CC Madhya 1.1
যস্য প্রসাদাদজ্ঞোঽপি সদ্যঃ সর্বজ্ঞতাং ব্রজেৎ । স শ্রীচৈতন্যদেবো মে ভগবান্ সংপ্রসীদতু ॥ ১ ॥
yasya prasādād ajño ’pi sadyaḥ sarva-jñatāṁ vrajet sa śrī-caitanya-devo me bhagavān samprasīdatu
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Madhya-līlā — Chapter 1: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
যস্য প্রসাদাদজ্ঞোঽপি সদ্যঃ সর্বজ্ঞতাং ব্রজেৎ । স শ্রীচৈতন্যদেবো মে ভগবান্ সংপ্রসীদতু ॥ ১ ॥
yasya prasādād ajño ’pi sadyaḥ sarva-jñatāṁ vrajet sa śrī-caitanya-devo me bhagavān samprasīdatu
বন্দে শ্রীকৃষ্ণচৈতন্য-নিত্যানন্দৌ সহোদিতৌ । গৌড়োদয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ শন্দৌ তমোনুদৌ ॥ ২ ॥
vande śrī-kṛṣṇa-caitanya- nityānandau sahoditau gauḍodaye puṣpavantau citrau śan-dau tamo-nudau
জয়তাং সুরতৌ পঙ্গোর্মম মন্দমতের্গতী । মৎসর্বস্বপদাম্ভোজৌ রাধামদনমোহনৌ ॥ ৩ ॥
jayatāṁ suratau paṅgor mama manda-mater gatī mat-sarvasva-padāmbhojau rādhā-madana-mohanau
দীব্যদ্বৃন্দারণ্যকল্পদ্রুমাধঃ- শ্রীমদ্রত্নাগারসিংহাসনস্থৌ । শ্রীমদ্রাধাশ্রীলগোবিন্দদেবৌ প্রেষ্ঠালীভিঃ সেব্যমানৌ স্মরামি ॥ ৪ ॥
dīvyad-vṛndāraṇya-kalpa-drumādhaḥ- śrīmad-ratnāgāra-siṁhāsana-sthau śrīmad-rādhā-śrīla-govinda-devau preṣṭhālībhiḥ sevyamānau smarāmi
শ্রীমান্রাসরসারম্ভী বংশীবটতটস্থিতঃ । কর্ষন্ বেণুস্বনৈর্গোপীর্গোপীনাথঃ শ্রিয়েঽস্তু নঃ ॥ ৫ ॥
śrīmān rāsa-rasārambhī vaṁśī-vaṭa-taṭa-sthitaḥ karṣan veṇu-svanair gopīr gopīnāthaḥ śriye ’stu naḥ
জয় জয় গৌরচন্দ্র জয় কৃপাসিন্ধু । জয় জয় শচীসুত জয় দীনবন্ধু ॥ ৬ ॥
jaya jaya gauracandra jaya kṛpā-sindhu jaya jaya śacī-suta jaya dīna-bandhu
জয় জয় নিত্যানন্দ জয়াদ্বৈতচন্দ্র । জয় শ্রীবাসাদি জয় গৌরভক্তবৃন্দ ॥ ৭ ॥
jaya jaya nityānanda jayādvaita-candra jaya śrīvāsādi jaya gaura-bhakta-vṛnda
পূর্বে কহিলুঁ আদিলীলার সূত্রগণ । যাহা বিস্তারিয়াছেন দাস-বৃন্দাবন ॥ ৮ ॥
pūrve kahiluṅ ādi-līlāra sūtra-gaṇa yāhā vistāriyāchena dāsa-vṛndāvana
অতএব তার আমি সূত্রমাত্র কৈলুঁ । যে কিছু বিশেষ, সূত্রমধ্যেই কহিলুঁ ॥ ৯ ॥
ataeva tāra āmi sūtra-mātra kailuṅ ye kichu viśeṣa, sūtra-madhyei kahiluṅ
এবে কহি শেষলীলার মুখ্য সূত্রগণ । প্রভুর অশেষ লীলা না যায় বর্ণন ॥ ১০ ॥
ebe kahi śeṣa-līlāra mukhya sūtra-gaṇa prabhura aśeṣa līlā nā yāya varṇana
তার মধ্যে যেই ভাগ দাস-বৃন্দাবন । ‘চৈতন্যমঙ্গলে’ বিস্তারি’ করিলা বর্ণন ॥ ১১ ॥ সেই ভাগের ইহাঁ সূত্রমাত্র লিখিব । তাহাঁ যে বিশেষ কিছু, ইহাঁ বিস্তারিব ॥ ১২ ॥
tāra madhye yei bhāga dāsa-vṛndāvana ‘caitanya-maṅgale’ vistāri’ karilā varṇana sei bhāgera ihāṅ sūtra-mātra likhiba tāhāṅ ye viśeṣa kichu, ihāṅ vistāriba
চৈতন্যলীলার ব্যাস — দাস বৃন্দাবন । তাঁর আজ্ঞায় করোঁ তাঁর উচ্ছিষ্ট চর্বণ ॥ ১৩ ॥
caitanya-līlāra vyāsa — dāsa vṛndāvana tāṅra ājñāya karoṅ tāṅra ucchiṣṭa carvaṇa
ভক্তি করি’ শিরে ধরি তাঁহার চরণ । শেষলীলার সূত্রগণ করিয়ে বর্ণন ॥ ১৪ ॥
bhakti kari’ śire dhari tāṅhāra caraṇa śeṣa-līlāra sūtra-gaṇa kariye varṇana
চব্বিশ বৎসর প্রভুর গৃহে অবস্থান । তাহাঁ যে করিলা লীলা — ‘আদি-লীলা’ নাম ॥ ১৫ ॥
cabbiśa vatsara prabhura gṛhe avasthāna tāhāṅ ye karilā līlā — ‘ādi-līlā’ nāma
চব্বিশ বৎসর শেষে যেই মাঘমাস । তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস ॥ ১৬ ॥
cabbiśa vatsara śeṣe yei māgha-māsa tāra śukla-pakṣe prabhu karilā sannyāsa
সন্ন্যাস করিয়া চব্বিশ বৎসর অবস্থান । তাহাঁ যেই লীলা, তার ‘শেষলীলা’ নাম ॥ ১৭ ॥
sannyāsa kariyā cabbiśa vatsara avasthāna tāhāṅ yei līlā, tāra ‘śeṣa-līlā’ nāma
শেষলীলার ‘মধ্য’ ‘অন্ত’, — দুই নাম হয় । লীলাভেদে বৈষ্ণব সব নাম-ভেদ কয় ॥ ১৮ ॥
śeṣa-līlāra ‘madhya’ ‘antya’, — dui nāma haya līlā-bhede vaiṣṇava saba nāma-bheda kaya
তার মধ্যে ছয় বৎসর — গমনাগমন । নীলাচল-গৌড়-সেতুবন্ধ-বৃন্দাবন ॥ ১৯ ॥
tāra madhye chaya vatsara — gamanāgamana nīlācala-gauḍa-setubandha-vṛndāvana
তাহাঁ যেই লীলা, তার ‘মধ্যলীলা’ নাম । তার পাছে লীলা — ‘অন্ত্যলীলা’ অভিধান ॥ ২০ ॥
tāhāṅ yei līlā, tāra ‘madhya-līlā’ nāma tāra pāche līlā — ‘antya-līlā’ abhidhāna
‘আদিলীলা’, ‘মধ্যলীলা’, ‘অন্ত্যলীলা’ আর । এবে ‘মধ্যলীলার’ কিছু করিয়ে বিস্তার ॥ ২১ ॥
‘ādi-līlā’, ‘madhya-līlā’, ‘antya-līlā’ āra ebe ‘madhya-līlāra’ kichu kariye vistāra
অষ্টাদশবর্ষ কেবল নীলাচলে স্থিতি । আপনি আচরি’ জীবে শিখাইলা ভক্তি ॥ ২২ ॥
aṣṭādaśa-varṣa kevala nīlācale sthiti āpani ācari’ jīve śikhāilā bhakti
তার মধ্যে ছয় বৎসর ভক্তগণ-সঙ্গে । প্রেমভক্তি প্রবর্তাইলা নৃত্যগীতরঙ্গে ॥ ২৩ ॥
tāra madhye chaya vatsara bhakta-gaṇa-saṅge prema-bhakti pravartāilā nṛtya-gīta-raṅge
নিত্যানন্দ-গোসাঞিরে পাঠাইল গৌড়দেশে । তেঁহো গৌড়দেশ ভাসাইল প্রেমরসে ॥ ২৪ ॥
nityānanda-gosāñire pāṭhāila gauḍa-deśe teṅho gauḍa-deśa bhāsāila prema-rase
সহজেই নিত্যানন্দ — কৃষ্ণপ্রেমোদ্দাম । প্রভু-আজ্ঞায় কৈল যাহাঁ তাহাঁ প্রেমদান ॥ ২৫ ॥
sahajei nityānanda — kṛṣṇa-premoddāma prabhu-ājñāya kaila yāhāṅ tāhāṅ prema-dāna
তাঁহার চরণে মোর কোটি নমস্কার । চৈতন্যের ভক্তি যেঁহো লওয়াইল সংসার ॥ ২৬ ॥
tāṅhāra caraṇe mora koṭi namaskāra caitanyera bhakti yeṅho laoyāila saṁsāra
চৈতন্য গোসাঞি যাঁরে বলে ‘বড় ভাই’ । তেঁহো কহে, মোর প্রভু — চৈতন্য-গোসাঞি ॥ ২৭ ॥
caitanya-gosāñi yāṅre bale ‘baḍa bhāi’ teṅho kahe, mora prabhu — caitanya-gosāñi
যদ্যপি আপনি হয়ে প্রভু বলরাম । তথাপি চৈতন্যের করে দাস-অভিমান ॥ ২৮ ॥
yadyapi āpani haye prabhu balarāma tathāpi caitanyera kare dāsa-abhimāna
‘চৈতন্য’ সেব, ‘চৈতন্য’ গাও, লও ‘চৈতন্য’-নাম । ‘চৈতন্যে’ যে ভক্তি করে, সেই মোর প্রাণ ॥ ২৯ ॥
‘caitanya’ seva, ‘caitanya’ gāo, lao ‘caitanya’-nāma ‘caitanye’ ye bhakti kare, sei mora prāṇa
এই মত লোকে চৈতন্য-ভক্তি লওয়াইল । দীনহীন, নিন্দক, সবারে নিস্তারিল ॥ ৩০ ॥
ei mata loke caitanya-bhakti laoyāila dīna-hīna, nindaka, sabāre nistārila
তবে প্রভু ব্রজে পাঠাইল রূপ-সনাতন । প্রভু-আজ্ঞায় দুই ভাই আইলা বৃন্দাবন ॥ ৩১ ॥
tabe prabhu vraje pāṭhāila rūpa-sanātana prabhu-ājñāya dui bhāi āilā vṛndāvana
ভক্তি প্রচারিয়া সর্বতীর্থ প্রকাশিল । মদনগোপাল-গোবিন্দের সেবা প্রচারিল ॥ ৩২ ॥
bhakti pracāriyā sarva-tīrtha prakāśila madana-gopāla-govindera sevā pracārila
নানা শাস্ত্র আনি’ কৈলা ভক্তিগ্রন্থ সার । মূঢ় অধমজনেরে তেঁহো করিলা নিস্তার ॥ ৩৩ ॥
nānā śāstra āni’ kailā bhakti-grantha sāra mūḍha adhama-janere teṅho karilā nistāra
প্রভু-আজ্ঞায় কৈল সব শাস্ত্রের বিচার । ব্রজের নিগূঢ় ভক্তি করিল প্রচার ॥ ৩৪ ॥
prabhu ājñāya kaila saba śāstrera vicāra vrajera nigūḍha bhakti karila pracāra
হরিভক্তিবিলাস, আর ভাগবতামৃত । দশম-টিপ্পনী, আর দশম-চরিত ॥ ৩৫ ॥
hari-bhakti-vilāsa, āra bhāgavatāmṛta daśama-ṭippanī, āra daśama-carita
এই সব গ্রন্থ কৈল গোসাঞি সনাতন । রূপগোসাঞি কৈল যত, কে করু গণন ॥ ৩৬ ॥
ei saba grantha kaila gosāñi sanātana rūpa-gosāñi kaila yata, ke karu gaṇana
প্রধান প্রধান কিছু করিয়ে গণন । লক্ষ গ্রন্থে কৈল ব্রজবিলাস বর্ণন ॥ ৩৭ ॥
pradhāna pradhāna kichu kariye gaṇana lakṣa granthe kaila vraja-vilāsa varṇana
রসামৃতসিন্ধু, আর বিদগ্ধমাধব । উজ্জ্বলনীলমণি, আর ললিতমাধব ॥ ৩৮ ॥
rasāmṛta-sindhu, āra vidagdha-mādhava ujjvala-nīlamaṇi, āra lalita-mādhava
দানকেলিকৌমুদী, আর বহু স্তবাবলী । অষ্টাদশ লীলাচ্ছন্দ, আর পদ্যাবলী ॥ ৩৯ ॥ গোবিন্দ-বিরুদাবলী, তাহার লক্ষণ । মথুরা মাহাত্ম্য, আর নাটক-বর্ণন ॥ ৪০ ॥
dāna-keli-kaumudī, āra bahu stavāvalī aṣṭādaśa līlā-cchanda, āra padyāvalī govinda-virudāvalī, tāhāra lakṣaṇa mathurā-māhātmya, āra nāṭaka-varṇana
লঘুভাগবতামৃতাদি কে করু গণন । সর্বত্র করিল ব্রজবিলাস বর্ণন ॥ ৪১ ॥
laghu-bhāgavatāmṛtādi ke karu gaṇana sarvatra karila vraja-vilāsa varṇana
তাঁর ভ্রাতুষ্পুত্র নাম — শ্রীজীবগোসাঞি । যত ভক্তিগ্রন্থ কৈল, তার অন্ত নাই ॥ ৪২ ॥
tāṅra bhrātuṣ-putra nāma — śrī-jīva-gosāñi yata bhakti-grantha kaila, tāra anta nāi
শ্রীভাগবতসন্দর্ভ-নাম গ্রন্থ-বিস্তার । ভক্তিসিদ্ধান্তের তাতে দেখাইয়াছেন পার ॥ ৪৩ ॥
śrī-bhāgavata-sandarbha-nāma grantha-vistāra bhakti-siddhāntera tāte dekhāiyāchena pāra
গোপালচম্পূ-নামে গ্রন্থমহাশূর । নিত্যলীলা স্থাপন যাহে ব্রজরস-পূর ॥ ৪৪ ॥
gopāla-campū-nāme grantha-mahāśūra nitya-līlā sthāpana yāhe vraja-rasa-pūra
এই মত নানা গ্রন্থ করিয়া প্রকাশ । গোষ্ঠী সহিতে কৈলা বৃন্দাবনে বাস ॥ ৪৫ ॥
ei mata nānā grantha kariyā prakāśa goṣṭhī sahite kailā vṛndāvane vāsa
প্রথম বৎসরে অদ্বৈতাদি ভক্তগণ । প্রভুরে দেখিতে কৈল, নীলাদ্রি গমন ॥ ৪৬ ॥
prathama vatsare advaitādi bhakta-gaṇa prabhure dekhite kaila, nīlādri gamana
রথযাত্রা দেখি’ তাহাঁ রহিলা চারিমাস । প্রভুসঙ্গে নৃত্যগীত পরম উল্লাস ॥ ৪৭ ॥
ratha-yātrā dekhi’ tāhāṅ rahilā cāri-māsa prabhu-saṅge nṛtya-gīta parama ullāsa
বিদায় সময় প্রভু কহিলা সবারে । প্রত্যব্দ আসিবে সবে গুণ্ডিচা দেখিবারে ॥ ৪৮ ॥
vidāya samaya prabhu kahilā sabāre pratyabda āsibe sabe guṇḍicā dekhibāre
প্রভু-আজ্ঞায় ভক্তগণ প্রত্যব্দ আসিয়া । গুণ্ডিচা দেখিয়া যা’ন প্রভুরে মিলিয়া ॥ ৪৯ ॥
prabhu-ājñāya bhakta-gaṇa pratyabda āsiyā guṇḍicā dekhiyā yā’na prabhure miliyā
বিংশতি বৎসর ঐছে কৈলা গতাগতি । অন্যোঽন্যে দুঁহার দুঁহা বিনা নাহি স্থিতি ॥ ৫০ ॥
viṁśati vatsara aiche kailā gatāgati anyonye duṅhāra duṅhā vinā nāhi sthiti
শেষ আর যেই রহে দ্বাদশ বৎসর । কৃষ্ণের বিরহলীলা প্রভুর অন্তর ॥ ৫১ ॥
śeṣa āra yei rahe dvādaśa vatsara kṛṣṇera viraha-līlā prabhura antara
নিরন্তর রাত্রি-দিন বিরহ-উন্মাদে । হাসে, কান্দে, নাচে, গায় পরম বিষাদে ॥ ৫২ ॥
nirantara rātri-dina viraha unmāde hāse, kānde, nāce, gāya parama viṣāde
যে কালে করেন জগন্নাথ দরশন । মনে ভাবে, কুরুক্ষেত্রে পাঞাছি মিলন ॥ ৫৩ ॥
ye kāle karena jagannātha daraśana mane bhāve, kurukṣetre pāñāchi milana
রথযাত্রায় আগে যবে করেন নর্তন । তাহাঁ এই পদ মাত্র করয়ে গায়ন ॥ ৫৪ ॥
ratha-yātrāya āge yabe karena nartana tāhāṅ ei pada mātra karaye gāyana
“সেইত পরাণ-নাথ পাইনু । যাহা লাগি’ মদনদহনে ঝুরি গেনু ॥” ৫৫ ॥
seita parāṇa-nātha pāinu yāhā lāgī’ madana-dahane jhuri genu
এই ধুয়া-গানে নাচেন দ্বিতীয় প্রহর । কৃষ্ণ লঞা ব্রজে যাই — এভাব অন্তর ॥ ৫৬ ॥
ei dhuyā-gāne nācena dvitīya prahara kṛṣṇa lañā vraje yāi — e-bhāva antara
এই ভাবে নৃত্যমধ্যে পড়ে এক শ্লোক । সেই শ্লোকের অর্থ কেহ নাহি বুঝে লোক ॥ ৫৭ ॥
ei bhāve nṛtya-madhye paḍe eka śloka sei ślokera artha keha nāhi bujhe loka
যঃ কৌমারহরঃ স এব হি বরস্তা এব চৈত্রক্ষপা- স্তে চোন্মীলিতমালতীসুরভয়ঃ প্রৌঢ়াঃ কদম্বানিলাঃ । সা চৈবাস্মি তথাপি তত্র সুরতব্যাপারলীলাবিধৌ রেবারোধসি বেতসীতরুতলে চেতঃ সমুৎকণ্ঠতে ॥ ৫৮ ॥
yaḥ kaumāra-haraḥ sa eva hi varas tā eva caitra-kṣapās te conmīlita-mālatī-surabhayaḥ prauḍhāḥ kadambānilāḥ sā caivāsmi tathāpi tatra surata-vyāpāra-līlā-vidhau revā-rodhasi vetasī-taru-tale cetaḥ samutkaṇṭhate
এই শ্লোকের অর্থ জানে একলে স্বরূপ । দৈবে সে বৎসর তাহাঁ গিয়াছেন রূপ ॥ ৫৯ ॥
ei ślokera artha jāne ekale svarūpa daive se vatsara tāhāṅ giyāchena rūpa
প্রভুমুখে শ্লোক শুনি’ শ্রীরূপগোসাঞি । সেই শ্লোকের অর্থ-শ্লোক করিলা তথাই ॥ ৬০ ॥
prabhu-mukhe loka śuni’ śrī-rūpa-gosāñi sei ślokera artha-śloka karilā tathāi
শ্লোক করি’ এক তালপত্রেতে লিখিয়া । আপন বাসার চালে রাখিল গুঞ্জিয়া ॥ ৬১ ॥
śloka kari’ eka tāla-patrete likhiyā āpana vāsāra cāle rākhila guñjiyā
শ্লোক রাখি’ গেলা সমুদ্রস্নান করিতে । হেনকালে আইলা প্রভু তাঁহারে মিলিতে ॥ ৬২ ॥
śloka rākhi’ gelā samudra-snāna karite hena-kāle āilā prabhu tāṅhāre milite
হরিদাস ঠাকুর আর রূপ-সনাতন । জগন্নাথ-মন্দিরে না যা’ন তিন জন ॥ ৬৩ ॥
haridāsa ṭhākura āra rūpa-sanātana jagannātha-mandire nā yā’na tina jana
মহাপ্রভু জগন্নাথের উপল-ভোগ দেখিয়া । নিজগৃহে যা’ন এই তিনেরে মিলিয়া ॥ ৬৪ ॥
mahāprabhu jagannāthera upala-bhoga dekhiyā nija-gṛhe yā’na ei tinere miliyā
এই তিন মধ্যে যবে থাকে যেই জন । তাঁরে আসি’ আপনে মিলে, — প্রভুর নিয়ম ॥ ৬৫ ॥
ei tina madhye yabe thāke yei jana tāṅre āsi’ āpane mile, — prabhura niyama
দৈবে আসি’ প্রভু যবে ঊর্ধ্বেতে চাহিলা । চালে গোঁজা তালপত্রে সেই শ্লোক পাইলা ॥ ৬৬ ॥
daive āsi’ prabhu yabe ūrdhvete cāhilā cāle goṅjā tāla-patre sei śloka pāilā
শ্লোক পড়ি’ আছে প্রভু আবিষ্ট হইয়া । রূপগোসাঞি আসি’ পড়ে দণ্ডবৎ হঞা ॥ ৬৭ ॥
śloka paḍi’ āche prabhu āviṣṭa ha-iyā rūpa-gosāñi āsi’ paḍe daṇḍavat hañā
উঠি’ মহাপ্রভু তাঁরে চাপড় মারিয়া । কহিতে লাগিলা কিছু কোলেতে করিয়া ॥ ৬৮ ॥
uṭhi’ mahāprabhu tāṅre cāpaḍa māriyā kahite lāgilā kichu kolete kariyā
মোর শ্লোকের অভিপ্রায় না জানে কোন জনে । মোর মনের কথা তুমি জানিলে কেমনে? ॥ ৬৯ ॥
mora ślokera abhiprāya nā jāne kona jane mora manera kathā tumi jānile kemane?
এত বলি’ তাঁরে বহু প্রসাদ করিয়া । স্বরূপ-গোসাঞিরে শ্লোক দেখাইল লঞা ॥ ৭০ ॥
eta bali’ tāṇre bahu prasāda kariyā svarūpa-gosāñire śloka dekhāila lañā
স্বরূপে পুছেন প্রভু হইয়া বিস্মিতে । মোর মনের কথা রূপ জানিল কেমতে ॥ ৭১ ॥
svarūpe puchena prabhu ha-iyā vismite mora manera kathā rūpa jānila kemate
স্বরূপ কহে, — যাতে জানিল তোমার মন । তাতে জানি, — হয় তোমার কৃপার ভাজন ॥ ৭২ ॥
svarūpa kahe, — yāte jānila tomāra mana tāte jāni, — haya tomāra kṛpāra bhājana
প্রভু কহে, — তারে আমি সন্তুষ্ট হঞা । আলিঙ্গন কৈলু সর্বশক্তি সঞ্চারিয়া ॥ ৭৩ ॥
prabhu kahe, — tāre āmi santuṣṭa hañā āliṅgana kailu sarva-śakti sañcāriyā
যোগ্য পাত্র হয় গূঢ়রস-বিবেচনে । তুমিও কহিও তারে গূঢ়রসাখ্যানে ॥ ৭৪ ॥
yogya pātra haya gūḍha-rasa-vivecane tumio kahio tāre gūḍha-rasākhyāne
এসব কহিব আগে বিস্তার করিঞা । সংক্ষেপে উদ্দেশ কৈল প্রস্তাব পাইঞা ॥ ৭৫ ॥
e-saba kahiba āge vistāra kariñā saṅkṣepe uddeśa kaila prastāva pāiñā
প্রিয়ঃ সোঽয়ং কৃষ্ণঃ সহচরি কুরুক্ষেত্রমিলিত- স্তথাহং সা রাধা তদিদমুভয়োঃ সঙ্গমসুখম । তথাপ্যন্তঃ-খেলন্মধুরমুরলীপঞ্চমজুষে মনো মে কালিন্দীপুলিনবিপিনায় স্পৃহয়তি ॥ ৭৬ ॥
priyaḥ so ’yaṁ kṛṣṇaḥ saha-cari kuru-kṣetra-militas tathāhaṁ sā rādhā tad idam ubhayoḥ saṅgama-sukham tathāpy antaḥ-khelan-madhura-muralī-pañcama-juṣe mano me kālindī-pulina-vipināya spṛhayati
এই শ্লোকের সংক্ষেপার্থ শুন, ভক্তগণ । জগন্নাথ দেখি’ যৈছে প্রভুর ভাবন ॥ ৭৭ ॥
ei ślokera saṅkṣepārtha śuna, bhakta-gaṇa jagannātha dekhi’ yaiche prabhura bhāvana
শ্রীরাধিকা কুরুক্ষেত্রে কৃষ্ণের দরশন । যদ্যপি পায়েন, তবু ভাবেন ঐছন ॥ ৭৮ ॥
śrī-rādhikā kurukṣetre kṛṣṇera daraśana yadyapi pāyena, tabu bhāvena aichana
রাজবেশ, হাতী, ঘোড়া, মনুষ্য গহন । কাহাঁ গোপ-বেশ, কাহাঁ নির্জন বৃন্দাবন ॥ ৭৯ ॥
rāja-veśa, hātī, ghoḍā, manuṣya gahana kāhāṅ gopa-veśa, kāhāṅ nirjana vṛndāvana
সেই ভাব, সেই কৃষ্ণ, সেই বৃন্দাবন । যবে পাই, তবে হয় বাঞ্ছিত পূরণ ॥ ৮০ ॥
sei bhāva, sei kṛṣṇa, sei vṛndāvana yabe pāi, tabe haya vāñchita pūraṇa
আহুশ্চ তে নলিননাভ পদারবিন্দং যোগেশ্বরৈর্হৃদি বিচিন্ত্যমগাধবোধৈঃ । সংসারকূপপতিতোত্তরণাবলম্বং গেহং জুষামপি মনস্যুদিয়াৎ সদা নঃ ॥ ৮১ ॥
āhuś ca te nalina-nābha padāravindaṁ yogeśvarair hṛdi vicintyam agādha-bodhaiḥ saṁsāra-kūpa-patitottaraṇāvalambaṁ gehaṁ juṣām api manasy udiyāt sadā naḥ
তোমার চরণ মোর ব্রজপুরঘরে । উদয় করয়ে যদি, তবে বাঞ্ছা পূরে ॥ ৮২ ॥
tomāra caraṇa mora vraja-pura-ghare udaya karaye yadi, tabe vāñchā pūre
ভাগবতের শ্লোক-গূঢ়ার্থ বিশদ করিঞা । রূপ-গোসাঞি শ্লোক কৈল লোক বুঝাইঞা ॥ ৮৩ ॥
bhāgavatera śloka-gūḍhārtha viśada kariñā rūpa-gosāñi śloka kaila loka bujhāiñā
যা তে লীলারসপরিমলোদ্গারিবন্যাপরীতা ধন্যা ক্ষৌণী বিলসতি বৃতা মাধুরী মাধুরীভিঃ । তত্রাস্মাভিশ্চটুলপশুপীভাবমুগ্ধান্তরাভিঃ সম্বীতস্ত্বং কলয় বদনোল্লাসি-বেণুর্বিহারম্ ॥ ৮৪ ॥
yā te līlā-rasa-parimalodgāri-vanyāparītā dhanyā kṣauṇī vilasati vṛtā māthurī mādhurībhiḥ tatrāsmābhiś caṭula-paśupī-bhāva-mugdhāntarābhiḥ saṁvītas tvaṁ kalaya vadanollāsi-veṇur vihāram
এইমত মহাপ্রভু দেখি’ জগন্নাথে । সুভদ্রা-সহিত দেখে, বংশী নাহি হাতে ॥ ৮৫ ॥
ei-mata mahāprabhu dekhi’ jagannāthe subhadrā-sahita dekhe, vaṁśī nāhi hāte
ত্রিভঙ্গ-সুন্দর ব্রজে ব্রজেন্দ্রনন্দন । কাহাঁ পাব, এই বাঞ্ছা বাড়ে অনুক্ষণ ॥ ৮৬ ॥
tri-bhaṅga-sundara vraje vrajendra-nandana kāhāṅ pāba, ei vāñchā bāḍe anukṣaṇa
রাধিকা-উন্মাদ যৈছে উদ্ধব-দর্শনে । উদ্ঘূর্ণা-প্রলাপ তৈছে প্রভুর রাত্রি-দিনে ॥ ৮৭ ॥
rādhikā-unmāda yaiche uddhava-darśane udghūrṇā-pralāpa taiche prabhura rātri-dine
দ্বাদশ বৎসর শেষ ঐছে গোঙাইল । এই মত শেষলীলা ত্রিবিধানে কৈল ॥ ৮৮ ॥
dvādaśa vatsara śeṣa aiche goṅāila ei mata śeṣa-līlā tri-vidhāne kaila
সন্ন্যাস করি’ চব্বিশ বৎসর কৈলা যে যে কর্ম । অনন্ত, অপার — তার কে জানিবে মর্ম ॥ ৮৯ ॥
sannyāsa kari’ cabbiśa vatsara kailā ye ye karma ananta, apāra — tāra ke jānibe marma
উদ্দেশ করিতে করি দিগ্-দরশন । মুখ্য মুখ্য লীলার করি সূত্র গণন ॥ ৯০ ॥
uddeśa karite kari dig-daraśana mukhya mukhya līlāra kari sūtra gaṇana
প্রথম সূত্র প্রভুর সন্ন্যাসকরণ । সন্ন্যাস করি’ চলিলা প্রভু শ্রীবৃন্দাবন ॥ ৯১ ॥
prathama sūtra prabhura sannyāsa-karaṇa sannyāsa kari’ calilā prabhu śrī-vṛndāvana
প্রেমেতে বিহ্বল বাহ্য নাহিক স্মরণ । রাঢ়দেশে তিন দিন করিলা ভ্রমণ ॥ ৯২ ॥
premete vihvala bāhya nāhika smaraṇa rāḍha-deśe tina dina karilā bhramaṇa
নিত্যানন্দ প্রভু মহাপ্রভু ভুলাইয়া । গঙ্গাতীরে লঞা আইলা ‘যমুনা’ বলিয়া ॥ ৯৩ ॥
nityānanda prabhu mahāprabhu bhulāiyā gaṅgā-tīre lañā āilā ‘yamunā’ baliyā
শান্তিপুরে আচার্যের গৃহে আগমন । প্রথম ভিক্ষা কৈল তাহাঁ, রাত্রে সংকীর্তন ॥ ৯৪ ॥
śāntipure ācāryera gṛhe āgamana prathama bhikṣā kaila tāhāṅ, rātre saṅkīrtana
মাতা ভক্তগণের তাহাঁ করিল মিলন । সর্ব সমাধান করি’ কৈল নীলাদ্রিগমন ॥ ৯৫ ॥
mātā bhakta-gaṇera tāhāṅ karila milana sarva samādhāna kari’ kaila nīlādri-gamana
পথে নানা লীলারস, দেব-দরশন । মাধবপুরীর কথা, গোপাল-স্থাপন ॥ ৯৬ ॥
pathe nānā līlā-rasa, deva-daraśana mādhava-purīra kathā, gopāla-sthāpana
ক্ষীর-চুরি-কথা, সাক্ষি-গোপাল-বিবরণ । নিত্যানন্দ কৈল প্রভুর দণ্ড-ভঞ্জন ॥ ৯৭ ॥
kṣīra-curi-kathā, sākṣi-gopāla-vivaraṇa nityānanda kaila prabhura daṇḍa-bhañjana
ক্রুদ্ধ হঞা একা গেলা জগন্নাথ দেখিতে । দেখিয়া মূর্চ্ছিত হঞা পড়িলা ভূমিতে ॥ ৯৮ ॥
kruddha hañā ekā gelā jagannātha dekhite dekhiyā mūrcchita hañā paḍilā bhūmite
সার্বভৌম লঞা গেলা আপন-ভবন । তৃতীয় প্রহরে প্রভুর হইল চেতন ॥ ৯৯ ॥
sārvabhauma lañā gelā āpana-bhavana tṛtīya prahare prabhura ha-ila cetana
নিত্যানন্দ, জগদানন্দ, দামোদর, মুকুন্দ । পাছে আসি’ মিলি’ সবে পাইল আনন্দ ॥ ১০০ ॥
nityānanda, jagadānanda, dāmodara, mukunda pāche āsi’ mili’ sabe pāila ānanda
তবে সার্বভৌমে প্রভু প্রসাদ করিল । আপন-ঈশ্বরমূর্তি তাঁরে দেখাইল ॥ ১০১ ॥
tabe sārvabhaume prabhu prasāda karila āpana-īśvara-mūrti tāṅre dekhāila
তবে ত’ করিলা প্রভু দক্ষিণ গমন । কূর্মক্ষেত্রে কৈল বাসুদেব বিমোচন ॥ ১০২ ॥
tabe ta’ karilā prabhu dakṣiṇa gamana kūrma-kṣetre kaila vāsudeva vimocana
জিয়ড়-নৃসিংহে কৈল নৃসিংহ-স্তবন । পথে-পথে গ্রামে-গ্রামে নামপ্রবর্তন ॥ ১০৩ ॥
jiyaḍa-nṛsiṁhe kaila nṛsiṁha-stavana pathe-pathe grāme-grāme nāma-pravartana
গোদাবরীতীর-বনে বৃন্দাবন-ভ্রম । রামানন্দ রায় সহ তাহাঞি মিলন ॥ ১০৪ ॥
godāvarī-tīra-vane vṛndāvana-bhrama rāmānanda rāya saha tāhāñi milana
ত্রিমল্ল-ত্রিপদী-স্থান কৈল দরশন । সর্বত্র করিল কৃষ্ণনাম প্রচারণ ॥ ১০৫ ॥
trimalla-tripadī-sthāna kaila daraśana sarvatra karila kṛṣṇa-nāma pracāraṇa
তবে ত’ পাষণ্ডিগণে করিল দলন । অহোবল-নৃসিংহাদি কৈল দরশন ॥ ১০৬ ॥
tabe ta’ pāṣaṇḍi-gaṇe karila dalana ahovala-nṛsiṁhādi kaila daraśana
শ্রীরঙ্গক্ষেত্র আইলা কাবেরীর তীর । শ্রীরঙ্গ দেখিয়া প্রেমে হইলা অস্থির ॥ ১০৭ ॥
śrī-raṅga-kṣetra āilā kāverīra tīra śrī-raṅga dekhiyā preme ha-ilā asthira
ত্রিমল্ল ভট্টের ঘরে কৈল প্রভু বাস । তাহাঞি রহিলা প্রভু বর্ষা চারি মাস ॥ ১০৮ ॥
trimalla bhaṭṭera ghare kaila prabhu vāsa tāhāñi rahilā prabhu varṣā cāri māsa
শ্রীবৈষ্ণব ত্রিমল্লভট্ট — পরম পণ্ডিত । গোসাঞির পাণ্ডিত্য-প্রেমে হইলা বিস্মিত ॥ ১০৯ ॥
śrī-vaiṣṇava trimalla-bhaṭṭa — parama paṇḍita gosāñira pāṇḍitya-preme ha-ilā vismita
চাতুর্মাস্য তাঁহা প্রভু শ্রীবৈষ্ণবের সনে । গোঙাইল নৃত্য-গীত-কৃষ্ণসংকীর্তনে ॥ ১১০ ॥
cāturmāsya tāṅhā prabhu śrī-vaiṣṇavera sane goṅāila nṛtya-gīta-kṛṣṇa-saṅkīrtane
চাতুর্মাস্য-অন্তে পুনঃ দক্ষিণ গমন । পরমানন্দপুরী সহ তাহাঁঞি মিলন ॥ ১১১ ॥
cāturmāsya-ante punaḥ dakṣiṇa gamana paramānanda-purī saha tāhāñi milana
তবে ভট্টথারি হৈতে কৃষ্ণদাসের উদ্ধার । রামজপী বিপ্রমুখে কৃষ্ণনাম প্রচার ॥ ১১২ ॥
tabe bhaṭṭathāri haite kṛṣṇa-dāsera uddhāra rāma-japī vipra-mukhe kṛṣṇa-nāma pracāra
শ্রীরঙ্গপুরী সহ তাহাঞি মিলন । রামদাস বিপ্রের কৈল দুঃখবিমোচন ॥ ১১৩ ॥
śrī-raṅga-purī saha tāhāñi milana rāma-dāsa viprera kaila duḥkha-vimocana
তত্ত্ববাদী সহ কৈল তত্ত্বের বিচার । আপনাকে হীনবুদ্ধি হৈল তাঁ-সবার ॥ ১১৪ ॥
tattva-vādī saha kaila tattvera vicāra āpanāke hīna-buddhi haila tāṅ-sabāra
অনন্ত, পুরুষোত্তম, শ্রীজনার্দন । পদ্মনাভ, বাসুদেব কৈল দরশন ॥ ১১৫ ॥
ananta, puruṣottama, śrī-janārdana padmanābha, vāsudeva kaila daraśana
তবে প্রভু কৈল সপ্ততাল বিমোচন । সেতুবন্ধে স্নান, রামেশ্বর দরশন ॥ ১১৬ ॥
tabe prabhu kaila sapta-tāla vimocana setu-bandhe snāna, rāmeśvara daraśana
তাহাঞি করিল কূর্মপুরাণ শ্রবণ । মায়াসীতা নিলেক রাবণ, তাহাতে লিখন ॥ ১১৭ ॥
tāhāñi karila kūrma-purāṇa śravaṇa māyā-sītā nileka rāvaṇa, tāhāte likhana
শুনিয়া প্রভুর আনন্দিত হৈল মন । রামদাস বিপ্রের কথা হইল স্মরণ ॥ ১১৮ ॥
śuniyā prabhura ānandita haila mana rāma-dāsa viprera kathā ha-ila smaraṇa
সেই পুরাতন পত্র আগ্রহ করি’ নিল । রামদাসে দেখাইয়া দুঃখ খণ্ডাইল ॥ ১১৯ ॥
sei purātana patra āgraha kari’ nila rāmadāse dekhāiyā duḥkha khaṇḍāila
ব্রহ্মসংহিতা, কর্ণামৃত, দুই পুঁথি পাঞা । দুই পুস্তক লঞা আইলা উত্তম জানিঞা ॥ ১২০ ॥
brahma-saṁhitā, karṇāmṛta, dui puṅthi pāñā dui pustaka lañā āilā uttama jāniñā
পুনরপি নীলাচলে গমন করিল । ভক্তগণে মেলিয়া স্নানযাত্রা দেখিল ॥ ১২১ ॥
punarapi nīlācale gamana karila bhakta-gaṇe meliyā snāna-yātrā dekhila
অনবসরে জগন্নাথের না পাঞা দরশন । বিরহে আলালনাথ করিলা গমন ॥ ১২২ ॥
anavasare jagannāthera nā pāñā daraśana virahe ālālanātha karilā gamana
ভক্তসনে দিন কত তাহাঞি রহিলা । গৌড়ের ভক্ত আইসে, সমাচার পাইলা ॥ ১২৩ ॥
bhakta-sane dina kata tāhāñi rahilā gauḍera bhakta āise, samācāra pāilā
নিত্যানন্দ-সার্বভৌম আগ্রহ করিঞা । নীলাচলে আইলা মহাপ্রভুকে লইঞা ॥ ১২৪ ॥
nityānanda-sārvabhauma āgraha kariñā nīlācale āilā mahāprabhuke la-iñā
বিরহে বিহ্বল প্রভু না জানে রাত্রি-দিনে । হেনকালে আইলা গৌড়ের ভক্তগণে ॥ ১২৫ ॥
virahe vihvala prabhu nā jāne rātri-dine hena-kāle āilā gauḍera bhakta-gaṇe
সবে মিলি’ যুক্তি করি’ কীর্তন আরম্ভিল । কীর্তন-আবেশে প্রভুর মন স্থির হৈল ॥ ১২৬ ॥
sabe mili’ yukti kari’ kīrtana ārambhila kīrtana-āveśe prabhura mana sthira haila
পূর্বে যবে প্রভু রামানন্দেরে মিলিলা । নীলাচলে আসিবারে তাঁরে আজ্ঞা দিলা ॥ ১২৭ ॥
pūrve yabe prabhu rāmānandere mililā nīlācale āsibāre tāṅre ājñā dilā
রাজ-আজ্ঞা লঞা তেঁহো আইলা কত দিনে । রাত্রি-দিনে কৃষ্ণকথা রামানন্দসনে ॥ ১২৮ ॥
rāja-ājñā lañā teṅho āilā kata dine rātri-dine kṛṣṇa-kathā rāmānanda-sane
কাশীমিশ্রে কৃপা, প্রদ্যুম্ন মিশ্রাদি-মিলন । পরমানন্দপুরী-গোবিন্দ-কাশীশ্বরাগমন ॥ ১২৯ ॥
kāśī-miśre kṛpā, pradyumna miśrādi-milana paramānanda-purī-govinda-kāśīśvarāgamana
দামোদরস্বরূপ-মিলনে পরম আনন্দ । শিখিমাহিতি-মিলন, রায় ভবানন্দ ॥ ১৩০ ॥
dāmodara-svarūpa-milane parama ānanda śikhi-māhiti-milana, rāya bhavānanda
গৌড় হইতে সর্ব বৈষ্ণবের আগমন । কুলীনগ্রামবাসি-সঙ্গে প্রথম মিলন ॥ ১৩১ ॥
gauḍa ha-ite sarva vaiṣṇavera āgamana kulīna-grāma-vāsi-saṅge prathama milana
নরহরি দাস আদি যত খণ্ডবাসী । শিবানন্দসেন-সঙ্গে মিলিলা সবে আসি’ ॥ ১৩২ ॥
narahari dāsa ādi yata khaṇḍa-vāsī śivānanda-sena-saṅge mililā sabe āsi’
স্নানযাত্রা দেখি’ প্রভু সঙ্গে ভক্তগণ । সবা লঞা কৈলা প্রভু গুণ্ডিচা মার্জন ॥ ১৩৩ ॥
snāna-yātrā dekhi’ prabhu saṅge bhakta-gaṇa sabā lañā kailā prabhu guṇḍicā mārjana
সবা-সঙ্গে রথযাত্রা কৈল দরশন । রথ-অগ্রে নৃত্য করি’ উদ্যানে গমন ॥ ১৩৪ ॥
sabā-saṅge ratha-yātrā kaila daraśana ratha-agre nṛtya kari’ udyāne gamana
প্ৰতাপরুদ্রেরে কৃপা কৈল সেই স্থানে । গৌড়ীয়াভক্তে আজ্ঞা দিল বিদায়ের দিনে ॥ ১৩৫ ॥
pratāparudrere kṛpā kaila sei sthāne gauḍīyā-bhakte ājñā dila vidāyera dine
প্রত্যব্দ আসিবে রথযাত্রা-দরশনে । এই ছলে চাহে ভক্তগণের মিলনে ॥ ১৩৬ ॥
pratyabda āsibe ratha-yātrā-daraśane ei chale cāhe bhakta-gaṇera milane
সার্বভৌম-ঘরে প্রভুর ভিক্ষা-পরিপাটী । ষাঠীর মাতা কহে, যাতে রাণ্ডী হউক্ ষাঠী ॥ ১৩৭ ॥
sārvabhauma-ghare prabhura bhikṣā-paripāṭī ṣāṭhīra mātā kahe, yāte rāṇḍī ha-uk ṣāṭhī
বর্ষান্তরে অদ্বৈতাদি ভক্তের আগমন । প্ৰভুরে দেখিতে সবে করিলা গমন ॥ ১৩৮ ॥
varṣāntare advaitādi bhaktera āgamana prabhure dekhite sabe karilā gamana
আনন্দে সবারে নিয়া দেন বাসস্থান । শিবানন্দ সেন করে সবার পালন ॥ ১৩৯ ॥
ānande sabāre niyā dena vāsa-sthāna śivānanda sena kare sabāra pālana
শিবানন্দের সঙ্গে আইলা কুক্কুর ভাগ্যবান্ । প্রভুর চরণ দেখি’ কৈল অন্তর্ধান ॥ ১৪০ ॥
śivānandera saṅge āilā kukkura bhāgyavān prabhura caraṇa dekhi’ kaila antardhāna
পথে সার্বভৌম সহ সবার মিলন । সার্বভৌম ভট্টাচার্যের কাশীতে গমন ॥ ১৪১ ॥
pathe sārvabhauma saha sabāra milana sārvabhauma bhaṭṭācāryera kāśīte gamana
প্ৰভুরে মিলিলা সর্ব বৈষ্ণব আসিয়া । জলক্রীড়া কৈল প্রভু সবারে লইয়া ॥ ১৪২ ॥
prabhure mililā sarva vaiṣṇava āsiyā jala-krīḍā kaila prabhu sabāre la-iyā
সবা লঞা কৈল গুণ্ডিচা-গৃহ-সংমার্জন । রথযাত্রা-দরশনে প্রভুর নর্তন ॥ ১৪৩ ॥
sabā lañā kaila guṇḍicā-gṛha-sammārjana ratha-yātrā-daraśane prabhura nartana
উপবনে কৈল প্রভু বিবিধ বিলাস । প্ৰভুর অভিষেক কৈল বিপ্র কৃষ্ণদাস ॥ ১৪৪ ॥
upavane kaila prabhu vividha vilāsa prabhura abhiṣeka kaila vipra kṛṣṇadāsa
গুণ্ডিচাতে নৃত্য-অন্তে কৈল জলকেলি । হেরা-পঞ্চমীতে দেখিল লক্ষ্মীদেবীর কেলী ॥ ১৪৫ ॥
guṇḍicāte nṛtya-ante kaila jala-keli herā-pañcamīte dekhila lakṣmī-devīra kelī
কৃষ্ণজন্ম-যাত্রাতে প্রভু গোপবেশ হৈলা । দধিভার বহি’ তবে লগুড় ফিরাইলা ॥ ১৪৬ ॥
kṛṣṇa-janma-yātrāte prabhu gopa-veśa hailā dadhi-bhāra vahi’ tabe laguḍa phirāilā
গৌড়ের ভক্তগণে তবে করিল বিদায় । সঙ্গের ভক্ত লঞা করে কীর্তন সদায় ॥ ১৪৭ ॥
gauḍera bhakta-gaṇe tabe karila vidāya saṅgera bhakta lañā kare kīrtana sadāya
বৃন্দাবন যাইতে কৈল গৌড়েরে গমন । প্রতাপরুদ্র কৈল পথে বিবিধ সেবন ॥ ১৪৮ ॥
vṛndāvana yāite kaila gauḍere gamana pratāparudra kaila pathe vividha sevana
পুরীগোসাঞি-সঙ্গে বস্ত্রপ্রদান-প্রসঙ্গ । রামানন্দ রায় আইলা ভদ্রক পর্যন্ত ॥ ১৪৯ ॥
purī-gosāñi-saṅge vastra-pradāna-prasaṅga rāmānanda rāya āilā bhadraka paryanta
আসি’ বিদ্যাবাচস্পতির গৃহেতে রহিলা । প্রভুরে দেখিতে লোকসংঘট্ট হইলা ॥ ১৫০ ॥
āsi’ vidyā-vācaspatira gṛhete rahilā prabhure dekhite loka-saṅghaṭṭa ha-ilā
পঞ্চদিন দেখে লোক নাহিক বিশ্রাম । লোকভয়ে রাত্রে প্রভু আইলা কুলিয়া-গ্রাম ॥ ১৫১ ॥
pañca-dina dekhe loka nāhika viśrāma loka-bhaye rātre prabhu āilā kuliyā-grāma
কুলিয়া-গ্রামেতে প্রভুর শুনিয়া আগমন । কোটি কোটি লোক আসি’ কৈল দরশন ॥ ১৫২ ॥
kuliyā-grāmete prabhura śuniyā āgamana koṭi koṭi loka āsi’ kaila daraśana
কুলিয়া-গ্রামে কৈল দেবানন্দেরে প্রসাদ । গোপাল-বিপ্রেরে ক্ষমাইল শ্রীবাসাপরাধ ॥ ১৫৩ ॥
kuliyā-grāme kaila devānandere prasāda gopāla-viprere kṣamāila śrīvāsāparādha
পাষণ্ডী নিন্দক আসি’ পড়িলা চরণে । অপরাধ ক্ষমি’ তারে দিল কৃষ্ণপ্রেমে ॥ ১৫৪ ॥
pāṣaṇḍī nindaka āsi’ paḍilā caraṇe aparādha kṣami’ tāre dila kṛṣṇa-preme
বৃন্দাবন যাবেন প্রভু শুনি’ নৃসিংহানন্দ । পথ সাজাইল মনে পাইয়া আনন্দ ॥ ১৫৫ ॥
vṛndāvana yābena prabhu śuni’ nṛsiṁhānanda patha sājāila mane pāiyā ānanda
কুলিয়া নগর হৈতে পথ রত্নে বান্ধাইল । নিবৃন্ত পুষ্পশয্যা উপরে পাতিল ॥ ১৫৬ ॥
kuliyā nagara haite patha ratne bāndhāila nivṛnta puṣpa-śayyā upare pātila
পথে দুই দিকে পুষ্পবকুলের শ্রেণী । মধ্যে মধ্যে দুইপাশে দিব্য পুষ্করিণী ॥ ১৫৭ ॥
pathe dui dike puṣpa-bakulera śreṇī madhye madhye dui-pāśe divya puṣkariṇī
রত্নবাঁধা ঘাট, তাহে প্রফুল্ল কমল । নানা পক্ষি-কোলাহল, সুধা-সম জল ॥ ১৫৮ ॥
ratna-bāṅdhā ghāṭa, tāhe praphulla kamala nānā pakṣi-kolāhala, sudhā-sama jala
শীতল সমীর বহে নানা গন্ধ লঞা । ‘কানাইর নাটশালা’ পর্যন্ত লইল বান্ধিঞা ॥ ১৫৯ ॥
śītala samīra vahe nānā gandha lañā ‘kānāira nāṭaśālā’ paryanta la-ila bāndhiñā
আগে মন নাহি চলে, না পারে বান্ধিতে । পথ বান্ধা না যায়, নৃসিংহ হৈলা বিস্মিতে ॥ ১৬০ ॥
āge mana nāhi cale, nā pāre bāndhite patha-bāndhā nā yāya, nṛsiṁha hailā vismite
নিশ্চয় করিয়া কহি, শুন, ভক্তগণ । এবার না যাবেন প্রভু শ্রীবৃন্দাবন ॥ ১৬১ ॥
niścaya kariyā kahi, śuna, bhakta-gaṇa ebāra nā yābena prabhu śrī-vṛndāvana
‘কানাঞির নাটশালা’ হৈতে আসিব ফিরিঞা । জানিবে পশ্চাৎ, কহিলু নিশ্চয় করিঞা ॥ ১৬২ ॥
‘kānāñira nāṭaśālā’ haite āsiba phiriñā jānibe paścāt, kahilu niścaya kariñā
গোসাঞি কুলিয়া হৈতে চলিলা বৃন্দাবন । সঙ্গে সহস্রেক লোক যত ভক্তগণ ॥ ১৬৩ ॥
gosāñi kuliyā haite calilā vṛndāvana saṅge sahasreka loka yata bhakta-gaṇa
যাহাঁ যায় প্রভু, তাহাঁ কোটিসংখ্য লোক । দেখিতে আইসে, দেখি’ খণ্ডে দুঃখ-শোক ॥ ১৬৪ ॥
yāhāṅ yāya prabhu, tāhāṅ koṭi-saṅkhya loka dekhite āise, dekhi’ khaṇḍe duḥkha-śoka
যাহাঁ যাহাঁ প্রভুর চরণ পড়য়ে চলিতে । সে মৃত্তিকা লয় লোক, গর্ত হয় পথে ॥ ১৬৫ ॥
yāhāṅ yāhāṅ prabhura caraṇa paḍaye calite se mṛttikā laya loka, garta haya pathe
ঐছে চলি, আইলা প্রভু ‘রামকেলি’ গ্রাম । গৌড়ের নিকট গ্রাম অতি অনুপাম ॥ ১৬৬ ॥
aiche cali, āilā prabhu ‘rāmakeli’ grāma gauḍera nikaṭa grāma ati anupāma
তাহাঁ নৃত্য করে প্রভু প্রেমে অচেতন । কোটি কোটি লোক আইসে দেখিতে চরণ ॥ ১৬৭ ॥
tāhāṅ nṛtya kare prabhu preme acetana koṭi koṭi loka āise dekhite caraṇa
গৌড়েশ্বর যবন-রাজা প্রভাব শুনিঞা । কহিতে লাগিল কিছু বিস্মিত হঞা ॥ ১৬৮ ॥
gauḍeśvara yavana-rājā prabhāva śuniñā kahite lāgila kichu vismita hañā
বিনা দানে এত লোক যাঁর পাছে হয় । সেই ত’ গোসাঞা, ইহা জানিহ নিশ্চয় ॥ ১৬৯ ॥
vinā dāne eta loka yāṅra pāche haya sei ta’ gosāñā, ihā jāniha niścaya
কাজী, যবন ইহার না করিহ হিংসন । আপন-ইচ্ছায় বুলুন, যাহাঁ উঁহার মন ॥ ১৭০ ॥
kājī, yavana ihāra nā kariha hiṁsana āpana-icchāya buluna, yāhāṅ uṅhāra mana
কেশব-ছত্রীরে রাজা বার্তা পুছিল । প্রভুর মহিমা ছত্রী উড়াইয়া দিল ॥ ১৭১ ॥
keśava-chatrīre rājā vārtā puchila prabhura mahimā chatrī uḍāiyā dila
ভিখারী সন্ন্যাসী করে তীর্থ পর্যটন । তাঁরে দেখিবারে আইসে দুই চারি জন ॥ ১৭২ ॥
bhikhārī sannyāsī kare tīrtha paryaṭana tāṅre dekhibāre āise dui cāri jana
যবনে তোমার ঠাঞি করয়ে লাগানি । তাঁর হিংসায় লাভ নাহি, হয় আর হানি ॥ ১৭৩ ॥
yavane tomāra ṭhāñi karaye lāgāni tāṅra hiṁsāya lābha nāhi, haya āra hāni
রাজারে প্রবোধি’ কেশব ব্রাহ্মণ পাঠাঞা । চলিবার তরে প্রভুরে পাঠাইল কহিঞা ॥ ১৭৪ ॥
rājāre prabodhi’ keśava brāhmaṇa pāṭhāñā calibāra tare prabhure pāṭhāila kahiñā
দবির খাসেরে রাজা পুছিল নিভৃতে । গোসাঞির মহিমা তেঁহো লাগিল কহিতে ॥ ১৭৫ ॥
dabira khāsere rājā puchila nibhṛte gosāñira mahimā teṅho lāgila kahite
যে তোমারে রাজ্য দিল, যে তোমার গোসাঞা । তোমার দেশে তোমার ভাগ্যে জন্মিলা আসিঞা ॥ ১৭৬ ॥
ye tomāre rājya dila, ye tomāra gosāñā tomāra deśe tomāra bhāgye janmilā āsiñā
তোমার মঙ্গল বাঞ্ছে, কার্যসিদ্ধি হয় । ইহার আশীর্বাদে তোমার সর্বত্রই জয় ॥ ১৭৭ ॥
tomāra maṅgala vāñche, kārya-siddhi haya ihāra āśīrvāde tomāra sarvatra-i jaya
মোরে কেন পুছ, তুমি পুছ আপন-মন । তুমি নরাধিপ হও বিষ্ণু-অংশ সম ॥ ১৭৮ ॥
more kena pucha, tumi pucha āpana-mana tumi narādhipa hao viṣṇu-aṁśa sama
তোমার চিত্তে চৈতন্যেরে কৈছে হয় জ্ঞান । তোমার চিত্তে যেই লয়, সেই ত’ প্রমাণ ॥ ১৭৯ ॥
tomāra citte caitanyere kaiche haya jñāna tomāra citte yei laya, sei ta’ pramāṇa
রাজা কহে, শুন, মোর মনে যেই লয় । সাক্ষাৎ ঈশ্বর ইহঁ নাহিক সংশয় ॥ ১৮০ ॥
rājā kahe, śuna, mora mane yei laya sākṣāt īśvara ihaṅ nāhika saṁśaya
এত কহি’ রাজা গেলা নিজ অভ্যন্তরে । তবে দবির খাস আইলা আপনার ঘরে ॥ ১৮১ ॥
eta kahi’ rājā gelā nija abhyantare tabe dabira khāsa āilā āpanāra ghare
ঘরে আসি’ দুই ভাই যুকতি করিঞা । প্রভু দেখিবারে চলে বেশ লুকাঞা ॥ ১৮২ ॥
ghare āsi’ dui bhāi yukati kariñā prabhu dekhibāre cale veśa lukāñā
অর্ধরাত্রে দুই ভাই আইলা প্রভু-স্থানে । প্রথমে মিলিলা নিত্যানন্দ-হরিদাস সনে ॥ ১৮৩ ॥
ardha-rātre dui bhāi āilā prabhu-sthāne prathame mililā nityānanda-haridāsa sane
তাঁরা দুইজন জানাইলা প্রভুর গোচরে । রূপ, সাকরমল্লিক আইলা তোমা’ দেখিবারে ॥ ১৮৪ ॥
tāṅrā dui-jana jānāilā prabhura gocare rūpa, sākara-mallika āilā tomā’ dekhibāre
দুই গুচ্ছ তৃণ দুঁহে দশনে ধরিঞা । গলে বস্ত্র বান্ধি’ পড়ে দণ্ডবৎ হঞা ॥ ১৮৫ ॥
dui guccha tṛṇa duṅhe daśane dhariñā gale vastra bāndhi’ paḍe daṇḍavat hañā
দৈন্য রোদন করে, আনন্দে বিহ্বল । প্রভু কহে, — উঠ, উঠ, হইল মঙ্গল ॥ ১৮৬ ॥
dainya rodana kare, ānande vihvala prabhu kahe, — uṭha, uṭha, ha-ila maṅgala
উঠি’ দুই ভাই তবে দন্তে তৃণ ধরি’ । দৈন্য করি’ স্তুতি করে করযোড় করি ॥ ১৮৭ ॥
uṭhi’ dui bhāi tabe dante tṛṇa dhari’ dainya kari’ stuti kare karayoḍa kari
জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য দয়াময় । পতিতপাবন জয়, জয় মহাশয় ॥ ১৮৮ ॥
jaya jaya śrī-kṛṣṇa-caitanya dayā-maya patita-pāvana jaya, jaya mahāśaya
নীচ-জাতি, নীচ-সঙ্গী, করি নীচ কাজ । তোমার অগ্রেতে প্রভু কহিতে বাসি লাজ ॥ ১৮৯ ॥
nīca-jāti, nīca-saṅgī, kari nīca kāja tomāra agrete prabhu kahite vāsi lāja
মত্তুল্যো নাস্তি পাপাত্মা নাপরাধী চ কশ্চন । পরিহারেঽপি লজ্জা মে কিং ব্রুবে পুরুষোত্তম ॥ ১৯০ ॥
mat-tulyo nāsti pāpātmā nāparādhī ca kaścana parihāre ’pi lajjā me kiṁ bruve puruṣottama
পতিত-পাবন-হেতু তোমার অবতার । আমা-বই জগতে, পতিত নাহি আর ॥ ১৯১ ॥
patita-pāvana-hetu tomāra avatāra āmā-ba-i jagate, patita nāhi āra
জগাই-মাধাই দুই করিলে উদ্ধার । তাহাঁ উদ্ধারিতে শ্রম নহিল তোমার ॥ ১৯২ ॥
jagāi-mādhāi dui karile uddhāra tāhāṅ uddhārite śrama nahila tomāra
ব্রাহ্মণজাতি তারা, নবদ্বীপে ঘর । নীচ-সেবা নাহি করে, নহে নীচের কূর্পর ॥ ১৯৩ ॥
brāhmaṇa-jāti tārā, navadvīpe ghara nīca-sevā nāhi kare, nahe nīcera kūrpara
সবে এক দোষ তার, হয় পাপাচার । পাপরাশি দহে নামাভাসেই তোমার ॥ ১৯৪ ॥
sabe eka doṣa tāra, haya pāpācāra pāpa-rāśi dahe nāmābhāsei tomāra
তোমার নাম লঞা তোমার করিল নিন্দন । সেই নাম হইল তার মুক্তির কারণ ॥ ১৯৫ ॥
tomāra nāma lañā tomāra karila nindana sei nāma ha-ila tāra muktira kāraṇa
জগাই-মাধাই হৈতে কোটী কোটী গুণ । অধম পতিত পাপী আমি দুই জন ॥ ১৯৬ ॥
jagāi-mādhāi haite koṭī koṭī guṇa adhama patita pāpī āmi dui jana
ম্লেচ্ছজাতি, ম্লেচ্ছসেবী, করি ম্লেচ্ছকর্ম । গো-ব্রাহ্মণ-দ্রোহি-সঙ্গে আমার সঙ্গম ॥ ১৯৭ ॥
mleccha-jāti, mleccha-sevī, kari mleccha-karma go-brāhmaṇa-drohi-saṅge āmāra saṅgama
মোর কর্ম, মোর হাতে-গলায় বান্ধিয়া । কু-বিষয়-বিষ্ঠা-গর্তে দিয়াছে ফেলাইয়া ॥ ১৯৮ ॥
mora karma, mora hāte-galāya bāndhiyā ku-viṣaya-viṣṭhā-garte diyāche phelāiyā
আমা উদ্ধারিতে বলী নাহি ত্রিভুবনে । পতিতপাবন তুমি — সবে তোমা বিনে ॥ ১৯৯ ॥
āmā uddhārite balī nāhi tri-bhuvane patita-pāvana tumi — sabe tomā vine
আমা উদ্ধারিয়া যদি দেখাও নিজ-বল । ‘পতিতপাবন’ নাম তবে সে সফল ॥ ২০০ ॥
āmā uddhāriyā yadi dekhāo nija-bala ‘patita-pāvana’ nāma tabe se saphala
সত্য এক বাত কহোঁ, শুন, দয়াময় । মো-বিনু দয়ার পাত্র জগতে না হয় ॥ ২০১ ॥
satya eka bāta kahoṅ, śuna, dayā-maya mo-vinu dayāra pātra jagate nā haya
মোরে দয়া করি’ কর স্বদয়া সফল । অখিল ব্রহ্মাণ্ড দেখুক তোমার দয়া-বল ॥ ২০২ ॥
more dayā kari’ kara sva-dayā saphala akhila brahmāṇḍa dekhuka tomāra dayā-bala
ন মৃষা পরমার্থমেব মে, শৃণু বিজ্ঞাপনমেকমগ্রতঃ । যদি মে ন দয়িষ্যসে তদা, দয়নীয়স্তব নাথ দুর্লভঃ ॥ ২০৩ ॥
na mṛṣā paramārtham eva me śṛṇu vijñāpanam ekam agrataḥ yadi me na dayiṣyase tadā dayanīyas tava nātha durlabhaḥ
আপনে অযোগ্য দেখি’ মনে পাঙ ক্ষোভ । তথাপি তোমার গুণে উপজয় লোভ ॥ ২০৪ ॥
āpane ayogya dekhi’ mane pāṅ kṣobha tathāpi tomāra guṇe upajaya lobha
বামন যৈছে চাঁদ ধরিতে চাহে করে । তৈছে এই বাঞ্ছা মোর উঠয়ে অন্তরে ॥ ২০৫ ॥
vāmana yaiche cāṅda dharite cāhe kare taiche ei vāñchā mora uṭhaye antare
ভবন্তমেবানুচরন্নিরন্তরঃ প্রশান্তনিঃশেষমনোরথান্তরঃ । কদাহমৈকান্তিকনিত্যকিঙ্করঃ প্রহর্ষয়িষ্যামি সনাথজীবিতম্ ॥ ২০৬ ॥
bhavantam evānucaran nirantaraḥ praśānta-niḥśeṣa-mano-rathāntaraḥ kadāham aikāntika-nitya-kiṅkaraḥ praharṣayiṣyāmi sanātha-jīvitam
শুনি’ মহাপ্রভু কহে, — শুন, দবির-খাস । তুমি দুই ভাই — মোর পুরাতন দাস ॥ ২০৭ ॥
śuni’ mahāprabhu kahe, — śuna, dabira-khāsa tumi dui bhāi — mora purātana dāsa
আজি হৈতে দুঁহার নাম ‘রূপ’ ‘সনাতন’ । দৈন্য ছাড়, তোমার দৈন্যে ফাটে মোর মন ॥ ২০৮ ॥
āji haite duṅhāra nāma ‘rūpa’ ‘sanātana’ dainya chāḍa, tomāra dainye phāṭe mora mana
দৈন্যপত্রী লিখি’ মোরে পাঠালে বার বার । সেই পত্রীদ্বারা জানি তোমার ব্যবহার ॥ ২০৯ ॥
dainya-patrī likhi’ more pāṭhāle bāra bāra sei patrī-dvārā jāni tomāra vyavahāra
তোমার হৃদয় আমি জানি পত্রীদ্বারে । তোমা শিখাইতে শ্লোক পাঠাইল তোমারে ॥ ২১০ ॥
tomāra hṛdaya āmi jāni patrī-dvāre tomā śikhāite śloka pāṭhāila tomāre
পরব্যসনিনী নারী ব্যগ্রাপি গৃহকর্মসু । তদেবাস্বাদয়ত্যন্তর্নবসঙ্গরসায়নম্ ॥ ২১১ ॥
para-vyasaninī nārī vyagrāpi gṛha-karmasu tad evāsvādayaty antar nava-saṅga-rasāyanam
গৌড়-নিকট আসিতে নাহি মোর প্রয়োজন । তোমা-দুঁহা দেখিতে মোর ইহাঁ আগমন ॥ ২১২ ॥
gauḍa-nikaṭa āsite nāhi mora prayojana tomā-duṅhā dekhite mora ihāṅ āgamana
এই মোর মনের কথা কেহ নাহি জানে । সবে বলে, কেনে আইলা রামকেলি-গ্রামে ॥ ২১৩ ॥
ei mora manera kathā keha nāhi jāne sabe bale, kene āilā rāmakeli-grāme
ভাল হৈল, দুই ভাই আইলা মোর স্থানে । ঘরে যাহ, ভয় কিছু না করিহ মনে ॥ ২১৪ ॥
bhāla haila, dui bhāi āilā mora sthāne ghare yāha, bhaya kichu nā kariha mane
জন্মে জন্মে তুমি দুই — কিঙ্কর আমার । অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার ॥ ২১৫ ॥
janme janme tumi dui — kiṅkara āmāra acirāte kṛṣṇa tomāya karibe uddhāra
এত বলি দুঁহার শিরে ধরিল দুই হাতে । দুই ভাই প্রভু-পদ নিল নিজ মাথে ॥ ২১৬ ॥
eta bali duṅhāra śire dharila dui hāte dui bhāi prabhu-pada nila nija māthe
দোঁহা আলিঙ্গিয়া প্রভু বলিল ভক্তগণে । সবে কৃপা করি’ উদ্ধারহ দুই জনে ॥ ২১৭ ॥
doṅhā āliṅgiyā prabhu balila bhakta-gaṇe sabe kṛpā kari’ uddhāraha dui jane
দুই জনে প্ৰভুর কৃপা দেখি’ ভক্তগণে । ‘হরি’ ‘হরি’ বলে সবে আনন্দিত-মনে ॥ ২১৮ ॥
dui jane prabhura kṛpā dekhi’ bhakta-gaṇe ‘hari’ ‘hari’ bale sabe ānandita-mane
নিত্যানন্দ, হরিদাস, শ্রীবাস, গদাধর । মুকুন্দ, জগদানন্দ, মুরারি, বক্রেশ্বর ॥ ২১৯ ॥
nityānanda, haridāsa, śrīvāsa, gadādhara mukunda, jagadānanda, murāri, vakreśvara
সবার চরণে ধরি, পড়ে দুই ভাই । সবে বলে, — ধন্য তুমি, পাইলে গোসাঞি ॥ ২২০ ॥
sabāra caraṇe dhari, paḍe dui bhāi sabe bale, — dhanya tumi, pāile gosāñi
সবা-পাশ আজ্ঞা মাগি’ চলন-সময় । প্রভু-পদে কহে কিছু করিয়া বিনয় ॥ ২২১ ॥
sabā-pāśa ājñā māgi’ calana-samaya prabhu-pade kahe kichu kariyā vinaya
ইহাঁ হৈতে চল, প্রভু, ইহাঁ নাহি কায । যদ্যপি তোমারে ভক্তি করে গৌড়রাজ ॥ ২২২ ॥
ihāṅ haite cala, prabhu, ihāṅ nāhi kāya yadyapi tomāre bhakti kare gauḍa-rāja
তথাপি যবন জাতি, না করি প্রতীতি । তীর্থযাত্রায় এত সংঘট্ট ভাল নহে রীতি ॥ ২২৩ ॥
tathāpi yavana jāti, nā kari pratīti tīrtha-yātrāya eta saṅghaṭṭa bhāla nahe rīti
যার সঙ্গে চলে এই লোক লক্ষকোটি । বৃন্দাবন-যাত্রার এ নহে পরিপাটী ॥ ২২৪ ॥
yāra saṅge cale ei loka lakṣa-koṭi vṛndāvana-yātrāra e nahe paripāṭī
যদ্যপি বস্তুতঃ প্রভুর কিছু নাহি ভয় । তথাপি লৌকিকলীলা, লোক-চেষ্টাময় ॥ ২২৫ ॥
yadyapi vastutaḥ prabhura kichu nāhi bhaya tathāpi laukika-līlā, loka-ceṣṭā-maya
এত বলি’ চরণ বন্দি’ গেলা দুইজন । প্রভুর সেই গ্রাম হৈতে চলিতে হৈল মন ॥ ২২৬ ॥
eta bali’ caraṇa vandi’ gelā dui-jana prabhura sei grāma haite calite haila mana
প্রাতে চলি’ আইলা প্রভু ‘কানাইর নাটশালা’ । দেখিল সকল তাহাঁ কৃষ্ণচরিত্র-লীলা ॥ ২২৭ ॥
prāte cali’ āilā prabhu ‘kānāira nāṭaśālā’ dekhila sakala tāhāṅ kṛṣṇa-caritra-līlā
সেই রাত্রে প্রভু তাহাঁ চিন্তে মনে মন । সঙ্গে সংঘট্ট ভাল নহে, কৈল সনাতন ॥ ২২৮ ॥
sei rātre prabhu tāhāṅ cinte mane mana saṅge saṅghaṭṭa bhāla nahe, kaila sanātana
মথুরা যাইব আমি এত লোক সঙ্গে । কিছু সুখ না পাইব, হবে রসভঙ্গে ॥ ২২৯ ॥
mathurā yāiba āmi eta loka saṅge kichu sukha nā pāiba, habe rasa-bhaṅge
একাকী যাইব, কিম্বা সঙ্গে এক জন । তবে সে শোভয়ে বৃন্দাবনেরে গমন ॥ ২৩০ ॥
ekākī yāiba, kimvā saṅge eka jana tabe se śobhaye vṛndāvanere gamana
এত চিন্তি প্রাতঃকালে গঙ্গাস্নান করি’ । ‘নীলাচলে যাব’ বলি’ চলিলা গৌরহরি ॥ ২৩১ ॥
eta cinti prātaḥ-kāle gaṅgā-snāna kari’ ‘nīlācale yāba’ bali’ calilā gaurahari
এই মত চলি’ চলি’ আইলা শান্তিপুরে । দিন পাঁচ-সাত রহিলা আচার্যের ঘরে ॥ ২৩২ ॥
ei mata cali’ cali’ āilā śāntipure dina pāṅca-sāta rahilā ācāryera ghare
শচীদেবী আনি’ তাঁরে কৈল নমস্কার । সাত দিন তাঁর ঠাঞি ভিক্ষা-ব্যবহার ॥ ২৩৩ ॥
śacī-devī āni’ tāṅre kaila namaskāra sāta dina tāṅra ṭhāñi bhikṣā-vyavahāra
তাঁর আজ্ঞা লঞা পুনঃ করিলা গমনে । বিনয় করিয়া বিদায় দিল ভক্তগণে ॥ ২৩৪ ॥
tāṅra ājñā lañā punaḥ karilā gamane vinaya kariyā vidāya dila bhakta-gaṇe
জনা দুই সঙ্গে আমি যাব নীলাচলে । আমারে মিলিবা আসি’ রথযাত্রা-কালে ॥ ২৩৫ ॥
janā dui saṅge āmi yāba nīlācale āmāre milibā āsi’ ratha-yātrā-kāle
বলভদ্র ভট্টাচার্য, আর পণ্ডিত দামোদর । দুইজন-সঙ্গে প্রভু আইলা নীলাচল ॥ ২৩৬ ॥
balabhadra bhaṭṭācārya, āra paṇḍita dāmodara dui-jana-saṅge prabhu āilā nīlācala
দিন কত তাহাঁ রহি’ চলিলা বৃন্দাবন । লুকাঞা চলিলা রাত্রে, না জানে কোন জন ॥ ২৩৭ ॥
dina kata tāhāṅ rahi’ calilā vṛndāvana lukāñā calilā rātre, nā jāne kona jana
বলভদ্র ভট্টাচার্য রহে মাত্র সঙ্গে । ঝারিখণ্ড-পথে কাশী আইলা মহারঙ্গে ॥ ২৩৮ ॥
balabhadra bhaṭṭācārya rahe mātra saṅge jhārikhaṇḍa-pathe kāśī āilā mahā-raṅge
দিন চার কাশীতে রহি’ গেলা বৃন্দাবন । মথুরা দেখিয়া দেখে দ্বাদশ কানন ॥ ২৩৯ ॥
dina cāra kāśīte rahi’ gelā vṛndāvana mathurā dekhiyā dekhe dvādaśa kānana
লীলাস্থল দেখি’ প্রেমে হইলা অস্থির । বলভদ্র কৈল তাঁরে মথুরার বাহির ॥ ২৪০ ॥
līlā-sthala dekhi’ preme ha-ilā asthira balabhadra kaila tāṅre mathurāra bāhira
গঙ্গাতীর-পথে লঞা প্রয়াগে আইলা । শ্রীরূপ আসি’ প্রভুকে তথাই মিলিলা ॥ ২৪১ ॥
gaṅgā-tīra-pathe lañā prayāge āilā śrī-rūpa āsi’ prabhuke tathāi mililā
দণ্ডবৎ করি’ রূপ ভূমিতে পড়িলা । পরম আনন্দে প্রভু আলিঙ্গন দিলা ॥ ২৪২ ॥
daṇḍavat kari’ rūpa bhūmite paḍilā parama ānande prabhu āliṅgana dilā
শ্রীরূপে শিক্ষা করাই’ পাঠাইলা বৃন্দাবন । আপনে করিলা বারাণসী আগমন ॥ ২৪৩ ॥
śrī-rūpe śikṣā karāi’ pāṭhāilā vṛndāvana āpane karilā vārāṇasī āgamana
কাশীতে প্রভুকে আসি’ মিলিলা সনাতন । দুই মাস রহি’ তাঁরে করাইলা শিক্ষণ ॥ ২৪৪ ॥
kāśīte prabhuke āsi’ mililā sanātana dui māsa rahi’ tāṅre karāilā śikṣaṇa
মথুরা পাঠাইলা তাঁরে দিয়া ভক্তিবল । সন্ন্যাসীরে কৃপা করি’ গেলা নীলাচল ॥ ২৪৫ ॥
mathurā pāṭhāilā tāṅre diyā bhakti-bala sannyāsīre kṛpā kari’ gelā nīlācala
ছয় বৎসর ঐছে প্রভু করিলা বিলাস । কভু ইতি-উতি, কভু ক্ষেত্রবাস ॥ ২৪৬ ॥
chaya vatsara aiche prabhu karilā vilāsa kabhu iti-uti, kabhu kṣetra-vāsa
আনন্দে ভক্ত-সঙ্গে সদা কীর্তন-বিলাস । জগন্নাথ-দরশন, প্রেমের বিলাস ॥ ২৪৭ ॥
ānande bhakta-saṅge sadā kīrtana-vilāsa jagannātha-daraśana, premera vilāsa
মধ্যলীলার কৈলুঁ এই সূত্র-বিবরণ । অন্ত্যলীলার সূত্র এবে শুন, ভক্তগণ ॥ ২৪৮ ॥
madhya-līlāra kailuṅ ei sūtra-vivaraṇa antya-līlāra sūtra ebe śuna, bhakta-gaṇa
বৃন্দাবন হৈতে যদি নীলাচলে আইলা । আঠার বর্ষ তাহাঁ বাস, কাহাঁ নাহি গেলা ॥ ২৪৯ ॥
vṛndāvana haite yadi nīlācale āilā āṭhāra varṣa tāhāṅ vāsa, kāhāṅ nāhi gelā
প্রতিবর্ষ আইসেন তাহাঁ গৌড়ের ভক্তগণ । চারি মাস রহে প্রভুর সঙ্গে সম্মিলন ॥ ২৫০ ॥
prativarṣa āisena tāhāṅ gauḍera bhakta-gaṇa cāri māsa rahe prabhura saṅge sammilana
নিরন্তর নৃত্যগীত কীর্তন-বিলাস । আচণ্ডালে প্রেমভক্তি করিলা প্রকাশ ॥ ২৫১ ॥
nirantara nṛtya-gīta kīrtana-vilāsa ācaṇḍāle prema-bhakti karilā prakāśa
পণ্ডিত-গোসাঞি কৈল নীলাচলে বাস । বক্রেশ্বর, দামোদর, শঙ্কর, হরিদাস ॥ ২৫২ ॥
paṇḍita-gosāñi kaila nīlācale vāsa vakreśvara, dāmodara, śaṅkara, haridāsa
জগদানন্দ, ভগবান্, গোবিন্দ, কাশীশ্বর । পরমানন্দপুরী, আর স্বরূপ-দামোদর ॥ ২৫৩ ॥
jagadānanda, bhagavān, govinda, kāśīśvara paramānanda-purī, āra svarūpa-dāmodara
ক্ষেত্রবাসী রামানন্দ রায় প্রভৃতি । প্রভুসঙ্গে এই সব কৈল নিত্যস্থিতি ॥ ২৫৪ ॥
kṣetra-vāsī rāmānanda rāya prabhṛti prabhu-saṅge ei saba kaila nitya-sthiti
অদ্বৈত, নিত্যানন্দ, মুকুন্দ, শ্রীবাস । বিদ্যানিধি, বাসুদেব, মুরারি, — যত দাস ॥ ২৫৫ ॥ প্রতিবর্ষে আইসে সঙ্গে রহে চারিমাস । তাঁ-সবা লঞা প্রভুর বিবিধ বিলাস ॥ ২৫৬ ॥
advaita, nityānanda, mukunda, śrīvāsa vidyānidhi, vāsudeva, murāri, — yata dāsa prativarṣe āise saṅge rahe cāri-māsa tāṅ-sabā lañā prabhura vividha vilāsa
হরিদাসের সিদ্ধিপ্রাপ্তি, — অদ্ভুত সে সব । আপনি মহাপ্রভু যাঁর কৈল মহোৎসব ॥ ২৫৭ ॥
haridāsera siddhi-prāpti, — adbhuta se saba āpani mahāprabhu yāṅra kaila mahotsava
তবে রূপ-গোসাঞির পুনরাগমন । তাঁহার হৃদয়ে কৈল প্রভু শক্তি-সঞ্চারণ ॥ ২৫৮ ॥
tabe rūpa-gosāñira punar-āgamana tāṅhāra hṛdaye kaila prabhu śakti-sañcāraṇa
তবে ছোট হরিদাসে প্রভু কৈল দণ্ড । দামোদর-পণ্ডিত কৈল প্রভুকে বাক্য-দণ্ড ॥ ২৫৯ ॥
tabe choṭa haridāse prabhu kaila daṇḍa dāmodara-paṇḍita kaila prabhuke vākya-daṇḍa
তবে সনাতন-গোসাঞির পুনরাগমন । জ্যৈষ্ঠমাসে প্রভু তাঁরে কৈল পরীক্ষণ ॥ ২৬০ ॥
tabe sanātana-gosāñira punar-āgamana jyaiṣṭha-māse prabhu tāṅre kaila parīkṣaṇa
তুষ্ট হঞা প্রভু তাঁরে পাঠাইলা বৃন্দাবন । অদ্বৈতের হস্তে প্রভুর অদ্ভুত ভোজন ॥ ২৬১ ॥
tuṣṭa hañā prabhu tāṅre pāṭhāilā vṛndāvana advaitera haste prabhura adbhuta bhojana
নিত্যানন্দ-সঙ্গে যুক্তি করিয়া নিভৃতে । তাঁরে পাঠাইলা গৌড়ে প্রেম প্রচারিতে ॥ ২৬২ ॥
nityānanda-saṅge yukti kariyā nibhṛte tāṅre pāṭhāilā gauḍe prema pracārite
তবে ত’ বল্লভ ভট্ট প্রভুরে মিলিলা । কৃষ্ণনামের অর্থ প্রভু তাঁহারে কহিলা ॥ ২৬৩ ॥
tabe ta’ vallabha bhaṭṭa prabhure mililā kṛṣṇa-nāmera artha prabhu tāṅhāre kahilā
প্রদ্যুম্ন মিশ্রেরে প্রভু রামানন্দ-স্থানে । কৃষ্ণকথা শুনাইল কহি’ তাঁর গুণে ॥ ২৬৪ ॥
pradyumna miśrere prabhu rāmānanda-sthāne kṛṣṇa-kathā śunāila kahi’ tāṅra guṇe
গোপীনাথ পট্টনায়ক — রামানন্দ-ভ্রাতা । রাজা মারিতেছিল, প্রভু হৈল ত্রাতা ॥ ২৬৫ ॥
gopīnātha paṭṭanāyaka — rāmānanda-bhrātā rājā māritechila, prabhu haila trātā
রামচন্দ্রপুরী-ভয়ে ভিক্ষা ঘাটাইলা । বৈষ্ণবের দুঃখ দেখি’ অর্ধেক রাখিলা ॥ ২৬৬ ॥
rāmacandra-purī-bhaye bhikṣā ghāṭāilā vaiṣṇavera duḥkha dekhi’ ardheka rākhilā
ব্রহ্মাণ্ড-ভিতরে হয় চৌদ্দ ভুবন । চৌদ্দভুবনে বৈসে যত জীবগণ ॥ ২৬৭ ॥
brahmāṇḍa-bhitare haya caudda bhuvana caudda-bhuvane vaise yata jīva-gaṇa
মনুষ্যের বেশ ধরি’ যাত্রিকের ছলে । প্রভুর দর্শন করে আসি’ নীলাচলে ॥ ২৬৮ ॥
manuṣyera veśa dhari’ yātrikera chale prabhura darśana kare āsi’ nīlācale
একদিন শ্রীবাসাদি যত ভক্তগণ । মহাপ্রভুর গুণ গাঞা করেন কীর্তন ॥ ২৬৯ ॥
eka-dina śrīvāsādi yata bhakta-gaṇa mahāprabhura guṇa gāñā karena kīrtana
শুনি’ ভক্তগণে কহে সক্রোধ বচনে । কৃষ্ণ-নাম-গুণ ছাড়ি, কি কর কীর্তনে ॥ ২৭০ ॥
śuni’ bhakta-gaṇe kahe sa-krodha vacane kṛṣṇa-nāma-guṇa chāḍi, ki kara kīrtane
ঔদ্ধত্য করিতে হৈল সবাকার মন । স্বতন্ত্র হইয়া সবে নাশা’বে ভুবন ॥ ২৭১ ॥
auddhatya karite haila sabākāra mana svatantra ha-iyā sabe nāśā’be bhuvana
দশ দিকে কোটী কোটী লোক হেন কালে । ‘জয় কৃষ্ণচৈতন্য’ বলি’ করে কোলাহলে ॥ ২৭২ ॥
daśa-dike koṭī koṭī loka hena kāle jaya kṛṣṇa-caitanya’ bali’ kare kolāhale
জয় জয় মহাপ্রভু — ব্রজেন্দ্রকুমার । জগৎ তারিতে প্রভু, তোমার অবতার ॥ ২৭৩ ॥
jaya jaya mahāprabhu — vrajendra-kumāra jagat tārite prabhu, tomāra avatāra
বহুদূর হৈতে আইনু হঞা বড় আর্ত । দরশন দিয়া প্রভু করহ কৃতার্থ ॥ ২৭৪ ॥
bahu-dūra haite āinu hañā baḍa ārta daraśana diyā prabhu karaha kṛtārtha
শুনিয়া লোকের দৈন্য দ্রবিলা হৃদয় । বাহিরে আসি’ দরশন দিলা দয়াময় ॥ ২৭৫ ॥
śuniyā lokera dainya dravilā hṛdaya bāhire āsi’ daraśana dilā dayā-maya
বাহু তুলি’ বলে প্রভু বল’ ‘হরি’ ‘হরি’ । উঠিল — শ্রীহরিধ্বনি চতুর্দিক্ ভরি’ ॥ ২৭৬ ॥
bāhu tuli’ bale prabhu bala’ ‘hari’ ‘hari’ uṭhila — śrī-hari-dhvani catur-dik bhari’
প্রভু দেখি’ প্রেমে লোক আনন্দিত মন । প্রভুকে ঈশ্বর বলি’ করয়ে স্তবন ॥ ২৭৭ ॥
prabhu dekhi’ preme loka ānandita mana prabhuke īśvara bali’ karaye stavana
স্তব শুনি’ প্রভুকে কহেন শ্রীনিবাস । ঘরে গুপ্ত হও, কেনে বাহিরে প্রকাশ ॥ ২৭৮ ॥
stava śuni’ prabhuke kahena śrīnivāsa ghare gupta hao, kene bāhire prakāśa
কে শিখাল এই লোকে, কহে কোন্ বাত । ইহা-সবার মুখ ঢাক দিয়া নিজ হাত ॥ ২৭৯ ॥
ke śikhāla ei loke, kahe kon bāta ihā-sabāra mukha ḍhāka diyā nija hāta
সূর্য যৈছে উদয় করি’ চাহে লুকাইতে । বুঝিতে না পারি তৈছে তোমার চরিতে ॥ ২৮০ ॥
sūrya yaiche udaya kari’ cāhe lukāite bujhite nā pāri taiche tomāra carite
প্রভু কহেন, — শ্রীনিবাস, ছাড় বিড়ম্বনা । সবে মেলি’ কর মোর কতেক লাঞ্ছনা ॥ ২৮১ ॥
prabhu kahena, — śrīnivāsa, chāḍa viḍambanā sabe meli’ kara mora kateka lāñcanā
এত বলি’ লোকে করি’ শুভদৃষ্টি দান । অভ্যন্তরে গেলা, লোকের পূর্ণ হৈল কাম ॥ ২৮২ ॥
eta bali’ loke kari’ śubha-dṛṣṭi dāna abhyantare gelā, lokera pūrṇa haila kāma
রঘুনাথ-দাস নিত্যানন্দ-পাশে গেলা । চিড়া-দধি-মহোৎসব তাহাঁই করিলা ॥ ২৮৩ ॥
raghunātha-dāsa nityānanda-pāśe gelā ciḍā-dadhi-mahotsava tāhāṅi karilā
তাঁর আজ্ঞা লঞা গেলা প্রভুর চরণে । প্রভু তাঁরে সমর্পিলা স্বরূপের স্থানে ॥ ২৮৪ ॥
tāṅra ājñā lañā gelā prabhura caraṇe prabhu tāṅre samarpilā svarūpera sthāne
ব্রহ্মানন্দ-ভারতীর ঘুচাইল চর্মাম্বর । এই মত লীলা কৈল ছয় বৎসর ॥ ২৮৫ ॥
brahmānanda-bhāratīra ghucāila carmāmbara ei mata līlā kaila chaya vatsara
এই ত’ কহিল মধ্যলীলার সূত্রগণ । শেষ দ্বাদশ বৎসরের শুন বিবরণ ॥ ২৮৬ ॥
ei ta’ kahila madhya-līlāra sūtra-gaṇa śeṣa dvādaśa vatsarera śuna vivaraṇa
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ২৮৭ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa