CC Antya 20.1
প্রেমোদ্ভাবিতহর্ষের্ষ্যোদ্বেগদৈন্যার্তিমিশ্রিতম্ । লপিতং গৌরচন্দ্রস্য ভাগ্যবদ্ভির্নিষেব্যতে ॥ ১ ॥
premodbhāvita-harṣerṣyod- vega-dainyārti-miśritam lapitaṁ gauracandrasya bhāgyavadbhir niṣevyate
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Antya-līlā — Chapter 20: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
প্রেমোদ্ভাবিতহর্ষের্ষ্যোদ্বেগদৈন্যার্তিমিশ্রিতম্ । লপিতং গৌরচন্দ্রস্য ভাগ্যবদ্ভির্নিষেব্যতে ॥ ১ ॥
premodbhāvita-harṣerṣyod- vega-dainyārti-miśritam lapitaṁ gauracandrasya bhāgyavadbhir niṣevyate
জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya gauracandra jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
এইমত মহাপ্রভু বৈসে নীলাচলে । রজনী-দিবসে কৃষ্ণবিরহে বিহ্বলে ॥ ৩ ॥
ei-mata mahāprabhu vaise nīlācale rajanī-divase kṛṣṇa-virahe vihvale
স্বরূপ, রামানন্দ, — এই দুইজন-সনে । রাত্রি-দিনে রস-গীত-শ্লোক আস্বাদনে ॥ ৪ ॥
svarūpa, rāmānanda, — ei duijana-sane rātri-dine rasa-gīta-śloka āsvādane
নানা-ভাব উঠে প্রভুর হর্ষ, শোক, রোষ । দৈন্যোদ্বেগ-আর্তি উৎকণ্ঠা, সন্তোষ ॥ ৫ ॥
nānā-bhāva uṭhe prabhura harṣa, śoka, roṣa dainyodvega-ārti utkaṇṭhā, santoṣa
সেই সেই ভাবে নিজ-েই সেই সেই ভাবে নিজ শ্লোক পড়িয়া । শ্লোকের অর্থ আস্বাদয়ে দুইবন্ধু লঞা ॥ ৬ ॥
sei sei bhāve nija-śloka paḍiyā ślokera artha āsvādaye dui-bandhu lañā
কোন দিনে কোন ভাবে শ্লোক-পঠন । সেই শ্লোক আস্বাদিতে রাত্রি-জাগরণ ॥ ৭ ॥
kona dine kona bhāve śloka-paṭhana sei śloka āsvādite rātri-jāgaraṇa
হর্ষে প্রভু কহেন, — “শুন স্বরূপ-রামরায় । নামসঙ্কীর্তন — কলৌ পরম উপায় ॥ ৮ ॥
harṣe prabhu kahena, — “śuna svarūpa-rāma-rāya nāma-saṅkīrtana — kalau parama upāya
সঙ্কীর্তনযজ্ঞে কলৌ কৃষ্ণ-আরাধন । সেই ত’ সুমেধা পায় কৃষ্ণের চরণ ॥ ৯ ॥
saṅkīrtana-yajñe kalau kṛṣṇa-ārādhana sei ta’ sumedhā pāya kṛṣṇera caraṇa
কৃষ্ণবর্ণং ত্বিষাঽকৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্রপার্ষদম্ । যজ্ঞৈঃ সঙ্কীর্তনপ্রায়ৈর্যজন্তি হি সুমেধসঃ ॥ ১০ ॥
kṛṣṇa-varṇaṁ tviṣākṛṣṇaṁ sāṅgopāṅgāstra-pārṣadam yajñaiḥ saṅkīrtana-prāyair yajanti hi su-medhasaḥ
নামসঙ্কীর্তন হৈতে সর্বানর্থ-নাশ । সর্ব-শুভোদয়, কৃষ্ণ-প্রেমের উল্লাস ॥ ১১ ॥
nāma-saṅkīrtana haite sarvānartha-nāśa sarva-śubhodaya, kṛṣṇa-premera ullāsa
চেতোদর্পণমার্জনং ভবমহাদাবাগ্নিনির্বাপণং শ্রেয়ঃকৈরবচন্দ্রিকাবিতরণং বিদ্যাবধূজীবনম্ । আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণসঙ্কীর্তনম্ ॥ ১২ ॥
ceto-darpaṇa-mārjanaṁ bhava-mahā-dāvāgni-nirvāpaṇaṁ śreyaḥ-kairava-candrikā-vitaraṇaṁ vidyā-vadhū-jīvanam ānandāmbudhi-vardhanaṁ prati-padaṁ pūrṇāmṛtāsvādanaṁ sarvātma-snapanaṁ paraṁ vijayate śrī-kṛṣṇa-saṅkīrtanam
সঙ্কীর্তন হৈতে পাপ-সংসার-নাশন । চিত্তশুদ্ধি, সর্বভক্তিসাধন-উদ্গম ॥ ১৩ ॥
saṅkīrtana haite pāpa-saṁsāra-nāśana citta-śuddhi, sarva-bhakti-sādhana-udgama
কৃষ্ণপ্রেমোদ্গম, প্রেমামৃত-আস্বাদন । কৃষ্ণপ্রাপ্তি, সেবামৃত-সমুদ্রে মজ্জন ॥ ১৪ ॥
kṛṣṇa-premodgama, premāmṛta-āsvādana kṛṣṇa-prāpti, sevāmṛta-samudre majjana
উঠিল বিষাদ, দৈন্য, — পড়ে আপন-শ্লোক । যাহার অর্থ শুনি’ সব যায় দুঃখ-শোক ॥ ১৫ ॥
uṭhila viṣāda, dainya, — paḍe āpana-śloka yāhāra artha śuni’ saba yāya duḥkha-śoka
নাম্নামকারি বহুধা নিজসর্বশক্তি- স্তত্রার্পিতা নিয়মিতঃ স্মরণে ন কালঃ । এতাদৃশী তব কৃপা ভগবন্মমাপি দুর্দৈবমীদৃশমিহাজনি নানুরাগঃ ॥ ১৬ ॥
nāmnām akāri bahudhā nija-sarva-śaktis tatrārpitā niyamitaḥ smaraṇe na kālaḥ etādṛśī tava kṛpā bhagavan mamāpi durdaivam īdṛśam ihājani nānurāgaḥ
অনেক-লোকের বাঞ্ছা — অনেক-প্রকার । কৃপাতে করিল অনেক-নামের প্রচার ॥ ১৭ ॥
aneka-lokera vāñchā — aneka-prakāra kṛpāte karila aneka-nāmera pracāra
খাইতে শুইতে যথা তথা নাম লয় । কাল-দেশ-নিয়ম নাহি, সর্ব সিদ্ধি হয় ॥ ১৮ ॥
khāite śuite yathā tathā nāma laya kāla-deśa-niyama nāhi, sarva siddhi haya
“সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ । আমার দুর্দৈব, — নামে নাহি অনুরাগ !!” ১৯ ।। ॥ ১৯ ॥
“sarva-śakti nāme dilā kariyā vibhāga āmāra durdaiva, — nāme nāhi anurāga!!”
যেরূপে লইলে নাম প্রেম উপজয় । তাহার লক্ষণ শুন, স্বরূপ-রামরায় ॥ ২০ ॥
ye-rūpe la-ile nāma prema upajaya tāhāra lakṣaṇa śuna, svarūpa-rāma-rāya
তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা । অমানিনা মানদেন কীর্তনীয়ঃ সদা হরিঃ ॥ ২১ ॥
tṛṇād api su-nīcena taror iva sahiṣṇunā amāninā māna-dena kīrtanīyaḥ sadā hariḥ
উত্তম হঞা আপনাকে মানে তৃণাধম । দুইপ্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষসম ॥ ২২ ॥
uttama hañā āpanāke māne tṛṇādhama dui-prakāre sahiṣṇutā kare vṛkṣa-sama
বৃক্ষ যেন কাটিলেহ কিছু না বোলয় । শুকাঞা মৈলেহ কারে পানী না মাগয় ॥ ২৩ ॥
vṛkṣa yena kāṭileha kichu nā bolaya śukāñā maileha kāre pānī nā māgaya
যেই যে মাগয়ে, তারে দেয় আপন-ধন । ঘর্ম-বৃষ্টি সহে, আনের করয়ে রক্ষণ ॥ ২৪ ॥
yei ye māgaye, tāre deya āpana-dhana gharma-vṛṣṭi sahe, ānera karaye rakṣaṇa
উত্তম হঞা বৈষ্ণব হবে নিরভিমান । জীবে সম্মান দিবে জানি’ ‘কৃষ্ণ’-অধিষ্ঠান ॥ ২৫ ॥
uttama hañā vaiṣṇava habe nirabhimāna jīve sammāna dibe jāni’ ‘kṛṣṇa’-adhiṣṭhāna
এইমত হঞা যেই কৃষ্ণনাম লয় । শ্রীকৃষ্ণচরণে তাঁর প্রেম উপজয় ॥ ২৬ ॥
ei-mata hañā yei kṛṣṇa-nāma laya śrī-kṛṣṇa-caraṇe tāṅra prema upajaya
কহিতে কহিতে প্রভুর দৈন্য বাড়িলা । ‘শুদ্ধভক্তি’ কৃষ্ণ-ঠাঞি মাগিতে লাগিলা ॥ ২৭ ॥
kahite kahite prabhura dainya bāḍilā ‘śuddha-bhakti’ kṛṣṇa-ṭhāñi māgite lāgilā
প্রেমের স্বভাব — যাহাঁ প্রেমের সম্বন্ধ । সেই মানে, — ‘কৃষ্ণে মোর নাহি প্রেম-গন্ধ’ ॥ ২৮ ॥
premera svabhāva — yāhāṅ premera sambandha sei māne, — ‘kṛṣṇe mora nāhi prema-gandha’
ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে । মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ্ভক্তিরহৈতুকী ত্বয়ি ॥ ২৯ ॥
na dhanaṁ na janaṁ na sundarīṁ kavitāṁ vā jagad-īśa kāmaye mama janmani janmanīśvare bhavatād bhaktir ahaitukī tvayi
“ধন, জন নাহি মাগোঁ, কবিতা সুন্দরী । ‘শুদ্ধভক্তি’ দেহ’ মোরে, কৃষ্ণ কৃপা করি’ ॥ ৩০ ॥
“dhana, jana nāhi māgoṅ, kavitā sundarī ‘śuddha-bhakti’ deha’ more, kṛṣṇa kṛpā kari’ ”
অতিদৈন্যে পুনঃ মাগে দাস্যভক্তি-দান । আপনারে করে সংসারী জীব-অভিমান ॥ ৩১ ॥
ati-dainye punaḥ māge dāsya-bhakti-dāna āpanāre kare saṁsārī jīva-abhimāna
অয়ি নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ । কৃপয়া তব পাদপঙ্কজস্থিতধূলীসদৃশং বিচিন্তয় ॥ ৩২ ॥
ayi nanda-tanuja kiṅkaraṁ patitaṁ māṁ viṣame bhavāmbudhau kṛpayā tava pāda-paṅkaja- sthita-dhūlī-sadṛśaṁ vicintaya
“তোমার নিত্যদাস মুই, তোমা পাসরিয়া । পড়িয়াছোঁ ভবার্ণবে মায়াবদ্ধ হঞা ॥ ৩৩ ॥
“tomāra nitya-dāsa mui, tomā pāsariyā paḍiyāchoṅ bhavārṇave māyā-baddha hañā
কৃপা করি’ কর মোরে পদধূলি-সম । তোমার সেবক করোঁ তোমার সেবন ।।” ৩৪ ।। ॥ ৩৪ ॥
kṛpā kari’ kara more pada-dhūli-sama tomāra sevaka karoṅ tomāra sevana”
পুনঃ অতি-উৎকণ্ঠা, দৈন্য হইল উদ্গম । কৃষ্ণ-ঠাঞি মাগে প্রেম-নামসঙ্কীর্তন ॥ ৩৫ ॥
punaḥ ati-utkaṇṭhā, dainya ha-ila udgama kṛṣṇa-ṭhāñi māge prema-nāma-saṅkīrtana
নয়নং গলদশ্রুধারয়া, বদনং গদ্গদ-রুদ্ধয়া গিরা । পুলকৈর্নিচিতং বপুঃ কদা তব নাম-গ্রহণে ভবিষ্যতি ॥ ৩৬ ॥
nayanaṁ galad-aśru-dhārayā vadanaṁ gadgada-ruddhayā girā pulakair nicitaṁ vapuḥ kadā tava nāma-grahaṇe bhaviṣyati
“প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন । ‘দাস’ করি’ বেতন মোরে দেহ প্রেমধন ।।” ৩৭ ।। ॥ ৩৭ ॥
“prema-dhana vinā vyartha daridra jīvana ‘dāsa’ kari’ vetana more deha prema-dhana”
রসান্তরাবেশে হইল বিয়োগ-স্ফুরণ । উদ্বেগ, বিষাদ, দৈন্যে করে প্রলপন ॥ ৩৮ ॥
rasāntarāveśe ha-ila viyoga-sphuraṇa udvega, viṣāda, dainye kare pralapana
যুগায়িতং নিমেষেণ চক্ষুষা প্রাবৃষায়িতম্ । শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ-বিরহেণ মে ॥ ৩৯ ॥
yugāyitaṁ nimeṣeṇa cakṣuṣā prāvṛṣāyitam śūnyāyitaṁ jagat sarvaṁ govinda-viraheṇa me
উদ্বেগে দিবস না যায়, ‘ক্ষণ’ হৈল ‘যুগ’-সম । বর্ষার মেঘপ্রায় অশ্রু বরিষে নয়ন ॥ ৪০ ॥
udvege divasa nā yāya, ‘kṣaṇa’ haila ‘yuga’-sama varṣāra megha-prāya aśru variṣe nayana
গোবিন্দ-বিরহে শূন্য হইল ত্রিভুবন । তুষানলে পোড়ে, — যেন না যায় জীবন ॥ ৪১ ॥
govinda-virahe śūnya ha-ila tribhuvana tuṣānale poḍe, — yena nā yāya jīvana
কৃষ্ণ উদাসীন হইলা করিতে পরীক্ষণ । সখী সব কহে, — ‘কৃষ্ণে কর উপেক্ষণ’ ॥ ৪২ ॥
kṛṣṇa udāsīna ha-ilā karite parīkṣaṇa sakhī saba kahe, — ‘kṛṣṇe kara upekṣaṇa’
এতেক চিন্তিতে রাধার নির্মল হৃদয় । স্বাভাবিক প্রেমার স্বভাব করিল উদয় ॥ ৪৩ ॥
eteka cintite rādhāra nirmala hṛdaya svābhāvika premāra svabhāva karila udaya
ঈর্ষ্যা, উৎকণ্ঠা, দৈন্য, প্রৌঢ়ি, বিনয় । এত ভাব এক-ঠাঞি করিল উদয় ॥ ৪৪ ॥
īrṣyā, utkaṇṭhā, dainya, prauḍhi, vinaya eta bhāva eka-ṭhāñi karila udaya
এত ভাবে রাধার মন অস্থির হইলা । সখীগণ-আগে প্রৌঢ়ি-শ্লোক যে পড়িলা ॥ ৪৫ ॥
eta bhāve rādhāra mana asthira ha-ilā sakhī-gaṇa-āge prauḍhi-śloka ye paḍilā
সেই ভাবে প্রভু সেই শ্লোক উচ্চারিলা । শ্লোক উচ্চারিতে তদ্রূপ আপনে হইলা ॥ ৪৬ ॥
sei bhāve prabhu sei śloka uccārilā śloka uccārite tad-rūpa āpane ha-ilā
আশ্লিষ্য বা পাদরতাং পিনষ্টু মা- মদর্শনান্মর্মহতাং করোতু বা । যথা তথা বা বিদধাতু লম্পটো মত্প্রাণনাথস্তু স এব নাপরঃ ॥ ৪৭ ॥
āśliṣya vā pāda-ratāṁ pinaṣṭu mām adarśanān marma-hatāṁ karotu vā yathā tathā vā vidadhātu lampaṭo mat-prāṇa-nāthas tu sa eva nāparaḥ
“আমি — কৃষ্ণপদ-দাসী, তেঁহো — রসসুখরাশি, আলিঙ্গিয়া করে আত্মসাথ । কিবা না দেয় দরশন, জারেন মোর তনুমন, তবু তেঁহো — মোর প্রাণনাথ ॥ ৪৮ ॥
“āmi — kṛṣṇa-pada-dāsī, teṅho — rasa-sukha-rāśi, āliṅgiyā kare ātma-sātha kibā nā deya daraśana, jārena mora tanu-mana, tabu teṅho — mora prāṇa-nātha
সখি হে, শুন মোর মনের নিশ্চয় । কিবা অনুরাগ করে, কিবা দুঃখ দিয়া মারে, মোর প্রাণেশ্বর কৃষ্ণ — অন্য নয় ॥ ৪৯ ॥
sakhi he, śuna mora manera niścaya kibā anurāga kare, kibā duḥkha diyā māre, mora prāṇeśvara kṛṣṇa — anya naya
ছাড়ি’ অন্য নারীগণ, মোর বশ তনুমন, মোর সৌভাগ্য প্রকট করিয়া । তা-সবারে দেয় পীড়া, আমা-সনে করে ক্রীড়া, সেই নারীগণে দেখাঞা ॥ ৫০ ॥
chāḍi’ anya nārī-gaṇa, mora vaśa tanu-mana, mora saubhāgya prakaṭa kariyā tā-sabāre deya pīḍā, āmā-sane kare krīḍā, sei nārī-gaṇe dekhāñā
কিবা তেঁহো লম্পট, শঠ, ধৃষ্ট, সকপট, অন্য নারীগণ করি’ সাথ । মোরে দিতে মনঃপীড়া, মোর আগে করে ক্রীড়া, তবু তেঁহো — মোর প্রাণনাথ ॥ ৫১ ॥
kibā teṅho lampaṭa, śaṭha, dhṛṣṭa, sakapaṭa, anya nārī-gaṇa kari’ sātha more dite manaḥ-pīḍā, mora āge kare krīḍā, tabu teṅho — mora prāṇa-nātha
না গণি আপন-দুঃখ, সবে বাঞ্ছি তাঁর সুখ, তাঁর সুখ — আমার তাৎপর্য । মোরে যদি দিয়া দুঃখ, তাঁর হৈল মহাসুখ, সেই দুঃখ — মোর সুখবর্য ॥ ৫২ ॥
nā gaṇi āpana-duḥkha, sabe vāñchi tāṅra sukha, tāṅra sukha — āmāra tātparya more yadi diyā duḥkha, tāṅra haila mahā-sukha, sei duḥkha — mora sukha-varya
যে নারীরে বাঞ্ছে কৃষ্ণ, তার রূপে সতৃষ্ণ, তারে না পাঞা হয় দুঃখী । মুই তার পায় পড়ি’, লঞা যাঙ হাতে ধরি’, ক্রীড়া করাঞা তাঁরে করোঁ সুখী ॥ ৫৩ ॥
ye nārīre vāñche kṛṣṇa, tāra rūpe satṛṣṇa, tāre nā pāñā haya duḥkhī mui tāra pāya paḍi’, lañā yāṅa hāte dhari’, krīḍā karāñā tāṅre karoṅ sukhī
কান্তা কৃষ্ণে করে রোষ, কৃষ্ণ পায় সন্তোষ, সুখ পায় তাড়ন-ভর্ৎসনে । যথাযোগ্য করে মান, কৃষ্ণ তাতে সুখ পান, ছাড়ে মান অল্প-সাধনে ॥ ৫৪ ॥
kāntā kṛṣṇe kare roṣa, kṛṣṇa pāya santoṣa, sukha pāya tāḍana-bhartsane yathā-yogya kare māna, kṛṣṇa tāte sukha pāna, chāḍe māna alpa-sādhane
সেই নারী জীয়ে কেনে, কৃষ্ণ-মর্ম ব্যথা জানে, তবু কৃষ্ণে করে গাঢ় রোষ । নিজ-সুখে মানে কাজ, পড়ুক তার শিরে বাজ, কৃষ্ণের মাত্র চাহিয়ে সন্তোষ ॥ ৫৫ ॥
sei nārī jīye kene, kṛṣṇa-marma vyathā jāne, tabu kṛṣṇe kare gāḍha roṣa nija-sukhe māne kāja, paḍuka tāra śire vāja, kṛṣṇera mātra cāhiye santoṣa
যে গোপী মোর করে দ্বেষে, কৃষ্ণের করে সন্তোষে, কৃষ্ণ যারে করে অভিলাষ । মুই তার ঘরে যাঞা, তারে সেবোঁ দাসী হঞা, তবে মোর সুখের উল্লাস ॥ ৫৬ ॥
ye gopī mora kare dveṣe, kṛṣṇera kare santoṣe, kṛṣṇa yāre kare abhilāṣa mui tāra ghare yāñā, tāre sevoṅ dāsī hañā, tabe mora sukhera ullāsa
কুষ্ঠী-বিপ্রের রমণী, পতিব্রতা-শিরোমণি, পতি লাগি’ কৈলা বেশ্যার সেবা । স্তম্ভিল সূর্যের গতি, জীয়াইল মৃত পতি, তুষ্ট কৈল মুখ্য তিন-দেবা ॥ ৫৭ ॥
kuṣṭhī-viprera ramaṇī, pativratā-śiromaṇi, pati lāgi’ kailā veśyāra sevā stambhila sūryera gati, jīyāila mṛta pati, tuṣṭa kaila mukhya tina-devā
“কৃষ্ণ — মোর জীবন, কৃষ্ণ — মোর প্রাণধন, কৃষ্ণ — মোর প্রাণের পরাণ । হৃদয়-উপরে ধরোঁ, সেবা করি’ সুখী করোঁ, এই মোর সদা রহে ধ্যান ॥ ৫৮ ॥
kṛṣṇa — mora jīvana, kṛṣṇa — mora prāṇa-dhana, kṛṣṇa — mora prāṇera parāṇa hṛdaya-upare dharoṅ, sevā kari’ sukhī karoṅ, ei mora sadā rahe dhyāna
মোর সুখ — সেবনে, কৃষ্ণের সুখ — সঙ্গমে, অতএব দেহ দেঙ দান । কৃষ্ণ মোরে ‘কান্তা’ করি’, কহে মোরে ‘প্রাণেশ্বরি’, মোর হয় ‘দাসী’-অভিমান ॥ ৫৯ ॥
mora sukha — sevane, kṛṣṇera sukha — saṅgame, ataeva deha deṅa dāna kṛṣṇa more ‘kāntā’ kari’, kahe more ‘prāṇeśvari’, mora haya ‘dāsī’-abhimāna
কান্ত-সেবা-সুখপূর, সঙ্গম হৈতে সুমধুর, তাতে সাক্ষী — লক্ষ্মী ঠাকুরাণী । নারায়ণ-হৃদি স্থিতি, তবু পাদসেবায় মতি, সেবা করে ‘দাসী’-অভিমানী ॥ ৬০ ॥
kānta-sevā-sukha-pūra, saṅgama haite sumadhura, tāte sākṣī — lakṣmī ṭhākurāṇī nārāyaṇa-hṛdi sthiti, tabu pāda-sevāya mati, sevā kare ‘dāsī’-abhimānī”
এই রাধার বচন, বিশুদ্ধপ্রেম-লক্ষণ, আস্বাদয়ে শ্রীগৌর-রায় । ভাবে মন নহে স্থির, সাত্ত্বিকে ব্যাপে শরীর, মন-দেহ ধারণ না যায় ॥ ৬১ ॥
ei rādhāra vacana, viśuddha-prema-lakṣaṇa, āsvādaye śrī-gaura-rāya bhāve mana nahe sthira, sāttvike vyāpe śarīra, mana-deha dharaṇa nā yāya
ব্রজের বিশুদ্ধপ্রেম, — যেন জাম্বূনদ হেম, আত্ম-সুখের যাহাঁ নাহি গন্ধ । সে প্রেম জানা’তে লোকে, প্রভু কৈলা এই শ্লোকে, পদে কৈলা অর্থের নির্বন্ধ ॥ ৬২ ॥
vrajera viśuddha-prema, — yena jāmbū-nada hema, ātma-sukhera yāhāṅ nāhi gandha se prema jānā’te loke, prabhu kailā ei śloke, pade kailā arthera nirbandha
এইমত মহাপ্রভু ভাবাবিষ্ট হঞা । প্রলাপ করিলা তত্তৎ শ্লোক পড়িয়া ॥ ৬৩ ॥
ei-mata mahāprabhu bhāvāviṣṭa hañā pralāpa karilā tat-tat śloka paḍiyā
পূর্বে অষ্ট-শ্লোক করি’ লোকে শিক্ষা দিলা । সেই অষ্ট-শ্লোকের অর্থ আপনে আস্বাদিলা ॥ ৬৪ ॥
pūrve aṣṭa-śloka kari’ loke śikṣā dilā sei aṣṭa-ślokera artha āpane āsvādilā
প্রভুর ‘শিক্ষাষ্টক’-শ্লোক যেই পড়ে, শুনে । কৃষ্ণে প্রেমভক্তি তার বাড়ে দিনে-দিনে ॥ ৬৫ ॥
prabhura ‘śikṣāṣṭaka’-śloka yei paḍe, śune kṛṣṇe prema-bhakti tāra bāḍe dine-dine
যদ্যপিহ প্রভু — কোটীসমুদ্র-গম্ভীর । নানা-ভাব-চন্দ্রোদয়ে হয়েন অস্থির ॥ ৬৬ ॥
yadyapiha prabhu — koṭī-samudra-gambhīra nānā-bhāva-candrodaye hayena asthira
যেই যেই শ্লোক জয়দেব, ভাগবতে । রায়ের নাটকে, যেই আর কর্ণামৃতে ॥ ৬৭ ॥ সেই সেই ভাবে শ্লোক করিয়া পঠনে । সেই সেই ভাবাবেশে করেন আস্বাদনে ॥ ৬৮ ॥
yei yei śloka jayadeva, bhāgavate rāyera nāṭake, yei āra karṇāmṛte sei sei bhāve śloka kariyā paṭhane sei sei bhāvāveśe karena āsvādane
দ্বাদশ বৎসর ঐছে দশা — রাত্রি-দিনে । কৃষ্ণরস আস্বাদয়ে দুইবন্ধু-সনে ॥ ৬৯ ॥
dvādaśa vatsara aiche daśā — rātri-dine kṛṣṇa-rasa āsvādaye dui-bandhu-sane
সেই সব লীলারস আপনে অনন্ত । সহস্র-বদনে বর্ণি’ নাহি পা’ন অন্ত ॥ ৭০ ॥
sei saba līlā-rasa āpane ananta sahasra-vadane varṇi’ nāhi pā’na anta
জীব ক্ষুদ্রবুদ্ধি কোন্ তাহা পারে বর্ণিতে ? তার এক কণা স্পর্শি আপনা শোধিতে ॥ ৭১ ॥
jīva kṣudra-buddhi kon tāhā pāre varṇite? tāra eka kaṇā sparśi āpanā śodhite
যত চেষ্টা, যত প্রলাপ, — নাহি পারাবার । সে সব বর্ণিতে গ্রন্থ হয় সুবিস্তার ॥ ৭২ ॥
yata ceṣṭā, yata pralāpa, — nāhi pārāvāra sei saba varṇite grantha haya suvistāra
বৃন্দাবন-দাস প্রথম যে লীলা বর্ণিল । সেইসব লীলার আমি সূত্রমাত্র কৈল ॥ ৭৩ ॥
vṛndāvana-dāsa prathama ye līlā varṇila sei-saba līlāra āmi sūtra-mātra kaila
তাঁর ত্যক্ত ‘অবশেষ’ সংক্ষেপে কহিল । লীলার বাহুল্যে গ্রন্থ তথাপি বাড়িল ॥ ৭৪ ॥
tāṅra tyakta ‘avaśeṣa’ saṅkṣepe kahila līlāra bāhulye grantha tathāpi bāḍila
অতএব সেইসব লীলা না পারি বর্ণিবারে । সমাপ্তি করিলুঁ লীলাকে করি’ নমস্কারে ॥ ৭৫ ॥
ataeva sei-saba līlā nā pāri varṇibāre samāpti kariluṅ līlāke kari’ namaskāre
যে কিছু কহিলুঁ এই দিগ্দরশন । এই অনুসারে হবে তার আস্বাদন ॥ ৭৬ ॥
ye kichu kahiluṅ ei dig-daraśana ei anusāre habe tāra āsvādana
প্রভুর গম্ভীর-লীলা না পারি বুঝিতে । বুদ্ধি-প্রবেশ নাহি তাতে, না পারি বর্ণিতে ॥ ৭৭ ॥
prabhura gambhīra-līlā nā pāri bujhite buddhi-praveśa nāhi tāte, nā pāri varṇite
সব শ্রোতা-বৈষ্ণবের বন্দিয়া চরণ । চৈতন্যচরিত্র-বর্ণন কৈলুঁ সমাপন ॥ ৭৮ ॥
saba śrotā vaiṣṇavera vandiyā caraṇa caitanya-caritra-varṇana kailuṅ samāpana
আকাশ — অনন্ত, তাতে যৈছে পক্ষিগণ । যার যত শক্তি, তত করে আরোহণ ॥ ৭৯ ॥
ākāśa — ananta, tāte yaiche pakṣi-gaṇa yāra yata śakti, tata kare ārohaṇa
ঐছে মহাপ্রভুর লীলা — নাহি ওর-পার । ‘জীব’ হঞা কেবা সম্যক্ পারে বর্ণিবার ? ৮০ ॥ ৮০ ॥
aiche mahāprabhura līlā — nāhi ora-pāra ‘jīva’ hañā kebā samyak pāre varṇibāra?
যাবৎ বুদ্ধির গতি, ততেক বর্ণিলুঁ । সমুদ্রের মধ্যে যেন এক কণ ছুঁইলুঁ ॥ ৮১ ॥
yāvat buddhira gati, tateka varṇiluṅ samudrera madhye yena eka kaṇa chuṅiluṅ
নিত্যানন্দ-কৃপাপাত্র — বৃন্দাবন-দাস । চৈতন্যলীলায় তেঁহো হয়েন ‘আদিব্যাস’ ॥ ৮২ ॥
nityānanda-kṛpā-pātra — vṛndāvana-dāsa caitanya-līlāya teṅho hayena ‘ādi-vyāsa’
তাঁর আগে যদ্যপি সব লীলার ভাণ্ডার । তথাপি অল্প বর্ণিয়া ছাড়িলেন আর ॥ ৮৩ ॥
tāṅra āge yadyapi saba līlāra bhāṇḍāra tathāpi alpa varṇiyā chāḍilena āra
যে কিছু বর্ণিলুঁ, সেহ সংক্ষেপ করিয়া । লিখিতে না পারেন, তবু রাখিয়াছেন লিখিয়া ॥ ৮৪ ॥
ye kichu varṇiluṅ, seha saṅkṣepa kariyā likhite nā pārena, tabu rākhiyāchena likhiyā
চৈতন্যমঙ্গলে তেঁহো লিখিয়াছেন স্থানে-স্থানে । সেই বচন শুন, সেই পরম-প্রমাণে ॥ ৮৫ ॥
caitanya-maṅgale teṅho likhiyāche sthāne-sthāne sei vacana śuna, sei parama-pramāṇe
সংক্ষেপে কহিলুঁ, বিস্তার না যায় কথনে । বিস্তারিয়া বেদব্যাস করিব বর্ণনে ॥ ৮৬ ॥
saṅkṣepe kahiluṅ, vistāra nā yāya kathane vistāriyā veda-vyāsa kariba varṇane
চৈতন্যমঙ্গলে ইহা লিখিয়াছে স্থানে-স্থানে । সত্য কহেন, — ‘আগে ব্যাস করিব বর্ণনে’ ॥ ৮৭ ॥
caitanya-maṅgale ihā likhiyāche sthāne-sthāne satya kahena, — ‘āge vyāsa kariba varṇane’
চৈতন্য-লীলামৃত-সিন্ধু — দুগ্ধাব্ধি-সমান । তৃষ্ণানুরূপ ঝারী ভরি’ তেঁহো কৈলা পান ॥ ৮৮ ॥
caitanya-līlāmṛta-sindhu — dugdhābdhi-samāna tṛṣṇānurūpa jhārī bhari’ teṅho kailā pāna
তাঁর ঝারী-শেষামৃত কিছু মোরে দিলা । ততেকে ভরিল পেট, তৃষ্ণা মোর গেলা ॥ ৮৯ ॥
tāṅra jhārī-śeṣāmṛta kichu more dilā tateke bharila peṭa, tṛṣṇā mora gelā
আমি — অতিক্ষুদ্র জীব, পক্ষী রাঙ্গাটুনি । সে যৈছে তৃষ্ণায় পিয়ে সমুদ্রের পানী ॥ ৯০ ॥ তৈছে আমি এক কণ ছুঁইলুঁ লীলার । এই দৃষ্টান্তে জানিহ প্রভুর লীলার বিস্তার ॥ ৯১ ॥
ami — ati-kṣudra jīva, pakṣī rāṅgā-ṭuni se yaiche tṛṣṇāya piye samudrera pānī taiche āmi eka kaṇa chuṅiluṅ līlāra ei dṛṣṭānte jāniha prabhura līlāra vistāra
‘আমি লিখি’, — এহ মিথ্যা করি অনুমান । আমার শরীর কাষ্ঠপুতলী-সমান ॥ ৯২ ॥
‘āmi likhi’, — eha mithyā kari anumāna āmāra śarīra kāṣṭha-putalī-samāna
বৃদ্ধ জরাতুর আমি অন্ধ, বধির । হস্ত হালে, মনোবুদ্ধি নহে মোর স্থির ॥ ৯৩ ॥
vṛddha jarātura āmi andha, badhira hasta hāle, mano-buddhi nahe mora sthira
নানা-রোগগ্রস্ত, — চলিতে বসিতে না পারি । পঞ্চরোগ-পীড়া-ব্যাকুল, রাত্রি-দিনে মরি ॥ ৯৪ ॥
nānā-roga-grasta, — calite vasite nā pāri pañca-roga-pīḍā-vyākula, rātri-dine mari
পূর্বে গ্রন্থে ইহা করিয়াছি নিবেদন । তথাপি লিখিয়ে, শুন ইহার কারণ ॥ ৯৫ ॥
pūrve granthe ihā kariyāchi nivedana tathāpi likhiye, śuna ihāra kāraṇa
শ্রীগোবিন্দ, শ্রীচৈতন্য, শ্রীনিত্যানন্দ । শ্রীঅদ্বৈত, শ্রীভক্ত, আর শ্রীশ্রোতৃবৃন্দ ॥ ৯৬ ॥ শ্রীস্বরূপ, শ্রীরূপ, শ্রীসনাতন । শ্রীরঘুনাথ-দাস শ্রীগুরু, শ্রীজীবচরণ ॥ ৯৭ ॥ ইঁহা-সবার চরণ-কৃপায় লেখায় আমারে । আর এক হয় — তেঁহো অতিকৃপা করে ॥ ৯৮ ॥
śrī-govinda, śrī-caitanya, śrī-nityānanda śrī-advaita, śrī-bhakta, āra śrī-śrotṛ-vṛnda śrī-svarūpa, śrī-rūpa, śrī-sanātana śrī-raghunātha-dāsa śrī-guru, śrī-jīva-caraṇa iṅhā-sabāra caraṇa-kṛpāya lekhāya āmāre āra eka haya, — teṅho ati-kṛpā kare
শ্রীমদনগোপাল মোরে লেখায় আজ্ঞা করি’ । কহিতে না যুয়ায়, তবু রহিতে না পারি ॥ ৯৯ ॥
śrī-madana-gopāla more lekhāya ājñā kari’ kahite nā yuyāya, tabu rahite nā pāri
না কহিলে হয় মোর কৃতঘ্নতা-দোষ । দম্ভ করি বলি’ শ্রোতা, না করিহ রোষ ॥ ১০০ ॥
nā kahile haya mora kṛta-ghnatā-doṣa dambha kari bali’ śrotā, nā kariha roṣa
তোমা-সবার চরণ-ধূলি করিনু বন্দন । তাতে চৈতন্য-লীলা হৈল যে কিছু লিখন ॥ ১০১ ॥
tomā-sabāra caraṇa-dhūli karinu vandana tāte caitanya-līlā haila ye kichu likhana
এবে অন্ত্যলীলাগণের করি অনুবাদ । ‘অনুবাদ’ কৈলে পাই লীলার ‘আস্বাদ’ ॥ ১০২ ॥
ebe antya-līlā-gaṇera kari anuvāda ‘anuvāda’ kaile pāi līlāra ‘āsvāda’
প্রথম পরিচ্ছেদে — রূপের দ্বিতীয়-মিলন । তার মধ্যে দুইনাটকের বিধান-শ্রবণ ॥ ১০৩ ॥
prathama paricchede — rūpera dvitīya-milana tāra madhye dui-nāṭakera vidhāna-śravaṇa
তার মধ্যে শিবানন্দ-সঙ্গে কুক্কুর আইলা । প্রভু তারে কৃষ্ণ কহাঞা মুক্ত করিলা ॥ ১০৪ ॥
tāra madhye śivānanda-saṅge kukkura āilā prabhu tāre kṛṣṇa kahāñā mukta karilā
দ্বিতীয়ে — ছোট-হরিদাসে করাইলা শিক্ষণ । তার মধ্যে শিবানন্দের আশ্চর্য দর্শন ॥ ১০৫ ॥
dvitīye — choṭa-haridāse karāilā śikṣaṇa tāra madhye śivānandera āścarya darśana
তৃতীয়ে — হরিদাসের মহিমা প্রচণ্ড । দামোদর-পণ্ডিত কৈলা প্রভুরে বাক্যদণ্ড ॥ ১০৬ ॥
tṛtīye — haridāsera mahimā pracaṇḍa dāmodara-paṇḍita kailā prabhure vākya-daṇḍa
প্রভু ‘নাম’ দিয়া কৈলা ব্রহ্মাণ্ড-মোচন । হরিদাস করিলা নামের মহিমা-স্থাপন ॥ ১০৭ ॥
prabhu ‘nāma’ diyā kailā brahmāṇḍa-mocana haridāsa karilā nāmera mahimā-sthāpana
চতুর্থে — শ্রীসনাতনের দ্বিতীয়-মিলন । দেহত্যাগ হৈতে তাঁর করিলা রক্ষণ ॥ ১০৮ ॥
caturthe — śrī-sanātanera dvitīya-milana deha-tyāga haite tāṅra karilā rakṣaṇa
জ্যৈষ্ঠ-মাসের ধূপে তাঁরে কৈলা পরীক্ষণ । শক্তি সঞ্চারিয়া পুনঃ পাঠাইলা বৃন্দাবন ॥ ১০৯ ॥
jyaiṣṭha-māsera dhūpe tāṅre kailā parīkṣaṇa śakti sañcāriyā punaḥ pāṭhāilā vṛndāvana
পঞ্চমে — প্রদ্যুম্নমিশ্রে প্রভু কৃপা করিলা । রায়-দ্বারা কৃষ্ণকথা তাঁরে শুনাইলা ॥ ১১০ ॥
pañcame — pradyumna-miśre prabhu kṛpā karilā rāya-dvārā kṛṣṇa-kathā tāṅre śunāilā
তার মধ্যে ‘বাঙ্গাল’-কবির নাটক-উপেক্ষণ । স্বরূপ-গোসাঞি কৈলা বিগ্রহের মহিমা-স্থাপন ॥ ১১১ ॥
tāra madhye ‘bāṅgāla’-kavira nāṭaka-upekṣaṇa svarūpa-gosāñi kailā vigrahera mahimā-sthāpana
ষষ্ঠে — রঘুনাথ-দাস প্রভুরে মিলিলা । নিত্যানন্দ-আজ্ঞায় চিড়া-মহোৎসব কৈলা ॥ ১১২ ॥
ṣaṣṭhe — raghunātha-dāsa prabhure mililā nityānanda-ājñāya ciḍā-mahotsava kailā
দামোদর-স্বরূপ-ঠাঞি তাঁরে সমর্পিল । ‘গোবর্ধন-শিলা’, ‘গুঞ্জামালা’ তাঁরে দিল ॥ ১১৩ ॥
dāmodara-svarūpa-ṭhāñi tāṅre samarpila ‘govardhana-śilā’, ‘guñjā-mālā’ tāṅre dila
সপ্তম-পরিচ্ছেদে — বল্লভ ভট্টের মিলন । নানা-মতে কৈলা তাঁর গর্ব খণ্ডন ॥ ১১৪ ॥
saptama-paricchede — vallabha bhaṭṭera milana nānā-mate kailā tāṅra garva khaṇḍana
অষ্টমে — রামচন্দ্র-পুরীর আগমন । তাঁর ভয়ে কৈলা প্রভু ভিক্ষা সঙ্কোচন ॥ ১১৫ ॥
aṣṭame — rāmacandra-purīra āgamana tāṅra bhaye kailā prabhu bhikṣā saṅkocana
নবমে — গোপীনাথ-পট্টনায়ক-মোচন । ত্রিজগতের লোক প্রভুর পাইল দরশন ॥ ১১৬ ॥
navame — gopīnātha-paṭṭanāyaka-mocana trijagatera loka prabhura pāila daraśana
দশমে — কহিলুঁ ভক্তদত্ত-আস্বাদন । রাঘব-পণ্ডিতের তাহাঁ ঝালির সাজন ॥ ১১৭ ॥
daśame — kahiluṅ bhakta-datta-āsvādana rāghava-paṇḍitera tāhāṅ jhālira sājana
তার মধ্যে গোবিন্দের কৈলা পরীক্ষণ! তার মধ্যে পরিমুণ্ডা-নৃত্যের বর্ণন ॥ ১১৮ ॥
tāra madhye govindera kailā parīkṣaṇa tāra madhye parimuṇḍā-nṛtyera varṇana
একাদশে — হরিদাস-ঠাকুরের নির্যাণ । ভক্ত-বাৎসল্য যাহাঁ দেখাইলা গৌর ভগবান্ ॥ ১১৯ ॥
ekādaśe — haridāsa-ṭhākurera niryāṇa bhakta-vātsalya yāhāṅ dekhāilā gaura bhagavān
দ্বাদশে — জগদানন্দের তৈল-ভঞ্জন । নিত্যানন্দ কৈলা শিবানন্দেরে তাড়ণ ॥ ১২০ ॥
dvādaśe — jagadānandera taila-bhañjana nityānanda kailā śivānandere tāḍana
ত্রয়োদশে — জগদানন্দ মথুরা যাই’ আইলা । মহাপ্রভু দেবদাসীর গীত শুনিলা ॥ ১২১ ॥
trayodaśe — jagadānanda mathurā yāi’ āilā mahāprabhu deva-dāsīra gīta śunilā
রঘুনাথ-ভট্টাচার্যের তাহাঁই মিলন । প্রভু তাঁরে কৃপা করি’ পাঠাইলা বৃন্দাবন ॥ ১২২ ॥
raghunātha-bhaṭṭācāryera tāhāṅi milana prabhu tāṅre kṛpā kari’ pāṭhāilā vṛndāvana
চতুর্দশে — দিব্যোন্মাদ-আরম্ভ বর্ণন । ‘শরীর’ এথা প্রভুর, ‘মন’ গেলা বৃন্দাবন ॥ ১২৩ ॥
caturdaśe — divyonmāda-ārambha varṇana ‘śarīra’ ethā prabhura, ‘mana’ gelā vṛndāvana
তার মধ্যে প্রভুর সিংহদ্বারে পতন । অস্থি-সন্ধি-ত্যাগ, অনুভাবের উদ্গম ॥ ১২৪ ॥
tāra madhye prabhura siṁha-dvāre patana asthi-sandhi-tyāga, anubhāvera udgama
চটক-পর্বত দেখি’ প্রভুর ধাবন । তার মধ্যে প্রভুর কিছু প্রলাপ-বর্ণন ॥ ১২৫ ॥
caṭaka-parvata dekhi’ prabhura dhāvana tāra madhye prabhura kichu pralāpa-varṇana
পঞ্চদশ-পরিচ্ছেদে — উদ্যান-বিলাসে । বৃন্দাবনভ্রমে যাহাঁ করিলা প্রবেশে ॥ ১২৬ ॥
pañcadaśa-paricchede — udyāna-vilāse vṛndāvana-bhrame yāhāṅ karilā praveśe
তার মধ্যে প্রভুর পঞ্চেন্দ্রিয়-আকর্ষণ । তার মধ্যে করিলা রাসে কৃষ্ণ-অন্বেষণ ॥ ১২৭ ॥
tāra madhye prabhura pañcendriya-ākarṣaṇa tāra madhye karilā rāse kṛṣṇa-anveṣaṇa
ষোড়শে — কালিদাসে প্রভু কৃপা করিলা । বৈষ্ণবোচ্ছিষ্ট খাইবার ফল দেখাইলা ॥ ১২৮ ॥
ṣoḍaśe — kālidāse prabhu kṛpā karilā vaiṣṇavocchiṣṭa khāibāra phala dekhāilā
শিবানন্দের বালকে শ্লোক করাইলা । সিংহদ্বারে দ্বারী প্রভুরে কৃষ্ণ দেখাইলা ॥ ১২৯ ॥
śivānandera bālake śloka karāilā siṁha-dvāre dvārī prabhure kṛṣṇa dekhāilā
মহাপ্রসাদের তাহাঁ মহিমা বর্ণিলা । কৃষ্ণাধরামৃতের ফল-শ্লোক আস্বাদিলা ॥ ১৩০ ॥
mahā-prasādera tāhāṅ mahimā varṇilā kṛṣṇādharāmṛtera phala-śloka āsvādilā
সপ্তদশে — গাভী-মধ্যে প্রভুর পতন । কূর্মাকার-অনুভাবের তাহাঁই উদ্গম ॥ ১৩১ ॥
saptadaśe — gābhī-madhye prabhura patana kūrmākāra-anubhāvera tāhāṅi udgama
কৃষ্ণের শব্দ-গুণে প্রভুর মন আকর্ষিলা । “কাস্ত্র্যঙ্গ তে” শ্লোকের অর্থ আবেশে করিলা ॥ ১৩২ ॥
kṛṣṇera śabda-guṇe prabhura mana ākarṣilā “kā stry aṅga te” ślokera artha āveśe karilā
ভাব-শাবল্যে পুনঃ কৈলা প্রলপন । কর্ণামৃত-শ্লোকের অর্থ কৈলা বিবরণ ॥ ১৩৩ ॥
bhāva-śābalye punaḥ kailā pralapana karṇāmṛta-ślokera artha kailā vivaraṇa
অষ্টাদশ পরিচ্ছেদে — সমুদ্রে পতন । কৃষ্ণ-গোপী-জলকেলি তাহাঁ দরশন ॥ ১৩৪ ॥
aṣṭādaśa paricchede — samudre patana kṛṣṇa-gopī-jala-keli tāhāṅ daraśana
তাহাঁই দেখিলা কৃষ্ণের বন্য-ভোজন । জালিয়া উঠাইল, প্রভু আইলা স্ব-ভবন ॥ ১৩৫ ॥
tāhāṅi dekhilā kṛṣṇera vanya-bhojana jāliyā uṭhāila, prabhu āilā sva-bhavana
ঊনবিংশে — ভিত্ত্যে প্রভুর মুখসংঘর্ষণ । কৃষ্ণের বিরহ-স্ফূর্তি-প্রলাপ-বর্ণন ॥ ১৩৬ ॥
ūnaviṁśe — bhittye prabhura mukha-saṅgharṣaṇa kṛṣṇera viraha-sphūrti-pralāpa-varṇana
বসন্ত-রজনীতে পুষ্পোদ্যানে বিহরণ । কৃষ্ণের সৌরভ্য-শ্লোকের অর্থ-বিবরণ ॥ ১৩৭ ॥
vasanta-rajanīte puṣpodyāne viharaṇa kṛṣṇera saurabhya-ślokera artha-vivaraṇa
বিংশ-পরিচ্ছেদে — নিজ-‘শিক্ষাষ্টক’ পড়িয়া । তার অর্থ আস্বাদিলা প্রেমাবিষ্ট হঞা ॥ ১৩৮ ॥
viṁśa-paricchede — nija-‘śikṣāṣṭaka’ paḍiyā tāra artha āsvādilā premāviṣṭa hañā
ভক্তে শিখাইতে যেই শিক্ষাষ্টক কহিলা । সেই শ্লোকাষ্টকের অর্থ পুনঃ আস্বাদিলা ॥ ১৩৯ ॥
bhakte śikhāite yei śikṣāṣṭaka kahilā sei ślokāṣṭakera artha punaḥ āsvādilā
মুখ্য-মুখ্য-লীলার অর্থ করিলুঁ কথন । ‘অনুবাদ’ হৈতে স্মরে গ্রন্থ-বিবরণ ॥ ১৪০ ॥
mukhya-mukhya-līlāra artha kariluṅ kathana ‘anuvāda’ haite smare grantha-vivaraṇa
এক এক পরিচ্ছেদের কথা — অনেক প্রকার । মুখ্য-মুখ্য কহিলুঁ, কথা না যায় বিস্তার ॥ ১৪১ ॥
eka eka paricchedera kathā — aneka-prakāra mukhya-mukhya kahiluṅ, kathā nā yāya vistāra
শ্রীরাধা-সহ ‘শ্রীমদনমোহন’ । শ্রীরাধা-সহ ‘শ্রীগোবিন্দ’-চরণ ॥ ১৪২ ॥ শ্রীরাধা-সহ শ্রীল ‘শ্রীগোপীনাথ’ । এই তিন ঠাকুর হয় ‘গৌড়িয়ার নাথ’ ॥ ১৪৩ ॥
śrī-rādhā-saha ‘śrī-madana-mohana’ śrī-rādhā-saha ‘śrī-govinda’-caraṇa śrī-rādhā-saha śrīla ‘śrī-gopīnātha’ ei tina ṭhākura haya ‘gauḍiyāra nātha’
শ্রীকৃষ্ণচৈতন্য, শ্রীযুত নিত্যানন্দ । শ্রীঅদ্বৈত-আচার্য, শ্রীগৌরভক্তবৃন্দ ॥ ১৪৪ ॥ শ্রীস্বরূপ, শ্রীরূপ, শ্রীসনাতন । শ্রীগুরু শ্রীরঘুনাথ, শ্রীজীবচরণ ॥ ১৪৫ ॥ নিজ-শিরে ধরি’ এই সবার চরণ । যাহা হৈতে হয় সব বাঞ্ছিত-পূরণ ॥ ১৪৬ ॥
śrī-kṛṣṇa-caitanya, śrī-yuta nityānanda śrī-advaita-ācārya, śrī-gaura-bhakta-vṛnda śrī-svarūpa, śrī-rūpa, śrī-sanātana śrī-guru śrī-raghunātha, śrī-jīva-caraṇa nija-śire dhari’ ei sabāra caraṇa yāhā haite haya saba vāñchita-pūraṇa
সবার চরণ-কৃপা — ‘গুরু উপাধ্যায়ী’ । মোর বাণী — শিষ্যা, তারে বহুত নাচাই ॥ ১৪৭ ॥
sabāra caraṇa-kṛpā — ‘guru upādhyāyī’ mora vāṇī — śiṣyā, tāre bahuta nācāi
শিষ্যার শ্রম দেখি’ গুরু নাচান রাখিলা । ‘কৃপা’ না নাচায়, ‘বাণী’ বসিয়া রহিলা ॥ ১৪৮ ॥
śiṣyāra śrama dekhi’ guru nācāna rākhilā ‘kṛpā’ nā nācāya, ‘vāṇī’ vasiyā rahilā
অনিপুণা বাণী আপনে নাচিতে না জানে । যত নাচাইলা, নাচি’ করিলা বিশ্রামে ॥ ১৪৯ ॥
anipuṇā vāṇī āpane nācite nā jāne yata nācāilā, nāci’ karilā viśrāme
সব শ্রোতাগণের করি চরণ বন্দন । যাঁ-সবার চরণ-কৃপা — শুভের কারণ ॥ ১৫০ ॥
saba śrotā-gaṇera kari caraṇa vandana yāṅ-sabāra caraṇa-kṛpā — śubhera kāraṇa
চৈতন্যচরিতামৃত যেই জন শুনে । তাঁর চরণ ধুঞা করোঁ মুঞি পানে ॥ ১৫১ ॥
caitanya-caritāmṛta yei jana śune tāṅra caraṇa dhuñā karoṅ muñi pāne
শ্রোতার পদরেণু করোঁ মস্তক-ভূষণ । তোমরা এ-অমৃত পিলে সফল হৈল শ্রম ॥ ১৫২ ॥
śrotāra pada-reṇu karoṅ mastaka-bhūṣaṇa tomarā e-amṛta pile saphala haila śrama
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১৫৩ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa
চরিতমমৃতমেতচ্ছ্রীলচৈতন্যবিষ্ণোঃ শুভদমশুভনাশি শ্রদ্ধয়াস্বাদয়েদ্যঃ । তদমলপদপদ্মে ভৃঙ্গতামেত্য সোঽয়ং রসয়তি রসমুচ্চৈঃ প্রেমমাধ্বীকপূরম্ ॥ ১৫৪ ॥
caritam amṛtam etac chrīla-caitanya-viṣṇoḥ śubha-dam aśubha-nāśi śraddhayāsvādayed yaḥ tad-amala-pada-padme bhṛṅgatām etya so ’yaṁ rasayati rasam uccaiḥ prema-mādhvīka-pūram
শ্রীমন্মদনগোপাল-গোবিন্দদেব-তুষ্টয়ে । চৈতন্যার্পিতমস্ত্বেতচ্চৈতন্যচরিতামৃতম্ ॥ ১৫৫ ॥
śrīman-madana-gopāla- govindadeva-tuṣṭaye caitanyārpitam astv etac caitanya-caritāmṛtam
পরিমলবাসিতভুবনং স্বরসোন্মাদিত-রসজ্ঞ-রোলম্বম্ । গিরিধরচরণাম্ভোজং কঃ খলু রসিকঃ সমীহতে হাতুম্ ॥ ১৫৬ ॥
parimala-vāsita-bhuvanaṁ sva-rasonmādita-rasajña-rolambam giridhara-caraṇāmbhojaṁ kaḥ khalu rasikaḥ samīhate hātum
মত্প্রাণসর্বস্বপদাব্জরেণো- র্মদীশ্বরী-শ্রীযুতরাধিকায়াঃ । প্রাণোরুসর্বস্বপদাব্জরেণুং শ্রীশ্রীল-গোবিন্দমহং প্রপদ্যে ॥ ১৫৭ ॥
śāke sindhv-agni-vāṇendau jyaiṣṭhe vṛndāvanāntare sūryāhe ’sita-pañcamyāṁ grantho ’yaṁ pūrṇatāṁ gataḥ