CC Madhya 15.1
সার্বভৌমগৃহে ভুঞ্জন্ স্বনিন্দকমমোঘকম্ । অঙ্গীকুর্বন্ স্ফুটাং চক্রে গৌরঃ স্বাং ভক্তবশ্যতাম্ ॥ ১ ॥
sārvabhauma-gṛhe bhuñjan sva-nindakam amoghakam aṅgī-kurvan sphuṭāṁ cakre gauraḥ svāṁ bhakta-vaśyatām
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Madhya-līlā — Chapter 15: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
সার্বভৌমগৃহে ভুঞ্জন্ স্বনিন্দকমমোঘকম্ । অঙ্গীকুর্বন্ স্ফুটাং চক্রে গৌরঃ স্বাং ভক্তবশ্যতাম্ ॥ ১ ॥
sārvabhauma-gṛhe bhuñjan sva-nindakam amoghakam aṅgī-kurvan sphuṭāṁ cakre gauraḥ svāṁ bhakta-vaśyatām
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
জয় শ্রীচৈতন্যচরিতামৃত-শ্রোতাগণ । চৈতন্যচরিতামৃত — যাঁর প্রাণধন ॥ ৩ ॥
jaya śrī-caitanya-caritāmṛta-srotā-gaṇa caitanya-caritāmṛta — yāṅra prāṇa-dhana
এইমত মহাপ্ৰভু ভক্তগণ-সঙ্গে । নীলাচলে রহি’ করে নৃত্যগীত-রঙ্গে ॥ ৪ ॥
ei-mata mahāprabhu bhakta-gaṇa-saṅge nīlācale rahi’ kare nṛtya-gīta-raṅge
প্রথমাবসরে জগন্নাথ-দরশন । নৃত্যগীত করে দণ্ডপরণাম, স্তবন ॥ ৫ ॥
prathamāvasare jagannātha-daraśana nṛtya-gīta kare daṇḍa-paraṇāma, stavana
‘উপলভোগ’ লাগিলে করে বাহিরে বিজয় । হরিদাস মিলি’ আইসে আপন নিলয় ॥ ৬ ॥
‘upala-bhoga’ lāgile kare bāhire vijaya haridāsa mili’ āise āpana nilaya
ঘরে বসি’ করে প্রভু নাম সঙ্কীর্তন । অদ্বৈত আসিয়া করে প্ৰভুর পূজন ॥ ৭ ॥
ghare vasi’ kare prabhu nāma saṅkīrtana advaita āsiyā kare prabhura pūjana
সুগন্ধি-সলিলে দেন পাদ্য, আচমন । সর্বাঙ্গে লেপয়ে প্রভুর সুগন্ধি চন্দন ॥ ৮ ॥
sugandhi-salile dena pādya, ācamana sarvāṅge lepaye prabhura sugandhi candana
গলে মালা দেন, মাথায় তুলসী-মঞ্জরী । যোড়-হাতে স্তুতি করে পদে নমস্করি’ ॥ ৯ ॥
gale mālā dena, māthāya tulasī-mañjarī yoḍa-hāte stuti kare pade namaskari’
পূজা-পাত্রে পুষ্প-তুলসী শেষ যে আছিল । সেই সব লঞা প্রভু আচার্যে পূজিল ॥ ১০ ॥
pūjā-pātre puṣpa-tulasī śeṣa ye āchila sei saba lañā prabhu ācārye pūjila
“যোঽসি সোঽসি নমোঽস্তু তে” এই মন্ত্র পড়ে । মুখবাদ্য করি’ প্রভু হাসায় আচার্যেরে ॥ ১১ ॥
“yo ’si so ’si namo ’stu te” ei mantra paḍe mukha-vādya kari’ prabhu hāsāya ācāryere
এইমত অন্যোন্যে করেন নমস্কার । প্রভুরে নিমন্ত্রণ করে আচার্য বার বার ॥ ১২ ॥
ei-mata anyonye karena namaskāra prabhure nimantraṇa kare ācārya bāra bāra
আচার্যের নিমন্ত্রণ — আশ্চর্য-কথন । বিস্তারি’ বর্ণিয়াছেন দাস-বৃন্দাবন ॥ ১৩ ॥
ācāryera nimantraṇa — āścarya-kathana vistāri’ varṇiyāchena dāsa-vṛndāvana
পুনরুক্তি হয়, তাহা না কৈলুঁ বর্ণন । আর ভক্তগণ করে প্রভুরে নিমন্ত্রণ ॥ ১৪ ॥
punarukti haya, tāhā nā kailuṅ varṇana āra bhakta-gaṇa kare prabhure nimantraṇa
এক এক দিন এক এক ভক্তগৃহে মহোত্সব । প্ৰভু-সঙ্গে তাহাঁ ভোজন করে ভক্ত সব ॥ ১৫ ॥
eka eka dina eka eka bhakta-gṛhe mahotsava prabhu-saṅge tāhāṅ bhojana kare bhakta saba
চারিমাস রহিলা সবে মহাপ্রভু-সঙ্গে । জগন্নাথের নানা যাত্রা দেখে মহারঙ্গে ॥ ১৬ ॥
cāri-māsa rahilā sabe mahāprabhu-saṅge jagannāthera nānā yātrā dekhe mahā-raṅge
কৃষ্ণজন্মযাত্রা-দিনে নন্দ-মহোত্সব । গোপবেশ হৈলা প্রভু লঞা ভক্ত সব ॥ ১৭ ॥
kṛṣṇa-janma-yātrā-dine nanda-mahotsava gopa-veśa hailā prabhu lañā bhakta saba
দধিদুগ্ধ-ভার সবে নিজ-স্কন্ধে করি’ । মহোত্সব-স্থানে আইলা বলি ‘হরি’ ‘হরি’ ॥ ১৮ ॥
dadhi-dugdha-bhāra sabe nija-skandhe kari’ mahotsava-sthāne āilā bali ‘hari’ ‘hari’
কানাঞি-খুটিয়া আছেন ‘নন্দ’-বেশ ধরি’ । জগন্নাথ মাহাতি হঞাছেন ‘ব্রজেশ্বরী’ ॥ ১৯ ॥
kānāñi-khuṭiyā āchena ‘nanda’-veśa dhari’ jagannātha-māhāti hañāchena ‘vrajeśvarī’
আপনে প্ৰতাপরুদ্র, আর মিশ্র-কাশী । সার্বভৌম, আর পড়িছা-পাত্র তুলসী ॥ ২০ ॥
āpane pratāparudra, āra miśra-kāśī sārvabhauma, āra paḍichā-pātra tulasī
ইঁহা-সবা লঞা প্রভু করে নৃত্য-রঙ্গ । দধি-দুগ্ধ হরিদ্রা-জলে ভরে সবার অঙ্গ ॥ ২১ ॥
iṅhā-sabā lañā prabhu kare nṛtya-raṅga dadhi-dugdha haridrā-jale bhare sabāra aṅga
অদ্বৈত কহে, — সত্য কহি, না করিহ কোপ । লগুড় ফিরাইতে পার, তবে জানি গোপ ॥ ২২ ॥
advaita kahe, — satya kahi, nā kariha kopa laguḍa phirāite pāra, tabe jāni gopa
তবে লগুড় লঞা প্রভু ফিরাইতে লাগিলা । বার বার আকাশে ফেলি’ লুফিয়া ধরিলা ॥ ২৩ ॥
tabe laguḍa lañā prabhu phirāite lāgilā bāra bāra ākāśe pheli’ luphiyā dharilā
শিরের উপরে, পৃষ্ঠে, সম্মুখে, দুই-পাশে । পাদমধ্যে ফিরায় লগুড়, — দেখি’ লোক হাসে ॥ ২৪ ॥
śirera upare, pṛṣṭhe, sammukhe, dui-pāśe pāda-madhye phirāya laguḍa, — dekhi’ loka hāse
অলাত-চক্রের প্রায় লগুড় ফিরায় । দেখি’ সর্বলোক-চিত্তে চমত্কার পায় ॥ ২৫ ॥
alāta-cakrera prāya laguḍa phirāya dekhi’ sarva-loka-citte camatkāra pāya
এইমত নিত্যানন্দ ফিরায় লগুড় । কে বুঝিবে তাঁহা দুঁহার গোপভাব গূঢ় ॥ ২৬ ॥
ei-mata nityānanda phirāya laguḍa ke bujhibe tāṅhā duṅhāra gopa-bhāva gūḍha
প্রতাপরুদ্রের আজ্ঞায় পড়িছা-তুলসী । জগন্নাথের প্রসাদ-বস্ত্র এক লঞা আসি ॥ ২৭ ॥
pratāparudrera ājñāya paḍichā-tulasī jagannāthera prasāda-vastra eka lañā āsi
বহুমূল্য বস্ত্র প্রভু মস্তকে বান্ধিল । আচার্যাদি প্রভুর গণেরে পরাইল ॥ ২৮ ॥
bahu-mūlya vastra prabhu-mastake bāndhila ācāryādi prabhura gaṇere parāila
কানাঞি-খুটিয়া, জগন্নাথ, — দুইজন । আবেশে বিলাইল ঘরে ছিল যত ধন ॥ ২৯ ॥
kānāñi-khuṭiyā, jagannātha, — dui-jana āveśe vilāila ghare chila yata dhana
দেখি’ মহাপ্ৰভু বড় সন্তোষ পাইলা । মাতাপিতা-জ্ঞানে দুঁহে নমস্কার কৈলা ॥ ৩০ ॥
dekhi’ mahāprabhu baḍa santoṣa pāilā mātā-pitā-jñāne duṅhe namaskāra kailā
পরম-আবেশে প্রভু আইলা নিজ-ঘর । এইমত লীলা করে গৌরাঙ্গসুন্দর ॥ ৩১ ॥
parama-āveśe prabhu āilā nija-ghara ei-mata līlā kare gaurāṅga-sundara
বিজয়া-দশমী — লঙ্কা-বিজয়ের দিনে । বানর-সৈন্য কৈলা প্রভু লঞা ভক্তগণে ॥ ৩২ ॥
vijayā-daśamī — laṅkā-vijayera dine vānara-sainya kailā prabhu lañā bhakta-gaṇe
হনুমান্-আবেশে প্রভু বৃক্ষশাখা লঞা । লঙ্কা-গড়ে চড়ি’ ফেলে গড় ভাঙ্গিয়া ॥ ৩৩ ॥
hanumān-āveśe prabhu vṛkṣa-śākhā lañā laṅkā-gaḍe caḍi’ phele gaḍa bhāṅgiyā
‘কাহাঁরে রাব্ণা’ প্রভু কহে ক্রোধাবেশে । ‘জগন্মাতা হরে পাপী, মারিমু সবংশে ॥’ ৩৪ ॥
‘kāhāṅre rāvṇā’ prabhu kahe krodhāveśe ‘jagan-mātā hare pāpī, mārimu savaṁśe’
গোসাঞির আবেশ দেখি’ লোকে চমত্কার । সর্বলোক ‘জয়’ ‘জয়’ বলে বার বার ॥ ৩৫ ॥
gosāñira āveśa dekhi’ loke camatkāra sarva-loka ‘jaya’ ‘jaya’ bale bāra bāra
এইমত রাসযাত্রা, আর দীপাবলী । উত্থান-দ্বাদশীযাত্রা দেখিলা সকলি ॥ ৩৬ ॥
ei-mata rāsa-yātrā, āra dīpāvalī utthāna-dvādaśī yātrā dekhilā sakali
একদিন মহাপ্রভু নিত্যানন্দে লঞা । দুই ভাই যুক্তি কৈল নিভৃতে বসিয়া ॥ ৩৭ ॥
eka-dina mahāprabhu nityānande lañā dui bhāi yukti kaila nibhṛte vasiyā
কিবা যুক্তি কৈল দুঁহে, কেহ নাহি জানে । ফলে অনুমান পাছে কৈল ভক্তগণে ॥ ৩৮ ॥
kibā yukti kaila duṅhe, keha nāhi jāne phale anumāna pāche kaila bhakta-gaṇe
তবে মহাপ্রভু সব ভক্তে বোলাইল । গৌড়দেশে যাহ সবে বিদায় করিল ॥ ৩৯ ॥
tabe mahāprabhu saba bhakte bolāila gauḍa-deśe yāha sabe vidāya karila
সবারে কহিল প্রভু — প্রত্যব্দ আসিয়া । গুণ্ডিচা দেখিয়া যাবে আমারে মিলিয়া ॥ ৪০ ॥
sabāre kahila prabhu — pratyabda āsiyā guṇḍicā dekhiyā yābe āmāre miliyā
আচার্যেরে আজ্ঞা দিল করিয়া সম্মান । ‘আ-চণ্ডাল আদি কৃষ্ণভক্তি দিও দান’ ॥ ৪১ ॥
ācāryere ājñā dila kariyā sammāna ‘ā-caṇḍāla ādi kṛṣṇa-bhakti dio dāna’
নিত্যানন্দে আজ্ঞা দিল, — ‘যাহ গৌড়দেশে । অনর্গল প্রেমভক্তি করিহ প্রকাশে ॥ ৪২ ॥
nityānande ājñā dila, — ‘yāha gauḍa-deśe anargala prema-bhakti kariha prakāśe
রামদাস, গদাধর আদি কত জনে । তোমার সহায় লাগি’ দিলু তোমার সনে ॥ ৪৩ ॥
rāma-dāsa, gadādhara ādi kata jane tomāra sahāya lāgi’ dilu tomāra sane
মধ্যে মধ্যে আমি তোমার নিকট যাইব । অলক্ষিতে রহি’ তোমার নৃত্য দেখিব’ ॥ ৪৪ ॥
madhye madhye āmi tomāra nikaṭa yāiba alakṣite rahi’ tomāra nṛtya dekhiba’
শ্রীবাস-পণ্ডিতে প্রভু করি’ আলিঙ্গন । কণ্ঠে ধরি’ কহে তাঁরে মধুর বচন ॥ ৪৫ ॥
śrīvāsa-paṇḍite prabhu kari’ āliṅgana kaṇṭhe dhari’ kahe tāṅre madhura vacana
তোমার ঘরে কীর্তনে আমি নিত্য নাচিব । তুমি দেখা পাবে, আর কেহ না দেখিব ॥ ৪৬ ॥
tomāra ghare kīrtane āmi nitya nāciba tumi dekhā pābe, āra keha nā dekhiba
এই বস্ত্র মাতাকে দিহ’, এই সব প্রসাদ । দণ্ডবৎ করি’ আমার ক্ষমাইহ অপরাধ ॥ ৪৭ ॥
ei vastra mātāke diha’, ei saba prasāda daṇḍavat kari’ āmāra kṣamāiha aparādha
তাঁর সেবা ছাড়ি’ আমি করিয়াছি সন্ন্যাস । ধর্ম নহে, করি আমি নিজ ধর্ম-নাশ ॥ ৪৮ ॥
tāṅra sevā chāḍi’ āmi kariyāchi sannyāsa dharma nahe, kari āmi nija dharma-nāśa
তাঁর প্রেমবশ আমি, তাঁর সেবা — ধর্ম । তাহা ছাড়ি’ করিয়াছি বাতুলের কর্ম ॥ ৪৯ ॥
tāṅra prema-vaśa āmi, tāṅra sevā — dharma tāhā chāḍi’ kariyāchi vātulera karma
বাতুল বালকের মাতা নাহি লয় দোষ । এই জানি’ মাতা মোরে না করয় রোষ ॥ ৫০ ॥
vātula bālakera mātā nāhi laya doṣa ei jāni’ mātā more nā karaya roṣa
কি কায সন্ন্যাসে মোর, প্রেম নিজ-ধন । যে-কালে সন্ন্যাস কৈলুঁ, ছন্ন হৈল মন ॥ ৫১ ॥
ki kāya sannyāse mora, prema nija-dhana ye-kāle sannyāsa kailuṅ, channa haila mana
নীলাচলে আছোঁ মুঞি তাঁহার আজ্ঞাতে । মধ্যে মধ্যে আসিমু তাঁর চরণ দেখিতে ॥ ৫২ ॥
nīlācale āchoṅ muñi tāṅhāra ājñāte madhye madhye āsimu tāṅra caraṇa dekhite
নিত্য যাই’ দেখি মুঞি তাঁহার চরণে । স্ফূর্তি-জ্ঞানে তেঁহো তাহা সত্য নাহি মানে ॥ ৫৩ ॥
nitya yāi’ dekhi muñi tāṅhāra caraṇe sphūrti-jñāne teṅho tāhā satya nāhi māne
একদিন শাল্যন্ন, ব্যঞ্জন পাঁচ-সাত । শাক, মোচা-ঘণ্ট, ভৃষ্ট-পটোল-নিম্বপাত ॥ ৫৪ ॥ লেম্বু-আদাখণ্ড, দধি, দুগ্ধ, খণ্ড-সার । শালগ্ৰামে সমর্পিলেন বহু উপহার ॥ ৫৫ ॥
eka-dina śāly-anna, vyañjana pāṅca-sāta śāka, mocā-ghaṇṭa, bhṛṣṭa-paṭola-nimba-pāta lembu-ādā-khaṇḍa, dadhi, dugdha, khaṇḍa-sāra śālagrāme samarpilena bahu upahāra
প্রসাদ লঞা কোলে করেন ক্রন্দন । নিমাইর প্রিয় মোর — এসব ব্যঞ্জন ॥ ৫৬ ॥
prasāda lañā kole karena krandana nimāira priya mora — e-saba vyañjana
নিমাঞি নাহিক এথা, কে করে ভোজন । মোর ধ্যানে অশ্রুজলে ভরিল নয়ন ॥ ৫৭ ॥
nimāñi nāhika ethā, ke kare bhojana mora dhyāne aśru-jale bharila nayana
শীঘ্র যাই’ মুঞি সব করিনু ভক্ষণ । শূন্যপাত্র দেখি’ অশ্রু করিয়া মার্জন ॥ ৫৮ ॥
śīghra yāi’ muñi saba karinu bhakṣaṇa śūnya-pātra dekhi’ aśru kariyā mārjana
‘কে অন্ন-ব্যঞ্জন খাইল, শূন্য কেনে পাত ? বালগোপাল কিবা খাইল সব ভাত ? ৫৯ ॥
‘ke anna-vyañjana khāila, śūnya kene pāta? bālagopāla kibā khāila saba bhāta?
কিবা মোর কথায় মনে ভ্রম হঞা গেল ! কিবা কোন জন্তু আসি’ সকল খাইল ? ৬০ ॥
kibā mora kathāya mane bhrama hañā gela! kibā kona jantu āsi’ sakala khāila?
কিবা আমি অন্নপাত্রে ভ্রমে না বাড়িল !’ এত চিন্তি’ পাক-পাত্র যাঞা দেখিল ॥ ৬১ ॥
kibā āmi anna-pātre bhrame nā bāḍila!’ eta cinti’ pāka-pātra yāñā dekhila
অন্নব্যঞ্জনপূর্ণ দেখি’ সকল ভাজনে । দেখিয়া সংশয় হৈল কিছু চমৎকার মনে ॥ ৬২ ॥
anna-vyañjana-pūrṇa dekhi’ sakala bhājane dekhiyā saṁśaya haila kichu camatkāra mane
ঈশানে বোলাঞা পুনঃ স্থান লেপাইল । পুনরপি গোপালকে অন্ন সমর্পিল ॥ ৬৩ ॥
īśāne bolāñā punaḥ sthāna lepāila punarapi gopālake anna samarpila
এইমত যবে করেন উত্তম রন্ধন । মোরে খাওয়াইতে করে উৎকণ্ঠায় রোদন ॥ ৬৪ ॥
ei-mata yabe karena uttama randhana more khāoyāite kare utkaṇṭhāya rodana
তাঁর প্রেমে আনি’ আমায় করায় ভোজনে । অন্তরে মানয়ে সুখ, বাহ্যে নাহি মানে ॥ ৬৫ ॥
tāṅra preme āni’ āmāya karāya bhojane antare mānaye sukha, bāhye nāhi māne
এই বিজয়া-দশমীতে হৈল এই রীতি । তাঁহাকে পুছিয়া তাঁর করাইহ প্ৰতীতি ॥ ৬৬ ॥
ei vijayā-daśamīte haila ei rīti tāṅhāke puchiyā tāṅra karāiha pratīti
এতেক কহিতে প্রভু বিহ্বল হইলা । লোক বিদায় করিতে প্রভু ধৈর্য ধরিলা ॥ ৬৭ ॥
eteka kahite prabhu vihvala ha-ilā loka vidāya karite prabhu dhairya dharilā
রাঘব পণ্ডিতে কহেন বচন সরস । ‘তোমার শুদ্ধ প্রেমে আমি হই’ তোমার বশ ॥ ৬৮ ॥
rāghava paṇḍite kahena vacana sarasa ‘tomāra śuddha preme āmi ha-i’ tomāra vaśa’
ইঁহার কৃষ্ণসেবার কথা শুন, সর্বজন । পরম পবিত্র সেবা অতি সর্বোত্তম ॥ ৬৯ ॥
iṅhāra kṛṣṇa-sevāra kathā śuna, sarva-jana parama-pavitra sevā ati sarvottama
আর দ্রব্য রহু — শুন নারিকেলের কথা । পাঁচ গণ্ডা করি’ নারিকেল বিকায় তথা ॥ ৭০ ॥
āra dravya rahu — śuna nārikelera kathā pāṅca gaṇḍā kari’ nārikela vikāya tathā
বাটিতে কত শত বৃক্ষে লক্ষ লক্ষ ফল । তথাপি শুনেন যথা মিষ্ট নারিকেল ॥ ৭১ ॥
vāṭite kata śata vṛkṣe lakṣa lakṣa phala tathāpi śunena yathā miṣṭa nārikela
এক এক ফলের মূল্য দিয়া চারিচারি পণ । দশক্রোশ হৈতে আনায় করিয়া যতন ॥ ৭২ ॥
eka eka phalera mūlya diyā cāri-cāri paṇa daśa-krośa haite ānāya kariyā yatana
প্রতিদিন পাঁচ-সাত ফল ছোলাঞা । সুশীতল করিতে রাখে জলে ডুবাইঞা ॥ ৭৩ ॥
prati-dina pāṅca-sāta phala cholāñā suśītala karite rākhe jale ḍubāiñā
ভোগের সময় পুনঃ ছুলি’ সংস্করি’ । কৃষ্ণে সমর্পণ করে মুখ ছিদ্র করি’ ॥ ৭৪ ॥
bhogera samaya punaḥ chuli’ saṁskari’ kṛṣṇe samarpaṇa kare mukha chidra kari’
কৃষ্ণ সেই নারিকেল-জল পান করি’ । কভু শূন্য ফল রাখেন, কভু জল ভরি’ ॥ ৭৫ ॥
kṛṣṇa sei nārikela-jala pāna kari’ kabhu śūnya phala rākhena, kabhu jala bhari’
জলশূন্য ফল দেখি’ পণ্ডিত — হরষিত । ফল ভাঙ্গি’ শস্যে করে সৎপাত্র পূরিত ॥ ৭৬ ॥
jala-śūnya phala dekhi’ paṇḍita — haraṣita phala bhāṅgi’ śasye kare sat-pātra pūrita
শস্য সমর্পণ করি’ বাহিরে ধেয়ান । শস্য খাঞা কৃষ্ণ করে শূন্য ভাজন ॥ ৭৭ ॥
śasya samarpaṇa kari’ bāhire dheyāna śasya khāñā kṛṣṇa kare śūnya bhājana
কভু শস্য খাঞা পুনঃ পাত্র ভরে শাঁসে । শ্রদ্ধা বাড়ে পণ্ডিতের, প্রেমসিন্ধু ভাসে ॥ ৭৮ ॥
kabhu śasya khāñā punaḥ pātra bhare śāṁse śraddhā bāḍe paṇḍitera, prema-sindhu bhāse
এক দিন ফল দশ সংস্কার করিয়া । ভোগ লাগাইতে সেবক আইল লঞা ॥ ৭৯ ॥
eka dina phala daśa saṁskāra kariyā bhoga lāgāite sevaka āila lañā
অবসর নাহি হয়, বিলম্ব হইল । ফল-পাত্র-হাতে সেবক দ্বারে ত’ রহিল ॥ ৮০ ॥
avasara nāhi haya, vilamba ha-ila phala-pātra-hāte sevaka dvāre ta’ rahila
দ্বারের উপর ভিতে তেঁহো হাত দিল । সেই হাতে ফল ছুঁইল, পণ্ডিত দেখিল ॥ ৮১ ॥
dvārera upara bhite teṅho hāta dila sei hāte phala chuṅila, paṇḍita dekhila
পণ্ডিত কহে, — দ্বারে লোক করে গতায়াতে । তার পদধূলি উড়ি’ লাগে উপর ভিতে ॥ ৮২ ॥
paṇḍita kahe, — dvāre loka kare gatāyāte tāra pada-dhūli uḍi’ lāge upara bhite
সেই ভিতে হাত দিয়া ফল পরশিলা । কৃষ্ণ-যোগ্য নহে, ফল অপবিত্র হৈলা ॥ ৮৩ ॥
sei bhite hāta diyā phala paraśilā kṛṣṇa-yogya nahe, phala apavitra hailā
এত বলি’ ফল ফেলে প্রাচীর লঙ্ঘিয়া । ঐছে পবিত্র প্রেম-সেবা জগৎ জিনিয়া ॥ ৮৪ ॥
eta bali’ phala phele prācīra laṅghiyā aiche pavitra prema-sevā jagat jiniyā
তবে আর নারিকেল সংস্কার করাইল । পরম পবিত্র করি’ ভোগ লাগাইল ॥ ৮৫ ॥
tabe āra nārikela saṁskāra karāila parama pavitra kari’ bhoga lāgāila
এইমত কলা, আম্র, নারঙ্গ, কাঁঠাল । যাহা যাহা দূর-গ্রামে শুনিয়াছে ভাল ॥ ৮৬ ॥
ei-mata kalā, āmra, nāraṅga, kāṅṭhāla yāhā yāhā dūra-grāme śuniyāche bhāla
বহুমূল্য দিয়া আনি’ করিয়া যতন । পবিত্র সংস্কার করি’ করে নিবেদন ॥ ৮৭ ॥
bahu-mūlya diyā āni’ kariyā yatana pavitra saṁskāra kari’ kare nivedana
এই মত ব্যঞ্জনের শাক, মূল, ফল । এত মত চিড়া, হুড়ুম, সন্দেশ সকল ॥ ৮৮ ॥
ei mata vyañjanera śāka, mūla, phala ei mata ciḍā, huḍuma, sandeśa sakala
এইমত পিঠা-পানা, ক্ষীর-ওদন । পরম পবিত্র, আর করে সর্বোত্তম ॥ ৮৯ ॥
ei-mata piṭhā-pānā, kṣīra-odana parama pavitra, āra kare sarvottama
কাশম্দি, আচার আদি অনেক প্রকার । গন্ধ, বস্ত্র, অলঙ্কার, সর্ব দ্রব্য-সার ॥ ৯০ ॥
kāśamdi, ācāra ādi aneka prakāra gandha, vastra, alaṅkāra, sarva dravya-sāra
এইমত প্রেমের সেবা করে অনুপম । যাহা দেখি’ সর্বলোকের জুড়ায় নয়ন ॥ ৯১ ॥
ei-mata premera sevā kare anupama yāhā dekhi’ sarva-lokera juḍāya nayana
এত বলি’ রাঘবেরে কৈল আলিঙ্গনে । এইমত সম্মানিল সর্ব ভক্তগণে ॥ ৯২ ॥
eta bali’ rāghavere kaila āliṅgane ei-mata sammānila sarva bhakta-gaṇe
শিবানন্দ সেনে কহে করিয়া সম্মান । বাসুদেব-দত্তের তুমি করিহ সমাধান ॥ ৯৩ ॥
śivānanda sene kahe kariyā sammāna vāsudeva-dattera tumi kariha samādhāna
পরম উদার ইঁহো, যে দিন যে আইসে । সেই দিনে ব্যয় করে, নাহি রাখে শেষে ॥ ৯৪ ॥
parama udāra iṅho, ye dina ye āise sei dine vyaya kare, nāhi rākhe śeṣe
‘গৃহস্থ’ হয়েন ইঁহো, চাহিয়ে সঞ্চয় । সঞ্চয় না কৈলে কুটুম্ব-ভরণ নাহি হয় ॥ ৯৫ ॥
‘gṛhastha’ hayena iṅho, cāhiye sañcaya sañcaya nā kaile kuṭumba-bharaṇa nāhi haya
ইহার ঘরের আয়-ব্যয় সব — তোমার স্থানে । ‘সরখেল’ হঞা তুমি করিহ সমাধানে ॥ ৯৬ ॥
ihāra gharera āya-vyaya saba — tomāra sthāne ‘sara khela’ hañā tumi kariha samādhāne
প্রতিবর্ষে আমার সব ভক্তগণ লঞা । গুণ্ডিচায় আসিবে সবায় পালন করিয়া ॥ ৯৭ ॥
prati-varṣe āmāra saba bhakta-gaṇa lañā guṇḍicāya āsibe sabāya pālana kariyā
কুলীনগ্ৰামীরে কহে সম্মান করিয়া । প্রত্যব্দ আসিবে যাত্রায় পট্টডোরী লঞা ॥ ৯৮ ॥
kulīna-grāmīre kahe sammāna kariyā pratyabda āsibe yātrāya paṭṭa-ḍorī lañā
গুণরাজ-খাঁন কৈল শ্রীকৃষ্ণবিজয় । তাহাঁ একবাক্য তাঁর আছে প্রেমময় ॥ ৯৯ ॥
guṇarāja-khāṅna kaila śrī-kṛṣṇa-vijaya tāhāṅ eka-vākya tāṅra āche premamaya
“নন্দনন্দন কৃষ্ণ — মোর প্রাণনাথ” । এই বাক্যে বিকাইনু তাঁর বংশের হাত ॥ ১০০ ॥
“nandanandana kṛṣṇa — mora prāṇa-nātha” ei vākye vikāinu tāṅra vaṁśera hāta
তোমার কি কথা, তোমার গ্রামের কুক্কুর । সেহ মোর প্রিয়, অন্যজন রহু দূর ॥ ১০১ ॥
tomāra ki kathā, tomāra grāmera kukkura sei mora priya, anya-jana rahu dūra
তবে রামানন্দ, আর সত্যরাজ খাঁন । প্রভুর চরণে কিছু কৈল নিবেদন ॥ ১০২ ॥
tabe rāmānanda, āra satyarāja khāṅna prabhura caraṇe kichu kaila nivedana
গৃহস্থ বিষয়ী আমি, কি মোর সাধনে । শ্রীমুখে আজ্ঞা কর প্রভু — নিবেদি চরণে ॥ ১০৩ ॥
gṛhastha viṣayī āmi, ki mora sādhane śrī-mukhe ājñā kara prabhu — nivedi caraṇe
প্রভু কহেন, — ‘কৃষ্ণসেবা’, ‘বৈষ্ণব-সেবন’ । ‘নিরন্তর কর কৃষ্ণনাম-সংকীর্তন’ ॥ ১০৪ ॥
prabhu kahena, — ‘kṛṣṇa-sevā’, ‘vaiṣṇava-sevana’ ‘nirantara kara kṛṣṇa-nāma-saṅkīrtana’
সত্যরাজ বলে, — বৈষ্ণব চিনিব কেমনে ? কে বৈষ্ণব, কহ তাঁর সামান্য লক্ষণে ॥ ১০৫ ॥
satyarāja bale, — vaiṣṇava ciniba kemane? ke vaiṣṇava, kaha tāṅra sāmānya lakṣaṇe
প্রভু কহে, — “যাঁর মুখে শুনি একবার । কৃষ্ণনাম, সেই পূজ্য, — শ্রেষ্ঠ সবাকার ॥” ১০৬ ॥
prabhu kahe, — “yāṅra mukhe śuni eka-bāra kṛṣṇa-nāma, sei pūjya, — śreṣṭha sabākāra”
“এক কৃষ্ণনামে করে সর্ব-পাপ ক্ষয় । নববিধা ভক্তি পূর্ণ নাম হৈতে হয় ॥ ১০৭ ॥
“eka kṛṣṇa-nāme kare sarva-pāpa kṣaya nava-vidhā bhakti pūrṇa nāma haite haya
দীক্ষা-পুরশ্চর্যা-বিধি অপেক্ষা না করে । জিহ্বা-স্পর্শে আ-চণ্ডাল সবারে উদ্ধারে ॥ ১০৮ ॥
dīkṣā-puraścaryā-vidhi apekṣā nā kare jihvā-sparśe ā-caṇḍāla sabāre uddhāre
অনুষঙ্গ-ফলে করে সংসারের ক্ষয় । চিত্ত আকর্ষিয়া করায় কৃষ্ণে প্রেমোদয় ॥ ১০৯ ॥
anuṣaṅga-phale kare saṁsārera kṣaya citta ākarṣiyā karāya kṛṣṇe premodaya
আকৃষ্টিঃ কৃতচেতসাং সুমনসামুচ্চাটনং চাংহসা- মাচণ্ডালমমূকলোকসুলভো বশ্যশ্চ মুক্তিশ্রিয়ঃ । নো দীক্ষাং ন চ সৎক্রিয়াং ন চ পুরশ্চর্যাং মনাগীক্ষতে মন্ত্রোঽয়ং রসনাস্পৃগেব ফলতি শ্রীকৃষ্ণ-নামাত্মকঃ ॥ ১১০ ॥
ākṛṣṭiḥ kṛta-cetasāṁ su-manasām uccāṭanaṁ cāṁhasām ācaṇḍālam amūka-loka-sulabho vaśyaś ca mukti-śriyaḥ no dīkṣāṁ na ca sat-kriyāṁ na ca puraścaryāṁ manāg īkṣate mantro ’yaṁ rasanā-spṛg eva phalati śrī-kṛṣṇa-nāmātmakaḥ
“অতএব যাঁর মুখে এক কৃষ্ণনাম । সেই ত’ বৈষ্ণব, করিহ তাঁহার সম্মান ॥” ১১১ ॥
“ataeva yāṅra mukhe eka kṛṣṇa-nāma sei ta’ vaiṣṇava, kariha tāṅhāra sammāna”
খণ্ডের মুকুন্দদাস, শ্রীরঘুনন্দন । শ্রীনরহরি, — এই মুখ্য তিন জন ॥ ১১২ ॥
khaṇḍera mukunda-dāsa, śrī-raghunandana śrī-narahari, — ei mukhya tina jana
মুকুন্দ দাসেরে পুছে শচীর নন্দন । ‘তুমি — পিতা, পুত্র তোমার — শ্রীরঘুনন্দন ? ১১৩ ॥
mukunda dāsere puche śacīra nandana ‘tumi — pitā, putra tomāra — śrī-raghunandana?
কিবা রঘুনন্দন — পিতা, তুমি — তার তনয় ? নিশ্চয় করিয়া কহ, যাউক সংশয় ॥’ ১১৪ ॥
kibā raghunandana — pitā, tumi — tāra tanaya? niścaya kariyā kaha, yāuka saṁśaya’
মুকুন্দ কহে, — রঘুনন্দন মোর ‘পিতা’ হয় । আমি তার ‘পুত্র’, — এই আমার নিশ্চয় ॥ ১১৫ ॥
mukunda kahe, — raghunandana mora ‘pitā’ haya āmi tāra ‘putra’, — ei āmāra niścaya
আমা সবার কৃষ্ণভক্তি রঘুনন্দন হৈতে । অতএব পিতা — রঘুনন্দন আমার নিশ্চিতে ॥ ১১৬ ॥
āmā sabāra kṛṣṇa-bhakti raghunandana haite ataeva pitā — raghunandana āmāra niścite
শুনি’ হর্ষে কহে প্রভু — “কহিলে নিশ্চয় । যাঁহা হৈতে কৃষ্ণভক্তি সেই গুরু হয়” ॥ ১১৭ ॥
śuni’ harṣe kahe prabhu — “kahile niścaya yāṅhā haite kṛṣṇa-bhakti sei guru haya”
ভক্তের মহিমা প্রভু কহিতে পায় সুখ । ভক্তের মহিমা কহিতে হয় পঞ্চমুখ ॥ ১১৮ ॥
bhaktera mahimā prabhu kahite pāya sukha bhaktera mahimā kahite haya pañca-mukha
ভক্তগণে কহে, — শুন মুকুন্দের প্রেম । নিগূঢ় নির্মল প্রেম, যেন দগ্ধ হেম ॥ ১১৯ ॥
bhakta-gaṇe kahe, — śuna mukundera prema nigūḍha nirmala prema, yena dagdha hema
বাহ্যে রাজবৈদ্য ইঁহো করে রাজ-সেবা । অন্তরে কৃষ্ণ-প্রেম ইঁহার জানিবেক কেবা ॥ ১২০ ॥
bāhye rāja-vaidya iṅho kare rāja-sevā antare kṛṣṇa-prema iṅhāra jānibeka kebā
এক দিন ম্লেচ্ছ-রাজার উচ্চ-টুঙ্গিতে । চিকিৎসার বাত্ কহে তাঁহার অগ্রেতে ॥ ১২১ ॥
eka dina mleccha-rājāra ucca-ṭuṅgite cikitsāra bāt kahe tāṅhāra agrete
হেনকালে এক ময়ূর-পুচ্ছের আড়ানী । রাজ-শিরোপরি ধরে এক সেবক আনি’ ॥ ১২২ ॥
hena-kāle eka mayūra-pucchera āḍānī rāja-śiropari dhare eka sevaka āni’
শিখিপিচ্ছ দেখি’ মুকুন্দ প্রেমাবিষ্ট হৈলা । অতি-উচ্চ টুঙ্গি হৈতে ভূমিতে পড়িলা ॥ ১২৩ ॥
śikhi-piccha dekhi’ mukunda premāviṣṭa hailā ati-ucca ṭuṅgi haite bhūmite paḍilā
রাজার জ্ঞান, — রাজ-বৈদ্যের হইল মরণ । আপনে নামিয়া তবে করাইল চেতন ॥ ১২৪ ॥
rājāra jñāna, — rāja-vaidyera ha-ila maraṇa āpane nāmiyā tabe karāila cetana
রাজা বলে — ব্যথা তুমি পাইলে কোন ঠাঞি ? মুকুন্দ কহে, — অতিবড় ব্যথা পাই নাই ॥ ১২৫ ॥
rājā bale — vyathā tumi pāile kona ṭhāñi? mukunda kahe, — ati-baḍa vyathā pāi nāi
রাজা কহে, — মুকুন্দ, তুমি পড়িলা কি লাগি’ ? মুকুন্দ কহে, রাজা, মোর ব্যাধি আছে মৃগী ॥ ১২৬ ॥
rājā kahe, — mukunda, tumi paḍilā ki lāgi’? mukunda kahe, rājā, mora vyādhi āche mṛgī
মহাবিদগ্ধ রাজা, সেই সব জানে । মুকুন্দের হৈল তাঁর ‘মহাসিদ্ধ’-জ্ঞানে ॥ ১২৭ ॥
mahā-vidagdha rājā, sei saba jāne mukundere haila tāṅra ‘mahā-siddha’-jñāne
রঘুনন্দন সেবা করে কৃষ্ণের মন্দিরে । দ্বারে পুষ্করিণী, তার ঘাটের উপরে ॥ ১২৮ ॥ কদম্বের এক বৃক্ষে ফুটে বারমাসে । নিত্য দুই ফুল হয় কৃষ্ণ-অবতংসে ॥ ১২৯ ॥
raghunandana sevā kare kṛṣṇera mandire dvāre puṣkariṇī, tāra ghāṭera upare kadambera eka vṛkṣe phuṭe bāra-māse nitya dui phula haya kṛṣṇa-avataṁse
মুকুন্দেরে কহে পুনঃ মধুর বচন । ‘তোমার কার্য — ধর্মে ধন-উপার্জন ॥ ১৩০ ॥
mukundere kahe punaḥ madhura vacana ‘tomāra kārya — dharme dhana-upārjana
রঘুনন্দনের কার্য — কৃষ্ণের সেবন । কৃষ্ণ-সেবা বিনা ইঁহার অন্য নাহি মন ॥ ১৩১ ॥
raghunandanera kārya — kṛṣṇera sevana kṛṣṇa-sevā vinā iṅhāra anya nāhi mana
নরহরি রহু আমার ভক্তগণ-সনে । এই তিন কার্য সদা করহ তিন জনে ॥’ ১৩২ ॥
narahari rahu āmāra bhakta-gaṇa-sane, ei tina kārya sadā karaha tina jane’
সার্বভৌম, বিদ্যাবাচস্পতি, — দুই ভাই । দুইজনে কৃপা করি’ কহেন গোসাঞি ॥ ১৩৩ ॥
sārvabhauma, vidyā-vācaspati, — dui bhāi dui-jane kṛpā kari’ kahena gosāñi
‘দারু’-‘জল’-রূপে কৃষ্ণ প্রকট সম্প্রতি । ‘দরশন’-স্নানে’ করে জীবের মুকতি ॥ ১৩৪ ॥
‘dāru’-jala’-rūpe kṛṣṇa prakaṭa samprati ‘daraśana’-‘snāne’ kare jīvera mukati
‘দারুব্রহ্ম’-রূপে — সাক্ষাৎ শ্ৰীপুরুষোত্তম । ভাগীরথী হন সাক্ষাৎ ‘জলব্রহ্ম’-সম ॥ ১৩৫ ॥
‘dāru-brahma’-rūpe — sākṣāt śrī-puruṣottama bhāgīrathī hana sākṣāt ‘jala-brahma’-sama
সার্বভৌম, কর ‘দারুব্রহ্ম’-আরাধন । বাচস্পতি, কর জলব্রহ্মের সেবন ॥ ১৩৬ ॥
sārvabhauma, kara ‘dāru-brahma’-ārādhana vācaspati, kara jala-brahmera sevana
মুরারি-গুপ্তেরে প্রভু করি’ আলিঙ্গন । তাঁর ভক্তিনিষ্ঠা কহেন, শুনে ভক্তগণ ॥ ১৩৭ ॥
murāri-guptere prabhu kari’ āliṅgana tāṅra bhakti-niṣṭhā kahena, śune bhakta-gaṇa
পূর্বে আমি ইঁহারে লোভাইল বার বার । পরম মধুর, গুপ্ত, ব্রজেন্দ্রকুমার ॥ ১৩৮ ॥
pūrve āmi iṅhāre lobhāila bāra bāra parama madhura, gupta, vrajendra-kumāra
স্বয়ং ভগবান্ কৃষ্ণ — সর্বাংশী, সর্বাশ্রয় । বিশুদ্ধ-নির্মল-প্রেম, সর্বরসময় ॥ ১৩৯ ॥
svayaṁ bhagavān kṛṣṇa — sarvāṁśī, sarvāśraya viśuddha-nirmala-prema, sarva-rasamaya
সকল-সদ্গুণ-বৃন্দ-রত্ন-রত্নাকর । বিদগ্ধ, চতুর, ধীর, রসিক-শেখর ॥ ১৪০ ॥
sakala-sadguṇa-vṛnda-ratna-ratnākara vidagdha, catura, dhīra, rasika-śekhara
মধুর-চরিত্র কৃষ্ণের মধুর-বিলাস । চাতুর্য-বৈদগ্ধ্য করে যাঁর লীলারস ॥ ১৪১ ॥
madhura-caritra kṛṣṇera madhura-vilāsa cāturya-vaidagdhya kare yāṅra līlā-rasa
সেই কৃষ্ণ ভজ তুমি, হও কৃষ্ণাশ্রয় । কৃষ্ণ বিনা অন্য-উপাসনা মনে নাহি লয় ॥ ১৪২ ॥
sei kṛṣṇa bhaja tumi, hao kṛṣṇāśraya kṛṣṇa vinā anya-upāsanā mane nāhi laya
এইমত বার বার শুনিয়া বচন । আমার গৌরবে কিছু ফিরি’ গেল মন ॥ ১৪৩ ॥
ei-mata bāra bāra śuniyā vacana āmāra gaurave kichu phiri’ gela mana
আমারে কহেন, — আমি তোমার কিঙ্কর । তোমার আজ্ঞাকারী আমি নহি স্বতন্তর ॥ ১৪৪ ॥
āmāre kahena, — āmi tomāra kiṅkara tomāra ājñākārī āmi nāhi svatantara
এত বলি’ ঘরে গেল, চিন্তি’ রাত্রিকালে । রঘুনাথ-ত্যাগ-চিন্তায় হইল বিকলে ॥ ১৪৫ ॥
eta bali’ ghare gela, cinti’ rātri-kāle raghunātha-tyāga-cintāya ha-ila vikale
কেমনে ছাড়িব রঘুনাথের চরণ । আজি রাত্র্যে প্রভু মোর করাহ মরণ ॥ ১৪৬ ॥
kemane chāḍiba raghunāthera caraṇa āji rātrye prabhu mora karāha maraṇa
এই মত সর্ব-রাত্রি করেন ক্রন্দন । মনে সোয়াস্তি নাহি, রাত্রি কৈল জাগরণ ॥ ১৪৭ ॥
ei mata sarva-rātri karena krandana mane soyāsti nāhi, rātri kaila jāgaraṇa
প্রাতঃকালে আসি’ মোর ধরিল চরণ । কান্দিতে কান্দিতে কিছু করে নিবেদন ॥ ১৪৮ ॥
prātaḥ-kāle āsi’ mora dharila caraṇa kāndite kāndite kichu kare nivedana
রঘুনাথের পায় মুঞি বেচিয়াছোঁ মাথা । কাঢ়িতে না পারি মাথা, মনে পাই ব্যথা ॥ ১৪৯ ॥
raghunāthera pāya muñi veciyāchoṅ māthā kāḍhite nā pāri māthā, mane pāi vyathā
শ্রীরঘুনাথ-চরণ ছাড়ান না যায় । তব আজ্ঞা-ভঙ্গ হয়, কি করোঁ উপায় ॥ ১৫০ ॥
śrī-raghunātha-caraṇa chāḍāna nā yāya tava ājñā-bhaṅga haya, ki karoṅ upāya
তাতে মোরে এই কৃপা কর, দয়াময় । তোমার আগে মৃত্যু হউক, যাউক সংশয় ॥ ১৫১ ॥
tāte more ei kṛpā kara, dayāmaya tomāra āge mṛtyu ha-uka, yāuka saṁśaya
এত শুনি’ আমি বড় মনে সুখ পাইলুঁ । ইঁহারে উঠাঞা তবে আলিঙ্গন কৈলুঁ ॥ ১৫২ ॥
eta śuni’ āmi baḍa mane sukha pāiluṅ iṅhāre uṭhāñā tabe āliṅgana kailuṅ
সাধু সাধু, গুপ্ত, তোমার সুদৃঢ় ভজন । আমার বচনেহ তোমার না টলিল মন ॥ ১৫৩ ॥
sādhu sādhu, gupta, tomāra sudṛḍha bhajana āmāra vacaneha tomāra nā ṭalila mana
এইমত সেবকের প্রীতি চাহি প্রভু-পায় । প্রভু ছাড়াইলেহ, পদ ছাড়ান না যায় ॥ ১৫৪ ॥
ei-mata sevakera prīti cāhi prabhu-pāya prabhu chāḍāileha, pada chāḍāna nā yāya
এইমত তোমার নিষ্ঠা জানিবার তরে । তোমারে আগ্রহ আমি কৈলুঁ বারে বারে ॥ ১৫৫ ॥
ei-mata tomāra niṣṭhā jānibāra tare tomāre āgraha āmi kailuṅ bāre bāre
সাক্ষাৎ হনুমান্ তুমি শ্ৰীরাম-কিঙ্কর । তুমি কেনে ছাড়িবে তাঁর চরণ-কমল ॥ ১৫৬ ॥
sākṣāt hanumān tumi śrī-rāma-kiṅkara tumi kene chāḍibe tāṅra caraṇa-kamala
সেই মুরারি-গুপ্ত এই — মোর প্রাণ সম । ইঁহার দৈন্য শুনি’ মোর ফাটয়ে জীবন ॥ ১৫৭ ॥
sei murāri-gupta ei — mora prāṇa sama iṅhāra dainya śuni’ mora phāṭaye jīvana
তবে বাসুদেবে প্রভু করি’ আলিঙ্গন । তাঁর গুণ কহে হঞা সহস্র-বদন ॥ ১৫৮ ॥
tabe vāsudeve prabhu kari’ āliṅgana tāṅra guṇa kahe hañā sahasra-vadana
নিজ-গুণ শুনি’ দত্ত মনে লজ্জা পাঞা । নিবেদন করে প্রভুর চরণে ধরিয়া ॥ ১৫৯ ॥
nija-guṇa śuni’ datta mane lajjā pāñā nivedana kare prabhura caraṇe dhariyā
জগৎ তারিতে প্রভু তোমার অবতার । মোর নিবেদন এক করহ অঙ্গীকার ॥ ১৬০ ॥
jagat tārite prabhu tomāra avatāra mora nivedana eka karaha aṅgīkāra
করিতে সমর্থ তুমি হও, দয়াময় । তুমি মন কর, তবে আনায়াসে হয় ॥ ১৬১ ॥
karite samartha tumi hao, dayāmaya tumi mana kara, tabe anāyāse haya
জীবের দুঃখ দেখি’ মোর হৃদয় বিদরে । সর্বজীবের পাপ প্রভু দেহ’ মোর শিরে ॥ ১৬২ ॥
jīvera duḥkha dekhi’ mora hṛdaya bidare sarva-jīvera pāpa prabhu deha’ mora śire
জীবের পাপ লঞা মুঞি করোঁ নরক ভোগ । সকল জীবের, প্রভু, ঘুচাহ ভবরোগ ॥ ১৬৩ ॥
jīvera pāpa lañā muñi karoṅ naraka bhoga sakala jīvera, prabhu, ghucāha bhava-roga
এত শুনি’ মহাপ্রভুর চিত্ত দ্রবিলা । অশ্রু-কম্প-স্বরভঙ্গে কহিতে লাগিলা ॥ ১৬৪ ॥
eta śuni’ mahāprabhura citta dravilā aśru-kampa-svarabhaṅge kahite lāgilā
“তোমার বিচিত্র নহে, তুমি — সাক্ষাৎ প্ৰহ্লাদ । তোমার উপরে কৃষ্ণের সম্পূর্ণ প্রসাদ ॥ ১৬৫ ॥
“tomāra vicitra nahe, tumi — sākṣāt prahlāda tomāra upare kṛṣṇera sampūrṇa prasāda
কৃষ্ণ সেই সত্য করে, যেই মাগে ভৃত্য । ভৃত্য-বাঞ্ছা-পূর্তি বিনু নাহি অন্য কৃত্য ॥ ১৬৬ ॥
kṛṣṇa sei satya kare, yei māge bhṛtya bhṛtya-vāñchā-pūrti vinu nāhi anya kṛtya
ব্রহ্মাণ্ড জীবের তুমি বাঞ্ছিলে নিস্তার । বিনা পাপ-ভোগে হবে সবার উদ্ধার ॥ ১৬৭ ॥
brahmāṇḍa jīvera tumi vāñchile nistāra vinā pāpa-bhoge habe sabāra uddhāra
অসমর্থ নহে কৃষ্ণ, ধরে সর্ব বল । তোমাকে বা কেনে ভুঞ্জাইবে পাপ-ফল? ॥ ১৬৮ ॥
asamartha nahe kṛṣṇa, dhare sarva bala tomāke vā kene bhuñjāibe pāpa-phala?
তুমি যাঁর হিত বাঞ্ছ’, সে হৈল ‘বৈষ্ণব’ । বৈষ্ণবের পাপ কৃষ্ণ দূর করে সব ॥ ১৬৯ ॥
tumi yāṅra hita vāñcha’, se haila ‘vaiṣṇava’ vaiṣṇavera pāpa kṛṣṇa dūra kare saba
যস্ত্বিন্দ্রগোপমথবেন্দ্রমহো স্বকর্ম- বন্ধানুরূপফলভাজনমাতনোতি । কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তিভাজাং গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি ॥ ১৭০ ॥
yas tv indra-gopam atha vendram aho sva-karma- bandhānurūpa-phala-bhājanam ātanoti karmāṇi nirdahati kintu ca bhakti-bhājāṁ govindam ādi-puruṣaṁ tam ahaṁ bhajāmi
তোমার ইচ্ছা-মাত্রে হবে ব্রহ্মাণ্ড-মোচন । সর্ব মুক্ত করিতে কৃষ্ণের নাহি কিছু শ্রম ॥ ১৭১ ॥
tomāra icchā-mātre habe brahmāṇḍa-mocana sarva mukta karite kṛṣṇera nāhi kichu śrama
এক উড়ুম্বর বৃক্ষে লাগে কোটি-ফলে । কোটি যে ব্রহ্মাণ্ড ভাসে বিরজার জলে ॥ ১৭২ ॥
eka uḍumbara vṛkṣe lāge koṭi-phale koṭi ye brahmāṇḍa bhāse virajāra jale
তার এক ফল পড়ি’ যদি নষ্ট হয় । তথাপি বৃক্ষ নাহি জানে নিজ-অপচয় ॥ ১৭৩ ॥
tāra eka phala paḍi’ yadi naṣṭa haya tathāpi vṛkṣa nāhi jāne nija-apacaya
তৈছে এক ব্রহ্মাণ্ড যদি মুক্ত হয় । তবু অল্প-হানি কৃষ্ণের মনে নাহি লয় ॥ ১৭৪ ॥
taiche eka brahmāṇḍa yadi mukta haya tabu alpa-hāni kṛṣṇera mane nāhi laya
অনন্ত ঐশ্বর্য কৃষ্ণের বৈকুণ্ঠাদি-ধাম । তার গড়খাই — কারণাব্ধি যার নাম ॥ ১৭৫ ॥
ananta aiśvarya kṛṣṇera vaikuṇṭhādi-dhāma tāra gaḍa-khāi — kāraṇābdhi yāra nāma
তাতে ভাসে মায়া লঞা অনন্ত ব্ৰহ্মাণ্ড । গড়খাইতে ভাসে যেন রাই-পূর্ণ ভাণ্ড ॥ ১৭৬ ॥
tāte bhāse māyā lañā ananta brahmāṇḍa gaḍa-khāite bhāse yena rāi-pūrṇa bhāṇḍa
তার এক রাই-নাশে হানি নাহি মানি । ঐছে এক অণ্ড-নাশে কৃষ্ণের নাহি হানি ॥ ১৭৭ ॥
tāra eka rāi-nāśe hāni nāhi māni aiche eka aṇḍa-nāśe kṛṣṇera nāhi hāni
সব ব্ৰহ্মাণ্ড সহ যদি ‘মায়া’র হয় ক্ষয় । তথাপি না মানে কৃষ্ণ কিছু অপচয় ॥ ১৭৮ ॥
saba brahmāṇḍa saha yadi ‘māyā’ra haya kṣaya tathāpi nā māne kṛṣṇa kichu apacaya
কোটি-কামধেনু-পতির ছাগী যৈছে মরে । ষড়ৈশ্বর্যপতি কৃষ্ণের মায়া কিবা করে ? ১৭৯ ॥
koṭi-kāmadhenu-patira chāgī yaiche mare ṣaḍ-aiśvarya-pati kṛṣṇera māyā kibā kare?
জয় জয় জহ্যজামজিত দোষগৃভীতগুণাং ত্বমসি যদাত্মনা সমবরুদ্ধসমস্তভগঃ । অগজগদোকসামখিলশক্ত্যববোধক তে ক্বচিদজয়াত্মনা চ চরতোঽনুচরেন্নিগমঃ ॥” ১৮০ ॥
jaya jaya jahy ajām ajita doṣa-gṛbhīta-guṇāṁ tvam asi yad ātmanā samavaruddha-samasta-bhagaḥ aga-jagad-okasām akhila-śakty-avabodhaka te kvacid ajayātmanā ca carato ’nucaren nigamaḥ”
এই মত সর্বভক্তের কহি’ সব গুণ । সবারে বিদায় দিল করি’ আলিঙ্গন ॥ ১৮১ ॥
ei mata sarva-bhaktera kahi’ saba guṇa sabāre vidāya dila kari’ āliṅgana
প্রভুর বিচ্ছেদে ভক্ত করেন রোদন । ভক্তের বিচ্ছেদে প্রভুর বিষণ্ণ হৈল মন ॥ ১৮২ ॥
prabhura vicchede bhakta karena rodana bhaktera vicchede prabhura viṣaṇṇa haila mana
গদাধর-পণ্ডিত রহিলা প্রভুর পাশে । যমেশ্বরে প্রভু যাঁরে করাইলা আবাসে ॥ ১৮৩ ॥
gadādhara-paṇḍita rahilā prabhura pāśe yameśvare prabhu yāṅre karāilā āvāse
পুরী-গোসাঞি, জগদানন্দ, স্বরূপ-দামোদর । দামোদর-পণ্ডিত, আর গোবিন্দ, কাশীশ্বর ॥ ১৮৪ ॥ এইসব-সঙ্গে প্রভু বৈসে নীলাচলে । জগন্নাথ-দরশন নিত্য করে প্রাতঃকালে ॥ ১৮৫ ॥
purī-gosāñi, jagadānanda, svarūpa-dāmodara dāmodara-paṇḍita, āra govinda, kāśīśvara ei-saba-saṅge prabhu vaise nīlācale jagannātha-daraśana nitya kare prātaḥ-kāle
প্রভু-পাশ আসি’ সার্বভৌম এক দিন । যোড়হাত করি’ কিছু কৈল নিবেদন ॥ ১৮৬ ॥
prabhu-pāśa āsi’ sārvabhauma eka dina yoḍa-hāta kari’ kichu kaila nivedana
এবে সব বৈষ্ণব গৌড়দেশে চলি’ গেল । এবে প্রভুর নিমন্ত্রণে অবসর হৈল ॥ ১৮৭ ॥
ebe saba vaiṣṇava gauḍa-deśe cali’ gela ebe prabhura nimantraṇe avasara haila
এবে মোর ঘরে ভিক্ষা করহ ‘মাস’ ভরি’ । প্রভু কহে, — ধর্ম নহে, করিতে না পারি ॥ ১৮৮ ॥
ebe mora ghare bhikṣā karaha ‘māsa’ bhari’ prabhu kahe, — dharma nahe, karite nā pāri
সার্বভৌম কহে, — ভিক্ষা করহ বিশ দিন । প্রভু কহে, — এহ নহে যতিধর্ম-চিহ্ন ॥ ১৮৯ ॥
sārvabhauma kahe, — bhikṣā karaha biśa dina prabhu kahe, — eha nahe yati-dharma-cihna
সার্বভৌম কহে পুনঃ, — দিন ‘পঞ্চদশ’ । প্রভু কহে, — তোমার ভিক্ষা ‘এক’ দিবস ॥ ১৯০ ॥
sārvabhauma kahe punaḥ, — dina ‘pañca-daśa’ prabhu kahe, — tomāra bhikṣā ‘eka’ divasa
তবে সার্বভৌম প্রভুর চরণে ধরিয়া । ‘দশদিন ভিক্ষা কর’ কহে বিনতি করিয়া ॥ ১৯১ ॥
tabe sārvabhauma prabhura caraṇe dhariyā ‘daśa-dina bhikṣā kara’ kahe vinati kariyā
প্রভু ক্রমে ক্রমে পাঁচ-দিন ঘাটাইল । পাঁচ-দিন তাঁর ভিক্ষা নিয়ম করিল ॥ ১৯২ ॥
prabhu krame krame pāṅca-dina ghāṭāila pāṅca-dina tāṅra bhikṣā niyama karila
তবে সার্বভৌম করে আর নিবেদন । তোমার সঙ্গে সন্ন্যাসী আছে দশজন ॥ ১৯৩ ॥
tabe sārvabhauma kare āra nivedana tomāra saṅge sannyāsī āche daśa-jana
পুরী-গোসাঞির ভিক্ষা পাঁচদিন মোর ঘরে । পূর্বে আমি কহিয়াছোঁ তোমার গোচরে ॥ ১৯৪ ॥
purī-gosāñira bhikṣā pāṅca-dina mora ghare pūrve āmi kahiyāchoṅ tomāra gocare
দামোদর-স্বরূপ, এই বান্ধব আমার । কভু তোমার সঙ্গে যাবে, কভু একেশ্বর ॥ ১৯৫ ॥
dāmodara-svarūpa, — ei bāndhava āmāra kabhu tomāra saṅge yābe, kabhu ekeśvara
আর অষ্ট সন্ন্যাসীর ভিক্ষা দুই দুই দিবসে । এক একদিন, এক এক জনে পূর্ণ হইল মাসে ॥ ১৯৬ ॥
āra aṣṭa sannyāsīra bhikṣā dui dui divase eka eka-dina, eka eka jane pūrṇa ha-ila māse
বহুত সন্ন্যাসী যদি আইসে এক ঠাঞি । সম্মান করিতে নারি, অপরাধ পাই ॥ ১৯৭ ॥
bahuta sannyāsī yadi āise eka ṭhāñi sammāna karite nāri, aparādha pāi
তুমিহ নিজ-ছায়ে আসিবে মোর ঘর । কভু সঙ্গে আসিবেন স্বরূপ-দামোদর ॥ ১৯৮ ॥
tumiha nija-chāye āsibe mora ghara kabhu saṅge āsibena svarūpa-dāmodara
প্রভুর ইঙ্গিত পাঞা আনন্দিত মন । সেই দিন মহাপ্রভুর কৈল নিমন্ত্রণ ॥ ১৯৯ ॥
prabhura iṅgita pāñā ānandita mana sei dina mahāprabhura kaila nimantraṇa
‘ষাঠির মাতা’ নাম, ভট্টাচার্যের গৃহিণী । প্রভুর মহাভক্ত তেঁহো, স্নেহেতে জননী ॥ ২০০ ॥
‘ṣāṭhīra mātā’ nāma, bhaṭṭācāryera gṛhiṇī prabhura mahā-bhakta teṅho, snehete jananī
ঘরে আসি’ ভট্টাচার্য তাঁরে আজ্ঞা দিল । আনন্দে ষাঠীর মাতা পাক চড়াইল ॥ ২০১ ॥
ghare āsi’ bhaṭṭācārya tāṅre ājñā dila ānande ṣāṭhīra mātā pāka caḍāila
ভট্টাচার্যের গৃহে সব দ্রব্য আছে ভরি’ । যেবা শাকফলাদিক, আনাইল আহরি’ ॥ ২০২ ॥
bhaṭṭācāryera gṛhe saba dravya āche bhari’ yebā śāka-phalādika, ānāila āhari’
আপনি ভট্টাচার্য করে পাকের সব কর্ম । ষাঠীর মাতা — বিচক্ষণা, জানে পাক-মর্ম ॥ ২০৩ ॥
āpani bhaṭṭācārya kare pākera saba karma ṣāṭhīra mātā — vicakṣaṇā, jāne pāka-marma
পাকশালার দক্ষিণে — দুই ভোগালয় । এক-ঘরে শালগ্রামের ভোগ-সেবা হয় ॥ ২০৪ ॥
pāka-śālāra dakṣiṇe — dui bhogālaya eka-ghare śālagrāmera bhoga-sevā haya
আর ঘর মহাপ্রভুর ভিক্ষার লাগিয়া । নিভৃতে করিয়াছে ভট্ট নূতন করিয়া ॥ ২০৫ ॥
āra ghara mahāprabhura bhikṣāra lāgiyā nibhṛte kariyāche bhaṭṭa nūtana kariyā
বাহ্যে এক দ্বার তার, প্রভু প্রবেশিতে । পাকশালার এক দ্বার অন্ন পরিবেশিতে ॥ ২০৬ ॥
bāhye eka dvāra tāra, prabhu praveśite pāka-śālāra eka dvāra anna pariveśite
বত্তিশা-আঠিয়া কলার আঙ্গটিয়া পাতে । তিন-মান তণ্ডুলের উভারিল ভাতে ॥ ২০৭ ॥
battiśā-āṭhiyā kalāra āṅgaṭiyā pāte tina-māna taṇḍulera ubhārila bhāte
পীত-সুগন্ধি-ঘৃতে অন্ন সিক্ত কৈল । চারিদিকে পাতে ঘৃত বহিয়া চলিল ॥ ২০৮ ॥
pīta-sugandhi-ghṛte anna sikta kaila cāri-dike pāte ghṛta vahiyā calila
কেয়াপত্র-কলাখোলা-ডোঙ্গা সারি সারি । চারিদিকে ধরিয়াছে নানা ব্যঞ্জন ভরি’ ॥ ২০৯ ॥
keyāpatra-kalākholā-ḍoṅgā sāri sāri cāri-dike dhariyāche nānā vyañjana bhari’
দশপ্ৰকার শাক, নিম্ব-তিক্ত-সুখ্ত-ঝোল । মরিচের ঝাল, ছানাবড়া, বড়ি ঘোল ॥ ২১০ ॥
daśa-prakāra śāka, nimba-tikta-sukhta-jhola maricera jhāla, chānā-baḍā, baḍi ghola
দুগ্ধতুম্বী, দুগ্ধকুষ্মাণ্ড, বেসর, লাফ্রা । মোচাঘণ্ট, মোচাভাজা, বিবিধ শাক্রা ॥ ২১১ ॥
dugdha-tumbī, dugdha-kuṣmāṇḍa, vesara, lāphrā mocā-ghaṇṭa, mocā-bhājā, vividha śākrā
বৃদ্ধকুষ্মাণ্ডবড়ীর ব্যঞ্জন অপার । ফুলবড়ী-ফল-মূল বিবিধ প্রকার ॥ ২১২ ॥
vṛddha-kuṣmāṇḍa-baḍīra vyañjana apāra phulabaḍī-phala-mūla vividha prakāra
নব-নিম্বপত্র-সহ ভৃষ্ট-বার্তাকী । ফুলবড়ী, পটোল-ভাজা, কুষ্মাণ্ড-মান-চাকী ॥ ২১৩ ॥
nava-nimbapatra-saha bhṛṣṭa-vārtākī phula-baḍī paṭola-bhājā, kuṣmāṇḍa-māna-cākī
ভৃষ্ট-মাষ-মুদ্গ-সূপ অমৃত নিন্দয় । মধুরাম্ল, বড়াম্লাদি অম্ল পাঁচ ছয় ॥ ২১৪ ॥
bhṛṣṭa-māṣa-mudga-sūpa amṛta nindaya madhurāmla, baḍāmlādi amla pāṅca chaya
মুদ্গবড়া, মাষবড়া, কলাবড়া মিষ্ট । ক্ষীরপুলি, নারিকেল-পুলি আর যত পিষ্ট ॥ ২১৫ ॥
mudga-baḍā, māṣa-baḍā, kalā-baḍā miṣṭa kṣīra-puli, nārikela-puli āra yata piṣṭa
কাঁজিবড়া, দুগ্ধ-চিড়া, দুগ্ধ-লক্লকী । আর যত পিঠা কৈল, কহিতে না শকি ॥ ২১৬ ॥
kāṅji-baḍā, dugdha-ciḍā, dugdha-laklakī āra yata piṭhā kaila, kahite nā śaki
ঘৃত-সিক্ত পরমান্ন, মৃৎকুণ্ডিকা ভরি’ । চাঁপাকলা-ঘনদুগ্ধ-আম্র তাহা ধরি ॥ ২১৭ ॥
ghṛta-sikta paramānna, mṛt-kuṇḍikā bhari’ cāṅpākalā-ghanadugdha-āmra tāhā dhari
রসালা-মথিত দধি, সন্দেশ অপার । গৌড়ে উৎকলে যত ভক্ষ্যের প্রকার ॥ ২১৮ ॥
rasālā-mathita dadhi, sandeśa apāra gauḍe utkale yata bhakṣyera prakāra
শ্রদ্ধা করি’ ভট্টাচার্য সব করাইল । শুভ্র-পীঠোপরি সূক্ষ্ম বসন পাতিল ॥ ২১৯ ॥
śraddhā kari’ bhaṭṭācārya saba karāila śubhra-pīṭhopari sūkṣma vasana pātila
দুই পাশে সুগন্ধি শীতল জল-ঝারী । অন্ন-ব্যঞ্জনোপরি দিল তুলসী-মঞ্জরী ॥ ২২০ ॥
dui pāśe sugandhi śītala jala-jhārī anna-vyañjanopari dila tulasī-mañjarī
অমৃত-গুটিকা, পিঠা-পানা আনাইল । জগন্নাথ-প্রসাদ সব পৃথক্ ধরিল ॥ ২২১ ॥
amṛta-guṭikā, piṭhā-pānā ānāila jagannātha-prasāda saba pṛthak dharila
হেনকালে মহাপ্ৰভু মধ্যাহ্ন করিয়া । একলে আইল তাঁর হৃদয় জানিয়া ॥ ২২২ ॥
hena-kāle mahāprabhu madhyāhna kariyā ekale āila tāṅra hṛdaya jāniyā
ভট্টাচার্য কৈল তবে পাদ প্রক্ষালন । ঘরের ভিতরে গেলা করিতে ভোজন ॥ ২২৩ ॥
bhaṭṭācārya kaila tabe pāda prakṣālana gharera bhitare gelā karite bhojana
অন্নাদি দেখিয়া প্রভু বিস্মিত হঞা । ভট্টাচার্যে কহে কিছু ভঙ্গি করিয়া ॥ ২২৪ ॥
annādi dekhiyā prabhu vismita hañā bhaṭṭācārye kahe kichu bhaṅgi kariyā
অলৌকিক এই সব অন্ন-ব্যঞ্জন । দুই প্রহর ভিতরে কৈছে হইল রন্ধন ? ২২৫ ॥
alaukika ei saba anna-vyañjana dui prahara bhitare kaiche ha-ila randhana?
শত চুলায় শত জন পাক যদি করে । তবু শীঘ্র এত দ্রব্য রান্ধিতে না পারে ॥ ২২৬ ॥
śata culāya śata jana pāka yadi kare tabu śīghra eta dravya rāndhite nā pāre
কৃষ্ণের ভোগ লাগাঞাছ, — অনুমান করি । উপরে দেখিয়ে যাতে তুলসী-মঞ্জরী ॥ ২২৭ ॥
kṛṣṇera bhoga lāgāñācha, — anumāna kari upare dekhiye yāte tulasī-mañjarī
ভাগ্যবান্ তুমি, সফল তোমার উদ্যোগ । রাধাকৃষ্ণে লাগাঞাছ এতাদৃশ ভোগ ॥ ২২৮ ॥
bhāgyavān tumi, saphala tomāra udyoga rādhā-kṛṣṇe lāgāñācha etādṛśa bhoga
অন্নের সৌরভ্য, বর্ণ — অতি মনোরম । রাধাকৃষ্ণ সাক্ষাৎ ইহাঁ করিয়াছেন ভোজন ॥ ২২৯ ॥
annera saurabhya, varṇa — ati manorama rādhā-kṛṣṇa sākṣāt ihāṅ kariyāchena bhojana
তোমার বহুত ভাগ্য কত প্ৰশংসিব । আমি — ভাগ্যবান্, ইহার অবশেষ পাব ॥ ২৩০ ॥
tomāra bahuta bhāgya kata praśaṁsiba āmi — bhāgyavān, ihāra avaśeṣa pāba
কৃষ্ণের আসন-পীঠ রাখহ উঠাঞা । মোরে প্রসাদ দেহ’ ভিন্ন পাত্রেতে করিয়া ॥ ২৩১ ॥
kṛṣṇera āsana-pīṭha rākhaha uṭhāñā more prasāda deha’ bhinna pātrete kariyā
ভট্টাচার্য বলে, — প্রভু না করহ বিস্ময় । যেই খাবে, তাঁহার শক্ত্যে ভোগ সিদ্ধ হয় ॥ ২৩২ ॥
bhaṭṭācārya bale — prabhu nā karaha vismaya yei khābe, tāṅhāra śaktye bhoga siddha haya
উদ্যোগ না ছিল মোর গৃহিণীর রন্ধনে । যাঁর শক্ত্যে ভোগ সিদ্ধ, সেই তাহা জানে ॥ ২৩৩ ॥
udyoga nā chila mora gṛhiṇīra randhane yāṅra śaktye bhoga siddha, sei tāhā jāne
এইত আসনে বসি’ করহ ভোজন । প্রভু কহে, — পূজ্য এই কৃষ্ণের আসন ॥ ২৩৪ ॥
eita āsane vasi’ karaha bhojana prabhu kahe, — pūjya ei kṛṣṇera āsana
ভট্ট কহে, — অন্ন, পীঠ, — সমান প্রসাদ । অন্ন খাবে, পীঠে বসিতে কাহাঁ অপরাধ ? ২৩৫ ॥
bhaṭṭa kahe, — anna, pīṭha, — samāna prasāda anna khābe, pīṭhe vasite kāhāṅ aparādha?
প্রভু কহে, — ভাল কৈলে, শাস্ত্র-আজ্ঞা হয় । কৃষ্ণের সকল শেষ ভৃত্য আস্বাদয় ॥ ২৩৬ ॥
prabhu kahe, — bhāla kaile, śāstra-ājñā haya kṛṣṇera sakala śeṣa bhṛtya āsvādaya
ত্বয়োপযুক্তস্রগ্ গন্ধবাসোঽলঙ্কারচর্চিতাঃ । উচ্ছিষ্টভোজিনো দাসাস্তব মায়াং জয়েম হি ॥ ২৩৭ ॥
tvayopayukta-srag-gandha- vāso ’laṅkāra-carcitāḥ ucchiṣṭa-bhojino dāsās tava māyāṁ jayema hi
তথাপি এতেক অন্ন খাওন না যায় । ভট্ট কহে, — জানি, খাও যতেক যুয়ায় ॥ ২৩৮ ॥
tathāpi eteka anna khāona nā yāya bhaṭṭa kahe, — jāni, khāo yateka yuyāya
নীলাচলে ভোজন তুমি কর বায়ান্ন বার । এক এক ভোগের অন্ন শত শত ভার ॥ ২৩৯ ॥
nīlācale bhojana tumi kara bāyānna bāra eka eka bhogera anna śata śata bhāra
দ্বারকাতে ষোল-সহস্র মহিষী-মন্দিরে । অষ্টাদশ মাতা, আর যাদবের ঘরে ॥ ২৪০ ॥
dvārakāte ṣola-sahasra mahiṣī-mandire aṣṭādaśa mātā, āra yādavera ghare
ব্রজে জ্যেঠা, খুড়া, মামা, পিসাদি গোপগণ । সখাবৃন্দ সবার ঘরে দ্বিসন্ধ্যা-ভোজন ॥ ২৪১ ॥
vraje jyeṭhā, khuḍā, māmā, pisādi gopa-gaṇa sakhā-vṛnda sabāra ghare dvisandhyā-bhojana
গোবর্ধন-যজ্ঞে অন্ন খাইলা রাশি রাশি । তার লেখায় এই অন্ন নহে এক গ্রাসী ॥ ২৪২ ॥
govardhana-yajñe anna khāilā rāśi rāśi tāra lekhāya ei anna nahe eka grāsī
তুমি ত’ ঈশ্বর, মুঞি — ক্ষুদ্র জীব ছার । এক-গ্রাস মাধুকরী করহ অঙ্গীকার ॥ ২৪৩ ॥
tumi ta’ īśvara, muñi — kṣudra jīva chāra eka-grāsa mādhukarī karaha aṅgīkāra
এত শুনি’ হাসি’ প্রভু বসিলা ভোজনে । জগন্নাথের প্রসাদ ভট্ট দেন হর্ষ-মনে ॥ ২৪৪ ॥
eta śuni’ hāsi’ prabhu vasilā bhojane jagannāthera prasāda bhaṭṭa dena harṣa-mane
হেনকালে ‘অমোঘ’ — ভট্টাচার্যের জামাতা । কুলীন, নিন্দক তেঁহো ষাঠি-কন্যার ভর্তা ॥ ২৪৫ ॥
hena-kāle ‘amogha,’ — bhaṭṭācāryera jāmātā kulīna, nindaka teṅho ṣāṭhī-kanyāra bhartā
ভোজন দেখিতে চাহে, আসিতে না পারে । লাঠি-হাতে ভট্টাচার্য আছেন দুয়ারে ॥ ২৪৬ ॥
bhojana dekhite cāhe, āsite nā pāre lāṭhi-hāte bhaṭṭācārya āchena duyāre
তেঁহো যদি প্রসাদ দিতে হৈলা আন-মন । অমোঘ আসি’ অন্ন দেখি’ করয়ে নিন্দন ॥ ২৪৭ ॥
teṅho yadi prasāda dite hailā āna-mana amogha āsi’ anna dekhi’ karaye nindana
এই অন্নে তৃপ্ত হয় দশ বার জন । একেলা সন্ন্যাসী করে এতেক ভক্ষণ ! ২৪৮ ॥
ei anne tṛpta haya daśa bāra jana ekelā sannyāsī kare eteka bhakṣaṇa!
শুনিতেই ভট্টাচার্য উলটি’ চাহিল । তাঁর অবধান দেখি’ অমোঘ পলাইল ॥ ২৪৯ ॥
śunitei bhaṭṭācārya ulaṭi’ cāhila tāṅra avadhāna dekhi’ amogha palāila
ভট্টাচার্য লাঠি লঞা মারিতে ধাইল । পলাইল অমোঘ, তার লাগ না পাইল ॥ ২৫০ ॥
bhaṭṭācārya lāṭhi lañā mārite dhāila palāila amogha, tāra lāga nā pāila
তবে গালি, শাপ দিতে ভট্টাচার্য আইলা । নিন্দা শুনি’ মহাপ্ৰভু হাসিতে লাগিলা ॥ ২৫১ ॥
tabe gāli, śāpa dite bhaṭṭācārya āilā nindā śuni’ mahāprabhu hāsite lāgilā
শুনি’ ষাঠীর মাতা শিরে-বুকে ঘাত মারে । ‘ষাঠী রাণ্ডী হউক’ — ইহা বলে বারে বারে ॥ ২৫২ ॥
śuni’ ṣāṭhīra mātā śire-buke ghāta māre ‘ṣāṭhī rāṇḍī ha-uka’ — ihā bale bāre bāre
দুঁহার দুঃখ দেখি’ প্রভু দুঁহা প্রবোধিয়া । দুঁহার ইচ্ছাতে ভোজন কৈল তুষ্ট হঞা ॥ ২৫৩ ॥
duṅhāra duḥkha dekhi’ prabhu duṅhā prabodhiyā duṅhāra icchāte bhojana kaila tuṣṭa hañā
আচমন করাঞা ভট্ট দিল মুখবাস । তুলসী-মঞ্জরী, লবঙ্গ, এলাচি রসবাস ॥ ২৫৪ ॥
ācamana karāñā bhaṭṭa dila mukha-vāsa tulasī-mañjarī, lavaṅga, elāci rasa-vāsa
সর্বাঙ্গে পরাইল প্রভুর মাল্যচন্দন । দণ্ডবৎ হঞা বলে সদৈন্য বচন ॥ ২৫৫ ॥
sarvāṅge parāila prabhura mālya-candana daṇḍavat hañā bale sadainya vacana
নিন্দা করাইতে তোমা আনিনু নিজ-ঘরে । এই অপরাধ, প্রভু, ক্ষমা কর মোরে ॥ ২৫৬ ॥
nindā karāite tomā āninu nija-ghare ei aparādha, prabhu, kṣamā kara more
প্রভু কহে, — নিন্দা নহে, ‘সহজ’ কহিল । ইহাতে তোমার কিবা অপরাধ হৈল ? ২৫৭ ॥
prabhu kahe, — nindā nahe, ‘sahaja’ kahila ihāte tomāra kibā aparādha haila?
এত বলি’ মহাপ্ৰভু চলিলা ভবনে । ভট্টাচার্য তাঁর ঘরে গেলা তাঁর সনে ॥ ২৫৮ ॥
eta bali’ mahāprabhu calilā bhavane bhaṭṭācārya tāṅra ghare gelā tāṅra sane
প্রভু-পদে পড়ি’ বহু আত্মনিন্দা কৈল । তাঁরে শান্ত করি’ প্রভু ঘরে পাঠাইল ॥ ২৫৯ ॥
prabhu-pade paḍi’ bahu ātma-nindā kaila tāṅre śānta kari’ prabhu ghare pāṭhāila
ঘরে আসি’ ভট্টাচার্য ষাঠীর মাতা-সনে । আপনা নিন্দিয়া কিছু বলেন বচনে ॥ ২৬০ ॥
ghare āsi’ bhaṭṭācārya ṣāṭhīra mātā-sane āpanā nindiyā kichu balena vacane
চৈতন্য-গোসাঞির নিন্দা শুনিল যাহা হৈতে । তারে বধ কৈলে হয় পাপ-প্রায়শ্চিত্তে ॥ ২৬১ ॥
caitanya-gosāñira nindā śunila yāhā haite tāre vadha kaile haya pāpa-prāyaścitte
কিম্বা নিজ-প্রাণ যদি করি বিমোচন । দুই যোগ্য নহে, দুই শরীর ব্রাহ্মণ ॥ ২৬২ ॥
kimvā nija-prāṇa yadi kari vimocana dui yogya nahe, dui śarīra brāhmaṇa
পুনঃ সেই নিন্দকের মুখ না দেখিব । পরিত্যাগ কৈলুঁ, তার নাম না লইব ॥ ২৬৩ ॥
punaḥ sei nindakera mukha nā dekhiba parityāga kailuṅ, tāra nāma nā la-iba
ষাঠীরে কহ — তারে ছাড়ুক, সে হইল ‘পতিত’ । ‘পতিত’ হইলে ভর্তা ত্যজিতে উচিত ॥ ২৬৪ ॥
ṣāṭhīre kaha — tāre chāḍuka, se ha-ila ‘patita’ ‘patita’ ha-ile bhartā tyajite ucita
পতিঞ্চ পতিতং ত্যজেৎ ॥ ২৬৫ ॥
patiṁ ca patitaṁ tyajet
সেই রাত্রে অমোঘ কাহাঁ পলাঞা গেল । প্রাতঃকালে তার বিসূচিকা-ব্যাধি হৈল ॥ ২৬৬ ॥
sei rātre amogha kāhāṅ palāñā gela prātaḥ-kāle tāra visūcikā-vyādhi haila
অমোঘ মরেন — শুনি’ কহে ভট্টাচার্য । সহায় হইয়া দৈব কৈল মোর কার্য ॥ ২৬৭ ॥
amogha marena — śuni’ kahe bhaṭṭācārya sahāya ha-iyā daiva kaila mora kārya
ঈশ্বরে ত’ অপরাধ ফলে ততক্ষণ । এত বলি’ পড়ে দুই শাস্ত্রের বচন ॥ ২৬৮ ॥
īśvare ta’ aparādha phale tata-kṣaṇa eta bali’ paḍe dui śāstrera vacana
মহতা হি প্রযত্নেন হস্ত্যশ্বরথপত্তিভিঃ । অস্মাভির্যদনুষ্ঠেয়ং গন্ধর্বৈস্তদনুষ্ঠিতম্ ॥ ২৬৯ ॥
mahatā hi prayatnena hasty-aśva-ratha-pattibhiḥ asmābhir yad anuṣṭheyaṁ gandharvais tad anuṣṭhitam
আয়ুঃ শ্রিয়ং যশো ধর্মং লোকানাশিষ এব চ । হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংসো মহদতিক্রমঃ ॥ ২৭০ ॥
āyuḥ śriyaṁ yaśo dharmaṁ lokān āśiṣa eva ca hanti śreyāṁsi sarvāṇi puṁso mahad-atikramaḥ
গোপীনাথাচার্য গেলা প্রভু-দরশনে । প্রভু তাঁরে পুছিল ভট্টাচার্য-বিবরণে ॥ ২৭১ ॥
gopīnāthācārya gelā prabhu-daraśane prabhu tāṅre puchila bhaṭṭācārya-vivaraṇe
আচার্য কহে, — উপবাস কৈল দুই জন । বিসূচিকা-ব্যাধিতে অমোঘ ছাড়িছে জীবন ॥ ২৭২ ॥
ācārya kahe, — upavāsa kaila dui jana visūcikā-vyādhite amogha chāḍiche jīvana
শুনি’ কৃপাময় প্রভু আইলা ধাঞা । অমোঘেরে কহে তার বুকে হস্ত দিয়া ॥ ২৭৩ ॥
śuni’ kṛpāmaya prabhu āilā dhāñā amoghere kahe tāra buke hasta diyā
সহজে নির্মল এই ‘ব্রাহ্মণ’-হৃদয় । কৃষ্ণের বসিতে এই যোগ্যস্থান হয় ॥ ২৭৪ ॥
sahaje nirmala ei ‘brāhmaṇa’-hṛdaya kṛṣṇera vasite ei yogya-sthāna haya
‘মাৎসর্য’-চণ্ডাল কেনে ইহাঁ বসাইলে । পরম পবিত্র স্থান অপবিত্র কৈলে ॥ ২৭৫ ॥
‘mātsarya’-caṇḍāla kene ihāṅ vasāile parama pavitra sthāna apavitra kaile
সার্বভৌম-সঙ্গে তোমার ‘কলুষ’ হৈল ক্ষয় । ‘কল্মষ’ ঘুচিলে জীব ‘কৃষ্ণনাম’ লয় ॥ ২৭৬ ॥
sārvabhauma-saṅge tomāra ‘kaluṣa’ haila kṣaya ‘kalmaṣa’ ghucile jīva ‘kṛṣṇa-nāma’ laya
উঠহ, অমোঘ, তুমি লও কৃষ্ণনাম । অচিরে তোমারে কৃপা করিবে ভগবান্ ॥ ২৭৭ ॥
uṭhaha, amogha, tumi lao kṛṣṇa-nāma acire tomāre kṛpā karibe bhagavān
শুনি’ ‘কৃষ্ণ’ ‘কৃষ্ণ’ বলি’ অমোঘ উঠিলা । প্রেমোন্মাদে মত্ত হঞা নাচিতে লাগিলা ॥ ২৭৮ ॥
śuni’ ‘kṛṣṇa’ ‘kṛṣṇa’ bali’ amogha uṭhilā premonmāde matta hañā nācite lāgilā
কম্প, অশ্রু, পুলক, স্তম্ভ, স্বেদ, স্বরভঙ্গ । প্রভু হাসে দেখি’ তার প্রেমের তরঙ্গ ॥ ২৭৯ ॥
kampa, aśru, pulaka, stambha, sveda, svara-bhaṅga prabhu hāse dekhi’ tāra premera taraṅga
প্রভুর চরণে ধরি’ করয়ে বিনয় । অপরাধ ক্ষম মোরে, প্রভু, দয়াময় ॥ ২৮০ ॥
prabhura caraṇe dhari’ karaye vinaya aparādha kṣama more, prabhu, dayāmaya
এই ছার মুখে তোমার করিনু নিন্দনে । এত বলি’ আপন গালে চড়ায় আপনে ॥ ২৮১ ॥
ei chāra mukhe tomāra karinu nindane eta bali’ āpana gāle caḍāya āpane
চড়াইতে চড়াইতে গাল ফুলাইল । হাতে ধরি’ গোপীনাথাচার্য নিষেধিল ॥ ২৮২ ॥
caḍāite caḍāite gāla phulāila hāte dhari’ gopīnāthācārya niṣedhila
প্রভু আশ্বাসন করে স্পর্শি’ তার গাত্র । সার্বভৌম-সম্বন্ধে তুমি মোর স্নেহপাত্র ॥ ২৮৩ ॥
prabhu āśvāsana kare sparśi’ tāra gātra sārvabhauma-sambandhe tumi mora sneha-pātra
সার্বভৌম-গৃহে দাস-দাসী, যে কুক্কুর । সেহ মোর প্রিয়, অন্য জন রহু দূর ॥ ২৮৪ ॥
sārvabhauma-gṛhe dāsa-dāsī, ye kukkura seha mora priya, anya jana rahu dūra
অপরাধ’ নাহি, সদা লও কৃষ্ণনাম । এত বলি’ প্রভু আইলা সার্বভৌম-স্থান ॥ ২৮৫ ॥
aparādha’ nāhi, sadā lao kṛṣṇa-nāma eta bali’ prabhu āilā sārvabhauma-sthāna
প্রভু দেখি’ সার্বভৌম ধরিলা চরণে । প্রভু তাঁরে আলিঙ্গিয়া বসিলা আসনে ॥ ২৮৬ ॥
prabhu dekhi’ sārvabhauma dharilā caraṇe prabhu tāṅre āliṅgiyā vasilā āsane
প্রভু কহে, — অমোঘ শিশু, কিবা তার দোষ । কেনে উপবাস কর, কেনে কর রোষ ॥ ২৮৭ ॥
prabhu kahe, — amogha śiśu, kibā tāra doṣa kene upavāsa kara, kene kara roṣa
উঠ, স্নান কর, দেখ জগন্নাথ-মুখ । শীঘ্র আসি, ভোজন কর, তবে মোর সুখ ॥ ২৮৮ ॥
uṭha, snāna kara, dekha jagannātha-mukha śīghra āsi, bhojana kara, tabe mora sukha
তাবৎ রহিব আমি এথায় বসিয়া । যাবৎ না খাইবে তুমি প্রসাদ আসিয়া ॥ ২৮৯ ॥
tāvat rahiba āmi ethāya vasiyā yāvat nā khāibe tumi prasāda āsiyā
প্রভু-পদ ধরি’ ভট্ট কহিতে লাগিলা । মরিত’ অমোঘ, তারে কেনে জীয়াইলা ॥ ২৯০ ॥
prabhu-pada dhari’ bhaṭṭa kahite lāgilā marita’ amogha, tāre kene jīyāilā
প্রভু কহে, — অমোঘ শিশু, তোমার বালক । বালক-দোষ না লয় পিতা, তাহাতে পালক ॥ ২৯১ ॥
prabhu kahe, — amogha śiśu, tomāra bālaka bālaka-doṣa nā laya pitā, tāhāte pālaka
এবে ‘বৈষ্ণব’ হৈল, তার গেল ‘অপরাধ’ । তাহার উপরে এবে করহ প্রসাদ ॥ ২৯২ ॥
ebe ‘vaiṣṇava’ haila, tāra gela ‘aparādha’ tāhāra upare ebe karaha prasāda
ভট্ট কহে, — চল, প্রভু, ঈশ্বর-দরশনে । স্নান করি’ তাঁহা মুঞি আসিছোঁ এখনে ॥ ২৯৩ ॥
bhaṭṭa kahe, — cala, prabhu, īśvara-daraśane snāna kari’ tāṅhā muñi āsichoṅ ekhane
প্রভু কহে, — গোপীনাথ, ইহাঞি রহিবা । ইঁহো প্রসাদ পাইলে, বার্তা আমাকে কহিবা ॥ ২৯৪ ॥
prabhu kahe, — gopīnātha, ihāñi rahibā iṅho prasāda pāile, vārtā āmāke kahibā
এত বলি’ প্রভু গেলা ঈশ্বর-দরশনে । ভট্ট স্নান দর্শন করি’ করিলা ভোজনে ॥ ২৯৫ ॥
eta bali’ prabhu gelā īśvara-daraśane bhaṭṭa snāna darśana kari’ karilā bhojane
সেই অমোঘ হৈল প্রভুর ভক্ত ‘একান্ত’ । প্রেমে নাচে, কৃষ্ণনাম লয় মহাশান্ত ॥ ২৯৬ ॥
sei amogha haila prabhura bhakta ‘ekānta’ preme nāce, kṛṣṇa-nāma laya mahā-śānta
ঐছে চিত্র-লীলা করে শচীর নন্দন । যেই দেখে, শুনে, তাঁর বিস্ময় হয় মন ॥ ২৯৭ ॥
aiche citra-līlā kare śacīra nandana yei dekhe, śune, tāṅra vismaya haya mana
ঐছে ভট্ট-গৃহে করে ভোজন-বিলাস । তার মধ্যে নানা চিত্র-চরিত্র-প্রকাশ ॥ ২৯৮ ॥
aiche bhaṭṭa-gṛhe kare bhojana-vilāsa tāra madhye nānā citra-caritra-prakāśa
সার্বভৌম-ঘরে এই ভোজন-চরিত । সার্বভৌম-প্রেম যাঁহা হইলা বিদিত ॥ ২৯৯ ॥
sārvabhauma-ghare ei bhojana-carita sārvabhauma-prema yāṅhā ha-ilā vidita
ষাঠীর মাতার প্রেম, আর প্রভুর প্রসাদ । ভক্ত-সম্বন্ধে যাহা ক্ষমিল অপরাধ ॥ ৩০০ ॥
ṣāṭhīra mātāra prema, āra prabhura prasāda bhakta-sambandhe yāhā kṣamila aparādha
শ্রদ্ধা করি’ এই লীলা শুনে যেই জন । অচিরাৎ পায় সেই চৈতন্য-চরণ ॥ ৩০১ ॥
śraddhā kari’ ei līlā śune yei jana acirāt pāya sei caitanya-caraṇa
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ৩০২ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa