CC Antya 4.1
বৃন্দাবনাৎ পুনঃ প্রাপ্তং শ্রীগৌরঃ শ্রীসনাতনম্ । দেহপাতাদবন্ স্নেহাৎ শুদ্ধং চক্রে পরীক্ষয়া ॥ ১ ॥
vṛndāvanāt punaḥ prāptaṁ śrī-gauraḥ śrī-sanātanam deha-pātād avan snehāt śuddhaṁ cakre parīkṣayā
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Antya-līlā — Chapter 4: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
বৃন্দাবনাৎ পুনঃ প্রাপ্তং শ্রীগৌরঃ শ্রীসনাতনম্ । দেহপাতাদবন্ স্নেহাৎ শুদ্ধং চক্রে পরীক্ষয়া ॥ ১ ॥
vṛndāvanāt punaḥ prāptaṁ śrī-gauraḥ śrī-sanātanam deha-pātād avan snehāt śuddhaṁ cakre parīkṣayā
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
নীলাচল হৈতে রূপ গৌড়ে যবে গেলা । মথুরা হৈতে সনাতন নীলাচল আইলা ॥ ৩ ॥
nīlācala haite rūpa gauḍe yabe gelā mathurā haite sanātana nīlācala āilā
ঝারিখণ্ড-বনপথে আইলা একেলা চলিয়া । কভু উপবাস, কভু চর্বণ করিয়া ॥ ৪ ॥
jhārikhaṇḍa-vanapathe āilā ekelā caliyā kabhu upavāsa, kabhu carvaṇa kariyā
ঝারিখণ্ডের জলের দোষে, উপবাস হৈতে । গাত্রে কণ্ডু হৈল, রসা পড়ে খাজুয়াইতে ॥ ৫ ॥
jhārikhaṇḍera jalera doṣe, upavāsa haite gātre kaṇḍu haila, rasā paḍe khājuyāite
নির্বেদ হইল পথে, করেন বিচার । ‘নীচ-জাতি, দেহ মোর — অত্যন্ত অসার ॥ ৬ ॥
nirveda ha-ila pathe, karena vicāra ‘nīca-jāti, deha mora — atyanta asāra
জগন্নাথে গেলে তাঁর দর্শন না পাইমু । প্রভুর দর্শন সদা করিতে নারিমু ॥ ৭ ॥
jagannāthe gele tāṅra darśana nā pāimu prabhura darśana sadā karite nārimu
মন্দির-নিকটে শুনি তাঁর বাসা-স্থিতি । মন্দির-নিকটে যাইতে মোর নাহি শক্তি ॥ ৮ ॥
mandira-nikaṭe śuni tāṅra vāsā-sthiti mandira-nikaṭe yāite mora nāhi śakti
জগন্নাথের সেবক ফেরে কার্য-অনুরোধে । তাঁর স্পর্শ হৈলে মোর হবে অপরাধে ॥ ৯ ॥
jagannāthera sevaka phere kārya-anurodhe tāṅra sparśa haile mora habe aparādhe
তাতে যদি এই দেহ, ভাল-স্থানে দিয়ে । দুঃখ-শান্তি হয় আর সদ্গতি পাইয়ে ॥ ১০ ॥
tāte yadi ei deha bhāla-sthāne diye duḥkha-śānti haya āra sad-gati pāiye
জগন্নাথ রথযাত্রায় হইবেন বাহির । তাঁর রথ-চাকায় ছাড়িমু এই শরীর ॥ ১১ ॥
jagannātha ratha-yātrāya ha-ibena bāhira tāṅra ratha-cākāya chāḍimu ei śarīra
মহাপ্রভুর আগে, আর দেখি’ জগন্নাথ । রথে দেহ ছাড়িমু, — এই পরম-পুরুষার্থ ।।’ ১২ ।। ॥ ১২ ॥
mahāprabhura āge, āra dekhi’ jagannātha rathe deha chāḍimu, — ei parama-puruṣārtha’
এই ত’ নিশ্চয় করি’ নীলাচলে আইলা । লোকে পুছি’ হরিদাস-স্থানে উত্তরিলা ॥ ১৩ ॥
ei ta’ niścaya kari’ nīlācale āilā loke puchi’ haridāsa-sthāne uttarilā
হরিদাসের কৈলা তেঁহ চরণ বন্দন । জানি’ হরিদাস তাঁরে কৈলা আলিঙ্গন ॥ ১৪ ॥
haridāsera kailā teṅha caraṇa vandana jāni’ haridāsa tāṅre kailā āliṅgana
মহাপ্রভু দেখিতে তাঁর উৎকণ্ঠিত মন । হরিদাস কহে, — ‘প্রভু আসিবেন এখন ।।’ ১৫ ।। ॥ ১৫ ॥
mahāprabhu dekhite tāṅra utkaṇṭhita mana haridāsa kahe, — ‘prabhu āsibena ekhana’
হেনকালে প্রভু ‘উপলভোগ’ দেখিয়া । হরিদাসে মিলিতে আইলা ভক্তগণ লঞা ॥ ১৬ ॥
hena-kāle prabhu ‘upala-bhoga’ dekhiyā haridāse milite āilā bhakta-gaṇa lañā
প্রভু দেখি’ দুঁহে পড়ে দণ্ডবৎ হঞা । প্রভু আলিঙ্গিলা হরিদাসেরে উঠাঞা ॥ ১৭ ॥
prabhu dekhi’ duṅhe paḍe daṇḍavat hañā prabhu āliṅgilā haridāsere uṭhāñā
হরিদাস কহে, — ‘সনাতন করে নমস্কার’ । সনাতনে দেখি’ প্রভু হৈলা চমৎকার ॥ ১৮ ॥
haridāsa kahe, — ‘sanātana kare namaskāra’ sanātane dekhi’ prabhu hailā camatkāra
সনাতনে আলিঙ্গিতে প্রভু আগু হৈলা । পাছে ভাগে সনাতন কহিতে লাগিলা ॥ ১৯ ॥
sanātane āliṅgite prabhu āgu hailā pāche bhāge sanātana kahite lāgilā
“মোরে না ছুঁইহ, প্রভু, পড়োঁ তোমার পায় । একে নীচজাতি অধম, আর কণ্ডুরসা গায় ।।” ২০ ॥ ২০ ॥
“more nā chuṅiha, prabhu, paḍoṅ tomāra pāya eke nīca-jāti adhama, āra kaṇḍu-rasā gāya”
বলাৎকারে প্রভু তাঁরে আলিঙ্গন কৈল । কণ্ডুক্লেদ মহাপ্রভুর শ্রীঅঙ্গে লাগিল ॥ ২১ ॥
balātkāre prabhu tāṅre āliṅgana kaila kaṇḍu-kleda mahāprabhura śrī-aṅge lāgila
সব ভক্তগণে প্রভু মিলাইলা সনাতনে । সনাতন কৈলা সবার চরণ বন্দনে ॥ ২২ ॥
saba bhakta-gaṇe prabhu milāilā sanātane sanātana kailā sabāra caraṇa vandane
প্রভু লঞা বসিলা পিণ্ডার উপরে ভক্তগণ । পিণ্ডার তলে বসিলা হরিদাস সনাতন ॥ ২৩ ॥
prabhu lañā vasilā piṇḍāra upare bhakta-gaṇa piṇḍāra tale vasilā haridāsa sanātana
কুশলবার্তা মহাপ্রভু পুছেন সনাতনে । তেঁহ কহেন, — ‘পরম মঙ্গল দেখিনু চরণে ।।’ ২৪ ।। ॥ ২৪ ॥
kuśala-vārtā mahāprabhu puchena sanātane teṅha kahena, — ‘parama maṅgala dekhinu caraṇe’
মথুরার বৈষ্ণব-সবের কুশল পুছিলা । সবার কুশল সনাতন জানাইলা ॥ ২৫ ॥
mathurāra vaiṣṇava-sabera kuśala puchilā sabāra kuśala sanātana jānāilā
প্রভু কহে, — “ইহাঁ রূপ ছিল দশমাস । ইহাঁ হৈতে গৌড়ে গেলা, হৈল দিন দশ ॥ ২৬ ॥
prabhu kahe, — “ihāṅ rūpa chila daśa-māsa ihāṅ haite gauḍe gelā, haila dina daśa
তোমার ভাই অনুপমের হৈল গঙ্গা-প্রাপ্তি । ভাল ছিল, রঘুনাথে দৃঢ় তার ভক্তি ।।” ২৭ ।। ॥ ২৭ ॥
tomāra bhāi anupamera haila gaṅgā-prāpti bhāla chila, raghunāthe dṛḍha tāra bhakti”
সনাতন কহে, — “নীচ-বংশে মোর জন্ম । অধর্ম অন্যায় যত, — আমার কুলধর্ম ॥ ২৮ ॥
sanātana kahe, — “nīca-vaṁśe mora janma adharma anyāya yata, — āmāra kula-dharma
হেন বংশ ঘৃণা ছাড়ি’ কৈলা অঙ্গীকার । তোমার কৃপায় বংশে মঙ্গল আমার ॥ ২৯ ॥
hena vaṁśa ghṛṇā chāḍi’ kailā aṅgīkāra tomāra kṛpāya vaṁśe maṅgala āmāra
সেই অনুপম-ভাই শিশুকাল হৈতে । রঘুনাথ-উপাসনা করে দৃঢ়চিত্তে ॥ ৩০ ॥
sei anupama-bhāi śiśu-kāla haite raghunātha-upāsanā kare dṛḍha-citte
রাত্রি-দিনে রঘুনাথের ‘নাম’ আর ‘ধ্যান’ । রামায়ণ নিরবধি শুনে, করে গান ॥ ৩১ ॥
rātri-dine raghunāthera ‘nāma’ āra ‘dhyāna’ rāmāyaṇa niravadhi śune, kare gāna
আমি আর রূপ — তার জ্যেষ্ঠ-সহোদর । আমা-দোঁহা-সঙ্গে তেঁহ রহে নিরন্তর ॥ ৩২ ॥
āmi āra rūpa — tāra jyeṣṭha-sahodara āmā-doṅhā-saṅge teṅha rahe nirantara
আমা-সবা-সঙ্গে কৃষ্ণকথা, ভাগবত শুনে । তাহার পরীক্ষা কৈলুঁ আমি-দুইজনে ॥ ৩৩ ॥
āmā-sabā-saṅge kṛṣṇa-kathā, bhāgavata śune tāhāra parīkṣā kailuṅ āmi-dui-jane
“শুনহ বল্লভ, কৃষ্ণ — পরম-মধুর । সৌন্দর্য, মাধুর্য, প্রেম-বিলাস — প্রচুর ॥ ৩৪ ॥
śunaha vallabha, kṛṣṇa — parama-madhura saundarya, mādhurya, prema-vilāsa — pracura
কৃষ্ণভজন কর তুমি আমা-দুহাঁর সঙ্গে । তিন ভাই একত্র রহিমু কৃষ্ণকথা-রঙ্গে ।।” ৩৫ ॥ ৩৫ ॥
kṛṣṇa-bhajana kara tumi āmā-duṅhāra saṅge tina bhāi ekatra rahimu kṛṣṇa-kathā-raṅge”
এইমত বারবার কহি দুইজন । আমা-দুঁহার গৌরবে কিছু ফিরি’ গেল মন ॥ ৩৬ ॥
ei-mata bāra-bāra kahi dui-jana āmā-duṅhāra gaurave kichu phiri’ gela mana
“তোমা-দুঁহার আজ্ঞা আমি কেমনে লঙ্ঘিমু ? দীক্ষা-মন্ত্র দেহ’ কৃষ্ণ-ভজন করিমু ।।” ৩৭ ॥ ৩৭ ॥
“tomā-duṅhāra ājñā āmi kemane laṅghimu? dīkṣā-mantra deha’ kṛṣṇa-bhajana karimu”
এত কহি’ রাত্রিকালে করেন চিন্তন । কেমনে ছাড়িমু রঘুনাথের চরণ ॥ ৩৮ ॥
eta kahi’ rātri-kāle karena cintana kemane chāḍimu raghunāthera caraṇa
সব রাত্রি ক্রন্দন করি’ কৈল জাগরণ । প্রাতঃকালে আমা-দুঁহায় কৈল নিবেদন ॥ ৩৯ ॥
saba rātri krandana kari’ kaila jāgaraṇa prātaḥ-kāle āmā-duṅhāya kaila nivedana
‘রঘুনাথের পাদপদ্মে বেচিয়াছোঁ মাথা । কাড়িতে না পারোঁ মাথা, পাঙ বড় ব্যথা ॥ ৪০ ॥
‘raghunāthera pāda-padme veciyāchoṅ māthā kāḍite nā pāroṅ māthā, pāṅa baḍa vyathā
কৃপা করি’ মোরে আজ্ঞা দেহ’ দুইজন । জন্মে-জন্মে সেবোঁ রঘুনাথের চরণ ॥ ৪১ ॥
kṛpā kari’ more ājñā deha’ dui-jana janme-janme sevoṅ raghunāthera caraṇa
রঘুনাথের পাদপদ্ম ছাড়ান না যায় । ছাড়িবার মন হৈলে প্রাণ ফাটি’ যায় ।।’ ৪২ ॥ ৪২ ॥
raghunāthera pāda-padma chāḍāna nā yāya chāḍibāra mana haile prāṇa phāṭi’ yāya’
তবে আমি-দুঁহে তারে আলিঙ্গন কৈলুঁ । ‘সাধু, দৃঢ়ভক্তি তোমার’ — কহি’ প্রশংসিলুঁ ॥ ৪৩ ॥
tabe āmi-duṅhe tāre āliṅgana kailuṅ ‘sādhu, dṛḍha-bhakti tomāra ’ — kahi’ praśaṁsiluṅ
যে বংশের উপরে তোমার হয় কৃপা-লেশ । সকল মঙ্গল তাহে খণ্ডে সব ক্লেশ ॥ ৪৪ ॥
ye vaṁśera upare tomāra haya kṛpā-leśa sakala maṅgala tāhe khaṇḍe saba kleśa’
গোসাঞি কহেন, — “এইমত মুরারি-গুপ্ত । পূর্বে আমি পরীক্ষিলুঁ তার এই রীত ॥ ৪৫ ॥
gosāñi kahena, — “ei-mata murāri-gupta pūrve āmi parīkṣiluṅ tāra ei rīta
সেই ভক্ত ধন্য, যে না ছাড়ে প্রভুর চরণ । সেই প্রভু ধন্য, যে না ছাড়ে নিজ-জন ॥ ৪৬ ॥
sei bhakta dhanya, ye nā chāḍe prabhura caraṇa sei prabhu dhanya, ye nā chāḍe nija-jana
দুর্দৈবে সেবক যদি যায় অন্য স্থানে । সেই ঠাকুর ধন্য তারে চুলে ধরি’ আনে ॥ ৪৭ ॥
durdaive sevaka yadi yāya anya sthāne sei ṭhākura dhanya tāre cule dhari’ āne
ভাল হৈল, তোমার ইহাঁ হৈল আগমনে । এই ঘরে রহ ইহাঁ হরিদাস-সনে ॥ ৪৮ ॥
bhāla haila, tomāra ihāṅ haila āgamane ei ghare raha ihāṅ haridāsa-sane
কৃষ্ণভক্তিরসে দুঁহে পরম প্রধান । কৃষ্ণরস আস্বাদন কর, লহ কৃষ্ণনাম ।।” ৪৯ ।। ॥ ৪৯ ॥
kṛṣṇa-bhakti-rase duṅhe parama pradhāna kṛṣṇa-rasa āsvādana kara, laha kṛṣṇa-nāma”
এত বলি’ মহাপ্রভু উঠিয়া চলিলা । গোবিন্দ-দ্বারায় দুঁহে প্রসাদ পাঠাইলা ॥ ৫০ ॥
eta bali’ mahāprabhu uṭhiyā calilā govinda-dvārāya duṅhe prasāda pāṭhāilā
এইমত সনাতন রহে প্রভু-স্থানে । জগন্নাথের চক্র দেখি’ করেন প্রণামে ॥ ৫১ ॥
ei-mata sanātana rahe prabhu-sthāne jagannāthera cakra dekhi’ karena praṇāme
প্রভু আসি’ প্রতিদিন মিলেন দুইজনে । ইষ্টগোষ্ঠী, কৃষ্ণকথা কহে কতক্ষণে ॥ ৫২ ॥
prabhu āsi’ prati-dina milena dui-jane iṣṭa-goṣṭhī, kṛṣṇa-kathā kahe kata-kṣaṇe
দিব্য প্রসাদ পায় নিত্য জগন্নাথ-মন্দিরে । তাহা আনি’ নিত্য অবশ্য দেন দোঁহাকারে ॥ ৫৩ ॥
divya prasāda pāya nitya jagannātha-mandire tāhā āni’ nitya avaśya dena doṅhākāre
একদিন আসি’ প্রভু দুঁহারে মিলিলা । সনাতনে আচম্বিতে কহিতে লাগিলা ॥ ৫৪ ॥
eka-dina āsi’ prabhu duṅhāre mililā sanātane ācambite kahite lāgilā
“সনাতন, দেহত্যাগে কৃষ্ণ যদি পাইয়ে । কোটি-দেহ ক্ষণেকে তবে ছাড়িতে পারিয়ে ॥ ৫৫ ॥
“sanātana, deha-tyāge kṛṣṇa yadi pāiye koṭi-deha kṣaṇeke tabe chāḍite pāriye
দেহত্যাগে কৃষ্ণ না পাই, পাইয়ে ভজনে । কৃষ্ণপ্রাপ্ত্যের উপায় কোন নাহি ‘ভক্তি’ বিনে ॥ ৫৬ ॥
deha-tyāge kṛṣṇa nā paī, pāiye bhajane kṛṣṇa-prāptyera upāya kona nāhi ‘bhakti’ vine
দেহত্যাগাদি যত, সব — তমো-ধর্ম । তমো-রজো-ধর্মে কৃষ্ণের না পাইয়ে মর্ম ॥ ৫৭ ॥
deha-tyāgādi yata, saba — tamo-dharma tamo-rajo-dharme kṛṣṇera nā pāiye marma
‘ভক্তি’ বিনা কৃষ্ণে কভু নহে ‘প্রেমোদয়’ । প্রেম বিনা কৃষ্ণপ্রাপ্তি অন্য হৈতে নয় ॥ ৫৮ ॥
‘bhakti’ vinā kṛṣṇe kabhu nahe ‘premodaya’ prema vinā kṛṣṇa-prāpti anya haite naya
ন সাধয়তি মাং যোগো ন সাংখ্যং ধর্ম উদ্ধব । ন স্বাধ্যায়স্তপস্ত্যাগো যথা ভক্তির্মমোর্জিতা ॥ ৫৯ ॥
na sādhayati māṁ yogo na sāṅkhyaṁ dharma uddhava na svādhyāyas tapas tyāgo yathā bhaktir mamorjitā
দেহত্যাগাদি তমো-ধর্ম — পাতক-কারণ । সাধক না পায় তাতে কৃষ্ণের চরণ ॥ ৬০ ॥
deha-tyāgādi tamo-dharma — pātaka-kāraṇa sādhaka nā pāya tāte kṛṣṇera caraṇa
প্রেমী ভক্ত বিয়োগে চাহে দেহ ছাড়িতে । প্রেমে কৃষ্ণ মিলে, সেহ না পারে মরিতে ॥ ৬১ ॥
premī bhakta viyoge cāhe deha chāḍite preme kṛṣṇa mile, seha nā pāre marite
গাঢ়ানুরাগের বিয়োগ না যায় সহন । তাতে অনুরাগী বাঞ্ছে আপন মরণ ॥ ৬২ ॥
gāḍhānurāgera viyoga nā yāya sahana tāte anurāgī vāñche āpana maraṇa
যস্যাঙ্ঘ্রিপঙ্কজরজঃস্নপনং মহান্তো বাঞ্ছন্ত্যুমাপতিরিবাত্মতমোঽপহত্যৈ । যর্হ্যম্বুজাক্ষ ন লভেয় ভবৎপ্রসাদং জহ্যামসূন্ ব্রতকৃশাঞ্ছতজন্মভিঃ স্যাৎ ॥ ৬৩ ॥
yasyāṅghri-paṅkaja-rajaḥ-snapanaṁ mahānto vāñchanty umā-patir ivātma-tamo-’pahatyai yarhy ambujākṣa na labheya bhavat-prasādaṁ jahyām asūn vrata-kṛśāñ chata-janmabhiḥ syāt
সিঞ্চাঙ্গ নস্ত্বদধরামৃতপূরকেণ হাসাবলোক-কলগীতজ-হৃচ্ছয়াগ্নিম্ । নো চেদ্বয়ং বিরহজাগ্ন্যুপযুক্তদেহা ধ্যানেন যাম পদয়োঃ পদবীং সখে তে ॥ ৬৪ ॥
siñcāṅga nas tvad-adharāmṛta-pūrakeṇa hāsāvaloka-kala-gīta-ja-hṛc-chayāgnim no ced vayaṁ viraha-jāgny-upayukta-dehā dhyānena yāma padayoḥ padavīṁ sakhe te
কুবুদ্ধি ছাড়িয়া কর শ্রবণ-কীর্তন । অচিরাৎ পাবে তবে কৃষ্ণের চরণ ॥ ৬৫ ॥
kubuddhi chāḍiyā kara śravaṇa-kīrtana acirāt pābe tabe kṛṣṇera caraṇa
নীচ-জাতি নহে কৃষ্ণভজনে অযোগ্য । সৎকুল-বিপ্র নহে ভজনের যোগ্য ॥ ৬৬ ॥
nīca-jāti nahe kṛṣṇa-bhajane ayogya sat-kula-vipra nahe bhajanera yogya
যেই ভজে সেই বড়, অভক্ত — হীন, ছার । কৃষ্ণভজনে নাহি জাতি-কুলাদি-বিচার ॥ ৬৭ ॥
yei bhaje sei baḍa, abhakta — hīna, chāra kṛṣṇa-bhajane nāhi jāti-kulādi-vicāra
দীনেরে অধিক দয়া করেন ভগবান্ । কুলীন, পণ্ডিত, ধনীর বড় অভিমান ॥ ৬৮ ॥
dīnere adhika dayā kare bhagavān kulīna, paṇḍita, dhanīra baḍa abhimāna
বিপ্রাদ্দ্বিষড়্গুণযুতাদরবিন্দনাভ- পাদারবিন্দবিমুখাৎ শ্বপচং বরিষ্ঠম্ । মন্যে তদর্পিতমনোবচনেহিতার্থ- প্রাণং পুনাতি স কুলং ন তু ভূরিমানঃ ॥ ৬৯ ॥
viprād dvi-ṣaḍ-guṇa-yutād aravinda-nābha- pādāravinda-vimukhāt śva-pacaṁ variṣṭham manye tad-arpita-mano-vacanehitārtha- prāṇaṁ punāti sa kulaṁ na tu bhūri-mānaḥ
ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি । ‘কৃষ্ণপ্রেম’, ‘কৃষ্ণ’ দিতে ধরে মহাশক্তি ॥ ৭০ ॥
bhajanera madhye śreṣṭha nava-vidhā bhakti ‘kṛṣṇa-prema’, ‘kṛṣṇa’ dite dhare mahā-śakti
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ন়াম-সঙ্কীর্তন । নিরপরাধে নাম লৈলে পায় প্রেমধন ॥ ৭১ ॥
tāra madhye sarva-śreṣṭha nāma-saṅkīrtana niraparādhe nāma laile pāya prema-dhana
এত শুনি’ সনাতনের হৈল চমৎকার । প্রভুরে না ভায় মোর মরণ-বিচার ॥ ৭২ ॥
eta śuni’ sanātanera haila camatkāra prabhure nā bhāya mora maraṇa-vicāra
সর্বজ্ঞ মহাপ্রভু নিষেধিলা মোরে । প্রভুর চরণ ধরি’ কহেন তাঁহারে ॥ ৭৩ ॥
sarvajña mahāprabhu niṣedhilā more prabhura caraṇa dhari’ kahena tāṅhāre
“সর্বজ্ঞ, কৃপালু তুমি ঈশ্বর স্বতন্ত্র । যৈছে নাচাও, তৈছে নাচি, — যেন কাষ্ঠযন্ত্র ॥ ৭৪ ॥
“sarvajña, kṛpālu tumi īśvara svatantra yaiche nācāo, taiche nāci, — yena kāṣṭha-yantra
নীচ, অধম, পামর মুঞি পামর-স্বভাব । মোরে জিয়াইলে তোমার কিবা হবে লাভ ?” ৭৫ ॥ ৭৫ ॥
nīca, adhama, pāmara muñi pāmara-svabhāva more jiyāile tomāra kibā habe lābha?”
প্রভু কহে, — “তোমার দেহ মোর নিজ-ধন । তুমি মোরে করিয়াছ আত্মসমর্পণ ॥ ৭৬ ॥
prabhu kahe, — “tomāra deha mora nija-dhana tumi more kariyācha ātma-samarpaṇa
পরের দ্রব্য তুমি কেনে চাহ বিনাশিতে ? ধর্মাধর্ম বিচার কিবা না পার করিতে ? ৭৭ ।। তোমার শরীর — মোর প্রধান ‘সাধন’ । এ শরীরে সাধিমু আমি বহু প্রয়োজন ॥ ৭৭ ॥
parera dravya tumi kene cāha vināśite? dharmādharma vicāra kibā nā pāra karite?
tomāra śarīra — mora pradhāna ‘sādhana’ e śarīre sādhimu āmi bahu prayojana
ভক্ত-ভক্তি-কৃষ্ণপ্রেম-তত্ত্বের নিধার । বৈষ্ণবের কৃত্য, আর বৈষ্ণব-আচার ॥ ৭৯ ॥
bhakta-bhakti-kṛṣṇaprema-tattvera nirdhāra vaiṣṇavera kṛtya, āra vaiṣṇava-ācāra
কৃষ্ণভক্তি, কৃষ্ণপ্রেমসেবা-প্রবর্তন । লুপ্ততীর্থ-উদ্ধার আর বৈরাগ্য-শিক্ষণ ॥ ৮০ ॥
kṛṣṇa-bhakti, kṛṣṇaprema-sevā-pravartana lupta-tīrtha-uddhāra, āra vairāgya-śikṣaṇa
নিজ-প্রিয়স্থান মোর — মথুরা-বৃন্দাবন । তাঁহা এত ধর্ম চাহি করিতে প্রচারণ ॥ ৮১ ॥
nija-priya-sthāna mora — mathurā-vṛndāvana tāhāṅ eta dharma cāhi karite pracāraṇa
মাতার আজ্ঞায় আমি বসি নীলাচলে । তাহাঁ ‘ধর্ম’ শিখাইতে নাহি নিজ-বলে ॥ ৮২ ॥
mātāra ājñāya āmi vasi nīlācale tāhāṅ ‘dharma’ śikhāite nāhi nija-bale
এত সব কর্ম আমি যে-দেহে করিমু । তাহা ছাড়িতে চাহ তুমি, কেমনে সহিমু ?” ৮৩ ।। ॥ ৮৩ ॥
eta saba karma āmi ye-dehe karimu tāhā chāḍite cāha tumi, kemane sahimu?”
তবে সনাতন কহে, — “তোমাকে নমস্কারে । তোমার গম্ভীর হৃদয় কে বুঝিতে পারে ? ৮৪ ।। ॥ ৮৪ ॥
tabe sanātana kahe, — “tomāke namaskāre tomāra gambhīra hṛdaya ke bujhite pāre?
কাষ্ঠের পুতলী যেন কুহকে নাচায় । আপনে না জানে, পুতলী কিবা নাচে গায় ! ৮৫ ।। যারে যৈছে নাচাও, সে তৈছে করে নর্তনে । কৈছে নাচে, কেবা নাচায়, সেহ নাহি জানে ।।” ৮৬ ॥ ৮৫ ॥
kāṣṭhera putalī yena kuhake nācāya āpane nā jāne, putalī kibā nāce gāya!
yāre yaiche nācāo, se taiche kare nartane kaiche nāce, kebā nācāya, seha nāhi jāne”
হরিদাসে কহে প্রভু, — “শুন, হরিদাস । পরের দ্রব্য ইঁহো চাহেন করিতে বিনাশ ॥ ৮৭ ॥
haridāse kahe prabhu, — “śuna, haridāsa parera dravya iṅho cāhena karite vināśa
পরের স্থাপ্য দ্রব্য কেহ না খায়, বিলায় । নিষেধিহ ইঁহারে, — যেন না করে অন্যায় ।।” ৮৮ ॥ ৮৮ ॥
parera sthāpya dravya keha nā khāya, vilāya niṣedhiha iṅhāre, — yena nā kare anyāya”
হরিদাস কহে, — “মিথ্যা অভিমান করি । তোমার গম্ভীর হৃদয় বুঝিতে না পারি ॥ ৮৯ ॥
haridāsa kahe, — “mithyā abhimāna kari tomāra gambhīra hṛdaya bujhite nā pāri
কোন্ কোন্ কার্য তুমি কর কোন্ দ্বারে । তুমি না জানাইলে কেহ জানিতে না পারে ॥ ৯০ ॥
kon kon kārya tumi kara kon dvāre tumi nā jānāile keha jānite nā pāre
এতাদৃশ তুমি ইঁহারে করিয়াছ অঙ্গীকার । এত সৌভাগ্য ইহাঁ না হয় কাহার ।।” ৯১ ॥ ৯১ ॥
etādṛśa tumi iṅhāre kariyācha aṅgīkāra eta saubhāgya ihāṅ nā haya kāhāra”
তবে মহাপ্রভু করি’ দুঁহারে আলিঙ্গন । ‘মধ্যাহ্ন’ করিতে উঠি’ করিলা গমন ॥ ৯২ ॥
tabe mahāprabhu kari’ duṅhāre āliṅgana ‘madhyāhna’ karite uṭhi’ karilā gamana
সনাতনে কহে হরিদাস করি’ আলিঙ্গন । “তোমার ভাগ্যের সীমা না যায় কথন ॥ ৯৩ ॥
sanātane kahe haridāsa kari’ āliṅgana “tomāra bhāgyera sīmā nā yāya kathana
তোমার দেহ কহেন প্রভু ‘মোর নিজ-ধন’ । তোমা-সম ভাগ্যবান্ নাহি কোন জন ॥ ৯৪ ॥
tomāra deha kahena prabhu ‘mora nija-dhana’ tomā-sama bhāgyavān nāhi kona jana
নিজ-দেহে যে কার্য না পারেন করিতে । সে কার্য করাইবে তোমা, সেহ মথুরাতে ॥ ৯৫ ॥
nija-dehe ye kārya nā pārena karite se kārya karāibe tomā, seha mathurāte
যে করাইতে চাহে ঈশ্বর, সেই সিদ্ধ হয় । তোমার সৌভাগ্য এই কহিলুঁ নিশ্চয় ॥ ৯৬ ॥
ye karāite cāhe īśvara, sei siddha haya tomāra saubhāgya ei kahiluṅ niścaya
ভক্তিসিদ্ধান্ত, শাস্ত্র-আচার-নির্ণয় । তোমা-দ্বারে করাইবেন, বুঝিলুঁ আশয় ॥ ৯৭ ॥
bhakti-siddhānta, śāstra-ācāra-nirṇaya tomā-dvāre karāibena, bujhiluṅ āśaya
আমার এই দেহ প্রভুর কার্যে না লাগিল । ভারত-ভূমিতে জন্মি’ এই দেহ ব্যর্থ হৈল ।।” ৯৮ ।। ॥ ৯৮ ॥
āmāra ei deha prabhura kārye nā lāgila bhārata-bhūmite janmi’ ei deha vyartha haila”
সনাতন কহে, — “তোমা-সম কেবা আছে আন । মহাপ্রভুর গণে তুমি — মহাভাগ্যবান্ ! ৯৯ ।। অবতার-কার্য প্রভুর — নাম-প্রচারে । সেই নিজ-কার্য প্রভু করেন তোমার দ্বারে ॥ ৯৯ ॥
sanātana kahe, — “tomā-sama kebā āche āna mahāprabhura gaṇe tumi — mahā-bhāgyavān!
avatāra-kārya prabhura — nāma-pracāre sei nija-kārya prabhu karena tomāra dvāre
প্রত্যহ কর তিনলক্ষ নাম-সঙ্কীর্তন । সবার আগে কর নামের মহিমা কথন ॥ ১০১ ॥
pratyaha kara tina-lakṣa nāma-saṅkīrtana sabāra āge kara nāmera mahimā kathana
আপনে আচরে কেহ, না করে প্রচার । প্রচার করেন কেহ, না করেন আচার ॥ ১০২ ॥
āpane ācare keha, nā kare pracāra pracāra karena keha, nā karena ācāra
‘আচার’, ‘প্রচার’, — নামের করহ ‘দুই’ কার্য । তুমি — সর্ব-গুরু, তুমি জগতের আর্য ।।” ১০৩ ॥ ১০৩ ॥
‘ācāra’, ‘pracāra’, — nāmera karaha ‘dui’ kārya tumi — sarva-guru, tumi jagatera ārya
এইমত দুইজন নানা-কথা-রঙ্গে । কৃষ্ণকথা আস্বাদয় রহি’ একসঙ্গে ॥ ১০৪ ॥
ei-mata dui-jana nānā-kathā-raṅge kṛṣṇa-kathā āsvādaya rahi’ eka-saṅge
যাত্রাকালে আইলা সব গৌড়ের ভক্তগণ । পূর্ববৎ কৈলা সবে রথযাত্রা দরশন ॥ ১০৫ ॥
yātrā-kāle āilā saba gauḍera bhakta-gaṇa pūrvavat kailā sabe ratha-yātrā daraśana
রথ-অগ্রে প্রভু তৈছে করিলা নর্তন । দেখি চমৎকার হৈল সনাতনের মন ॥ ১০৬ ॥
ratha-agre prabhu taiche karilā nartana dekhi camatkāra haila sanātanera mana
বর্ষার-চারি-মাস রহিলা সব নিজ ভক্তগণে । সবা-সঙ্গে প্রভু মিলাইলা সনাতনে ॥ ১০৭ ॥
varṣāra cāri-māsa rahilā saba nija bhakta-gaṇe sabā-saṅge prabhu milāilā sanātane
অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, বক্রেশ্বর । বাসুদেব, মুরারি, রাঘব, দামোদর ॥ ১০৮ ॥ পুরী, ভারতী, স্বরূপ, পণ্ডিত-গদাধর । সার্বভৌম, রামানন্দ, জগদানন্দ, শঙ্কর ॥ ১০৯ ॥ কাশীশ্বর, গোবিন্দাদি যত ভক্তগণ । সবা-সনে সনাতনের করাইলা মিলন ॥ ১১০ ॥
advaita, nityānanda, śrīvāsa, vakreśvara vāsudeva, murāri, rāghava, dāmodara purī, bhāratī, svarūpa, paṇḍita-gadādhara sārvabhauma, rāmānanda, jagadānanda, śaṅkara kāśīśvara, govindādi yata bhakta-gaṇa sabā-sane sanātanera karāilā milana
যথাযোগ্য করাইল সবার চরণ বন্দন । তাঁরে করাইলা সবার কৃপার ভাজন ॥ ১১১ ॥
yathā-yogya karāila sabāra caraṇa vandana tāṅre karāilā sabāra kṛpāra bhājana
সদ্গুণে, পাণ্ডিত্যে, সবার প্রিয় — সনাতন । যথাযোগ্য কৃপা-মৈত্রী-গৌরব-ভাজন ॥ ১১২ ॥
sad-guṇe, pāṇḍitye, sabāra priya — sanātana yathā-yogya kṛpā-maitrī-gaurava-bhājana
সকল বৈষ্ণব যবে গৌড়দেশে গেলা । সনাতন মহাপ্রভুর চরণে রহিলা ॥ ১১৩ ॥
sakala vaiṣṇava yabe gauḍa-deśe gelā sanātana mahāprabhura caraṇe rahilā
দোলযাত্রা-আদি প্রভুর সঙ্গেতে দেখিল । দিনে-দিনে প্রভু-সঙ্গে আনন্দ বাড়িল ॥ ১১৪ ॥
dola-yātrā-ādi prabhura saṅgete dekhila dine-dine prabhu-saṅge ānanda bāḍila
পূর্বে বৈশাখ-মাসে সনাতন যবে আইলা । জ্যৈষ্ঠমাসে প্রভু তাঁরে পরীক্ষা করিলা ॥ ১১৫ ॥
pūrve vaiśākha-māse sanātana yabe āilā jyaiṣṭha-māse prabhu tāṅre parīkṣā karilā
জ্যৈষ্ঠমাসে প্রভু যমেশ্বর-টোটা আইলা । ভক্ত-অনুরোধে তাহাঁ ভিক্ষা যে করিলা ॥ ১১৬ ॥
jyaiṣṭha-māse prabhu yameśvara-ṭoṭā āilā bhakta-anurodhe tāhāṅ bhikṣā ye karilā
মধ্যাহ্ন-ভিক্ষাকালে সনাতনে বোলাইল । প্রভু বোলাইলা, তাঁর আনন্দ বাড়িল ॥ ১১৭ ॥
madhyāhna-bhikṣā-kāle sanātane bolāila prabhu bolāilā, tāṅra ānanda bāḍila
মধ্যাহ্নে সমুদ্র-বালু হঞাছে অগ্নি-সম । সেইপথে সনাতন করিলা গমন ॥ ১১৮ ॥
madhyāhne samudra-vālu hañāche agni-sama sei-pathe sanātana karilā gamana
‘প্রভু বোলাঞাছে’, — এই আনন্দিত মনে । তপ্ত-বালুকাতে পা পোড়ে, তাহা নাহি জানে ॥ ১১৯ ॥
‘prabhu bolāñāche’, — ei ānandita mane tapta-vālukāte pā poḍe, tāhā nāhi jāne
দুই পায়ে ফোস্কা হৈল, তবু গেলা প্রভুস্থানে । ভিক্ষা করি’ মহাপ্রভু করিয়াছেন বিশ্রামে ॥ ১২০ ॥
dui pāye phoskā haila, tabu gelā prabhu-sthāne bhikṣā kari’ mahāprabhu kariyāchena viśrāme
ভিক্ষা-অবশেষ-পাত্র গোবিন্দ তারে দিলা । প্রসাদ পাঞা সনাতন প্রভুপাশে আইলা ॥ ১২১ ॥
bhikṣā-avaśeṣa-pātra govinda tāre dilā prasāda pāñā sanātana prabhu-pāśe āilā
প্রভু কহে, — ‘কোন্ পথে আইলা, সনাতন ?’ তেঁহ কহে, — ‘সমুদ্র-পথে, করিলুঁ আগমন ।।’ ১২২ ।। ॥ ১২২ ॥
prabhu kahe, — ‘kon pathe āilā, sanātana?’ teṅha kahe, — ‘samudra-pathe, kariluṅ āgamana’
প্রভু কহে, — “তপ্ত-বালুকাতে কেমনে আইলা ? সিংহদ্বারের পথ — শীতল, কেনে না আইলা ? ১২৩ ।। ॥ ১২৩ ॥
prabhu kahe, — “tapta-vālukāte kemane āilā? siṁha-dvārera patha — śītala, kene nā āilā?
তপ্ত-বালুকায় তোমার পায় হৈল ব্রণ । চলিতে না পার, কেমনে করিলা সহন ?” ১২৪ ।। ॥ ১২৪ ॥
tapta-vālukāya tomāra pāya haila vraṇa calite nā pāra, kemane karilā sahana?”
সনাতন কহে, — “দুখ বহুত না পাইলুঁ । পায়ে ব্রণ হঞাছে তাহা না জানিলুঁ ॥ ১২৫ ॥
sanātana kahe, — “dukha bahuta nā pāiluṅ pāye vraṇa hañāche tāhā nā jāniluṅ
সিংহদ্বারে যাইতে মোর নাহি অধিকার । বিশেষে — ঠাকুরের তাহাঁ সেবকের প্রচার ॥ ১২৬ ॥
siṁha-dvāre yāite mora nāhi adhikāra viśeṣe — ṭhākurera tāhāṅ sevakera pracāra
সেবক গতাগতি করে, নাহি অবসর । তার স্পর্শ হৈলে, সর্বনাশ হবে মোর ।।” ১২৭ ।। ॥ ১২৭ ॥
sevaka gatāgati kare, nāhi avasara tāra sparśa haile, sarva-nāśa habe mora”
শুনি’ মহাপ্রভু মনে সন্তোষ পাইলা । তুষ্ট হঞা তাঁরে কিছু কহিতে লাগিলা ॥ ১২৮ ॥
śuni’ mahāprabhu mane santoṣa pāilā tuṣṭa hañā tāṅre kichu kahite lāgilā
“যদ্যপিও তুমি হও জগৎপাবন । তোমা-স্পর্শে পবিত্র হয় দেব-মুনিগণ ॥ ১২৯ ॥ তথাপি ভক্ত-স্বভাব — মর্যাদা-রক্ষণ । মর্যাদা-পালন হয় সাধুর ভূষণ ॥ ১৩০ ॥
“yadyapio tumi hao jagat-pāvana tomā-sparśe pavitra haya deva-muni-gaṇa tathāpi bhakta-svabhāva — maryādā-rakṣaṇa maryādā-pālana haya sādhura bhūṣaṇa
মর্যাদা-লঙ্ঘনে লোক করে উপহাস । ইহলোক, পরলোক — দুই হয় নাশ ॥ ১৩১ ॥
maryādā-laṅghane loka kare upahāsa iha-loka, para-loka — dui haya nāśa
মর্যাদা রাখিলে, তুষ্ট কৈলে মোর মন । তুমি ঐছে না করিলে করে কোন্ জন ?” ১৩২ ॥ ১৩২ ॥
maryādā rākhile, tuṣṭa kaile mora mana tumi aiche nā karile kare kon jana?”
এত বলি’ প্রভু তাঁরে আলিঙ্গন কৈল । তাঁর কণ্ডুরসা প্রভুর শ্রীঅঙ্গে লাগিল ॥ ১৩৩ ॥
eta bali’ prabhu tāṅre āliṅgana kaila tāṅra kaṇḍu-rasā prabhura śrī-aṅge lāgila
বার বার নিষেধেন, তবু করে আলিঙ্গন । অঙ্গে রসা লাগে, দুঃখ পায় সনাতন ॥ ১৩৪ ॥
bāra bāra niṣedhena, tabu kare āliṅgana aṅge rasā lāge, duḥkha pāya sanātana
এইমতে সেবক-প্রভু দুঁহে ঘর গেলা । আর দিন জগদানন্দ সনাতনেরে মিলিলা ॥ ১৩৫ ॥
ei-mate sevaka-prabhu duṅhe ghara gelā āra dina jagadānanda sanātanere mililā
দুইজন বসি’ কৃষ্ণকথা-গোষ্ঠী কৈলা । পণ্ডিতেরে সনাতন দুঃখ নিবেদিলা ॥ ১৩৬ ॥
dui-jana vasi’ kṛṣṇa-kathā-goṣṭhī kailā paṇḍitere sanātana duḥkha nivedilā
“ইহাঁ আইলাঙ প্রভুরে দেখি’ দুঃখ খণ্ডাইতে । যেবা মনে, তাহা প্রভু না দিলা করিতে ॥ ১৩৭ ॥
“ihāṅ āilāṅa prabhure dekhi’ duḥkha khaṇḍāite yebā mane, tāhā prabhu nā dilā karite
নিষেধিতে প্রভু আলিঙ্গন করেন মোরে । মোর কণ্ডুরসা লাগে প্রভুর শরীরে ॥ ১৩৮ ॥
niṣedhite prabhu āliṅgana karena more mora kaṇḍu-rasā lāge prabhura śarīre
অপরাধ হয় মোর, নাহিক নিস্তার । জগন্নাথেহ না দেখিয়ে, — এ দুঃখ অপার ॥ ১৩৯ ॥
aparādha haya mora, nāhika nistāra jagannātheha nā dekhiye, — e duḥkha apāra
হিত-নিমিত্ত আইলাঙ আমি, হৈল বিপরীতে । কি করিলে হিত হয় নারি নির্ধারিতে ।।” ১৪০ ।। ॥ ১৪০ ॥
hita-nimitta āilāṅa āmi, haila viparīte ki karile hita haya nāri nirdhārite”
পণ্ডিত কহে, — “তোমার বাসযোগ্য ‘বৃন্দাবন’ । রথযাত্রা দেখি’ তাহাঁ করহ গমন ॥ ১৪১ ॥
paṇḍita kahe, — “tomāra vāsa-yogya ‘vṛndāvana’ ratha-yātrā dekhi’ tāhāṅ karaha gamana
প্রভুর আজ্ঞা হঞাছে তোমা’ দুই ভায়ে । বৃন্দাবনে বৈস, তাহাঁ সর্বসুখ পাইয়ে ॥ ১৪২ ॥
prabhura ājñā hañāche tomā’ dui bhāye vṛndāvane vaisa, tāhāṅ sarva-sukha pāiye
যে-কার্যে আইলা, প্রভুর দেখিলা চরণ । রথে জগন্নাথ দেখি’ করহ গমন ।।” ১৪৩ ।। ॥ ১৪৩ ॥
ye-kārye āilā, prabhura dekhilā caraṇa rathe jagannātha dekhi’ karaha gamana”
সনাতন কহে, — “ভাল কৈলা উপদেশ । তাহাঁ যাব, সেই মোর ‘প্রভুদত্ত দেশ’ ।।” ১৪৪ ।। ॥ ১৪৪ ॥
sanātana kahe, — “bhāla kailā upadeśa tāhāṅ yāba, sei mora ‘prabhu-datta deśa’ ”
এত বলি’ দুঁহে নিজ-কার্যে উঠি’ গেলা । আর দিন মহাপ্রভু মিলিবারে আইলা ॥ ১৪৫ ॥
eta bali’ duṅhe nija-kārye uṭhi’ gelā āra dina mahāprabhu milibāre āilā
হরিদাস কৈলা প্রভুর চরণ বন্দন । হরিদাসে কৈলা প্রভু প্রেম-আলিঙ্গন ॥ ১৪৬ ॥
haridāsa kailā prabhura caraṇa vandana haridāse kailā prabhu prema-āliṅgana
দূর হৈতে দণ্ড-পরণাম করে সনাতন । প্রভু বোলায় বার বার করিতে আলিঙ্গন ॥ ১৪৭ ॥
dūra haite daṇḍa-paraṇāma kare sanātana prabhu bolāya bāra bāra karite āliṅgana
অপরাধ-ভয়ে তেঁহ মিলিতে না আইল । মহাপ্রভু মিলিবারে সেই ঠাঞি গেল ॥ ১৪৮ ॥
aparādha-bhaye teṅha milite nā āila mahāprabhu milibāre sei ṭhāñi gela
সনাতন ভাগি’ পাছে করেন গমন । বলাৎকারে ধরি, প্রভু কৈলা আলিঙ্গন ॥ ১৪৯ ॥
sanātana bhāgi’ pāche karena gamana balātkāre dhari, prabhu kailā āliṅgana
দুই জন লঞা প্রভু বসিলা পিণ্ডাতে । নির্বিণ্ণ সনাতন লাগিলা কহিতে ॥ ১৫০ ॥
dui jana lañā prabhu vasilā piṇḍāte nirviṇṇa sanātana lāgilā kahite
“হিত লাগি’ আইনু মুঞি, হৈল বিপরীত । সেবাযোগ্য নহি, অপরাধ করোঁ নিতি নিতি ॥ ১৫১ ॥
“hita lāgi’ āinu muñi, haila viparīta sevā-yogya nahi, aparādha karoṅ niti niti
সহজে নীচ-জাতি মুঞি, দুষ্ট, ‘পাপাশয়’ । মোরে তুমি ছুঁইলে মোর অপরাধ হয় ॥ ১৫২ ॥
sahaje nīca-jāti muñi, duṣṭa, ‘pāpāśaya’ more tumi chuṅile mora aparādha haya
তাহাতে আমার অঙ্গে কণ্ডু-রসা-রক্ত চলে । তোমার অঙ্গে লাগে, তবু স্পর্শহ তুমি বলে ॥ ১৫৩ ॥
tāhāte āmāra aṅge kaṇḍu-rasā-rakta cale tomāra aṅge lāge, tabu sparśaha tumi bale
বীভৎস স্পর্শিতে না কর ঘৃণা-লেশে । এই অপরাধে মোর হবে সর্বনাশে ॥ ১৫৪ ॥
bībhatsa sparśite nā kara ghṛṇā-leśe ei aparādhe mora habe sarva-nāśe
তাতে ইহাঁ রহিলে মোর না হয় ‘কল্যাণ’ । আজ্ঞা দেহ’ — রথ দেখি’ যাঙ বৃন্দাবন ॥ ১৫৫ ॥
tāte ihāṅ rahile mora nā haya ‘kalyāṇa’ ājñā deha’ — ratha dekhi’ yāṅa vṛndāvana
জগদানন্দ-পণ্ডিতে আমি যুক্তি পুছিল । বৃন্দাবন যাইতে তেঁহ উপদেশ দিল ।।” ১৫৬ ।। ॥ ১৫৬ ॥
jagadānanda-paṇḍite āmi yukti puchila vṛndāvana yāite teṅha upadeśa dila”
এত শুনি’ মহাপ্রভু সরোষ-অন্তরে । জগদানন্দে ক্রুদ্ধ হঞা করে তিরস্কারে ॥ ১৫৭ ॥
eta śuni’ mahāprabhu saroṣa-antare jagadānande kruddha hañā kare tiraskāre
“কালিকার বটুয়া জগা ঐছে গর্বী হৈল । তোমা-সবারেহ উপদেশ করিতে লাগিল ॥ ১৫৮ ॥
“kālikāra baṭuyā jagā aiche garvī haila tomā-sabāreha upadeśa karite lāgila
ব্যবহারে-পরমার্থে তুমি — তার গুরু-তুল্য । তোমারে উপদেশে, না জানে আপন-মূল্য ॥ ১৫৯ ॥
vyavahāre-paramārthe tumi — tāra guru-tulya tomāre upadeśe, nā jāne āpana-mūlya
আমার উপদেষ্টা তুমি — প্রামাণিক আর্য । তোমারেহ উপদেশে — বালকা করে ঐছে কার্য ।।” ১৬০ ।। ॥ ১৬০ ॥
āmāra upadeṣṭā tumi — prāmāṇika ārya tomāreha upadeśe — bālakā kare aiche kārya
শুনি’ সনাতন পায়ে ধরি’ প্রভুরে কহিল । “জগদানন্দের সৌভাগ্য আজি সে জানিল ॥ ১৬১ ॥
śuni’ sanātana pāye dhari’ prabhure kahila ‘jagadānandera saubhāgya āji se jānila
আপনার ‘অসৌভাগ্য’ আজি হৈল জ্ঞান । জগতে নাহি জগদানন্দ-সম ভাগ্যবান্ ॥ ১৬২ ॥
āpanāra ‘asaubhāgya’ āji haila jñāna jagate nāhi jagadānanda-sama bhāgyavān
জগদানন্দে পিয়াও আত্মীয়তা-সুধারস । মোরে পিয়াও গৌরবস্তুতি-নিম্ব-নিশিন্দা-রস ॥ ১৬৩ ॥
jagadānande piyāo ātmīyatā-sudhā-rasa more piyāo gaurava-stuti-nimba-niśindā-rasa
আজিহ নহিল মোরে আত্মীয়তা-জ্ঞান ! মোর অভাগ্য, তুমি — স্বতন্ত্র ভগবান্ !” ১৬৪ ।। ॥ ১৬৪ ॥
ājiha nahila more ātmīyatā-jñāna! mora abhāgya, tumi — svatantra bhagavān!”
শুনি’ মহাপ্রভু কিছু লজ্জিত হৈলা মনে । তাঁরে সন্তোষিতে কিছু বলেন বচনে ॥ ১৬৫ ॥
śuni’ mahāprabhu kichu lajjita hailā mane tāṅre santoṣite kichu balena vacane
“জগদানন্দ প্রিয় আমার নহে তোমা হৈতে । মর্যাদা-লঙ্ঘন আমি না পারোঁ সহিতে ॥ ১৬৬ ॥
‘jagadānanda priya āmāra nahe tomā haite maryādā-laṅghana āmi nā pāroṅ sahite
কাহাঁ তুমি — প্রামাণিক, শাস্ত্রে প্রবীণ ! কাহাঁ জগা — কালিকার বটুয়া নবীন ! ১৬৭ ।। ॥ ১৬৭ ॥
kāhāṅ tumi — prāmāṇika, śāstre pravīṇa! kāhāṅ jagā — kālikāra baṭuyā navīna!
আমাকেহ বুঝাইতে তুমি ধর শক্তি । কত ঠাঞি বুঝাঞাছ ব্যবহার-ভক্তি ॥ ১৬৮ ॥
āmākeha bujhāite tumi dhara śakti kata ṭhāñi bujhāñācha vyavahāra-bhakti
তোমারে উপদেশ করে, না যায় সহন । অতএব তারে আমি করিয়ে ভর্ৎসন ॥ ১৬৯ ॥
tomāre upadeśa kare, nā yāya sahana ataeva tāre āmi kariye bhartsana
বহিরঙ্গ-জ্ঞানে তোমারে না করি স্তবন । তোমার গুণে স্তুতি করায় যৈছে তোমার গুণ ॥ ১৭০ ॥
bahiraṅga-jñāne tomāre nā kari stavana tomāra guṇe stuti karāya yaiche tomāra guṇa
যদ্যপি কাহার ‘মমতা’ বহুজনে হয় । প্রীতি-স্বভাবে কাহাতে কোন ভাবোদয় ॥ ১৭১ ॥
yadyapi kāhāra ‘mamatā’ bahu-jane haya prīti-svabhāve kāhāte kona bhāvodaya
তোমার দেহ তুমি কর বীভৎস-জ্ঞান । তোমার দেহ আমারে লাগে অমৃত-সমান ॥ ১৭২ ॥
tomāra deha tumi kara bībhatsa-jñāna tomāra deha āmāre lāge amṛta-samāna
অপ্রাকৃত-দেহ তোমার ‘প্রাকৃত’ কভু নয় । তথাপি তোমার তাতে প্রাকৃত-বুদ্ধি হয় ॥ ১৭৩ ॥
aprākṛta-deha tomāra ‘prākṛta’ kabhu naya tathāpi tomāra tāte prākṛta-buddhi haya
‘প্রাকৃত’ হৈলেহ তোমার বপু নারি উপেক্ষিতে । ভদ্রাভদ্র-বস্তুজ্ঞান নাহিক ‘প্রাকৃতে’ ॥ ১৭৪ ॥
‘prākṛta’ haile ha tomāra vapu nāri upekṣite bhadrābhadra-vastu-jñāna nāhika ‘prākṛte’
কিং ভদ্রং কিমভদ্রং বা দ্বৈতস্যাবস্তুনঃ কিয়ৎ । বাচোদিতং তদনৃতং মনসা ধ্যাতমেব চ ॥ ১৭৫ ॥
kiṁ bhadraṁ kim abhadraṁ vā dvaitasyāvastunaḥ kiyat vācoditaṁ tad anṛtaṁ manasā dhyātam eva ca
‘দ্বৈতে’ ভদ্রাভদ্র-জ্ঞান, সব — ‘মনোধর্ম’ । ‘এই ভাল, এই মন্দ’, — এই সব ‘ভ্রম’ ॥ ১৭৬ ॥
‘dvaite’ bhadrābhadra-jñāna, saba — ‘manodharma’ ‘ei bhāla, ei manda’, — ei saba ‘bhrama’
বিদ্যাবিনয়সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি । শুনি চৈব শ্বপাকে চ পণ্ডিতাঃ সমদর্শিনঃ ॥ ১৭৭ ॥
vidyā-vinaya-sampanne brāhmaṇe gavi hastini śuni caiva śva-pāke ca paṇḍitāḥ sama-darśinaḥ
জ্ঞানবিজ্ঞানতৃপ্তাত্মা কূটস্থো বিজিতেন্দ্রিয়ঃ । যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্ট্রাশ্মকাঞ্চনঃ ॥ ১৭৮ ॥
jñāna-vijñāna-tṛptātmā kūṭa-stho vijitendriyaḥ yukta ity ucyate yogī sama-loṣṭrāśma-kāñcanaḥ
আমি ত’ — সন্ন্যাসী, আমার ‘সম-দৃষ্টি’ ধর্ম । চন্দন-পঙ্কেতে আমার জ্ঞান হয় ‘সম’ ॥ ১৭৯ ॥
āmi ta’ — sannyāsī, āmāra ‘sama-dṛṣṭi’ dharma candana-paṅkete āmāra jñāna haya ‘sama’
এই লাগি’ তোমা ত্যাগ করিতে না যুয়ায় । ঘৃণা-বুদ্ধি করি যদি, নিজ-ধর্ম যায় ।।” ১৮০ ।। ॥ ১৮০ ॥
ei lāgi’ tomā tyāga karite nā yuyāya ghṛṇā-buddhi kari yadi, nija-dharma yāya”
হরিদাস কহে, — “প্রভু, যে কহিলা তুমি । এই ‘বাহ্য প্রতারণা’ নাহি মানি আমি ॥ ১৮১ ॥
haridāsa kahe, — “prabhu, ye kahilā tumi ei ‘bāhya pratāraṇā’ nāhi māni āmi
আমা-সব অধমে যে করিয়াছ অঙ্গীকার । দীনদয়ালু-গুণ তোমার তাহাতে প্রচার ।।” ১৮২ ।। ॥ ১৮২ ॥
āmā-saba adhame ye kariyācha aṅgīkāra dīna-dayālu-guṇa tomāra tāhāte pracāra”
প্রভু হাসি’ কহে, — “শুন, হরিদাস, সনাতন । তত্ত্বতঃ কহি তোমা-বিষয়ে যৈছে মোর মন ॥ ১৮৩ ॥
prabhu hāsi’ kahe, — “śuna, haridāsa, sanātana tattvataḥ kahi tomā-viṣaye yaiche mora mana
তোমারে ‘লাল্য’, আপনাকে ‘লালক’ অভিমান । লালকের লাল্যে নহে দোষ-পরিজ্ঞান ॥ ১৮৪ ॥
tomāre ‘lālya’, āpanāke ‘lālaka’ abhimāna lālakera lālye nahe doṣa-parijñāna
আপনারে হয় মোর অমান্য-সমান । তোমা-সবারে করোঁ মুঞি বালক-অভিমান ॥ ১৮৫ ॥
āpanāre haya mora amānya-samāna tomā-sabāre karoṅ muñi bālaka-abhimāna
মাতার যৈছে বালকের ‘অমেধ্য’ লাগে গায় । ঘৃণা নাহি জন্মে, আর মহাসুখ পায় ॥ ১৮৬ ॥
mātāra yaiche bālakera ‘amedhya’ lāge gāya ghṛṇā nāhi janme, āra mahā-sukha pāya
‘লাল্যামেধ্য’ লালকের চন্দন-সম ভায় । সনাতনের ক্লেদে আমার ঘৃণা না উপজায় ।।” ১৮৭ ।। ॥ ১৮৭ ॥
‘lālyāmedhya’ lālakera candana-sama bhāya sanātanera klede āmāra ghṛṇā nā upajāya”
হরিদাস কহে, — “তুমি ঈশ্বর দয়াময় । তোমার গম্ভীর হৃদয় বুঝন না যায় ॥ ১৮৮ ॥
haridāsa kahe, — “tumi īśvara dayā-maya tomāra gambhīra hṛdaya bujhana nā yāya
বাসুদেব — গলত্কুষ্ঠী, তাতে অঙ্গ — কীড়াময় । তারে আলিঙ্গন কৈলা হঞা সদয় ॥ ১৮৯ ॥
vāsudeva — galat-kuṣṭhī, tāte aṅga — kīḍā-maya tāre āliṅgana kailā hañā sadaya
আলিঙ্গিয়া কৈলা তার কন্দর্প-সম অঙ্গ । বুঝিতে না পারি তোমার কৃপার তরঙ্গ ।।” ১৯০ ।। ॥ ১৯০ ॥
āliṅgiyā kailā tāra kandarpa-sama aṅga bujhite nā pāri tomāra kṛpāra taraṅga”
প্রভু কহে, — “বৈষ্ণব-দেহ ‘প্রাকৃত’ কভু নয় । ‘অপ্রাকৃত’ দেহ ভক্তের ‘চিদানন্দময়’ ॥ ১৯১ ॥
prabhu kahe, — “vaiṣṇava-deha ‘prākṛta’ kabhu naya ‘aprākṛta’ deha bhaktera ‘cid-ānanda-maya’
দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ । সেইকালে কৃষ্ণ তারে করে আত্মসম ॥ ১৯২ ॥
dīkṣā-kāle bhakta kare ātma-samarpaṇa sei-kāle kṛṣṇa tāre kare ātma-sama
সেই দেহ করে তার চিদানন্দময় । অপ্রাকৃত-দেহে তাঁর চরণ ভজয় ॥ ১৯৩ ॥
sei deha kare tāra cid-ānanda-maya aprākṛta-dehe tāṅra caraṇa bhajaya
মর্ত্যো যদা ত্যক্তসমস্তকর্মা নিবেদিতাত্মা বিচিকীর্ষিতো মে । তদামৃতত্বং প্রতিপদ্যমানো ময়াত্মভূয়ায় চ কল্পতে বৈ ॥ ১৯৪ ॥
martyo yadā tyakta-samasta-karmā niveditātmā vicikīrṣito me tadāmṛtatvaṁ pratipadyamāno mayātma-bhūyāya ca kalpate vai
সনাতনের দেহে কৃষ্ণ কণ্ডু উপজাঞা । আমা পরীক্ষিতে ইহাঁ দিলা পাঠাঞা ॥ ১৯৫ ॥
sanātanera dehe kṛṣṇa kaṇḍu upajāñā āmā parīkṣite ihāṅ dilā pāṭhāñā
ঘৃণা করি’ আলিঙ্গন না করিতাম যবে । কৃষ্ণ-ঠাঞি অপরাধ-দণ্ড পাইতাম তবে ॥ ১৯৬ ॥
ghṛṇā kari’ āliṅgana nā karitāma yabe kṛṣṇa-ṭhāñi aparādha-daṇḍa pāitāma tabe
পারিষদ-দেহ এই, না হয় দুর্গন্ধ । প্রথম দিবসে পাইলুঁ চতুঃসম-গন্ধ ।।” ১৯৭ ।। ॥ ১৯৭ ॥
pāriṣada-deha ei, nā haya durgandha prathama divase pāiluṅ catuḥsama-gandha”
বস্তুতঃ প্রভু যবে কৈলা আলিঙ্গন । তাঁর স্পর্শে গন্ধ হৈল চন্দনের সম ॥ ১৯৮ ॥
vastutaḥ prabhu yabe kailā āliṅgana tāṅra sparśe gandha haila candanera sama
প্রভু কহে, — সনাতন, না মানিহ দুঃখ । তোমার আলিঙ্গনে আমি পাই বড় সুখ ॥ ১৯৯ ॥
prabhu kahe, — “sanātana, nā māniha duḥkha tomāra āliṅgane āmi pāi baḍa sukha
এ-বৎসর তুমি ইহাঁ রহ আমা-সনে । বৎসর রহি’ তোমারে আমি পাঠাইমু বৃন্দাবনে ॥ ২০০ ॥
e-vatsara tumi ihāṅ raha āmā-sane vatsara rahi’ tomāre āmi pāṭhāimu vṛndāvane
এত বলি’ পুনঃ তাঁরে কৈলা আলিঙ্গন । কণ্ডু গেল, অঙ্গ হৈল সুবর্ণের সম ॥ ২০১ ॥
eta bali’ punaḥ tāṅre kailā āliṅgana kaṇḍu gela, aṅga haila suvarṇera sama
দেখি’ হরিদাস মনে হৈলা চমৎকার । প্রভুরে কহেন, — “এই ভঙ্গী যে তোমার ॥ ২০২ ॥
dekhi’ haridāsa mane hailā camatkāra prabhure kahena, — “ei bhaṅgī ye tomāra
সেই ঝারিখণ্ডের পানী তুমি খাওয়াইলা । সেই পানী-লক্ষ্যে ইঁহার কণ্ডু উপজাইলা ॥ ২০৩ ॥
sei jhārikhaṇḍera pānī tumi khāoyāilā sei pānī-lakṣye iṅhāra kaṇḍu upajāilā
কণ্ডু করি’ পরীক্ষা করিলে সনাতনে । এই লীলা-ভঙ্গী তোমার কেহ নাহি জানে ।।” ২০৪ ॥ ২০৪ ॥
kaṇḍu kari’ parīkṣā karile sanātane ei līlā-bhaṅgī tomāra keha nāhi jāne”
দুঁহে আলিঙ্গিয়া প্রভু গেলা নিজালয় । প্রভুর গুণ কহে দুঁহে হঞা প্রেমময় ॥ ২০৫ ॥
duṅhe āliṅgiyā prabhu gelā nijālaya prabhura guṇa kahe duṅhe hañā prema-maya
এইমত সনাতন রহে প্রভু-স্থানে । কৃষ্ণচৈতন্য-গুণ-কথা হরিদাস-সনে ॥ ২০৬ ॥
ei-mata sanātana rahe prabhu-sthāne kṛṣṇa-caitanya-guṇa-kathā haridāsa-sane
দোলযাত্রা দেখি’ প্রভু তাঁরে বিদায় দিলা । বৃন্দাবনে যে করিবেন, সব শিখাইলা ॥ ২০৭ ॥
dola-yātrā dekhi’ prabhu tāṅre vidāya dilā vṛndāvane ye karibena, saba śikhāilā
যে-কালে বিদায় হৈলা প্রভুর চরণে । দুইজনার বিচ্ছেদ-দশা না যায় বর্ণনে ॥ ২০৮ ॥
ye-kāle vidāya hailā prabhura caraṇe dui-janāra viccheda-daśā nā yāya varṇane
যেই বন-পথে প্রভু গেলা বৃন্দাবন । সেইপথে যাইতে মন কৈলা সনাতন ॥ ২০৯ ॥
yei vana-pathe prabhu gelā vṛndāvana sei-pathe yāite mana kailā sanātana
যে-পথে, যে-গ্রাম-নদী-শৈল, যাহাঁ যেই লীলা । বলভদ্রভট্ট-স্থানে সব লিখি’ নিলা ॥ ২১০ ॥
ye-pathe, ye-grāma-nadī-śaila, yāhāṅ yei līlā balabhadra-bhaṭṭa-sthāne saba likhi’ nilā
মহাপ্রভুর ভক্তগণে সবারে মিলিয়া । সেইপথে চলি’ যায় সে-স্থান দেখিয়া ॥ ২১১ ॥
mahāprabhura bhakta-gaṇe sabāre miliyā sei-pathe cali’ yāya se-sthāna dekhiyā
যে-যে-লীলা প্রভু পথে কৈলা যে-যে-স্থানে । তাহা দেখি’ প্রেমাবেশ হয় সনাতনে ॥ ২১২ ॥
ye-ye-līlā prabhu pathe kailā ye-ye-sthāne tāhā dekhi’ premāveśa haya sanātane
এইমতে সনাতন বৃন্দাবনে আইলা । পাছে আসি’ রূপ-গোসাঞি তাঁহারে মিলিলা ॥ ২১৩ ॥
ei-mate sanātana vṛndāvane āilā pāche āsi’ rūpa-gosāñi tāṅhāre mililā
একবৎসর রূপ-গোসাঞির গৌড়ে বিলম্ব হৈল । কুটুম্বের ‘স্থিতি’-অর্থ বিভাগ করি’ দিল ॥ ২১৪ ॥
eka-vatsara rūpa-gosāñira gauḍe vilamba haila kuṭumbera ‘sthiti’-artha vibhāga kari’ dila
গৌড়ে যে অর্থ ছিল, তাহা আনাইলা । কুটুম্ব-ব্রাহ্মণ-দেবালয়ে বাঁটি’ দিলা ॥ ২১৫ ॥
gauḍe ye artha chila, tāhā ānāilā kuṭumba-brāhmaṇa-devālaye bāṅṭi’ dilā
সব মনঃকথা গোসাঞি করি’ নির্বাহণ । নিশ্চিন্ত হঞা শীঘ্র আইলা বৃন্দাবন ॥ ২১৬ ॥
saba manaḥ-kathā gosāñi kari’ nirvāhaṇa niścinta hañā śīghra āilā vṛndāvana
দুই ভাই মিলি’ বৃন্দাবনে বাস কৈলা । প্রভুর যে আজ্ঞা, দুঁহে সব নির্বাহিলা ॥ ২১৭ ॥
dui bhāi mili’ vṛndāvane vāsa kailā prabhura ye ājñā, duṅhe saba nirvāhilā
নানাশাস্ত্র আনি’ লুপ্ত-তীর্থ উদ্ধারিলা । বৃন্দাবনে কৃষ্ণসেবা প্রকাশ করিলা ॥ ২১৮ ॥
nānā-śāstra āni’ lupta-tīrtha uddhārilā vṛndāvane kṛṣṇa-sevā prakāśa karilā
সনাতন গ্রন্থ কৈলা ‘ভাগবতামৃতে’ । ভক্ত-ভক্তি-কৃষ্ণ-তত্ত্ব জানি যাহা হৈতে ॥ ২১৯ ॥
sanātana grantha kailā ‘bhāgavatāmṛte’ bhakta-bhakti-kṛṣṇa-tattva jāni yāhā haite
সিদ্ধান্তসার গ্রন্থ কৈলা ‘দশম-টিপ্পনী’ । কৃষ্ণলীলারস-প্রেম যাহা হৈতে জানি ॥ ২২০ ॥
siddhānta-sāra grantha kailā ‘daśama-ṭippanī’ kṛṣṇa-līlā-rasa-prema yāhā haite jāni
‘হরিভক্তিবিলাস’-গ্রন্থ কৈলা বৈষ্ণব-আচার । বৈষ্ণবের কর্তব্য যাহাঁ পাইয়ে পার ॥ ২২১ ॥
‘hari-bhakti-vilāsa’-grantha kailā vaiṣṇava-ācāra vaiṣṇavera kartavya yāhāṅ pāiye pāra
আর যত গ্রন্থ কৈলা, তাহা কে করে গণন । ‘মদনগোপাল-গোবিন্দের সেবা’-প্রকাশন ॥ ২২২ ॥
āra yata grantha kailā, tāhā ke kare gaṇana ‘madana-gopāla-govindera sevā’-prakāśana
রূপ-গোসাঞি কৈলা ‘রসামৃতসিন্ধু’ সার । কৃষ্ণভক্তি-রসের যাহাঁ পাইয়ে বিস্তার ॥ ২২৩ ॥
rūpa-gosāñi kailā ‘rasāmṛta-sindhu’ sāra kṛṣṇa-bhakti-rasera yāhāṅ pāiye vistāra
‘উজ্জ্বলনীলমণি’-নাম গ্রন্থ কৈল আর । রাধাকৃষ্ণ-লীলারস তাহাঁ পাইয়ে পার ॥ ২২৪ ॥
‘ujjvala-nīlamaṇi’-nāma grantha kaila āra rādhā-kṛṣṇa-līlā-rasa tāhāṅ pāiye pāra
‘বিদগ্ধমাধব’, ‘ললিতমাধব’, — নাটকযুগল । কৃষ্ণলীলা-রস তাহাঁ পাইয়ে সকল ॥ ২২৫ ॥
‘vidagdha-mādhava’, ‘lalita-mādhava, — nāṭaka-yugala kṛṣṇa-līlā-rasa tāhāṅ pāiye sakala
‘দানকেলিকৌমুদী’ আদি লক্ষগ্রন্থ কৈল । সেই সব গ্রন্থে ব্রজের রস বিচারিল ॥ ২২৬ ॥
‘dāna-keli-kaumudī’ ādi lakṣa-grantha kaila sei saba granthe vrajera rasa vicārila
তাঁর লঘুভ্রাতা — শ্রীবল্লভ-অনুপম । তাঁর পুত্র মহাপণ্ডিত — জীবগোসাঞি নাম ॥ ২২৭ ॥
tāṅra laghu-bhrātā — śrī-vallabha-anupama tāṅra putra mahā-paṇḍita — jīva-gosāñi nāma
সর্ব ত্যজি’ তেঁহো পাছে আইলা বৃন্দাবন । তেঁহ ভক্তিশাস্ত্র বহু কৈলা প্রচারণ ॥ ২২৮ ॥
sarva tyaji’ teṅho pāche āilā vṛndāvana teṅha bhakti-śāstra bahu kailā pracāraṇa
‘ভাগবত-সন্দর্ভ’-নাম কৈল গ্রন্থ সার । ভাগবত-সিদ্ধান্তের তাহাঁ পাইয়ে পার ॥ ২২৯ ॥
‘bhāgavata-sandarbha’-nāma kaila grantha-sāra bhāgavata-siddhāntera tāhāṅ pāiye pāra
‘গোপাল-চম্পূ’ নাম গ্রন্থ সার কৈল । ব্রজ-প্রেম-লীলা-রস-সার দেখাইল ॥ ২৩০ ॥
‘gopāla-campū’ nāma grantha sāra kaila vraja-prema-līlā-rasa-sāra dekhāila
‘ষট্ সন্দর্ভে’ কৃষ্ণপ্রেম-তত্ত্ব প্রকাশিল । চারিলক্ষ গ্রন্থ তেঁহো বিস্তার করিল ॥ ২৩১ ॥
‘ṣaṭ sandarbhe’ kṛṣṇa-prema-tattva prakāśila cāri-lakṣa grantha teṅho vistāra karila
জীব-গোসাঞি গৌড় হৈতে মথুরা চলিলা । নিত্যানন্দপ্রভু-ঠাঞি আজ্ঞা মাগিলা ॥ ২৩২ ॥
jīva-gosāñi gauḍa haite mathurā calilā nityānanda-prabhu-ṭhāñi ājñā māgilā
প্রভু প্রীত্যে তাঁর মাথে ধরিলা চরণ । রূপ-সনাতন-সম্বন্ধে কৈলা আলিঙ্গন ॥ ২৩৩ ॥
prabhu prītye tāṅra māthe dharilā caraṇa rūpa-sanātana-sambandhe kailā āliṅgana
আজ্ঞা দিলা, — “শীঘ্র তুমি যাহ বৃন্দাবনে । তোমার বংশে প্রভু দিয়াছেন সেইস্থানে ॥ ২৩৪ ॥
ājñā dilā, — “śīghra tumi yāha vṛndāvane tomāra vaṁśe prabhu diyāchena sei-sthāne
তাঁর আজ্ঞায় আইলা, আজ্ঞা-ফল পাইলা । শাস্ত্র করি’ কতকাল ‘ভক্তি’ প্রচারিলা ॥ ২৩৫ ॥
tāṅra ājñāya āilā, ājñā-phala pāilā śāstra kari’ kata-kāla ‘bhakti’ pracārilā
এই তিনগুরু, আর রঘুনাথদাস । ইঁহা-সবার চরণ বন্দোঁ, যাঁর মুঞি ‘দাস’ ॥ ২৩৬ ॥
ei tina-guru, āra raghunātha-dāsa iṅhā-sabāra caraṇa vandoṅ, yāṅra muñi ‘dāsa’
এই ত’ কহিলুঁ পুনঃ সনাতন-সঙ্গমে । প্রভুর আশয় জানি যাহার শ্রবণে ॥ ২৩৭ ॥
ei ta’ kahiluṅ punaḥ sanātana-saṅgame prabhura āśaya jāni yāhāra śravaṇe
চৈতন্যচরিত্র এই — ইক্ষুদণ্ড-সম । চর্বণ করিতে হয় রস-আস্বাদন ॥ ২৩৮ ॥
caitanya-caritra ei — ikṣu-daṇḍa-sama carvaṇa karite haya rasa-āsvādana
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ২৩৯ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa