CC Madhya 24.1
আত্মারামেতি পদ্যার্কস্যার্থাংশূন্ যঃ প্রকাশয়ন্ । জগত্তমো জহারাব্যাত্ স চৈতন্যোদয়াচলঃ ॥ ১ ॥
ātmārāmeti padyārkasy- ārthāṁśūn yaḥ prakāśayan jagat-tamo jahārāvyāt sa caitanyodayācalaḥ
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Madhya-līlā — Chapter 24: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
আত্মারামেতি পদ্যার্কস্যার্থাংশূন্ যঃ প্রকাশয়ন্ । জগত্তমো জহারাব্যাত্ স চৈতন্যোদয়াচলঃ ॥ ১ ॥
ātmārāmeti padyārkasy- ārthāṁśūn yaḥ prakāśayan jagat-tamo jahārāvyāt sa caitanyodayācalaḥ
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া । পুনরপি কহে কিছু বিনয় করিয়া ॥ ৩ ॥
tabe sanātana prabhura caraṇe dhariyā punarapi kahe kichu vinaya kariyā
‘পূর্বে শুনিয়াছোঁ, তুমি সার্বভৌম-স্থানে । এক শ্লোকে আঠার অর্থ কৈরাছ ব্যাখ্যানে ॥ ৪ ॥
‘pūrve śuniyāchoṅ, tumi sārvabhauma-sthāne eka śloke āṭhāra artha kairācha vyākhyāne
আত্মারামাশ্চ মুনয়ো নির্গ্রন্থা অপ্যুরুক্রমে । কুর্বন্ত্যহৈতুকীং ভক্তিমিত্থম্ভূতগুণো হরিঃ ॥ ৫ ॥
ātmārāmāś ca munayo nirgranthā apy urukrame kurvanty ahaitukīṁ bhaktim ittham-bhūta-guṇo hariḥ
আশ্চর্য শুনিয়া মোর উৎকণ্ঠিত মন । কৃপা করি’ কহ যদি, জুড়ায় শ্রবণ ॥’ ৬ ॥
āścarya śuniyā mora utkaṇṭhita mana kṛpā kari’ kaha yadi, juḍāya śravaṇa’
প্রভু কহে, — “আমি বাতুল, আমার বচনে । সার্বভৌম বাতুল তাহা সত্য করি’ মানে ॥ ৭ ॥
prabhu kahe, — “āmi vātula, āmāra vacane sārvabhauma vātula tāhā satya kari’ māne
কিবা প্ৰলাপিলাঙ, কিছু নাহিক স্মরণে । তোমার সঙ্গ-বলে যদি কিছু হয় মনে ॥ ৮ ॥
kibā pralāpilāṅa, kichu nāhika smaraṇe tomāra saṅga-bale yadi kichu haya mane
সহজে আমার কিছু অর্থ নাহি ভাসে । তোমা-সবার সঙ্গ-বলে যে কিছু প্রকাশে ॥ ৯ ॥
sahaje āmāra kichu artha nāhi bhāse tomā-sabāra saṅga-bale ye kichu prakāśe
একাদশ পদ এই শ্লোকে সুনির্মল । পৃথক্ নানা অর্থ পদে করে ঝলমল ॥ ১০ ॥
ekādaśa pada ei śloke sunirmala pṛthak nānā artha pade kare jhalamala
‘আত্মা’-শব্দে ব্রহ্ম, দেহ, মন, যত্ন, ধৃতি । বুদ্ধি, স্বভাব, — এই সাত অর্থ-প্রাপ্তি ॥ ১১ ॥
‘ātmā’-śabde brahma, deha, mana, yatna, dhṛti buddhi, svabhāva, — ei sāta artha-prāpti
“আত্মা দেহমনোব্রহ্মস্বভাবধৃতিবুদ্ধিষু । প্রযত্নে চ” ইতি ॥ ১২ ॥
“ātmā deha-mano-brahma-svabhāva-dhṛti-buddhiṣu, prayatne ca” iti
এই সাতে রমে যেই, সেই আত্মারামগণ । আত্মারামগণের আগে করিব গণন ॥ ১৩ ॥
ei sāte rame yei, sei ātmārāma-gaṇa ātmārāma-gaṇera āge kariba gaṇana
‘মুনি’-আদি শব্দের অর্থ শুন, সনাতন । পৃথক্ পৃথক্ অর্থ পাছে করিব মিলন ॥ ১৪ ॥
‘muni’-ādi śabdera artha śuna, sanātana pṛthak pṛthak artha pāche kariba milana
‘মুনি’-শব্দে মননশীল, আর কহে মৌনী । তপস্বী, ব্রতী, যতি, আর ঋষি, মুনি ॥ ১৫ ॥
‘muni’-śabde manana-śīla, āra kahe maunī tapasvī, vratī, yati, āra ṛṣi, muni
‘নির্গ্রন্থ’-শব্দে কহে, অবিদ্যা-গ্রন্থি-হীন । বিধি-নিষেধ-বেদশাস্ত্র-জ্ঞানাদি-বিহীন ॥ ১৬ ॥
‘nirgrantha’-śabde kahe, avidyā-granthi-hīna vidhi-niṣedha-veda-śāstra-jñānādi-vihīna
মূর্খ, নীচ, ম্লেচ্ছ আদি শাস্ত্ররিক্তগণ । ধনসঞ্চয়ী — নির্গ্রন্থ, আর যে নির্ধন ॥ ১৭ ॥
mūrkha, nīca, mleccha ādi śāstra-rikta-gaṇa dhana-sañcayī — nirgrantha, āra ye nirdhana
নির্নিশ্চয়ে নিষ্ক্রমার্থে নির্নির্মাণ-নিষেধয়োঃ । গ্রন্থো ধনেঽথ সন্দর্ভে বর্ণসংগ্রথনেঽপি চ ॥ ১৮ ॥
nir niścaye niṣ kramārthe nir nirmāṇa-niṣedhayoḥ grantho dhane ’tha sandarbhe varṇa-saṅgrathane ’pi ca
‘উরুক্রম’-শব্দে কহে, বড় যাঁর ক্রম । ‘ক্রম’-শব্দে কহে এই পাদবিক্ষেপণ ॥ ১৯ ॥
‘urukrama’-śabde kahe, baḍa yāṅra krama ‘krama’-śabde kahe ei pāda-vikṣepaṇa
শক্তি, কম্প, পরিপাটী, যুক্তি, শক্ত্যে আক্রমণ । চরণ-চালনে কাঁপাইল ত্রিভুবন ॥ ২০ ॥
śakti, kampa, paripāṭī, yukti, śaktye ākramaṇa caraṇa-cālane kāṅpāila tribhuvana
বিষ্ণোর্নু বীর্যগণনাং কতমোঽর্হতীহ যঃ পার্থিবান্যপি কবির্বিমমে রজাংসি । চস্কম্ভ যঃ স্বরংহসাস্খলতা ত্রিপৃষ্ঠং যস্মাত্রিসাম্যসদনাদুরুকম্পয়ানম্ ॥ ২১ ॥
viṣṇor nu vīrya-gaṇanāṁ katamo ’rhatīha yaḥ pārthivāny api kavir vimame rajāṁsi caskambha yaḥ sva-raṁhasāskhalatā tri-pṛṣṭhaṁ yasmāt tri-sāmya-sadanād uru kampayānam
বিভুরূপে ব্যাপে, শক্ত্যে ধারণ-পোষণ । মাধুর্যশক্ত্যে গোলোক, ঐশ্বর্যে পরব্যোম ॥ ২২ ॥
vibhu-rūpe vyāpe, śaktye dhāraṇa-poṣaṇa mādhurya-śaktye goloka, aiśvarye paravyoma
মায়া-শক্ত্যে ব্রহ্মাণ্ডাদি-পরিপাটী-সৃজন । ‘উরুক্রম’-শব্দের এই অর্থ নিরূপণ ॥ ২৩ ॥
māyā-śaktye brahmāṇḍādi-paripāṭī-sṛjana ‘urukrama’-śabdera ei artha nirūpaṇa
“ক্রমঃ শক্তৌ পরিপাট্যাং ক্রমশ্চালনকম্পয়োঃ ॥” ২৪ ॥
“kramaḥ śaktau paripāṭyāṁ kramaś cālana-kampayoḥ”
‘কুর্বন্তি’-পদ এই পরস্মৈপদ হয় । কৃষ্ণসুখনিমিত্ত ভজনে তাৎপর্য কহয় ॥ ২৫ ॥
‘kurvanti’-pada ei parasmaipada haya kṛṣṇa-sukha-nimitta bhajane tātparya kahaya
“স্বরিতঞিতঃ কর্ত্রভিপ্রায়ে ক্রিয়াফলে ॥” ২৬ ॥
“svarita-ñitaḥ kartr-abhiprāye kriyā-phale”
‘হেতু’-শব্দে কহে — ভুক্তি-আদি বাঞ্ছান্তরে । ভুক্তি, সিদ্ধি, মুক্তি — মুখ্য এই তিন প্রকারে ॥ ২৭ ॥
‘hetu’-śabde kahe — bhukti-ādi vāñchāntare bhukti, siddhi, mukti — mukhya ei tina prakāre
এক ভুক্তি কহে, ভোগ — অনন্ত-প্রকার । সিদ্ধি — অষ্টাদশ, মুক্তি — পঞ্চবিধাকার ॥ ২৮ ॥
eka bhukti kahe, bhoga — ananta-prakāra siddhi — aṣṭādaśa, mukti — pañca-vidhākāra
এই যাঁহা নাহি, তাহা ভক্তি — ‘অহৈতুকী’ । যাহা হৈতে বশ হয় শ্রীকৃষ্ণ কৌতুকী ॥ ২৯ ॥
ei yāṅhā nāhi, tāhā bhakti — ‘ahaitukī’ yāhā haite vaśa haya śrī-kṛṣṇa kautukī
‘ভক্তি’-শব্দের অর্থ হয় দশবিধাকার । এক — ‘সাধন’, ‘প্রেমভক্তি’ — নব প্রকার ॥ ৩০ ॥
‘bhakti’-śabdera artha haya daśa-vidhākāra eka — ‘sādhana’, ‘prema-bhakti’ — nava prakāra
‘রতি’-লক্ষণা, ‘প্রেম’-লক্ষণা, ইত্যাদি প্রচার । ভাবরূপা, মহাভাব-লক্ষণরূপা আর ॥ ৩১ ॥
‘rati’-lakṣaṇā, ‘prema’-lakṣaṇā, ityādi pracāra bhāva-rūpā, mahābhāva-lakṣaṇa-rūpā āra
শান্ত-ভক্তের রতি বাড়ে ‘প্রেম’-পর্যন্ত । দাস্য-ভক্তের রতি হয় ‘রাগ’-দশা-অন্ত ॥ ৩২ ॥
śānta-bhaktera rati bāḍe ‘prema’-paryanta dāsya-bhaktera rati haya ‘rāga’-daśā-anta
সখাগণের রতি হয় ‘অনুরাগ’ পর্যন্ত । পিতৃ-মাতৃ-স্নেহ আদি ‘অনুরাগ’-অন্ত ॥ ৩৩ ॥
sakhā-gaṇera rati haya ‘anurāga’ paryanta pitṛ-mātṛ-sneha ādi ‘anurāga’-anta
কান্তাগণের রতি পায় ‘মহাভাব’-সীমা । ‘ভক্তি’-শব্দের এই সব অর্থের মহিমা ॥ ৩৪ ॥
kāntā-gaṇera rati pāya ‘mahābhāva’-sīmā ‘bhakti’-śabdera ei saba arthera mahimā
‘ইত্থম্ভূতগুণঃ’-শব্দের শুনহ ব্যাখ্যান । ‘ইত্থং’-শব্দের ভিন্ন অর্থ, ‘গুণ’-শব্দের আন ॥ ৩৫ ॥
‘ittham-bhūta-guṇaḥ’-śabdera śunaha vyākhyāna ‘itthaṁ’-śabdera bhinna artha, ‘guṇa’-śabdera āna
‘ইত্থম্ভূত’-শব্দের অর্থ — পূর্ণানন্দময় । যাঁর আগে ব্রহ্মানন্দ তৃণপ্রায় হয় ॥ ৩৬ ॥
‘ittham-bhūta’-śabdera artha — pūrṇānandamaya yāṅra āge brahmānanda tṛṇa-prāya haya
ত্বত্সাক্ষাত্করণাহ্লাদবিশুদ্ধাব্ধিস্থিতস্য মে । সুখানি গোষ্পদায়ন্তে ব্রাহ্মাণ্যপি জগদ্গুরো ॥ ৩৭ ॥
tvat-sākṣāt-karaṇāhlāda- viśuddhābdhi-sthitasya me sukhāni goṣ-padāyante brāhmāṇy api jagad-guro
সর্বাকর্ষক, সর্বাহ্লাদক, মহারসায়ন । আপনার বলে করে সর্ব-বিস্মারণ ॥ ৩৮ ॥
sarvākarṣaka, sarvāhlādaka, mahā-rasāyana āpanāra bale kare sarva-vismāraṇa
ভুক্তি-মুক্তি-সিদ্ধি-সুখ ছাড়য় যার গন্ধে । অলৌকিক শক্তি-গুণে কৃষ্ণকৃপায় বান্ধে ॥ ৩৯ ॥
bhukti-mukti-siddhi-sukha chāḍaya yāra gandhe alaukika śakti-guṇe kṛṣṇa-kṛpāya bāndhe
শাস্ত্রযুক্তি নাহি ইহাঁ সিদ্ধান্ত-বিচার । এই স্বভাব-গুণে, যাতে মাধুর্যের সার ॥ ৪০ ॥
śāstra-yukti nāhi ihāṅ siddhānta-vicāra ei svabhāva-guṇe, yāte mādhuryera sāra
‘গুণ’ শব্দের অর্থ — কৃষ্ণের গুণ অনন্ত । সচ্চিদ্রূপ-গুণ সর্ব পূর্ণানন্দ ॥ ৪১ ॥
‘guṇa’ śabdera artha — kṛṣṇera guṇa ananta sac-cid-rūpa-guṇa sarva pūrṇānanda
ঐশ্বর্য-মাধুর্য-কারুণ্যে স্বরূপ-পূর্ণতা । ভক্তবাৎসল্য, আত্মপর্যন্ত বদান্যতা ॥ ৪২ ॥
aiśvarya-mādhurya-kāruṇye svarūpa-pūrṇatā bhakta-vātsalya, ātma-paryanta vadānyatā
অলৌকিক রূপ, রস, সৌরভাদি গুণ । কারো মন কোন গুণে করে আকর্ষণ ॥ ৪৩ ॥
alaukika rūpa, rasa, saurabhādi guṇa kāro mana kona guṇe kare ākarṣaṇa
সনকাদির মন হরিল সৌরভাদি গুণে ॥ ৪৪ ॥
sanakādira mana harila saurabhādi guṇe
তস্যারবিন্দনয়নস্য পদারবিন্দ- কিঞ্জল্কমিশ্রতুলসীমকরন্দবায়ুঃ । অন্তর্গতঃ স্ববিবরেণ চকার তেষাং সংক্ষোভমক্ষরজুষামপি চিত্ততন্বোঃ ॥ ৪৫ ॥
tasyāravinda-nayanasya padāravinda- kiñjalka-miśra-tulasī-makaranda-vāyuḥ antar-gataḥ sva-vivareṇa cakāra teṣāṁ saṅkṣobham akṣara-juṣām api citta-tanvoḥ
শুকদেবের মন হরিল লীলা-শ্রবণে ॥ ৪৬ ॥
śukadevera mana harila līlā-śravaṇe
পরিনিষ্ঠিতোহপি নৈর্গুণ্যে উত্তমঃশ্লোকলীলয়া । গৃহীতচেতা রাজর্ষে আখ্যানং যদধীতবান্ ॥ ৪৭ ॥
pariniṣṭhito ’pi nairguṇye uttamaḥśloka-līlayā gṛhīta-cetā rājarṣe ākhyānaṁ yad adhītavān
স্বসুখনিভৃতচেতাস্তদ্ব্যুদস্তান্যভাবোঽ- প্যজিতরুচিরলীলাকৃষ্টসারস্তদীয়ম্ । ব্যতনুত কৃপয়া যস্তত্ত্বদীপং পুরাণং তমখিলবৃজিনঘ্নং ব্যাস-সূনুং নতোঽস্মি ॥ ৪৮ ॥
sva-sukha-nibhṛta-cetās tad-vyudastānya-bhāvo ’py ajita-rucira-līlākṛṣṭa-sāras tadīyam vyatanuta kṛpayā yas tattva-dīpaṁ purāṇaṁ tam akhila-vṛjina-ghnaṁ vyāsa-sūnuṁ nato ’smi
শ্রীঅঙ্গ-রূপে হরে গোপিকার মন ॥ ৪৯ ॥
śrī-aṅga-rūpe hare gopikāra mana
বীক্ষ্যালকাবৃতমুখং তব কুণ্ডলশ্রী- গণ্ডস্থলাধরসুধং হসিতাবলোকম্ । দত্তাভয়ঞ্চ ভুজদণ্ডযুগং বিলোক্য বক্ষঃ শ্রিয়ৈকরমণঞ্চ ভবাম দাস্যঃ ॥ ৫০ ॥
vīkṣyālakāvṛta-mukhaṁ tava kuṇḍala-śrī- gaṇḍa-sthalādhara-sudhaṁ hasitāvalokam dattābhayaṁ ca bhuja-daṇḍa-yugaṁ vilokya vakṣaḥ śriyaika-ramaṇaṁ ca bhavāma dāsyaḥ
রূপ-গুণ-শ্রবণে রুক্মিণ্যাদির আকর্ষণ ॥ ৫১ ॥
rūpa-guṇa-śravaṇe rukmiṇy-ādira ākarṣaṇa
শ্রুত্বা গুণান্ ভুবনসুন্দর শৃণ্বতাং তে নির্বিশ্য কর্ণবিবরৈর্হরতোঽঙ্গতাপম্ । রূপং দৃশাং দৃশিমতামখিলার্থলাভং ত্বয্যচ্যুতাবিশতি চিত্তমপত্রপং মে ॥ ৫২ ॥
śrutvā guṇān bhuvana-sundara śṛṇvatāṁ te nirviśya karṇa-vivarair harato ’ṅga-tāpam rūpaṁ dṛśāṁ dṛśimatām akhilārtha-lābhaṁ tvayy acyutāviśati cittam apatrapaṁ me
বংশী-গীতে হরে কৃষ্ণ লক্ষ্ম্যাদির মন ॥ ৫৩ ॥
vaṁśī-gīte hare kṛṣṇa lakṣmy-ādira mana
কস্যানুভাবোঽস্য ন দেব বিদ্মহে তবাঙ্ঘ্রিরেণুস্পরশাধিকারঃ । যদ্বাঞ্ছয়া শ্রীর্ললনাচরত্তপো বিহায় কামান্ সুচিরং ধৃতব্রতা ॥ ৫৪ ॥
kasyānubhāvo ’sya na deva vidmahe tavāṅghri-reṇu-sparaśādhikāraḥ yad-vāñchayā śrīr lalanācarat tapo vihāya kāmān su-ciraṁ dhṛta-vratā
যোগ্যভাবে জগতে যত যুবতীর গণ ॥ ৫৫ ॥
yogya-bhāve jagate yata yuvatīra gaṇa
কাস্ত্র্যঙ্গ তে কলপদামৃতবেণুগীত- সম্মোহিতার্যচরিতান্ন চলেত্রিলোক্যাম্ । ত্রৈলোক্যসৌভগমিদঞ্চ নিরীক্ষ্য রূপং যদ্গোদ্বিজদ্রুমমৃগাঃ পুলকান্যবিভ্রন্ ॥ ৫৬ ॥
kā stry aṅga te kala-padāmṛta-veṇu-gīta- sammohitārya-caritān na calet tri-lokyām trailokya-saubhagam idaṁ ca nirīkṣya rūpaṁ yad go-dvija-druma-mṛgāḥ pulakāny abibhran
গুরুতুল্য স্ত্রীগণের বাৎসল্যে আকর্ষণ । দাস্য-সখ্যাদি-ভাবে পুরুষাদি গণ ॥ ৫৭ ॥
guru-tulya strī-gaṇera vātsalye ākarṣaṇa dāsya-sakhyādi-bhāve puruṣādi gaṇa
পক্ষী, মৃগ, বৃক্ষ, লতা, চেতনাচেতন । প্রেমে মত্ত করি’ আকর্ষয়ে কৃষ্ণগুণ ॥ ৫৮ ॥
pakṣī, mṛga, vṛkṣa, latā, cetanācetana preme matta kari’ ākarṣaye kṛṣṇa-guṇa
‘হরিঃ’-শব্দে নানার্থ, দুই মুখ্যতম । সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মন ॥ ৫৯ ॥
‘hariḥ’-śabde nānārtha, dui mukhyatama sarva amaṅgala hare, prema diyā hare mana
যৈছে তৈছে যোহি কোহি করয়ে স্মরণ । চারিবিধ তাপ তার করে সংহরণ ॥ ৬০ ॥
yaiche taiche yohi kohi karaye smaraṇa cāri-vidha tāpa tāra kare saṁharaṇa
যথাগ্নিঃ সুসমৃদ্ধার্চিঃ করোত্যেধাংসি ভস্মসাত্ । তথা মদ্বিষয়া ভক্তিরুদ্ধবৈনাংসি কৃত্স্নশঃ ॥ ৬১ ॥
yathāgniḥ su-samṛddhārciḥ karoty edhāṁsi bhasma-sāt tathā mad-viṣayā bhaktir uddhavaināṁsi kṛtsnaśaḥ
তবে করে ভক্তিবাধক কর্ম, অবিদ্যা নাশ । শ্রবণাদ্যের ফল ‘প্রেমা’ করয়ে প্রকাশ ॥ ৬২ ॥
tabe kare bhakti-bādhaka karma, avidyā nāśa śravaṇādyera phala ‘premā’ karaye prakāśa
নিজ-গুণে তবে হরে দেহেন্দ্রিয়মন । ঐছে কৃপালু কৃষ্ণ, ঐছে তাঁর গুণ ॥ ৬৩ ॥
nija-guṇe tabe hare dehendriya-mana aiche kṛpālu kṛṣṇa, aiche tāṅra guṇa
চারি পুরুষার্থ ছাড়ায়, গুণে হরে সবার মন । ‘হরি’-শব্দের এই মুখ্য কহিলুঁ লক্ষণ ॥ ৬৪ ॥
cāri puruṣārtha chāḍāya, guṇe hare sabāra mana ‘hari’-śabdera ei mukhya kahiluṅ lakṣaṇa
‘চ’ ‘অপি’, দুই শব্দ তাতে ‘অব্যয়’ হয় । যেই অর্থ লাগাইয়ে, সেই অর্থ হয় ॥ ৬৫ ॥
‘ca’ ‘api’, dui śabda tāte ‘avyaya’ haya yei artha lāgāiye, sei artha haya
তথাপি চ-কারের কহে মুখ্য অর্থ সাত ॥ ৬৬ ॥
tathāpi ca-kārera kahe mukhya artha sāta
চান্বাচয়ে সমাহারেঽন্যোঽন্যার্থে চ সমুচ্চয়ে । যত্নান্তরে তথা পাদপূরণেঽপ্যবধারণে ॥ ৬৭ ॥
cānvācaye samāhāre ’nyonyārthe ca samuccaye yatnāntare tathā pāda- pūraṇe ’py avadhāraṇe
অপি-শব্দে মুখ্য অর্থ সাত বিখ্যাত ॥ ৬৮ ॥
api-śabde mukhya artha sāta vikhyāta
অপি সম্ভাবনা-প্রশ্ন-শঙ্কা-গর্হা-সমুচ্চয়ে । তথা যুক্তপদার্থেষু কামচারক্রিয়াসু চ ॥ ৬৯ ॥
api sambhāvanā-praśna- śaṅkā-garhā-samuccaye tathā yukta-padārtheṣu kāma-cāra-kriyāsu ca
এই ত’ একাদশ পদের অর্থ-নির্ণয় । এবে শ্লোকার্থ করি, যথা যে লাগয় ॥ ৭০ ॥
ei ta’ ekādaśa padera artha-nirṇaya ebe ślokārtha kari, yathā ye lāgaya
‘ব্রহ্ম’ শব্দের অর্থ — তত্ত্ব সর্ব-বৃহত্তম । স্বরূপ ঐশ্বর্য করি’ নাহি যাঁর সম ॥ ৭১ ॥
‘brahma’ śabdera artha — tattva sarva-bṛhattama svarūpa aiśvarya kari’ nāhi yāṅra sama
বৃহত্ত্বাদ্বৃংহণত্বাচ্চ তদ্ব্রহ্ম পরমং বিদুঃ । তস্মৈ নমস্তে সর্বাত্মন্ যোগিচিন্ত্যাবিকারবত্ ॥ ৭২ ॥
bṛhattvād bṛṁhaṇatvāc ca tad brahma paramaṁ viduḥ tasmai namas te sarvātman yogi-cintyāvikāravat
সেই ব্রহ্ম-শব্দে কহে স্বয়ং-ভগবান্ । অদ্বিতীয়-জ্ঞান, যাঁহা বিনা নাহি আন ॥ ৭৩ ॥
sei brahma-śabde kahe svayaṁ-bhagavān advitīya-jñāna, yāṅhā vinā nāhi āna
বদন্তি তত্তত্ত্ববিদস্তত্ত্বং যজ্জ্ঞানমদ্বয়ম্ । ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দ্যতে ॥ ৭৪ ॥
vadanti tat tattva-vidas tattvaṁ yaj jñānam advayam brahmeti paramātmeti bhagavān iti śabdyate
সেই অদ্বয়-তত্ত্ব কৃষ্ণ — স্বয়ং-ভগবান্ । তিনকালে সত্য তিঁহো — শাস্ত্র-প্রমাণ ॥ ৭৫ ॥
sei advaya-tattva kṛṣṇa — svayaṁ-bhagavān tina-kāle satya tiṅho — śāstra-pramāṇa
অহমেবাসমেবাগ্রে নান্যদ্যৎ সদসত্পরম্ । পশ্চাদহং যদেতচ্চ যোঽবশিষ্যেত সোঽস্ম্যহম্ ॥ ৭৬ ॥
aham evāsam evāgre nānyad yat sad-asat-param paścād ahaṁ yad etac ca yo ’vaśiṣyeta so ’smy aham
‘আত্ম’-শব্দে কহে কৃষ্ণ বৃহত্ত্বস্বরূপ । সর্বব্যাপক, সর্বসাক্ষী, পরমস্বরূপ ॥ ৭৭ ॥
‘ātma’-śabde kahe kṛṣṇa bṛhattva-svarūpa sarva-vyāpaka, sarva-sākṣī, parama-svarūpa
আততত্বাচ্চ মাতৃত্বাদাত্মা হি পরমো হরিঃ ॥ ৭৮ ॥
ātatatvāc ca mātṛtvād ātmā hi paramo hariḥ
সেই কৃষ্ণপ্রাপ্তি-হেতু ত্রিবিধ ‘সাধন’ । জ্ঞান, যোগ, ভক্তি, — তিনের পৃথক্ লক্ষণ ॥ ৭৯ ॥
sei kṛṣṇa-prāpti-hetu trividha ‘sādhana’ jñāna, yoga, bhakti, — tinera pṛthak lakṣaṇa
তিন সাধনে ভগবান্ তিন স্বরূপে ভাসে । ব্রহ্ম, পরমাত্মা, ভগবত্তা, — ত্রিবিধ প্রকাশে ॥ ৮০ ॥
tina sādhane bhagavān tina svarūpe bhāse brahma, paramātmā, bhagavattā, — trividha prakāśe
বদন্তি তত্তত্ত্ববিদস্তত্ত্বং যজ্জ্ঞানমদ্বয়ম্ । ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দ্যতে ॥ ৮১ ॥
vadanti tat tattva-vidas tattvaṁ yaj jñānam advayam brahmeti paramātmeti bhagavān iti śabdyate
‘ব্রহ্ম-আত্মা’-শব্দে যদি কৃষ্ণেরে কহয় । ‘রূঢ়িবৃত্ত্যে’ নির্বিশেষ অন্তর্যামী কয় ॥ ৮২ ॥
‘brahma-ātmā’-śabde yadi kṛṣṇere kahaya ‘rūḍhi-vṛttye’ nirviśeṣa antaryāmī kaya
জ্ঞানমার্গে — নির্বিশেষ-ব্রহ্ম প্রকাশে । যোগমার্গে — অন্তর্যামী-স্বরূপেতে ভাসে ॥ ৮৩ ॥
jñāna-mārge — nirviśeṣa-brahma prakāśe yoga-mārge — antaryāmi-svarūpete bhāse
রাগভক্তি, বিধিভক্তি হয় দুইরূপ । ‘স্বয়ং-ভগবত্ত্বে’, ভগবত্ত্বে — প্রকাশ দ্বিরূপ ॥ ৮৪ ॥
rāga-bhakti-vidhi-bhakti haya dui-rūpa ‘svayaṁ-bhagavattve’, bhagavattve — prakāśa dvi-rūpa
রাগভক্ত্যে ব্রজে স্বয়ং-ভগবানে পায় ॥ ৮৫ ॥
rāga-bhaktye vraje svayaṁ-bhagavāne pāya
নায়ং সুখাপো ভগবান্ দেহিনাং গোপিকাসুতঃ । জ্ঞানিনাঞ্চাত্মভূতানাং যথা ভক্তিমতামিহ ॥ ৮৬ ॥
nāyaṁ sukhāpo bhagavān dehināṁ gopikā-sutaḥ jñānināṁ cātma-bhūtānāṁ yathā bhaktimatām iha
বিধিভক্ত্যে পার্ষদদেহে বৈকুণ্ঠেতে যায় ॥ ৮৭ ॥
vidhi-bhaktye pārṣada-dehe vaikuṇṭhete yāya
যচ্চ ব্রজন্ত্যনিমিষামৃষভানুবৃত্ত্যা দূরে-যমা হ্যুপরি নঃ স্পৃহণীয়শীলাঃ । ভর্তুর্মিথঃ সুযশসঃ কথনানুরাগ- বৈক্লব্যবাষ্পকলয়া পুলকীকৃতাঙ্গাঃ ॥ ৮৮ ॥
yac ca vrajanty animiṣām ṛṣabhānuvṛttyā dūre-yamā hy upari naḥ spṛhaṇīya-śīlāḥ bhartur mithaḥ su-yaśasaḥ kathanānurāga- vaiklavya-bāṣpa-kalayā pulakī-kṛtāṅgāḥ
সেই উপাসক হয় ত্রিবিধ প্রকার । অকাম, মোক্ষকাম, সর্বকাম আর ॥ ৮৯ ॥
sei upāsaka haya trividha prakāra akāma, mokṣa-kāma, sarva-kāma āra
অকামঃ সর্বকামো বা মোক্ষকাম উদারধীঃ । তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষং পরম্ ॥ ৯০ ॥
akāmaḥ sarva-kāmo vā mokṣa-kāma udāra-dhīḥ tīvreṇa bhakti-yogena yajeta puruṣaṁ param
বুদ্ধিমান্-অর্থে — যদি ‘বিচারজ্ঞ’ হয় । নিজ-কাম লাগিহ তবে কৃষ্ণেরে ভজয় ॥ ৯১ ॥
buddhimān-arthe — yadi ‘vicāra-jña’ haya nija-kāma lāgiha tabe kṛṣṇere bhajaya
ভক্তি বিনু কোন সাধন দিতে নারে ফল । সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল ॥ ৯২ ॥
bhakti vinu kona sādhana dite nāre phala saba phala deya bhakti svatantra prabala
অজাগলস্তন-ন্যায় অন্য সাধন । অতএব হরি ভজে বুদ্ধিমান্ জন ॥ ৯৩ ॥
ajā-gala-stana-nyāya anya sādhana ataeva hari bhaje buddhimān jana
চতুর্বিধা ভজন্তে মাং জনাঃ সুকৃতিনোঽর্জুন । আর্তো জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ ॥ ৯৪ ॥
catur-vidhā bhajante māṁ janāḥ sukṛtino ’rjuna ārto jijñāsur arthārthī jñānī ca bharatarṣabha
আর্ত, অর্থার্থী, — দুই সকাম-ভিতরে গণি । জিজ্ঞাসু, জ্ঞানী, — দুই মোক্ষকাম মানি ॥ ৯৫ ॥
ārta, arthārthī, — dui sakāma-bhitare gaṇi jijñāsu, jñānī, — dui mokṣa-kāma māni
এই চারি সুকৃতি হয় মহাভাগ্যবান্ । তত্তৎকামাদি ছাড়ি’ হয় শুদ্ধভক্তিমান্ ॥ ৯৬ ॥
ei cāri sukṛti haya mahā-bhāgyavān tat-tat-kāmādi chāḍi’ haya śuddha-bhaktimān
সাধুসঙ্গ-কৃপা কিম্বা কৃষ্ণের কৃপায় । কামাদি ‘দুঃসঙ্গ’ ছাড়ি’ শুদ্ধভক্তি পায় ॥ ৯৭ ॥
sādhu-saṅga-kṛpā kimvā kṛṣṇera kṛpāya kāmādi ‘duḥsaṅga’ chāḍi’ śuddha-bhakti pāya
সত্সঙ্গান্মুক্ত-দুঃসঙ্গো হাতুং নোত্সহতে বুধঃ । কীর্ত্যমানং যশো যস্য সকৃদাকর্ণ্য রোচনম্ ॥ ৯৮ ॥
sat-saṅgān mukta-duḥsaṅgo hātuṁ notsahate budhaḥ kīrtyamānaṁ yaśo yasya sakṛd ākarṇya rocanam
‘দুঃসঙ্গ’ কহিয়ে — ‘কৈতব’, ‘আত্মবঞ্চনা’ । কৃষ্ণ, কৃষ্ণভক্তি বিনু অন্য কামনা ॥ ৯৯ ॥
‘duḥsaṅga’ kahiye — ‘kaitava’, ‘ātma-vañcanā’ kṛṣṇa, kṛṣṇa-bhakti vinu anya kāmanā
ধর্মঃ প্রোজ্ঝিত-কৈতবোঽত্র পরমো নির্মত্সরাণাং সতাং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রয়োন্মূলনম্ । শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বরঃ সদ্যো হৃদ্যবরুধ্যতেঽত্র কৃতিভিঃ শুশ্রূষুভিস্তত্ক্ষণাৎ ॥ ১০০ ॥
dharmaḥ projjhita-kaitavo ’tra paramo nirmatsarāṇāṁ satāṁ vedyaṁ vāstavam atra vastu śiva-daṁ tāpa-trayonmūlanam śrīmad-bhāgavate mahā-muni-kṛte kiṁ vā parair īśvaraḥ sadyo hṛdy avarudhyate ’tra kṛtibhiḥ śuśrūṣubhis tat-kṣaṇāt
‘প্র’-শব্দে — মোক্ষবাঞ্ছা কৈতবপ্রধান । এই শ্লোকে শ্রীধরস্বামী করিয়াছেন ব্যাখ্যান ॥ ১০১ ॥
‘pra’-śabde — mokṣa-vāñchā kaitava-pradhāna ei śloke śrīdhara-svāmī kariyāchena vyākhyāna
সকাম-ভক্তে ‘অজ্ঞ’ জানি’ দয়ালু ভগবান্ । স্ব-চরণ দিয়া করে ইচ্ছার পিধান ॥ ১০২ ॥
sakāma-bhakte ‘ajña’ jāni’ dayālu bhagavān sva-caraṇa diyā kare icchāra pidhāna
সত্যং দিশত্যর্থিতমর্থিতো নৃণাং নৈবার্থদো যৎ পুনরর্থিতা যতঃ । স্বয়ং বিধত্তে ভজতামনিচ্ছতা- মিচ্ছাপিধানং নিজপাদপল্লবম্ ॥ ১০৩ ॥
satyaṁ diśaty arthitam arthito nṛṇāṁ naivārtha-do yat punar arthitā yataḥ svayaṁ vidhatte bhajatām anicchatām icchā-pidhānaṁ nija-pāda-pallavam
সাধুসঙ্গ, কৃষ্ণকৃপা, ভক্তির স্বভাব । এ তিনে সব ছাড়ায়, করে কৃষ্ণে ‘ভাব’ ॥ ১০৪ ॥
sādhu-saṅga, kṛṣṇa-kṛpā, bhaktira svabhāva e tine saba chāḍāya, kare kṛṣṇe ‘bhāva’
আগে যত যত অর্থ ব্যাখ্যান করিব । কৃষ্ণগুণাস্বাদের এই হেতু জানিব ॥ ১০৫ ॥
āge yata yata artha vyākhyāna kariba kṛṣṇa-guṇāsvādera ei hetu jāniba
শ্লোকব্যাখ্যা লাগি’ এই করিলুঁ আভাস । এবে করি শ্লোকের মূলার্থ প্রকাশ ॥ ১০৬ ॥
śloka-vyākhyā lāgi’ ei kariluṅ ābhāsa ebe kari ślokera mūlārtha prakāśa
জ্ঞানমার্গে উপাসক — দুইত’ প্রকার । কেবল ব্রহ্মোপাসক, মোক্ষাকাঙ্ক্ষী আর ॥ ১০৭ ॥
jñāna-mārge upāsaka — duita’ prakāra kevala brahmopāsaka, mokṣākāṅkṣī āra
কেবল ব্রহ্মোপাসক তিন ভেদ হয় । সাধক, ব্রহ্মময়, আর প্রাপ্ত-ব্রহ্মলয় ॥ ১০৮ ॥
kevala brahmopāsaka tina bheda haya sādhaka, brahmamaya, āra prāpta-brahma-laya
ভক্তি বিনা কেবল জ্ঞানে ‘মুক্তি’ নাহি হয় । ভক্তি সাধন করে যেই ‘প্রাপ্ত-ব্রহ্মলয়’ ॥ ১০৯ ॥
bhakti vinā kevala jñāne ‘mukti’ nāhi haya bhakti sādhana kare yei ‘prāpta-brahma-laya’
ভক্তির স্বভাব, — ব্রহ্ম হৈতে করে আকর্ষণ । দিব্য দেহ দিয়া করায় কৃষ্ণের ভজন ॥ ১১০ ॥
bhaktira svabhāva, — brahma haite kare ākarṣaṇa divya deha diyā karāya kṛṣṇera bhajana
ভক্তদেহ পাইলে হয় গুণের স্মরণ । গুণাকৃষ্ট হঞা করে নির্মল ভজন ॥ ১১১ ॥
bhakta-deha pāile haya guṇera smaraṇa guṇākṛṣṭa hañā kare nirmala bhajana
“মুক্তা অপি লীলয়া বিগ্রহং কৃত্বা ভগবন্তং ভজন্তে ॥” ১১২ ॥
“muktā api līlayā vigrahaṁ kṛtvā bhagavantaṁ bhajante”
জন্ম হৈতে শুক-সনকাদি ‘ব্রহ্মময়’ । কৃষ্ণগুণাকৃষ্ট হঞা কৃষ্ণেরে ভজয় ॥ ১১৩ ॥
janma haite śuka-sanakādi ‘brahmamaya’ kṛṣṇa-guṇākṛṣṭa hañā kṛṣṇere bhajaya
সনকাদ্যের কৃষ্ণকৃপায় সৌরভে হরে মন । গুণাকৃষ্ট হঞা করে নির্মল ভজন ॥ ১১৪ ॥
sanakādyera kṛṣṇa-kṛpāya saurabhe hare mana guṇākṛṣṭa hañā kare nirmala bhajana
তস্যারবিন্দনয়নস্য পদারবিন্দ- কিঞ্জল্কমিশ্রতুলসীমকরন্দবায়ুঃ । অন্তর্গতঃ স্ববিবরেণ চকার তেষাং সংক্ষোভমক্ষরজুষামপি চিত্ততন্বোঃ ॥ ১১৫ ॥
tasyāravinda-nayanasya padāravinda- kiñjalka-miśra-tulasī-makaranda-vāyuḥ antar-gataḥ sva-vivareṇa cakāra teṣāṁ saṅkṣobham akṣara-juṣām api citta-tanvoḥ
ব্যাসকৃপায় শুকদেবের লীলাদি-স্মরণ । কৃষ্ণগুণাকৃষ্ট হঞা করেন ভজন ॥ ১১৬ ॥
vyāsa-kṛpāya śukadevera līlādi-smaraṇa kṛṣṇa-guṇākṛṣṭa hañā karena bhajana
হরের্গুণাক্ষিপ্তমতির্ভগবান্ বাদরায়ণিঃ । অধ্যগান্মহদাখ্যানং নিত্যং বিষ্ণুজনপ্রিয়ঃ ॥ ১১৭ ॥
harer guṇākṣipta-matir bhagavān bādarāyaṇiḥ adhyagān mahad-ākhyānaṁ nityaṁ viṣṇu-jana-priyaḥ
নব-যোগীশ্বর জন্ম হৈতে ‘সাধক’ জ্ঞানী । বিধি-শিব-নারদ-মুখে কৃষ্ণগুণ শুনি’ ॥ ১১৮ ॥
nava-yogīśvara janma haite ‘sādhaka’ jñānī vidhi-śiva-nārada-mukhe kṛṣṇa-guṇa śuni’
গুণাকৃষ্ট হঞা করে কৃষ্ণের ভজন । একাদশ-স্কন্ধে তাঁর ভক্তি-বিবরণ ॥ ১১৯ ॥
guṇākṛṣṭa hañā kare kṛṣṇera bhajana ekādaśa-skandhe tāṅra bhakti-vivaraṇa
অক্লেশাং কমলভুবঃ প্রবিশ্য গোষ্ঠীং কুর্বন্তঃ শ্রুতিশিরসাং শ্রুতিং শ্রুতজ্ঞাঃ । উত্তুঙ্গং যদুপুরসঙ্গমায় রঙ্গং যোগীন্দ্রাঃ পুলকভৃতো নবাপ্যবাপুঃ ॥ ১২০ ॥
akleśāṁ kamala-bhuvaḥ praviśya goṣṭhīṁ kurvantaḥ śruti-śirasāṁ śrutiṁ śruta-jñāḥ uttuṅgaṁ yadu-pura-saṅgamāya raṅgaṁ yogīndrāḥ pulaka-bhṛto navāpy avāpuḥ
মোক্ষাকাঙ্ক্ষী জ্ঞানী হয় তিনপ্রকার । মুমুক্ষু, জীবন্মুক্ত, প্রাপ্তস্বরূপ আর ॥ ১২১ ॥
mokṣākāṅkṣī jñānī haya tina-prakāra mumukṣu, jīvan-mukta, prāpta-svarūpa āra
‘মুমুক্ষু’ জগতে অনেক সংসারী জন । ‘মুক্তি’ লাগি’ ভক্ত্যে করে কৃষ্ণের ভজন ॥ ১২২ ॥
‘mumukṣu’ jagate aneka saṁsārī jana ‘mukti’ lāgi’ bhaktye kare kṛṣṇera bhajana
মুমুক্ষবো ঘোররূপান্ হিত্বা ভূতপতীনথ । নারায়ণ-কলাঃ শান্তা ভজন্তি হ্যনসূয়বঃ ॥ ১২৩ ॥
mumukṣavo ghora-rūpān hitvā bhūta-patīn atha nārāyaṇa-kalāḥ śāntā bhajanti hy anasūyavaḥ
সেই সবের সাধুসঙ্গে গুণ স্ফুরায় । কৃষ্ণভজন করায়, ‘মুমুক্ষা’ ছাড়ায় ॥ ১২৪ ॥
sei sabera sādhu-saṅge guṇa sphurāya kṛṣṇa-bhajana karāya, ‘mumukṣā’ chāḍāya
অহো মহাত্মন্ বহুদোষদুষ্টোঽ- প্যেকেন ভাত্যেষ ভবো গুণেন । সৎসঙ্গমাখ্যেন সুখাবহেন কৃতাদ্য নো যেন কৃশা মুমুক্ষা ॥ ১২৫ ॥
aho mahātman bahu-doṣa-duṣṭo ’py ekena bhāty eṣa bhavo guṇena sat-saṅgamākhyena sukhāvahena kṛtādya no yena kṛśā mumukṣā
নারদের সঙ্গে শৌনকাদি মুনিগণ । মুমুক্ষা ছাড়িয়া কৈলা কৃষ্ণের ভজন ॥ ১২৬ ॥
nāradera saṅge śaunakādi muni-gaṇa mumukṣā chāḍiyā kailā kṛṣṇera bhajana
কৃষ্ণের দর্শনে, কারো কৃষ্ণের কৃপায় । মুমুক্ষা ছাড়িয়া গুণে ভজে তাঁর পা’য় ॥ ১২৭ ॥
kṛṣṇera darśane, kāro kṛṣṇera kṛpāya mumukṣā chāḍiyā guṇe bhaje tāṅra pā’ya
অস্মিন্ সুখঘনমূর্তৌ পরমাত্মনি বৃষ্ণিপত্তনে স্ফুরতি । আত্মারামতয়া মে বৃথা গতো বত চিরং কালঃ ॥ ১২৮ ॥
asmin sukha-ghana-mūrtau param-ātmani vṛṣṇi-pattane sphurati ātmārāmatayā me vṛthā gato bata ciraṁ kālaḥ
‘জীবন্মুক্ত’ অনেক, সেই দুই ভেদ জানি । ‘ভক্ত্যে জীবন্মুক্ত’, ‘জ্ঞানে জীবন্মুক্ত’ মানি ॥ ১২৯ ॥
‘jīvan-mukta’ aneka, sei dui bheda jāni ‘bhaktye jīvan-mukta’, ‘jñāne jīvan-mukta’ māni
‘ভক্ত্যে জীবন্মুক্ত’ গুণাকৃষ্ট হঞা কৃষ্ণ ভজে । শুষ্কজ্ঞানে জীবন্মুক্ত অপরাধে অধো মজে ॥ ১৩০ ॥
‘bhaktye jīvan-mukta’ guṇākṛṣṭa hañā kṛṣṇa bhaje śuṣka-jñāne jīvan-mukta aparādhe adho maje
যেঽন্যেঽরবিন্দাক্ষ বিমুক্তমানিন- স্ত্বয্যস্তভাবাদবিশুদ্ধবুদ্ধয়ঃ । আরুহ্য কৃচ্ছ্রেণ পরং পদং ততঃ পতন্ত্যধোঽনাদৃতযুষ্মদঙ্ঘ্রয়ঃ ॥ ১৩১ ॥
ye ’nye ’ravindākṣa vimukta-māninas tvayy asta-bhāvād aviśuddha-buddhayaḥ āruhya kṛcchreṇa paraṁ padaṁ tataḥ patanty adho ’nādṛta-yuṣmad-aṅghrayaḥ
ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি । সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম্ ॥ ১৩২ ॥
brahma-bhūtaḥ prasannātmā na śocati na kāṅkṣati samaḥ sarveṣu bhūteṣu mad-bhaktiṁ labhate parām
অদ্বৈতবীথীপথিকৈরুপাস্যাঃ স্বানন্দসিংহাসনলব্ধদীক্ষাঃ । শঠেন কেনাপি বয়ং হঠেন দাসীকৃতা গোপবধূবিটেন ॥ ১৩৩ ॥
advaita-vīthī-pathikair upāsyāḥ svānanda-siṁhāsana-labdha-dīkṣāḥ śaṭhena kenāpi vayaṁ haṭhena dāsī-kṛtā gopa-vadhū-viṭena
ভক্তিবলে ‘প্রাপ্তস্বরূপ’ দিব্যদেহ পায় । কৃষ্ণগুণাকৃষ্ট হঞা ভজে কৃষ্ণ-পা’য় ॥ ১৩৪ ॥
bhakti-bale ‘prāpta-svarūpa’ divya-deha pāya kṛṣṇa-guṇākṛṣṭa hañā bhaje kṛṣṇa-pā’ya
নিরোধোঽস্যানুশয়নমাত্মনঃ সহ শক্তিভিঃ । মুক্তির্হিত্বান্যথারূপং স্বরূপেণ ব্যবস্থিতিঃ ॥ ১৩৫ ॥
nirodho ’syānuśayanam ātmanaḥ saha śaktibhiḥ muktir hitvānyathā-rūpaṁ svarūpeṇa vyavasthitiḥ
কৃষ্ণ-বহির্মুখ-দোষে মায়া হৈতে ভয় । কৃষ্ণোন্মুখ ভক্তি হৈতে মায়া-মুক্ত হয় ॥ ১৩৬ ॥
kṛṣṇa-bahirmukha-doṣe māyā haite bhaya kṛṣṇonmukha bhakti haite māyā-mukta haya
ভয়ং দ্বিতীয়াভিনিবেশতঃ স্যা- দীশাদপেতস্য বিপর্যয়োঽস্মৃতিঃ । তন্মায়য়াতো বুধ আভজেত্তং ভক্ত্যৈকয়েশং গুরুদেবতাত্মা ॥ ১৩৭ ॥
bhayaṁ dvitīyābhiniveśataḥ syād īśād apetasya viparyayo ’smṛtiḥ tan-māyayāto budha ābhajet taṁ bhaktyaikayeśaṁ guru-devatātmā
দৈবী হ্যেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া । মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে ॥ ১৩৮ ॥
daivī hy eṣā guṇa-mayī mama māyā duratyayā mām eva ye prapadyante māyām etāṁ taranti te
ভক্তি বিনু মুক্তি নাহি, ভক্ত্যে মুক্তি হয় ॥ ১৩৯ ॥
bhakti vinu mukti nāhi, bhaktye mukti haya
শ্রেয়ঃসৃতিং ভক্তিমুদস্য তে বিভো ক্লিশ্যন্তি যে কেবল-বোধলব্ধয়ে । তেষামসৌ ক্লেশল এব শিষ্যতে নান্যদ্যথা স্থূলতুষাবঘাতিনাম্ ॥ ১৪০ ॥
śreyaḥ-sṛtiṁ bhaktim udasya te vibho kliśyanti ye kevala-bodha-labdhaye teṣām asau kleśala eva śiṣyate nānyad yathā sthūla-tuṣāvaghātinām
যেঽন্যেঽরবিন্দাক্ষ বিমুক্তমানিন- স্ত্বয্যস্তভাবাদবিশুদ্ধবুদ্ধয়ঃ । আরুহ্য কৃচ্ছ্রেণ পরং পদং ততঃ পতন্ত্যধোঽনাদৃতযুষ্মদঙ্ঘ্রয়ঃ ॥ ১৪১ ॥
ye ’nye ’ravindākṣa vimukta-māninas tvayy asta-bhāvād aviśuddha-buddhayaḥ āruhya kṛcchreṇa paraṁ padaṁ tataḥ patanty adho ’nādṛta-yuṣmad-aṅghrayaḥ
য এষাং পুরুষং সাক্ষাদাত্মপ্রভবমীশ্বরম্ । ন ভজন্ত্যবজানন্তি স্থানাদ্ভ্রষ্টাঃ পতন্ত্যধঃ ॥ ১৪২ ॥
ya eṣāṁ puruṣaṁ sākṣād ātma-prabhavam īśvaram na bhajanty avajānanti sthānād bhraṣṭāḥ patanty adhaḥ
ভক্ত্যে মুক্তি পাইলেহ অবশ্য কৃষ্ণেরে ভজয় ॥ ১৪৩ ॥
bhaktye mukti pāileha avaśya kṛṣṇere bhajaya
“মুক্তা অপি লীলয়া বিগ্রহং কৃত্বা ভগবন্তং ভজন্তে ॥” ১৪৪ ॥
“muktā api līlayā vigrahaṁ kṛtvā bhagavantaṁ bhajante”
এই ছয় আত্মারাম কৃষ্ণেরে ভজয় । পৃথক্ পৃথক্ চ-কারে ইহা ‘অপি’র অর্থ কয় ॥ ১৪৫ ॥
ei chaya ātmārāma kṛṣṇere bhajaya pṛthak pṛthak ca-kāre ihā ‘api’ra artha kaya
“আত্মারামাশ্চ অপি” করে কৃষ্ণে অহৈতুকী ভক্তি । “মুনয়ঃ সন্তঃ” ইতি কৃষ্ণমননে আসক্তি ॥ ১৪৬ ॥
“ātmārāmāś ca api” kare kṛṣṇe ahaitukī bhakti “munayaḥ santaḥ” iti kṛṣṇa-manane āsakti
“নির্গ্রন্থাঃ” — অবিদ্যাহীন, কেহ — বিধিহীন । যাহাঁ যেই যুক্ত, সেই অর্থের অধীন ॥ ১৪৭ ॥
“nirgranthāḥ” — avidyā-hīna, keha — vidhi-hīna yāhāṅ yei yukta, sei arthera adhīna
চ-শব্দে করি যদি ‘ইতরেতর’ অর্থ । আর এক অর্থ কহে পরম সমর্থ ॥ ১৪৮ ॥
ca-śabde kari yadi ‘itaretara’ artha āra eka artha kahe parama samartha
“আত্মারামাশ্চ আত্মারামাশ্চ” করি’ বার ছয় । পঞ্চ আত্মারাম ছয় চ-কারে লুপ্ত হয় ॥ ১৪৯ ॥
“ātmārāmāś ca ātmārāmāś ca” kari’ bāra chaya pañca ātmārāma chaya ca-kāre lupta haya
এক ‘আত্মারাম’-শব্দ অবশেষ রহে । এক ‘আত্মারাম’-শব্দে ছয় জন কহে ॥ ১৫০ ॥
eka ‘ātmārāma’-śabda avaśeṣa rahe eka ‘ātmārāma’-śabde chaya-jana kahe
“সরূপাণামেকশেষ একবিভক্তৌ” । উক্তার্থানামপ্ৰয়োগঃ । রামশ্চ রামশ্চ রামশ্চ রামা ইতিবৎ ॥ ১৫১ ॥
“sarūpāṇām eka-śeṣa eka-vibhaktau” uktārthānām aprayogaḥ, rāmaś ca rāmaś ca rāmaś ca rāmā itivat.
তবে যে চ-কার, সেই ‘সমুচ্চয়’ কয় । “আত্মারামাশ্চ মুনয়শ্চ” কৃষ্ণেরে ভজয় ॥ ১৫২ ॥
tabe ye ca-kāra, sei ‘samuccaya’ kaya “ātmārāmāś ca munayaś ca” kṛṣṇere bhajaya
“নির্গ্রন্থা অপি”র এই ‘অপি’ — সম্ভাবনে । এই সাত অর্থ প্রথমে করিলুঁ ব্যাখ্যানে ॥ ১৫৩ ॥
“nirgranthā api”ra ei ‘api’ — sambhāvane ei sāta artha prathame kariluṅ vyākhyāne
অন্তর্যামি-উপাসক ‘আত্মারাম’ কয় । সেই আত্মারাম যোগীর দুই ভেদ হয় ॥ ১৫৪ ॥
antaryāmi-upāsaka ‘ātmārāma’ kaya sei ātmārāma yogīra dui bheda haya
সগর্ভ, নিগর্ভ, — এই হয় দুই ভেদ । এক এক তিন ভেদে ছয় বিভেদ ॥ ১৫৫ ॥
sagarbha, nigarbha, — ei haya dui bheda eka eka tina bhede chaya vibheda
কেচিৎ স্বদেহান্তর্হৃদয়াবকাশে প্রাদেশমাত্রং পুরুষং বসন্তম্ । চতুর্ভুজং কঞ্জরথাঙ্গশঙ্খগদাধরং ধারণয়া স্মরন্তি ॥ ১৫৬ ॥
kecit sva-dehāntar hṛdayāvakāśe prādeśa-mātraṁ puruṣaṁ vasantam catur-bhujaṁ kañja-rathāṅga-śaṅkha- gadā-dharaṁ dhāraṇayā smaranti
এবং হরৌ ভগবতি প্রতিলব্ধভাবো ভক্ত্যা দ্রবদ্ধৃদয় উৎপুলকঃ প্রমোদাত্ । ঔৎকণ্ঠ্যবাষ্পকলয়া মুহুরর্দ্যমান- স্তচ্চাপি চিত্তবড়িশং শনকৈর্বিযুঙ্ক্তে ॥ ১৫৭ ॥
evaṁ harau bhagavati pratilabdha-bhāvo bhaktyā dravad-dhṛdaya utpulakaḥ pramodāt autkaṇṭhya-bāṣpa-kalayā muhur ardyamānas tac cāpi citta-baḍiśaṁ śanakair viyuṅkte
‘যোগারুরুক্ষু’, ‘যোগারূঢ়’ ‘প্রাপ্তসিদ্ধি’ আর । এই তিন ভেদে হয় ছয় প্রকার ॥ ১৫৮ ॥
‘yogārurukṣu’, ‘yogārūḍha’ ‘prāpta-siddhi’ āra ei tina bhede haya chaya prakāra
আরুরুক্ষোর্মুনের্যোগং কর্ম কারণমুচ্যতে । যোগারূঢ়স্য তস্যৈব শমঃ কারণমুচ্যতে ॥ ১৫৯ ॥
ārurukṣor muner yogaṁ karma kāraṇam ucyate yogārūḍhasya tasyaiva śamaḥ kāraṇam ucyate
যদা হি নেন্দ্রিয়ার্থেষু ন কর্মস্বনুষজ্জতে । সর্বসংকল্পসন্ন্যাসী যোগারূঢ়স্তদোচ্যতে ॥ ১৬০ ॥
yadā hi nendriyārtheṣu na karmasv anuṣajjate sarva-saṅkalpa-sannyāsī yogārūḍhas tadocyate
এই ছয় যোগী সাধুসঙ্গাদি-হেতু পাঞা । কৃষ্ণ ভজে কৃষ্ণগুণে আকৃষ্ট হঞা ॥ ১৬১ ॥
ei chaya yogī sādhu-saṅgādi-hetu pāñā kṛṣṇa bhaje kṛṣṇa-guṇe ākṛṣṭa hañā
চ-শব্দে ‘অপি’র অর্থ ইহাঁও কহয় । ‘মুনি’, ‘নির্গ্রন্থ’-শব্দের পূর্ববৎ অর্থ হয় ॥ ১৬২ ॥
ca-śabde ‘api’ra artha ihāṅo kahaya ‘muni’, ‘nirgrantha’-śabdera pūrvavat artha haya
উরুক্রমে অহৈতুকী কাহাঁ কোন অর্থ । এই তের অর্থ কহিলুঁ পরম সমর্থ ॥ ১৬৩ ॥
urukrame ahaitukī kāhāṅ kona artha ei tera artha kahiluṅ parama samartha
এই সব শান্ত যবে ভজে ভগবান্ । ‘শান্ত’ ভক্ত করি’ তবে কহি তাঁর নাম ॥ ১৬৪ ॥
ei saba śānta yabe bhaje bhagavān ‘śānta’ bhakta kari’ tabe kahi tāṅra nāma
‘আত্মা’ শব্দে ‘মন’ কহ — মনে যেই রমে । সাধুসঙ্গে সেহ ভজে শ্রীকৃষ্ণচরণে ॥ ১৬৫ ॥
‘ātmā’ śabde ‘mana’ kaha — mane yei rame sādhu-saṅge seha bhaje śrī-kṛṣṇa-caraṇe
উদরমুপাসতে য ঋষিবর্ত্মসু কূর্পদৃশঃ পরিসরপদ্ধতিং হৃদয়মারুণয়ো দহরম্ । তত উদ্গাদনন্ত তব ধাম শিরঃ পরমং পুনরিহ যৎ সমেত্য ন পতন্তি কৃতান্তমুখে ॥ ১৬৬ ॥
udaram upāsate ya ṛṣi-vartmasu kūrpa-dṛśaḥ parisara-paddhatiṁ hṛdayam āruṇayo daharam tata udagād ananta tava dhāma śiraḥ paramaṁ punar iha yat sametya na patanti kṛtānta-mukhe
এহো কৃষ্ণগুণাকৃষ্ট মহামুনি হঞা । অহৈতুকী ভক্তি করে নির্গ্রন্থ হঞা ॥ ১৬৭ ॥
eho kṛṣṇa-guṇākṛṣṭa mahā-muni hañā ahaitukī bhakti kare nirgrantha hañā
‘আত্মা’-শব্দে ‘যত্ন’ কহে — যত্ন করিয়া । “মুনয়োঽপি” কৃষ্ণ ভজে গুণাকৃষ্ট হঞা ॥ ১৬৮ ॥
‘ātmā’-śabde ‘yatna’ kahe — yatna kariyā “munayo ’ ” kṛṣṇa bhaje guṇākṛṣṭa hañā
তস্যৈব হেতোঃ প্ৰযতেত কোবিদো ন লভ্যতে যদ্ভ্রমতামুপর্যধঃ । তল্লভ্যতে দুঃখবদন্যতঃ সুখং কালেন সর্বত্র গভীর-রংহসা ॥ ১৬৯ ॥
tasyaiva hetoḥ prayateta kovido na labhyate yad bhramatām upary adhaḥ tal labhyate duḥkha-vad anyataḥ sukhaṁ kālena sarvatra gabhīra-raṁhasā
সদ্ধর্মস্যাববোধায় যেষাং নির্বন্ধিনী মতিঃ । অচিরাদেব সর্বার্থঃ সিধ্যত্যেষামভীপ্সিতঃ ॥ ১৭০ ॥
sad-dharmasyāvabodhāya yeṣāṁ nirbandhinī matiḥ acirād eva sarvārthaḥ sidhyaty eṣām abhīpsitaḥ
চ-শব্দ অপি-অর্থে, ‘অপি’ — অবধারণে । যত্নাগ্রহ বিনা ভক্তি না জন্মায় প্রেমে ॥ ১৭১ ॥
ca-śabda api-arthe, ‘api’ — avadhāraṇe yatnāgraha vinā bhakti nā janmāya preme
সাধনৌঘৈরনাসঙ্গৈরলভ্যা সুচিরাদপি । হরিণা চাশ্বদেয়েতি দ্বিধা সা স্যাৎ সুদুর্লভা ॥ ১৭২ ॥
sādhanaughair anāsaṅgair alabhyā su-cirād api hariṇā cāśv adeyeti dvidhā sā syāt su-durlabhā
তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম্ । দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপযান্তি তে ॥ ১৭৩ ॥
teṣāṁ satata-yuktānāṁ bhajatāṁ prīti-pūrvakam dadāmi buddhi-yogaṁ taṁ yena mām upayānti te
‘আত্মা’-শব্দে ‘ধৃতি’ কহে, — ধৈর্যে যেই রমে । ধৈর্যবন্ত এব হঞা করয় ভজনে ॥ ১৭৪ ॥
‘ātmā’-śabde ‘dhṛti’ kahe, — dhairye yei rame dhairyavanta eva hañā karaya bhajane
‘মুনি’-শব্দে — পক্ষী, ভৃঙ্গ, ‘নির্গ্রন্থে’ — মূর্খজন । কৃষ্ণকৃপায় সাধুকৃপায় দোঁহার ভজন ॥ ১৭৫ ॥
‘muni’-śabde — pakṣī, bhṛṅga; ‘nirgranthe’ — mūrkha-jana kṛṣṇa-kṛpāya sādhu-kṛpāya doṅhāra bhajana
প্রায়ো বতাম্ব মুনয়ো বিহগা বনেঽস্মিন্ কৃষ্ণেক্ষিতং তদুদিতং কলবেণুগীতম্ । আরুহ্য যে দ্রুমভুজান্ রুচিরপ্রবালান্ শৃণ্বন্তি মীলিতদৃশো বিগতান্যবাচঃ ॥ ১৭৬ ॥
prāyo batāmba munayo vihagā vane ’smin kṛṣṇekṣitaṁ tad-uditaṁ kala-veṇu-gītam āruhya ye druma-bhujān rucira-pravālān śṛṇvanti mīlita-dṛśo vigatānya-vācaḥ
এতেঽলিনস্তব যশোঽখিল-লোকতীর্থং গায়ন্ত আদিপুরুষানুপথং ভজন্তে । প্রায়ো অমী মুনিগণা ভবদীয়মুখ্যা গূঢ়ং বনেঽপি ন জহত্যনঘাত্মদৈবম্ ॥ ১৭৭ ॥
ete ’linas tava yaśo ’khila-loka-tīrthaṁ gāyanta ādi-puruṣānupathaṁ bhajante prāyo amī muni-gaṇā bhavadīya-mukhyā gūḍhaṁ vane ’pi na jahaty anaghātma-daivam
সরসি সারসহংসবিহঙ্গাশ্চারুগীতহৃতচেতস এত্য । হরিমুপাসত তে যতচিত্তা হন্ত মীলিতদৃশো ধৃতমৌনাঃ ॥ ১৭৮ ॥
sarasi sārasa-haṁsa-vihaṅgāś cāru-gīta-hṛta-cetasa etya harim upāsata te yata-cittā hanta mīlita-dṛśo dhṛta-maunāḥ
কিরাতহূনান্ধ্রপুলিন্দপুক্কশা আভীরশুহ্মা যবনাঃ খশাদয়ঃ । যেঽন্যে চ পাপা যদুপাশ্রয়াশ্রয়াঃ শুধ্যন্তি তস্মৈ প্রভবিষ্ণবে নমঃ ॥ ১৭৯ ॥
kirāta-hūnāndhra-pulinda-pukkaśā ābhīra-śumbhā yavanāḥ khaśādayaḥ ye ’nye ca pāpā yad-upāśrayāśrayāḥ śudhyanti tasmai prabhaviṣṇave namaḥ
কিংবা ‘ধৃতি’-শব্দে নিজপূর্ণতাদি-জ্ঞান কয় । দুঃখাভাবে উত্তমপ্রাপ্ত্যে মহাপূর্ণ হয় ॥ ১৮০ ॥
kiṁvā ‘dhṛti’-śabde nija-pūrṇatādi-jñāna kaya duḥkhābhāve uttama-prāptye mahā-pūrṇa haya
ধৃতিঃ স্যাৎ পূর্ণতা জ্ঞান-দুঃখাভাবোত্তমাপ্তিভিঃ । অপ্রাপ্তাতীত-নষ্টার্থানভিসংশোচনাদিকৃৎ ॥ ১৮১ ॥
dhṛtiḥ syāt pūrṇatā-jñāna- duḥkhābhāvottamāptibhiḥ aprāptātīta-naṣṭārthā- nabhisaṁśocanādi-kṛt
কৃষ্ণভক্ত — দুঃখহীন, বাঞ্ছান্তর-হীন । কৃষ্ণপ্রেম-সেবা-পূর্ণানন্দ-প্রবীণ ॥ ১৮২ ॥
kṛṣṇa-bhakta — duḥkha-hīna, vāñchāntara-hīna kṛṣṇa-prema-sevā-pūrṇānanda-pravīṇa
মৎসেবয়া প্রতীতং তে সালোক্যাদি-চতুষ্টয়ম্ । নেচ্ছন্তি সেবয়া পূর্ণাঃ কুতোঽন্যৎ কালবিপ্লুতম্ ॥ ১৮৩ ॥
mat-sevayā pratītaṁ te sālokyādi-catuṣṭayam necchanti sevayā pūrṇāḥ kuto ’nyat kāla-viplutam
হৃষীকেশে হৃষীকাণি যস্য স্থৈর্যগতানি হি । স এব ধৈর্যমাপ্নোতি সংসারে জীবচঞ্চলে ॥ ১৮৪ ॥
hṛṣīkeśe hṛṣīkāṇi yasya sthairya-gatāni hi sa eva dhairyam āpnoti saṁsāre jīva-cañcale
‘চ’ — অবধারণে, ইহা ‘অপি’ — সমুচ্চয়ে । ধৃতিমন্ত হঞা ভজে পক্ষি-মূর্খ-চয়ে ॥ ১৮৫ ॥
‘ca’ — avadhāraṇe, ihā ‘api’ — samuccaye dhṛtimanta hañā bhaje pakṣi-mūrkha-caye
‘আত্মা’-শব্দে ‘বুদ্ধি’ কহে বুদ্ধিবিশেষ । সামান্যবুদ্ধিযুক্ত যত জীব অবশেষ ॥ ১৮৬ ॥
‘ātmā’-śabde ‘buddhi’ kahe buddhi-viśeṣa sāmānya-buddhi-yukta yata jīva avaśeṣa
বুদ্ধ্যে রমে আত্মারাম — দুই ত’ প্রকার । ‘পণ্ডিত’ মুনিগণ, নির্গ্রন্থ ‘মূর্খ’ আর ॥ ১৮৭ ॥
buddhye rame ātmārāma — dui ta’ prakāra ‘paṇḍita’ muni-gaṇa, nirgrantha ‘mūrkha’ āra
কৃষ্ণকৃপায় সাধুসঙ্গে রতি-বুদ্ধি পায় । সব ছাড়ি’ শুদ্ধভক্তি করে কৃষ্ণপায় ॥ ১৮৮ ॥
kṛṣṇa-kṛpāya sādhu-saṅge rati-buddhi pāya saba chāḍi’ śuddha-bhakti kare kṛṣṇa-pāya
অহং সর্বস্য প্রভবো মত্তঃ সর্বং প্রবর্ততে । ইতি মত্বা ভজন্তে মাং বুধা ভাবসমন্বিতাঃ ॥ ১৮৯ ॥
ahaṁ sarvasya prabhavo mattaḥ sarvaṁ pravartate iti matvā bhajante māṁ budhā bhāva-samanvitāḥ
তে বৈ বিদন্ত্যতিতরন্তি চ দেবমায়াং স্ত্রীশূদ্রহূনশবরা অপি পাপজীবাঃ । যদ্যদ্ভুতক্রমপরায়ণ-শীল-শিক্ষা- স্তির্যগ্জনা অপি কিমু শ্রুতধারণা যে ॥ ১৯০ ॥
te vai vidanty atitaranti ca deva-māyāṁ strī-śūdra-hūna-śabarā api pāpa-jīvāḥ yady adbhuta-krama-parāyaṇa-śīla-śikṣās tiryag-janā api kim u śruta-dhāraṇā ye
বিচার করিয়া যবে ভজে কৃষ্ণ-পায় । সেই বুদ্ধি দেন তাঁরে, যাতে কৃষ্ণ পায় ॥ ১৯১ ॥
vicāra kariyā yabe bhaje kṛṣṇa-pāya sei buddhi dena tāṅre, yāte kṛṣṇa pāya
তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম্ । দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপযান্তি তে ॥ ১৯২ ॥
teṣāṁ satata-yuktānāṁ bhajatāṁ prīti-pūrvakam dadāmi buddhi-yogaṁ taṁ yena mām upayānti te
সৎসঙ্গ, কৃষ্ণসেবা, ভাগবত, নাম । ব্রজে বাস, — এই পঞ্চ সাধন প্রধান ॥ ১৯৩ ॥
sat-saṅga, kṛṣṇa-sevā, bhāgavata, nāma vraje vāsa, — ei pañca sādhana pradhāna
এই-পঞ্চ-মধ্যে এক ‘স্বল্প’ যদি হয় । সুবুদ্ধি জনের হয় কৃষ্ণপ্রেমোদয় ॥ ১৯৪ ॥
ei-pañca-madhye eka ‘svalpa’ yadi haya subuddhi janera haya kṛṣṇa-premodaya
দুরূহাদ্ভুতবীর্যেঽস্মিন্ শ্রদ্ধা দূরেঽস্তু পঞ্চকে । যত্র স্বল্পোঽপি সম্বন্ধঃ সদ্ধিয়াং ভাবজন্মনে ॥ ১৯৫ ॥
durūhādbhuta-vīrye ’smin śraddhā dūre ’stu pañcake yatra sv-alpo ’pi sambandhaḥ sad-dhiyāṁ bhāva-janmane
উদার মহতী যাঁর সর্বোত্তমা বুদ্ধি । নানা কামে ভজে, তবু পায় ভক্তিসিদ্ধি ॥ ১৯৬ ॥
udāra mahatī yāṅra sarvottamā buddhi nānā kāme bhaje, tabu pāya bhakti-siddhi
অকামঃ সর্বকামো বা মোক্ষকাম উদারধীঃ । তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষং পরম্ ॥ ১৯৭ ॥
akāmaḥ sarva-kāmo vā mokṣa-kāma udāra-dhīḥ tīvreṇa bhakti-yogena yajeta puruṣaṁ param
ভক্তি-প্রভাব, — সেই কাম ছাড়াঞা । কৃষ্ণপদে ভক্তি করায় গুণে আকর্ষিয়া ॥ ১৯৮ ॥
bhakti-prabhāva, — sei kāma chāḍāñā kṛṣṇa-pade bhakti karāya guṇe ākarṣiyā
সত্যং দিশত্যর্থিতমর্থিতো নৃণাং নৈবার্থদো যৎ পুনরর্থিতা যতঃ । স্বয়ং বিধত্তে ভজতামনিচ্ছতা- মিচ্ছা-পিধানং নিজপাদপল্লবম্ ॥ ১৯৯ ॥
satyaṁ diśaty arthitam arthito nṛṇāṁ naivārtha-do yat punar arthitā yataḥ svayaṁ vidhatte bhajatām anicchatām icchā-pidhānaṁ nija-pāda-pallavam
‘আত্মা’-শব্দে ‘স্বভাব’ কহে, তাতে যেই রমে । আত্মারাম জীব যত স্থাবর-জঙ্গমে ॥ ২০০ ॥
‘ātmā’-śabde ‘svabhāva’ kahe, tāte yei rame ātmārāma jīva yata sthāvara-jaṅgame
জীবের স্বভাব — কৃষ্ণ-‘দাস’-অভিমান । দেহে আত্ম-জ্ঞানে আচ্ছাদিত সেই ‘জ্ঞান’ ॥ ২০১ ॥
jīvera svabhāva — kṛṣṇa-‘dāsa’-abhimāna dehe ātma-jñāne ācchādita sei ‘jñāna’
চ-শব্দে ‘এব’, ‘অপি’-শব্দ সমুচ্চয়ে । ‘আত্মারামা এব’ হঞা শ্রীকৃষ্ণ ভজয়ে ॥ ২০২ ॥
ca-śabde ‘eva’, ‘api’-śabda samuccaye ‘ātmārāmā eva’ hañā śrī-kṛṣṇa bhajaye
এই জীব — সনকাদি সব মুনিজন । ‘নির্গ্রন্থ’ — মূর্খ, নীচ, স্থাবর-পশুগণ ॥ ২০৩ ॥
ei jīva — sanakādi saba muni-jana ‘nirgrantha’ — mūrkha, nīca, sthāvara-paśu-gaṇa
ব্যাস-শুক-সনকাদির প্রসিদ্ধ ভজন । ‘নির্গ্রন্থ’ স্থাবরাদির শুন বিবরণ ॥ ২০৪ ॥
vyāsa-śuka-sanakādira prasiddha bhajana ‘nirgrantha’ sthāvarādira śuna vivaraṇa
কৃষ্ণকৃপাদি-হেতু হৈতে সবার উদয় । কৃষ্ণগুণাকৃষ্ট হঞা তাঁহারে ভজয় ॥ ২০৫ ॥
kṛṣṇa-kṛpādi-hetu haite sabāra udaya kṛṣṇa-guṇākṛṣṭa hañā tāṅhāre bhajaya
ধন্যেয়মদ্য ধরণী তৃণ-বীরুধস্ত্বৎ- পাদস্পৃশো দ্রুমলতাঃ করজাভিমৃষ্টাঃ । নদ্যোঽদ্রয়ঃ খগমৃগাঃ সদয়াবলোকৈ- র্গোপ্যোঽন্তরেণ ভুজয়োরপি যৎস্পৃহা শ্রীঃ ॥ ২০৬ ॥
dhanyeyam adya dharaṇī tṛṇa-vīrudhas tvat- pāda-spṛśo druma-latāḥ karajābhimṛṣṭāḥ nadyo ’drayaḥ khaga-mṛgāḥ sadayāvalokair gopyo ’ntareṇa bhujayor api yat-spṛhā śrīḥ
গা গোপকৈরনুবনং নয়তোরুদার- বেণুস্বনৈঃ কলপদৈস্তনুভৃৎসু সখ্যঃ । অস্পন্দনং গতিমতাং পুলকস্তরূণাং নির্যোগপাশকৃতলক্ষণয়োর্বিচিত্রম্ ॥ ২০৭ ॥
gā gopakair anu-vanaṁ nayator udāra- veṇu-svanaiḥ kala-padais tanu-bhṛtsu sakhyaḥ aspandanaṁ gatimatāṁ pulakas tarūṇāṁ niryoga-pāśa-kṛta-lakṣaṇayor vicitram
বনলতাস্তরব আত্মনি বিষ্ণুং ব্যঞ্জয়ন্ত্য ইব পুষ্পফলাঢ্যাঃ । প্রণতভারবিটপা মধুধারাঃ প্রেমহৃষ্টতনবো ববৃষুঃ স্ম ॥ ২০৮ ॥
vana-latās tarava ātmani viṣṇuṁ vyañjayantya iva puṣpa-phalāḍhyāḥ praṇata-bhāra-viṭapā madhu-dhārāḥ prema-hṛṣṭa-tanavo vavṛṣuḥ sma
কিরাতহূনান্ধ্র-পুলিন্দপুক্কশা আভীরশুম্ভা যবনাঃ খসাদয়ঃ । যেঽন্যে চ পাপা যদুপাশ্রয়াশ্রয়াঃ শুধ্যন্তি তস্মৈ প্রভবিষ্ণবে নমঃ ॥ ২০৯ ॥
kirāta-hūnāndhra-pulinda-pukkaśā ābhīra-śumbhā yavanāḥ khaśādayaḥ ye ’nye ca pāpā yad-upāśrayāśrayāḥ śudhyanti tasmai prabhaviṣṇave namaḥ
আগে ‘তের’ অর্থ করিলুঁ, আর ‘ছয়’ এই । ঊনবিংশতি অর্থ হইল মিলি’ এই দুই ॥ ২১০ ॥
āge ‘tera’ artha kariluṅ, āra ‘chaya’ ei ūnaviṁśati artha ha-ila mili’ ei dui
এই উনিশ অর্থ করিলু, আগে শুন আর । ‘আত্মা’-শব্দে ‘দেহ’ কহে, — চারি অর্থ তার ॥ ২১১ ॥
ei ūniśa artha karilu, āge śuna āra ‘ātma’-śabde ‘deha’ kahe, — cāri artha tāra
দেহারামী দেহে ভজে ‘দেহোপাধি ব্রহ্ম’ । সৎসঙ্গে সেহ করে কৃষ্ণের ভজন ॥ ২১২ ॥
dehārāmī dehe bhaje ‘dehopādhi brahma’ sat-saṅge seha kare kṛṣṇera bhajana
উদরমুপাসতে য ঋষিবর্ত্মসু কূর্পদৃশঃ পরিসরপদ্ধতিং হৃদয়মারুণয়ো দহরম্ । তত উদ্গাদনন্ত তব ধাম শিরঃ পরমং পুনরিহ যৎ সমেত্য ন পতন্তি কৃতান্তমুখে ॥ ২১৩ ॥
udaram upāsate ya ṛṣi-vartmasu kūrpa-dṛśaḥ parisara-paddhatiṁ hṛdayam āruṇayo daharam tata udagād ananta tava dhāma śiraḥ paramaṁ punar iha yat sametya na patanti kṛtānta-mukhe
দেহারামী কর্মনিষ্ঠ — যাজ্ঞিকাদি জন । সৎসঙ্গে ‘কর্ম’ ত্যজি’ করয় ভজন ॥ ২১৪ ॥
dehārāmī karma-niṣṭha — yājñikādi jana sat-saṅge ‘karma’ tyaji’ karaya bhajana
কর্মণ্যস্মিন্ননাশ্বাসে ধূমধূম্রাত্মনাং ভবান্ । আপায়য়তি গোবিন্দপাদপদ্মাসবং মধু ॥ ২১৫ ॥
karmaṇy asminn anāśvāse dhūma-dhūmrātmanāṁ bhavān āpāyayati govinda- pāda-padmāsavaṁ madhu
‘তপস্বী’ প্রভৃতি যত দেহারামী হয় । সাধুসঙ্গে তপ ছাড়ি’ শ্রীকৃষ্ণ ভজয় ॥ ২১৬ ॥
‘tapasvī’ prabhṛti yata dehārāmī haya sādhu-saṅge tapa chāḍi’ śrī-kṛṣṇa bhajaya
যৎপাদসেবাভিরুচিস্তপস্বিনা- মশেষজন্মোপচিতং মলং ধিয়ঃ । সদ্যঃ ক্ষিণোত্যন্বহমেধতী সতী যথা পদাঙ্গুষ্ঠবিনিঃসৃতা সরিৎ ॥ ২১৭ ॥
yat-pāda-sevābhirucis tapasvinām aśeṣa-janmopacitaṁ malaṁ dhiyaḥ sadyaḥ kṣiṇoty anv-aham edhatī satī yathā padāṅguṣṭha-viniḥsṛtā sarit
দেহারামী, সর্বকাম — সব আত্মারাম । কৃষ্ণকৃপায় কৃষ্ণ ভজে ছাড়ি’ সব কাম ॥ ২১৮ ॥
dehārāmī, sarva-kāma — saba ātmārāma kṛṣṇa-kṛpāya kṛṣṇa bhaje chāḍi’ saba kāma
স্থানাভিলাষী তপসি স্থিতোঽহং ত্বাং প্রাপ্তবান্ দেবমুনীন্দ্রগুহ্যম্ । কাচং বিচিন্বন্নপি দিব্যরত্নং স্বামিন্ কৃতার্থোঽস্মি বরং ন যাচে ॥ ২১৯ ॥
sthānābhilāṣī tapasi sthito ’haṁ tvāṁ prāptavān deva-munīndra-guhyam kācaṁ vicinvann api divya-ratnaṁ svāmin kṛtārtho ’smi varaṁ na yāce
এই চারি অর্থ সহ হইল ‘তেইশ’ অর্থ । আর তিন অর্থ শুন পরম সমর্থ ॥ ২২০ ॥
ei cāri artha saha ha-ila ‘teiśa’ artha āra tina artha śuna parama samartha
চ-শব্দে ‘সমুচ্চয়ে,’ আর অর্থ কয় । ‘আত্মারামাশ্চ মুনয়শ্চ’ কৃষ্ণেরে ভজয় ॥ ২২১ ॥
ca-śabde ‘samuccaye’, āra artha kaya ‘ātmārāmāś ca munayaś ca’ kṛṣṇere bhajaya
‘নির্গ্রন্থাঃ’ হঞা ইহাঁ ‘অপি’ — নির্ধারণে । ‘রামশ্চ কৃষ্ণশ্চ’ যথা বিহরয়ে বনে ॥ ২২২ ॥
‘nirgranthāḥ’ hañā ihāṅ ‘api’ — nirdhāraṇe ‘rāmaś ca kṛṣṇaś ca’ yathā viharaye vane
চ-শব্দে ‘অন্বাচয়ে’ অর্থ কহে আর । ‘বটো, ভিক্ষামট, গাঞ্চানয়’ যৈছে প্রকার ॥ ২২৩ ॥
ca-śabde ‘anvācaye’ artha kahe āra ‘baṭo, bhikṣām aṭa, gāṁ cānaya’ yaiche prakāra
কৃষ্ণমননে মুনি কৃষ্ণে সর্বদা ভজয় । ‘আত্মারামা অপি’ ভজে, — গৌণ অর্থ কয় ॥ ২২৪ ॥
kṛṣṇa-manane muni kṛṣṇe sarvadā bhajaya ‘ātmārāmā api’ bhaje, — gauṇa artha kaya
‘চ’ এবার্থে — ‘মুনয়ঃ এব’ কৃষ্ণেরে ভজয় । “আত্মারামা অপি” — ‘অপি’ ‘গর্হা’-অর্থ কয় ॥ ২২৫ ॥
‘ca’ evārthe — ‘munayaḥ eva’ kṛṣṇere bhajaya “ātmārāmā api” — ‘api’ ‘garhā’-artha kaya
‘নির্গ্রন্থ হঞা’ — এই দুঁহার ‘বিশেষণ’ । আর অর্থ শুন, যৈছে সাধুর সঙ্গম ॥ ২২৬ ॥
‘nirgrantha hañā’ — ei duṅhāra ‘viśeṣaṇa’ āra artha śuna, yaiche sādhura saṅgama
নির্গ্রন্থ-শব্দে কহে তবে ‘ব্যাধ’, ‘নির্ধন’ । সাধুসঙ্গে সেহ করে শ্রীকৃষ্ণ-ভজন ॥ ২২৭ ॥
nirgrantha-śabde kahe tabe ‘vyādha’, ‘nirdhana’ sādhu-saṅge seha kare śrī-kṛṣṇa-bhajana
‘কৃষ্ণারামাশ্চ’ এব — হয় কৃষ্ণ-মনন । ব্যাধ হঞা হয় পূজ্য ভাগবতোত্তম ॥ ২২৮ ॥
‘kṛṣṇārāmāś ca’ eva — haya kṛṣṇa-manana vyādha hañā haya pūjya bhāgavatottama
এক ভক্ত-ব্যাধের কথা শুন সাবধানে । যাহা হৈতে হয় সৎসঙ্গ-মহিমার জ্ঞানে ॥ ২২৯ ॥
eka bhakta-vyādhera kathā śuna sāvadhāne yāhā haite haya sat-saṅga-mahimāra jñāne
এক দিন শ্রীনারদ দেখি’ নারায়ণ । ত্রিবেণী-স্নানে প্রয়াগ করিলা গমন ॥ ২৩০ ॥
eka dina śrī-nārada dekhi’ nārāyaṇa triveṇī-snāne prayāga karilā gamana
বনপথে দেখে মৃগ আছে ভূমে পড়ি’ । বাণ-বিদ্ধ ভগ্নপাদ করে ধড়্ফড়ি ॥ ২৩১ ॥
vana-pathe dekhe mṛga āche bhūme paḍi’ bāṇa-viddha bhagna-pāda kare dhaḍ-phaḍi
আর কতদূরে এক দেখেন শূকর । তৈছে বিদ্ধ ভগ্নপাদ করে ধড়্ফড় ॥ ২৩২ ॥
āra kata-dūre eka dekhena śūkara taiche viddha bhagna-pāda kare dhaḍ-phaḍa
ঐছে এক শশক দেখে আর কতদূরে । জীবের দুঃখ দেখি’ নারদ ব্যাকুল-অন্তরে ॥ ২৩৩ ॥
aiche eka śaśaka dekhe āra kata-dūre jīvera duḥkha dekhi’ nārada vyākula-antare
কতদূরে দেখে ব্যাধ বৃক্ষে ওঁত হঞা । মৃগ মারিবারে আছে বাণ যুড়িয়া ॥ ২৩৪ ॥
kata-dūre dekhe vyādha vṛkṣe oṅta hañā mṛga māribāre āche bāṇa yuḍiyā
শ্যামবর্ণ রক্তনেত্র মহাভয়ঙ্কর । ধনুর্বাণ হস্তে, — যেন যম দণ্ডধর ॥ ২৩৫ ॥
śyāma-varṇa rakta-netra mahā-bhayaṅkara dhanur-bāṇa haste, — yena yama daṇḍa-dhara
পথ ছাড়ি’ নারদ তার নিকটে চলিল । নারদে দেখি’ মৃগ সব পলাঞা গেল ॥ ২৩৬ ॥
patha chāḍi’ nārada tāra nikaṭe calila nārade dekhi’ mṛga saba palāñā gela
ক্রুদ্ধ হঞা ব্যাধ তাঁরে গালি দিতে চায় । নারদ-প্রভাবে মুখে গালি নাহি আয় ॥ ২৩৭ ॥
kruddha hañā vyādha tāṅre gāli dite cāya nārada-prabhāve mukhe gāli nāhi āya
“গোসাঞি, প্রয়াণ-পথ ছাড়ি’ কেনে আইলা । তোমা দেখি’ মোর লক্ষ্য মৃগ পলাইলা ॥” ২৩৮ ॥
“gosāñi, prayāṇa-patha chāḍi’ kene āilā tomā dekhi’ mora lakṣya mṛga palāilā”
নারদ কহে, — “পথ ভুলি’ আইলাঙ পুছিতে । মনে এক সংশয় হয়, তাহা খণ্ডাইতে ॥ ২৩৯ ॥
nārada kahe, — “patha bhuli’ āilāṅa puchite mane eka saṁśaya haya, tāhā khaṇḍāite
পথে যে শূকর-মৃগ, জানি তোমার হয় ।” ব্যাধ কহে, — “যেই কহ, সেই ত’ নিশ্চয়” ॥ ২৪০ ॥
pathe ye śūkara-mṛga, jāni tomāra haya” vyādha kahe, — “yei kaha, sei ta’ niścaya”
নারদ কহে, — “যদি জীবে মার’ তুমি বাণ । অর্ধ-মারা কর কেনে, না লও পরাণ ?” ২৪১ ॥
nārada kahe, — “yadi jīve māra’ tumi bāṇa ardha-mārā kara kene, nā lao parāṇa?”
ব্যাধ কহে, — “শুন, গোসাঞি, ‘মৃগারি’ মোর নাম । পিতার শিক্ষাতে আমি করি ঐছে কাম ॥ ২৪২ ॥
vyādha kahe, — “śuna, gosāñi, ‘mṛgāri’ mora nāma pitāra śikṣāte āmi kari aiche kāma
অর্ধ-মারা জীব যদি ধড়্ফড় করে । তবে ত’ আনন্দ মোর বাড়য়ে অন্তরে ॥” ২৪৩ ॥
ardha-mārā jīva yadi dhaḍ-phaḍa kare tabe ta’ ānanda mora bāḍaye antare”
নারদ কহে, — ‘একবস্তু মাগি তোমার স্থানে’ । ব্যাধ কহে, — “মৃগাদি লহ, যেই তোমার মনে ॥ ২৪৪ ॥
nārada kahe, — ‘eka-vastu māgi tomāra sthāne’ vyādha kahe, — “mṛgādi laha, yei tomāra mane
মৃগছাল চাহ যদি, আইস মোর ঘরে । যেই চাহ তাহা দিব মৃগব্যাঘ্রাম্বরে ॥” ২৪৫ ॥
mṛga-chāla cāha yadi, āisa mora ghare yei cāha tāhā diba mṛga-vyāghrāmbare”
নারদ কহে, — “ইহা আমি কিছু নাহি চাহি । আর একদান আমি মাগি তোমা-ঠাঞি ॥ ২৪৬ ॥
nārada kahe, — “ihā āmi kichu nāhi cāhi āra eka-dāna āmi māgi tomā-ṭhāñi
কালি হৈতে তুমি যেই মৃগাদি মারিবা । প্রথমেই মারিবা, অর্ধ-মারা না করিবা ॥” ২৪৭ ॥
kāli haite tumi yei mṛgādi māribā prathamei māribā, ardha-mārā nā karibā”
ব্যাধ কহে, — “কিবা দান মাগিলা আমারে । অর্ধ মারিলে কিবা হয়, তাহা কহ মোরে ॥” ২৪৮ ॥
vyādha kahe, — “kibā dāna māgilā āmāre ardha mārile kibā haya, tāhā kaha more”
নারদ কহে, — “অর্ধ মারিলে জীব পায় ব্যথা । জীবে দুঃখ দিতেছ, তোমার হইবে ঐছে অবস্থা ॥ ২৪৯ ॥
nārada kahe, — “ardha mārile jīva pāya vyathā jīve duḥkha ditecha, tomāra ha-ibe aiche avasthā
ব্যাধ তুমি, জীব মার — ‘অল্প’ অপরাধ তোমার । কদর্থনা দিয়া মার’ — এ পাপ ‘অপার’ ॥ ২৫০ ॥
vyādha tumi, jīva māra — ‘alpa’ aparādha tomāra kadarthanā diyā māra’ — e pāpa ‘apāra’
কদর্থিয়া তুমি যত মারিলা জীবেরে । তারা তৈছে তোমা মারিবে জন্ম-জন্মান্তরে ॥” ২৫১ ॥
kadarthiyā tumi yata mārilā jīvere tārā taiche tomā māribe janma-janmāntare”
নারদ-সঙ্গে ব্যাধের মন পরসন্ন হইল । তাঁর বাক্য শুনি’ মনে ভয় উপজিল ॥ ২৫২ ॥
nārada-saṅge vyādhera mana parasanna ha-ila tāṅra vākya śuni’ mane bhaya upajila
ব্যাধ কহে, — “বাল্য হৈতে এই আমার কর্ম । কেমনে তরিমু মুঞি পামর অধম ? ২৫৩ ॥
vyādha kahe, — “bālya haite ei āmāra karma kemane tarimu muñi pāmara adhama?
এই পাপ যায় মোর, কেমন উপায়ে ? নিস্তার করহ মোরে, পড়োঁ তোমার পায়ে ॥” ২৫৪ ॥
ei pāpa yāya mora, kemana upāye? nistāra karaha more, paḍoṅ tomāra pāye”
নারদ কহে, — ‘যদি ধর আমার বচন । তবে সে করিতে পারি তোমার মোচন ॥’ ২৫৫ ॥
nārada kahe, — ‘yadi dhara āmāra vacana tabe se karite pāri tomāra mocana’
ব্যাধ কহে, — ‘যেই কহ, সেই ত’ করিব’ । নারদ কহে, — ‘ধনুক ভাঙ্গ, তবে সে কহিব’ ॥ ২৫৬ ॥
vyādha kahe, — ‘yei kaha, sei ta’ kariba’ nārada kahe, — ‘dhanuka bhāṅga, tabe se kahiba’
ব্যাধ কহে, — ‘ধনুক ভাঙ্গিলে বর্তিব কেমনে ?’ নারদ কহে, — ‘আমি অন্ন দিব প্রতিদিনে ॥’ ২৫৭ ॥
vyādha kahe, — ‘dhanuka bhāṅgile vartiba kemane?’ nārada kahe, — ‘āmi anna diba prati-dine’
ধনুক ভাঙ্গি’ ব্যাধ তাঁর চরণে পড়িল । তারে উঠাঞা নারদ উপদেশ কৈল ॥ ২৫৮ ॥
dhanuka bhāṅgi’ vyādha tāṅra caraṇe paḍila tāre uṭhāñā nārada upadeśa kaila
“ঘরে গিয়া ব্রাহ্মণে দেহ’ যত আছে ধন । এক এক বস্ত্র পরি’ বাহির হও দুইজন ॥ ২৫৯ ॥
“ghare giyā brāhmaṇe deha’ yata āche dhana eka eka vastra pari’ bāhira hao dui-jana
নদী-তীরে একখানি কুটীর করিয়া । তার আগে একপিণ্ডি তুলসী রোপিয়া ॥ ২৬০ ॥
nadī-tīre eka-khāni kuṭīra kariyā tāra āge eka-piṇḍi tulasī ropiyā
তুলসী-পরিক্রমা কর, তুলসী-সেবন । নিরন্তর কৃষ্ণনাম করিহ কীর্তন ॥ ২৬১ ॥
tulasī-parikramā kara, tulasī-sevana nirantara kṛṣṇa-nāma kariha kīrtana
আমি তোমায় বহু অন্ন পাঠাইমু দিনে । সেই অন্ন লবে, যত খাও দুইজনে ॥” ২৬২ ॥
āmi tomāya bahu anna pāṭhāimu dine sei anna labe, yata khāo dui-jane”
তবে সেই মৃগাদি তিনে নারদ সুস্থ কৈল । সুস্থ হঞা মৃগাদি তিনে ধাঞা পলাইল ॥ ২৬৩ ॥
tabe sei mṛgādi tine nārada sustha kaila sustha hañā mṛgādi tine dhāñā palāila
দেখিয়া ব্যাধের মনে হৈল চমৎকার । ঘরে গেল ব্যাধ, গুরুকে করি’ নমস্কার ॥ ২৬৪ ॥
dekhiyā vyādhera mane haila camatkāra ghare gela vyādha, guruke kari’ namaskāra
যথা-স্থানে নারদ গেলা, ব্যাধ ঘরে আইল । নারদের উপদেশে সকল করিল ॥ ২৬৫ ॥
yathā-sthāne nārada gelā, vyādha ghare āila nāradera upadeśe sakala karila
গ্রামে ধ্বনি হৈল, ব্যাধ ‘বৈষ্ণব’ হইল । গ্রামের লোক সব অন্ন আনিতে লাগিল ॥ ২৬৬ ॥
grāme dhvani haila, — vyādha ‘vaiṣṇava’ ha-ila grāmera loka saba anna ānite lāgila
একদিন অন্ন আনে দশ-বিশ জনে । দিনে তত লয়, যত খায় দুই জনে ॥ ২৬৭ ॥
eka-dina anna āne daśa-biśa jane dine tata laya, yata khāya dui jane
একদিন নারদ কহে, — “শুনহ, পর্বতে । আমার এক শিষ্য আছে, চলহ দেখিতে ॥” ॥ ২৬৮ ॥
eka-dina nārada kahe, — “śunaha, parvate āmāra eka śiṣya āche, calaha dekhite”
তবে দুই ঋষি আইলা সেই ব্যাধ-স্থানে । দূর হৈতে ব্যাধ পাইল গুরুর দরশনে ॥ ২৬৯ ॥
tabe dui ṛṣi āilā sei vyādha-sthāne dūra haite vyādha pāila gurura daraśane
আস্তে-ব্যস্তে ধাঞা আসে, পথ নাহি পায় । পথের পিপীলিকা ইতি-উতি ধরে পায় ॥ ২৭০ ॥
āste-vyaste dhāñā āse, patha nāhi pāya pathera pipīlikā iti-uti dhare pāya
দণ্ডবৎ-স্থানে পিপীলিকারে দেখিয়া । বস্ত্রে স্থান ঝাড়ি’ পড়ে দণ্ডবৎ হঞা ॥ ২৭১ ॥
daṇḍavat-sthāne pipīlikāre dekhiyā vastre sthāna jhāḍi’ paḍe daṇḍavat hañā
নারদ কহে, — “ব্যাধ, এই না হয় আশ্চর্য । হরিভক্ত্যে হিংসা-শূন্য হয় সাধুবর্য ॥ ২৭২ ॥
nārada kahe, — “vyādha, ei nā haya āścarya hari-bhaktye hiṁsā-śūnya haya sādhu-varya
এতে ন হ্যদ্ভুতা ব্যাধ তবাহিংসাদয়ো গুণাঃ । হরিভক্তৌ প্রবৃত্তা যে ন তে স্যুঃ পরতাপিনঃ ॥ ২৭৩ ॥
ete na hy adbhutā vyādha tavāhiṁsādayo guṇāḥ hari-bhaktau pravṛttā ye na te syuḥ para-tāpinaḥ
তবে সেই ব্যাধ দোঁহারে অঙ্গনে আনিল । কুশাসন আনি’ দোঁহারে ভক্ত্যে বসাইল ॥ ২৭৪ ॥
tabe sei vyādha doṅhāre aṅgane ānila kuśāsana āni’ doṅhāre bhaktye vasāila
জল আনি’ ভক্ত্যে দোঁহার পাদ প্রক্ষালিল । সেই জল স্ত্রী-পুরুষে পিয়া শিরে লইল ॥ ২৭৫ ॥
jala āni’ bhaktye doṅhāra pāda prakṣālila sei jala strī-puruṣe piyā śire la-ila
কম্প-পুলকাশ্রু হৈল কৃষ্ণনাম গাঞা । ঊর্ধ্ববাহু নৃত্য করে বস্ত্র উড়াঞা ॥ ২৭৬ ॥
kampa-pulakāśru haila kṛṣṇa-nāma gāñā ūrdhva bāhu nṛtya kare vastra uḍāñā
দেখিয়া ব্যাধের প্রেম পর্বত-মহামুনি । নারদেরে কহে, — তুমি হও স্পর্শমণি ॥ ২৭৭ ॥
dekhiyā vyādhera prema parvata-mahāmuni nāradere kahe, — tumi hao sparśa-maṇi
“অহো ধন্যোঽসি দেবর্ষে কৃপয়া যস্য তৎক্ষণাৎ । নীচোঽপ্যুৎপুলকো লেভে লুব্ধকো রতিমচ্যুতে ॥” ২৭৮ ॥
“aho dhanyo ’si devarṣe kṛpayā yasya tat-kṣaṇāt nīco ’py utpulako lebhe lubdhako ratim acyute”
নারদ কহে, — ‘বৈষ্ণব, তোমার অন্ন কিছু আয় ?’ ব্যাধ কহে, “যারে পাঠাও, সেই দিয়া যায় ॥ ২৭৯ ॥
nārada kahe, — ‘vaiṣṇava, tomāra anna kichu āya?’ vyādha kahe, “yāre pāṭhāo, sei diyā yāya
এত অন্ন না পাঠাও, কিছু কার্য নাই । সবে দুইজনার যোগ্য ভক্ষ্যমাত্র চাই ॥” ২৮০ ॥
eta anna nā pāṭhāo, kichu kārya nāi sabe dui-janāra yogya bhakṣya-mātra cāi”
নারদ কহে, — ‘ঐছে রহ, তুমি ভাগ্যবান্’ । এত বলি’ দুইজন হইলা অন্তর্ধান ॥ ২৮১ ॥
nārada kahe, — ‘aiche raha, tumi bhāgyavān’ eta bali’ dui-jana ha-ilā antardhāna
এই ত’ কহিলুঁ তোমায় ব্যাধের আখ্যান । যা শুনিলে হয় সাধুসঙ্গ-প্রভাব-জ্ঞান ॥ ২৮২ ॥
ei ta’ kahiluṅ tomāya vyādhera ākhyāna yā śunile haya sādhu-saṅga-prabhāva-jñāna
এই আর তিন অর্থ গণনাতে পাইল । এই দুই অর্থ মিলি’ ‘ছাব্বিশ’ অর্থ হৈল ॥ ২৮৩ ॥
ei āra tina artha gaṇanāte pāila ei dui artha mili’ ‘chābbiśa’ artha haila
আর অর্থ শুন, যাহা — অর্থের ভাণ্ডার । স্থূলে ‘দুই’ অর্থ, সূক্ষ্মে ‘বত্রিশ’ প্রকার ॥ ২৮৪ ॥
āra artha śuna, yāhā — arthera bhāṇḍāra sthūle ‘dui’ artha, sūkṣme ‘batriśa’ prakāra
‘আত্মা’-শব্দে কহে — সর্ববিধ ভগবান্ । এক ‘স্বয়ং ভগবান্’, আর ‘ভগবান্’-আখ্যান ॥ ২৮৫ ॥
‘ātmā’-śabde kahe — sarva-vidha bhagavān eka ‘svayaṁ bhagavān’, āra ‘bhagavān’-ākhyāna
তাঁতে রমে যেই, সেই সব — ‘আত্মারাম’ । ‘বিধিভক্ত’, ‘রাগভক্ত’, — দুইবিধ নাম ॥ ২৮৬ ॥
tāṅte rame yei, sei saba — ‘ātmārāma’ ‘vidhi-bhakta’, ‘rāga-bhakta’, — dui-vidha nāma
দুইবিধ ভক্ত হয় চারি চারি প্রকার । পারিষদ, সাধনসিদ্ধ, সাধকগণ আর ॥ ২৮৭ ॥
dui-vidha bhakta haya cāri cāri prakāra pāriṣada, sādhana-siddha, sādhaka-gaṇa āra
জাত-অজাত-রতিভেদে সাধক দুই ভেদ । বিধি-রাগ-মার্গে চারি চারি — অষ্ট ভেদ ॥ ২৮৮ ॥
jāta-ajāta-rati-bhede sādhaka dui bheda vidhi-rāga-mārge cāri cāri — aṣṭa bheda
বিধিভক্ত্যে নিত্যসিদ্ধ পারিষদ — ‘দাস’ । ‘সখা’ ‘গুরু’, ‘কান্তাগণ’, — চারিবিধ প্রকাশ ॥ ২৮৯ ॥
vidhi-bhaktye nitya-siddha pāriṣada — ‘dāsa’ ‘sakhā’ ‘guru’, ‘kāntā-gaṇa’, — cāri-vidha prakāśa
সাধনসিদ্ধ — দাস, সখা, গুরু, কান্তাগণ । জাতরতি সাধকভক্ত — চারিবিধ জন ॥ ২৯০ ॥
sādhana-siddha — dāsa, sakhā, guru, kānta-gaṇa jāta-rati sādhaka-bhakta — cāri-vidha jana
অজাতরতি সাধকভক্ত, — এ চারি প্রকার । বিধিমার্গে ভক্তে ষোড়শ ভেদ প্রচার ॥ ২৯১ ॥
ajāta-rati sādhaka-bhakta, — e cāri prakāra vidhi-mārge bhakte ṣoḍaśa bheda pracāra
রাগমার্গে ঐছে ভক্তে ষোড়শ বিভেদ । দুই মার্গে আত্মারামের বত্রিশ বিভেদ ॥ ২৯২ ॥
rāga-mārge aiche bhakte ṣoḍaśa vibheda dui mārge ātmārāmera batriśa vibheda
‘মুনি’, ‘নির্গ্রন্থ’, ‘চ’ ‘অপি’, — চারি শব্দের অর্থ । যাহাঁ যেই লাগে, তাহা করিয়ে সমর্থ ॥ ২৯৩ ॥
‘muni’, ‘nirgrantha’, ‘ca’ ‘api’, — cāri śabdera artha yāhāṅ yei lāge, tāhā kariye samartha
বত্রিশে ছাব্বিশে মিলি’ অষ্টপঞ্চাশ । আর এক ভেদ শুন অর্থের প্রকাশ ॥ ২৯৪ ॥
batriśe chābbiśe mili, aṣṭa-pañcāśa āra eka bheda śuna arthera prakāśa
ইতরেতর ‘চ’ দিয়া সমাস করিয়ে । ‘আটান্ন’বার আত্মারাম নাম লইয়ে ॥ ২৯৫ ॥
itaretara ‘ca’ diyā samāsa kariye ‘āṭānna’-bāra ātmārāma nāma la-iye
‘আত্মারামাশ্চ আত্মারামাশ্চ’ আটান্নবার । শেষে সব লোপ করি’ রাখি একবার ॥ ২৯৬ ॥
‘ātmārāmāś ca ātmārāmāś ca’ āṭānna-bāra śeṣe saba lopa kari’ rākhi eka-bāra
সরূপাণামেকশেষ একবিভক্তৌ, উক্তার্থানামপ্রয়োগ ইতি ॥ ২৯৭ ॥
sarūpāṇām eka-śeṣa eka-vibhaktau, uktārthānām aprayoga iti
আটান্ন চ-কারের সব লোপ হয় । এক আত্মারাম-শব্দে আটান্ন অর্থ কয় ॥ ২৯৮ ॥
āṭānna ca-kārera saba lopa haya eka ātmārāma-śabde āṭānna artha kaya
অশ্বত্থবৃক্ষাশ্চ বটবৃক্ষাশ্চ কপিত্থবৃক্ষাশ্চ আম্রবৃক্ষাশ্চ বৃক্ষাঃ ॥ ২৯৯ ॥
aśvattha-vṛkṣāś ca baṭa-vṛkṣāś ca kapittha- vṛkṣāś ca āmra-vṛkṣāś ca vṛkṣāḥ
“অস্মিন্ বনে বৃক্ষাঃ ফলন্তি” যৈছে হয় । তৈছে সব আত্মারাম কৃষ্ণে ভক্তি করয় ॥ ৩০০ ॥
“asmin vane vṛkṣāḥ phalanti” yaiche haya taiche saba ātmārāma kṛṣṇe bhakti karaya
‘আত্মারামাশ্চ’ সমুচ্চয়ে কহিয়ে চ-কার । ‘মুনয়শ্চ’ ভক্তি করে, — এই অর্থ তার ॥ ৩০১ ॥
‘ātmārāmāś ca’ samuccaye kahiye ca-kāra ‘munayaś ca’ bhakti kare, — ei artha tāra
‘নির্গ্রন্থা এব’ হঞা, ‘অপি’ — নির্ধারণে । এই ‘ঊনষষ্টি’ প্রকার অর্থ করিলুঁ ব্যাখ্যানে ॥ ৩০২ ॥
‘nirgranthā eva’ hañā, ‘api’ — nirdhāraṇe ei ‘ūnaṣaṣṭi’ prakāra artha kariluṅ vyākhyāne
সর্বসমুচ্চয়ে আর এক অর্থ হয় । ‘আত্মারামাশ্চ মুনয়শ্চ নির্গ্রন্থাশ্চ’ ভজয় ॥ ৩০৩ ॥
sarva-samuccaye āra eka artha haya ‘ātmārāmāś ca munayaś ca nirgranthāś ca’ bhajaya
‘অপি’-শব্দ — অবধারণে, সেহ চারি বার । চারিশব্দ-সঙ্গে এবের করিবে উচ্চার ॥ ৩০৪ ॥
‘api’-śabda — avadhāraṇe, seha cāri bāra cāri-śabda-saṅge evera karibe uccāra
“উরুক্রমে এব ভক্তিমেব অহৈতুকীমেব কুর্বন্ত্যেব” ॥ ৩০৫ ॥
“urukrame eva bhaktim eva ahaitukīm eva kurvanty eva”
এই ত’ কহিলুঁ শ্লোকের ‘ষষ্টি’ সংখ্যক অর্থ । আর এক অর্থ শুন প্রমাণে সমর্থ ॥ ৩০৬ ॥
ei ta’ kahiluṅ ślokera ‘ṣaṣṭi’ saṅkhyaka artha āra eka artha śuna pramāṇe samartha
‘আত্মা’-শব্দে কহে ‘ক্ষেত্রজ্ঞ জীব’-লক্ষণ । ব্ৰহ্মাদি কীটপর্যন্ত — তাঁর শক্তিতে গণন ॥ ৩০৭ ॥
‘ātmā’-śabde kahe ‘kṣetrajña jīva’-lakṣaṇa brahmādi kīṭa-paryanta — tāṅra śaktite gaṇana
বিষ্ণুশক্তিঃ পরা প্রোক্তা ক্ষেত্রজ্ঞাখ্যা তথাপরা । অবিদ্যা-কর্ম-সংজ্ঞান্যা তৃতীয়া শক্তিরিষ্যতে ॥ ৩০৮ ॥
viṣṇu-śaktiḥ parā proktā kṣetrajñākhyā tathā parā avidyā-karma-saṁjñānyā tṛtīyā śaktir iṣyate
“ক্ষেত্রজ্ঞ আত্মা পুরুষঃ প্রধানং প্রকৃতিঃ স্ত্রিয়াম্ ॥” ৩০৯ ॥
“kṣetrajña ātmā puruṣaḥ pradhānaṁ prakṛtiḥ striyām”
ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুসঙ্গ পায় । সব ত্যজি’ তবে তিঁহো কৃষ্ণেরে ভজয় ॥ ৩১০ ॥
bhramite bhramite yadi sādhu-saṅga pāya saba tyaji’ tabe tiṅho kṛṣṇere bhajaya
ষাটি অর্থ কহিলুঁ, সব — কৃষ্ণের ভজনে । সেই অর্থ হয় এই সব উদাহরণে ॥ ৩১১ ॥
ṣāṭi artha kahiluṅ, saba — kṛṣṇera bhajane sei artha haya ei saba udāharaṇe
‘একষষ্টি’ অর্থ এবে স্ফুরিল তোমা-সঙ্গে । তোমার ভক্তিবশে উঠে অর্থের তরঙ্গে ॥ ৩১২ ॥
‘eka-ṣaṣṭi’ artha ebe sphurila tomā-saṅge tomāra bhakti-vaśe uṭhe arthera taraṅge
অহং বেদ্মি শুকো বেত্তি ব্যাসো বেত্তি ন বেত্তি বা । ভক্ত্যা ভাগবতং গ্রাহ্যং ন বুদ্ধ্যা ন চ টিকয়া ॥ ৩১৩ ॥
ahaṁ vedmi śuko vetti vyāso vetti na vetti vā bhaktyā bhāgavataṁ grāhyaṁ na buddhyā na ca ṭīkayā
অর্থ শুনি’ সনাতন বিস্মিত হঞা । স্তুতি করে মহাপ্রভুর চরণে ধরিয়া ॥ ৩১৪ ॥
artha śuni’ sanātana vismita hañā stuti kare mahāprabhura caraṇe dhariyā
“সাক্ষাৎ ঈশ্বর তুমি ব্রজেন্দ্রনন্দন । তোমার নিশ্বাসে সর্ববেদ-প্রবর্তন ॥ ৩১৫ ॥
“sākṣāt īśvara tumi vrajendra-nandana tomāra niśvāse sarva-veda-pravartana
তুমি — বক্তা ভাগবতের, তুমি জান অর্থ । তোমা বিনা অন্য জানিতে নাহিক সমর্থ ॥” ৩১৬ ॥
tumi — vaktā bhāgavatera, tumi jāna artha tomā vinā anya jānite nāhika samartha”
প্রভু কহে, — “কেনে কর আমার স্তবন । ভাগবতের স্বরূপ কেনে না কর বিচারণ ? ৩১৭ ॥
prabhu kahe, — “kene kara āmāra stavana bhāgavatera svarūpa kene nā kara vicāraṇa?
কৃষ্ণ-তুল্য ভাগবত — বিভু, সর্বাশ্রয় । প্ৰতি-শ্লোকে প্ৰতি-অক্ষরে নানা অর্থ কয় ॥ ৩১৮ ॥
kṛṣṇa-tulya bhāgavata — vibhu, sarvāśraya prati-śloke prati-akṣare nānā artha kaya
প্ৰশ্নোত্তরে ভাগবতে করিয়াছে নির্ধার । যাঁহার শ্রবণে লোকে লাগে চমৎকার ॥ ৩১৯ ॥
praśnottare bhāgavate kariyāche nirdhāra yāṅhāra śravaṇe loke lāge camatkāra
ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্মবর্মণি । স্বাং কাষ্ঠামধুনোপেতে ধর্মঃ কং শরণং গতঃ ॥ ৩২০ ॥
brūhi yogeśvare kṛṣṇe brahmaṇye dharma-varmaṇi svāṁ kāṣṭhām adhunopete dharmaḥ kaṁ śaraṇaṁ gataḥ
কৃষ্ণে স্বধামোপগতে ধর্মজ্ঞানাদিভিঃ সহ । কলৌ নষ্টদৃশামেষ পুরাণার্কোঽধুনোদিতঃ ॥ ৩২১ ॥
kṛṣṇe sva-dhāmopagate dharma-jñānādibhiḥ saha kalau naṣṭa-dṛśām eṣa purāṇārko ’dhunoditaḥ
এই মত কহিলুঁ এক শ্লোকের ব্যাখ্যান । বাতুলের প্রলাপ করি’ কে করে প্রমাণ ? ৩২২ ॥
ei mata kahiluṅ eka ślokera vyākhyāna vātulera pralāpa kari’ ke kare pramāṇa?
আমা-হেন যেবা কেহ ‘বাতুল’ হয় । এইদৃষ্টে ভাগবতের অর্থ জানয় ॥” ৩২৩ ॥
āmā-hena yebā keha ‘vātula’ haya ei-dṛṣṭe bhāgavatera artha jānaya”
পুনঃ সনাতন কহে যুড়ি’ দুই করে । “প্রভু আজ্ঞা দিলা ‘বৈষ্ণবস্মৃতি’ করিবারে ॥ ৩২৪ ॥
punaḥ sanātana kahe yuḍi’ dui kare “prabhu ājñā dilā ‘vaiṣṇava-smṛti’ karibāre
মুঞি — নীচ-জাতি, কিছু না জানোঁ আচার । মো-হৈতে কৈছে হয় স্মৃতি-পরচার ॥ ৩২৫ ॥
muñi — nīca-jāti, kichu nā jānoṅ ācāra mo-haite kaiche haya smṛti-paracāra
সূত্র করি’ দিশা যদি করহ উপদেশ । আপনে করহ যদি হৃদয়ে প্রবেশ ॥ ৩২৬ ॥
sūtra kari’ diśā yadi karaha upadeśa āpane karaha yadi hṛdaye praveśa
তবে তার দিশা স্ফুরে মো-নীচের হৃদয় । ঈশ্বর তুমি, — যে করাহ, সেই সিদ্ধ হয় ॥” ৩২৭ ॥
tabe tāra diśā sphure mo-nīcera hṛdaya īśvara tumi, — ye karāha, sei siddha haya”
প্রভু কহে, — “যে করিতে করিবা তুমি মন । কৃষ্ণ সেই সেই তোমা করাবে স্ফুরণ ॥ ৩২৮ ॥
prabhu kahe, — “ye karite karibā tumi mana kṛṣṇa sei sei tomā karābe sphuraṇa
তথাপি এই সূত্রের শুন দিগ্দরশন । সকারণ লিখি আদৌ গুরু-আশ্রয়ণ ॥ ৩২৯ ॥
tathāpi ei sūtrera śuna dig-daraśana sakāraṇa likhi ādau guru-āśrayaṇa
গুরুলক্ষণ, শিষ্যলক্ষণ, দোঁহার পরীক্ষণ । সেব্য — ভগবান্, সর্বমন্ত্র-বিচারণ ॥ ৩৩০ ॥
guru-lakṣaṇa, śiṣya-lakṣaṇa, doṅhāra parīkṣaṇa sevya — bhagavān, sarva-mantra-vicāraṇa
মন্ত্র-অধিকারী, মন্ত্র-সিদ্ধ্যাদি-শোধন । দীক্ষা, প্রাতঃস্মৃতি-কৃত্য, শৌচ, আচমন ॥ ৩৩১ ॥
mantra-adhikārī, mantra-siddhy-ādi-śodhana dīkṣā, prātaḥ-smṛti-kṛtya, śauca, ācamana
দন্তধাবন, স্নান, সন্ধ্যাদি বন্দন । গুরুসেবা, ঊর্ধ্বপুণ্ড্রচক্রাদি-ধারণ ॥ ৩৩২ ॥
danta-dhāvana, snāna, sandhyādi vandana guru-sevā, ūrdhva-puṇḍra-cakrādi-dhāraṇa
গোপীচন্দন-মাল্য-ধৃতি, তুলসী-আহরণ । বস্ত্র-পীঠ-গৃহ-সংস্কার, কৃষ্ণ-প্রবোধন ॥ ৩৩৩ ॥
gopīcandana-mālya-dhṛti, tulasī-āharaṇa vastra-pīṭha-gṛha-saṁskāra, kṛṣṇa-prabodhana
পঞ্চ, ষোড়শ, পঞ্চাশৎ উপচারে অর্চন । পঞ্চকাল পূজা আরতি, কৃষ্ণের ভোজন-শয়ন ॥ ৩৩৪ ॥
pañca, ṣoḍaśa, pañcāśat upacāre arcana pañca-kāla pūjā ārati, kṛṣṇera bhojana-śayana
শ্রীমূর্তিলক্ষণ, আর শালগ্রামলক্ষণ । কৃষ্ণক্ষেত্র-যাত্রা, কৃষ্ণমূর্তি-দরশন ॥ ৩৩৫ ॥
śrī-mūrti-lakṣaṇa, āra śālagrāma-lakṣaṇa kṛṣṇa-kṣetra-yātrā, kṛṣṇa-mūrti-daraśana
নামমহিমা, নামাপরাধ দূরে বর্জন । বৈষ্ণবলক্ষণ, সেবাপরাধ-খণ্ডন ॥ ৩৩৬ ॥
nāma-mahimā, nāmāparādha dūre varjana vaiṣṇava-lakṣaṇa, sevāparādha-khaṇḍana
শঙ্খ-জল-গন্ধ-পুষ্প-ধূপাদি-লক্ষণ । জপ, স্তুতি, পরিক্রমা, দণ্ডবৎ বন্দন ॥ ৩৩৭ ॥
śaṅkha-jala-gandha-puṣpa-dhūpādi-lakṣaṇa japa, stuti, parikramā, daṇḍavat vandana
পুরশ্চরণ-বিধি, কৃষ্ণপ্রসাদ-ভোজন । অনিবেদিত-ত্যাগ, বৈষ্ণবনিন্দাদি-বর্জন ॥ ৩৩৮ ॥
puraścaraṇa-vidhi, kṛṣṇa-prasāda-bhojana anivedita-tyāga, vaiṣṇava-nindādi-varjana
সাধুলক্ষণ, সাধুসঙ্গ, সাধুসেবন । অসৎসঙ্গ-ত্যাগ, শ্রীভাগবত-শ্রবণ ॥ ৩৩৯ ॥
sādhu-lakṣaṇa, sādhu-saṅga, sādhu-sevana asat-saṅga-tyāga, śrī-bhāgavata-śravaṇa
দিনকৃত্য, পক্ষকৃত্য, একাদশ্যাদি-বিবরণ । মাসকৃত্য, জন্মাষ্টম্যাদি-বিধি-বিচারণ ॥ ৩৪০ ॥
dina-kṛtya, pakṣa-kṛtya, ekādaśy-ādi-vivaraṇa māsa-kṛtya, janmāṣṭamyādi-vidhi-vicāraṇa
একাদশী, জন্মাষ্টমী, বামনদ্বাদশী । শ্রীরামনবমী, আর নৃসিংহচতুর্দশী ॥ ৩৪১ ॥
ekādaśī, janmāṣṭamī, vāmana-dvādaśī śrī-rāma-navamī, āra nṛsiṁha-caturdaśī
এই সবে বিদ্ধা-ত্যাগ, অবিদ্ধা-করণ । অকরণে দোষ, কৈলে ভক্তির লম্ভন ॥ ৩৪২ ॥
ei sabe viddhā-tyāga, aviddhā-karaṇa akaraṇe doṣa, kaile bhaktira lambhana
সর্বত্র প্রমাণ দিবে পুরাণ-বচন । শ্রীমূর্তি-বিষ্ণুমন্দিরকরণ-লক্ষণ ॥ ৩৪৩ ॥
sarvatra pramāṇa dibe purāṇa-vacana śrī-mūrti-viṣṇu-mandira-karaṇa-lakṣaṇa
‘সামান্য’ সদাচার, আর ‘বৈষ্ণব’-আচার । কর্তব্যাকর্তব্য সব ‘স্মার্ত’ ব্যবহার ॥ ৩৪৪ ॥
‘sāmānya’ sad-ācāra, āra ‘vaiṣṇava’-ācāra kartavyākartavya saba ‘smārta’ vyavahāra
এই সংক্ষেপে সূত্র কহিলুঁ দিগ্দরশন । যবে তুমি লিখিবা, কৃষ্ণ করাবে স্ফুরণ ॥ ৩৪৫ ॥
ei saṅkṣepe sūtra kahiluṅ dig-daraśana yabe tumi likhibā, kṛṣṇa karābe sphuraṇa
এই ত’ কহিলু প্রভুর সনাতনে প্রসাদ । যাহার শ্রবণে চিত্তের খণ্ডে অবসাদ ॥ ৩৪৬ ॥
ei ta’ kahilu prabhura sanātane prasāda yāhāra śravaṇe cittera khaṇḍe avasāda
নিজ-গ্রন্থে কর্ণপূর বিস্তার করিয়া । সনাতনে প্রভুর প্রসাদ রাখিয়াছে লিখিয়া ॥ ৩৪৭ ॥
nija-granthe karṇapūra vistāra kariyā sanātane prabhura prasāda rākhiyāche likhiyā
গৌড়েন্দ্রস্য সভা-বিভূষণমণিস্ত্যক্ত্বা য ঋদ্ধাং শ্রিয়ং রূপস্যাগ্রজ এষ এব তরুণীং বৈরাগ্যলক্ষ্মীং দধে । অন্তর্ভক্তিরসেন পূর্ণহৃদয়ো বাহ্যেহ্বধূতাকৃতিঃ শৈবালৈঃ পিহিতং মহা-সর ইব প্রীতিপ্রদস্তদ্বিদাম্ ॥ ৩৪৮ ॥
gauḍendrasya sabhā-vibhūṣaṇa-maṇis tyaktvā ya ṛddhāṁ śriyaṁ rūpasyāgraja eṣa eva taruṇīṁ vairāgya-lakṣmīṁ dadhe antar-bhakti-rasena pūrṇa-hṛdayo bāhye ’vadhūtākṛtiḥ śaivālaiḥ pihitaṁ mahā-sara iva prīti-pradas tad-vidām
তং সনাতনমুপাগতমক্ষ্ণো- র্দৃষ্টমাত্রমতিমাত্রদয়ার্দ্রঃ । আলিলিঙ্গ পরিঘায়ত-দোর্ভ্যাং সানুকম্পমথ চম্পক-গৌরঃ ॥ ৩৪৯ ॥
taṁ sanātanam upāgatam akṣṇor dṛṣṭa-mātram atimātra-dayārdraḥ āliliṅga parighāyata-dorbhyāṁ sānukampam atha campaka-gauraḥ
কালেন বৃন্দাবনকেলি-বার্তা লুপ্তেতি তাং খ্যাপয়িতুং বিশিষ্য । কৃপামৃতেনাভিষিষেচ দেব- স্তত্রৈব রূপঞ্চ সনাতনঞ্চ ॥ ৩৫০ ॥
kālena vṛndāvana-keli-vārtā lupteti tāṁ khyāpayituṁ viśiṣya kṛpāmṛtenābhiṣiṣeca devas tatraiva rūpaṁ ca sanātanaṁ ca
এই ত’ কহিলুঁ সনাতনে প্রভুর প্রসাদ । যাহার শ্রবণে চিত্তের খণ্ডে অবসাদ ॥ ৩৫১ ॥
ei ta’ kahiluṅ sanātane prabhura prasāda yāhāra śravaṇe cittera khaṇḍe avasāda
কৃষ্ণের স্বরূপগণের সকল হয় ‘জ্ঞান’ । বিধি-রাগ-মার্গে ‘সাধনভক্তি’র বিধান ॥ ৩৫২ ॥
kṛṣṇera svarūpa-gaṇera sakala haya ‘jñāna’ vidhi-rāga-mārge ‘sādhana-bhakti’ra vidhāna
‘কৃষ্ণপ্রেম’, ‘ভক্তিরস’, ‘ভক্তির সিদ্ধান্ত’ । ইহার শ্রবণে ভক্ত জানেন সব অন্ত ॥ ৩৫৩ ॥
‘kṛṣṇa-prema’, ‘bhakti-rasa’, ‘bhaktira siddhānta’ ihāra śravaṇe bhakta jānena saba anta
শ্রীচৈতন্য-নিত্যানন্দ-অদ্বৈত-চরণ । যাঁর প্রাণধন, সেই পায় এই ধন ॥ ৩৫৪ ॥
śrī-caitanya-nityānanda-advaita-caraṇa yāṅra prāṇa-dhana, sei pāya ei dhana
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ৩৫৫ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa