CC Madhya 13.1
স জীয়াৎ কৃষ্ণচৈতন্যঃ শ্রীরথাগ্রে ননর্ত যঃ । যেনাসীজ্জগতাং চিত্রং জগন্নাথোঽপি বিস্মিতঃ ॥ ১ ॥
sa jīyāt kṛṣṇa-caitanyaḥ śrī-rathāgre nanarta yaḥ yenāsīj jagatāṁ citraṁ jagannātho ’pi vismitaḥ
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Madhya-līlā — Chapter 13: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
স জীয়াৎ কৃষ্ণচৈতন্যঃ শ্রীরথাগ্রে ননর্ত যঃ । যেনাসীজ্জগতাং চিত্রং জগন্নাথোঽপি বিস্মিতঃ ॥ ১ ॥
sa jīyāt kṛṣṇa-caitanyaḥ śrī-rathāgre nanarta yaḥ yenāsīj jagatāṁ citraṁ jagannātho ’pi vismitaḥ
জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-kṛṣṇa-caitanya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
জয় শ্রোতাগণ, শুন, করি’ এক মন । রথযাত্রায় নৃত্য প্রভুর পরম মোহন ॥ ৩ ॥
jaya śrotā-gaṇa, śuna, kari’ eka mana ratha-yātrāya nṛtya prabhura parama mohana
আর দিন মহাপ্ৰভু হঞা সাবধান । রাত্রে উঠি’ গণ-সঙ্গে কৈল প্রাতঃস্নান ॥ ৪ ॥
āra dina mahāprabhu hañā sāvadhāna rātre uṭhi’ gaṇa-saṅge kaila prātaḥ-snāna
পাণ্ডুবিজয় দেখিবারে করিল গমন । জগন্নাথ যাত্রা কৈল ছাড়ি’ সিংহাসন ॥ ৫ ॥
pāṇḍu-vijaya dekhibāre karila gamana jagannātha yātrā kaila chāḍi’ siṁhāsana
আপনি প্রতাপরুদ্র লঞা পাত্রগণ । মহাপ্রভুর গণে করায় বিজয়-দর্শন ॥ ৬ ॥
āpani pratāparudra lañā pātra-gaṇa mahāprabhura gaṇe karāya vijaya-darśana
অদ্বৈত, নিতাই আদি সঙ্গে ভক্তগণ । সুখে মহাপ্রভু দেখে ঈশ্বর-গমন ॥ ৭ ॥
advaita, nitāi ādi saṅge bhakta-gaṇa sukhe mahāprabhu dekhe īśvara-gamana
বলিষ্ঠ দয়িতা’গণ — যেন মত্ত হাতী । জগন্নাথ বিজয় করায় করি’ হাতাহাতি ॥ ৮ ॥
baliṣṭha dayitā’ gaṇa — yena matta hātī jagannātha vijaya karāya kari’ hātāhāti
কতক দয়িতা করে স্কন্ধ আলম্বন । কতক দয়িতা ধরে শ্রীপদ্ম-চরণ ॥ ৯ ॥
kataka dayitā kare skandha ālambana kataka dayitā dhare śrī-padma-caraṇa
কটিতটে বদ্ধ, দৃঢ় স্থূল পট্টডোরী । দুই দিকে দয়িতাগণ উঠায় তাহা ধরি’ ॥ ১০ ॥
kaṭi-taṭe baddha, dṛḍha sthūla paṭṭa-ḍorī dui dike dayitā-gaṇa uṭhāya tāhā dhari’
উচ্চ দৃঢ় তুলী সব পাতি’ স্থানে স্থানে । এক তুলী হৈতে ত্বরায় আর তুলীতে আনে ॥ ১১ ॥
ucca dṛḍha tulī saba pāti’ sthāne sthāne eka tulī haite tvarāya āra tulīte āne
প্ৰভু-পদাঘাতে তুলী হয় খণ্ড খণ্ড । তুলা সব উড়ি’ যায়, শব্দ হয় প্রচণ্ড ॥ ১২ ॥
prabhu-padāghāte tulī haya khaṇḍa khaṇḍa tulā saba uḍi’ yāya, śabda haya pracaṇḍa
বিশ্বম্ভর জগন্নাথে কে চালাইতে পারে ? আপন ইচ্ছায় চলে করিতে বিহারে ॥ ১৩ ॥
viśvambhara jagannāthe ke cālāite pāre? āpana icchāya cale karite vihāre
মহাপ্ৰভু ‘মণিমা’ ‘মণিমা’ করে ধ্বনি । নানা-বাদ্য-কোলাহলে কিছুই না শুনি ॥ ১৪ ॥
mahāprabhu ‘maṇimā’ ‘maṇimā’ kare dhvani nānā-vādya-kolāhale kichui nā śuni
তবে প্ৰতাপরুদ্র করে আপনে সেবন । সুবর্ণ-মার্জনী লঞা করে পথ সম্মার্জন ॥ ১৫ ॥
tabe pratāparudra kare āpane sevana suvarṇa-mārjanī lañā kare patha sammārjana
চন্দন-জলেতে করে পথ নিষেচনে । তুচ্ছ সেবা করে বসি’ রাজ-সিংহাসনে ॥ ১৬ ॥
candana-jalete kare patha niṣecane tuccha sevā kare vasi’ rāja-siṁhāsane
উত্তম হঞা রাজা করে তুচ্ছ সেবন । অতএব জগন্নাথের কৃপার ভাজন ॥ ১৭ ॥
uttama hañā rājā kare tuccha sevana ataeva jagannāthera kṛpāra bhājana
মহাপ্রভু সুখ পাইল সে-সেবা দেখিতে । মহাপ্রভুর কৃপা হৈল সে-সেবা হইতে ॥ ১৮ ॥
mahāprabhu sukha pāila se-sevā dekhite mahāprabhura kṛpā haila se-sevā ha-ite
রথের সাজনি দেখি’ লোকে চমৎকার । নব হেমময় রথ — সুমেরু-আকার ॥ ১৯ ॥
rathera sājani dekhi’ loke camatkāra nava hemamaya ratha — sumeru-ākāra
শত শত সু-চামর-দর্পণে উজ্জ্বল । উপরে পতাকা শোভে চাঁদোয়া নির্মল ॥ ২০ ॥
śata śata su-cāmara-darpaṇe ujjvala upare patākā śobhe cāṅdoyā nirmala
ঘাঘর, কিঙ্কিণী বাজে, ঘণ্টার ক্বণিত । নানা চিত্র-পট্টবস্ত্রে রথ বিভূষিত ॥ ২১ ॥
ghāghara, kiṅkiṇī bāje, ghaṇṭāra kvaṇita nānā citra-paṭṭa-vastre ratha vibhūṣita
লীলায় চড়িল ঈশ্বর রথের উপর । আর দুই রথে চড়ে সুভদ্রা, হলধর ॥ ২২ ॥
līlāya caḍila īśvara rathera upara āra dui rathe caḍe subhadrā, haladhara
পঞ্চদশ দিন ঈশ্বর মহালক্ষ্মী লঞা । তাঁর সঙ্গে ক্রীড়া কৈল নিভৃতে বসিয়া ॥ ২৩ ॥
pañca-daśa dina īśvara mahā-lakṣmī lañā tāṅra saṅge krīḍā kaila nibhṛte vasiyā
তাঁহার সম্মতি লঞা ভক্তে সুখ দিতে । রথে চড়ি’ বাহির হৈল বিহার করিতে ॥ ২৪ ॥
tāṅhāra sammati lañā bhakte sukha dite rathe caḍi’ bāhira haila vihāra karite
সূক্ষ্ম শ্বেতবালু পথে পুলিনের সম । দুই দিকে টোটা, সব — যেন বৃন্দাবন ॥ ২৫ ॥
sūkṣma śveta-bālu pathe pulinera sama dui dike ṭoṭā, saba — yena vṛndāvana
রথে চড়ি’ জগন্নাথ করিলা গমন । দুইপার্শ্বে দেখি’ চলে আনন্দিত-মন ॥ ২৬ ॥
rathe caḍi’ jagannātha karilā gamana dui-pārśve dekhi’ cale ānandita-mana
‘গৌড়’ সব রথ টানে করিয়া আনন্দ । ক্ষণে শীঘ্র চলে রথ, ক্ষণে চলে মন্দ ॥ ২৭ ॥
‘gauḍa’ saba ratha ṭāne kariyā ānanda kṣaṇe śīghra cale ratha, kṣaṇe cale manda
ক্ষণে স্থির হঞা রহে, টানিলেহ না চলে । ঈশ্বর-ইচ্ছায় চলে, না চলে কারো বলে ॥ ২৮ ॥
kṣaṇe sthira hañā rahe, ṭānileha nā cale īśvara-icchāya cale, nā cale kāro bale
তবে মহাপ্রভু সব লঞা ভক্তগণ । স্বহস্তে পরাইল সবে মাল্য-চন্দন ॥ ২৯ ॥
tabe mahāprabhu saba lañā bhakta-gaṇa svahaste parāila sabe mālya-candana
পরমানন্দ পুরী, আর ভারতী ব্রহ্মানন্দ । শ্রীহস্তে চন্দন পাঞা বাড়িল আনন্দ ॥ ৩০ ॥
paramānanda purī, āra bhāratī brahmānanda śrī-haste candana pāñā bāḍila ānanda
অদ্বৈত-আচার্য, আর প্রভু-নিত্যানন্দ । শ্রীহস্ত-স্পর্শে দুঁহার হইল আনন্দ ॥ ৩১ ॥
advaita-ācārya, āra prabhu-nityānanda śrī-hasta-sparśe duṅhāra ha-ila ānanda
কীর্তনীয়াগণে দিল মাল্য-চন্দন । স্বরূপ, শ্রীবাস, — যাহাঁ মুখ্য দুইজন ॥ ৩২ ॥
kīrtanīyā-gaṇe dila mālya-candana svarūpa, śrīvāsa, — yāhāṅ mukhya dui-jana
চারি সম্প্রদায়ে হৈল চব্বিশ গায়ন । দুই দুই মার্দঙ্গিক হৈল অষ্ট জন ॥ ৩৩ ॥
cāri sampradāye haila cabbiśa gāyana dui dui mārdaṅgika haila aṣṭa jana
তবে মহাপ্রভু মনে বিচার করিয়া । চারি সম্প্রদায় দিল গায়ন বাঁটিয়া ॥ ৩৪ ॥
tabe mahāprabhu mane vicāra kariyā cāri sampradāya dila gāyana bāṅṭiyā
নিত্যানন্দ, অদ্বৈত, হরিদাস, বক্রেশ্বরে । চারি জনে আজ্ঞা দিল নৃত্য করিবারে ॥ ৩৫ ॥
nityānanda, advaita, haridāsa, vakreśvare cāri jane ājñā dila nṛtya karibāre
প্রথম সম্প্রদায়ে কৈল স্বরূপ — প্রধান । আর পঞ্চজন দিল তাঁর পালিগান ॥ ৩৬ ॥
prathama sampradāye kaila svarūpa — pradhāna āra pañca-jana dila tāṅra pāligāna
দামোদর, নারায়ণ, দত্ত গোবিন্দ । রাঘব পণ্ডিত, আর শ্রীগোবিন্দানন্দ ॥ ৩৭ ॥
dāmodara, nārāyaṇa, datta govinda rāghava paṇḍita, āra śrī-govindānanda
অদ্বৈতেরে নৃত্য করিবারে আজ্ঞা দিল । শ্রীবাস — প্রধান আর সম্প্রদায় কৈল ॥ ৩৮ ॥
advaitere nṛtya karibāre ājñā dila śrīvāsa — pradhāna āra sampradāya kaila
গঙ্গাদাস, হরিদাস, শ্রীমান্, শুভানন্দ । শ্রীরাম পণ্ডিত, তাহাঁ নাচে নিত্যানন্দ ॥ ৩৯ ॥
gaṅgādāsa, haridāsa, śrīmān, śubhānanda śrī-rāma paṇḍita, tāhāṅ nāce nityānanda
বাসুদেব, গোপীনাথ, মুরারি যাহাঁ গায় । মুকুন্দ — প্রধান কৈল আর সম্প্রদায় ॥ ৪০ ॥
vāsudeva, gopīnātha, murāri yāhāṅ gāya mukunda — pradhāna kaila āra sampradāya
শ্রীকান্ত, বল্লভসেন আর দুই জন । হরিদাস-ঠাকুর তাহাঁ করেন নর্তন ॥ ৪১ ॥
śrīkānta, vallabha-sena āra dui jana haridāsa-ṭhākura tāhāṅ karena nartana
গোবিন্দ-ঘোষ — প্রধান কৈল আর সম্প্রদায় । হরিদাস, বিষ্ণুদাস, রাঘব, যাহাঁ গায় ॥ ৪২ ॥
govinda-ghoṣa — pradhāna kaila āra sampradāya haridāsa, viṣṇudāsa, rāghava, yāhāṅ gāya
মাধব, বাসুদেব-ঘোষ, — দুই সহোদর । নৃত্য করেন তাহাঁ পণ্ডিত-বক্রেশ্বর ॥ ৪৩ ॥
mādhava, vāsudeva-ghoṣa, — dui sahodara nṛtya karena tāhāṅ paṇḍita-vakreśvara
কুলীন-গ্রামের এক কীর্তনীয়া-সমাজ । তাহাঁ নৃত্য করেন রামানন্দ, সত্যরাজ ॥ ৪৪ ॥
kulīna-grāmera eka kīrtanīyā-samāja tāhāṅ nṛtya karena rāmānanda, satyarāja
শান্তিপুরের আচার্যের এক সম্প্রদায় । অচ্যুতানন্দ নাচে তথা, আর সব গায় ॥ ৪৫ ॥
śāntipurera ācāryera eka sampradāya acyutānanda nāce tathā, āra saba gāya
খণ্ডের সম্প্রদায় করে অন্যত্র কীর্তন । নরহরি নাচে তাহাঁ শ্রীরঘুনন্দন ॥ ৪৬ ॥
khaṇḍera sampradāya kare anyatra kīrtana narahari nāce tāhāṅ śrī-raghunandana
জগন্নাথের আগে চারি সম্প্রদায় গায় । দুই পাশে দুই, পাছে এক সম্প্রদায় ॥ ৪৭ ॥
jagannāthera āge cāri sampradāya gāya dui pāśe dui, pāche eka sampradāya
সাত সম্প্রদায়ে বাজে চৌদ্দ মাদল । যার ধ্বনি শুনি’ বৈষ্ণব হৈল পাগল ॥ ৪৮ ॥
sāta sampradāye bāje caudda mādala yāra dhvani śuni’ vaiṣṇava haila pāgala
বৈষ্ণবের মেঘ-ঘটায় হইল বাদল । কীর্তনানন্দে সব বর্ষে নেত্র-জল ॥ ৪৯ ॥
vaiṣṇavera megha-ghaṭāya ha-ila bādala kīrtanānande saba varṣe netra-jala
ত্রিভুবন ভরি’ উঠে কীর্তনের ধ্বনি । অন্য বাদ্যাদির ধ্বনি কিছুই না শুনি ॥ ৫০ ॥
tri-bhuvana bhari’ uṭhe kīrtanera dhvani anya vādyādira dhvani kichui nā śuni
সাত ঠাঞি বুলে প্রভু ‘হরি’ ‘হরি’ বলি’ । ‘জয় জগন্নাথ’, বলেন হস্তযুগ তুলি’ ॥ ৫১ ॥
sāta ṭhāñi bule prabhu ‘hari’ ‘hari’ bali’ ‘jaya jagannātha’, balena hasta-yuga tuli’
আর এক শক্তি প্রভু করিল প্রকাশ । এককালে সাত ঠাঞি করিল বিলাস ॥ ৫২ ॥
āra eka śakti prabhu karila prakāśa eka-kāle sāta ṭhāñi karila vilāsa
সবে কহে, — প্ৰভু আছেন মোর সম্প্রদায় । অন্য ঠাঞি নাহি যা’ন আমারে দয়ায় ॥ ৫৩ ॥
sabe kahe, — prabhu āchena mora sampradāya anya ṭhāñi nāhi yā’na āmāre dayāya
কেহ লখিতে নারে প্রভুর অচিন্ত্য-শক্তি । অন্তরঙ্গ-ভক্ত জানে, যাঁর শুদ্ধভক্তি ॥ ৫৪ ॥
keha lakhite nāre prabhura acintya-śakti antaraṅga-bhakta jāne, yāṅra śuddha-bhakti
কীর্তন দেখিয়া জগন্নাথ হরষিত । সংকীর্তন দেখে রথ করিয়া স্থগিত ॥ ৫৫ ॥
kīrtana dekhiyā jagannātha haraṣita saṅkīrtana dekhe ratha kariyā sthagita
প্রতাপরুদ্রের হৈল পরম বিস্ময় । দেখিতে বিবশ রাজা হৈল প্রেমময় ॥ ৫৬ ॥
pratāparudrera haila parama vismaya dekhite vivaśa rājā haila premamaya
কাশীমিশ্রে কহে রাজা প্রভুর মহিমা । কাশীমিশ্র কহে, — তোমার ভাগ্যের নাহি সীমা ॥ ৫৭ ॥
kāśī-miśre kahe rājā prabhura mahimā kāśī-miśra kahe, — tomāra bhāgyera nāhi sīmā
সার্বভৌম-সঙ্গে রাজা করে ঠারাঠারি । আর কেহ নাহি জানে চৈতন্যের চুরি ॥ ৫৮ ॥
sārvabhauma-saṅge rājā kare ṭhārāṭhāri āra keha nāhi jāne caitanyera curi
যারে তাঁর কৃপা, সেই জানিবারে পারে । কৃপা বিনা ব্রহ্মাদিক জানিবারে নারে ॥ ৫৯ ॥
yāre tāṅra kṛpā, sei jānibāre pāre kṛpā vinā brahmādika jānibāre nāre
রাজার তুচ্ছ সেবা দেখি’ প্রভুর তুষ্ট মন । সেই ত’ প্রসাদে পাইল ‘রহস্য-দর্শন’ ॥ ৬০ ॥
rājāra tuccha sevā dekhi’ prabhura tuṣṭa mana sei ta’ prasāde pāila ‘rahasya-darśana’
সাক্ষাতে না দেয় দেখা, পরোক্ষে ত’ দয়া । কে বুঝিতে পারে চৈতন্যচন্দ্রের মায়া ॥ ৬১ ॥
sākṣāte nā deya dekhā, parokṣe ta’ dayā ke bujhite pāre caitanya-candrera māyā
সার্বভৌম, কাশীমিশ্র, — দুই মহাশয় । রাজারে প্রসাদ দেখি’ হইলা বিস্ময় ॥ ৬২ ॥
sārvabhauma, kāśī-miśra, — dui mahāśaya rājāre prasāda dekhi’ ha-ilā vismaya
এইমত লীলা প্রভু কৈল কতক্ষণ । আপনে গায়েন, নাচা’ন নিজ-ভক্তগণ ॥ ৬৩ ॥
ei-mata līlā prabhu kaila kata-kṣaṇa āpane gāyena, nācā’na nija-bhakta-gaṇa
কভু এক মূর্তি, কভু হন বহু-মূর্তি । কার্য-অনুরূপ প্রভু প্রকাশয়ে শক্তি ॥ ৬৪ ॥
kabhu eka mūrti, kabhu hana bahu-mūrti kārya-anurūpa prabhu prakāśaye śakti
লীলাবেশে প্ৰভুর নাহি নিজানুসন্ধান । ইচ্ছা জানি ‘লীলা শক্তি’ করে সমাধান ॥ ৬৫ ॥
līlāveśe prabhura nāhi nijānusandhāna icchā jāni ‘līlā śakti’ kare samādhāna
পূর্বে যৈছে রাসাদি লীলা কৈল বৃন্দাবনে । অলৌকিক লীলা গৌর কৈল ক্ষণে ক্ষণে ॥ ৬৬ ॥
pūrve yaiche rāsādi līlā kaila vṛndāvane alaukika līlā gaura kaila kṣaṇe kṣaṇe
ভক্তগণ অনুভবে, নাহি জানে আন । শ্রীভাগবত-শাস্ত্র তাহাতে প্রমাণ ॥ ৬৭ ॥
bhakta-gaṇa anubhave, nāhi jāne āna śrī-bhāgavata-śāstra tāhāte pramāṇa
এইমত মহাপ্ৰভু করে নৃত্য-রঙ্গে । ভাসাইল সব লোক প্রেমের তরঙ্গে ॥ ৬৮ ॥
ei-mata mahāprabhu kare nṛtya-raṅge bhāsāila saba loka premera taraṅge
এইমত হৈল কৃষ্ণের রথে আরোহণ । তার আগে প্রভু নাচাইল ভক্তগণ ॥ ৬৯ ॥
ei-mata haila kṛṣṇera rathe ārohaṇa tāra āge prabhu nācāila bhakta-gaṇa
আগে শুন জগন্নাথের গুণ্ডিচা-গমন । তার আগে প্রভু যৈছে করিলা নর্তন ॥ ৭০ ॥
āge śuna jagannāthera guṇḍicā-gamana tāra āge prabhu yaiche karilā nartana
এইমত কীর্তন প্রভু করিল কতক্ষণ । আপন-উদ্যোগে নাচাইল ভক্তগণ ॥ ৭১ ॥
ei-mata kīrtana prabhu karila kata-kṣaṇa āpana-udyoge nācāila bhakta-gaṇa
আপনি নাচিতে যবে প্ৰভুর মন হৈল । সাত সম্প্রদায় তবে একত্র করিল ॥ ৭২ ॥
āpani nācite yabe prabhura mana haila sāta sampradāya tabe ekatra karila
শ্ৰীবাস, রামাই, রঘু, গোবিন্দ, মুকুন্দ । হরিদাস, গোবিন্দানন্দ, মাধব, গোবিন্দ ॥ ৭৩ ॥
śrīvāsa, rāmāi, raghu, govinda, mukunda haridāsa, govindānanda, mādhava, govinda
উদ্দণ্ড-নৃত্যে প্ৰভুর যবে হৈল মন । স্বরূপের সঙ্গে দিল এই নব জন ॥ ৭৪ ॥
uddaṇḍa-nṛtye prabhura yabe haila mana svarūpera saṅge dila ei nava jana
এই দশ জন প্ৰভুর সঙ্গে গায়, ধায় । আর সব সম্প্রদায় চারি দিকে গায় ॥ ৭৫ ॥
ei daśa jana prabhura saṅge gāya, dhāya āra saba sampradāya cāri dike gāya
দণ্ডবৎ করি, প্রভু যুড়ি’ দুই হাত । ঊর্ধ্ব মুখে স্তুতি করে দেখি’ জগন্নাথ ॥ ৭৬ ॥
daṇḍavat kari, prabhu yuḍi’ dui hāta ūrdhva-mukhe stuti kare dekhi’ jagannātha
নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ । জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ॥ ৭৭ ॥
namo brahmaṇya-devāya go-brāhmaṇa-hitāya ca jagad-dhitāya kṛṣṇāya govindāya namo namaḥ
জয়তি জয়তি দেবো দেবকীনন্দনোঽসৌ জয়তি জয়তি কৃষ্ণো বৃষ্ণিবংশপ্রদীপঃ । জয়তি জয়তি মেঘশ্যামলঃ কোমলাঙ্গো জয়তি জয়তি পৃথ্বীভারনাশো মুকুন্দঃ ॥ ৭৮ ॥
jayati jayati devo devakī-nandano ’sau jayati jayati kṛṣṇo vṛṣṇi-vaṁśa-pradīpaḥ jayati jayati megha-śyāmalaḥ komalāṅgo jayati jayati pṛthvī-bhāra-nāśo mukundaḥ
জয়তি জননিবাসো দেবকীজন্মবাদো যদুবরপরিষৎ স্বৈর্দোর্ভিরস্যন্নধর্মম্ । স্থিরচরবৃজিনঘ্নঃ সুস্মিত-শ্রীমুখেন ব্রজপুরবনিতানাং বর্ধয়ন্ কামদেবম্ ॥ ৭৯ ॥
jayati jana-nivāso devakī-janma-vādo yadu-vara-pariṣat svair dorbhir asyann adharmam sthira-cara-vṛjina-ghnaḥ susmita-śrī-mukhena vraja-pura-vanitānāṁ vardhayan kāma-devam
নাহং বিপ্রো ন চ নরপতির্নাপি বৈশ্যো ন শূদ্রো নাহং বর্ণী ন চ গৃহপতির্নো বনস্থো যতির্বা । কিন্তু প্রোদ্যন্নিখিলপরমানন্দপূর্ণামৃতাব্ধে- র্গোপীভর্তুঃ পদকমলয়োর্দাসদাসানুদাসঃ ॥ ৮০ ॥
nāhaṁ vipro na ca nara-patir nāpi vaiśyo na śūdro nāhaṁ varṇī na ca gṛha-patir no vanastho yatir vā kintu prodyan-nikhila-paramānanda-pūrnāmṛtābdher gopī-bhartuḥ pada-kamalayor dāsa-dāsānudāsaḥ
এত পড়ি’ পুনরপি করিল প্ৰণাম । যোড়হাতে ভক্তগণ বন্দে ভগবান্ ॥ ৮১ ॥
eta paḍi’ punarapi karila praṇāma yoḍa-hāte bhakta-gaṇa vande bhagavān
উদ্দণ্ড নৃত্য প্রভু করিয়া হুঙ্কার । চক্র-ভ্রমি ভ্রমে যৈছে অলাত-আকার ॥ ৮২ ॥
uddaṇḍa nṛtya prabhu kariyā huṅkāra cakra-bhrami bhrame yaiche alāta-ākāra
নৃত্যে প্রভুর যাঁহা যাঁহা পড়ে পদতল । সসাগর-শৈল মহী করে টলমল ॥ ৮৩ ॥
nṛtye prabhura yāhāṅ yāṅhā paḍe pada-tala sasāgara-śaila mahī kare ṭalamala
স্তম্ভ, স্বেদ, পুলক, অশ্রু, কম্প, বৈবর্ণ্য । নানা-ভাবে বিবশতা, গর্ব, হর্ষ, দৈন্য ॥ ৮৪ ॥
stambha, sveda, pulaka, aśru, kampa, vaivarṇya nānā-bhāve vivaśatā, garva, harṣa, dainya
আছাড় খাঞা পড়ে ভূমে গড়ি’ যায় । সুবর্ণ-পর্বত যৈছে ভূমেতে লোটায় ॥ ৮৫ ॥
āchāḍa khāñā paḍe bhūme gaḍi’ yāya suvarṇa-parvata yaiche bhūmete loṭāya
নিত্যানন্দপ্রভু দুই হাত প্রসারিয়া । প্রভুরে ধরিতে চাহে আশপাশ ধাঞা ॥ ৮৬ ॥
nityānanda-prabhu dui hāta prasāriyā prabhure dharite cāhe āśa-pāśa dhāñā
প্ৰভু-পাছে বুলে আচার্য করিয়া হুঙ্কার । ‘হরিবোল’ ‘হরিবোল’ বলে বার বার ॥ ৮৭ ॥
prabhu-pāche bule ācārya kariyā huṅkāra ‘hari-bola’ ‘hari-bola’ bale bāra bāra
লোক নিবারিতে হৈল তিন মণ্ডল । প্রথম-মণ্ডলে নিত্যানন্দ মহাবল ॥ ৮৮ ॥
loka nivārite haila tina maṇḍala prathama-maṇḍale nityānanda mahā-bala
কাশীশ্বর গোবিন্দাদি যত ভক্তগণ । হাতাহাতি করি’ হৈল দ্বিতীয় আবরণ ॥ ৮৯ ॥
kāśīśvara govindādi yata bhakta-gaṇa hātāhāti kari’ haila dvitīya āvaraṇa
বাহিরে প্রতাপরুদ্র লঞা পাত্রগণ । মণ্ডল হঞা করে লোক নিবারণ ॥ ৯০ ॥
bāhire pratāparudra lañā pātra-gaṇa maṇḍala hañā kare loka nivāraṇa
হরিচন্দনের স্কন্ধে হস্ত আলম্বিয়া । প্ৰভুর নৃত্য দেখে রাজা আবিষ্ট হঞা ॥ ৯১ ॥
haricandanera skandhe hasta ālambiyā prabhura nṛtya dekhe rājā āviṣṭa hañā
হেনকালে শ্রীনিবাস প্রেমাবিষ্ট-মন । রাজার আগে রহি’ দেখে প্রভুর নর্তন ॥ ৯২ ॥
hena-kāle śrīnivāsa premāviṣṭa-mana rājāra āge rahi’ dekhe prabhura nartana
রাজার আগে হরিচন্দন দেখে শ্রীনিবাস । হস্তে তাঁরে স্পর্শি’ কহে, — হও এক-পাশ ॥ ৯৩ ॥
rājāra āge haricandana dekhe śrīnivāsa haste tāṅre sparśi’ kahe, — hao eka-pāśa
নৃত্যাবেশে শ্রীনিবাস কিছুই না জানে । বার বার ঠেলে, তেঁহো ক্রোধ হৈল মনে ॥ ৯৪ ॥
nṛtyāveśe śrīnivāsa kichui nā jāne bāra bāra ṭhele, teṅho krodha haila mane
চাপড় মারিয়া তারে কৈল নিবারণ । চাপড় খাঞা ক্রুদ্ধ হৈলা হরিচন্দন ॥ ৯৫ ॥
cāpaḍa māriyā tāre kaila nivāraṇa cāpaḍa khāñā kruddha hailā haricandana
ক্রুদ্ধ হঞা তাঁরে কিছু চাহে বলিবারে । আপনি প্রতাপরুদ্র নিবারিল তারে ॥ ৯৬ ॥
kruddha hañā tāṅre kichu cāhe balibāre āpani pratāparudra nivārila tāre
ভাগ্যবান্ তুমি — ইঁহার হস্ত-স্পর্শ পাইলা । আমার ভাগ্যে নাহি, তুমি কৃতার্থ হৈলা ॥ ৯৭ ॥
bhāgyavān tumi — iṅhāra hasta-sparśa pāilā āmāra bhāgye nāhi, tumi kṛtārtha hailā
প্রভুর নৃত্য দেখি’ লোকে হৈল চমৎকার । অন্য আছুক্, জগন্নাথের আনন্দ অপার ॥ ৯৮ ॥
prabhura nṛtya dekhi’ loke haila camatkāra anya āchuk, jagannāthera ānanda apāra
রথ স্থির কৈল, আগে না করে গমন । অনিমিষ-নেত্রে করে নৃত্য দরশন ॥ ৯৯ ॥
ratha sthira kaila, āge nā kare gamana animiṣa-netre kare nṛtya daraśana
সুভদ্রা-বলরামের হৃদয়ে উল্লাস । নৃত্য দেখি’ দুই জনার শ্রীমুখেতে হাস ॥ ১০০ ॥
subhadrā-balarāmera hṛdaye ullāsa nṛtya dekhi’ dui janāra śrī-mukhete hāsa
উদ্দণ্ড নৃত্যে প্ৰভুর অদ্ভুত বিকার । অষ্ট সাত্ত্বিক ভাব উদয় হয় সমকাল ॥ ১০১ ॥
uddaṇḍa nṛtye prabhura adbhuta vikāra aṣṭa sāttvika bhāva udaya haya sama-kāla
মাংস-ব্রণ সম রোমবৃন্দ পুলকিত । শিমুলীর বৃক্ষ যেন কণ্টক-বেষ্টিত ॥ ১০২ ॥
māṁsa-vraṇa sama roma-vṛnda pulakita śimulīra vṛkṣa yena kaṇṭaka-veṣṭita
এক এক দন্তের কম্প দেখিতে লাগে ভয় । লোকে জানে, দন্ত সব খসিয়া পড়য় ॥ ১০৩ ॥
eka eka dantera kampa dekhite lāge bhaya loke jāne, danta saba khasiyā paḍaya
সর্বাঙ্গে প্রস্বেদ ছুটে তাতে রক্তোদ্গম । ‘জজ গগ’ ‘জজ গগ’ — গদগদ-বচন ॥ ১০৪ ॥
sarvāṅge prasveda chuṭe tāte raktodgama ‘jaja gaga’ ‘jaja gaga’ — gadgada-vacana
জলযন্ত্র-ধারা যৈছে বহে অশ্রুজল । আশ-পাশে লোক যত ভিজিল সকল ॥ ১০৫ ॥
jalayantra-dhārā yaiche vahe aśru-jala āśa-pāśe loka yata bhijila sakala
দেহ-কান্তি গৌরবর্ণ দেখিয়ে অরুণ । কভু কান্তি দেখি যেন মল্লিকা-পুষ্পসম ॥ ১০৬ ॥
deha-kānti gaura-varṇa dekhiye aruṇa kabhu kānti dekhi yena mallikā-puṣpa-sama
কভু স্তম্ভ, কভু প্রভু ভূমিতে লোটায় । শুষ্ককাষ্ঠসম পদ-হস্ত না চলয় ॥ ১০৭ ॥
kabhu stambha, kabhu prabhu bhūmite loṭāya śuṣka-kāṣṭha-sama pada-hasta nā calaya
কভু ভূমে পড়ে, কভু শ্বাস হয় হীন । যাহা দেখি’ ভক্তগণের প্রাণ হয় ক্ষীণ ॥ ১০৮ ॥
kabhu bhūme paḍe, kabhu śvāsa haya hīna yāhā dekhi’ bhakta-gaṇera prāṇa haya kṣīṇa
কভু নেত্রে নাসায় জল, মুখে পড়ে ফেন । অমৃতের ধারা চন্দ্রবিম্বে বহে যেন ॥ ১০৯ ॥
kabhu netre nāsāya jala, mukhe paḍe phena amṛtera dhārā candra-bimbe vahe yena
সেই ফেন লঞা শুভানন্দ কৈল পান । কৃষ্ণপ্রেমরসিক তেঁহো মহাভাগ্যবান্ ॥ ১১০ ॥
sei phena lañā śubhānanda kaila pāna kṛṣṇa-prema-rasika teṅho mahā-bhāgyavān
এইমত তাণ্ডব-নৃত্য কৈল কতক্ষণ । ভাব-বিশেষে প্রভুর প্ৰবেশিল মন ॥ ১১১ ॥
ei-mata tāṇḍava-nṛtya kaila kata-kṣaṇa bhāva-viśeṣe prabhura praveśila mana
তাণ্ডব-নৃত্য ছাড়ি’ স্বরূপেরে আজ্ঞা দিল । হৃদয় জানিয়া স্বরূপ গাইতে লাগিল ॥ ১১২ ॥
tāṇḍava-nṛtya chāḍi’ svarūpere ājñā dila hṛdaya jāniyā svarūpa gāite lāgila
“সেই ত পরাণ-নাথ পাইনু । যাহা লাগি’ মদন-দহনে ঝুরি’ গেনু ॥” ১১৩ ॥ ধ্রু ॥
“ ‘sei ta parāṇa-nātha pāinu yāhā lāgi’ madana-dahane jhuri’ genu’ ”
এই ধুয়া উচ্চৈঃস্বরে গায় দামোদর । আনন্দে মধুর নৃত্য করেন ঈশ্বর ॥ ১১৪ ॥
ei dhuyā uccaiḥ-svare gāya dāmodara ānande madhura nṛtya karena īśvara
ধীরে ধীরে জগন্নাথ করেন গমন । আগে নৃত্য করি’ চলেন শচীর নন্দন ॥ ১১৫ ॥
dhīre dhīre jagannātha karena gamana āge nṛtya kari’ calena śacīra nandana
জগন্নাথে নেত্র দিয়া সবে নাচে, গায় । কীর্তনীয়া সহ প্রভু পাছে পাছে যায় ॥ ১১৬ ॥
jagannāthe netra diyā sabe nāce, gāya kīrtanīyā saha prabhu pāche pāche yāya
জগন্নাথে মগ্ন প্রভুর নয়ন-হৃদয় । শ্রীহস্তযুগে করে গীতের অভিনয় ॥ ১১৭ ॥
jagannāthe magna prabhura nayana-hṛdaya śrī-hasta-yuge kare gītera abhinaya
গৌর যদি পাছে চলে, শ্যাম হয় স্থিরে । গৌর আগে চলে, শ্যাম চলে ধীরে-ধীরে ॥ ১১৮ ॥
gaura yadi pāche cale, śyāma haya sthire gaura āge cale, śyāma cale dhīre-dhīre
এইমত গৌর-শ্যামে, দোঁহে ঠেলাঠেলি । স্বরথে শ্যামেরে রাখে গৌর মহাবলী ॥ ১১৯ ॥
ei-mata gaura-śyāme, doṅhe ṭhelāṭheli svarathe śyāmere rākhe gaura mahā-balī
নাচিতে নাচিতে প্রভুর হৈলা ভাবান্তর । হস্ত তুলি’ শ্লোক পড়ে করি’ উচ্চৈঃস্বর ॥ ১২০ ॥
nācite nācite prabhura hailā bhāvāntara hasta tuli’ śloka paḍe kari’ uccaiḥ-svara
যঃ কৌমারহরঃ স এব হি বরস্তা এব চৈত্রক্ষপা- স্তে চোন্মীলিতমালতীসুরভয়ঃ প্রৌঢ়াঃ কদম্বানিলাঃ । সা চৈবাস্মি তথাপি তত্র সুরতব্যাপারলীলাবিধৌ রেবা-রোধসি বেতসীতরুতলে চেতঃ সমুৎকণ্ঠতে ॥ ১২১ ॥
yaḥ kaumāra-haraḥ sa eva hi varas tā eva caitra-kṣapās te conmīlita-mālatī-surabhayaḥ prauḍhāḥ kadambānilāḥ sā caivāsmi tathāpi tatra surata-vyāpāra-līlā-vidhau revā-rodhasi vetasī-taru-tale cetaḥ samutkaṇṭhate
এই শ্লোক মহাপ্রভু পড়ে বার বার । স্বরূপ বিনা অর্থ কেহ না জানে ইহার ॥ ১২২ ॥
ei śloka mahāprabhu paḍe bāra bāra svarūpa vinā artha keha nā jāne ihāra
এই শ্লোকার্থ পূর্বে করিয়াছি ব্যাখান । শ্লোকের ভাবার্থ করি সংক্ষেপে আখ্যান ॥ ১২৩ ॥
ei ślokārtha pūrve kariyāchi vyākhyāna ślokera bhāvārtha kari saṅkṣepe ākhyāna
পূর্বে যৈছে কুরুক্ষেত্রে সব গোপীগণ । কৃষ্ণের দর্শন পাঞা আনন্দিত মন ॥ ১২৪ ॥
pūrve yaiche kurukṣetre saba gopī-gaṇa kṛṣṇera darśana pāñā ānandita mana
জগন্নাথ দেখি’ প্রভুর সে ভাব উঠিল । সেই ভাবাবিষ্ট হঞা ধুয়া গাওয়াইল ॥ ১২৫ ॥
jagannātha dekhi’ prabhura se bhāva uṭhila sei bhāvāviṣṭa hañā dhuyā gāoyāila
অবশেষে রাধা কৃষ্ণে করে নিবেদন । সেই তুমি, সেই আমি, সেই নব সঙ্গম ॥ ১২৬ ॥
avaśeṣe rādhā kṛṣṇe kare nivedana sei tumi, sei āmi, sei nava saṅgama
তথাপি আমার মন হরে বৃন্দাবন । বৃন্দাবনে উদয় করাও আপন-চরণ ॥ ১২৭ ॥
tathāpi āmāra mana hare vṛndāvana vṛndāvane udaya karāo āpana-caraṇa
ইহাঁ লোকারণ্য, হাতী, ঘোড়া, রথধ্বনি । তাহাঁ পুষ্পারণ্য, ভৃঙ্গ-পিক-নাদ শুনি ॥ ১২৮ ॥
ihāṅ lokāraṇya, hātī, ghoḍā, ratha-dhvani tāhāṅ puṣpāraṇya, bhṛṅga-pika-nāda śuni
ইহাঁ রাজ-বেশ, সঙ্গে সব ক্ষত্রিয়গণ । তাহাঁ গোপবেশ, সঙ্গে মুরলী-বাদন ॥ ১২৯ ॥
ihāṅ rāja-veśa, saṅge saba kṣatriya-gaṇa tāhāṅ gopa-veśa, saṅge muralī-vādana
ব্রজে তোমার সঙ্গে যেই সুখ-আস্বাদন । সেই সুখসমুদ্রের ইহাঁ নাহি এক কণ ॥ ১৩০ ॥
vraje tomāra saṅge yei sukha-āsvādana sei sukha-samudrera ihāṅ nāhi eka kaṇa
আমা লঞা পুনঃ লীলা করহ বৃন্দাবনে । তবে আমার মনোবাঞ্ছা হয় ত’ পূরণে ॥ ১৩১ ॥
āmā lañā punaḥ līlā karaha vṛndāvane tabe āmāra mano-vāñchā haya ta’ pūraṇe
ভাগবতে আছে যৈছে রাধিকা-বচন । পূর্বে তাহা সূত্রমধ্যে করিয়াছি বর্ণন ॥ ১৩২ ॥
bhāgavate āche yaiche rādhikā-vacana pūrve tāhā sūtra-madhye kariyāchi varṇana
সেই ভাবাবেশে প্রভু পড়ে আর শ্লোক । সেই সব শ্লোকের অর্থ নাহি বুঝে লোক ॥ ১৩৩ ॥
sei bhāvāveśe prabhu paḍe āra śloka sei saba ślokera artha nāhi bujhe loka
স্বরূপ-গোসাঞি জানে, না কহে অর্থ তার । শ্রীরূপ-গোসাঞি কৈল সে অর্থ প্রচার ॥ ১৩৪ ॥
svarūpa-gosāñi jāne, nā kahe artha tāra śrī-rūpa-gosāñi kaila se artha pracāra
স্বরূপ সঙ্গে যার অর্থ করে আস্বাদন । নৃত্যমধ্যে সেই শ্লোক করেন পঠন ॥ ১৩৫ ॥
svarūpa saṅge yāra artha kare āsvādana nṛtya-madhye sei śloka karena paṭhana
আহুশ্চ তে নলিন-নাভ পদারবিন্দং যোগেশ্বরৈর্হৃদি বিচিন্ত্যমগাধবোধৈঃ । সংসারকূপপতিতোত্তরণাবলম্বং গেহং জুষামপি মনস্যুদিয়াৎ সদা নঃ ॥ ১৩৬ ॥
āhuś ca te nalina-nābha padāravindaṁ yogeśvarair hṛdi vicintyam agādha-bodhaiḥ saṁsāra-kūpa-patitottaraṇāvalambaṁ gehaṁ juṣām api manasy udiyāt sadā naḥ
অন্যের হৃদয় — মন, মোর মন — বৃন্দাবন, ‘মনে’ ‘বনে’ এক করি’ জানি । তাহাঁ তোমার পদদ্বয়, করাহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি ॥ ১৩৭ ॥
anyera hṛdaya — mana, mora mana — vṛndāvana, ‘mane’ ‘vane’ eka kari’ jāni tāhāṅ tomāra pada-dvaya, karāha yadi udaya, tabe tomāra pūrṇa kṛpā māni
প্রাণনাথ, শুন মোর সত্য নিবেদন । ব্রজ — আমার সদন, তাহাঁ তোমার সঙ্গম, না পাইলে না রহে জীবন ॥ ১৩৮ ॥ ধ্রু ॥
prāṇa-nātha, śuna mora satya nivedana vraja — āmāra sadana, tāhāṅ tomāra saṅgama, nā pāile nā rahe jīvana
পূর্বে উদ্ধব-দ্বারে, এবে সাক্ষাৎ আমারে, যোগ-জ্ঞানে কহিলা উপায় । তুমি — বিদগ্ধ, কৃপাময়, জানহ আমার হৃদয়, মোরে ঐছে কহিতে না যুয়ায় ॥ ১৩৯ ॥
pūrve uddhava-dvāre, ebe sākṣāt āmāre, yoga-jñāne kahilā upāya tumi — vidagdha, kṛpāmaya, jānaha āmāra hṛdaya, more aiche kahite nā yuyāya
চিত্ত কাঢ়ি’ তোমা হৈতে, বিষয়ে চাহি লাগাইতে, যত্ন করি, নারি কাঢ়িবারে । তারে ধ্যান শিক্ষা করাহ, লোক হাসাঞা মার, স্থানাস্থান না কর বিচারে ॥ ১৪০ ॥
citta kāḍhi’ tomā haite, viṣaye cāhi lāgāite, yatna kari, nāri kāḍhibāre tāre dhyāna śikṣā karāha, loka hāsāñā māra, sthānāsthāna nā kara vicāre
নহে গোপী যোগেশ্বর, পদকমল তোমার, ধ্যান করি’ পাইবে সন্তোষ । তোমার বাক্য-পরিপাটী, তার মধ্যে কুটিনাটী, শুনি’ গোপীর আরো বাঢ়ে রোষ ॥ ১৪১ ॥
nahe gopī yogeśvara, pada-kamala tomāra, dhyāna kari’ pāibe santoṣa tomāra vākya-paripāṭī, tāra madhye kuṭināṭī, śuni’ gopīra āro bāḍhe roṣa
দেহ-স্মৃতি নাহি যার, সংসারকূপ কাহাঁ তার, তাহা হৈতে না চাহে উদ্ধার । বিরহ-সমুদ্র-জলে, কাম-তিমিঙ্গিলে গিলে, গোপীগণে নেহ’ তার পার ॥ ১৪২ ॥
deha-smṛti nāhi yāra, saṁsāra-kūpa kāhāṅ tāra, tāhā haite nā cāhe uddhāra viraha-samudra-jale, kāma-timiṅgile gile, gopī-gaṇe neha’ tāra pāra
বৃন্দাবন, গোবর্ধন, যমুনা-পুলিন, বন, সেই কুঞ্জে রাসাদিক লীলা । সেই ব্রজের ব্রজজন, মাতা, পিতা, বন্ধুগণ, বড় চিত্র, কেমনে পাসরিলা ॥ ১৪৩ ॥
vṛndāvana, govardhana, yamunā-pulina, vana, sei kuñje rāsādika līlā sei vrajera vraja-jana, mātā, pitā, bandhu-gaṇa, baḍa citra, kemane pāsarilā
বিদগ্ধ, মৃদু, সদ্গুণ, সুশীল, স্নিগ্ধ, করুণ, তুমি, তোমার নাহি দোষাভাস । তবে যে তোমার মন, নাহি স্মরে ব্রজজন, সে — আমার দুর্দৈব-বিলাস ॥ ১৪৪ ॥
vidagdha, mṛdu, sad-guṇa, suśīla, snigdha, karuṇa, tumi, tomāra nāhi doṣābhāsa tabe ye tomāra mana, nāhi smare vraja-jana, se — āmāra durdaiva-vilāsa
না গণি আপন-দুঃখ, দেখি’ ব্ৰজেশ্বরী-মুখ, ব্রজজনের হৃদয় বিদরে । কিবা মার’ ব্রজবাসী, কিবা জীয়াও ব্রজে আসি’, কেন জীয়াও দুঃখ সহাইবারে ? ১৪৫ ॥
nā gaṇi āpana-duḥkha, dekhi’ vrajeśvarī-mukha, vraja-janera hṛdaya vidare kibā māra’ vraja-vāsī, kibā jīyāo vraje āsi’, kena jīyāo duḥkha sahāibāre?
তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনে কভু নাহি ভায় । ব্রজভূমি ছাড়িতে নারে, তোমা না দেখিলে মরে, ব্ৰজজনের কি হবে উপায় ॥ ১৪৬ ॥
tomāra ye anya veśa, anya saṅga, anya deśa, vraja-jane kabhu nāhi bhāya vraja-bhūmi chāḍite nāre, tomā nā dekhile mare, vraja-janera ki habe upāya
তুমি — ব্রজের জীবন, ব্রজরাজের প্রাণধন, তুমি ব্রজের সকল সম্পদ্ । কৃপার্দ্র তোমার মন, আসি’ জীয়াও ব্রজজন, ব্রজে উদয় করাও নিজ-পদ ॥ ১৪৭ ॥
tumi — vrajera jīvana, vraja-rājera prāṇa-dhana, tumi vrajera sakala sampad kṛpārdra tomāra mana, āsi’ jīyāo vraja-jana, vraje udaya karāo nija-pada
শুনিয়া রাধিকা-বাণী, ব্ৰজপ্রেম মনে আনি, ভাবে ব্যাকুলিত দেহ-মন । ব্রজলোকের প্রেম শুনি’, আপনাকে ‘ঋণী’ মানি’, করে কৃষ্ণ তাঁরে আশ্বাসন ॥ ১৪৮ ॥
śuniyā rādhikā-vāṇī, vraja-prema mane āni, bhāve vyākulita deha-mana vraja-lokera prema śuni’, āpanāke ‘ṛṇī’ māni’, kare kṛṣṇa tāṅre āśvāsana
প্রাণপ্রিয়ে, শুন, মোর এ-সত্য-বচন । তোমা-সবার স্মরণে, ঝুরোঁ মুঞি রাত্রিদিনে, মোর দুঃখ না জানে কোন জন ॥ ১৪৯ ॥ ধ্রু ॥
prāṇa-priye, śuna, mora e-satya-vacana tomā-sabāra smaraṇe, jhuroṅ muñi rātri-dine, mora duḥkha nā jāne kona jana
ব্রজবাসী যত জন, মাতা, পিতা, সখাগণ, সবে হয় মোর প্রাণসম । তাঁর মধ্যে গোপীগণ, সাক্ষাৎ মোর জীবন, তুমি মোর জীবনের জীবন ॥ ১৫০ ॥
vraja-vāsī yata jana, mātā, pitā, sakhā-gaṇa, sabe haya mora prāṇa-sama tāṅra madhye gopī-gaṇa, sākṣāt mora jīvana, tumi mora jīvanera jīvana
তোমা-সবার প্রেমরসে, আমাকে করিল বশে, আমি তোমার অধীন কেবল । তোমা-সবা ছাড়াঞা, আমা দূর-দেশে লঞা, রাখিয়াছে দুর্দৈব প্রবল ॥ ১৫১ ॥
tomā-sabāra prema-rase, āmāke karila vaśe, āmi tomāra adhīna kevala tomā-sabā chāḍāñā, āmā dūra-deśe lañā, rākhiyāche durdaiva prabala
প্রিয়া প্রিয়-সঙ্গহীনা, প্রিয় প্রিয়া-সঙ্গ বিনা, নাহি জীয়ে, — এ সত্য প্রমাণ । মোর দশা শোনে যবে, তাঁর এই দশা হবে, এই ভয়ে দুঁহে রাখে প্রাণ ॥ ১৫২ ॥
priyā priya-saṅga-hīnā, priya priyā-saṅga vinā, nāhi jīye, — e satya pramāṇa mora daśā śone yabe, tāṅra ei daśā habe, ei bhaye duṅhe rākhe prāṇa
সেই সতী প্রেমবতী, প্রেমবান্ সেই পতি, বিয়োগে যে বাঞ্ছে প্রিয়-হিতে । না গণে আপন-দুঃখ, বাঞ্ছে প্রিয়জন-সুখ, সেই দুই মিলে অচিরাতে ॥ ১৫৩ ॥
sei satī premavatī, premavān sei pati, viyoge ye vāñche priya-hite nā gaṇe āpana-duḥkha, vāñche priyajana-sukha, sei dui mile acirāte
রাখিতে তোমার জীবন, সেবি আমি নারায়ণ, তাঁর শক্ত্যে আসি নিতি-নিতি । তোমা-সনে ক্রীড়া করি’, নিতি যাই যদুপুরী, তাহা তুমি মানহ মোর স্ফূর্তি ॥ ১৫৪ ॥
rākhite tomāra jīvana, sevi āmi nārāyaṇa, tāṅra śaktye āsi niti-niti tomā-sane krīḍā kari’, niti yāi yadu-purī, tāhā tumi mānaha mora sphūrti
মোর ভাগ্য মো-বিষয়ে, তোমার যে প্রেম হয়ে, সেই প্রেম — পরম প্রবল । লুকাঞা আমা আনে, সঙ্গ করায় তোমা-সনে, প্ৰকটেহ আনিবে সত্বর ॥ ১৫৫ ॥
mora bhāgya mo-viṣaye, tomāra ye prema haye, sei prema — parama prabala lukāñā āmā āne, saṅga karāya tomā-sane, prakaṭeha ānibe satvara
যাদবের বিপক্ষ, যত দুষ্ট কংসপক্ষ, তাহা আমি কৈলুঁ সব ক্ষয় । আছে দুই-চারি জন, তাহা মারি’ বৃন্দাবন, আইলাম আমি, জানিহ নিশ্চয় ॥ ১৫৬ ॥
yādavera vipakṣa, yata duṣṭa kaṁsa-pakṣa, tāhā āmi kailuṅ saba kṣaya āche dui-cāri jana, tāhā māri’ vṛndāvana, āilāma āmi, jāniha niścaya
সেই শত্রুগণ হৈতে, ব্রজজন রাখিতে, রহি রাজ্যে উদাসীন হঞা । যেবা স্ত্রী-পুত্র-ধনে, করি রাজ্য আবরণে, যদুগণের সন্তোষ লাগিয়া ॥ ১৫৭ ॥
sei śatru-gaṇa haite, vraja-jana rākhite, rahi rājye udāsīna hañā yebā strī-putra-dhane, kari rājya āvaraṇe, yadu-gaṇera santoṣa lāgiyā
তোমার যে প্রেমগুণ, করে আমা আকর্ষণ, আনিবে আমা দিন দশ বিশে । পুনঃ আসি’ বৃন্দাবনে, ব্রজবধূ তোমা-সনে, বিলসিব রজনী-দিবসে ॥ ১৫৮ ॥
tomāra ye prema-guṇa, kare āmā ākarṣaṇa, ānibe āmā dina daśa biśe punaḥ āsi’ vṛndāvane, vraja-vadhū tomā-sane, vilasiba rajanī-divase
এত তাঁরে কহি কৃষ্ণ, ব্রজে যাইতে সতৃষ্ণ, এক শ্লোক পড়ি’ শুনাইল । সেই শ্লোক শুনি’ রাধা, খণ্ডিল সকল বাধা, কৃষ্ণপ্রাপ্ত্যে প্রতীতি হইল ॥ ১৫৯ ॥
eta tāṅre kahi kṛṣṇa, vraje yāite satṛṣṇa, eka śloka paḍi’ śunāila sei śloka śuni’ rādhā, khāṇḍila sakala bādhā, kṛṣṇa-prāptye pratīti ha-ila
ময়ি ভক্তির্হি ভূতানামমৃতত্বায় কল্পতে । দিষ্ট্যা যদাসীন্মৎস্নেহো ভবতীনাং মদাপনঃ ॥ ১৬০ ॥
mayi bhaktir hi bhūtānām amṛtatvāya kalpate diṣṭyā yad āsīn mat-sneho bhavatīnāṁ mad-āpanaḥ
এই সব অর্থ প্রভু স্বরূপের সনে । রাত্রি-দিনে ঘরে বসি’ করে আস্বাদনে ॥ ১৬১ ॥
ei saba artha prabhu svarūpera sane rātri-dine ghare vasi’ kare āsvādane
নৃত্যকালে সেই ভাবে আবিষ্ট হঞা । শ্লোক পড়ি’ নাচে জগন্নাথ-মুখ চাঞা ॥ ১৬২ ॥
nṛtya-kāle sei bhāve āviṣṭa hañā śloka paḍi’ nāce jagannātha-mukha cāñā
স্বরূপ-গোসাঞির ভাগ্য না যায় বর্ণন । প্ৰভুতে আবিষ্ট যাঁর কায়, বাক্য, মন ॥ ১৬৩ ॥
svarūpa-gosāñira bhāgya nā yāya varṇana prabhute āviṣṭa yāṅra kāya, vākya, mana
স্বরূপের ইন্দ্রিয়ে প্রভুর নিজেন্দ্রিয়গণ । আবিষ্ট হঞা করে গান-আস্বাদন ॥ ১৬৪ ॥
svarūpera indriye prabhura nijendriya-gaṇa āviṣṭa hañā kare gāna-āsvādana
ভাবের আবেশে কভু ভূমিতে বসিয়া । তর্জনীতে ভূমে লিখে অধোমুখ হঞা ॥ ১৬৫ ॥
bhāvera āveśe kabhu bhūmite vasiyā tarjanīte bhūme likhe adhomukha hañā
অঙ্গুলিতে ক্ষত হবে জানি’ দামোদর । ভয়ে নিজ-করে নিবারয়ে প্রভু-কর ॥ ১৬৬ ॥
aṅgulite kṣata habe jāni’ dāmodara bhaye nija-kare nivāraye prabhu-kara
প্ৰভুর ভাবানুরূপ স্বরূপের গান । যবে যেই রস তাহা করে মূর্তিমান্ ॥ ১৬৭ ॥
prabhura bhāvānurūpa svarūpera gāna yabe yei rasa tāhā kare mūrtimān
শ্রীজগন্নাথের দেখে শ্রীমুখ-কমল । তাহার উপর সুন্দর নয়নযুগল ॥ ১৬৮ ॥
śrī-jagannāthera dekhe śrī-mukha-kamala tāhāra upara sundara nayana-yugala
সূর্যের কিরণে মুখ করে ঝলমল । মাল্য, বস্ত্র, দিব্য অলঙ্কার, পরিমল ॥ ১৬৯ ॥
sūryera kiraṇe mukha kare jhalamala mālya, vastra, divya alaṅkāra, parimala
প্রভুর হৃদয়ে আনন্দসিন্ধু উথলিল । উন্মাদ, ঝঞ্ঝা-বাত তত্ক্ষণে উঠিল ॥ ১৭০ ॥
prabhura hṛdaye ānanda-sindhu uthalila unmāda, jhañjhā-vāta tat-kṣaṇe uṭhila
আনন্দোন্মাদে উঠায় ভাবের তরঙ্গ । নানা-ভাব-সৈন্যে উপজিল যুদ্ধ-রঙ্গ ॥ ১৭১ ॥
ānandonmāde uṭhāya bhāvera taraṅga nānā-bhāva-sainye upajila yuddha-raṅga
ভাবোদয়, ভাবশান্তি, সন্ধি, শাবল্য । সঞ্চারী, সাত্ত্বিক, স্থায়ী স্বভাব-প্রাবল্য ॥ ১৭২ ॥
bhāvodaya, bhāva-śānti, sandhi, śābalya sañcārī, sāttvika, sthāyī svabhāva-prābalya
প্রভুর শরীর যেন শুদ্ধ-হেমাচল । ভাব-পুষ্পদ্রুম তাহে পুষ্পিত সকল ॥ ১৭৩ ॥
prabhura śarīra yena śuddha-hemācala bhāva-puṣpa-druma tāhe puṣpita sakala
দেখিতে আকর্ষয়ে সবার চিত্ত-মন । প্রেমামৃতবৃষ্ট্যে প্রভু সিঞ্চে সবার মন ॥ ১৭৪ ॥
dekhite ākarṣaye sabāra citta-mana premāmṛta-vṛṣṭye prabhu siñce sabāra mana
জগন্নাথ-সেবক যত রাজপাত্রগণ । যাত্রিক লোক, নীলাচলবাসী যত জন ॥ ১৭৫ ॥
jagannātha-sevaka yata rāja-pātra-gaṇa yātrika loka, nīlācala-vāsī yata jana
প্রভুর নৃত্য প্রেম দেখি’ হয় চমৎকার । কৃষ্ণপ্রেম উছলিল হৃদয়ে সবার ॥ ১৭৬ ॥
prabhura nṛtya prema dekhi’ haya camatkāra kṛṣṇa-prema uchalila hṛdaye sabāra
প্রেমে নাচে, গায়, লোক, করে কোলাহল । প্রভুর নৃত্য দেখি’ সবে আনন্দে বিহ্বল ॥ ১৭৭ ॥
preme nāce, gāya, loka, kare kolāhala prabhura nṛtya dekhi’ sabe ānande vihvala
অন্যের কি কায, জগন্নাথ-হলধর । প্রভুর নৃত্য দেখি’ সুখে চলিলা মন্থর ॥ ১৭৮ ॥
anyera ki kāya, jagannātha-haladhara prabhura nṛtya dekhi’ sukhe calilā manthara
কভু সুখে নৃত্যরঙ্গ দেখে রথ রাখি’ । সে কৌতুক যে দেখিল, সেই তার সাক্ষী ॥ ১৭৯ ॥
kabhu sukhe nṛtya-raṅga dekhe ratha rākhi’ se kautuka ye dekhila, sei tāra sākṣī
এইমত প্রভু নৃত্য করিতে ভ্রমিতে । প্ৰতাপরুদ্রের আগে লাগিলা পড়িতে ॥ ১৮০ ॥
ei-mata prabhu nṛtya karite bhramite pratāparudrera āge lāgilā paḍite
সম্ভ্রমে প্রতাপরুদ্র প্রভুকে ধরিল । তাঁহাকে দেখিতে প্ৰভুর বাহ্যজ্ঞান হইল ॥ ১৮১ ॥
sambhrame pratāparudra prabhuke dharila tāṅhāke dekhite prabhura bāhya-jñāna ha-ila
রাজা দেখি’ মহাপ্রভু করেন ধিক্কার । ছি, ছি, বিষয়ীর স্পর্শ হইল আমার ॥ ১৮২ ॥
rājā dekhi’ mahāprabhu karena dhikkāra chi, chi, viṣayīra sparśa ha-ila āmāra
আবেশেতে নিত্যানন্দ না হৈলা সাবধানে । কাশীশ্বর-গোবিন্দ আছিলা অন্য-স্থানে ॥ ১৮৩ ॥
āveśete nityānanda nā hailā sāvadhāne kāśīśvara-govinda āchilā anya-sthāne
যদ্যপি রাজার দেখি’ হাড়ির সেবন । প্রসন্ন হঞাছে তাঁরে মিলিবারে মন ॥ ১৮৪ ॥
yadyapi rājāra dekhi’ hāḍira sevana prasanna hañāche tāṅre milibāre mana
তথাপি আপন-গণে করিতে সাবধান । বাহ্যে কিছু রোষাভাস কৈলা ভগবান্ ॥ ১৮৫ ॥
tathāpi āpana-gaṇe karite sāvadhāna bāhye kichu roṣābhāsa kailā bhagavān
প্রভুর বচনে রাজার মনে হৈল ভয় । সার্বভৌম কহে, — তুমি না কর সংশয় ॥ ১৮৬ ॥
prabhura vacane rājāra mane haila bhaya sārvabhauma kahe, — tumi nā kara saṁśaya
তোমার উপরে প্ৰভুর সুপ্রসন্ন মন । তোমা লক্ষ্য করি’ শিখায়েন নিজ গণ ॥ ১৮৭ ॥
tomāra upare prabhura suprasanna mana tomā lakṣya kari’ śikhāyena nija gaṇa
অবসর জানি’ আমি করিব নিবেদন । সেইকালে যাই’ করিহ প্রভুর মিলন ॥ ১৮৮ ॥
avasara jāni’ āmi kariba nivedana sei-kāle yāi’ kariha prabhura milana
তবে মহাপ্ৰভু রথ প্রদক্ষিণ করিয়া । রথ-পাছে যাই’ ঠেলে রথে মাথা দিয়া ॥ ১৮৯ ॥
tabe mahāprabhu ratha pradakṣiṇa kariyā ratha-pāche yāi’ ṭhele rathe māthā diyā
ঠেলিতেই চলিল রথ ‘হড়’ ‘হড়’ করি’ । চতুর্দিকে লোক সব বলে ‘হরি’ ‘হরি’ ॥ ১৯০ ॥
ṭhelitei calila ratha ‘haḍa’ ‘haḍa’ kari’ catur-dike loka saba bale ‘hari’ ‘hari’
তবে প্রভু নিজ-ভক্তগণ লঞা সঙ্গে । বলদেব-সুভদ্রাগ্রে নৃত্য করে রঙ্গে ॥ ১৯১ ॥
tabe prabhu nija-bhakta-gaṇa lañā saṅge baladeva-subhadrāgre nṛtya kare raṅge
তাহাঁ নৃত্য করি’ জগন্নাথ আগে আইলা । জগন্নাথ দেখি’ নৃত্য করিতে লাগিলা ॥ ১৯২ ॥
tāhāṅ nṛtya kari’ jagannātha āge āilā jagannātha dekhi’ nṛtya karite lāgilā
চলিয়া আইল রথ ‘বলগণ্ডি’-স্থানে । জগন্নাথ রথ রাখি’ দেখে ডাহিনে বামে ॥ ১৯৩ ॥
caliyā āila ratha ‘balagaṇḍi’-sthāne jagannātha ratha rākhi’ dekhe ḍāhine vāme
বামে — ‘বিপ্রশাসন’, নারিকেল-বন । ডাহিনে ত’ পুষ্পোদ্যান যেন বৃন্দাবন ॥ ১৯৪ ॥
vāme — ‘vipra-śāsana’ nārikela-vana ḍāhine ta’ puṣpodyāna yena vṛndāvana
আগে নৃত্য করে গৌর লঞা ভক্তগণ । রথ রাখি’ জগন্নাথ করেন দরশন ॥ ১৯৫ ॥
āge nṛtya kare gaura lañā bhakta-gaṇa ratha rākhi’ jagannātha karena daraśana
সেই স্থলে ভোগ লাগে, — আছয়ে নিয়ম । কোটি ভোগ জগন্নাথ করে আস্বাদন ॥ ১৯৬ ॥
sei sthale bhoga lāge, — āchaye niyama koṭi bhoga jagannātha kare āsvādana
জগন্নাথের ছোট-বড় যত ভক্তগণ । নিজ নিজ উত্তম-ভোগ করে সমর্পণ ॥ ১৯৭ ॥
jagannāthera choṭa-baḍa yata bhakta-gaṇa nija nija uttama-bhoga kare samarpaṇa
রাজা, রাজমহিষীবৃন্দ, পাত্র, মিত্রগণ । নীলাচলবাসী যত ছোট-বড় জন ॥ ১৯৮ ॥
rājā, rāja-mahiṣī-vṛnda, pātra, mitra-gaṇa nīlācala-vāsī yata choṭa-baḍa jana
নানা-দেশের দেশী যত যাত্রিক জন । নিজ-নিজ-ভোগ তাহাঁ করে সমর্পণ ॥ ১৯৯ ॥
nānā-deśera deśī yata yātrika jana nija-nija-bhoga tāhāṅ kare samarpaṇa
আগে পাছে, দুই পার্শ্বে পুষ্পোদ্যান-বনে । যেই যাহা পায়, লাগায়, — নাহিক নিয়মে ॥ ২০০ ॥
āge pāche, dui pārśve puṣpodyāna-vane yei yāhā pāya, lāgāya, — nāhika niyame
ভোগের সময় লোকের মহা ভিড় হৈল । নৃত্য ছাড়ি’ মহাপ্রভু উপবনে গেল ॥ ২০১ ॥
bhogera samaya lokera mahā bhiḍa haila nṛtya chāḍi’ mahāprabhu upavane gela
প্রেমাবেশে মহাপ্রভু উপবন পাঞা । পুষ্পোদ্যানে গৃহপিণ্ডায় রহিলা পড়িয়া ॥ ২০২ ॥
premāveśe mahāprabhu upavana pāñā puṣpodyāne gṛha-piṇḍāya rahilā paḍiyā
নৃত্য-পরিশ্রমে প্রভুর দেহে ঘন ঘর্ম । সুগন্ধি শীতল-বায়ু করেন সেবন ॥ ২০৩ ॥
nṛtya-pariśrame prabhura dehe ghana gharma sugandhi śītala-vāyu karena sevana
যত ভক্ত কীর্তনীয়া আসিয়া আরামে । প্রতিবৃক্ষতলে সবে করেন বিশ্রামে ॥ ২০৪ ॥
yata bhakta kīrtanīyā āsiyā ārāme prati-vṛkṣa-tale sabe karena viśrāme
এই ত’ কহিল প্রভুর মহাসংকীর্তন । জগন্নাথের আগে যৈছে করিল নর্তন ॥ ২০৫ ॥
ei ta’ kahila prabhura mahā-saṅkīrtana jagannāthera āge yaiche karila nartana
রথাগ্রেতে প্রভু যৈছে করিলা নর্তন । চৈতন্যাষ্টকে রূপ-গোসাঞি কর্যাছে বর্ণন ॥ ২০৬ ॥
rathāgrete prabhu yaiche karilā nartana caitanyāṣṭake rūpa-gosāñi karyāche varṇana
রথারূঢ়স্যারাদধিপদবি নীলাচলপতে- রদভ্রপ্রেমোর্মিস্ফু রিতনটনোল্লাসবিবশঃ । সহর্ষং গায়দ্ভিঃ পরিবৃত-তনুর্বৈষ্ণবজনৈঃ স চৈতন্যঃ কিং মে পুনরপি দৃশোর্যাস্যতি পদম্ ॥ ২০৭ ॥
rathārūḍhasyārād adhipadavi nīlācala-pater adabhra-premormi-sphurita-naṭanollāsa-vivaśaḥ sa-harṣaṁ gāyadbhiḥ parivṛta-tanur vaiṣṇava-janaiḥ sa caitanyaḥ kiṁ me punar api dṛśor yāsyati padam
ইহা যেই শুনে সেই শ্রীচৈতন্য পায় । সুদৃঢ় বিশ্বাস-সহ প্রেমভক্তি হয় ॥ ২০৮ ॥
ihā yei śune sei śrī-caitanya pāya sudṛḍha viśvāsa-saha prema-bhakti haya
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ২০৯ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa