মোর অভাগ্য প্রবল ।।” ৫২ ।। ॥ ৫২ ॥
kṛṣṇe kene kari roṣa, āpana durdaiva-doṣa, pākila mora ei pāpa-phala ye kṛṣṇa — mora premādhīna, tāre kaila udāsīna, ei mora abhāgya prabala”
এইমত গৌর-রায়, বিষাদে করে হায় হায়, ‘হা হা কৃষ্ণ, তুমি গেলা কতি ?’ গোপীভাব হৃদয়ে, তার বাক্যে বিলাপয়ে, ‘গোবিন্দ দামোদর মাধবেতি’ ॥ ৫৩ ॥
ei-mata gaura-rāya, viṣāde kare hāya hāya, ‘hā hā kṛṣṇa, tumi gelā kati?’ gopī-bhāva hṛdaye, tāra vākye vilāpaye, ‘govinda dāmodara mādhaveti’
তবে স্বরূপ-রামরায়, করি’ নানা উপায়, মহাপ্রভুর করে আশ্বাসন । গায়েন সঙ্গম-গীত, প্রভুর ফিরাইলা চিত, প্রভুর কিছু স্থির হৈল মন ॥ ৫৪ ॥
tabe svarūpa-rāma-rāya, kari’ nānā upāya, mahāprabhura kare āśvāsana gāyena saṅgama-gīta, prabhura phirāilā cita, prabhura kichu sthira haila mana
এইমত বিলপিতে অর্ধরাত্রি গেল । গম্ভীরাতে স্বরূপ-গোসাঞ্চি প্রভুরে শোয়াইল ॥ ৫৫ ॥
ei-mata vilapite ardha-rātri gela gambhīrāte svarūpa-gosāñi prabhure śoyāila
প্রভুরে শোয়াঞা রামানন্দ গেলা ঘরে । স্বরূপ, গোবিন্দ শুইলা গম্ভীরার দ্বারে ॥ ৫৬ ॥
prabhure śoyāñā rāmānanda gelā ghare svarūpa, govinda śuilā gambhīrāra dvāre
প্রেমাবেশে মহাপ্রভুর গর-গর মন । নামসঙ্কীর্তন করি’ করেন জাগরণ ॥ ৫৭ ॥
premāveśe mahāprabhura gara-gara mana nāma-saṅkīrtana kari’ karena jāgaraṇa
বিরহে ব্যাকুল প্রভু উদ্বেগে উঠিলা । গম্ভীরার ভিত্ত্যে মুখ ঘষিতে লাগিলা ॥ ৫৮ ॥
virahe vyākula prabhu udvege uṭhilā gambhīrāra bhittye mukha ghaṣite lāgilā
মুখে, গণ্ডে, নাকে ক্ষত হইল অপার । ভাবাবেশে না জানেন প্রভু, পড়ে রক্তধার ॥ ৫৯ ॥
mukhe, gaṇḍe, nāke kṣata ha-ila apāra bhāvāveśe nā jānena prabhu, paḍe rakta-dhāra
সর্বরাত্রি করেন ভাবে মুখ সংঘর্ষণ । গোঁ-গোঁ-শব্দ করেন, — স্বরূপ শুনিলা তখন ॥ ৬০ ॥
sarva-rātri karena bhāve mukha saṅgharṣaṇa goṅ-goṅ-śabda karena, — svarūpa śunilā takhana
দীপ জ্বালি’ ঘরে গেলা, দেখি’ প্রভুর মুখ । স্বরূপ, গোবিন্দ দুঁহার হৈল বড় দুঃখ ॥ ৬১ ॥
dīpa jvāli’ ghare gelā, dekhi’ prabhura mukha svarūpa, govinda duṅhāra haila baḍa duḥkha
প্রভুরে শয্যাতে আনি’ সুস্থির করাইলা । ‘কাঁহে কৈলা এই তুমি?’ — স্বরূপ পুছিলা ॥ ৬২ ॥
prabhure śayyāte āni’ susthira karāilā ‘kāṅhe kailā ei tumi?’ — svarūpa puchilā
প্রভু কহেন, — “উদ্বেগে ঘরে না পারি রহিতে । দ্বার চাহি’ বুলি’ শীঘ্র বাহির হইতে ॥ ৬৩ ॥
prabhu kahena, — “udvege ghare nā pāri rahite dvāra cāhi’ buli’ śīghra bāhira ha-ite
দ্বার নাহি’ পাঞা মুখ লাগে চারিভিতে । ক্ষত হয়, রক্ত পড়ে, না পাই যাইতে ।।” ৬৪ ।। ॥ ৬৪ ॥
dvāra nāhi’ pāñā mukha lāge cāri-bhite kṣata haya, rakta paḍe, nā pāi yāite”
উন্মাদ-দশায় প্রভুর স্থির নহে মন । যেই করে, যেই বোলে সব, — উন্মাদ-লক্ষণ ॥ ৬৫ ॥
unmāda-daśāya prabhura sthira nahe mana yei kare, yei bole saba, — unmāda-lakṣaṇa
স্বরূপ-গোসাঞি তবে চিন্তা পাইলা মনে । ভক্তগণ লঞা বিচার কৈলা আর দিনে ॥ ৬৬ ॥
svarūpa-gosāñi tabe cintā pāilā mane bhakta-gaṇa lañā vicāra kailā āra dine
সব ভক্ত মেলি’ তবে প্রভুরে সাধিল । শঙ্কর-পণ্ডিতে প্রভুর সঙ্গে শোয়াইল ॥ ৬৭ ॥
saba bhakta meli’ tabe prabhure sādhila śaṅkara-paṇḍite prabhura saṅge śoyāila
প্রভু-পাদতলে শঙ্কর করেন শয়ন । প্রভু তাঁর উপর করেন পাদ-প্রসারণ ॥ ৬৮ ॥
prabhu-pāda-tale śaṅkara karena śayana prabhu tāṅra upara karena pāda-prasāraṇa
‘প্রভু-পাদোপাধান’ বলি’ তাঁর নাম হইল । পূর্বে বিদুরে যেন শ্রীশুক বর্ণিল ॥ ৬৯ ॥
‘prabhu-pādopādhāna’ bali’ tāṅra nāma ha-ila pūrve vidure yena śrī-śuka varṇila
ইতি-ব্রুবাণং বিদুরং বিনীতং সহস্রশীর্ষ্ণশ্চরণোপধানম্ । প্রহৃষ্টরোমা ভগবৎকথায়াং প্রণীয়মানো মুনিরভ্যচষ্ট ॥ ৭০ ॥
iti bruvāṇaṁ viduraṁ vinītaṁ sahasra-śīrṣṇaś caraṇopadhānam prahṛṣṭa-romā bhagavat-kathāyāṁ praṇīyamāno munir abhyacaṣṭa
শঙ্কর করেন প্রভুর পাদ-সম্বাহন । ঘুমাঞা পড়েন, তৈছে করেন শয়ন ॥ ৭১ ॥
śaṅkara karena prabhura pāda-samvāhana ghumāñā paḍena, taiche karena śayana
উঘাড়-অঙ্গে পড়িয়া শঙ্কর নিদ্রা যায় । প্রভু উঠি’ আপন-কাঁথা তাহারে জড়ায় ॥ ৭২ ॥
ughāḍa-aṅge paḍiyā śaṅkara nidrā yāya prabhu uṭhi’ āpana-kāṅthā tāhāre jaḍāya
নিরন্তর ঘুমায় শঙ্কর শীঘ্র-চেতন । বসি’ পাদ চাপি’ করে রাত্রি-জাগরণ ॥ ৭৩ ॥
nirantara ghumāya śaṅkara śīghra-cetana vasi’ pāda cāpi’ kare rātri-jāgaraṇa
তাঁর ভয়ে নারেন প্রভু বাহিরে যাইতে । তাঁর ভয়ে নারেন ভিত্ত্যে মুখাব্জ ঘষিতে ॥ ৭৪ ॥
tāṅra bhaye nārena prabhu bāhire yāite tāṅra bhaye nārena bhittye mukhābja ghaṣite
এই লীলা মহাপ্রভুর রঘুনাথ-দাস । গৌরাঙ্গ-স্তবকল্পবৃক্ষে করিয়াছে প্রকাশ ॥ ৭৫ ॥
ei līlā mahāprabhura raghunātha-dāsa gaurāṅga-stava-kalpavṛkṣe kariyāche prakāśa
স্বকীয়স্য প্রাণার্বুদসদৃশ-গোষ্ঠস্য বিরহাত্ প্রলাপানুন্মাদাত্ সততমতি কুর্বন্ বিকলধীঃ । দধদ্ভিত্তৌ শশ্বদ্বদনবিধুঘর্ষেণ রুধিরং ক্ষতোত্থং গৌরাঙ্গো হৃদয় উদয়ন্মাং মদয়তি ॥ ৭৬ ॥
svakīyasya prāṇārbuda-sadṛśa-goṣṭhasya virahāt pralāpān unmādāt satatam ati kurvan vikala-dhīḥ dadhad bhittau śaśvad vadana-vidhu-gharṣeṇa rudhiraṁ kṣatotthaṁ gaurāṅgo hṛdaya udayan māṁ madayati
এইমত মহাপ্রভু রাত্রি-দিবসে । প্রেমসিন্ধু-মগ্ন রহে, কভু ডুবে, ভাসে ॥ ৭৭ ॥
ei-mata mahāprabhu rātri-divase prema-sindhu-magna rahe, kabhu ḍube, bhāse
এককালে বৈশাখের পৌর্ণমাসী-দিনে । রাত্রিকালে মহাপ্রভু চলিলা উদ্যানে ॥ ৭৮ ॥
eka-kāle vaiśākhera paurṇamāsī-dine rātri-kāle mahāprabhu calilā udyāne
‘জগন্নাথবল্লভ’ নাম উদ্যানপ্রধানে । প্রবেশ করিলা প্রভু লঞা ভক্তগণে ॥ ৭৯ ॥
‘jagannātha-vallabha’ nāma udyāna-pradhāne praveśa karilā prabhu lañā bhakta-gaṇe
প্রফুল্লিত বৃক্ষ-বল্লী, — যেন বৃন্দাবন । শুক, শারী, পিক, ভৃঙ্গ করে আলাপন ॥ ৮০ ॥
praphullita vṛkṣa-vallī, — yena vṛndāvana śuka, śārī, pika, bhṛṅga kare ālāpana
পুষ্পগন্ধ লঞা বহে মলয়-পবন । ‘গুরু’ হঞা তরুলতায় শিখায় নাচন ॥ ৮১ ॥
puṣpa-gandha lañā vahe malaya-pavana ‘guru’ hañā taru-latāya śikhāya nācana
পূর্ণচন্দ্র-চন্দ্রিকায় পরম উজ্জ্বল । তরুলতাদি জ্যোৎস্নায় করে ঝলমল ॥ ৮২ ॥
pūrṇa-candra-candrikāya parama ujjvala taru-latādi jyotsnāya kare jhalamala
ছয় ঋতুগণ যাহাঁ বসন্ত প্রধান । দেখি’ আনন্দিত হৈলা গৌর ভগবান্ ॥ ৮৩ ॥
chaya ṛtu-gaṇa yāhāṅ vasanta pradhāna dekhi’ ānandita hailā gaura bhagavān
“ললিত-লবঙ্গলতা” পদ গাওয়াঞা । নৃত্য করি’ বুলেন প্রভু নিজগণ লঞা ॥ ৮৪ ॥
“lalita-lavaṅga-latā” pada gāoyāñā nṛtya kari’ bulena prabhu nija-gaṇa lañā
প্রতিবৃক্ষবল্লী ঐছে ভ্রমিতে ভ্রমিতে । অশোকের তলে কৃষ্ণে দেখেন আচম্বিতে ॥ ৮৫ ॥
prati-vṛkṣa-vallī aiche bhramite bhramite aśokera tale kṛṣṇe dekhena ācambite
কৃষ্ণ দেখি’ মহাপ্রভু ধাঞা চলিলা । আগে দেখি’ হাসি’ কৃষ্ণ অন্তর্ধান হইলা ॥ ৮৬ ॥
kṛṣṇa dekhi’ mahāprabhu dhāñā calilā āge dekhi’ hāsi’ kṛṣṇa antardhāna ha-ilā
আগে পাইলা কৃষ্ণে, তাঁরে পুনঃ হারাঞা । ভূমেতে পড়িলা প্রভু মূর্চ্ছিত হঞা ॥ ৮৭ ॥
āge pāilā kṛṣṇe, tāṅre punaḥ hārāñā bhūmete paḍilā prabhu mūrcchita hañā
কৃষ্ণের শ্রীঅঙ্গগন্ধে ভরিছে উদ্যানে । সেই গন্ধ পাঞা প্রভু হৈলা অচেতনে ॥ ৮৮ ॥
kṛṣṇera śrī-aṅga-gandhe bhariche udyāne sei gandha pāñā prabhu hailā acetane
নিরন্তর নাসায় পশে কৃষ্ণ-পরিমল । গন্ধ আস্বাদিতে প্রভু হইলা পাগল ॥ ৮৯ ॥
nirantara nāsāya paśe kṛṣṇa-parimala gandha āsvādite prabhu ha-ilā pāgala
কৃষ্ণগন্ধ-লুব্ধা রাধা সখীরে যে কহিলা । সেই শ্লোক পড়ি’ প্রভু অর্থ করিলা ॥ ৯০ ॥
kṛṣṇa-gandha-lubdhā rādhā sakhīre ye kahilā sei śloka paḍi’ prabhu artha karilā
কুরঙ্গমদজিদ্বপুঃপরিমলোর্মিকৃষ্টাঙ্গনঃ স্বকাঙ্গ-নলিনাষ্টকে শশিযুতাব্জগন্ধপ্রথঃ । মদেন্দুবরচন্দনাগুরুসুগন্ধিচর্চার্চিতঃ স মে মদনমোহনঃ সখি তনোতি নাসাস্পৃহাম্ ॥ ৯১ ॥
kuraṅga-mada-jid-vapuḥ-parimalormi-kṛṣṭāṅganaḥ svakāṅga-nalināṣṭake śaśi-yutābja-gandha-prathaḥ madenduvara-candanāguru-sugandhi-carcārcitaḥ sa me madana-mohanaḥ sakhi tanoti nāsā-spṛhām
কস্তূরিকা-নীলোত্পল, তার যেই পরিমল, তাহা জিনি’ কৃষ্ণ-অঙ্গ-গন্ধ । ব্যাপে চৌদ্দ-ভুবনে, করে সর্ব আকর্ষণে, নারীগণের আঁখি করে অন্ধ ॥ ৯২ ॥
kastūrikā-nīlotpala, tāra yei parimala, tāhā jini’ kṛṣṇa-aṅga-gandha vyāpe caudda-bhuvane, kare sarva ākarṣaṇe, nārī-gaṇera āṅkhi kare andha
সখি হে, কৃষ্ণগন্ধ জগৎ মাতায় । নারীর নাসাতে পশে, সর্বকাল তাহাঁ বৈসে, কৃষ্ণপাশ ধরি’ লঞা যায় ।। ৯৩ ।। ধ্রু ।। ॥ ৯৩ ॥
sakhi he, kṛṣṇa-gandha jagat mātāya nārīra nāsāte paśe, sarva-kāla tāhāṅ vaise, kṛṣṇa-pāśa dhari’ lañā yāya
নেত্র-নাভি, বদন, কর-যুগ চরণ, এই অষ্টপদ্ম কৃষ্ণ-অঙ্গে । কর্পূর-লিপ্ত কমল, তার যৈছে পরিমল, সেই গন্ধ অষ্টপদ্ম-সঙ্গে ॥ ৯৪ ॥
netra-nābhi, vadana, kara-yuga caraṇa, ei aṣṭa-padma kṛṣṇa-aṅge karpūra-lipta kamala, tāra yaiche parimala, sei gandha aṣṭa-padma-saṅge
হেম-কীলিত চন্দন, তাহা করি’ ঘর্ষণ, তাহে অগুরু, কুঙ্কুম, কস্তূরী । কর্পূর-সনে চর্চা অঙ্গে, পূর্ব অঙ্গের গন্ধ সঙ্গে, মিলি’ তারে যেন কৈল চুরি ॥ ৯৫ ॥
hema-kīlita candana, tāhā kari’ gharṣaṇa, tāhe aguru, kuṅkuma, kastūrī karpūra-sane carcā aṅge, pūrva aṅgera gandha saṅge, mili’ tāre yena kaila curi
হরে নারীর তনুমন, নাসা করে ঘূর্ণন, খসায় নীবি, ছুটায় কেশবন্ধ । করিয়া আগে বাউরী, নাচায় জগৎ-নারী, হেন ডাকাতিয়া কৃষ্ণাঙ্গগন্ধ ॥ ৯৬ ॥
hare nārīra tanu-mana, nāsā kare ghūrṇana, khasāya nīvi, chuṭāya keśa-bandha kariyā āge bāurī, nācāya jagat-nārī, hena ḍākātiyā kṛṣṇāṅga-gandha
সেই গন্ধবশ নাসা, সদা করে গন্ধের আশা, কভু পায়, কভু নাহি পায় । পাইলে পিয়া পেট ভরে, পিঙ পিঙ তবু করে, না পাইলে তৃষ্ণায় মরি’ যায় ॥ ৯৭ ॥
sei gandha-vaśa nāsā, sadā kare gandhera āśā, kabhu pāya, kabhu nāhi pāya pāile piyā peṭa bhare, piṅa piṅa tabu kare, nā pāile tṛṣṇāya mari’ yāya
মদনমোহন-নাট, পসারি গন্ধের হাট, জগন্নারী-গ্রাহকে লোভায় । বিনা-মূল্যে দেয় গন্ধ, গন্ধ দিয়া করে অন্ধ, ঘর যাইতে পথ নাহি পায় ।।” ৯৮ ।। ॥ ৯৮ ॥
madana-mohana-nāṭa, pasāri gandhera hāṭa, jagan-nārī-grāhake lobhāya vinā-mūlye deya gandha, gandha diyā kare andha, ghara yāite patha nāhi pāya”
এইমত গৌরহরি, গন্ধে কৈল মন চুরি, ভৃঙ্গপ্রায় ইতি-উতি ধায় । যায় বৃক্ষলতা-পাশে, কৃষ্ণ স্ফুরে — সেই আশে, কৃষ্ণ না পায়, গন্ধমাত্র পায় ॥ ৯৯ ॥
ei-mata gaurahari, gandhe kaila mana curi, bhṛṅga-prāya iti-uti dhāya yāya vṛkṣa-latā-pāśe, kṛṣṇa sphure — sei āśe, kṛṣṇa nā pāya, gandha-mātra pāya
স্বরূপ-রামানন্দ গায়, প্রভু নাচে, সুখ পায়, এইমতে প্রাতঃকাল হৈল । স্বরূপ-রামানন্দরায়, করি নানা উপায়, মহাপ্রভুর বাহ্যস্ফূর্তি কৈল ॥ ১০০ ॥
svarūpa-rāmānanda gāya, prabhu nāce, sukha pāya, ei-mate prātaḥ-kāla haila svarūpa-rāmānanda-rāya, kari nānā upāya, mahāprabhura bāhya-sphūrti kaila
মাতৃভক্তি, প্রলাপন, ভিত্ত্যে মুখ-ঘর্ষণ, কৃষ্ণগন্ধ-স্ফূর্ত্যে দিব্যনৃত্য । এই চারিলীলা-ভেদে, গাইল এই পরিচ্ছেদে, কৃষ্ণদাস রূপগোসাঞি-ভৃত্য ॥ ১০১ ॥
mātṛ-bhakti, pralāpana, bhittye mukha-gharṣaṇa, kṛṣṇa-gandha-sphūrtye divya-nṛtya ei cāri-līlā-bhede, gāila ei paricchede, kṛṣṇadāsa rūpa-gosāñi-bhṛtya
এইমত মহাপ্রভু পাঞা চেতন । স্নান করি’ কৈল জগন্নাথ-দরশন ॥ ১০২ ॥
ei-mata mahāprabhu pāñā cetana snāna kari’ kaila jagannātha-daraśana
অলৌকিক কৃষ্ণলীলা, দিব্যশক্তি তার । তর্কের গোচর নহে চরিত্র যাহার ॥ ১০৩ ॥
alaukika kṛṣṇa-līlā, divya-śakti tāra tarkera gocara nahe caritra yāhāra
এই প্রেম সদা জাগে যাহার অন্তরে । পণ্ডিতেহ তার চেষ্টা বুঝিতে না পারে ॥ ১০৪ ॥
ei prema sadā jāge yāhāra antare paṇḍiteha tāra ceṣṭā bujhite nā pāre
ধন্যস্যায়ং নবঃ প্রেমা যস্যোন্মীলতি চেতসি । অন্তর্বাণীভিরপ্যস্য মুদ্রা সুষ্ঠু সুদুর্গমা ॥ ১০৫ ॥
dhanyasyāyaṁ navaḥ premā yasyonmīlati cetasi antar-vāṇībhir apy asya mudrā suṣṭhu su-durgamā
অলৌকিক প্রভুর ‘চেষ্টা’, ‘প্রলাপ’ শুনিয়া । তর্ক না করিহ, শুন বিশ্বাস করিয়া ॥ ১০৬ ॥
alaukika prabhura ‘ceṣṭā’, ‘pralāpa’ śuniyā tarka nā kariha, śuna viśvāsa kariyā
ইহার সত্যত্বে প্রমাণ শ্রীভাগবতে । শ্রীরাধার প্রেম-প্রলাপ ‘ভ্রমর-গীতা’তে ॥ ১০৭ ॥
ihāra satyatve pramāṇa śrī-bhāgavate śrī-rādhāra prema-pralāpa ‘bhramara-gītā’te
মহিষীর গীত যেন ‘দশমে’র শেষে । পণ্ডিতে না বুঝে তার অর্থবিশেষে ॥ ১০৮ ॥
mahiṣīra gīta yena ‘daśame’ra śeṣe paṇḍite nā bujhe tāra artha-viśeṣe
মহাপ্রভু-নিত্যানন্দ, দোঁহার দাসের দাস । যারে কৃপা করেন, তার হয় ইথে বিশ্বাস ॥ ১০৯ ॥
mahāprabhu-nityānanda, doṅhāra dāsera dāsa yāre kṛpā karena, tāra haya ithe viśvāsa
শ্রদ্ধা করি, শুন ইহা, শুনিতে মহাসুখ । খণ্ডিবে আধ্যাত্মিকাদি কুতর্কাদি-দুঃখ ॥ ১১০ ॥
śraddhā kari, śuna ihā, śunite mahā-sukha khaṇḍibe ādhyātmikādi kutarkādi-duḥkha
চৈতন্যচরিতামৃত — নিত্য-নূতন । শুনিতে শুনিতে জুড়ায় হৃদয়-শ্রবণ ॥ ১১১ ॥
caitanya-caritāmṛta — nitya-nūtana śunite śunite juḍāya hṛdaya-śravaṇa
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১১২ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa