CC Antya 7.1
চৈতন্যচরণাম্ভোজমকরন্দলিহো ভজে । যেষাং প্রসাদমাত্রেণ পামরোঽপ্যমরো ভবেৎ ॥ ১ ॥
caitanya-caraṇāmbhoja- makaranda-liho bhaje yeṣāṁ prasāda-mātreṇa pāmaro ’py amaro bhavet
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Antya-līlā — Chapter 7: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
চৈতন্যচরণাম্ভোজমকরন্দলিহো ভজে । যেষাং প্রসাদমাত্রেণ পামরোঽপ্যমরো ভবেৎ ॥ ১ ॥
caitanya-caraṇāmbhoja- makaranda-liho bhaje yeṣāṁ prasāda-mātreṇa pāmaro ’py amaro bhavet
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
বর্ষান্তরে যত গৌড়ের ভক্তগণ আইলা । পূর্ববৎ মহাপ্রভু সবারে মিলিলা ॥ ৩ ॥
varṣāntare yata gauḍera bhakta-gaṇa āilā pūrvavat mahāprabhu sabāre mililā
এইমত বিলাস প্রভুর ভক্তগণ লঞা । হেনকালে বল্লভ-ভট্ট মিলিল আসিয়া ॥ ৪ ॥
ei-mata vilāsa prabhura bhakta-gaṇa lañā hena-kāle vallabha-bhaṭṭa milila āsiyā
আসিয়া বন্দিল ভট্ট প্রভুর চরণে । প্রভু ‘ভাগবতবুদ্ধ্যে’ কৈলা আলিঙ্গনে ॥ ৫ ॥
āsiyā vandila bhaṭṭa prabhura caraṇe prabhu ‘bhāgavata-buddhye’ kailā āliṅgane
মান্য করি’ প্রভু তারে নিকটে বসাইলা । বিনয় করিয়া ভট্ট কহিতে লাগিলা ॥ ৬ ॥
mānya kari’ prabhu tāre nikaṭe vasāilā vinaya kariyā bhaṭṭa kahite lāgilā
“বহুদিন মনোরথ তোমা’ দেখিবারে । জগন্নাথ পূর্ণ কৈলা, দেখিলুঁ তোমারে ॥ ৭ ॥
“bahu-dina manoratha tomā’ dekhibāre jagannātha pūrṇa kailā, dekhiluṅ tomāre
তোমার দর্শন যে পায় সেই ভাগ্যবান্ । তোমাকে দেখিয়ে, — যেন সাক্ষাৎ ভগবান্ ॥ ৮ ॥
tomāra darśana ye pāya sei bhāgyavān tomāke dekhiye, — yena sākṣāt bhagavān
তোমারে যে স্মরণ করে, সে হয় পবিত্র । দর্শনে পবিত্র হবে, — ইথে কি বিচিত্র ? ॥ ৯ ॥
tomāre ye smaraṇa kare, se haya pavitra darśane pavitra habe, — ithe ki vicitra?
যেষাং সংস্মরণাৎ পুংসাং সদ্যঃ শুধ্যন্তি বৈ গৃহাঃ । কিং পুনর্দর্শনস্পর্শপাদশৌচাসনাদিভিঃ ॥ ১০ ॥
yeṣāṁ saṁsmaraṇāt puṁsāṁ sadyaḥ śudhyanti vai gṛhāḥ kiṁ punar darśana-sparśa- pāda-śaucāsanādibhiḥ
কলিকালের ধর্ম — কৃষ্ণনাম-সঙ্কীর্তন । কৃষ্ণ-শক্তি বিনা নহে তার প্রবর্তন ॥ ১১ ॥
kali-kālera dharma — kṛṣṇa-nāma-saṅkīrtana kṛṣṇa-śakti vinā nahe tāra pravartana
তাহা প্রবর্তাইলা তুমি, — এই ত ‘প্রমাণ’ । কৃষ্ণশক্তি ধর তুমি, — ইথে নাহি আন ॥ ১২ ॥
tāhā pravartāilā tumi, — ei ta ‘pramāṇa’ kṛṣṇa-śakti dhara tumi, — ithe nāhi āna
জগতে করিলা তুমি কৃষ্ণনাম প্রকাশে । যেই তোমা দেখে, সেই কৃষ্ণপ্রেমে ভাসে ॥ ১৩ ॥
jagate karilā tumi kṛṣṇa-nāma prakāśe yei tomā dekhe, sei kṛṣṇa-preme bhāse
প্রেম-পরকাশ নহে কৃষ্ণশক্তি বিনে । ‘কৃষ্ণ’ — এক প্রেমদাতা, শাস্ত্র-প্রমাণে ॥ ১৪ ॥
prema-parakāśa nahe kṛṣṇa-śakti vine ‘kṛṣṇa’ — eka prema-dātā, śāstra-pramāṇe
সন্ত্ববতারা বহবঃ পুষ্করনাভস্য সর্বতোভদ্রাঃ । কৃষ্ণাদন্যঃ কো বা লতাস্বপি প্রেমদো ভবতি ।।” ১৫ ।। ॥ ১৫ ॥
santv avatārā bahavaḥ puṣkara-nābhasya sarvato-bhadrāḥ kṛṣṇād anyaḥ ko vā latāsv api prema-do bhavati”
মহাপ্রভু কহে — “শুন, ভট্ট মহামতি । মায়াবাদী সন্ন্যাসী আমি, না জানি কৃষ্ণভক্তি ॥ ১৬ ॥
mahāprabhu kahe — “śuna, bhaṭṭa mahā-mati māyāvādī sannyāsī āmi, nā jāni kṛṣṇa-bhakti
অদ্বৈতাচার্য-গোসাঞি — ‘সাক্ষাৎ ঈশ্বর’ । তাঁর সঙ্গে আমার মন হইল নির্মল ॥ ১৭ ॥
advaitācārya-gosāñi — ‘sākṣāt īśvara’ tāṅra saṅge āmāra mana ha-ila nirmala
সর্বশাস্ত্রে কৃষ্ণভক্ত্যে নাহি যাঁর সম । অতএব ‘অদ্বৈত-আচার্য’ তাঁর নাম ॥ ১৮ ॥
sarva-śāstre kṛṣṇa-bhaktye nāhi yāṅra sama ataeva ‘advaita-ācārya’ tāṅra nāma
যাঁহার কৃপাতে ম্লেচ্ছের হয় কৃষ্ণভক্তি । কে কহিতে পারে তাঁর বৈষ্ণবতা-শক্তি ? ॥ ১৯ ॥
yāṅhāra kṛpāte mlecchera haya kṛṣṇa-bhakti ke kahite pāre tāṅra vaiṣṇavatā-śakti?
নিত্যানন্দ-অবধূত — ‘সাক্ষাৎ ঈশ্বর’ । ভাবোন্মাদে মত্ত কৃষ্ণপ্রেমের সাগর ॥ ২০ ॥
nityānanda-avadhūta — ‘sākṣāt īśvara’ bhāvonmāde matta kṛṣṇa-premera sāgara
ষড়্দর্শন-বেত্তা ভট্টাচার্য-সার্বভৌম । ষড়্দর্শনে জগদ্গুরু ভাগবতোত্তম ॥ ২১ ॥
ṣaḍ-darśana-vettā bhaṭṭācārya-sārvabhauma ṣaḍ-darśane jagad-guru bhāgavatottama
তেঁহ দেখাইলা মোরে ভক্তিযোগ-পার । তাঁর প্রসাদে জানিলুঁ ‘কৃষ্ণভক্তিযোগ’ সার ॥ ২২ ॥
teṅha dekhāilā more bhakti-yoga-pāra tāṅra prasāde jāniluṅ ‘kṛṣṇa-bhakti-yoga’ sāra
রামানন্দ-রায় কৃষ্ণ-রসের ‘নিধান’ । তেঁহ জানাইলা — কৃষ্ণ — স্বয়ং ভগবান্ ॥ ২৩ ॥
rāmānanda-rāya kṛṣṇa-rasera ‘nidhāna’ teṅha jānāilā — kṛṣṇa — svayaṁ bhagavān
তাতে প্রেমভক্তি — ‘পুরুষার্থ-শিরোমণি’ । রাগমার্গে প্রেমভক্তি ‘সর্বাধিক’ জানি ॥ ২৪ ॥
tāte prema-bhakti — ‘puruṣārtha-śiromaṇi’ rāga-mārge prema-bhakti ‘sarvādhika’ jāni
দাস্য, সখ্য, বাৎসল্য, আর যে শৃঙ্গার । দাস, সখা, গুরু, কান্তা, — ‘আশ্রয়’ যাহার ॥ ২৫ ॥
dāsya, sakhya, vātsalya, āra ye śṛṅgāra dāsa, sakhā, guru, kāntā, — ‘āśraya’ yāhāra
‘ঐশ্বর্যজ্ঞানযুক্ত’, ‘কেবল’-ভাব আর । ঐশ্বর্য-জ্ঞানে না পাই ব্রজেন্দ্রকুমার ॥ ২৬ ॥
‘aiśvarya-jñāna-yukta’, ‘kevala’-bhāva āra aiśvarya-jñāne nā pāi vrajendra-kumāra
নায়ং সুখাপো ভগবান্ দেহিনাং গোপিকাসুতঃ । জ্ঞানিনাঞ্চাত্মভূতানাং যথা ভক্তিমতামিহ ॥ ২৭ ॥
nāyaṁ sukhāpo bhagavān dehināṁ gopikā-sutaḥ jñānināṁ cātma-bhūtānāṁ yathā bhakti-matām iha
‘আত্মভূত’-শব্দে কহে ‘পারিষদগণ’ । ঐশ্বর্য-জ্ঞানে লক্ষ্মী না পাইলা ব্রজেন্দ্রনন্দন ॥ ২৮ ॥
‘ātma-bhūta’-śabde kahe ‘pāriṣada-gaṇa’ aiśvarya-jñāne lakṣmī nā pāilā vrajendra-nandana
নায়ং শ্রিয়োঽঙ্গ উ নিতান্তরতেঃ প্রসাদঃ স্বর্যোষিতাং নলিনগন্ধরুচাং কুতোঽন্যাঃ । রাসোৎসবেঽস্য ভুজদণ্ডগৃহীতকণ্ঠ- লব্ধাশিষাং য উদগাদ্ব্রজসুন্দরীণাম্ ॥ ২৯ ॥
nāyaṁ śriyo ’ṅga u nitānta-rateḥ prasādaḥ svar-yoṣitāṁ nalina-gandha-rucāṁ kuto ’nyāḥ rāsotsave ’sya bhuja-daṇḍa-gṛhīta-kaṇṭha- labdhāśiṣāṁ ya udagād vraja-sundarīṇām
শুদ্ধভাবে সখা করে স্কন্ধে আরোহণ । শুদ্ধভাবে ব্রজেশ্বরী করেন বন্ধন ॥ ৩০ ॥
śuddha-bhāve sakhā kare skandhe ārohaṇa śuddha-bhāve vrajeśvarī karena bandhana
‘মোর সখা’, ‘মোর পুত্র’, — এই ‘শুদ্ধ’ মন । অতএব শুক-ব্যাস করে প্রশংসন ॥ ৩১ ॥
‘mora sakhā’, ‘mora putra’, — ei ‘śuddha’ mana ataeva śuka-vyāsa kare praśaṁsana
ইত্থং সতাং ব্রহ্মসুখানুভূত্যা দাস্যং গতানাং পরদৈবতেন । মায়াশ্রিতানাং নরদারকেণ সাকং বিজহ্রুঃ কৃতপুণ্যপুঞ্জাঃ ॥ ৩২ ॥
itthaṁ satāṁ brahma-sukhānubhūtyā dāsyaṁ gatānāṁ para-daivatena māyāśritānāṁ nara-dārakeṇa sākaṁ vijahruḥ kṛta-puṇya-puñjāḥ
ত্রয্যা চোপনিষদ্ভিশ্চ সাংখ্যযোগৈশ্চ সাত্বতৈঃ । উপগীয়মানমাহাত্ম্যং হরিং সাঽমন্যতাত্মজম্ ॥ ৩৩ ॥
trayyā copaniṣadbhiś ca sāṅkhya-yogaiś ca sātvataiḥ upagīyamāna-māhātmyaṁ hariṁ sāmanyatātmajam
নন্দঃ কিমকরোদ্ব্রহ্মন্ শ্রেয় এবং মহোদয়ম্ । যশোদা বা মহাভাগা পপৌ যস্যাঃ স্তনং হরিঃ ॥ ৩৪ ॥
nandaḥ kim akarod brahman śreya evaṁ mahodayam yaśodā vā mahā-bhāgā papau yasyāḥ stanaṁ hariḥ
ঐশ্বর্য দেখিলেহ ‘শুদ্ধের’ নহে ঐশ্বর্য জ্ঞান । অতএব ঐশ্বর্য হইতে ‘কেবল’-ভাব প্রধান ॥ ৩৫ ॥
aiśvarya dekhileha ‘śuddhera’ nahe aiśvarya jñāna ataeva aiśvarya ha-ite ‘kevala’-bhāva pradhāna
এ সব শিখাইলা মোরে রায়-রামানন্দ । অনর্গল রসবেত্তা প্রেমসুখানন্দ ॥ ৩৬ ॥
e saba śikhāilā more rāya-rāmānanda anargala rasa-vettā prema-sukhānanda
কহন না যায় রামানন্দের প্রভাব । রায়-প্রসাদে জানিলুঁ ব্রজের ‘শুদ্ধ’ ভাব ॥ ৩৭ ॥
kahana nā yāya rāmānandera prabhāva rāya-prasāde jāniluṅ vrajera ‘śuddha’ bhāva
দামোদর-স্বরূপ — ‘প্রেমরস’ মূর্তিমান্ । যাঁর সঙ্গে হৈল ব্রজ-মধুর-রস-জ্ঞান ॥ ৩৮ ॥
dāmodara-svarūpa — ‘prema-rasa’ mūrtimān yāṅra saṅge haila vraja-madhura-rasa-jñāna
“শুদ্ধপ্রেম’ ব্রজদেবীর — কামগন্ধহীন । ‘কৃষ্ণসুখতাৎপর্য’, — এই তার চিহ্ন ॥ ৩৯ ॥
‘śuddha-prema’ vraja-devīra — kāma-gandha-hīna ‘kṛṣṇa-sukha-tātparya’, — ei tāra cihna
যত্তে সুজাতচরণাম্বুরুহং স্তনেষু ভীতাঃ শনৈঃ প্রিয় দধীমহি কর্কশেষু । তেনাটবীমটসী তদ্ব্যথতে ন কিং স্বিৎ কূর্পাদিভির্ভ্রমতি ধীর্ভবদায়ুষাং নঃ ॥ ৪০ ॥
yat te sujāta-caraṇāmburuhaṁ staneṣu bhītāḥ śanaiḥ priya dadhīmahi karkaśeṣu tenāṭavīm aṭasi tad vyathate na kiṁ svit kūrpādibhir bhramati dhīr bhavad-āyuṣāṁ naḥ
গোপীগণের শুদ্ধপ্রেম ঐশ্বর্যজ্ঞানহীন । প্রেমেতে ভর্ৎসনা করে এই তার চিহ্ন ॥ ৪১ ॥
gopī-gaṇera śuddha-prema aiśvarya-jñāna-hīna premete bhartsanā kare ei tāra cihna
পতিসুতান্বয়ভ্রাতৃবান্ধবা- নতিবিলঙ্ঘ্য তেঽন্ত্যচ্যুতাগতাঃ । গতিবিদস্তবোদ্গীতমোহিতাঃ কিতব যোষিতঃ কস্ত্যজেন্নিশি ॥ ৪২ ॥
pati-sutānvaya-bhrātṛ-bāndhavān ativilaṅghya te ’nty acyutāgatāḥ gati-vidas tavodgīta-mohitāḥ kitava yoṣitaḥ kas tyajen niśi
সর্বোত্তম ভজন এই সর্বভক্তি জিনি’ । অতএব কৃষ্ণ কহে, — ‘আমি তোমার ঋণী’ ॥ ৪৩ ॥
sarvottama bhajana ei sarva-bhakti jini’ ataeva kṛṣṇa kahe, — ‘āmi tomāra ṛṇī’
ন পারয়েঽহং নিরবদ্যসংযুজাং স্বসাধুকৃত্যং বিবুধায়ুষাপি বঃ । যা মাঽভজন্ দুর্জরগেহশৃঙ্খলাঃ সংবৃশ্চ্য তদ্বঃ প্রতিযাতু সাধুনা ॥ ৪৪ ॥
na pāraye ’haṁ niravadya-saṁyujāṁ sva-sādhu-kṛtyaṁ vibudhāyuṣāpi vaḥ yā mābhajan durjaya-geha-śṛṅkhalāḥ saṁvṛścya tad vaḥ pratiyātu sādhunā
ঐশ্বর্য-জ্ঞান হৈতে কেবলা-ভাব — প্রধান । পৃথিবীতে ভক্ত নাহি উদ্ধব-সমান ॥ ৪৫ ॥
aiśvarya-jñāna haite kevalā-bhāva — pradhāna pṛthivīte bhakta nāhi uddhava-samāna
তেঁহ যাঁর পদধূলি করেন প্রার্থন । স্বরূপের সঙ্গে পাইলুঁ এ সব শিক্ষণ ॥ ৪৬ ॥
teṅha yāṅra pada-dhūli karena prārthana svarūpera saṅge pāiluṅ e saba śikṣaṇa
আসামহো চরণরেণুজুষামহং স্যাং বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম্ । যা দুস্ত্যজং স্বজনমার্যপথঞ্চ হিত্বা ভেজুর্মুকুন্দপদবীং শ্রুতিভির্বিমৃগ্যাম্ ॥ ৪৭ ॥
āsām aho caraṇa-reṇu-juṣām ahaṁ syāṁ vṛndāvane kim api gulma-latauṣadhīnām yā dustyajaṁ sva-janam ārya-pathaṁ ca hitvā bhejur mukunda-padavīṁ śrutibhir vimṛgyām
হরিদাস-ঠাকুর — মহাভাগবত-প্রধান । প্রতি দিন লয় তেঁহ তিনলক্ষ নাম ॥ ৪৮ ॥
haridāsa-ṭhākura — mahā-bhāgavata-pradhāna prati dina laya teṅha tina-lakṣa nāma
নামের মহিমা আমি তাঁর ঠাঞি শিখিলুঁ । তাঁর প্রসাদে নামের মহিমা জানিলুঁ ॥ ৪৯ ॥
nāmera mahimā āmi tāṅra ṭhāñi śikhiluṅ tāṅra prasāde nāmera mahimā jāniluṅ
আচার্যরত্ন আচার্যনিধি পণ্ডিত-গদাধর । জগদানন্দ, দামোদর, শঙ্কর, বক্রেশ্বর ॥ ৫০ ॥ কাশীশ্বর, মুকুন্দ, বাসুদেব, মুরারি । আর যত ভক্তগণ গৌড়ে অবতরি’ ॥ ৫১ ॥ কৃষ্ণ-নাম-প্রেম কৈলা জগতে প্রচার । ইঁহা সবার সঙ্গে কৃষ্ণভক্তি যে আমার” ॥ ৫২ ॥
ācāryaratna ācāryanidhi paṇḍita-gadādhara jagadānanda, dāmodara, śaṅkara, vakreśvara kāśīśvara, mukunda, vāsudeva, murāri āra yata bhakta-gaṇa gauḍe avatari’ kṛṣṇa-nāma-prema kailā jagate pracāra iṅhā sabāra saṅge kṛṣṇa-bhakti ye āmāra”
ভট্টের হৃদয়ে দৃঢ় অভিমান জানি’ । ভঙ্গী করি’ মহাপ্রভু কহে এত বাণী ॥ ৫৩ ॥
bhaṭṭera hṛdaye dṛḍha abhimāna jāni’ bhaṅgī kari’ mahāprabhu kahe eta vāṇī
“আমি যে ‘বৈষ্ণব’, — ভক্তিসিদ্ধান্ত সব জানি । আমি সে ভাগবত-অর্থ উত্তম বাখানি ।।” ৫৪ ।। ভট্টের মনেতে এই ছিল দীর্ঘ গর্ব । প্রভুর বচন শুনি’ সে হইল খর্ব ॥ ৫৪ ॥
“āmi se ‘vaiṣṇava’, — bhakti-siddhānta saba jāni āmi se bhāgavata-artha uttama vākhāni
bhaṭṭera manete ei chila dīrgha garva prabhura vacana śuni’ se ha-ila kharva
প্রভুর মুখে বৈষ্ণবতা শুনিয়া সবার । ভট্টের ইচ্ছা হৈল তাঁ-সবারে দেখিবার ॥ ৫৬ ॥
prabhura mukhe vaiṣṇavatā śuniyā sabāra bhaṭṭera icchā haila tāṅ-sabāre dekhibāra
ভট্ট কহে, — “এ সব বৈষ্ণব রহে কোন্ স্থানে ? কোন্ প্রকারে পাইমু ইহাঁ-সবার দর্শনে ? ॥ ৫৭ ॥
bhaṭṭa kahe, — “e saba vaiṣṇava rahe kon sthāne? kon prakāre pāimu ihāṅ-sabāra darśane?”
প্রভু কহে, — “কেহ গৌড়ে, কেহ দেশান্তরে । সব আসিয়াছে রথযাত্রা দেখিবারে ॥ ৫৮ ॥
prabhu kahe, — “keha gauḍe, keha deśāntare saba āsiyāche ratha-yātrā dekhibāre
ইহাঁই রহেন সবে, বাসা — নানা-স্থানে । ইহাঁই পাইবা তুমি সবার দর্শনে ।।” ৫৯ ।। ॥ ৫৯ ॥
ihāṅi rahena sabe, vāsā — nānā-sthāne ihāṅi pāibā tumi sabāra darśane”
তবে ভট্ট কহে বহু বিনয় বচন । বহু দৈন্য করি’ প্রভুরে কৈল নিমন্ত্রণ ॥ ৬০ ॥
tabe bhaṭṭa kahe bahu vinaya vacana bahu dainya kari’ prabhure kaila nimantraṇa
আর দিন সব বৈষ্ণব প্রভু-স্থানে আইলা । সবা-সনে মহাপ্রভু ভট্টে মিলাইলা ॥ ৬১ ॥
āra dina saba vaiṣṇava prabhu-sthāne āilā sabā-sane mahāprabhu bhaṭṭe milāilā
‘বৈষ্ণবে’র তেজ দেখি’ ভট্টের চমৎকার । তাঁ-সবার আগে ভট্ট — খদ্যোত-আকার ॥ ৬২ ॥
‘vaiṣṇave’ra teja dekhi’ bhaṭṭera camatkāra tāṅ-sabāra āge bhaṭṭa — khadyota-ākāra
তবে ভট্ট বহু মহাপ্রসাদ আনাইল । গণ-সহ মহাপ্রভুরে ভোজন করাইল ॥ ৬৩ ॥
tabe bhaṭṭa bahu mahā-prasāda ānāila gaṇa-saha mahāprabhure bhojana karāila
পরমানন্দ পুরী-সঙ্গে সন্ন্যাসীর গণ । একদিকে বৈসে সব করিতে ভোজন ॥ ৬৪ ॥
paramānanda purī-saṅge sannyāsīra gaṇa eka-dike vaise saba karite bhojana
অদ্বৈত, নিত্যানন্দ-রায় — পার্শ্বে দুইজন । মধ্যে মহাপ্রভু বসিলা, আগে-পাছে ভক্তগণ ॥ ৬৫ ॥
advaita, nityānanda-rāya — pārśve dui-jana madhye mahāprabhu vasilā, āge-pāche bhakta-gaṇa
গৌড়ের ভক্ত যত কহিতে না পারি । অঙ্গনে বসিলা সব হঞা সারি সারি ॥ ৬৬ ॥
gauḍera bhakta yata kahite nā pāri aṅgane vasilā saba hañā sāri sāri
প্রভুর ভক্তগণ দেখি’ ভট্টের চমৎকার । প্রত্যেকে সবার পদে কৈল নমস্কার ॥ ৬৭ ॥
prabhura bhakta-gaṇa dekhi’ bhaṭṭera camatkāra pratyeke sabāra pade kaila namaskāra
স্বরূপ, জগদানন্দ, কাশীশ্বর, শঙ্কর । পরিবেশন করে, আর রাঘব, দামোদর ॥ ৬৮ ॥
svarūpa, jagadānanda, kāśīśvara, śaṅkara pariveśana kare, āra rāghava, dāmodara
মহাপ্রসাদ বল্লভ-ভট্ট বহু আনাইল । প্রভু-সহ সন্ন্যাসিগণ ভোজনে বসিল ॥ ৬৯ ॥
mahā-prasāda vallabha-bhaṭṭa bahu ānāila prabhu-saha sannyāsi-gaṇa bhojane vasila
প্রসাদ পায় বৈষ্ণবগণ বলে, ‘হরি’ ‘হরি’ । হরি হরি ধ্বনি উঠে সব ব্রহ্মাণ্ড ভরি’ ॥ ৭০ ॥
prasāda pāya vaiṣṇava-gaṇa bale, ‘hari’ ‘hari’ hari hari dhvani uṭhe saba brahmāṇḍa bhari’
মালা, চন্দন, গুবাক, পান অনেক আনিল । সবা’ পূজা করি’ ভট্ট আনন্দিত হৈল ॥ ৭১ ॥
mālā, candana, guvāka, pāna aneka ānila sabā’ pūjā kari’ bhaṭṭa ānandita haila
রথযাত্রা-দিনে প্রভু কীর্তন আরম্ভিলা । পূর্ববৎ সাত সম্প্রদায় পৃথক্ করিলা ॥ ৭২ ॥
ratha-yātrā-dine prabhu kīrtana ārambhilā pūrvavat sāta sampradāya pṛthak karilā
অদ্বৈত, নিত্যানন্দ, হরিদাস, বক্রেশ্বর । শ্রীবাস, রাঘব, পণ্ডিত-গদাধর ॥ ৭৩ ॥ সাত জন সাত-ঠাঞি করেন নর্তন । ‘হরিবোল’ বলি’ প্রভু করেন ভ্রমণ ॥ ৭৪ ॥
advaita, nityānanda, haridāsa, vakreśvara śrīvāsa, rāghava, paṇḍita-gadādhara sāta jana sāta-ṭhāñi karena nartana ‘hari-bola’ bali’ prabhu karena bhramaṇa
চৌদ্দ মাদল বাজে উচ্চ সঙ্কীর্তন । এক এক নর্তকের প্রেমে ভাসিল ভুবন ॥ ৭৫ ॥
caudda mādala bāje ucca saṅkīrtana eka eka nartakera preme bhāsila bhuvana
দেখি’ বল্লভ-ভট্টের হৈল চমৎকার । আনন্দে বিহ্বল নাহি আপন-সাম্ভাল ॥ ৭৬ ॥
dekhi’ vallabha-bhaṭṭera haila camatkāra ānande vihvala nāhi āpana-sāmbhāla
তবে মহাপ্রভু সবার নৃত্য রাখিলা । পূর্ববৎ আপনে নৃত্য করিতে লাগিলা ॥ ৭৭ ॥
tabe mahāprabhu sabāra nṛtya rākhilā pūrvavat āpane nṛtya karite lāgilā
প্রভুর সৌন্দর্য দেখি আর প্রেমোদয় । ‘এই ত’ সাক্ষাৎ কৃষ্ণ’ ভট্টের হইল নিশ্চয় ॥ ৭৮ ॥
prabhura saundarya dekhi āra premodaya ‘ei ta’ sākṣāt kṛṣṇa’ bhaṭṭera ha-ila niścaya
এই মত রথযাত্রা সকলে দেখিল । প্রভুর চরিত্রে ভট্টের চমৎকার হৈল ॥ ৭৯ ॥
eta mata ratha-yātrā sakale dekhila prabhura caritre bhaṭṭera camatkāra haila
যাত্রানন্তরে ভট্ট যাই মহাপ্রভু-স্থানে । প্রভু-চরণে কিছু কৈল নিবেদনে ॥ ৮০ ॥
yātrānantare bhaṭṭa yāi mahāprabhu-sthāne prabhu-caraṇe kichu kaila nivedane
“ভাগবতের টীকা কিছু করিয়াছি লিখন । আপনে মহাপ্রভু যদি করেন শ্রবণ ।।” ৮১ ।। ॥ ৮১ ॥
“bhāgavatera ṭīkā kichu kariyāchi likhana āpane mahāprabhu yadi karena śravaṇa”
প্রভু কহে, — “ভাগবতার্থ বুঝিতে না পারি । ভাগবতার্থ শুনিতে আমি নহি অধিকারী ॥ ৮২ ॥
prabhu kahe, — “bhāgavatārtha bujhite nā pāri bhāgavatārtha śunite āmi nahi adhikārī
বসি’ কৃষ্ণনাম মাত্র করিয়ে গ্রহণে । সংখ্যা-নাম পূর্ণ মোর নহে রাত্রি-দিনে ॥ ৮৩ ॥
vasi’ kṛṣṇa-nāma mātra kariye grahaṇe saṅkhyā-nāma pūrṇa mora nahe rātri-dine
ভট্ট কহে, — “কৃষ্ণনামের অর্থ-ব্যাখ্যানে । বিস্তার কৈরাছি, তাহা করহ শ্রবণে ।।” ৮৪ ।। ॥ ৮৪ ॥
bhaṭṭa kahe, “kṛṣṇa-nāmera artha-vyākhyāne vistāra kairāchi, tāhā karaha śravaṇe”
প্রভু কহে, — “কৃষ্ণনামের বহু অর্থ না মানি । ‘শ্যামসুন্দর’ ‘যশোদানন্দন’, — এইমাত্র জানি ॥ ৮৫ ॥
prabhu kahe, — “kṛṣṇa-nāmera bahu artha nā māni ‘śyāma-sundara’ ‘yaśodā-nandana,’ — ei-mātra jāni
তমালশ্যামলত্বিষি শ্রীযশোদাস্তনন্ধয়ে । কৃষ্ণনাম্নো রূঢ়িরিতি সর্বশাস্ত্র-বিনির্ণয়ঃ ॥ ৮৬ ॥
tamāla-śyāmala-tviṣi śrī-yaśodā-stanan-dhaye kṛṣṇa-nāmno rūḍhir iti sarva-śāstra-vinirṇayaḥ
এই অর্থ আমি মাত্র জানিয়ে নির্ধার । আর সর্ব-অর্থে মোর নাহি অধিকার ।।” ৮৭ ।। ॥ ৮৭ ॥
ei artha āmi mātra jāniye nirdhāra āra sarva-arthe mora nāhi adhikāra”
ফল্গুপ্রায় ভট্টের নামাদি সব-ব্যাখ্যা । সর্বজ্ঞ প্রভু জানি’ তারে করেন উপেক্ষা ॥ ৮৮ ॥
phalgu-prāya bhaṭṭera nāmādi saba-vyākhyā sarvajña prabhu jāni’ tāre karena upekṣā
বিমনা হঞা ভট্ট গেলা নিজ-ঘর । প্রভু-বিষয়ে ভক্তি কিছু হইল অন্তর ॥ ৮৯ ॥
vimanā hañā bhaṭṭa gelā nija-ghara prabhu-viṣaye bhakti kichu ha-ila antara
তবে ভট্ট গেলা পণ্ডিত-গোসাঞির ঠাঞি । নানা মতে প্রীতি করি’ করে আসা-যাই ॥ ৯০ ॥
tabe bhaṭṭa gelā paṇḍita-gosāñira ṭhāñi nānā mate prīti kari’ kare āsā-yāi
প্রভুর উপেক্ষায় সব নীলাচলের জন । ভট্টের ব্যাখ্যান কিছু না করে শ্রবণ ॥ ৯১ ॥
prabhura upekṣāya saba nīlācalera jana bhaṭṭera vyākhyāna kichu nā kare śravaṇa
লজ্জিত হৈল ভট্ট, হৈল অপমানে । দুঃখিত হঞা গেল পণ্ডিতের স্থানে ॥ ৯২ ॥
lajjita haila bhaṭṭa, haila apamāne duḥkhita hañā gela paṇḍitera sthāne
দৈন্য করি’ কহে, — “নিলুঁ তোমার শরণ । তুমি কৃপা করি’ রাখ আমার জীবন ॥ ৯৩ ॥
dainya kari’ kahe, — “niluṅ tomāra śaraṇa tumi kṛpā kari’ rākha āmāra jīvana
কৃষ্ণনাম-ব্যাখ্যা যদি করহ শ্রবণ । তবে মোর লজ্জা-পঙ্ক হয় প্রক্ষালন ।।” ৯৪ ।। ॥ ৯৪ ॥
kṛṣṇa-nāma-vyākhyā yadi karaha śravaṇa tabe mora lajjā-paṅka haya prakṣālana”
সঙ্কটে পড়িল পণ্ডিত, করয়ে সংশয় । কি করিবেন, — একো, করিতে না পারে নিশ্চয় ॥ ৯৫ ॥
saṅkaṭe paḍila paṇḍita, karaye saṁśaya ki karibena, — eko, karite nā pāre niścaya
যদ্যপি পণ্ডিত আর না কৈলা অঙ্গীকার । ভট্ট যাই’ তবু পড়ে করি’ বলাৎকার ॥ ৯৬ ॥
yadyapi paṇḍita āra nā kailā aṅgīkāra bhaṭṭa yāi’ tabu paḍe kari’ balātkāra
আভিজাত্যে পণ্ডিত করিতে নারে নিষেধন । “এ সঙ্কটে রাখ, কৃষ্ণ লইলাঙ শরণ ॥ ৯৭ ॥
ābhijātye paṇḍita karite nāre niṣedhana “e saṅkaṭe rākha, kṛṣṇa la-ilāṅa śaraṇa
অন্তর্যামী প্রভু জানিবেন মোর মন । তাঁরে ভয় নাহি কিছু, ‘বিষম’ তাঁর গণ ।।” ৯৮ ।। ॥ ৯৮ ॥
antaryāmī prabhu jānibena mora mana tāṅre bhaya nāhi kichu, ‘viṣama’ tāṅra gaṇa”
যদ্যপি বিচারে পণ্ডিতের নাহি কিছু দোষ । তথাপি প্রভুর গণ তাঁরে করে প্রণয়-রোষ ॥ ৯৯ ॥
yadyapi vicāre paṇḍitera nāhi kichu doṣa tathāpi prabhura gaṇa tāṅre kare praṇaya-roṣa
প্রত্যহ বল্লভ-ভট্ট আইসে প্রভু-স্থানে । ‘উদ্গ্রাহাদি’ প্রায় করে আচার্যাদি-সনে ॥ ১০০ ॥
pratyaha vallabha-bhaṭṭa āise prabhu-sthāne ‘udgrāhādi’ prāya kare ācāryādi-sane
যেই কিছু করে ভট্ট ‘সিদ্ধান্ত’ স্থাপন । শুনিতেই আচার্য তাহা করেন খণ্ডন ॥ ১০১ ॥
yei kichu kare bhaṭṭa ‘siddhānta’ sthāpana śunitei ācārya tāhā karena khaṇḍana
আচার্যাদি-আগে ভট্ট যবে যবে যায় । রাজহংস-মধ্যে যেন রহে বকপ্রায় ॥ ১০২ ॥
ācāryādi-āge bhaṭṭa yabe yabe yāya rājahaṁsa-madhye yena rahe baka-prāya
একদিন ভট্ট পুছিল আচার্যেরে । “জীব-‘প্রকৃতি’ ‘পতি’ করি’ মানয়ে কৃষ্ণেরে ॥ ১০৩ ॥
eka-dina bhaṭṭa puchila ācāryere “jīva-‘prakṛti’ ‘pati’ kari’ mānaye kṛṣṇere
পতিব্রতা হঞা পতির নাম নাহি লয় । তোমরা কৃষ্ণনাম লহ, — কোন্ ধর্ম হয়?” ॥ ১০৪ ॥
pati-vratā hañā patira nāma nāhi laya tomarā kṛṣṇa-nāma laha, — kon dharma haya?”
আচার্য কহে, — “আগে তোমার ‘ধর্ম’ মূর্তিমান্ । ইঁহারে পুছহ, ইঁহ করিবেন ইহার সমাধান ॥ ১০৫ ॥
ācārya kahe, — “āge tomāra ‘dharma’ mūrtimān iṅhāre puchaha, iṅha karibena ihāra samādhāna
শুনি’ প্রভু কহেন, — “তুমি না জান ধর্মমর্ম । স্বামি-আজ্ঞা পালে, — এই পতিব্রতা-ধর্ম ॥ ১০৬ ॥
śuni’ prabhu kahena, — “tumi nā jāna dharma-marma svāmi-ājñā pāle, — ei pati-vratā-dharma
পতির আজ্ঞা, — নিরন্তর তাঁর নাম লইতে । পতির আজ্ঞা পতিব্রতা না পারে লঙ্ঘিতে ॥ ১০৭ ॥
patira ājñā, — nirantara tāṅra nāma la-ite patira ājñā pati-vratā nā pāre laṅghite
অতএব নাম লয়, নামের ‘ফল’ পায় । নামের ফলে কৃষ্ণপদে ‘প্রেম’ উপজায় ।।” ১০৮ ।। ॥ ১০৮ ॥
ataeva nāma laya, nāmera ‘phala’ pāya nāmera phale kṛṣṇa-pade ‘prema’ upajāya”
শুনিয়া বল্লভ-ভট্ট হৈল নির্বচন । ঘরে যাই’ মনে দুঃখে করেন চিন্তন ॥ ১০৯ ॥
śuniyā vallabha-bhaṭṭa haila nirvacana ghare yāi’ mane duḥkhe karena cintana
“নিত্য আমার এই সভায় হয় কক্ষা-পাত । একদিন উপরে যদি হয় মোর বাত্ ॥ ১১০ ॥ তবে সুখ হয়, আর সব লজ্জা যায় । স্ব-বচন স্থাপিতে আমি কি করি উপায়? ।।” ১১১ ॥ ১১১ ॥
“nitya āmāra ei sabhāya haya kakṣā-pāta eka-dina upare yadi haya mora bāt tabe sukha haya, āra saba lajjā yāya sva-vacana sthāpite āmi ki kari upāya?”
আর দিন আসি’ বসিলা প্রভুরে নমস্করি’ । সভাতে কহেন কিছু মনে গর্ব করি’ ॥ ১১২ ॥
āra dina āsi’ vasilā prabhure namaskari’ sabhāte kahena kichu mane garva kari’
“ভাগবতে স্বামীর ব্যাখ্যান কৈরাছি খণ্ডন । লইতে না পারি তাঁর ব্যাখ্যান-বচন ॥ ১১৩ ॥
“bhāgavate svāmīra vyākhyāna kairāchi khaṇḍana la-ite nā pāri tāṅra vyākhyāna-vacana
সেই ব্যাখ্যা করেন যাহাঁ যেই পড়ে আনি’ । একবাক্যতা নাহি, তাতে ‘স্বামী’ নাহি মানি ।।” ১১৪ ।। ॥ ১১৪ ॥
sei vyākhyā karena yāhāṅ yei paḍe āni’ eka-vākyatā nāhi, tāte ‘svāmī’ nāhi māni”
প্রভু হাসি’ কহে, — “স্বামী না মানে যেই জন । বেশ্যার ভিতরে তারে করিয়ে গণন ।।” ১১৫ ।। ॥ ১১৫ ॥
prabhu hāsi’ kahe, — “svāmī nā māne yei jana veśyāra bhitare tāre kariye gaṇana”
এত কহি’ মহাপ্রভু মৌন ধরিলা । শুনিয়া সবার মনে সন্তোষ হইলা ॥ ১১৬ ॥
eta kahi’ mahāprabhu mauna dharilā śuniyā sabāra mane santoṣa ha-ilā
জগতের হিত লাগি’ গৌর-অবতার । অন্তরের অভিমান জানেন তাহার ॥ ১১৭ ॥
jagatera hita lāgi’ gaura-avatāra antarera abhimāna jānena tāhāra
নানা অবজ্ঞানে ভট্টে শোধেন ভগবান্ । কৃষ্ণ যৈছে খণ্ডিলেন ইন্দ্রের অভিমান ॥ ১১৮ ॥
nānā avajñāne bhaṭṭe śodhena bhagavān kṛṣṇa yaiche khaṇḍilena indrera abhimāna
অজ্ঞ জীব নিজ-‘হিতে’ ‘অহিত’ করি’ মানে । গর্ব চূর্ণ হৈলে, পাছে উঘাড়ে নয়নে ॥ ১১৯ ॥
ajña jīva nija-‘hite’ ‘ahita’ kari’ māne garva cūrṇa haile, pāche ughāḍe nayane
ঘরে আসি’ রাত্র্যে ভট্ট চিন্তিতে লাগিল । “পূর্বে প্রয়াগে মোরে মহা-কৃপা কৈল ॥ ১২০ ॥
ghare āsi’ rātrye bhaṭṭa cintite lāgila “pūrve prayāge more mahā-kṛpā kaila
স্বগণ-সহিতে মোর মানিলা নিমন্ত্রণ । এবে কেনে প্রভুর মোতে ফিরি’ গেল মন? ॥ ১২১ ॥
svagaṇa-sahite mora mānilā nimantraṇa ebe kene prabhura mote phiri’ gela mana?
‘আমি জিতি’, — এই গর্ব-শূন্য হউক ইঁহার চিত । ঈশ্বর-স্বভাব, — করেন সবাকার হিত ॥ ১২২ ॥
‘āmi jiti’, — ei garva-śūnya ha-uka iṅhāra cita īśvara-svabhāva, — karena sabākāra hita
আপনা জানাইতে আমি করি অভিমান । সে গর্ব খণ্ডাইতে মোর করেন অপমান ॥ ১২৩ ॥
āpanā jānāite āmi kari abhimāna se garva khaṇḍāite mora karena apamāna
আমার ‘হিত’ করেন, — ইহো আমি মানি ‘দুঃখ’ । কৃষ্ণের উপরে কৈল যেন ইন্দ্র মহামূর্খ ।।” ১২৪ ।। ॥ ১২৪ ॥
āmāra ‘hita’ karena, — iho āmi māni ‘duḥkha’ kṛṣṇera upare kaila yena indra mahā-mūrkha”
এত চিন্তি’ প্রাতে আসি’ প্রভুর চরণে । দৈন্য করি’ স্তুতি করি’ লইল শরণে ॥ ১২৫ ॥
eta cinti’ prāte āsi’ prabhura caraṇe dainya kari’ stuti kari’ la-ila śaraṇe
“আমি অজ্ঞ জীব, — অজ্ঞোচিত কর্ম কৈলুঁ । তোমার আগে মূর্খ আমি পাণ্ডিত্য প্রকাশিলুঁ ॥ ১২৬ ॥
“āmi ajña jīva, — ajñocita karma kailuṅ tomāra āge mūrkha āmi pāṇḍitya prakāśiluṅ
তুমি — ঈশ্বর, নিজোচিত কৃপা যে করিলা । অপমান করি’ সর্ব গর্ব খণ্ডাইলা ॥ ১২৭ ॥
tumi — īśvara, nijocita kṛpā ye karilā apamāna kari’ sarva garva khaṇḍāilā
আমি — অজ্ঞ, ‘হিত’-স্থানে মানি ‘অপমানে’ । ইন্দ্র যেন কৃষ্ণের নিন্দা করিল অজ্ঞানে ॥ ১২৮ ॥
āmi — ajña, ‘hita’-sthāne māni ‘apamāne’ indra yena kṛṣṇera nindā karila ajñāne
তোমার কৃপা-অঞ্জনে এবে গর্ব-আন্ধ্য গেল । তুমি এত কৃপা কৈলা, — এবে ‘জ্ঞান’ হৈল ॥ ১২৯ ॥
tomāra kṛpā-añjane ebe garva-āndhya gela tumi eta kṛpā kailā, — ebe ‘jñāna’ haila
অপরাধ কৈনু, ক্ষম, লইনু শরণ । কৃপা করি’ মোর মাথে ধরহ চরণ ।।” ১৩০ ।। ॥ ১৩০ ॥
aparādha kainu, kṣama, la-inu śaraṇa kṛpā kari’ mora māthe dharaha caraṇa”
প্রভু কহে, — “তুমি ‘পণ্ডিত’ ‘মহাভাগবত’ । দুইগুণ যাহাঁ, তাহাঁ নাহি গর্ব-পর্বত ॥ ১৩১ ॥
prabhu kahe — “tumi ‘paṇḍita’ ‘mahā-bhāgavata’ dui-guṇa yāhāṅ, tāhāṅ nāhi garva-parvata
শ্রীধরস্বামী নিন্দি’ নিজ-টীকা কর ! শ্রীধরস্বামী নাহি মান’, — এত ‘গর্ব’ ধর! ॥ ১৩২ ॥
śrīdhara-svāmī nindi’ nija-ṭīkā kara! śrīdhara-svāmī nāhi māna’, — eta ‘garva’ dhara!
শ্রীধরস্বামী-প্রসাদে ‘ভাগবত’ জানি । জগদ্গুরু শ্রীধরস্বামী ‘গুরু’ করি’ মানি ॥ ১৩৩ ॥
śrīdhara-svāmi-prasāde ‘bhāgavata’ jāni jagad-guru śrīdhara-svāmī ‘guru’ kari’ māni
শ্রীধর-উপরে গর্বে যে কিছু লিখিবে । ‘অর্থব্যস্ত’ লিখন সেই, লোকে না মানিবে ॥ ১৩৪ ॥
śrīdhara-upare garve ye kichu likhibe ‘artha-vyasta’ likhana sei, loke nā mānibe
শ্রীধরের অনুগত যে করে লিখন । সব লোক মান্য করি’ করিবে গ্রহণ ॥ ১৩৫ ॥
śrīdharera anugata ye kare likhana saba loka mānya kari’ karibe grahaṇa
শ্রীধরানুগত কর ভাগবত-ব্যাখ্যান । অভিমান ছাড়ি’ ভজ কৃষ্ণ ভগবান্ ॥ ১৩৬ ॥
śrīdharānugata kara bhāgavata-vyākhyāna abhimāna chāḍi’ bhaja kṛṣṇa bhagavān
অপরাধ ছাড়ি’ কর কৃষ্ণসঙ্কীর্তন । অচিরাৎ পাবে তবে কৃষ্ণের চরণ ।।” ১৩৭ ।। ॥ ১৩৭ ॥
aparādha chāḍi’ kara kṛṣṇa-saṅkīrtana acirāt pābe tabe kṛṣṇera caraṇa”
ভট্ট কহে, — “যদি মোরে হইলা প্রসন্ন । একদিন পুনঃ মোর মান’ নিমন্ত্রণ ।।” ১৩৮ ।। ॥ ১৩৮ ॥
bhaṭṭa kahe, — “yadi more ha-ilā prasanna eka-dina punaḥ mora māna’ nimantraṇa”
প্রভু অবতীর্ণ হৈলা জগৎ তারিতে । মানিলেন নিমন্ত্রণ, তারে সুখ দিতে ॥ ১৩৯ ॥
prabhu avatīrṇa hailā jagat tārite mānilena nimantraṇa, tāre sukha dite
জগতের ‘হিত’ হউক, — এই প্রভুর মন । দণ্ড করি’ করে তার হৃদয় শোধন ॥ ১৪০ ॥
jagatera ‘hita’ ha-uka — ei prabhura mana daṇḍa kari’ kare tāra hṛdaya śodhana
স্বগণ-সহিত প্রভুর নিমন্ত্রণ কৈলা । মহাপ্রভু তারে তবে প্রসন্ন হইলা ॥ ১৪১ ॥
svagaṇa-sahita prabhura nimantraṇa kailā mahāprabhu tāre tabe prasanna ha-ilā
জগদানন্দ-পণ্ডিতের শুদ্ধ গাঢ় ভাব । সত্যভামা-প্রায় প্রেম ‘বাম্য-স্বভাব’ ॥ ১৪২ ॥
jagadānanda-paṇḍitera śuddha gāḍha bhāva satyabhāmā-prāya prema ‘vāmya-svabhāva’
বার-বার প্রণয় কলহ করে প্রভু-সনে । অন্যোঽন্যে খট্মটি চলে দুইজনে ॥ ১৪৩ ॥
bāra-bāra praṇaya kalaha kare prabhu-sane anyo-’nye khaṭmaṭi cale dui-jane
গদাধর-পণ্ডিতের শুদ্ধ গাঢ় ভাব । রুক্মিণী-দেবীর যৈছে ‘দক্ষিণ-স্বভাব’ ॥ ১৪৪ ॥
gadādhara-paṇḍitera śuddha gāḍha bhāva rukmiṇī-devīra yaiche ‘dakṣiṇa-svabhāva’
তাঁর প্রণয়-রোষ দেখিতে প্রভুর ইচ্ছা হয় । ঐশ্বর্য-জ্ঞানে তাঁর রোষ নাহি উপজয় ॥ ১৪৫ ॥
tāṅra praṇaya-roṣa dekhite prabhura icchā haya aiśvarya-jñāne tāṅra roṣa nāhi upajaya
এই লক্ষ্য পাঞা প্রভু কৈলা রোষাভাস । শুনি’ পণ্ডিতের চিত্তে উপজিল ত্রাস ॥ ১৪৬ ॥
ei lakṣya pāñā prabhu kailā roṣābhāsa śuni’ paṇḍitera citte upajila trāsa
পূর্বে যেন কৃষ্ণ যদি পরিহাস কৈল । শুনি’ রুক্মিণীর মনে ত্রাস উপজিল ॥ ১৪৭ ॥
pūrve yena kṛṣṇa yadi parihāsa kaila śuni’ rukmiṇīra mane trāsa upajila
বল্লভ-ভট্টের হয় বাৎসল্য-উপাসন । বালগোপাল-মন্ত্রে তেঁহো করেন সেবন ॥ ১৪৮ ॥
vallabha-bhaṭṭera haya vātsalya-upāsana bāla-gopāla-mantre teṅho karena sevana
পণ্ডিতের সনে তার মন ফিরি’ গেল । কিশোরগোপাল-উপাসনায় মন দিল ॥ ১৪৯ ॥
paṇḍitera sane tāra mana phiri’ gela kiśora-gopāla-upāsanāya mana dila
পণ্ডিতের ঠাঞি চাহে মন্ত্রাদি শিখিতে । পণ্ডিত কহে, — “এই কর্ম নহে আমা হৈতে ॥ ১৫০ ॥
paṇḍitera ṭhāñi cāhe mantrādi śikhite paṇḍita kahe, — “ei karma nahe āmā haite
আমি — পরতন্ত্র, আমার প্রভু — গৌরচন্দ্র । তাঁর আজ্ঞা বিনা আমি না হই ‘স্বতন্ত্র’ ॥ ১৫১ ॥
āmi — paratantra, āmāra prabhu — gauracandra tāṅra ājñā vinā āmi nā ha-i ‘svatantra’
তুমি যে আমার ঠাঞি কর আগমন । তাহাতেই প্রভু মোরে দেহ ওলাহন ।।” ১৫২ ।। ॥ ১৫২ ॥
tumi ye āmāra ṭhāñi kara āgamana tāhātei prabhu more dena olāhana”
এইমত ভট্টের কথেক দিন গেল । শেষে যদি প্রভু তারে সুপ্রসন্ন হৈল ॥ ১৫৩ ॥ নিমন্ত্রণের দিনে পণ্ডিতে বোলাইলা । স্বরূপ, জগদানন্দ, গোবিন্দে পাঠাইলা ॥ ১৫৪ ॥
ei-mata bhaṭṭera katheka dina gela śeṣe yadi prabhu tāre suprasanna haila nimantraṇera dine paṇḍite bolāilā svarūpa, jagadānanda, govinde pāṭhāilā
পথে পণ্ডিতেরে স্বরূপ কহেন বচন । “পরীক্ষিতে প্রভু তোমারে কৈলা উপেক্ষণ ॥ ১৫৫ ॥
pathe paṇḍitere svarūpa kahena vacana “parīkṣite prabhu tomāre kailā upekṣaṇa
তুমি কেনে আসি’ তাঁরে না দিলা ওলাহন ? ভীতপ্রায় হঞা কাঁহে করিলা সহন?” ॥ ১৫৬ ॥
tumi kene āsi’ tāṅre nā dilā olāhana? bhīta-prāya hañā kāṅhe karilā sahana?”
পণ্ডিত কহেন, — প্রভু স্বতন্ত্র সর্বজ্ঞ-শিরোমণি । তাঁর সনে ‘হঠ’ করি, — ভাল নাহি মানি ॥ ১৫৭ ॥
paṇḍita kahena, — prabhu svatantra sarvajña-śiromaṇi tāṅra sane ‘haṭha’ kari, — bhāla nāhi māni
যেই কহে, সেই সহি নিজ-শিরে ধরি’ । আপনে করিবেন কৃপা গুণ-দোষ বিচারি’ ।।” ১৫৮ ।। ॥ ১৫৮ ॥
yei kahe, sei sahi nija-śire dhari’ āpane karibena kṛpā guṇa-doṣa vicāri’ ”
এত বলি’ পণ্ডিত প্রভুর স্থানে আইলা । রোদন করিয়া প্রভুর চরণে পড়িলা ॥ ১৫৯ ॥
eta bali’ paṇḍita prabhura sthāne āilā rodana kariyā prabhura caraṇe paḍilā
ঈষৎ হাসিয়া প্রভু কৈলা আলিঙ্গন । সবারে শুনাঞা কহেন মধুর বচন ॥ ১৬০ ॥
īṣat hāsiyā prabhu kailā āliṅgana sabāre śunāñā kahena madhura vacana
“আমি চালাইলুঁ তোমা, তুমি না চলিলা । ক্রোধে কিছু না কহিলা, সকল সহিলা ॥ ১৬১ ॥
“āmi cālāiluṅ tomā, tumi nā calilā krodhe kichu nā kahilā, sakala sahilā
আমার ভঙ্গীতে তোমার মন না চলিলা । সুদৃঢ় সরলভাবে আমারে কিনিলা ।।” ১৬২ ।। ॥ ১৬২ ॥
āmāra bhaṅgīte tomāra mana nā calilā sudṛḍha sarala-bhāve āmāre kinilā”
পণ্ডিতের ভাব-মুদ্রা কহন না যায় । ‘গদাধর-প্রাণনাথ’ নাম হৈল যায় ॥ ১৬৩ ॥
paṇḍitera bhāva-mudrā kahana nā yāya ‘gadādhara-prāṇa-nātha’ nāma haila yāya
পণ্ডিতে প্রভুর প্রসাদ কহন না যায় । ‘গদাইর গৌরাঙ্গ’ বলি’ যাঁরে লোকে গায় ॥ ১৬৪ ॥
paṇḍite prabhura prasāda kahana nā yāya ‘gadāira gaurāṅga’ bali’ yāṅre loke gāya
চৈতন্যপ্রভুর লীলা কে বুঝিতে পারে ? একলীলায় বহে গঙ্গার শত শত ধারে ॥ ১৬৫ ॥
caitanya-prabhura līlā ke bujhite pāre? eka-līlāya vahe gaṅgāra śata śata dhāre
পণ্ডিতের সৌজন্য, ব্রহ্মণ্যতা-গুণ । দৃঢ় প্রেমমুদ্রা লোকে করিলা খ্যাপন ॥ ১৬৬ ॥
paṇḍitera saujanya, brahmaṇyatā-guṇa dṛḍha prema-mudrā loke karilā khyāpana
অভিমান-পঙ্ক ধুঞা ভট্টেরে শোধিলা । সেইদ্বারা আর সব লোকে শিখাইলা ॥ ১৬৭ ॥
abhimāna-paṅka dhuñā bhaṭṭere śodhilā sei-dvārā āra saba loke śikhāilā
অন্তরে ‘অনুগ্রহ’, বাহ্যে ‘উপেক্ষার প্রায়’ । বাহ্যার্থ যেই লয়, সেই নাশ যায় ॥ ১৬৮ ॥
antare ‘anugraha,’ bāhye ‘upekṣāra prāya’ bāhyārtha yei laya, sei nāśa yāya
নিগূঢ় চৈতন্যলীলা বুঝিতে কা’র শক্তি ? সেই বুঝে, গৌরচন্দ্রে যাঁর দৃঢ় ভক্তি ॥ ১৬৯ ॥
nigūḍha caitanya-līlā bujhite kā’ra śakti? sei bujhe, gauracandre yāṅra dṛḍha bhakti
দিনান্তরে পণ্ডিত কৈল প্রভুর নিমন্ত্রণ । প্রভু তাহাঁ ভিক্ষা কৈল লঞা নিজগণ ॥ ১৭০ ॥
dināntare paṇḍita kaila prabhura nimantraṇa prabhu tāhāṅ bhikṣā kaila lañā nija-gaṇa
তাহাঁই বল্লভ-ভট্ট প্রভুর আজ্ঞা লৈল । পণ্ডিত-ঠাঞি পূর্বপ্রার্থিত সব সিদ্ধি হৈল ॥ ১৭১ ॥
tāhāṅi vallabha-bhaṭṭa prabhura ājñā laila paṇḍita-ṭhāñi pūrva-prārthita saba siddhi haila
এই ত’ কহিলুঁ বল্লভ-ভট্টের মিলন । যাহার শ্রবণে পায় গৌরপ্রেমধন ॥ ১৭২ ॥
ei ta’ kahiluṅ vallabha-bhaṭṭera milana yāhāra śravaṇe pāya gaura-prema-dhana
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১৭৩ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa