CC Madhya 17.1
গচ্ছন্ বৃন্দাবনং গৌরো ব্যাঘ্রেভৈণখগান্ বনে । প্রেমোন্মত্তান্ সহোন্নৃত্যান্ বিদধে কৃষ্ণজল্পিনঃ ॥ ১ ॥
gacchan vṛndāvanaṁ gauro vyāghrebhaiṇa-khagān vane premonmattān sahonnṛtyān vidadhe kṛṣṇa-jalpinaḥ
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Madhya-līlā — Chapter 17: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
গচ্ছন্ বৃন্দাবনং গৌরো ব্যাঘ্রেভৈণখগান্ বনে । প্রেমোন্মত্তান্ সহোন্নৃত্যান্ বিদধে কৃষ্ণজল্পিনঃ ॥ ১ ॥
gacchan vṛndāvanaṁ gauro vyāghrebhaiṇa-khagān vane premonmattān sahonnṛtyān vidadhe kṛṣṇa-jalpinaḥ
জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya gauracandra jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
শরৎকাল হৈল, প্রভুর চলিতে হৈল মতি । রামানন্দ-স্বরূপ-সঙ্গে নিভৃতে যুকতি ॥ ৩ ॥
śarat-kāla haila, prabhura calite haila mati rāmānanda-svarūpa-saṅge nibhṛte yukati
“মোর সহায় কর যদি, তুমি-দুই জন । তবে আমি যাঞা দেখি শ্রীবৃন্দাবন ॥ ৪ ॥
“mora sahāya kara yadi, tumi-dui jana tabe āmi yāñā dekhi śrī-vṛndāvana
রাত্র্যে উঠি’ বনপথে পলাঞা যাব । একাকী যাইব, কাহোঁ সঙ্গে না লইব ॥ ৫ ॥
rātrye uṭhi’ vana-pathe palāñā yāba ekākī yāiba, kāhoṅ saṅge nā la-iba
কেহ যদি সঙ্গ লইতে পাছে উঠি’ ধায় । সবারে রাখিবা, যেন কেহ নাহি যায় ॥ ৬ ॥
keha yadi saṅga la-ite pāche uṭhi’ dhāya sabāre rākhibā, yena keha nāhi yāya
প্রসন্ন হঞা আজ্ঞা দিবা, না মানিবা ‘দুঃখ’ । তোমা-সবার ‘সুখে’ পথে হবে মোর ‘সুখ’ ॥” ৭ ॥
prasanna hañā ājñā dibā, nā mānibā ‘duḥkha’ tomā-sabāra ‘sukhe’ pathe habe mora ‘sukha’ ”
দুইজন কহে, — ‘তুমি ঈশ্বর ‘স্বতন্ত্র’ । যেই ইচ্ছা, সেই করিবা, নহ ‘পরতন্ত্র’ ॥ ৮ ॥
dui-jana kahe, — ‘tumi īśvara ‘svatantra’ yei icchā, sei karibā, naha ‘paratantra’
কিন্তু আমা-দুঁহার শুন এক নিবেদনে । ‘তোমার সুখে আমার সুখ’ — কহিলা আপনে ॥ ৯ ॥
kintu āmā-duṅhāra śuna eka nivedane ‘tomāra sukhe āmāra sukha’ — kahilā āpane
আমা-দুঁহার মনে তবে বড় ‘সুখ’ হয় । এক নিবেদন যদি ধর, দয়াময় ॥ ১০ ॥
āmā-duṅhāra mane tabe baḍa ‘sukha’ haya eka nivedana yadi dhara, dayāmaya
‘উত্তম ব্রাহ্মণ’ এক সঙ্গে অবশ্য চাহি । ভিক্ষা করি’ ভিক্ষা দিবে, যাবে পাত্র বহি’ ॥ ১১ ॥
‘uttama brāhmaṇa’ eka saṅge avaśya cāhi bhikṣā kari’ bhikṣā dibe, yābe pātra vahi’
বনপথে যাইতে নাহি ‘ভোজ্যান্ন’-ব্রাহ্মণ । আজ্ঞা কর, — সঙ্গে চলুক বিপ্র একজন ॥’ ১২ ॥
vana-pathe yāite nāhi ‘bhojyānna’-brāhmaṇa ājñā kara, — saṅge caluka vipra eka-jana’
প্রভু কহে, — নিজ-সঙ্গী কাঁহো না লইব । একজনে নিলে, আনের মনে দুঃখ হইব ॥ ১৩ ॥
prabhu kahe, — nija-saṅgī kāṅho nā la-iba eka-jane nile, ānera mane duḥkha ha-iba
নূতন সঙ্গী হইবেক, — স্নিগ্ধ যাঁর মন । ঐছে যবে পাই, তবে লই ‘এক’ জন ॥ ১৪ ॥
nūtana saṅgī ha-ibeka, — snigdha yāṅra mana aiche yabe pāi, tabe la-i ‘eka’ jana
স্বরূপ কহে, — এই বলভদ্র-ভট্টাচার্য । তোমাতে সুস্নিগ্ধ বড়, পণ্ডিত, সাধু, আর্য ॥ ১৫ ॥
svarūpa kahe, — ei balabhadra-bhaṭṭācārya tomāte su-snigdha baḍa, paṇḍita, sādhu, ārya
প্রথমেই তোমা-সঙ্গে আইলা গৌড় হৈতে । ইঁহার ইচ্ছা আছে ‘সর্বতীর্থ’ করিতে ॥ ১৬ ॥
prathamei tomā-saṅge āilā gauḍa haite iṅhāra icchā āche ‘sarva-tīrtha’ karite
ইঁহার সঙ্গে আছে বিপ্র এক ‘ভৃত্য’ । ইঁহো পথে করিবেন সেবা-ভিক্ষা-কৃত্য ॥ ১৭ ॥
iṅhāra saṅge āche vipra eka ‘bhṛtya’ iṅho pathe karibena sevā-bhikṣā-kṛtya
ইঁহারে সঙ্গে লহ যদি, সবার হয় ‘সুখ’ । বন-পথে যাইতে তোমার নহিবে কোন ‘দুঃখ’ ॥ ১৮ ॥
iṅhāre saṅge laha yadi, sabāra haya ‘sukha’ vana-pathe yāite tomāra nahibe kona ‘duḥkha’
সেই বিপ্র বহি’ নিবে বস্ত্রাম্বুভাজন । ভট্টাচার্য ভিক্ষা দিবে করি’ ভিক্ষাটন ॥ ১৯ ॥
sei vipra vahi’ nibe vastrāmbu-bhājana bhaṭṭācārya bhikṣā dibe kari’ bhikṣāṭana
তাঁহার বচন প্রভু অঙ্গীকার কৈল । বলভদ্র-ভট্টাচার্যে সঙ্গে করি’ নিল ॥ ২০ ॥
tāṅhāra vacana prabhu aṅgīkāra kaila balabhadra-bhaṭṭācārye saṅge kari’ nila
পূর্বরাত্র্যে জগন্নাথ দেখি’ ‘আজ্ঞা’ লঞা । শেষ-রাত্রে উঠি’ প্রভু চলিলা লুকাঞা ॥ ২১ ॥
pūrva-rātrye jagannātha dekhi’ ‘ājñā’ lañā śeṣa-rātre uṭhi’ prabhu calilā lukāñā
প্রাতঃকালে ভক্তগণ প্রভু না দেখিয়া । অন্বেষণ করি’ ফিরে ব্যাকুল হঞা ॥ ২২ ॥
prātaḥ-kāle bhakta-gaṇa prabhu nā dekhiyā anveṣaṇa kari’ phire vyākula hañā
স্বরূপ-গোসাঞি সবায় কৈল নিবারণ । নিবৃত্ত হঞা রহে সবে জানি’ প্রভুর মন ॥ ২৩ ॥
svarūpa-gosāñi sabāya kaila nivāraṇa nivṛtta hañā rahe sabe jāni’ prabhura mana
প্রসিদ্ধ পথ ছাড়ি’ প্রভু উপপথে চলিলা । ‘কটক’ ডাহিনে করি’ বনে প্রবেশিলা ॥ ২৪ ॥
prasiddha patha chāḍi’ prabhu upapathe calilā ‘kaṭaka’ ḍāhine kari’ vane praveśilā
নির্জন-বনে চলে প্রভু কৃষ্ণনাম লঞা । হস্তি-ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুরে দেখিয়া ॥ ২৫ ॥
nirjana-vane cale prabhu kṛṣṇa-nāma lañā hasti-vyāghra patha chāḍe prabhure dekhiyā
পালে-পালে ব্যাঘ্র, হস্তী, গণ্ডার, শূকরগণ । তার মধ্যে আবেশে প্রভু করিলা গমন ॥ ২৬ ॥
pāle-pāle vyāghra, hastī, gaṇḍāra, śūkara-gaṇa tāra madhye āveśe prabhu karilā gamana
দেখি’ ভট্টাচার্যের মনে হয় মহাভয় । প্রভুর প্রতাপে তারা এক পাশ হয় ॥ ২৭ ॥
dekhi’ bhaṭṭācāryera mane haya mahā-bhaya prabhura pratāpe tārā eka pāśa haya
একদিন পথে ব্যাঘ্র করিয়াছে শয়ন । আবেশে তার গায়ে প্রভুর লাগিল চরণ ॥ ২৮ ॥
eka-dina pathe vyāghra kariyāche śayana āveśe tāra gāye prabhura lāgila caraṇa
প্রভু কহে, — কহ ‘কৃষ্ণ’, ব্যাঘ্র উঠিল । ‘কৃষ্ণ’ ‘কৃষ্ণ’ কহি’ ব্যাঘ্র নাচিতে লাগিল ॥ ২৯ ॥
prabhu kahe, — kaha ‘kṛṣṇa’, vyāghra uṭhila ‘kṛṣṇa’ ‘kṛṣṇa’ kahi’ vyāghra nācite lāgila
আর দিনে মহাপ্রভু করে নদী স্নান । মত্তহস্তিযূথ আইল করিতে জলপান ॥ ৩০ ॥
āra dine mahāprabhu kare nadī snāna matta-hasti-yūtha āila karite jala-pāna
প্রভু জল-কৃত্য করে, আগে হস্তী আইলা । ‘কৃষ্ণ কহ’ বলি’ প্রভু জল ফেলি’ মারিলা ॥ ৩১ ॥
prabhu jala-kṛtya kare, āge hastī āilā ‘kṛṣṇa kaha’ bali’ prabhu jala pheli’ mārilā
সেই জল-বিন্দু-কণা লাগে যার গায় । সেই ‘কৃষ্ণ’ ‘কৃষ্ণ’ কহে, প্রেমে নাচে, গায় ॥ ৩২ ॥
sei jala-bindu-kaṇā lāge yāra gāya sei ‘kṛṣṇa’ ‘kṛṣṇa’ kahe, preme nāce, gāya
কেহ ভূমে পড়ে, কেহ করয়ে চিৎকার । দেখি’ ভট্টাচার্যের মনে হয় চমৎকার ॥ ৩৩ ॥
keha bhūme paḍe, keha karaye citkāra dekhi’ bhaṭṭācāryera mane haya camatkāra
পথে যাইতে করে প্রভু উচ্চ সংকীর্তন । মধুর কণ্ঠধ্বনি শুনি’ আইসে মৃগীগণ ॥ ৩৪ ॥
pathe yāite kare prabhu ucca saṅkīrtana madhura kaṇṭha-dhvani śuni’ āise mṛgī-gaṇa
ডাহিনে-বামে ধ্বনি শুনি’ যায় প্রভু-সঙ্গে । প্রভু তার অঙ্গ মুছে, শ্লোক পড়ে রঙ্গে ॥ ৩৫ ॥
ḍāhine-vāme dhvani śuni’ yāya prabhu-saṅge prabhu tāra aṅga muche, śloka paḍe raṅge
ধন্যাঃ স্ম মূঢ়মতয়োঽপি হরিণ্য এতা যা নন্দনন্দনমুপাত্ত-বিচিত্রবেশম্ । আকর্ণ্য বেণুরণিতং সহকৃষ্ণসারাঃ পূজাং দধুর্বিরচিতাং প্রণয়াবলোকৈঃ ॥ ৩৬ ॥
dhanyāḥ sma mūḍha-matayo ’pi hariṇya etā yā nanda-nandanam upātta-vicitra-veśam ākarṇya veṇu-raṇitaṁ saha-kṛṣṇa-sārāḥ pūjāṁ dadhur viracitāṁ praṇayāvalokaiḥ
হেনকালে ব্যাঘ্র তথা আইল পাঁচ-সাত । ব্যাঘ্র-মৃগী মিলি’ চলে মহাপ্রভুর সাথ ॥ ৩৭ ॥
hena-kāle vyāghra tathā āila pāṅca-sāta vyāghra-mṛgī mili’ cale mahāprabhura sātha
দেখি’ মহাপ্রভুর ‘বৃন্দাবন’-স্মৃতি হৈল । বৃন্দাবন-গুণ-বর্ণন শ্লোক পড়িল ॥ ৩৮ ॥
dekhi’ mahāprabhura ‘vṛndāvana’-smṛti haila vṛndāvana-guṇa-varṇana śloka paḍila
যত্র নৈসর্গদুর্বৈরাঃ সহাসন্ নৃ-মৃগাদয়ঃ । মিত্রাণীবাজিতাবাস-দ্রুত-রুট্-তর্ষণাদিকম্ ॥ ৩৯ ॥
yatra naisarga-durvairāḥ sahāsan nṛ-mṛgādayaḥ mitrāṇīvājitāvāsa- druta-ruṭ-tarṣaṇādikam
‘কৃষ্ণ কৃষ্ণ কহ’ করি’ প্রভু যবে বলিল । ‘কৃষ্ণ’ কহি’ ব্যাঘ্র-মৃগ নাচিতে লাগিল ॥ ৪০ ॥
‘kṛṣṇa kṛṣṇa kaha’ kari’ prabhu yabe balila ‘kṛṣṇa’ kahi’ vyāghra-mṛga nācite lāgila
নাচে, কুন্দে ব্যাঘ্রগণ মৃগীগণ-সঙ্গে । বলভদ্র-ভট্টাচার্য দেখে অপূর্ব-রঙ্গে ॥ ৪১ ॥
nāce, kunde vyāghra-gaṇa mṛgī-gaṇa-saṅge balabhadra-bhaṭṭācārya dekhe apūrva-raṅge
ব্যাঘ্র-মৃগ অন্যোন্যে করে আলিঙ্গন । মুখে মুখ দিয়া করে অন্যোন্যে চুম্বন ॥ ৪২ ॥
vyāghra-mṛga anyonye kare āliṅgana mukhe mukha diyā kare anyonye cumbana
কৌতুক দেখিয়া প্রভু হাসিতে লাগিলা । তা-সবাকে তাহাঁ ছাড়ি’ আগে চলি’ গেলা ॥ ৪৩ ॥
kautuka dekhiyā prabhu hāsite lāgilā tā-sabāke tāhāṅ chāḍi’ āge cali’ gelā
ময়ূরাদি পক্ষিগণ প্রভুরে দেখিয়া । সঙ্গে চলে, ‘কৃষ্ণ’ বলি’ নাচে মত্ত হঞা ॥ ৪৪ ॥
mayūrādi pakṣi-gaṇa prabhure dekhiyā saṅge cale, ‘kṛṣṇa’ bali’ nāce matta hañā
‘হরিবোল’ বলি’ প্রভু করে উচ্চধ্বনি । বৃক্ষলতা — প্রফুল্লিত, সেই ধ্বনি শুনি’ ॥ ৪৫ ॥
‘hari-bola’ bali’ prabhu kare ucca-dhvani vṛkṣa-latā — praphullita, sei dhvani śuni,
‘ঝাড়িখণ্ডে’ স্থাবর-জঙ্গম আছে যত । কৃষ্ণনাম দিয়া কৈল প্রেমেতে উন্মত্ত ॥ ৪৬ ॥
‘jhārikhaṇḍe’ sthāvara-jaṅgama āche yata kṛṣṇa-nāma diyā kaila premete unmatta
যেই গ্রাম দিয়া যান, যাহাঁ করেন স্থিতি । সে-সব গ্রামের লোকের হয় ‘প্রেমভক্তি’ ॥ ৪৭ ॥
yei grāma diyā yāna, yāhāṅ karena sthiti se-saba grāmera lokera haya ‘prema-bhakti’
কেহ যদি তাঁর মুখে শুনে কৃষ্ণনাম । তাঁর মুখে আন শুনে তাঁর মুখে আন ॥ ৪৮ ॥ সবে ‘কৃষ্ণ’ ‘হরি’ বলি’ নাচে, কান্দে, হাসে । পরম্পরায় ‘বৈষ্ণব’ হইল সর্বদেশে ॥ ৪৯ ॥
keha yadi tāṅra mukhe śune kṛṣṇa-nāma tāṅra mukhe āna śune tāṅra mukhe āna sabe ‘kṛṣṇa’ ‘hari’ bali’ nāce, kānde, hāse paramparāya ‘vaiṣṇava’ ha-ila sarva deśe
যদ্যপি প্রভু লোক-সংঘট্টের ত্রাসে । প্রেম ‘গুপ্ত’ করেন, বাহিরে না প্রকাশে ॥ ৫০ ॥
yadyapi prabhu loka-saṅghaṭṭera trāse prema ‘gupta’ karena, bāhire nā prakāśe
তথাপি তাঁর দর্শন-শ্রবণ-প্রভাবে । সকল দেশের লোক হইল ‘বৈষ্ণবে’ ॥ ৫১ ॥
tathāpi tāṅra darśana-śravaṇa-prabhāve sakala deśera loka ha-ila ‘vaiṣṇave’
গৌড়, বঙ্গ, উৎকল, দক্ষিণ-দেশে গিয়া । লোকের নিস্তার কৈল আপনে ভ্রমিয়া ॥ ৫২ ॥
gauḍa, baṅga, utkala, dakṣiṇa-deśe giyā lokera nistāra kaila āpane bhramiyā
মথুরা যাইবার ছলে আসেন ঝারিখণ্ড । ভিল্লপ্রায় লোক তাহাঁ পরম-পাষণ্ড ॥ ৫৩ ॥
mathurā yāibāra chale āsena jhārikhaṇḍa bhilla-prāya loka tāhāṅ parama-pāṣaṇḍa
নাম-প্রেম দিয়া কৈল সবার নিস্তার । চৈতন্যের গূঢ়লীলা বুঝিতে শক্তি কার ॥ ৫৪ ॥
nāma-prema diyā kaila sabāra nistāra caitanyera gūḍha-līlā bujhite śakti kāra
বন দেখি’ ভ্রম হয় — এই ‘বৃন্দাবন’ । শৈল দেখি’ মনে হয় — এই ‘গোবর্ধন’ ॥ ৫৫ ॥
vana dekhi’ bhrama haya — ei ‘vṛndāvana’ śaila dekhi’ mane haya — ei ‘govardhana’
যাহাঁ নদী দেখে তাহাঁ মানয়ে — ‘কালিন্দী’ । মহাপ্রেমাবেশে নাচে প্রভু পড়ে কান্দি’ ॥ ৫৬ ॥
yāhāṅ nadī dekhe tāhāṅ mānaye — ‘kālindī’ mahā-premāveśe nāce prabhu paḍe kāndi’
পথে যাইতে ভট্টাচার্য শাক-মূল-ফল । যাহাঁ যেই পায়েন তাহাঁ লয়েন সকল ॥ ৫৭ ॥
pathe yāite bhaṭṭācārya śāka-mūla-phala yāhāṅ yei pāyena tāhāṅ layena sakala
যে-গ্রামে রহেন প্রভু, তথায় ব্রাহ্মণ । পাঁচ-সাত জন আসি’ করে নিমন্ত্রণ ॥ ৫৮ ॥
ye-grāme rahena prabhu, tathāya brāhmaṇa pāṅca-sāta jana āsi’ kare nimantraṇa
কেহ অন্ন আনি’ দেয় ভট্টাচার্য-স্থানে । কেহ দুগ্ধ, দধি, কেহ ঘৃত, খণ্ড আনে ॥ ৫৯ ॥
keha anna āni’ deya bhaṭṭācārya-sthāne keha dugdha, dadhi, keha ghṛta, khaṇḍa āne
যাহাঁ বিপ্র নাহি তাহাঁ ‘শূদ্রমহাজন’ । আসি’ সবে ভট্টাচার্যে করে নিমন্ত্রণ ॥ ৬০ ॥
yāhāṅ vipra nāhi tāhāṅ ‘śūdra-mahājana’ āsi’ sabe bhaṭṭācārye kare nimantraṇa
ভট্টাচার্য পাক করে বন্য-ব্যঞ্জন । বন্য-ব্যঞ্জনে প্ৰভুর আনন্দিত মন ॥ ৬১ ॥
bhaṭṭācārya pāka kare vanya-vyañjana vanya-vyañjane prabhura ānandita mana
দুই-চারি দিনের অন্ন রাখেন সংহতি । যাহাঁ শূন্য বন, লোকের নাহিক বসতি ॥ ৬২ ॥ তাহাঁ সেই অন্ন ভট্টাচার্য করে পাক । ফল-মূলে ব্যঞ্জন করে, বন্য নানা শাক ॥ ৬৩ ॥
dui-cāri dinera anna rākhena saṁhati yāhāṅ śūnya vana, lokera nāhika vasati tāhāṅ sei anna bhaṭṭācārya kare pāka phala-mūle vyañjana kare, vanya nānā śāka
পরম সন্তোষ প্রভুর বন্য-ভোজনে । মহাসুখ পান, যে দিন রহেন নির্জনে ॥ ৬৪ ॥
parama santoṣa prabhura vanya-bhojane mahā-sukha pāna, ye dina rahena nirjane
ভট্টাচার্য সেবা করে, স্নেহে যৈছে ‘দাস’ । তাঁর বিপ্র বহে জলপাত্র-বহিৰ্বাস ॥ ৬৫ ॥
bhaṭṭācārya sevā kare, snehe yaiche ‘dāsa’ tāṅra vipra vahe jala-pātra-bahirvāsa
নির্ঝরেতে উষ্ণোদকে স্নান তিনবার । দুইসন্ধ্যা অগ্নিতাপ কাষ্ঠের অপার ॥ ৬৬ ॥
nirjharete uṣṇodake snāna tina-bāra dui-sandhyā agni-tāpa kāṣṭhera apāra
নিরন্তর প্রেমাবেশে নির্জনে গমন । সুখ অনুভবি’ প্রভু কহেন বচন ॥ ৬৭ ॥
nirantara premāvese nirjane gamana sukha anubhavi’ prabhu kahena vacana
শুন, ভট্টাচার্য, — “আমি গেলাঙ বহু-দেশ । বনপথে দুঃখের কাহাঁ নাহি পাই লেশ ॥ ৬৮ ॥
śuna, bhaṭṭācārya, — “āmi gelāṅa bahu-deśa vana-pathe duḥkhera kāhāṅ nāhi pāi leśa
কৃষ্ণ — কৃপালু, আমায় বহুত কৃপা কৈলা । বনপথে আনি’ আমায় বড় সুখ দিলা ॥ ৬৯ ॥
kṛṣṇa — kṛpālu, āmāya bahuta kṛpā kailā vana-pathe āni’ āmāya baḍa sukha dilā
পূর্বে বৃন্দাবন যাইতে করিলাঙ বিচার । মাতা, গঙ্গা, ভক্তগণে দেখিব একবার ॥ ৭০ ॥
pūrve vṛndāvana yāite karilāṅa vicāra mātā, gaṅgā, bhakta-gaṇe dekhiba eka-bāra
ভক্তগণ-সঙ্গে অবশ্য করিব মিলন । ভক্তগণে সঙ্গে লঞা যাব ‘বৃন্দাবন’ ॥ ৭১ ॥
bhakta-gaṇa-saṅge avaśya kariba milana bhakta-gaṇe saṅge lañā yāba ‘vṛndāvana’
এত ভাবি’ গৌড়দেশে করিলুঁ গমন । মাতা, গঙ্গা ভক্তে দেখি’ সুখী হৈল মন ॥ ৭২ ॥
eta bhāvi’ gauḍa-deśe kariluṅ gamana mātā, gaṅgā bhakte dekhi’ sukhī haila mana
ভক্তগণে লঞা তবে চলিলাঙ রঙ্গে । লক্ষকোটি লোক তাহাঁ হৈল আমা-সঙ্গে ॥ ৭৩ ॥
bhakta-gaṇe lañā tabe calilāṅa raṅge lakṣa-koṭi loka tāhāṅ haila āmā-saṅge
সনাতন-মুখে কৃষ্ণ আমা শিখাইলা । তাহা বিঘ্ন করি’ বনপথে লঞা আইলা ॥ ৭৪ ॥
sanātana-mukhe kṛṣṇa āmā śikhāilā tāhā vighna kari’ vana-pathe lañā āilā
কৃপার সমুদ্র, দীন-হীনে দয়াময় । কৃষ্ণকৃপা বিনা কোন ‘সুখ’ নাহি হয় ॥” ৭৫ ॥
kṛpāra samudra, dīna-hīne dayāmaya kṛṣṇa-kṛpā vinā kona ‘sukha’ nāhi haya”
ভট্টাচার্যে আলিঙ্গিয়া তাঁহারে কহিল । ‘তোমার প্রসাদে আমি এত সুখ পাইল’ ॥ ৭৬ ॥
bhaṭṭācārye āliṅgiyā tāṅhāre kahila ‘tomāra prasāde āmi eta sukha pāila’
তেঁহো কহেন, — “তুমি ‘কৃষ্ণ’, তুমি ‘দয়াময়’ । অধম জীব মুঞি, মোরে হইলা সদয় ॥ ৭৭ ॥
teṅho kahena, — “tumi ‘kṛṣṇa’, tumi ‘dayāmaya’ adhama jīva muñi, more ha-ilā sadaya
মুঞি ছার, মোরে তুমি সঙ্গে লঞা আইলা । কৃপা করি’ মোর হাতে ‘প্রভু’ ভিক্ষা কৈলা ॥ ৭৮ ॥
muñi chāra, more tumi saṅge lañā āilā kṛpā kari’ mora hāte ‘prabhu’ bhikṣā kailā
অধম-কাকেরে কৈলা গরুড়-সমান । ‘স্বতন্ত্র ঈশ্বর’ তুমি — স্বয়ং ভগবান্ ॥” ৭৯ ॥
adhama-kākere kailā garuḍa-samāna ‘svatantra īśvara’ tumi — svayaṁ bhagavān”
মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্ । যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ-মাধবম্ ॥ ৮০ ॥
mūkaṁ karoti vācālaṁ paṅguṁ laṅghayate girim yat-kṛpā tam ahaṁ vande paramānanda-mādhavam
এইমত বলভদ্র করেন স্তবন । প্রেমসেবা করি’ তুষ্ট কৈল প্রভুর মন ॥ ৮১ ॥
ei-mata balabhadra karena stavana prema-sevā kari’ tuṣṭa kaila prabhura mana
এইমত নানা-সুখে প্রভু আইলা ‘কাশী’ । মধ্যাহ্ন-স্নান কৈল মণিকর্ণিকায় আসি’ ॥ ৮২ ॥
ei-mata nānā-sukhe prabhu āilā ‘kāśī’ madhyāhna-snāna kaila maṇikarṇikāya āsi’
সেইকালে তপনমিশ্র করে গঙ্গাস্নান । প্রভু দেখি’ হৈল তাঁর কিছু বিস্ময় জ্ঞান ॥ ৮৩ ॥
sei-kāle tapana-miśra kare gaṅgā-snāna prabhu dekhi’ haila tāṅra kichu vismaya jñāna
‘পূর্বে শুনিয়াছি প্রভু কর্যাছেন সন্ন্যাস’ । নিশ্চয় করিয়া হৈল হৃদয়ে উল্লাস ॥ ৮৪ ॥
‘pūrve śuniyāchi prabhu karyāchena sannyāsa’ niścaya kariyā haila hṛdaye ullāsa
প্রভুর চরণ ধরি করেন রোদন । প্রভু তারে উঠাঞা কৈল আলিঙ্গন ॥ ৮৫ ॥
prabhura caraṇa dhari’ karena rodana prabhu tāre uṭhāñā kaila āliṅgana
প্রভু লঞা গেলা বিশ্বেশ্বর-দরশনে । তবে আসি’ দেখে বিন্দুমাধব-চরণে ॥ ৮৬ ॥
prabhu lañā gelā viśveśvara-daraśane tabe āsi’ dekhe bindu-mādhava-caraṇe
ঘরে লঞা আইলা প্রভুকে আনন্দিত হঞা । সেবা করি’ নৃত্য করে বস্ত্র উড়াঞা ॥ ৮৭ ॥
ghare lañā āilā prabhuke ānandita hañā sevā kari’ nṛtya kare vastra uḍāñā
প্রভুর চরণোদক সবংশে কৈল পান । ভট্টাচার্যের পূজা কৈল করিয়া সম্মান ॥ ৮৮ ॥
prabhura caraṇodaka savaṁśe kaila pāna bhaṭṭācāryera pūjā kaila kariyā sammāna
প্রভুরে নিমন্ত্রণ করি’ ঘরে ভিক্ষা দিল । বলভদ্র-ভট্টাচার্যে পাক করাইল ॥ ৮৯ ॥
prabhure nimantraṇa kari’ ghare bhikṣā dila balabhadra-bhaṭṭācārye pāka karāila
ভিক্ষা করি’ মহাপ্রভু করিলা শয়ন । মিশ্রপুত্র রঘু করে পাদ-সম্বাহন ॥ ৯০ ॥
bhikṣā kari’ mahāprabhu karilā śayana miśra-putra raghu kare pāda-samvāhana
প্রভুর ‘শেষান্ন’ মিশ্র সবংশে খাইল । ‘প্রভু আইলা’ শুনি’ চন্দ্রশেখর আইল ॥ ৯১ ॥
prabhura ‘śeṣānna’ miśra savaṁśe khāila ‘prabhu āilā’ śuni’ candraśekhara āila
মিশ্রের সখা তেঁহো প্রভুর পূর্ব দাস । বৈদ্যজাতি, লিখনবৃত্তি, বারাণসী-বাস ॥ ৯২ ॥
miśrera sakhā teṅho prabhura pūrva dāsa vaidya-jāti, likhana-vṛtti, vārāṇasī-vāsa
আসি’ প্রভু-পদে পড়ি’ করেন রোদন । প্রভু উঠি’ তাঁরে কৃপায় কৈল আলিঙ্গন ॥ ৯৩ ॥
āsi’ prabhu-pade paḍi’ karena rodana prabhu uṭhi’ tāṅre kṛpāya kaila āliṅgana
চন্দ্রশেখর কহে, — “প্রভু, বড় কৃপা কৈলা । আপনে আসিয়া ভৃত্যে দরশন দিলা ॥ ৯৪ ॥
candraśekhara kahe, — “prabhu, baḍa kṛpā kailā āpane āsiyā bhṛtye daraśana dilā
আপন-প্রারব্ধে বসি’ বারাণসী-স্থানে । ‘মায়া’, ‘ব্রহ্ম’ শব্দ বিনা নাহি শুনি কাণে ॥ ৯৫ ॥
āpana-prārabdhe vasi’ vārāṇasī-sthāne ‘māyā’, ‘brahma’ śabda vinā nāhi śuni kāṇe
ষড়্ দর্শন-ব্যাখ্যা বিনা কথা নাহি এথা । মিশ্র কৃপা করি’ মোরে শুনান কৃষ্ণকথা ॥ ৯৬ ॥
ṣaḍ-darśana-vyākhyā vinā kathā nāhi ethā miśra kṛpā kari’ more śunāna kṛṣṇa-kathā
নিরন্তর দুঁহে চিন্তি তোমার চরণ । ‘সর্বজ্ঞ ঈশ্বর’ তুমি দিলা দরশন ॥ ৯৭ ॥
nirantara duṅhe cinti tomāra caraṇa ‘sarvajña īśvara’ tumi dilā daraśana
শুনি, — ‘মহাপ্রভু’ যাবেন শ্রীবৃন্দাবনে । দিন কত রহি’ তার’ ভৃত্য দুইজনে ॥” ৯৮ ॥
śuni, — ‘mahāprabhu’ yābena śrī-vṛndāvane dina kata rahi’ tāra’ bhṛtya dui-jane”
মিশ্র কহে, — ‘প্রভু, যাবৎ কাশীতে রহিবা । মোর নিমন্ত্রণ বিনা অন্য না মানিবা ॥’ ৯৯ ॥
miśra kahe, — ‘prabhu, yāvat kāśīte rahibā mora nimantraṇa vinā anya nā mānibā’
এইমত মহাপ্রভু দুই ভৃত্যের বশে । ইচ্ছা নাহি, তবু তথা রহিলা দিন-দশে ॥ ১০০ ॥
ei-mata mahāprabhu dui bhṛtyera vaśe icchā nāhi, tabu tathā rahilā dina-daśe
মহারাষ্ট্রীয় বিপ্র আইসে প্রভু দেখিবারে । প্রভুর রূপ-প্রেম দেখি’ হয় চমৎকারে ॥ ১০১ ॥
mahārāṣṭrīya vipra āise prabhu dekhibāre prabhura rūpa-prema dekhi’ haya camatkāre
বিপ্র সব নিমন্ত্রয়, প্রভু নাহি মানে । প্রভু কহে, — ‘আজি মোর হঞাছে নিমন্ত্রণে’ ॥ ১০২ ॥
vipra saba nimantraya, prabhu nāhi māne prabhu kahe, — ‘āji mora hañāche nimantraṇe’
এইমত প্রতিদিন করেন বঞ্চন । সন্ন্যাসীর সঙ্গ-ভয়ে না মানেন নিমন্ত্রণ ॥ ১০৩ ॥
ei-mata prati-dina karena vañcana sannyāsīra saṅga-bhaye nā mānena nimantraṇa
প্রকাশানন্দ শ্রীপাদ সভাতে বসিয়া । ‘বেদান্ত’ পড়ান বহু শিষ্যগণ লঞা ॥ ১০৪ ॥
prakāśānanda śrīpāda sabhāte vasiyā ‘vedānta’ paḍāna bahu śiṣya-gaṇa lañā
এক বিপ্র দেখি’ আইলা প্রভুর ব্যবহার । প্রকাশানন্দ-আগে কহে চরিত্র তাঁহার ॥ ১০৫ ॥
eka vipra dekhi’ āilā prabhura vyavahāra prakāśānanda-āge kahe caritra tāṅhāra
“এক সন্ন্যাসী আইলা জগন্নাথ হৈতে । তাঁহার মহিমা-প্রতাপ না পারি বর্ণিতে ॥ ১০৬ ॥
“eka sannyāsī āilā jagannātha haite tāṅhāra mahimā-pratāpa nā pāri varṇite
সকল দেখিয়ে তাঁতে অদ্ভুত-কথন । প্রকাণ্ড-শরীর, শুদ্ধকাঞ্চন-বরণ ॥ ১০৭ ॥
sakala dekhiye tāṅte adbhuta-kathana prakāṇḍa-śarīra, śuddha-kāñcana-varaṇa
আজানুলম্বিত ভুজ, কমল-নয়ন । যত কিছু ঈশ্বরের সর্ব সল্লক্ষণ ॥ ১০৮ ॥
ājānu-lambita bhuja, kamala-nayana yata kichu īśvarera sarva sal-lakṣaṇa
তাহা দেখি’ জ্ঞান হয় — ‘এই নারায়ণ’ । যেই তাঁরে দেখে, করে কৃষ্ণসংকীর্তন ॥ ১০৯ ॥
tāhā dekhi’ jñāna haya — ‘ei nārāyaṇa yei tāṅre dekhe, kare kṛṣṇa-saṅkīrtana
‘মহাভাগবত’-লক্ষণ শুনি ভাগবতে । সে-সব লক্ষণ প্রকট দেখিয়ে তাঁহাতে ॥ ১১০ ॥
‘mahā-bhāgavata’-lakṣaṇa śuni bhāgavate se-saba lakṣaṇa prakaṭa dekhiye tāṅhāte
‘নিরন্তর কৃষ্ণনাম’ জিহ্বা তাঁর গায় । দুই-নেত্রে অশ্রু বহে গঙ্গাধারা-প্রায় ॥ ১১১ ॥
‘nirantara kṛṣṇa-nāma’ jihvā tāṅra gāya dui-netre aśru vahe gaṅgā-dhārā-prāya
ক্ষণে নাচে, হাসে, গায়, করয়ে ক্রন্দন । ক্ষণে হুহুঙ্কার করে, — সিংহের গর্জন ॥ ১১২ ॥
kṣaṇe nāce, hāse, gāya, karaye krandana kṣaṇe huhuṅkāra kare, — siṁhera garjana
জগৎমঙ্গল তাঁর ‘কৃষ্ণচৈতন্য’-নাম । নাম, রূপ, গুণ তাঁর, সব — অনুপম ॥ ১১৩ ॥
jagat-maṅgala tāṅra ‘kṛṣṇa-caitanya’-nāma nāma, rūpa, guṇa tāṅra, saba — anupama
দেখিলে সে জানি তাঁর ‘ঈশ্বরের রীতি’ । অলৌকিক কথা শুনি’ কে করে প্রতীতি ?” ১১৪ ॥
dekhile se jāni tāṅra ‘īśvarera rīti’ alaukika kathā śuni’ ke kare pratīti?”
শুনিয়া প্রকাশানন্দ বহুত হাসিলা । বিপ্রে উপহাস করি’ কহিতে লাগিলা ॥ ১১৫ ॥
śuniyā prakāśānanda bahuta hāsilā vipre upahāsa kari’ kahite lāgilā
“শুনিয়াছি গৌড়দেশের সন্ন্যাসী — ‘ভাবুক’ । কেশব-ভারতী-শিষ্য, লোকপ্রতারক ॥ ১১৬ ॥
“śuniyāchi gauḍa-deśera sannyāsī — ‘bhāvuka’ keśava-bhāratī-śiṣya, loka-pratāraka
‘চৈতন্য’-নাম তাঁর, ভাবুকগণ লঞা । দেশে দেশে গ্রামে গ্রামে বুলে নাচাঞা ॥ ১১৭ ॥
‘caitanya’-nāma tāṅra, bhāvuka-gaṇa lañā deśe deśe grāme grāme bule nācāñā
যেই তাঁরে দেখে, সেই ঈশ্বর করি’ কহে । ঐছে মোহন-বিদ্যা — যে দেখে সে মোহে ॥ ১১৮ ॥
yei tāṅre dekhe, sei īśvara kari’ kahe aiche mohana-vidyā — ye dekhe se mohe
সার্বভৌম ভট্টাচার্য — পণ্ডিত প্রবল । শুনি’ চৈতন্যের সঙ্গে হইল পাগল ॥ ১১৯ ॥
sārvabhauma bhaṭṭācārya — paṇḍita prabala śuni’ caitanyera saṅge ha-ila pāgala
‘সন্ন্যাসী’ — নাম-মাত্র, মহা-ইন্দ্রজালী ! ‘কাশীপুরে’ না বিকাবে তাঁর ভাবকালি ॥ ১২০ ॥
‘sannyāsī’ — nāma-mātra, mahā-indrajālī! ‘kāśīpure’ nā vikābe tāṅra bhāvakāli
‘বেদান্ত’ শ্রবণ কর, না যাইহ তাঁর পাশ । উচ্ছৃঙ্খল-লোক-সঙ্গে দুইলোক-নাশ ॥” ১২১ ॥
‘vedānta’ śravaṇa kara, nā yāiha tāṅra pāśa ucchṛṅkhala-loka-saṅge dui-loka-nāśa”
এত শুনি’ সেই বিপ্র মহাদুঃখ পাইলা । ‘কৃষ্ণ’ ‘কৃষ্ণ’ কহি’ তথা হৈতে উঠি’ গেলা ॥ ১২২ ॥
eta śuni’ sei vipra mahā-duḥkha pāilā ‘kṛṣṇa’ ‘kṛṣṇa’ kahi’ tathā haite uṭhi’ gelā
প্রভুর দরশনে শুদ্ধ হঞাছে তাঁর মন । প্রভু-আগে দুঃখী হঞা কহে বিবরণ ॥ ১২৩ ॥
prabhura daraśane śuddha hañāche tāṅra mana prabhu-āge duḥkhī hañā kahe vivaraṇa
শুনি’ মহাপ্রভু তবে ঈষৎ হাসিলা । পুনরপি সেই বিপ্র প্রভুরে পুছিলা ॥ ১২৪ ॥
śuni’ mahāprabhu tabe īṣat hāsilā punarapi sei vipra prabhure puchilā
“তার আগে যবে আমি তোমার নাম লইল । সেহ তোমার নাম জানে, — আপনে কহিল ॥ ১২৫ ॥
“tāra āge yabe āmi tomāra nāma la-ila seha tomāra nāma jāne, — āpane kahila
তোমার ‘দোষ’ কহিতে করে নামের উচ্চার । ‘চৈতন্য’ ‘চৈতন্য’ করি’ কহে তিনবার ॥ ১২৬ ॥
tomāra ‘doṣa’ kahite kare nāmera uccāra ‘caitanya’ ‘caitanya’ kari’ kahe tina-bāra
তিনবারে ‘কৃষ্ণনাম’ না আইল তার মুখে । ‘অবজ্ঞা’তে নাম লয়, শুনি’ পাই দুঃখে ॥ ১২৭ ॥
tina-bāre ‘kṛṣṇa-nāma’ nā āila tāra mukhe ‘avajñā’te nāma laya, śuni’ pāi duḥkhe
ইহার কারণ মোরে কহ কৃপা করি’ । তোমা দেখি’ মুখ মোর বলে ‘কৃষ্ণ’ ‘হরি’ ॥” ১২৮ ॥
ihāra kāraṇa more kaha kṛpā kari’ tomā dekhi’ mukha mora bale ‘kṛṣṇa’ ‘hari’ ”
প্রভু কহে, — “মায়াবাদী কৃষ্ণে অপরাধী । ‘ব্রহ্ম’, ‘আত্মা’ ‘চৈতন্য’ কহে নিরবধি ॥ ১২৯ ॥
prabhu kahe, — “māyāvādī kṛṣṇe aparādhī ‘brahma’, ‘ātmā’ ‘caitanya’ kahe niravadhi
অতএব তার মুখে না আইসে কৃষ্ণনাম । ‘কৃষ্ণনাম’, ‘কৃষ্ণস্বরূপ’ — দুইত ‘সমান’ ॥ ১৩০ ॥
ataeva tāra mukhe nā āise kṛṣṇa-nāma ‘kṛṣṇa-nāma’, ‘kṛṣṇa-svarūpa’ — duita ‘samāna’
‘নাম’, ‘বিগ্রহ’, ‘স্বরূপ’ — তিন একরূপ । তিনে ‘ভেদ’ নাহি, — তিন ‘চিদানন্দ-রূপ’ ॥ ১৩১ ॥
‘nāma’, ‘vigraha’, ‘svarūpa’ — tina eka-rūpa tine ‘bheda’ nāhi, — tina ‘cid-ānanda-rūpa’
দেহ-দেহীর, নাম-নামীর কৃষ্ণে নাহি ‘ভেদ’ । জীবের ধর্ম — নাম-দেহ-স্বরূপে ‘বিভেদ’ ॥ ১৩২ ॥
deha-dehīra, nāma-nāmīra kṛṣṇe nāhi ‘bheda’ jīvera dharma — nāma-deha-svarūpe ‘vibheda’
নাম চিন্তামণিঃ কৃষ্ণশ্চৈতন্যরসবিগ্রহঃ । পূর্ণঃ শুদ্ধো নিত্যমুক্তোঽভিন্নত্বান্নামনামিনোঃ ॥ ১৩৩ ॥
nāma cintāmaṇiḥ kṛṣṇaś caitanya-rasa-vigrahaḥ pūrṇaḥ śuddho nitya-mukto ’bhinnatvān nāma-nāminoḥ
অতএব কৃষ্ণের ‘নাম’, ‘দেহ’, ‘বিলাস’ । প্রাকৃতেন্দ্রিয়-গ্রাহ্য নহে, হয় স্বপ্রকাশ ॥ ১৩৪ ॥
ataeva kṛṣṇera ‘nāma’, ‘deha’, ‘vilāsa’ prākṛtendriya-grāhya nahe, haya sva-prakāśa
কৃষ্ণনাম, কৃষ্ণগুণ কৃষ্ণলীলাবৃন্দ । কৃষ্ণের স্বরূপ-সম — সব চিদানন্দ ॥ ১৩৫ ॥
kṛṣṇa-nāma, kṛṣṇa-guṇa, kṛṣṇa-līlā-vṛnda kṛṣṇera svarūpa-sama — saba cid-ānanda
অতঃ শ্রীকৃষ্ণনামাদি ন ভবেদ্গ্রাহ্যমিন্দ্রিয়ৈঃ । সেবোন্মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্যদঃ ॥ ১৩৬ ॥
ataḥ śrī-kṛṣṇa-nāmādi na bhaved grāhyam indriyaiḥ sevonmukhe hi jihvādau svayam eva sphuraty adaḥ
ব্রহ্মানন্দ হৈতে পূর্ণানন্দ লীলারস । ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্মবশ ॥ ১৩৭ ॥
brahmānanda haite pūrṇānanda līlā-rasa brahma-jñānī ākarṣiyā kare ātma-vaśa
স্বসুখনিভৃতচেতাস্তদ্ব্যুদস্তান্যভাবো- ঽপ্যজিতরুচিরলীলাকৃষ্টসারস্তদীয়ম্ । ব্যতনুত কৃপয়া যস্তত্ত্বদীপং পুরাণং তমখিলবৃজিনঘ্নং ব্যাসসূনুং নতোঽস্মি ॥ ১৩৮ ॥
sva-sukha-nibhṛta-cetās tad vyudastānya-bhāvo ’py ajita-rucira-līlākṛṣṭa-sāras tadīyam vyatanuta kṛpayā yas tattva-dīpaṁ purāṇaṁ tam akhila-vṛjina-ghnaṁ vyāsa-sūnuṁ nato ’smi
ব্রহ্মানন্দ হৈতে পূর্ণানন্দ কৃষ্ণগুণ । অতএব আকর্ষয়ে আত্মারামের মন ॥ ১৩৯ ॥
brahmānanda haite pūrṇānanda kṛṣṇa-guṇa ataeva ākarṣaye ātmārāmera mana
আত্মারামাশ্চ মুনয়ো নির্গ্রন্থা অপ্যুরুক্রমে । কুর্বন্ত্যহৈতুকীং ভক্তিমিত্থম্ভূতগুণো হরিঃ ॥ ১৪০ ॥
ātmārāmāś ca munayo nirgranthā apy urukrame kurvanty ahaitukīṁ bhaktim ittham-bhūta-guṇo hariḥ
এই সব রহু — কৃষ্ণচরণ-সম্বন্ধে । আত্মারামের মন হরে তুলসীর গন্ধে ॥ ১৪১ ॥
ei saba rahu — kṛṣṇa-caraṇa-sambandhe ātmārāmera mana hare tulasīra gandhe
তস্যারবিন্দনয়নস্য পদারবিন্দ- কিঞ্জল্কমিশ্রতুলসীমকরন্দবায়ুঃ । অন্তর্গতঃ স্ববিবরেণ চকার তেষাং সংক্ষোভমক্ষরজুষামপি চিত্ততন্বোঃ ॥ ১৪২ ॥
tasyāravinda-nayanasya padāravinda- kiñjalka-miśra-tulasī-makaranda-vāyuḥ antar-gataḥ sva-vivareṇa cakāra teṣāṁ saṅkṣobham akṣara-juṣām api citta-tanvoḥ
অতএব ‘কৃষ্ণনাম’ না আইসে তার মুখে । মায়াবাদি-গণ যাতে মহা বহির্মুখে ॥ ১৪৩ ॥
ataeva ‘kṛṣṇa-nāma’ nā āise tāra mukhe māyāvādi-gaṇa yāte mahā bahirmukhe
ভাবকালি বেচিতে আমি আইলাঙ কাশীপুরে । গ্রাহক নাহি, না বিকায়, লঞা যাব ঘরে ॥ ১৪৪ ॥
bhāvakāli vecite āmi āilāṅa kāśīpure grāhaka nāhi, nā vikāya, lañā yāba ghare
ভারী বোঝা লঞা আইলাঙ, কেমনে লঞা যাব ? অল্প-স্বল্প-মূল্য পাইলে, এথাই বেচিব ॥” ১৪৫ ॥
bhārī bojhā lañā āilāṅa, kemane lañā yāba? alpa-svalpa-mūlya pāile, ethāi veciba
এত বলি’ সেই বিপ্রে আত্মসাথ করি’ । প্রাতে উঠি’ মথুরা চলিলা গৌরহরি ॥ ১৪৬ ॥
eta bali’ sei vipre ātmasātha kari’ prāte uṭhi mathurā calilā gaurahari
সেই তিন সঙ্গে চলে, প্রভু নিষেধিল । দূর হৈতে তিনজনে ঘরে পাঠাইল ॥ ১৪৭ ॥
sei tina saṅge cale, prabhu niṣedhila dūra haite tina-jane ghare pāṭhāila
প্রভুর বিরহে তিনে একত্র মিলিয়া । প্রভুগুণ গান করে প্রেমে মত্ত হঞা ॥ ১৪৮ ॥
prabhura virahe tine ekatra miliyā prabhu-guṇa gāna kare preme matta hañā
‘প্রয়াগে’ আসিয়া প্রভু কৈল বেণী-স্নান । ‘মাধব’ দেখিয়া প্রেমে কৈল নৃত্যগান ॥ ১৪৯ ॥
‘prayāge’ āsiyā prabhu kaila veṇī-snāna ‘mādhava’ dekhiyā preme kaila nṛtya-gāna
যমুনা দেখিয়া প্রেমে পড়ে ঝাঁপ দিয়া । আস্তে-ব্যস্তে ভট্টাচার্য উঠায় ধরিয়া ॥ ১৫০ ॥
yamunā dekhiyā preme paḍe jhāṅpa diyā āste-vyaste bhaṭṭācārya uṭhāya dhariyā
এইমত তিনদিন প্রয়াগে রহিলা । কৃষ্ণ-নাম-প্রেম দিয়া লোক নিস্তারিলা ॥ ১৫১ ॥
ei-mata tina-dina prayāge rahilā kṛṣṇa-nāma-prema diyā loka nistārilā
‘মথুরা’ চলিতে পথে যথা রহি’ যায় । কৃষ্ণ-নাম-প্রেম দিয়া লোকেরে নাচায় ॥ ১৫২ ॥
‘mathurā’ calite pathe yathā rahi’ yāya kṛṣṇa-nāma-prema diyā lokere nācāya
পূর্বে যেন ‘দক্ষিণ’ যাইতে লোক নিস্তারিলা । ‘পশ্চিম’-দেশে তৈছে সব ‘বৈষ্ণব’ করিলা ॥ ১৫৩ ॥
pūrve yena ‘dakṣiṇa’ yāite loka nistārilā ‘paścima’-deśe taiche saba ‘vaiṣṇava’ karilā
পথে যাহাঁ যাহাঁ হয় যমুনা-দর্শন । তাহাঁ ঝাঁপ দিয়া পড়ে প্রেমে অচেতন ॥ ১৫৪ ॥
pathe yāhāṅ yāhāṅ haya yamunā-darśana tāhāṅ jhāṅpa diyā paḍe preme acetana
মথুরা-নিকটে আইলা — মথুরা দেখিয়া । দণ্ডবৎ হঞা পড়ে প্রেমাবিষ্ট হঞা ॥ ১৫৫ ॥
mathurā-nikaṭe āilā — mathurā dekhiyā daṇḍavat hañā paḍe premāviṣṭa hañā
মথুরা আসিয়া কৈলা ‘বিশ্রান্তি-তীর্থে’ স্নান । ‘জন্মস্থানে’ ‘কেশব’ দেখি’ করিলা প্রণাম ॥ ১৫৬ ॥
mathurā āsiyā kailā ‘viśrānti-tīrthe’ snāna ‘janma-sthāne’ ‘keśava’ dekhi’ karilā praṇāma
প্রেমানন্দে নাচে, গায়, সঘন হুঙ্কার । প্রভুর প্রেমাবেশ দেখি’ লোকে চমৎকার ॥ ১৫৭ ॥
premānande nāce, gāya, saghana huṅkāra prabhura premāveśa dekhi’ loke camatkāra
একবিপ্র পড়ে প্রভুর চরণ ধরিয়া । প্রভু-সঙ্গে নৃত্য করে প্রেমাবিষ্ট হঞা ॥ ১৫৮ ॥
eka-vipra paḍe prabhura caraṇa dhariyā prabhu-saṅge nṛtya kare premāviṣṭa hañā
দুঁহে প্রেমে নৃত্য করি’ করে কোলাকুলি । হরি কৃষ্ণ কহ দুঁহে বলে বাহু তুলি’ ॥ ১৫৯ ॥
duṅhe preme nṛtya kari’ kare kolākuli hari kṛṣṇa kaha duṅhe bale bāhu tuli’
লোক ‘হরি’ ‘হরি’ বলে, কোলাহল হৈল । ‘কেশব’-সেবক প্রভুকে মালা পরাইল ॥ ১৬০ ॥
loka ‘hari’ ‘hari’ bale, kolāhala haila ‘keśava’-sevaka prabhuke mālā parāila
লোকে কহে প্রভু দেখি’ হঞা বিস্ময় । ঐছে হেন প্রেম ‘লৌকিক’ কভু নয় ॥ ১৬১ ॥
loke kahe prabhu dekhi’ hañā vismaya aiche hena prema ‘laukika’ kabhu naya
যাঁহার দর্শনে লোকে প্রেমে মত্ত হঞা । হাসে, কান্দে, নাচে, গায়, কৃষ্ণনাম লঞা ॥ ১৬২ ॥
yāṅhāra darśane loke preme matta hañā hāse, kānde, nāce, gāya, kṛṣṇa-nāma lañā
সর্বথা-নিশ্চিত — ইঁহো কৃষ্ণ-অবতার । মথুরা আইলা লোকের করিতে নিস্তার ॥ ১৬৩ ॥
sarvathā-niścita — iṅho kṛṣṇa-avatāra mathurā āilā lokera karite nistāra
তবে মহাপ্রভু সেই ব্রাহ্মণে লঞা । তাঁহারে পুছিলা কিছু নিভৃতে বসিয়া ॥ ১৬৪ ॥
tabe mahāprabhu sei brāhmaṇe lañā tāṅhāre puchilā kichu nibhṛte vasiyā
‘আর্য, সরল, তুমি — বৃদ্ধ ব্রাহ্মণ । কাহাঁ হৈতে পাইলে তুমি এই প্রেমধন?’ ॥ ১৬৫ ॥
‘ārya, sarala, tumi — vṛddha brāhmaṇa kāhāṅ haite pāile tumi ei prema-dhana?’
বিপ্র কহে, — ‘শ্রীপাদ শ্রীমাধবেন্দ্রপুরী । ভ্রমিতে ভ্রমিতে আইলা মথুরা-নগরী ॥ ১৬৬ ॥
vipra kahe, — ‘śrīpāda śrī-mādhavendra-purī bhramite bhramite āilā mathurā-nagarī
কৃপা করি’ তেঁহো মোর নিলয়ে আইলা । মোরে শিষ্য করি’ মোর হাতে ‘ভিক্ষা’ কৈলা ॥ ১৬৭ ॥
kṛpā kari’ teṅho mora nilaye āilā more śiṣya kari’ mora hāte ‘bhikṣā’ kailā
গোপাল প্রকট করি’ সেবা কৈল ‘মহাশয়’ । অদ্যাপিহ তাঁহার সেবা ‘গোবর্ধনে’ হয় ॥ ১৬৮ ॥
gopāla prakaṭa kari’ sevā kaila ‘mahāśaya’ adyāpiha tāṅhāra sevā ‘govardhane’ haya
শুনি’ প্রভু কৈল তাঁর চরণ বন্দন । ভয় পাঞা প্রভু-পায় পড়িলা ব্রাহ্মণ ॥ ১৬৯ ॥
śuni’ prabhu kaila tāṅra caraṇa vandana bhaya pāñā prabhu-pāya paḍilā brāhmaṇa
প্রভু কহে, — “তুমি ‘গুরু,’ আমি ‘শিষ্য’-প্রায় । ‘গুরু’ হঞা ‘শিষ্যে’ নমস্কার না যুয়ায় ॥” ১৭০ ॥
prabhu kahe, — “tumi ‘guru’, āmi ‘śiṣya’-prāya ‘guru’ hañā ‘śiṣye’ namaskāra nā yuyaya
শুনিয়া বিস্মিত বিপ্র কহে ভয় পাঞা । ঐছে বাত্ কহ কেনে সন্ন্যাসী হঞা ॥ ১৭১ ॥
śuniyā vismita vipra kahe bhaya pāñā aiche bāt kaha kene sannyāsī hañā
কিন্তু তোমার প্রেম দেখি’ মনে অনুমানি । মাধবেন্দ্র-পুরীর ‘সম্বন্ধ’ ধর — জানি ॥ ১৭২ ॥
kintu tomāra prema dekhi’ mane anumāni mādhavendra-purīra ‘sambandha’ dhara — jāni
কৃষ্ণপ্রেমা তাঁহা, যাঁহা তাঁহার ‘সম্বন্ধ’ । তাহাঁ বিনা এই প্রেমার কাহাঁ নাহি গন্ধ ॥ ১৭৩ ॥
kṛṣṇa-premā tāṅhā, yāṅhā tāṅhāra ‘sambandha’ tāhāṅ vinā ei premāra kāhāṅ nāhi gandha
তবে ভট্টাচার্য তারে ‘সম্বন্ধ’ কহিল । শুনি’ আনন্দিত বিপ্র নাচিতে লাগিল ॥ ১৭৪ ॥
tabe bhaṭṭācārya tāre ‘sambandha’ kahila śuni’ ānandita vipra nācite lāgila
তবে বিপ্র প্রভুরে লঞা আইলা নিজ-ঘরে । আপন-ইচ্ছায় প্রভুর নানা সেবা করে ॥ ১৭৫ ॥
tabe vipra prabhure lañā āilā nija-ghare āpana-icchāya prabhura nānā sevā kare
ভিক্ষা লাগি’ ভট্টাচার্যে করাইলা রন্ধন । তবে মহাপ্রভু হাসি’ বলিলা বচন ॥ ১৭৬ ॥
bhikṣā lāgi’ bhaṭṭācārye karāilā randhana tabe mahāprabhu hāsi’ balilā vacana
“পুরী-গোসাঞি তোমার ঘরে কর্যাছেন ভিক্ষা । মোরে তুমি ভিক্ষা দেহ, — এই মোর ‘শিক্ষা’ ॥” ১৭৭ ॥
“purī-gosāñi tomāra ghare karyāchena bhikṣā more tumi bhikṣā deha, — ei mora ‘śikṣā’ ”
যদ্যদাচরতি শ্রেষ্ঠস্তত্তদেবেতরো জনঃ । স যৎ প্ৰমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে ॥ ১৭৮ ॥
yad yad ācarati śreṣṭhas tat tad evetaro janaḥ sa yat pramāṇaṁ kurute lokas tad anuvartate
যদ্যপি ‘সনোড়িয়া’ হয় সেইত ব্রাহ্মণ । সনোড়িয়া-ঘরে সন্ন্যাসী না করে ভোজন ॥ ১৭৯ ॥
yadyapi ‘sanoḍiyā’ haya seita brāhmaṇa sanoḍiyā-ghare sannyāsī nā kare bhojana
তথাপি পুরী দেখি’ তাঁর ‘বৈষ্ণব’-আচার । ‘শিষ্য’ করি’ তাঁর ভিক্ষা কৈল অঙ্গীকার ॥ ১৮০ ॥
tathāpi purī dekhi’ tāṅra ‘vaiṣṇava’-ācāra ‘śiṣya’ kari’ tāṅra bhikṣā kaila aṅgīkāra
মহাপ্রভু তাঁরে যদি ‘ভিক্ষা’ মাগিল । দৈন্য করি’ সেই বিপ্র কহিতে লাগিল ॥ ১৮১ ॥
mahāprabhu tāṅre yadi ‘bhikṣā’ māgila dainya kari’ sei vipra kahite lāgila
তোমারে ‘ভিক্ষা’ দিব — বড় ভাগ্য সে আমার । তুমি — ঈশ্বর, নাহি তোমার বিধি-ব্যবহার ॥ ১৮২ ॥
tomāre ‘bhikṣā’ diba — baḍa bhāgya se āmāra tumi — īśvara, nāhi tomāra vidhi-vyavahāra
‘মূর্খ’-লোক করিবেক তোমার নিন্দন । সহিতে না পারিমু সেই ‘দুষ্টে’র বচন ॥ ১৮৩ ॥
‘mūrkha’-loka karibeka tomāra nindana sahite nā pārimu sei ‘duṣṭe’ra vacana
প্রভু কহে, — শ্রুতি, স্মৃতি, যত ঋষিগণ । সবে ‘এক’-মত নহে, ভিন্ন ভিন্ন ধর্ম ॥ ১৮৪ ॥
prabhu kahe, — śruti, smṛti, yata ṛṣi-gaṇa sabe ‘eka’-mata nahe, bhinna bhinna dharma
ধর্ম-স্থাপন-হেতু সাধুর ব্যবহার । পুরী-গোসাঞির যে আচরণ, সেই ধর্ম সার ॥ ১৮৫ ॥
dharma-sthāpana-hetu sādhura vyavahāra purī-gosāñira ye ācaraṇa, sei dharma sāra
তর্কোঽপ্রতিষ্ঠঃ শ্রুতয়ো বিভিন্না নাসাবৃষির্যস্য মতং ন ভিন্নম্ । ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজনো যেন গতঃ স পন্থাঃ ॥ ১৮৬ ॥
tarko ’pratiṣṭhaḥ śrutayo vibhinnā nāsāv ṛṣir yasya mataṁ na bhinnam dharmasya tattvaṁ nihitaṁ guhāyāṁ mahājano yena gataḥ sa panthāḥ
তবে সেই বিপ্র প্রভুকে ভিক্ষা করাইল । মধুপুরীর লোক সব প্রভুকে দেখিতে আইল ॥ ১৮৭ ॥
tabe sei vipra prabhuke bhikṣā karāila madhu-purīra loka saba prabhuke dekhite āila
লক্ষ-সংখ্য লোক আইসে, নাহিক গণন । বাহির হঞা প্রভু দিল দরশন ॥ ১৮৮ ॥
lakṣa-saṅkhya loka āise, nāhika gaṇana bāhira hañā prabhu dila daraśana
বাহু তুলি’ বলে প্রভু ‘হরিবোল’-ধ্বনি । প্রেমে মত্ত নাচে লোক করি’ হরিধ্বনি ॥ ১৮৯ ॥
bāhu tuli’ bale prabhu ‘hari-bola’-dhvani preme matta nāce loka kari’ hari-dhvani
যমুনার ‘চব্বিশ ঘাটে’ প্রভু কৈল স্নান । সেই বিপ্র প্রভুকে দেখায় তীর্থস্থান ॥ ১৯০ ॥
yamunāra ‘cabbiśa ghāṭe’ prabhu kaila snāna sei vipra prabhuke dekhāya tīrtha-sthāna
স্বয়ম্ভু, বিশ্রাম, দীর্ঘবিষ্ণু, ভূতেশ্বর । মহাবিদ্যা, গোকর্ণাদি দেখিলা বিস্তর ॥ ১৯১ ॥
svayambhu, viśrāma, dīrgha-viṣṇu, bhūteśvara mahāvidyā, gokarṇādi dekhilā vistara
‘বন’ দেখিবারে যদি প্রভুর মন হৈল । সেইত ব্রাহ্মণে প্রভু সঙ্গেতে লইল ॥ ১৯২ ॥
‘vana’ dekhibāre yadi prabhura mana haila seita brāhmaṇe prabhu saṅgete la-ila
মধুবন, তাল, কুমুদ, বহুলা-বন গেলা । তাহাঁ তাহাঁ স্নান করি’ প্রেমাবিষ্ট হৈলা ॥ ১৯৩ ॥
madhu-vana, tāla, kumuda, bahulā-vana gelā tāhāṅ tāhāṅ snāna kari’ premāviṣṭa hailā
পথে গাভীঘটা চরে প্রভুরে দেখিয়া । প্রভুকে বেড়য় আসি’ হুঙ্কার করিয়া ॥ ১৯৪ ॥
pathe gābhī-ghaṭā care prabhure dekhiyā prabhuke beḍaya āsi’ huṅkāra kariyā
গাভী দেখি’ স্তব্ধ প্রভু প্রেমের তরঙ্গে । বাৎসল্যে গাভী প্রভুর চাটে সব-অঙ্গে ॥ ১৯৫ ॥
gābhī dekhi’ stabdha prabhu premera taraṅge vātsalye gābhī prabhura cāṭe saba-aṅge
সুস্থ হঞা প্রভু করে অঙ্গ-কণ্ডূয়ন । প্রভু-সঙ্গে চলে, নাহি ছাড়ে ধেনুগণ ॥ ১৯৬ ॥
sustha hañā prabhu kare aṅga-kaṇḍūyana prabhu-saṅge cale, nāhi chāḍe dhenu-gaṇa
কষ্টেসৃষ্ট্যে ধেনু সব রাখিল গোয়াল । প্রভুকণ্ঠধ্বনি শুনি’ আইসে মৃগীপাল ॥ ১৯৭ ॥
kaṣṭe-sṛṣṭye dhenu saba rākhila goyāla prabhu-kaṇṭha-dhvani śuni’ āise mṛgī-pāla
মৃগ-মৃগী মুখ দেখি’ প্রভু-অঙ্গ চাটে । ভয় নাহি করে, সঙ্গে যায় বাটে-বাটে ॥ ১৯৮ ॥
mṛga-mṛgī mukha dekhi’ prabhu-aṅga cāṭe bhaya nāhi kare, saṅge yāya vāṭe-vāṭe
শুক, পিক, ভৃঙ্গ প্রভুরে দেখি’ ‘পঞ্চম’ গায় । শিখিগণ নৃত্য করি’ প্রভু-আগে যায় ॥ ১৯৯ ॥
śuka, pika, bhṛṅga prabhure dekhi’ ‘pañcama’ gāya śikhi-gaṇa nṛtya kari’ prabhu-āge yāya
প্রভু দেখি’ বৃন্দাবনের বৃক্ষ-লতাগণে । অঙ্কুর-পুলক, মধু-অশ্রু বরিষণে ॥ ২০০ ॥
prabhu dekhi’ vṛndāvanera vṛkṣa-latā-gaṇe aṅkura pulaka, madhu-aśru variṣaṇe
ফুল-ফল ভরি’ ডাল পড়ে প্রভু-পায় । বন্ধু দেখি’ বন্ধু যেন ‘ভেট’ লঞা যায় ॥ ২০১ ॥
phula-phala bhari’ ḍāla paḍe prabhu-pāya bandhu dekhi’ bandhu yena ‘bheṭa’ lañā yāya
প্রভু দেখি’ বৃন্দাবনের স্থাবর-জঙ্গম । আনন্দিত — বন্ধু যেন দেখে বন্ধুগণ ॥ ২০২ ॥
prabhu dekhi’ vṛndāvanera sthāvara-jaṅgama ānandita — bandhu yena dekhe bandhu-gaṇa
তা-সবার প্রীতি দেখি’ প্রভু ভাবাবেশে । সবা-সনে ক্রীড়া করে হঞা তার বশে ॥ ২০৩ ॥
tā-sabāra prīti dekhi’ prabhu bhāvāveśe sabā-sane krīḍā kare hañā tāra vaśe
প্রতি বৃক্ষ-লতা প্রভু করেন আলিঙ্গন । পুষ্পাদি ধ্যানে করেন কৃষ্ণে সমর্পণ ॥ ২০৪ ॥
prati vṛkṣa-latā prabhu karena āliṅgana puṣpādi dhyāne karena kṛṣṇe samarpaṇa
অশ্রু-কম্প-পুলক-প্রেমে শরীর অস্থিরে । ‘কৃষ্ণ’ বল, ‘কৃষ্ণ’ বল — বলে উচ্চৈঃস্বরে ॥ ২০৫ ॥
aśru-kampa-pulaka-preme śarīra asthire ‘kṛṣṇa’ bala, ‘kṛṣṇa’ bala — bale uccaiḥsvare
স্থাবর-জঙ্গম মিলি’ করে কৃষ্ণধ্বনি । প্রভুর গম্ভীর-স্বরে যেন প্রতিধ্বনি ॥ ২০৬ ॥
sthāvara-jaṅgama mili’ kare kṛṣṇa-dhvani prabhura gambhīra-svare yena prati-dhvani
মৃগের গলা ধরি’ প্রভু করেন রোদনে । মৃগের পুলক অঙ্গে, অশ্রু নয়নে ॥ ২০৭ ॥
mṛgera galā dhari’ prabhu karena rodane mṛgera pulaka aṅge, aśru nayane
বৃক্ষডালে শুক-শারী দিল দরশন । তাহা দেখি’ প্রভুর কিছু শুনিতে হৈল মন ॥ ২০৮ ॥
vṛkṣa-ḍāle śuka-śārī dila daraśana tāhā dekhi’ prabhura kichu śunite haila mana
শুক-শারিকা প্রভুর হাতে উড়ি’ পড়ে । প্রভুকে শুনাঞা কৃষ্ণের গুণ-শ্লোক পড়ে ॥ ২০৯ ॥
śuka-śārikā prabhura hāte uḍi’ paḍe prabhuke śunāñā kṛṣṇera guṇa-śloka paḍe
সৌন্দর্যং ললনালিধৈর্যদলনং লীলা রমাস্তম্ভিনী বীর্যং কন্দুকিতাদ্রিবর্যমমলাঃ পারে-পরার্ধং গুণাঃ । শীলং সর্বজনানুরঞ্জনমহো যস্যায়মস্মৎপ্রভু- র্বিশ্বং বিশ্বজনীনকীর্তিরবতাৎ কৃষ্ণো জগন্মোহনঃ ॥ ২১০ ॥
saundaryaṁ lalanāli-dhairya-dalanaṁ līlā ramā-stambhinī vīryaṁ kandukitādri-varyam amalāḥ pāre-parārdhaṁ guṇāḥ śīlaṁ sarva-janānurañjanam aho yasyāyam asmat-prabhur viśvaṁ viśva-janīna-kīrtir avatāt kṛṣṇo jagan-mohanaḥ
শুক-মুখে শুনি’ তবে কৃষ্ণের বর্ণন । শারিকা পড়য়ে তবে রাধিকা-বর্ণন ॥ ২১১ ॥
śuka-mukhe śuni’ tabe kṛṣṇera varṇana śārikā paḍaye tabe rādhikā-varṇana
শ্রীরাধিকায়াঃ প্রিয়তা সুরূপতা সুশীলতা নর্তনগানচাতুরী । গুণালিসম্পৎ কবিতা চ রাজতে জগন্মনোমোহন-চিত্তমোহিনী ॥ ২১২ ॥
śrī-rādhikāyāḥ priyatā su-rūpatā su-śīlatā nartana-gāna-cāturī guṇāli-sampat kavitā ca rājate jagan-mano-mohana-citta-mohinī
পুনঃ শুক কহে, — কৃষ্ণ ‘মদনমোহন’ । তবে আর শ্লোক শুক করিল পঠন ॥ ২১৩ ॥
punaḥ śuka kahe, — kṛṣṇa ‘madana-mohana’ tabe āra śloka śuka karila paṭhana
বংশীধারী জগন্নারী-চিত্তহারী স শারিকে । বিহারী গোপনারীভির্জীয়ান্মদনমোহনঃ ॥ ২১৪ ॥
vaṁśī-dhārī jagan-nārī- citta-hārī sa śārike vihārī gopa-nārībhir jīyān madana-mohanaḥ
পুনঃ শারী কহে শুকে করি’ পরিহাস । তাহা শুনি’ প্রভুর হৈল বিস্ময়-প্রেমোল্লাস ॥ ২১৫ ॥
punaḥ śārī kahe śuke kari’ parihāsa tāhā śuni’ prabhura haila vismaya-premollāsa
রাধা-সঙ্গে যদা ভাতি তদা ‘মদনমোহনঃ’ । অন্যথা বিশ্বমোহোঽপি স্বয়ং ‘মদনমোহিতঃ’ ॥ ২১৬ ॥
rādhā-saṅge yadā bhāti tadā ‘madana-mohanaḥ’ anyathā viśva-moho ’pi svayaṁ ‘madana-mohitaḥ’
শুক-শারী উড়ি’ পুনঃ গেল বৃক্ষডালে । ময়ূরের নৃত্য প্রভু দেখে কুতূহলে ॥ ২১৭ ॥
śuka-śārī uḍi’ punaḥ gela vṛkṣa-ḍāle mayūrera nṛtya prabhu dekhe kutūhale
ময়ূরের কণ্ঠ দেখি’ প্রভুর কৃষ্ণস্মৃতি হৈল । প্রেমাবেশে মহাপ্ৰভু ভূমিতে পড়িল ॥ ২১৮ ॥
mayūrera kaṇṭha dekhi’ prabhura kṛṣṇa-smṛti haila premāveśe mahāprabhu bhūmite paḍila
প্রভুরে মূর্ছিত দেখি’ সেই ত ব্রাহ্মণ । ভট্টাচার্য-সঙ্গে করে প্রভুর সন্তর্পণ ॥ ২১৯ ॥
prabhure mūrcchita dekhi’ sei ta brāhmaṇa bhaṭṭācārya-saṅge kare prabhura santarpaṇa
আস্তে-ব্যস্তে মহাপ্রভুর লঞা বহিৰ্বাস । জলসেক করে অঙ্গে, বস্ত্রের বাতাস ॥ ২২০ ॥
āste-vyaste mahāprabhura lañā bahirvāsa jala-seka kare aṅge, vastrera vātāsa
প্রভু-কর্ণে কৃষ্ণনাম কহে উচ্চ করি’ । চেতন পাঞা প্রভু যা’ন গড়াগড়ি ॥ ২২১ ॥
prabhu-karṇe kṛṣṇa-nāma kahe ucca kari’ cetana pāñā prabhu yā’na gaḍāgaḍi
কণ্টক-দুর্গম বনে অঙ্গ ক্ষত হৈল । ভট্টাচার্য কোলে করি’ প্রভুরে সুস্থ কৈল ॥ ২২২ ॥
kaṇṭaka-durgama vane aṅga kṣata haila bhaṭṭācārya kole kari’ prabhure sustha kaila
কৃষ্ণাবেশে প্ৰভুর প্রেমে গরগর মন । ‘বোল্’ ‘বোল্’ করি’ উঠি’ করেন নর্তন ॥ ২২৩ ॥
kṛṣṇāveśe prabhura preme garagara mana ‘bol’ ‘bol’ kari’ uṭhi’ karena nartana
ভট্টাচার্য, সেই বিপ্র ‘কৃষ্ণনাম’ গায় । নাচিতে নাচিতে পথে প্রভু চলি’ যায় ॥ ২২৪ ॥
bhaṭṭācārya, sei vipra ‘kṛṣṇa-nāma’ gāya nācite nācite pathe prabhu cali’ yāya
প্ৰভুর প্রেমাবেশ দেখি’ ব্রাহ্মণ — বিস্মিত । প্রভুর রক্ষা লাগি’ বিপ্র হইলা চিন্তিত ॥ ২২৫ ॥
prabhura premāveśa dekhi’ brāhmaṇa — vismita prabhura rakṣā lāgi’ vipra ha-ilā cintita
নীলাচলে ছিলা যৈছে প্রেমাবেশ মন । বৃন্দাবন যাইতে পথে হৈল শত-গুণ ॥ ২২৬ ॥
nīlācale chilā yaiche premāveśa mana vṛndāvana yāite pathe haila śata-guṇa
সহস্রগুণ প্রেম বাড়ে মথুরা দরশনে । লক্ষগুণ প্রেম বাড়ে, ভ্রমেন যবে বনে ॥ ২২৭ ॥
sahasra-guṇa prema bāḍe mathurā daraśane lakṣa-guṇa prema bāḍe, bhramena yabe vane
অন্য-দেশ প্রেম উছলে ‘বৃন্দাবন’ নামে । সাক্ষাৎ ভ্রময়ে এবে সেই বৃন্দাবনে ॥ ২২৮ ॥ প্রেমে গরগর মন রাত্রি-দিবসে । স্নান-ভিক্ষাদি-নির্বাহ করেন অভ্যাসে ॥ ২২৯ ॥
anya-deśa prema uchale ‘vṛndāvana’-nāme sākṣāt bhramaye ebe sei vṛndāvane preme garagara mana rātri-divase snāna-bhikṣādi-nirvāha karena abhyāse
এইমত প্রেম — যাবৎ ভ্রমিল ‘বার’ বন । একত্র লিখিলুঁ, সর্বত্র না যায় বর্ণন ॥ ২৩০ ॥
ei-mata prema — yāvat bhramila ‘bāra’ vana ekatra likhiluṅ, sarvatra nā yāya varṇana
বৃন্দাবনে হৈল প্রভুর যতেক প্রেমের বিকার । কোটি-গ্রন্থে ‘অনন্ত’ লিখেন তাহার বিস্তার ॥ ২৩১ ॥
vṛndāvane haila prabhura yateka premera vikāra koṭi-granthe ‘ananta’ likhena tāhāra vistāra
তবু লিখিবারে নারে তার এক কণ । উদ্দেশ করিতে করি দিগ্দরশন ॥ ২৩২ ॥
tabu likhibāre nāre tāra eka kaṇa uddeśa karite kari dig-daraśana
জগৎ ভাসিল চৈতন্যলীলার পাথারে । যাঁর যত শক্তি তত পাথারে সাঁতারে ॥ ২৩৩ ॥
jagat bhāsila caitanya-līlāra pāthāre yāṅra yata śakti tata pāthāre sāṅtāre
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ২৩৪ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa