CC Antya 5.1
বৈগুণ্যকীটকলিতঃ পৈশুন্য-ব্রণপীড়িতঃ । দৈন্যার্ণবে নিমগ্নোঽহং চৈতন্য-বৈদ্যমাশ্রয়ে ॥ ১ ॥
vaiguṇya-kīṭa-kalitaḥ paiśunya-vraṇa-pīḍitaḥ dainyārṇave nimagno ’haṁ caitanya-vaidyam āśraye
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Antya-līlā — Chapter 5: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
বৈগুণ্যকীটকলিতঃ পৈশুন্য-ব্রণপীড়িতঃ । দৈন্যার্ণবে নিমগ্নোঽহং চৈতন্য-বৈদ্যমাশ্রয়ে ॥ ১ ॥
vaiguṇya-kīṭa-kalitaḥ paiśunya-vraṇa-pīḍitaḥ dainyārṇave nimagno ’haṁ caitanya-vaidyam āśraye
জয় জয় শচীসুত শ্রীকৃষ্ণচৈতন্য । জয় জয় কৃপাময় নিত্যানন্দ ধন্য ॥ ২ ॥
jaya jaya śacī-suta śrī-kṛṣṇa-caitanya jaya jaya kṛpā-maya nityānanda dhanya
জয়াদ্বৈত কৃপাসিন্ধু জয় ভক্তগণ । জয় স্বরূপ, গদাধর, রূপ, সনাতন ॥ ৩ ॥
jayādvaita kṛpā-sindhu jaya bhakta-gaṇa jaya svarūpa, gadādhara, rūpa, sanātana
একদিন প্রদ্যুম্ন-মিশ্র প্রভুর চরণে । দণ্ডবৎ করি’ কিছু করে নিবেদনে ॥ ৪ ॥
eka-dina pradyumna-miśra prabhura caraṇe daṇḍavat kari’ kichu kare nivedane
“শুন, প্রভু, মুঞি দীন গৃহস্থ অধম ! কোন ভাগ্যে পাঞাছোঁ তোমার দুর্লভ চরণ ॥ ৫ ॥
“śuna, prabhu, muñi dīna gṛhastha adhama! kona bhāgye pāñāchoṅ tomāra durlabha caraṇa
কৃষ্ণকথা শুনিবারে মোর ইচ্ছা হয় । কৃষ্ণকথা কহ মোরে হঞা সদয় ।।” ৬ ॥ ৬ ॥
kṛṣṇa-kathā śunibāre mora icchā haya kṛṣṇa-kathā kaha more hañā sadaya”
প্রভু কহেন, — “কৃষ্ণকথা আমি নাহি জানি । সবে রামানন্দ জানে, তাঁর মুখে শুনি ॥ ৭ ॥
prabhu kahena, — “kṛṣṇa-kathā āmi nāhi jāni sabe rāmānanda jāne, tāṅra mukhe śuni
ভাগ্যে তোমার কৃষ্ণকথা শুনিতে হয় মন । রামানন্দ-পাশ যাই’ করহ শ্রবণ ॥ ৮ ॥
bhāgye tomāra kṛṣṇa-kathā śunite haya mana rāmānanda-pāśa yāi’ karaha śravaṇa
কৃষ্ণকথায় রুচি তোমার — বড় ভাগ্যবান্ । যার কৃষ্ণকথায় রুচি, সেই ভাগ্যবান্ ॥ ৯ ॥
kṛṣṇa-kathāya ruci tomāra — baḍa bhāgyavān yāra kṛṣṇa-kathāya ruci, sei bhāgyavān
ধর্মঃ স্বনুষ্ঠিতঃ পুংসাং বিষ্বক্সেনকথাসু যঃ । নোৎপাদয়েদ্যদি রতিং শ্রম এব হি কেবলম্ ॥ ১০ ॥
dharmaḥ sv-anuṣṭhitaḥ puṁsāṁ viṣvaksena-kathāsu yaḥ notpādayed yadi ratiṁ śrama eva hi kevalam
তবে প্রদ্যুম্ন-মিশ্র গেলা রামানন্দের স্থানে । রায়ের সেবক তাঁরে বসাইল আসনে ॥ ১১ ॥
tabe pradyumna-miśra gelā rāmānandera sthāne rāyera sevaka tāṅre vasāila āsane
দর্শন না পাঞা মিশ্র সেবকে পুছিল । রায়ের বৃত্তান্ত সেবক কহিতে লাগিল ॥ ১২ ॥
darśana nā pāñā miśra sevake puchila rāyera vṛttānta sevaka kahite lāgila
“দুই দেব-কন্যা হয় পরম-সুন্দরী । নৃত্য-গীতে সুনিপুণা, বয়সে কিশোরী ॥ ১৩ ॥
“dui deva-kanyā haya parama-sundarī nṛtya-gīte sunipuṇā, vayase kiśorī
সেই দুঁহে লঞা রায় নিভৃত উদ্যানে । নিজ-নাটক-গীতের শিখায় নর্তনে ॥ ১৪ ॥
sei duṅhe lañā rāya nibhṛta udyāne nija-nāṭaka-gītera śikhāya nartane
তুমি ইহাঁ বসি’ রহ, ক্ষণেকে আসিবেন । তবে যেই আজ্ঞা দেহ, সেই করিবেন ।।” ১৫ ।। ॥ ১৫ ॥
tumi ihāṅ vasi’ raha, kṣaṇeke āsibena tabe yei ājñā deha, sei karibena”
তবে প্রদ্যুম্ন-মিশ্র তাহাঁ রহিল বসিয়া । রামানন্দ নিভৃতে সেই দুই-জন লঞা ॥ ১৬ ॥
tabe pradyumna-miśra tāhāṅ rahila vasiyā rāmānanda nibhṛte sei dui-jana lañā
স্বহস্তে করেন তার অভ্যঙ্গ-মর্দন । স্বহস্তে করান স্নান, গাত্র সংমার্জন ॥ ১৭ ॥
sva-haste karena tāra abhyaṅga-mardana sva-haste karāna snāna, gātra sammārjana
স্বহস্তে পরান বস্ত্র, সর্বাঙ্গ মণ্ডন । তবু নির্বিকার রায়-রামানন্দের মন ॥ ১৮ ॥
sva-haste parāna vastra, sarvāṅga maṇḍana tabu nirvikāra rāya-rāmānandera mana
কাষ্ঠ-পাষাণ-স্পর্শে হয় যৈছে ভাব । তরুণী-স্পর্শে রামানন্দের তৈছে ‘স্বভাব’ ॥ ১৯ ॥
kāṣṭha-pāṣāṇa-sparśe haya yaiche bhāva taruṇī-sparśe rāmānandera taiche ‘svabhāva’
সেব্য-বুদ্ধি আরোপিয়া করেন সেবন । স্বাভাবিক দাসীভাব করেন আরোপণ ॥ ২০ ॥
sevya-buddhi āropiyā karena sevana svābhāvika dāsī-bhāva karena āropaṇa
মহাপ্রভুর ভক্তগণের দুর্গম মহিমা । তাহে রামানন্দের ভাবভক্তি-প্রেম-সীমা ॥ ২১ ॥
mahāprabhura bhakta-gaṇera durgama mahimā tāhe rāmānandera bhāva-bhakti-prema-sīmā
তবে সেই দুইজনে নৃত্য শিখাইলা । গীতের গূঢ় অর্থ অভিনয় করাইলা ॥ ২২ ॥
tabe sei dui-jane nṛtya śikhāilā gītera gūḍha artha abhinaya karāilā
সঞ্চারী, সাত্ত্বিক, স্থায়ি-ভাবের লক্ষণ । মুখে নেত্রে অভিনয় করে প্রকটন ॥ ২৩ ॥
sañcārī, sāttvika, sthāyi-bhāvera lakṣaṇa mukhe netre abhinaya kare prakaṭana
ভাবপ্রকটন-লাস্য রায় যে শিখায় । জগন্নাথের আগে দুঁহে প্রকট দেখায় ॥ ২৪ ॥
bhāva-prakaṭana-lāsya rāya ye śikhāya jagannāthera āge duṅhe prakaṭa dekhāya
তবে সেই দুইজনে প্রসাদ খাওয়াইলা । নিভৃতে দুঁহারে নিজ-ঘরে পাঠাইলা ॥ ২৫ ॥
tabe sei dui-jane prasāda khāoyāilā nibhṛte duṅhāre nija-ghare pāṭhāilā
প্রতিদিন রায় ঐছে করায় সাধন । কোন্ জানে ক্ষুদ্র জীব কাঁহা তাঁর মন ? ২৬ ।। ॥ ২৬ ॥
prati-dina rāya aiche karāya sādhana kon jāne kṣudra jīva kāṅhā tāṅra mana?
মিশ্রের আগমন রায়ে সেবক কহিলা । শীঘ্র রামানন্দ তবে সভাতে আইলা ॥ ২৭ ॥
miśrera āgamana rāye sevaka kahilā śīghra rāmānanda tabe sabhāte āilā
মিশ্রেরে নমস্কার করে সম্মান করিয়া । নিবেদন করে কিছু বিনীত হঞা ॥ ২৮ ॥
miśrere namaskāra kare sammāna kariyā nivedana kare kichu vinīta hañā
“বহুক্ষণ আইলা, মোরে কেহ না কহিল । তোমার চরণে মোর অপরাধ হইল ॥ ২৯ ॥
“bahu-kṣaṇa āilā, more keha nā kahila tomāra caraṇe mora aparādha ha-ila
তোমার আগমনে মোর পবিত্র হৈল ঘর । আজ্ঞা কর, ক্যা করোঁ তোমার কিঙ্কর ।।” ৩০ ॥ ৩০ ॥
tomāra āgamane mora pavitra haila ghara ājñā kara, kyā karoṅ tomāra kiṅkara”
মিশ্র কহে, — “তোমা দেখিতে হৈল আগমনে । আপনা পবিত্র কৈলুঁ তোমার দরশনে ।।” ৩১ ।। ॥ ৩১ ॥
miśra kahe, — “tomā dekhite haila āgamane āpanā pavitra kailuṅ tomāra daraśane”
অতিকাল দেখি’ মিশ্র কিছু না কহিল । বিদায় হইয়া মিশ্র নিজঘর গেল ॥ ৩২ ॥
atikāla dekhi’ miśra kichu nā kahila vidāya ha-iyā miśra nija-ghara gela
আর দিন মিশ্র আইল প্রভু-বিদ্যমানে । প্রভু কহে, — ‘কৃষ্ণকথা শুনিলা রায়স্থানে ?’ ৩৩ ।। ॥ ৩৩ ॥
āra dina miśra āila prabhu-vidyamāne prabhu kahe, — ‘kṛṣṇa-kathā śunilā rāya-sthāne’?
তবে মিশ্র রামানন্দের বৃত্তান্ত কহিলা । শুনি’ মহাপ্রভু তবে কহিতে লাগিলা ॥ ৩৪ ॥
tabe miśra rāmānandera vṛttānta kahilā śuni’ mahāprabhu tabe kahite lāgilā
“আমি ত’ সন্ন্যাসী, আপনারে বিরক্ত করি’ মানি । দর্শন রহু দূরে, ‘প্রকৃতির’ নাম যদি শুনি ॥ ৩৫ ॥ তবহিঁ বিকার পায় মোর তনু-মন । প্রকৃতি-দর্শনে স্থির হয় কোন্ জন ?” ৩৬ ॥ ৩৬ ॥
“āmi ta’ sannyāsī, āpanāre virakta kari’ māni darśana rahu dūre, ‘prakṛtira’ nāma yadi śuni tabahiṅ vikāra pāya mora tanu-mana prakṛti-darśane sthira haya kon jana?”
রামানন্দ রায়ের কথা শুন, সর্বজন । কহিবার কথা নহে, যাহা আশ্চর্য-কথন ॥ ৩৭ ॥
rāmānanda rāyera kathā śuna, sarva-jana kahibāra kathā nahe, yāhā āścarya-kathana
একে দেবদাসী, আর সুন্দরী তরুণী । তার সব অঙ্গ-সেবা করেন আপনি ॥ ৩৮ ॥
eke deva-dāsī, āra sundarī taruṇī tāra saba aṅga-sevā karena āpani
স্নানাদি করায়, পরায় বাস-বিভূষণ । গুহ্য অঙ্গের হয় তাহা দর্শন-স্পর্শন ॥ ৩৯ ॥
snānādi karāya, parāya vāsa-vibhūṣaṇa guhya aṅgera haya tāhā darśana-sparśana
তবু নির্বিকার রায়-রামানন্দের মন । নানাভাবোদ্গার তারে করায় শিক্ষণ ॥ ৪০ ॥
tabu nirvikāra rāya-rāmānandera mana nānā-bhāvodgāra tāre karāya śikṣaṇa
নির্বিকার দেহ-মন — কাষ্ঠ-পাষাণ-সম ! আশ্চর্য, — তরুণী-স্পর্শে নির্বিকার মন ॥ ৪১ ॥
nirvikāra deha-mana — kāṣṭha-pāṣāṇa-sama! āścarya, — taruṇī-sparśe nirvikāra mana
এক রামানন্দের হয় এই অধিকার । তাতে জানি অপ্রাকৃত-দেহ তাঁহার ॥ ৪২ ॥
eka rāmānandera haya ei adhikāra tāte jāni aprākṛta-deha tāṅhāra
তাঁহার মনের ভাব তেঁহ জানে মাত্র । তাহা জানিবারে আর দ্বিতীয় নাহি পাত্র ॥ ৪৩ ॥
tāṅhāra manera bhāva teṅha jāne mātra tāhā jānibāre āra dvitīya nāhi pātra
কিন্তু শাস্ত্রদৃষ্ট্যে এক করি অনুমান । শ্রীভাগবত-শাস্ত্র — তাহাতে প্রমাণ ॥ ৪৪ ॥
kintu śāstra-dṛṣṭye eka kari anumāna śrī-bhāgavata-śāstra — tāhāte pramāṇa
ব্রজবধূ-সঙ্গে কৃষ্ণের রাসাদি-বিলাস । যেই জন কহে, শুনে করিয়া বিশ্বাস ॥ ৪৫ ॥ হৃদ্রোগ-কাম তাঁর তৎকালে হয় ক্ষয় । তিনগুণ-ক্ষোভ নহে, ‘মহাধীর’ হয় ॥ ৪৬ ॥
vraja-vadhū-saṅge kṛṣṇera rāsādi-vilāsa yei jana kahe, śune kariyā viśvāsa hṛd-roga-kāma tāṅra tat-kāle haya kṣaya tina-guṇa-kṣobha nahe, ‘mahā-dhīra’ haya
উজ্জ্বল মধুর প্রেমভক্তি সেই পায় । আনন্দে কৃষ্ণমাধুর্যে বিহরে সদায় ॥ ৪৭ ॥
ujjvala madhura prema-bhakti sei pāya ānande kṛṣṇa-mādhurye vihare sadāya
বিক্রীড়িতং ব্রজবধূভিরিদঞ্চ বিষ্ণোঃ শ্রদ্ধান্বিতোঽনুশৃণুয়াদথ বর্ণয়েদ্যঃ । ভক্তিং পরাং ভগবতি প্রতিলভ্য কামং হৃদ্রোগমাশ্বপহিনোত্যচিরেণ ধীরঃ ॥ ৪৮ ॥
vikrīḍitaṁ vraja-vadhūbhir idaṁ ca viṣṇoḥ śraddhānvito ’nuśṛṇuyād atha varṇayed yaḥ bhaktiṁ parāṁ bhagavati pratilabhya kāmaṁ hṛd-rogam āśv apahinoty acireṇa dhīraḥ
যে শুনে, যে পড়ে, তাঁর ফল এতাদৃশী । সেই ভাবাবিষ্ট যেই সেবে অহর্নিশি ॥ ৪৯ ॥ তাঁর ফল কি কহিমু, কহনে না যায় । নিত্যসিদ্ধ সেই, প্রায়-সিদ্ধ তাঁর কায় ॥ ৫০ ॥
ye śune, ye paḍe, tāṅra phala etādṛśī sei bhāvāviṣṭa yei seve ahar-niśi tāṅra phala ki kahimu, kahane nā yāya nitya-siddha sei, prāya-siddha tāṅra kāya
রাগানুগ-মার্গে জানি রায়ের ভজন । সিদ্ধদেহ তুল্য, তাতে ‘প্রাকৃত’ নহে মন ॥ ৫১ ॥
rāgānuga-mārge jāni rāyera bhajana siddha-deha-tulya, tāte ‘prākṛta’ nahe mana
আমিহ রায়ের স্থানে শুনি কৃষ্ণকথা । শুনিতে ইচ্ছা হয় যদি, পুনঃ যাহ তথা ॥ ৫২ ॥
āmiha rāyera sthāne śuni kṛṣṇa-kathā śunite icchā haya yadi, punaḥ yāha tathā
মোর নাম লইহ, — ‘তেহো পাঠাইলা মোরে । তোমার স্থানে কৃষ্ণকথা শুনিবার তরে ।।’ ৫৩ ।। ॥ ৫৩ ॥
mora nāma la-iha, — ‘teho pāṭhāilā more tomāra sthāne kṛṣṇa-kathā śunibāra tare’
শীঘ্র যাহ, যাবৎ তেঁহো আছেন সভাতে ।” এত শুনি’ প্রদ্যুম্ন-মিশ্র চলিলা তুরিতে ॥ ৫৪ ॥
śīghra yāha, yāvat teṅho āchena sabhāte” eta śuni’ pradyumna-miśra calilā turite
রায় পাশ গেল, রায় প্রণতি করিল । ‘আজ্ঞা কর, যে লাগি’ আগমন হৈল’ ॥ ৫৫ ॥
rāya-pāśa gela, rāya praṇati karila ‘ājñā kara, ye lāgi’ āgamana haila’
মিশ্র কহে, — ‘মহাপ্রভু পাঠাইলা মোরে । তোমার স্থানে কৃষ্ণকথা শুনিবার তরে’ ॥ ৫৬ ॥
miśra kahe, — ‘mahāprabhu pāṭhāilā more tomāra sthāne kṛṣṇa-kathā śunibāra tare’
শুনি’ রামানন্দ রায় হৈলা প্রেমাবেশে । কহিতে লাগিলা কিছু মনের হরিষে ॥ ৫৭ ॥
śuni’ rāmānanda rāya hailā premāveśe kahite lāgilā kichu manera hariṣe
“প্রভুর আজ্ঞায় কৃষ্ণকথা শুনিতে আইলা এথা । ইহা বই মহাভাগ্য আমি পাব কোথা ?” ৫৮ ॥ ৫৮ ॥
“prabhura ājñāya kṛṣṇa-kathā śunite āilā ethā ihā va-i mahā-bhāgya āmi pāba kothā?”
এত কহি তারে লঞা নিভৃতে বসিলা । ‘কি কথা শুনিতে চাহ?’ মিশ্রেরে পুছিলা ॥ ৫৯ ॥
eta kahi tāre lañā nibhṛte vasilā ‘ki kathā śunite cāha?’ miśrere puchilā
তেঁহো কহে, — “যে কহিলা বিদ্যানগরে । সেই কথা ক্রমে তুমি কহিবা আমারে ॥ ৬০ ॥
teṅho kahe, — “ye kahilā vidyānagare sei kathā krame tumi kahibā āmāre
আনের কি কথা, তুমি — প্রভুর উপদেষ্টা ! আমি ত’ ভিক্ষুক বিপ্র, তুমি — মোর পোষ্টা ॥ ৬১ ॥
ānera ki kathā, tumi — prabhura upadeṣṭā! āmi ta’ bhikṣuka vipra, tumi — mora poṣṭā
ভাল, মন্দ — কিছু আমি পুছিতে না জানি । ‘দীন’ দেখি’ কৃপা করি’ কহিবা আপনি ।।” ৬২ ।। ॥ ৬২ ॥
bhāla, manda — kichu āmi puchite nā jāni ‘dīna’ dekhi’ kṛpā kari’ kahibā āpani”
তবে রামানন্দ ক্রমে কহিতে লাগিলা । কৃষ্ণকথা-রসামৃত-সিন্ধু উথলিলা ॥ ৬৩ ॥
tabe rāmānanda krame kahite lāgilā kṛṣṇa-kathā-rasāmṛta-sindhu uthalilā
আপনে প্রশ্ন করি’ পাছে করেন সিদ্ধান্ত । তৃতীয় প্রহর হৈল, নহে কথা-অন্ত ॥ ৬৪ ॥
āpane praśna kari’ pāche karena siddhānta tṛtīya prahara haila, nahe kathā-anta
বক্তা শ্রোতা কহে শুনে দুঁহে প্রেমাবেশে । আত্মস্মৃতি নাহি, কাহাঁ জানিব দিন-শেষে ॥ ৬৫ ॥
vaktā śrotā kahe śune duṅhe premāveśe ātma-smṛti nāhi, kāhāṅ jāniba dina-śeṣe
সেবক কহিল, — ‘দিন হৈল অবসান’ । তবে রায় কৃষ্ণকথার করিলা বিশ্রাম ॥ ৬৬ ॥
sevaka kahila, — ‘dina haila avasāna’ tabe rāya kṛṣṇa-kathāra karilā viśrāma
বহুসম্মান করি’ মিশ্রে বিদায় দিলা । ‘কৃতার্থ হইলাঙ’ বলি’ মিশ্র নাচিতে লাগিলা ॥ ৬৭ ॥
bahu-sammāna kari’ miśre vidāya dilā ‘kṛtārtha ha-ilāṅa’ bali’ miśra nācite lāgilā
ঘরে গিয়া মিশ্র কৈল স্নান, ভোজন । সন্ধ্যাকালে দেখিতে আইল প্রভুর চরণ ॥ ৬৮ ॥
ghare giyā miśra kaila snāna, bhojana sandhyā-kāle dekhite āila prabhura caraṇa
প্রভুর চরণ বন্দে উল্লসিত-মনে । প্রভু কহে, — ‘কৃষ্ণকথা হইল শ্রবণে’ ? ৬৯ ।। ॥ ৬৯ ॥
prabhura caraṇa vande ullasita-mane prabhu kahe, — ‘kṛṣṇa-kathā ha-ila śravaṇe’?
মিশ্র কহে, — “প্রভু, মোরে কৃতার্থ করিলা । কৃষ্ণকথামৃতার্ণবে মোরে ডুবাইলা ॥ ৭০ ॥
miśra kahe, — “prabhu, more kṛtārtha karilā kṛṣṇa-kathāmṛtārṇave more ḍubāilā
রামানন্দ রায়-কথা কহিলে না হয় । ‘মনুষ্য’ নহে রায়, কৃষ্ণভক্তিরসময় ॥ ৭১ ॥
rāmānanda rāya-kathā kahile nā haya ‘manuṣya’ nahe rāya, kṛṣṇa-bhakti-rasa-maya
আর এক কথা রায় কহিলা আমারে । ‘কৃষ্ণকথা-বক্তা করি’ না জানিহ মোরে ॥ ৭২ ॥
āra eka kathā rāya kahilā āmāre ‘kṛṣṇa-kathā-vaktā kari’ nā jāniha more
মোর মুখে কথা কহেন আপনে গৌরচন্দ্র । যৈছে কহায়, তৈছে কহি, — যেন বীণাযন্ত্র ॥ ৭৩ ॥
mora mukhe kathā kahena āpane gauracandra yaiche kahāya, taiche kahi, — yena vīṇā-yantra
মোর মুখে কহায় কথা, করে পরচার । পৃথিবীতে কে জানিবে এ-লীলা তাঁহার ?’ ৭৪ ॥ ৭৪ ॥
mora mukhe kahāya kathā, kare paracāra pṛthivīte ke jānibe e-līlā tāṅhāra?’
যে-সব শুনিলুঁ, কৃষ্ণ-রসের সাগর । ব্রহ্মাদি-দেবের এ সব না হয় গোচর ॥ ৭৫ ॥
ye-saba śuniluṅ, kṛṣṇa-rasera sāgara brahmādi-devera e saba nā haya gocara
হেন ‘রস’ পান মোরে করাইলা তুমি । জন্মে জন্মে তোমার পায় বিকাইলাঙ আমি ।।” ৭৬ ।। ॥ ৭৬ ॥
hena ‘rasa’ pāna more karāilā tumi janme janme tomāra pāya vikāilāṅa āmi
প্রভু কহে, — “রামানন্দ বিনয়ের খনি । আপনার কথা পরমুণ্ডে দেন আনি’ ॥ ৭৭ ॥
prabhu kahe, — “rāmānanda vinayera khani āpanāra kathā para-muṇḍe dena āni’
মহানুভবের এই সহজ ‘স্বভাব’ হয় । আপনার গুণ নাহি আপনে কহয় ।।” ৭৮ ।। ॥ ৭৮ ॥
mahānubhavera ei sahaja ‘svabhāva’ haya āpanāra guṇa nāhi āpane kahaya”
রামানন্দরায়ের এই কহিলু গুণ-লেশ । প্রদ্যুম্ন মিশ্রেরে যৈছে কৈলা উপদেশ ॥ ৭৯ ॥
rāmānanda-rāyera ei kahilu guṇa-leśa pradyumna miśrere yaiche kailā upadeśa
‘গৃহস্থ’ হঞা নহে রায় ষড়্বর্গের বশে । ‘বিষয়ী’ হঞা সন্ন্যাসীরে উপদেশে ॥ ৮০ ॥
‘gṛhastha’ hañā nahe rāya ṣaḍ-vargera vaśe ‘viṣayī’ hañā sannyāsīre upadeśe
এইসব গুণ তাঁর প্রকাশ করিতে । মিশ্রেরে পাঠাইলা তাহাঁ শ্রবণ করিতে ॥ ৮১ ॥
ei-saba guṇa tāṅra prakāśa karite miśrere pāṭhāilā tāhāṅ śravaṇa karite
ভক্তগুণ প্রকাশিতে প্রভু ভাল জানে । নানা-ভঙ্গীতে গুণ প্রকাশি’ নিজ-লাভ মানে ॥ ৮২ ॥
bhakta-guṇa prakāśite prabhu bhāla jāne nānā-bhaṅgīte guṇa prakāśi’ nija-lābha māne
আর এক ‘স্বভাব’ গৌরের শুন, ভক্তগণ । ঐশ্বর্য-স্বভাব গূঢ় করে প্রকটন ॥ ৮৩ ॥
āra eka ‘svabhāva’ gaurera śuna, bhakta-gaṇa aiśvarya-svabhāva gūḍha kare prakaṭana
সন্ন্যাসী পণ্ডিতগণের করিতে গর্বনাশ । নীচ-শূদ্র-দ্বারা করেন ধর্মের প্রকাশ ॥ ৮৪ ॥
sannyāsī paṇḍita-gaṇera karite garva nāśa nīca-śūdra-dvārā karena dharmera prakāśa
‘ভক্তি’, ‘প্রেম’, ‘তত্ত্ব’ কহে রায়ে করি’ ‘বক্তা’ । আপনি প্রদ্যুম্নমিশ্র-সহ হয় ‘শ্রোতা’ ॥ ৮৫ ॥
‘bhakti’, ‘prema’, ‘tattva’ kahe rāye kari’ ‘vaktā’ āpani pradyumna-miśra-saha haya ‘śrotā’
হরিদাস-দ্বারা নাম-মাহাত্ম্য-প্রকাশ । সনাতন-দ্বারা ভক্তিসিদ্ধান্তবিলাস ॥ ৮৬ ॥
haridāsa-dvārā nāma-māhātmya-prakāśa sanātana-dvārā bhakti-siddhānta-vilāsa
শ্রীরূপ-দ্বারা ব্রজের প্রেম-রস-লীলা । কে বুঝিতে পারে গম্ভীর চৈতন্যের খেলা ? ৮৭ ।। ॥ ৮৭ ॥
śrī-rūpa-dvārā vrajera prema-rasa-līlā ke bujhite pāre gambhīra caitanyera khelā?
শ্রীচৈতন্যলীলা এই — অমৃতের সিন্ধু । ত্রিজগৎ ভাসাইতে পারে যার এক বিন্দু ॥ ৮৮ ॥
śrī-caitanya-līlā ei — amṛtera sindhu trijagat bhāsāite pāre yāra eka bindu
চৈতন্যচরিতামৃত নিত্য কর পান । যাহা হৈতে ‘প্রেমানন্দ’, ‘ভক্তিতত্ত্ব-জ্ঞান’ ॥ ৮৯ ॥
caitanya-caritāmṛta nitya kara pāna yāhā haite ‘premānanda’, ‘bhakti-tattva-jñāna’
এইমত মহাপ্রভু ভক্তগণ লঞা । নীলাচলে বিহরয়ে ভক্তি প্রচারিয়া ॥ ৯০ ॥
ei-mata mahāprabhu bhakta-gaṇa lañā nīlācale viharaye bhakti pracāriyā
বঙ্গদেশী এক বিপ্র প্রভুর চরিতে । নাটক করি’ লঞা আইল প্রভুকে শুনাইতে ॥ ৯১ ॥
baṅga-deśī eka vipra prabhura carite nāṭaka kari’ lañā āila prabhuke śunāite
ভগবান্-আচার্য-সনে তার পরিচয় । তাঁরে মিলি’ তাঁর ঘরে করিল আলয় ॥ ৯২ ॥
bhagavān-ācārya-sane tāra paricaya tāṅre mili’ tāṅra ghare karila ālaya
প্রথমে নাটক তেঁহো তাঁরে শুনাইল । তাঁর সঙ্গে অনেক বৈষ্ণব নাটক শুনিল ॥ ৯৩ ॥
prathame nāṭaka teṅho tāṅre śunāila tāṅra saṅge aneka vaiṣṇava nāṭaka śunila
সবেই প্রশংসে নাটক ‘পরম উত্তম’ । মহাপ্রভুরে শুনাইতে সবার হৈল মন ॥ ৯৪ ॥
sabei praśaṁse nāṭaka ‘parama uttama’ mahāprabhure śunāite sabāra haila mana
গীত, শ্লোক, গ্রন্থ, কবিত্ব — যেই করি’ আনে । প্রথমে শুনায় সেই স্বরূপের স্থানে ॥ ৯৫ ॥
gīta, śloka, grantha, kavitva — yei kari’ āne prathame śunāya sei svarūpera sthāne
স্বরূপ-ঠাঞি উত্তরে যদি, লঞা তাঁর মন । তবে মহাপ্রভু-ঠাঞি করায় শ্রবণ ॥ ৯৬ ॥
svarūpa-ṭhāñi uttare yadi, lañā, tāṅra mana tabe mahāprabhu-ṭhāñi karāya śravaṇa
‘রসাভাস’ হয় যদি ‘সিদ্ধান্তবিরোধ’ । সহিতে না পারে প্রভু, মনে হয় ক্রোধ ॥ ৯৭ ॥
‘rasābhāsa’ haya yadi ‘siddhānta-virodha’ sahite nā pāre prabhu, mane haya krodha
অতএব প্রভু কিছু আগে নাহি শুনে । এই মর্যাদা প্রভু করিয়াছে নিয়মে ॥ ৯৮ ॥
ataeva prabhu kichu āge nāhi śune ei maryādā prabhu kariyāche niyame
স্বরূপের ঠাঞি আচার্য কৈলা নিবেদন । এক বিপ্র প্রভুর নাটক করিয়াছে উত্তম ॥ ৯৯ ॥
svarūpera ṭhāñi ācārya kailā nivedana eka vipra prabhura nāṭaka kariyāche uttama
আদৌ তুমি শুন, যদি তোমার মন মানে । পাছে মহাপ্রভুরে তবে করাইমু শ্রবণে ॥ ১০০ ॥
ādau tumi śuna, yadi tomāra mana māne pāche mahāprabhure tabe karāimu śravaṇe
স্বরূপ কহে, — “তুমি ‘গোপ’ পরম-উদার । যে-সে শাস্ত্র শুনিতে ইচ্ছা উপজে তোমার ॥ ১০১ ॥
svarūpa kahe, — “tumi ‘gopa’ parama-udāra ye-se śāstra śunite icchā upaje tomāra
‘যদ্বা-তদ্বা’ কবির বাক্যে হয় ‘রসাভাস’ । সিদ্ধান্তবিরুদ্ধ শুনিতে না হয় উল্লাস ॥ ১০২ ॥
‘yadvā-tadvā’ kavira vākye haya ‘rasābhāsa’ siddhānta-viruddha śunite nā haya ullāsa
‘রস’, ‘রসাভাস’ যার নাহিক বিচার । ভক্তিসিদ্ধান্ত-সিন্ধু নাহি পায় পার ॥ ১০৩ ॥
‘rasa’, ‘rasābhāsa’ yāra nāhika vicāra bhakti-siddhānta-sindhu nāhi pāya pāra
‘ব্যাকরণ’ নাহি জানে, না জানে ‘অলঙ্কার’ । ॥ ১০৪ ॥ ‘নাটকালঙ্কার’-জ্ঞান নাহিক যাহার ॥ ১০৫ ॥
‘vyākaraṇa’ nāhi jāne, nā jāne ‘alaṅkāra’ ‘nāṭakālaṅkāra’-jñāna nāhika yāhāra kṛṣṇa-līlā varṇite nā jāne sei chāra! viśeṣe durgama ei caitanya-vihāra
কৃষ্ণলীলা, গৌরলীলা সে করে বর্ণন । গৌর-পাদপদ্ম যাঁর হয় প্রাণ-ধন ॥ ১০৬ ॥
kṛṣṇa-līlā, gaura-līlā se kare varṇana gaura-pāda-padma yāṅra haya prāṇa-dhana
গ্রাম্য-কবির কবিত্ব শুনিতে হয় ‘দুঃখ’ । বিদগ্ধ-আত্মীয়-বাক্য শুনিতে হয় ‘সুখ’ ॥ ১০৭ ॥
grāmya-kavira kavitva śunite haya ‘duḥkha’ vidagdha-ātmīya-vākya śunite haya ‘sukha’
রূপ যৈছে দুই নাটক করিয়াছে আরম্ভে । শুনিতে আনন্দ বাড়ে যার মুখবন্ধে ।।” ১০৮ ।। ॥ ১০৮ ॥
rūpa yaiche dui nāṭaka kariyāche ārambhe śunite ānanda bāḍe yāra mukha-bandhe”
ভগবান্-আচার্য কহে, — ‘শুন একবার । তুমি শুনিলে ভাল-মন্দ জানিবে বিচার ।।’ ১০৯ ।। ॥ ১০৯ ॥
bhagavān-ācārya kahe, — ‘śuna eka-bāra tumi śunile bhāla-manda jānibe vicāra’
দুই তিন দিন আচার্য আগ্রহ করিল । তাঁর আগ্রহে স্বরূপের শুনিতে ইচ্ছা হইল ॥ ১১০ ॥
dui tina dina ācārya āgraha karila tāṅra āgrahe svarūpera śunite icchā ha-ila
সবা লঞা স্বরূপ গোসাঞি শুনিতে বসিলা । তবে সেই কবি নান্দী-শ্লোক পড়িলা ॥ ১১১ ॥
sabā lañā svarūpa gosāñi śunite vasilā tabe sei kavi nāndī-śloka paḍilā
বিকচকমলনেত্রে শ্রীজগন্নাথসংজ্ঞে কনকরুচিরিহাত্মন্যাত্মতাং যঃ প্রপন্নঃ । প্রকৃতিজড়মশেষং চেতয়ন্নাবিরাসীৎ স দিশতু তব ভব্যং কৃষ্ণচৈতন্যদেবঃ ॥ ১১২ ॥
vikaca-kamala-netre śrī-jagannātha-saṁjñe kanaka-rucir ihātmany ātmatāṁ yaḥ prapannaḥ prakṛti-jaḍam aśeṣaṁ cetayann āvirāsīt sa diśatu tava bhavyaṁ kṛṣṇa-caitanya-devaḥ
শ্লোক শুনি’ সর্বলোক তাহারে বাখানে । স্বরূপ কহে, — ‘এই শ্লোক করহ ব্যাখ্যানে’ ॥ ১১৩ ॥
śloka śuni’ sarva-loka tāhāre vākhāne svarūpa kahe, — ‘ei śloka karaha vyākhyāne’
কবি কহে, — “জগন্নাথ — সুন্দর-শরীর । চৈতন্য-গোসাঞি — শরীরী মহাধীর ॥ ১১৪ ॥
kavi kahe, — ‘jagannātha — sundara-śarīra caitanya-gosāñi — śarīrī mahā-dhīra
সহজে জড়জগতের চেতন করাইতে । নীলাচলে মহাপ্রভু হৈলা আবির্ভূতে ।।” ১১৫ ।। ॥ ১১৫ ॥
sahaje jaḍa-jagatera cetana karāite nīlācale mahāprabhu hailā āvirbhūte
শুনিয়া সবার হৈল আনন্দিত-মন । দুঃখ পাঞা স্বরূপ কহে সক্রোধ বচন ॥ ১১৬ ॥
śuniyā sabāra haila ānandita-mana duḥkha pāñā svarūpa kahe sakrodha vacana
“আরে মূর্খ, আপনার কৈলি সর্বনাশ ! দুই ত’ ঈশ্বরে তোর নাহিক বিশ্বাস ॥ ১১৭ ॥
“āre mūrkha, āpanāra kaili sarva-nāśa! dui ta’ īśvare tora nāhika viśvāsa
পূর্ণানন্দ-চিত্স্বরূপ জগন্নাথ-রায় । তাঁরে কৈলি জড়-নশ্বর-প্রাকৃত-কায়!! ॥ ১১৮ ॥
pūrṇānanda-cit-svarūpa jagannātha-rāya tāṅre kaili jaḍa-naśvara-prākṛta-kāya!!
পূর্ণ-ষড়শ্বৈর্য চৈতন্য — স্বয়ং ভগবান্ । তাঁরে কৈলি ক্ষুদ্র জীব স্ফুলিঙ্গ-সমান !! ১১৯ ।। ॥ ১১৯ ॥
pūrṇa-ṣaḍ-aiśvarya caitanya — svayaṁ bhagavān tāṅre kaili kṣudra jīva sphuliṅga-samāna!!
দুই-ঠাঞি অপরাধে পাইবি দুর্গতি ! অতত্ত্বজ্ঞ ‘তত্ত্ব’ বর্ণে, তার এই রীতি ! ১২০ ।। ॥ ১২০ ॥
dui-ṭhāñi aparādhe pāibi durgati! atattva-jña ‘tattva’ varṇe, tāra ei rīti!
আর এক করিয়াছ পরম ‘প্রমাদ’ ! দেহ-দেহি-ভেদ ঈশ্বরে কৈলে ‘অপরাধ’ ! ১২১ ।। ॥ ১২১ ॥
āra eka kariyācha parama ‘pramāda’! deha-dehi-bheda īśvare kaile ‘aparādha’!
ঈশ্বরের নাহি কভু দেহ-দেহি-ভেদ । স্বরূপ, দেহ, — চিদানন্দ, নাহিক বিভেদ ॥ ১২২ ॥
īśvarera nāhi kabhu deha-dehi-bheda svarūpa, deha, — cid-ānanda, nāhika vibheda
“দেহ-দেহি-বিভাগোঽয়ং নেশ্বরে বিদ্যতে ক্বচিৎ ।।” ১২৩ ।। ॥ ১২৩ ॥
“deha-dehi-vibhāgo ’yaṁ neśvare vidyate kvacit”
নাতঃ পরং পরম যদ্ভবতঃ স্বরূপ- মানন্দমাত্রমবিকল্পমবিদ্ধবর্চঃ । পশ্যামি বিশ্বসৃজমেকমবিশ্বমাত্মন্ ভূতেন্দ্রিয়াত্মকমদস্ত উপাশ্রিতোঽস্মি ॥ ১২৪ ॥ তদ্বা ইদং ভুবনমঙ্গল মঙ্গলায় ধ্যানে স্ম নো দরশিতং ত উপাসকানাম্ । তস্মৈ নমো ভগবতেঽনুবিধেম তুভ্যং যোঽনাদৃতো নরকভাগ্ভিরসৎপ্রসঙ্গৈঃ ॥ ১২৫ ॥
nātaḥ paraṁ parama yad bhavataḥ svarūpam ānanda-mātram avikalpam aviddha-varcaḥ paśyāmi viśva-sṛjam ekam aviśvam ātman bhūtendriyātmaka-madas ta upāśrito ’smi tad vā idaṁ bhuvana-maṅgala maṅgalāya dhyāne sma no daraśitaṁ ta upāsakānām tasmai namo bhagavate ’nuvidhema tubhyaṁ yo ’nādṛto naraka-bhāgbhir asat-prasaṅgaiḥ
কাহাঁ ‘পূর্ণানন্দৈশ্বর্য’ কৃষ্ণ ‘মায়েশ্বর’ ! কাহাঁ ‘ক্ষুদ্র’ জীব ‘দুঃখী’, ‘মায়ার কিঙ্কর’ !! ১২৬ ।। ॥ ১২৬ ॥
kāhāṅ ‘pūrṇānandaiśvarya’ kṛṣṇa ‘māyeśvara’! kāhāṅ ‘kṣudra’ jīva ‘duḥkhī’, ‘māyāra kiṅkara’!
“হ্লাদিন্যা সম্বিদাশ্লিষ্টঃ সচ্চিদানন্দ ঈশ্বরঃ । স্বাবিদ্যা-সংবৃতো জীবঃ সংক্লেশনিকরাকরঃ ।।” ১২৭ ।। ॥ ১২৭ ॥
“hlādinyā samvidāśliṣṭaḥ sac-cid-ānanda-īśvaraḥ svāvidyā saṁvṛto jīvaḥ saṅkleśa-nikarākaraḥ”
শুনি’ সভাসদের চিত্তে হৈল চমৎকার । ‘সত্য কহে গোসাঞি, দুঁহার করিয়াছে তিরস্কার’ ॥ ১২৮ ॥
śuni’ sabhā-sadera citte haila camatkāra ‘satya kahe gosāñi, duṅhāra kariyāche tiraskāra’
শুনিয়া কবির হৈল লজ্জা, ভয়, বিস্ময় । হংস-মধ্যে বক যৈছে কিছু নাহি কয় ॥ ১২৯ ॥
śuniyā kavira haila lajjā, bhaya, vismaya haṁsa-madhye baka yaiche kichu nāhi kaya
তার দুঃখ দেখি’ স্বরূপ সদয়-হৃদয় । উপদেশ কৈলা তারে যৈছে ‘হিত’ হয় ॥ ১৩০ ॥
tāra duḥkha dekhi, svarūpa sadaya-hṛdaya upadeśa kailā tāre yaiche ‘hita’ haya
“যাহ, ভাগবত পড় বৈষ্ণবের স্থানে । একান্ত আশ্রয় কর চৈতন্য-চরণে ॥ ১৩১ ॥
“yāha, bhāgavata paḍa vaiṣṇavera sthāne ekānta āśraya kara caitanya-caraṇe
চৈতন্যের ভক্তগণের নিত্য কর ‘সঙ্গ’ । তবেত জানিবা সিদ্ধান্তসমুদ্র-তরঙ্গ ॥ ১৩২ ॥
caitanyera bhakta-gaṇera nitya kara ‘saṅga’ tabeta jānibā siddhānta-samudra-taraṅga
তবেত পাণ্ডিত্য তোমার হইবে সফল । কৃষ্ণের স্বরূপ-লীলা বর্ণিবা নির্মল ॥ ১৩৩ ॥
tabeta pāṇḍitya tomāra ha-ibe saphala kṛṣṇera svarūpa-līlā varṇibā nirmala
এই শ্লোক করিয়াছ পাঞা সন্তোষ । তোমার হৃদয়ের অর্থে দুঁহায় লাগে ‘দোষ’ ॥ ১৩৪ ॥
ei śloka kariyācha pāñā santoṣa tomāra hṛdayera arthe duṅhāya lāge ‘doṣa’
তুমি যৈছে-তৈছে কহ, না জানিয়া রীতি । সরস্বতী সেই-শব্দে করিয়াছে স্তুতি ॥ ১৩৫ ॥
tumi yaiche-taiche kaha, nā jāniyā rīti sarasvatī sei-śabde kariyāche stuti
যৈছে ইন্দ্র, দৈত্যাদি করে কৃষ্ণের ভর্ৎসন । সেইশব্দে সরস্বতী করেন স্তবন ॥ ১৩৬ ॥
yaiche indra, daityādi kare kṛṣṇera bhartsana sei-śabde sarasvatī karena stavana
বাচালং বালিশং স্তব্ধমজ্ঞং পণ্ডিতমানিনম্ । কৃষ্ণং মর্ত্যমুপাশ্রিত্য গোপা মে চক্রুরপ্রিয়ম্ ॥ ১৩৭ ॥
vācālaṁ bāliśaṁ stabdham ajñaṁ paṇḍita-māninam kṛṣṇaṁ martyam upāśritya gopā me cakrur apriyam
ঐশ্বর্য-মদে মত্ত ইন্দ্র, — যেন মাতোয়াল । বুদ্ধিনাশ হৈল, কেবল নাহিক সাম্ভাল ॥ ১৩৮ ॥
aiśvarya-made matta indra, — yena mātoyāla buddhi-nāśa haila, kevala nāhika sāmbhāla
ইন্দ্র বলে, — “মুঞি কৃষ্ণের করিয়াছি নিন্দন ।” তারই মুখে সরস্বতী করেন স্তবন ॥ ১৩৯ ॥
indra bale, — “muñi kṛṣṇera kariyāchi nindana” tāra-i mukhe sarasvatī karena stavana
‘বাচাল’ কহিয়ে — ‘বেদপ্রবর্তক’ ধন্য । ‘বালিশ’ — তথাপি ‘শিশু-প্রায়’ গর্বশূন্য ॥ ১৪০ ॥
‘vācāla’ kahiye — ‘veda-pravartaka’ dhanya ‘bāliśa’ — tathāpi ‘śiśu-prāya’ garva-śūnya
বন্দ্যাভাবে ‘অনম্র’ — ‘স্তব্ধ’-শব্দে কয় । যাহা হৈতে অন্য ‘বিজ্ঞ’ নাহি — সে ‘অজ্ঞ’ হয় ॥ ১৪১ ॥
vandyābhāve ‘anamra’ — ‘stabdha’-śabde kaya yāhā haite anya ‘vijña’ nāhi — se ‘ajña’ haya
‘পণ্ডিতের মান্য-পাত্র হয় ‘পণ্ডিতমানী’ । তথাপি ভক্তবাৎসল্যে ‘মনুষ্য’ অভিমানী ॥ ১৪২ ॥
‘paṇḍitera mānya-pātra — haya ‘paṇḍita-mānī’ tathāpi bhakta-vātsalye ‘manuṣya’ abhimānī
জরাসন্ধ কহে, — “কৃষ্ণ — পুরুষ-অধম । তোর সঙ্গে না যুঝিমু, “যাহি বন্ধুহন্” ॥ ১৪৩ ॥
jarāsandha kahe, — “kṛṣṇa — puruṣa-adhama tora saṅge nā yujhimu, “yāhi bandhu-han”
যাহা হৈতে অন্য পুরুষসকল — ‘অধম’ । সেই হয় ‘পুরুষাধম’ — সরস্বতীর মন ॥ ১৪৪ ॥
yāhā haite anya puruṣa-sakala — ‘adhama’ sei haya ‘puruṣādhama’ — sarasvatīra mana
‘বান্ধে সবারে’ — তাতে অবিদ্যা ‘বন্ধু’ হয় । ‘অবিদ্যা-নাশক’ — ‘বন্ধুহন্’-শব্দে কয় ॥ ১৪৫ ॥
‘bāndhe sabāre’ — tāte avidyā ‘bandhu’ haya ‘avidyā-nāśaka’ — ‘bandhu-han’-śabde kaya
এইমত শিশুপাল করিল নিন্দন । সেইবাক্যে সরস্বতী করেন স্তবন ॥ ১৪৬ ॥
ei-mata śiśupāla karila nindana sei-vākye sarasvatī karena stavana
তৈছে এই শ্লোকে তোমার অর্থে ‘নিন্দা’ আইসে । সরস্বতীর অর্থ শুন, যাতে ‘স্তুতি’ ভাসে ॥ ১৪৭ ॥
taiche ei śloke tomāra arthe ‘nindā’ āise sarasvatīra artha śuna, yāte ‘stuti’ bhāse
জগন্নাথ হন কৃষ্ণের ‘আত্মস্বরূপ’ । কিন্তু ইহাঁ দারুব্রহ্ম — স্থাবর-স্বরূপ ॥ ১৪৮ ॥
jagannātha hana kṛṣṇera ‘ātma-svarūpa’ kintu ihāṅ dāru-brahma — sthāvara-svarūpa
তাঁহা-সহ আত্মতা একরূপ হঞা । কৃষ্ণ একতত্ত্বরূপ — দুই রূপ হঞা ॥ ১৪৯ ॥
tāṅhā-saha ātmatā eka-rūpa hañā kṛṣṇa eka-tattva-rūpa — dui rūpa hañā
সংসারতারণ-হেতু যেই ইচ্ছা-শক্তি । তাহার মিলন করি’ একতা যৈছে প্রাপ্তি ॥ ১৫০ ॥
saṁsāra-tāraṇa-hetu yei icchā-śakti tāhāra milana kari’ ekatā yaiche prāpti
সকল সংসারী লোকের করিতে উদ্ধার । গৌর-জঙ্গম রূপে কৈলা অবতার ॥ ১৫১ ॥
sakala saṁsārī lokera karite uddhāra gaura-jaṅgama-rūpe kailā avatāra
জগন্নাথের দর্শনে খণ্ডায় সংসার । সব-দেশের সব-লোক নারে আসিবার ॥ ১৫২ ॥
jagannāthera darśane khaṇḍāya saṁsāra saba-deśera saba-loka nāre āsibāra
শ্রীকৃষ্ণচৈতন্যপ্রভু দেশে দেশে যাঞা । সব-লোকে নিস্তারিলা জঙ্গম-ব্রহ্ম হঞা ॥ ১৫৩ ॥
śrī-kṛṣṇa-caitanya-prabhu deśe deśe yāñā saba-loke nistārilā jaṅgama-brahma hañā
সরস্বতীর অর্থ এই কহিলুঁ বিবরণ । এহো ভাগ্য তোমার ঐছে করিলে বর্ণন ॥ ১৫৪ ॥
sarasvatīra artha ei kahiluṅ vivaraṇa eho bhāgya tomāra aiche karile varṇana
কৃষ্ণে গালি দিতে করে নাম উচ্চারণ । সেই নাম হয় তার ‘মুক্তির’ কারণ ।।” ১৫৫ ।। ॥ ১৫৫ ॥
kṛṣṇe gāli dite kare nāma uccāraṇa sei nāma haya tāra ‘muktira’ kāraṇa”
তবে সেই কবি সবার চরণে পড়িয়া । সবার শরণ লৈল দন্তে তৃণ লঞা ॥ ১৫৬ ॥
tabe sei kavi sabāra caraṇe paḍiyā sabāra śaraṇa laila dante tṛṇa lañā
তবে সব ভক্ত তারে অঙ্গীকার কৈলা । তার গুণ কহি’ মহাপ্রভুরে মিলাইলা ॥ ১৫৭ ॥
tabe saba bhakta tāre aṅgīkāra kailā tāra guṇa kahi’ mahāprabhure milāilā
সেই কবি সর্ব ত্যজি’ রহিলা নীলাচলে । গৌরভক্তগণের কৃপা কে কহিতে পারে ? ১৫৮ ।। ॥ ১৫৮ ॥
sei kavi sarva tyaji’ rahilā nīlācale gaura-bhakta-gaṇera kṛpā ke kahite pāre?
এই ত’ কহিলুঁ প্রদ্যুম্নমিশ্র-বিবরণ । প্রভুর আজ্ঞায় কৈল কৃষ্ণকথার শ্রবণ ॥ ১৫৯ ॥
ei ta’ kahiluṅ pradyumna-miśra-vivaraṇa prabhura ājñāya kaila kṛṣṇa-kathāra śravaṇa
তার মধ্যে কহিলুঁ রামানন্দের মহিমা । আপনে শ্রীমুখে প্রভু বর্ণে যাঁর সীমা ॥ ১৬০ ॥
tāra madhye kahiluṅ rāmānandera mahimā āpane śrī-mukhe prabhu varṇe yāṅra sīmā
প্রস্তাবে কহিলুঁ কবির নাটক-বিবরণ । অজ্ঞ হঞা শ্রদ্ধায় পাইল প্রভুর চরণ ॥ ১৬১ ॥
prastāve kahiluṅ kavira nāṭaka-vivaraṇa ajña hañā śraddhāya pāila prabhura caraṇa
শ্রীকৃষ্ণচৈতন্য-লীলা — অমৃতের সার । একলীলা-প্রবাহে বহে শত-শত ধার ॥ ১৬২ ॥
śrī-kṛṣṇa-caitanya-līlā — amṛtera sāra eka-līlā-pravāhe vahe śata-śata dhāra
শ্রদ্ধা করি’ এই লীলা যেই পড়ে শুনে । গৌরলীলা, ভক্তি-ভক্ত-রস-তত্ত্ব জানে ॥ ১৬৩ ॥
śraddhā kari’ ei līlā yei paḍe, śune gaura-līlā, bhakti-bhakta-rasa-tattva jāne
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১৬৪ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa