CC Madhya 25.1
বৈষ্ণবীকৃত্য সন্ন্যাসিমুখান্ কাশীনিবাসিনঃ । সনাতনং সুসংস্কৃত্য প্রভুর্নীলাদ্রিমাগমৎ ॥ ১ ॥
vaiṣṇavī-kṛtya sannyāsi- mukhān kāśī-nivāsinaḥ sanātanaṁ su-saṁskṛtya prabhur nīlādrim āgamat
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Madhya-līlā — Chapter 25: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
বৈষ্ণবীকৃত্য সন্ন্যাসিমুখান্ কাশীনিবাসিনঃ । সনাতনং সুসংস্কৃত্য প্রভুর্নীলাদ্রিমাগমৎ ॥ ১ ॥
vaiṣṇavī-kṛtya sannyāsi- mukhān kāśī-nivāsinaḥ sanātanaṁ su-saṁskṛtya prabhur nīlādrim āgamat
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya śrī-caitanya jaya nityānanda jayādvaita-candra jaya gaura-bhakta-vṛnda
এই মত মহাপ্রভু দুই মাস পর্যন্ত । শিখাইলা তাঁরে ভক্তিসিদ্ধান্তের অন্ত ॥ ৩ ॥
ei mata mahāprabhu dui māsa paryanta śikhāilā tāṅre bhakti-siddhāntera anta
‘পরমানন্দ কীর্তনীয়া’ — শেখরের সঙ্গী । প্রভুরে কীর্তন শুনায়, অতি বড় রঙ্গী ॥ ৪ ॥
‘paramānanda kīrtanīyā’ — śekharera saṅgī prabhure kīrtana śunāya, ati baḍa raṅgī
সন্ন্যাসীর গণ প্রভুরে যদি উপেক্ষিল । ভক্ত-দুঃখ খণ্ডাইতে তারে কৃপা কৈল ॥ ৫ ॥
sannyāsīra gaṇa prabhure yadi upekṣila bhakta-duḥkha khaṇḍāite tāre kṛpā kaila
সন্ন্যাসীরে কৃপা পূর্বে লিখিয়াছোঁ বিস্তারিয়া । উদ্দেশে কহিয়ে ইহাঁ সংক্ষেপ করিয়া ॥ ৬ ॥
sannyāsīre kṛpā pūrve likhiyāchoṅ vistāriyā uddeśe kahiye ihāṅ saṅkṣepa kariyā
যাহাঁ তাহাঁ প্রভুর নিন্দা করে সন্ন্যাসীর গণ । শুনি’ দুঃখে মহারাষ্ট্রীয় বিপ্র করয়ে চিন্তন ॥ ৭ ॥
yāhāṅ tāhāṅ prabhura nindā kare sannyāsīra gaṇa śuni’ duḥkhe mahārāṣṭrīya vipra karaye cintana
“প্রভুর স্বভাব, — যেবা দেখে সন্নিধানে । ‘স্বরূপ’ অনুভবি’ তাঁরে ‘ঈশ্বর’ করি’ মানে ॥ ৮ ॥
“prabhura svabhāva, — yebā dekhe sannidhāne ‘svarūpa’ anubhavi’ tāṅre ‘īśvara’ kari’ māne
কোন প্রকারে পারোঁ যদি একত্র করিতে । ইহা দেখি’ সন্ন্যাসিগণ হবে ইহাঁর ভক্তে ॥ ৯ ॥
kona prakāre pāroṅ yadi ekatra karite ihā dekhi’ sannyāsi-gaṇa habe iṅhāra bhakte
বারাণসী-বাস আমার হয় সর্বকালে । সর্বকাল দুঃখ পাব, ইহা না করিলে ॥” ১০ ॥
vārāṇasī-vāsa āmāra haya sarva-kāle sarva-kāla duḥkha pāba, ihā nā karile”
এত চিন্তি’ নিমন্ত্রিল সন্ন্যাসীর গণে । তবে সেই বিপ্র আইল মহাপ্রভুর স্থানে ॥ ১১ ॥
eta cinti’ nimantrila sannyāsīra gaṇe tabe sei vipra āila mahāprabhura sthāne
হেনকালে নিন্দা শুনি’ শেখর, তপন । দুঃখ পাঞা প্রভু-পদে কৈলা নিবেদন ॥ ১২ ॥
hena-kāle nindā śuni’ śekhara, tapana duḥkha pāñā prabhu-pade kailā nivedana
ভক্ত-দুঃখ দেখি’ প্রভু মনেতে চিন্তিল । সন্ন্যাসীর মন ফিরাইতে মন হইল ॥ ১৩ ॥
bhakta-duḥkha dekhi’ prabhu manete cintila sannyāsīra mana phirāite mana ha-ila
হেনকালে বিপ্র আসি’ করিল নিমন্ত্রণ । অনেক দৈন্যাদি করি’ ধরিল চরণ ॥ ১৪ ॥
hena-kāle vipra āsi’ karila nimantraṇa aneka dainyādi kari’ dharila caraṇa
তবে মহাপ্রভু তাঁর নিমন্ত্রণ মানিলা । আর দিন মধ্যাহ্ন করি’ তাঁর ঘরে গেলা ॥ ১৫ ॥
tabe mahāprabhu tāṅra nimantraṇa mānilā āra dina madhyāhna kari’ tāṅra ghare gelā
তাহাঁ যৈছে কৈলা প্রভু সন্ন্যাসীর নিস্তার । পঞ্চতত্ত্বাখ্যানে তাহা করিয়াছি বিস্তার ॥ ১৬ ॥
tāhāṅ yaiche kailā prabhu sannyāsīra nistāra pañca-tattvākhyāne tāhā kariyāchi vistāra
গ্রন্থ বাড়ে, পুনরুক্তি হয় ত’ কথন । তাহাঁ যে না লিখিলুঁ, তাহা করিয়ে লিখন ॥ ১৭ ॥
grantha bāḍe, punarukti haya ta’ kathana tāhāṅ ye nā likhiluṅ, tāhā kariye likhana
যে দিবস প্রভু সন্ন্যাসীরে কৃপা কৈল । সে দিবস হৈতে গ্রামে কোলাহল হৈল ॥ ১৮ ॥
ye divasa prabhu sannyāsīre kṛpā kaila se divasa haite grāme kolāhala haila
লোকের সংঘট্ট আইসে প্ৰভুরে দেখিতে । নানা শাস্ত্রে পণ্ডিত আইসে শাস্ত্র বিচারিতে ॥ ১৯ ॥
lokera saṅghaṭṭa āise prabhure dekhite nānā śāstre paṇḍita āise śāstra vicārite
সর্বশাস্ত্র খণ্ডি’ প্রভু ‘ভক্তি’ করে সার । সযুক্তিক বাক্যে মন ফিরায় সবার ॥ ২০ ॥
sarva-śāstra khaṇḍi’ prabhu ‘bhakti’ kare sāra sayuktika vākye mana phirāya sabāra
উপদেশ লঞা করে কৃষ্ণ-সংকীর্তন । সর্বলোক হাসে, গায়, করয়ে নর্তন ॥ ২১ ॥
upadeśa lañā kare kṛṣṇa-saṅkīrtana sarva-loka hāse, gāya, karaye nartana
প্রভুরে প্রণত হৈল সন্ন্যাসীর গণ । আত্মমধ্যে গোষ্ঠী করে ছাড়ি’ অধ্যয়ন ॥ ২২ ॥
prabhure praṇata haila sannyāsīra gaṇa ātma-madhye goṣṭhī kare chāḍi’ adhyayana
প্রকাশানন্দের শিষ্য এক তাঁহার সমান । সভামধ্যে কহে প্রভুর করিয়া সম্মান ॥ ২৩ ॥
prakāśānandera śiṣya eka tāṅhāra samāna sabhā-madhye kahe prabhura kariyā sammāna
“শ্রীকৃষ্ণচৈতন্য হয় ‘সাক্ষাৎ নারায়ণ’ । ‘ব্যাসসূত্রের’ অর্থ করেন অতি-মনোরম ॥ ২৪ ॥
śrī-kṛṣṇa-caitanya haya ‘sākṣāt nārāyaṇa’ ‘vyāsa-sūtrera’ artha karena ati-manorama
উপনিষদের করেন মুখ্যার্থ ব্যাখ্যান । শুনিয়া পণ্ডিত-লোকের জুড়ায় মন-কাণ ॥ ২৫ ॥
upaniṣadera karena mukhyārtha vyākhyāna śuniyā paṇḍita-lokera juḍāya mana-kāṇa
সূত্র-উপনিষদের মুখ্যার্থ ছাড়িয়া । আচার্য ‘কল্পনা’ করে আগ্রহ করিয়া ॥ ২৬ ॥
sūtra-upaniṣadera mukhyārtha chāḍiyā ācārya ‘kalpanā’ kare āgraha kariyā
আচার্য-কল্পিত অর্থ যে পণ্ডিত শুনে । মুখে ‘হয়’ ‘হয়’ করে, হৃদয় না মানে ॥ ২৭ ॥
ācārya-kalpita artha ye paṇḍita śune mukhe ‘haya’ ‘haya’ kare, hṛdaya nā māne
শ্রীকৃষ্ণচৈতন্য-বাক্য দৃঢ় সত্য মানি । কলিকালে সন্ন্যাসে ‘সংসার’ নাহি জিনি ॥ ২৮ ॥
śrī-kṛṣṇa-caitanya-vākya dṛḍha satya māni kali-kāle sannyāse ‘saṁsāra’ nāhi jini
হরের্নাম-শ্লোকের যেই করিলা ব্যাখ্যান । সেই সত্য সুখদার্থ পরম প্রমাণ ॥ ২৯ ॥
harer nāma-ślokera yei karilā vyākhyāna sei satya sukhadārtha parama pramāṇa
ভক্তি বিনা মুক্তি নহে, ভাগবতে কয় । কলিকালে নামাভাসে সুখে মুক্তি হয় ॥ ৩০ ॥
bhakti vinā mukti nahe, bhāgavate kaya kali-kāle nāmābhāse sukhe mukti haya
শ্রেয়ঃসৃতিং ভক্তিমুদস্য তে বিভো ক্লিশ্যন্তি যে কেবলবোধলব্ধয়ে । তেষামসৌ ক্লেশল এব শিষ্যতে নান্যদ্যথা স্থূলতুষাবঘাতিনাম্ ॥ ৩১ ॥
śreyaḥ-sṛtiṁ bhaktim udasya te vibho kliśyanti ye kevala-bodha-labdhaye teṣām asau kleśala eva śiṣyate nānyad yathā sthūla-tuṣāvaghātinām
যেঽন্যেঽরবিন্দাক্ষ বিমুক্তমানিন- স্ত্বয্যস্তভাবাদবিশুদ্ধবুদ্ধয়ঃ । আরুহ্য কৃচ্ছ্রেণ পরং পদং ততঃ পতন্ত্যধোঽনাদৃতযুষ্মদঙ্ঘ্রয়ঃ ॥ ৩২ ॥
ye ’nye ’ravindākṣa vimukta-māninas tvayy asta-bhāvād aviśuddha-buddhayaḥ āruhya kṛcchreṇa paraṁ padaṁ tataḥ patanty adho ’nādṛta-yuṣmad-aṅghrayaḥ
‘ব্ৰহ্ম’-শব্দে কহে ‘ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান্’ । তাঁরে ‘নির্বিশেষ’ স্থাপি, ‘পূর্ণতা’ হয় হান ॥ ৩৩ ॥
‘brahma’-śabde kahe ‘ṣaḍ-aiśvarya-pūrṇa bhagavān’ tāṅre ‘nirviśeṣa’ sthāpi, ‘pūrṇatā’ haya hāna
শ্রুতি-পুরাণ কহে — কৃষ্ণের চিচ্ছক্তি-বিলাস । তাহা নাহি মানি, পণ্ডিত করে উপহাস ॥ ৩৪ ॥
śruti-purāṇa kahe — kṛṣṇera cic-chakti-vilāsa tāhā nāhi māni, paṇḍita kare upahāsa
চিদানন্দ কৃষ্ণবিগ্রহ ‘মায়িক’ করি’ মানি । এই বড় ‘পাপ’, — সত্য চৈতন্যের বাণী ॥ ৩৫ ॥
cid-ānanda kṛṣṇa-vigraha ‘māyika’ kari’ māni ei baḍa ‘pāpa’, — satya caitanyera vāṇī
নাতঃ পরং পরম যদ্ভবতঃ স্বরূপ- মানন্দমাত্রমবিকল্পমবিদ্ধবর্চঃ । পশ্যামি বিশ্বসৃজমেকমবিশ্বমাত্মন্ ভূতেন্দ্রিয়াত্মকমদস্ত উপাশ্রিতোঽস্মি ॥ ৩৬ ॥
nātaḥ paraṁ parama yad bhavataḥ svarūpam ānanda-mātram avikalpam aviddha-varcaḥ paśyāmi viśva-sṛjam ekam aviśvam ātman bhūtendriyātmakam adas ta upāśrito ’smi
দৃষ্টং শ্রুতং ভূত-ভবদ্ভবিষ্যৎ স্থাস্নুশ্চরিষ্ণুর্মহদল্পকং বা । বিনাচ্যুতাদ্বস্তু তরাং ন বাচ্যং স এব সর্বং পরমাত্মভূতঃ ॥ ৩৭ ॥
dṛṣṭaṁ śrutaṁ bhūta-bhavad-bhaviṣyat sthāsnuś cariṣṇur mahad alpakaṁ vā vinācyutād vastu-tarāṁ na vācyaṁ sa eva sarvaṁ paramātma-bhūtaḥ
তদ্বা ইদং ভুবনমঙ্গল মঙ্গলায় ধ্যানে স্ম নো দরশিতং ত উপাসকানাম্ । তস্মৈ নমো ভগবতেঽনুবিধেম তুভ্যং যোঽনাদৃতো নরকভাগ ভিরসৎপ্ৰসঙ্গৈঃ ॥ ৩৮ ॥
tad vā idaṁ bhuvana-maṅgala maṅgalāya dhyāne sma no daraśitaṁ ta upāsakānām tasmai namo bhagavate ’nuvidhema tubhyaṁ yo ’nādṛto naraka-bhāgbhir asat-prasaṅgaiḥ
অবজানন্তি মাং মূঢ়া মানুষীং তনুমাশ্রিতম্ । পরং ভাবমজানন্তো মম ভূতমহেশ্বরম্ ॥ ৩৯ ॥
avajānanti māṁ mūḍhā mānuṣīṁ tanum āśritam paraṁ bhāvam ajānanto mama bhūta-maheśvaram
তানহং দ্বিষতঃ ক্রূরান্ সংসারেষু নরাধমান্ । ক্ষিপাম্যজস্রমশুভানাসুরীষ্বেব যোনিষু ॥ ৪০ ॥
tān ahaṁ dviṣataḥ krūrān saṁsāreṣu narādhamān kṣipāmy ajasram aśubhān āsurīṣv eva yoniṣu
সূত্রের পরিণাম-বাদ, তাহা না মানিয়া । ‘বিবর্তবাদ’ স্থাপে, ‘ব্যাস ভ্রান্ত’ বলিয়া ॥ ৪১ ॥
sūtrera pariṇāma-vāda, tāhā nā māniyā ‘vivarta-vāda’ sthāpe, ‘vyāsa bhrānta’ baliyā
এই ত’ কল্পিত অর্থ মনে নাহি ভায় । শাস্ত্র ছাড়ি’ কুকল্পনা পাষণ্ডে বুঝায় ॥ ৪২ ॥
ei ta’ kalpita artha mane nāhi bhāya śāstra chāḍi’ kukalpanā pāṣaṇḍe bujhāya
পরমার্থ-বিচার গেল, করি মাত্র ‘বাদ’ । কাহাঁ মুক্তি পাব, কাহাঁ কৃষ্ণের প্রসাদ ॥ ৪৩ ॥
paramārtha-vicāra gela, kari mātra ‘vāda’ kāhāṅ mukti pāba, kāhāṅ kṛṣṇera prasāda
ব্যাসসূত্রের অর্থ আচার্য করিয়াছে আচ্ছাদন । এই হয় সত্য শ্রীকৃষ্ণচৈতন্য-বচন ॥ ৪৪ ॥
vyāsa-sūtrera artha ācārya kariyāche ācchādana ei haya satya śrī-kṛṣṇa-caitanya-vacana
চৈতন্য-গোসাঞি যেই কহে, সেই মত সার । আর যত মত, সেই সব ছারখার ॥” ৪৫ ॥
caitanya-gosāñi yei kahe, sei mata sāra āra yata mata, sei saba chārakhāra”
এত কহি’ সেই করে কৃষ্ণসংকীর্তন । শুনি’ প্রকাশানন্দ কিছু কহেন বচন ॥ ৪৬ ॥
eta kahi’ sei kare kṛṣṇa-saṅkīrtana śuni’ prakāśānanda kichu kahena vacana
“আচার্যের আগ্রহ — ‘অদ্বৈতবাদ’ স্থাপিতে । তাতে সূত্রার্থ ব্যাখ্যা করে অন্য রীতে ॥ ৪৭ ॥
“ācāryera āgraha — ‘advaita-vāda’ sthāpite tāte sūtrārtha vyākhyā kare anya rīte
‘ভগবত্তা’ মানিলে ‘অদ্বৈত’ না যায় স্থাপন । অতএব সব শাস্ত্র করয়ে খণ্ডন ॥ ৪৮ ॥
‘bhagavattā’ mānile ‘advaita’ nā yāya sthāpana ataeva saba śāstra karaye khaṇḍana
যেই গ্রন্থকর্তা চাহে স্ব-মত স্থাপিতে । শাস্ত্রের সহজ অর্থ নহে তাঁহে হৈতে ॥ ৪৯ ॥
yei grantha-kartā cāhe sva-mata sthāpite śāstrera sahaja artha nahe tāṅhā haite
‘মীমাংসক’ কহে, — ‘ঈশ্বর হয় কর্মের অঙ্গ’ । ‘সাংখ্য’ কহে, — ‘জগতের প্রকৃতি কারণ-প্ৰসঙ্গ’ ॥ ৫০ ॥
‘mīmāṁsaka’ kahe, — ‘īśvara haya karmera aṅga’ ‘sāṅkhya’ kahe, — ‘jagatera prakṛti kāraṇa-prasaṅga’
‘ন্যায়’ কহে, — ‘পরমাণু হৈতে বিশ্ব হয়’ । ‘মায়াবাদী’ নির্বিশেষ-ব্রহ্মে ‘হেতু’ কয় ॥ ৫১ ॥
‘nyāya’ kahe, — ‘paramāṇu haite viśva haya’ ‘māyāvādī’ nirviśeṣa-brahme ‘hetu’ kaya
‘পাতঞ্জল’ কহে, — ‘ঈশ্বর হয় স্বরূপ-জ্ঞান’ । বেদমতে কহে তাঁরে ‘স্বয়ংভগবান্’ ॥ ৫২ ॥
‘pātañjala’ kahe, — ‘īśvara haya svarūpa-jñāna’ veda-mate kahe tāṅre ‘svayaṁ-bhagavān’
ছয়ের ছয় মত ব্যাস কৈলা আবর্তন । সেই সব সূত্র লঞা ‘বেদান্ত’-বর্ণন ॥ ৫৩ ॥
chayera chaya mata vyāsa kailā āvartana sei saba sūtra lañā ‘vedānta’-varṇana
‘বেদান্ত’-মতে, — ব্ৰহ্ম ‘সাকার’ নিরূপণ । ‘নির্গুণ’ ব্যতিরেকে তিঁহো হয় ত’ ‘সগুণ’ ॥ ৫৪ ॥
‘vedānta’-mate, — brahma ‘sākāra’ nirūpaṇa ‘nirguṇa’ vyatireke tiṅho haya ta’ ‘saguṇa’
পরম কারণ ঈশ্বর কেহ নাহি মানে । স্ব-স্ব-মত স্থাপে পরমতের খণ্ডনে ॥ ৫৫ ॥
parama kāraṇa īśvara keha nāhi māne sva-sva-mata sthāpe para-matera khaṇḍane
তাতে ছয় দর্শন হৈতে ‘তত্ত্ব’ নাহি জানি । ‘মহাজন’ যেই কহে, সেই ‘সত্য’ মানি ॥ ৫৬ ॥
tāte chaya darśana haite ‘tattva’ nāhi jāni ‘mahājana’ yei kahe, sei ‘satya’ māni
তর্কোঽপ্রতিষ্ঠঃ শ্রুতয়ো বিভিন্না নাসাবৃষির্যস্য মতং ন ভিন্নম্ । ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজনো যেন গতঃ স পন্থাঃ ॥ ৫৭ ॥
tarko ’pratiṣṭhaḥ śrutayo vibhinnā nāsāv ṛṣir yasya mataṁ na bhinnam dharmasya tattvaṁ nihitaṁ guhāyāṁ mahājano yena gataḥ sa panthāḥ
শ্রীকৃষ্ণচৈতন্য-বাণী — অমৃতের ধার । তিঁহো যে কহয়ে বস্তু, সেই ‘তত্ত্ব’ — সার ॥” ৫৮ ॥
śrī-kṛṣṇa-caitanya-vāṇī — amṛtera dhāra tiṅho ye kahaye vastu, sei ‘tattva’ — sāra”
এ সব বৃত্তান্ত শুনি’ মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ । প্রভুরে কহিতে সুখে করিলা গমন ॥ ৫৯ ॥
e saba vṛttānta śuni’ mahārāṣṭrīya brāhmaṇa prabhure kahite sukhe karilā gamana
হেনকালে মহাপ্ৰভু পঞ্চনদে স্নান করি’ । দেখিতে চলিয়াছেন ‘বিন্দুমাধব হরি’ ॥ ৬০ ॥
hena-kāle mahāprabhu pañca-nade snāna kari’ dekhite caliyāchena ‘bindu-mādhava hari’
পথে সেই বিপ্র সব বৃত্তান্ত কহিল । শুনি’ মহাপ্রভু সুখে ঈষৎ হাসিল ॥ ৬১ ॥
pathe sei vipra saba vṛttānta kahila śuni’ mahāprabhu sukhe īṣat hāsila
মাধব-সৌন্দর্য দেখি’ আবিষ্ট হইলা । অঙ্গনেতে আসি’ প্রেমে নাচিতে লাগিলা ॥ ৬২ ॥
mādhava-saundarya dekhi’ āviṣṭa ha-ilā aṅganete āsi’ preme nācite lāgilā
শেখর, পরমানন্দ, তপন, সনাতন । চারিজন মিলি’ করে নাম-সংকীর্তন ॥ ৬৩ ॥
śekhara, paramānanda, tapana, sanātana cāri-jana mili’ kare nāma-saṅkīrtana
“হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ । গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন ॥” ৬৪ ॥
“haraye namaḥ kṛṣṇa yādavāya namaḥ gopāla govinda rāma śrī-madhusūdana”
চৌদিকেতে লক্ষ লোক বলে ‘হরি’ ‘হরি’ । উঠিল মঙ্গলধ্বনি স্বর্গ-মর্ত্য ভরি’ ॥ ৬৫ ॥
caudikete lakṣa loka bale ‘hari’ ‘hari’ uṭhila maṅgala-dhvani svarga-martya bhari’
নিকটে হরিধ্বনি শুনি’ প্রকাশানন্দ । দেখিতে কৌতুকে আইলা লঞা শিষ্যবৃন্দ ॥ ৬৬ ॥
nikaṭe hari-dhvani śuni’ parakāśānanda dekhite kautuke āilā lañā śiṣya-vṛnda
দেখিয়া প্রভুর নৃত্য, প্রেম, দেহের মাধুরী । শিষ্যগণ-সঙ্গে সেই বলে ‘হরি’ ‘হরি’ ॥ ৬৭ ॥
dekhiyā prabhura nṛtya, prema, dehera mādhurī śiṣya-gaṇa-saṅge sei bale ‘hari’ ‘hari’
কম্প, স্বরভঙ্গ, স্বেদ, বৈবর্ণ, স্তম্ভ । অশ্রুধারায় ভিজে লোক, পুলক-কদম্ব ॥ ৬৮ ॥
kampa, svara-bhaṅga, sveda, vaivarṇya, stambha aśru-dhārāya bhije loka, pulaka-kadamba
হর্ষ, দৈন্য, চাপল্যাদি ‘সঞ্চারী’ বিকার । দেখি’ কাশীবাসী লোকের হৈল চমৎকার ॥ ৬৯ ॥
harṣa, dainya, cāpalyādi ‘sañcārī’ vikāra dekhi’ kāśī-vāsī lokera haila camatkāra
লোকসংঘট্ট দেখি’ প্রভুর ‘বাহ্য’ যবে হৈল । সন্ন্যাসীর গণ দেখি’ নৃত্য সম্বরিল ॥ ৭০ ॥
loka-saṅghaṭṭa dekhi’ prabhura ‘bāhya’ yabe haila sannyāsīra gaṇa dekhi’ nṛtya saṁvarila
প্রকাশানন্দের প্রভু বন্দিলা চরণ । প্রকাশানন্দ আসি’ তাঁর ধরিল চরণ ॥ ৭১ ॥
prakāśānandera prabhu vandilā caraṇa prakāśānanda āsi’ tāṅra dharila caraṇa
প্রভু কহে, — “তুমি জগদ্গুরু পূজ্যতম । আমি তোমার না হই ‘শিষ্যের শিষ্য’ সম ॥ ৭২ ॥
prabhu kahe, — ‘tumi jagad-guru pūjyatama āmi tomāra nā ha-i ‘śiṣyera śiṣya’ sama
শ্রেষ্ঠ হঞা কেনে কর হীনের বন্দন । আমার সর্বনাশ হয়, তুমি ব্ৰহ্ম-সম ॥ ৭৩ ॥
śreṣṭha hañā kene kara hīnera vandana āmāra sarva-nāśa haya, tumi brahma-sama
যদ্যপি তোমারে সব ব্রহ্ম-সম ভাসে । লোকশিক্ষা লাগি’ ঐছে করিতে না আইসে ॥’ ৭৪ ॥
yadyapi tomāre saba brahma-sama bhāse loka-śikṣā lāgi’ aiche karite nā āise’
তেঁহো কহে, ‘তোমার পূর্বে নিন্দা-অপরাধ যে করিল । তোমার চরণ-স্পর্শে, সব ক্ষয় গেল ॥ ৭৫ ॥
teṅho kahe, ‘tomāra pūrve nindā-aparādha ye karila tomāra caraṇa-sparśe, saba kṣaya gela
জীবন্মুক্তা অপি পুনর্যান্তি সংসারবাসনাম্ । যদ্যচিন্ত্যমহাশক্তৌ ভগবত্যপরাধিনঃ ॥ ৭৬ ॥
jīvan-muktā api punar yānti saṁsāra-vāsanām yady acintya-mahā-śaktau bhagavaty aparādhinaḥ
স বৈ ভগবতঃ শ্রীমৎপাদস্পর্শহতাশুভঃ । ভেজে সর্পবপুর্হিত্বা রূপং বিদ্যাধরার্চিতম্ ॥” ৭৭ ॥
sa vai bhagavataḥ śrīmat- pāda-sparśa-hatāśubhaḥ bheje sarpa-vapur hitvā rūpaṁ vidyādharārcitam
প্রভু কহে, — ‘বিষ্ণু’ ‘বিষ্ণু’, আমি ক্ষুদ্র জীব হীন । জীবে ‘বিষ্ণু’ মানি — এই অপরাধ-চিহ্ন ॥ ৭৮ ॥
prabhu kahe, — ‘viṣṇu’ ‘viṣṇu’, āmi kṣudra jīva hīna jīve ‘viṣṇu’ māni — ei aparādha-cihna
জীবে ‘বিষ্ণু’ বুদ্ধি দূরে — যেই ব্রহ্ম-রুদ্র-সম । নারায়ণে মানে তারে ‘পাষণ্ডীতে’ গণন ॥ ৭৯ ॥
jīve ‘viṣṇu’ buddhi dūre — yei brahma-rudra-sama nārāyaṇe māne tāre ‘pāṣaṇḍīte’ gaṇana
যস্তু নারায়ণং দেবং ব্রহ্মরুদ্রাদিদৈবতৈঃ । সমত্বেনৈব বীক্ষেত স পাষণ্ডী ভবেদ্ধ্রুবম্ ॥ ৮০ ॥
yas tu nārāyaṇaṁ devaṁ brahma-rudrādi-daivataiḥ samatvenaiva vīkṣeta sa pāṣaṇḍī bhaved dhruvam”
প্রকাশানন্দ কহে, — “তুমি সাক্ষাৎ ভগবান্ । তবু যদি কর তাঁর ‘দাস’-অভিমান ॥ ৮১ ॥
prakāśānanda kahe, — “tumi sākṣāt bhagavān tabu yadi kara tāṅra ‘dāsa’-abhimāna
তবু পূজ্য হও, তুমি বড় আমা হৈতে । সর্বনাশ হয় মোর তোমার নিন্দাতে ॥ ৮২ ॥
tabu pūjya hao, tumi baḍa āmā haite sarva-nāśa haya mora tomāra nindāte
মুক্তানামপি সিদ্ধানাং নারায়ণপরায়ণঃ । সুদুর্লভঃ প্রশান্তাত্মা কোটিষ্বপি মহামুনে ॥ ৮৩ ॥
muktānām api siddhānāṁ nārāyaṇa-parāyaṇaḥ su-durlabhaḥ praśāntātmā koṭiṣv api mahā-mune
আয়ুঃ শ্রিয়ং যশো ধর্মং লোকানাশিষ এব চ । হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংসো মহদতিক্রমঃ ॥ ৮৪ ॥
āyuḥ śriyaṁ yaśo dharmaṁ lokān āśiṣa eva ca hanti śreyāṁsi sarvāṇi puṁso mahad-atikramaḥ
নৈষাং মতিস্তাবদুরুক্রমাঙ্ঘ্রিং স্পৃশত্যনর্থাপগমো যদর্থঃ । মহীয়সাং পাদরজোঽভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ ॥ ৮৫ ॥
naiṣāṁ matis tāvad urukramāṅghriṁ spṛśaty anarthāpagamo yad-arthaḥ mahīyasāṁ pāda-rajo-’bhiṣekaṁ niṣkiñcanānāṁ na vṛṇīta yāvat
এবে তোমার পাদাব্জে উপজিবে ভক্তি । তথি লাগি’ করি তোমার চরণে প্রণতি ॥” ৮৬ ॥
ebe tomāra pādābje upajibe bhakti tathi lāgi’ kari tomāra caraṇe praṇati”
এত বলি’ প্রভুরে লঞা তথায় বসিল । প্রভুরে প্রকাশানন্দ পুছিতে লাগিল ॥ ৮৭ ॥
eta bali’ prabhure lañā tathāya vasila prabhure prakāśānanda puchite lāgila
মায়াবাদে করিলা যত দোষের আখ্যান । সবে এই জানি’ আচার্যের কল্পিত ব্যাখ্যান ॥ ৮৮ ॥
māyāvāde karilā yata doṣera ākhyāna sabe ei jāni’ ācāryera kalpita vyākhyāna
সূত্রের করিলা তুমি মুখ্যার্থ-বিবরণ । তাহা শুনি’ সবার হৈল চমৎকার মন ॥ ৮৯ ॥
sūtrera karilā tumi mukhyārtha-vivaraṇa tāhā śuni’ sabāra haila camatkāra mana
তুমি ত’ ঈশ্বর, তোমার আছে সর্বশক্তি । সংক্ষেপরূপে কহ তুমি শুনিতে হয় মতি ॥ ৯০ ॥
tumi ta’ īśvara, tomāra āche sarva-śakti saṅkṣepa-rūpe kaha tumi śunite haya mati
প্রভু কহে, — “আমি ‘জীব’, অতি তুচ্ছ-জ্ঞান । ব্যাসসূত্রের গম্ভীর অর্থ, ব্যাস — ভগবান্ ॥ ৯১ ॥
prabhu kahe, — “āmi ‘jīva’, ati tuccha-jñāna! vyāsa-sūtrera gambhīra artha, vyāsa — bhagavān
তাঁর সূত্রের অর্থ কোন জীব নাহি জানে । অতএব আপনে সূত্রার্থ করিয়াছে ব্যাখ্যানে ॥ ৯২ ॥
tāṅra sūtrera artha kona jīva nāhi jāne ataeva āpane sūtrārtha kariyāche vyākhyāne
যেই সূত্রকর্তা, সে যদি করয়ে ব্যাখ্যান । তবে সূত্রের মূল অর্থ লোকের হয় জ্ঞান ॥ ৯৩ ॥
yei sūtra-kartā, se yadi karaye vyākhyāna tabe sūtrera mūla artha lokera haya jñāna
প্রণবের যেই অর্থ, গায়ত্রীতে সেই হয় । সেই অর্থ চতুঃশ্লোকীতে বিবরিয়া কয় ॥ ৯৪ ॥
praṇavera yei artha, gāyatrīte sei haya sei artha catuḥ-ślokīte vivariyā kaya
ব্রহ্মারে ঈশ্বর চতুঃশ্লোকী যে কহিলা । ব্রহ্মা নারদে সেই উপদেশ কৈলা ॥ ৯৫ ॥
brahmāre īśvara catuḥ-ślokī ye kahilā brahmā nārade sei upadeśa kailā
নারদ সেই অর্থ ব্যাসেরে কহিলা । শুনি’ বেদব্যাস মনে বিচার করিলা ॥ ৯৬ ॥
nārada sei artha vyāsere kahilā śuni’ veda-vyāsa mane vicāra karilā
“এই অর্থ — আমার সূত্রের ব্যাখ্যানুরূপ । ‘ভাগবত’ করিব সূত্রের ভাষ্যস্বরূপ ॥” ৯৭ ॥
“ei artha — āmāra sūtrera vyākhyānurūpa ‘bhāgavata’ kariba sūtrera bhāṣya-svarūpa”
চারিবেদ-উপনিষদে যত কিছু হয় । তার অর্থ লঞা ব্যাস করিলা সঞ্চয় ॥ ৯৮ ॥
cāri-veda-upaniṣade yata kichu haya tāra artha lañā vyāsa karilā sañcaya
যেই সূত্রে যেই ঋক্ — বিষয়-বচন । ভাগবতে সেই ঋক্ শ্লোকে নিবন্ধন ॥ ৯৯ ॥
yei sūtre yei ṛk — viṣaya-vacana bhāgavate sei ṛk śloke nibandhana
অতএব ব্রহ্মসূত্রের ভাষ্য — শ্রীভাগবত । ভাগবত-শ্লোক, উপনিষৎ কহে ‘এক’মত ॥ ১০০ ॥
ataeva brahma-sūtrera bhāṣya — śrī-bhāgavata bhāgavata-śloka, upaniṣat kahe ‘eka’ mata
আত্মাবাস্যমিদং বিশ্বং যৎ কিঞ্চিজ্জগত্যাং জগৎ । তেন ত্যক্তেন ভুঞ্জীথা মা গৃধঃ কস্যস্বিদ্ধনম্ ॥ ১০১ ॥
ātmāvāsyam idaṁ viśvaṁ yat kiñcij jagatyāṁ jagat tena tyaktena bhuñjīthā mā gṛdhaḥ kasya svid dhanam
ভাগবতের সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন । চতুঃশ্লোকীতে প্রকট তার করিয়াছে লক্ষণ ॥ ১০২ ॥
bhāgavatera sambandha, abhidheya, prayojana catuḥ-ślokīte prakaṭa tāra kariyāche lakṣaṇa
“আমি — ‘সম্বন্ধ’-তত্ত্ব, আমার জ্ঞানংবিজ্ঞান । আমা পাইতে সাধন-ভক্তি ‘অভিধেয়’-নাম ॥ ১০৩ ॥
“āmi — ‘sambandha’-tattva, āmāra jñāna-vijñāna āmā pāite sādhana-bhakti ‘abhidheya’-nāma
সাধনের ফল — ‘প্রেম’ মূল-প্রয়োজন । সেই প্রেমে পায় জীব আমার ‘সেবন’ ॥ ১০৪ ॥
sādhanera phala — ‘prema’ mūla-prayojana sei preme pāya jīva āmāra ‘sevana’
জ্ঞানং পরমগুহ্যং মে যদ্বিজ্ঞান-সমন্বিতম্ । স-রহস্যং তদঙ্গঞ্চ গৃহাণ গদিতং ময়া ॥ ১০৫ ॥
jñānaṁ parama-guhyaṁ me yad vijñāna-samanvitam sa-rahasyaṁ tad-aṅgaṁ ca gṛhāṇa gaditaṁ mayā
এই ‘তিন’ তত্ত্ব আমি কহিনু তোমারে । ‘জীব’ তুমি এই তিন নারিবে জানিবারে ॥ ১০৬ ॥
ei ‘tina’ tattva āmi kahinu tomāre ‘jīva’ tumi ei tina nāribe jānibāre
যৈছে আমার ‘স্বরূপ’, যৈছে আমার ‘স্থিতি’ । যৈছে আমার গুণ, কর্ম, ষড়ৈশ্বর্য-শক্তি ॥ ১০৭ ॥
yaiche āmāra ‘svarūpa’, yaiche āmāra ‘sthiti’ yaiche āmāra guṇa, karma, ṣaḍ-aiśvarya-śakti
আমার কৃপায় এই সব স্ফুরুক তোমারে ।” এত বলি’ তিন তত্ত্ব কহিলা তাঁহারে ॥ ১০৮ ॥
āmāra kṛpāya ei saba sphuruka tomāre” eta bali’ tina tattva kahilā tāṅhāre
যাবানহং যথা-ভাবো যদ্রূপগুণকর্মকঃ । তথৈব তত্ত্ববিজ্ঞানমস্তু তে মদনুগ্রহাৎ ॥ ১০৯ ॥
yāvān ahaṁ yathā-bhāvo yad-rūpa-guṇa-karmakaḥ tathaiva tattva-vijñānam astu te mad-anugrahāt
সৃষ্টির পূর্বে ষড়ৈশ্বর্যপূর্ণ আমি ত’ হইয়ে । ‘প্রপঞ্চ’, ‘প্রকৃতি’, ‘পুরুষ’ আমাতেই লয়ে ॥ ১১০ ॥
sṛṣṭira pūrve ṣaḍ-aiśvarya-pūrṇa āmi ta’ ha-iye ‘prapañca’, ‘prakṛti’, ‘puruṣa’ āmātei laye
সৃষ্টি করি’ তার মধ্যে আমি প্রবেশিয়ে । প্রপঞ্চ যে দেখ সব, সেহ আমি হইয়ে ॥ ১১১ ॥
sṛṣṭi kari’ tāra madhye āmi praveśiye prapañca ye dekha saba, seha āmi ha-iye
প্রলয়ে অবশিষ্ট আমি ‘পূর্ণ’ হইয়ে । প্রাকৃত প্রপঞ্চ পায় আমাতেই লয়ে ॥ ১১২ ॥
pralaye avaśiṣṭa āmi ‘pūrṇa’ ha-iye prākṛta prapañca pāya āmātei laye
অহমেবাসমেবাগ্রে নান্যদ্যৎ সদসৎপরম্ । পশ্চাদহং যদেতচ্চ যোঽবশিষ্যেত সোঽস্ম্যহম্ ॥ ১১৩ ॥
aham evāsam evāgre nānyad yat sad-asat-param paścād ahaṁ yad etac ca yo ’vaśiṣyeta so ’smy aham
“অহমেব”-শ্লোকে ‘অহম্’ — তিনবার । পূর্ণৈশ্বর্য শ্রীবিগ্রহ-স্থিতির নির্ধার ॥ ১১৪ ॥
“aham eva”-śloke ‘aham’ — tina-bāra pūrṇaiśvarya śrī-vigraha-sthitira nirdhāra
যে ‘বিগ্রহ’ নাহি মানে, ‘নিরাকার’ মানে । তারে তিরস্করিবারে করিলা নির্ধারণে ॥ ১১৫ ॥
ye ‘vigraha’ nāhi māne, ‘nirākāra’ māne tāre tiraskaribāre karilā nirdhāraṇe
এই সব শব্দে হয় — ‘জ্ঞান’-‘বিজ্ঞান’-বিবেক । মায়া-কার্য, মায়া হৈতে আমি — ব্যতিরেক ॥ ১১৬ ॥
ei saba śabde haya — ‘jñāna’-‘vijñāna’-viveka māyā-kārya, māyā haite āmi — vyatireka
যৈছে সূর্যের স্থানে ভাসয়ে ‘আভাস’ । সূর্য বিনা স্বতন্ত্র তার না হয় প্রকাশ ॥ ১১৭ ॥
yaiche sūryera sthāne bhāsaye ‘ābhāsa’ sūrya vinā svatantra tāra nā haya prakāśa
মায়াতীত হৈলে হয় আমার ‘অনুভব’ । এই ‘সম্বন্ধ’-তত্ত্ব কহিলুঁ, শুন আর সব ॥ ১১৮ ॥
māyātīta haile haya āmāra ‘anubhava’ ei ‘sambandha’-tattva kahiluṅ, śuna āra saba
ঋতেঽর্থং যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি । তদ্বিদ্যাদাত্মনো মায়াং যথাভাসো যথা তমঃ ॥ ১১৯ ॥
ṛte ’rthaṁ yat pratīyeta na pratīyeta cātmani tad vidyād ātmano māyāṁ yathābhāso yathā tamaḥ
‘অভিধেয়’ সাধনভক্তির শুনহ বিচার । সর্ব-জন-দেশ-কাল-দশাতে ব্যাপ্তি যার ॥ ১২০ ॥
‘abhidheya’ sādhana-bhaktira śunaha vicāra sarva-jana-deśa-kāla-daśāte vyāpti yāra
‘ধর্মাদি’ বিষয়ে যৈছে এ ‘চারি’ বিচার । সাধন-ভক্তি — এই চারি বিচারের পার ॥ ১২১ ॥
‘dharmādi’ viṣaye yaiche e ‘cāri’ vicāra sādhana-bhakti — ei cāri vicārera pāra
সর্ব-দেশ-কাল-দশায় জনের কর্তব্য । গুরু-পাশে সেই ভক্তি প্রষ্টব্য, শ্রোতব্য ॥ ১২২ ॥
sarva-deśa-kāla-daśāya janera kartavya guru-pāśe sei bhakti praṣṭavya, śrotavya
এতাবদেব জিজ্ঞাস্যং তত্ত্বজিজ্ঞাসুনাত্মনঃ । অন্বয়-ব্যতিরেকাভ্যাং যৎ স্যাৎ সর্বত্র সর্বদা ॥ ১২৩ ॥
etāvad eva jijñāsyaṁ tattva-jijñāsunātmanaḥ anvaya-vyatirekābhyāṁ yat syāt sarvatra sarvadā
আমাতে যে ‘প্রীতি’, সেই ‘প্রেম’ — ‘প্রয়োজন’ । কার্যদ্বারে কহি তার ‘স্বরূপ’-লক্ষণ ॥ ১২৪ ॥
āmāte ye ‘prīti’, sei ‘prema’ — ‘prayojana’ kārya-dvāre kahi tāra ‘svarūpa’-lakṣaṇa
পঞ্চভূত যৈছে ভূতের ভিতরে-বাহিরে । ভক্তগণে স্ফুরি আমি বাহিরে-অন্তরে ॥ ১২৫ ॥
pañca-bhūta yaiche bhūtera bhitare-bāhire bhakta-gaṇe sphuri āmi bāhire-antare
যথা মহান্তি ভূতানি ভূতেষূচ্চাবচেষ্বনু । প্রবিষ্টান্যপ্রবিষ্টানি তথা তেষু ন তেষ্বহম্ ॥ ১২৬ ॥
yathā mahānti bhūtāni bhūteṣūccāvaceṣv anu praviṣṭāny apraviṣṭāni tathā teṣu na teṣv aham
ভক্ত আমা প্রেমে বান্ধিয়াছে হৃদয়-ভিতরে । যাহাঁ নেত্র পড়ে তাহাঁ দেখয়ে আমারে ॥ ১২৭ ॥
bhakta āmā preme bāndhiyāche hṛdaya-bhitare yāhāṅ netra paḍe tāhāṅ dekhaye āmāre
বিসৃজতি হৃদয়ং ন যস্য সাক্ষাং দ্ধরিরবশাভিহিতোঽপ্যঘৌঘনাশঃ । প্রণয়রসনয়া ধৃতাঙ্ঘ্রিপদ্মঃ স ভবতি ভাগবতপ্রধান উক্তঃ ॥ ১২৮ ॥
visṛjati hṛdayaṁ na yasya sākṣād dharir avaśābhihito ’py aghaugha-nāśaḥ praṇaya-rasanayā dhṛtāṅghri-padmaḥ sa bhavati bhāgavata-pradhāna uktaḥ
সর্বভূতেষু যঃ পশ্যেদ্ভগবদ্ভাবমাত্মনঃ । ভূতানি ভগবত্যাত্মন্যেষ ভাগবতোত্তমঃ ॥ ১২৯ ॥
sarva-bhūteṣu yaḥ paśyed bhagavad-bhāvam ātmanaḥ bhūtāni bhagavaty ātmany eṣa bhāgavatottamaḥ
গায়ন্ত উচ্চৈরমুমেব সংহতাঃ বিচিক্যুরুন্মত্তকবদ্বনাদ্বনম্ । পপ্রচ্ছুরাকাশবদন্তরং বহি- র্ভূতেষু সন্তং পুরুষং বনস্পতীন্ ॥ ১৩০ ॥
gāyanta uccair amum eva saṁhatāḥ vicikyur unmattaka-vad vanād vanam papracchur ākāśa-vad antaraṁ bahir bhūteṣu santaṁ puruṣaṁ vanaspatīn
অতএব ভাগবতে এই ‘তিন’ কয় । সম্বন্ধ-অভিধেয়-প্রয়োজন-ময় ॥ ১৩১ ॥
ataeva bhāgavate ei ‘tina’ kaya sambandha-abhidheya-prayojana-maya
বদন্তি তত্তত্ত্ববিদস্তত্ত্বং যজ্জ্ঞানমদ্বয়ম্ । ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দ্যতে ॥ ১৩২ ॥
vadanti tat tattva-vidas tattvaṁ yaj jñānam advayam brahmeti paramātmeti bhagavān iti śabdyate
ভগবানেক আসেদমগ্র আত্মাত্মনাং বিভুঃ । আত্মেচ্ছানুগতাবাত্মা অনানামত্যুপলক্ষণঃ ॥ ১৩৩ ॥
bhagavān eka āsedam agra ātmātmanāṁ vibhuḥ ātmecchānugatāv ātmā anānā-maty-upalakṣaṇaḥ
এতে চাংশকলাঃ পুংসঃ কৃষ্ণস্তু ভগবান্ স্বয়ম্ । ইন্দ্রারি-ব্যাকুলং লোকং মৃড়য়ন্তি যুগে যুগে ॥ ১৩৪ ॥
ete cāṁśa-kalāḥ puṁsaḥ kṛṣṇas tu bhagavān svayam indrāri-vyākulaṁ lokaṁ mṛḍayanti yuge yuge
এইত’ ‘সম্বন্ধ’, শুন ‘অভিধেয়’ ভক্তি । ভাগবতে প্রতি-শ্লোকে ব্যাপে যার স্থিতি ॥ ১৩৫ ॥
eita’ ‘sambandha’, śuna ‘abhidheya’ bhakti bhāgavate prati-śloke vyāpe yāra sthiti
ভক্ত্যাহমেকয়া গ্রাহ্যঃ শ্রদ্ধয়াত্মা প্রিয়ঃ সতাম্ । ভক্তিঃ পুনাতি মন্নিষ্ঠা শ্বপাকানপি সম্ভবাৎ ॥ ১৩৬ ॥
bhaktyāham ekayā grāhyaḥ śraddhayātmā priyaḥ satām bhaktiḥ punāti man-niṣṭhā śva-pākān api sambhavāt
ন সাধয়তি মাং যোগো ন সাংখ্যং ধর্ম উদ্ধব । ন স্বাধ্যায়স্তপস্ত্যাগো যথা ভক্তির্মমোর্জিতা ॥ ১৩৭ ॥
na sādhayati māṁ yogo na sāṅkhyaṁ dharma uddhava na svādhyāyas tapas tyāgo yathā bhaktir mamorjitā
ভয়ং দ্বিতীয়াভিনিবেশতঃ স্যা- দীশাদপেতস্য বিপর্যয়োঽস্মৃতিঃ । তন্মায়য়াতো বুধ আভজেত্তং ভক্ত্যৈকয়েশং গুরুদেবতাত্মা ॥ ১৩৮ ॥
bhayaṁ dvitīyābhiniveśataḥ syād īśād apetasya viparyayo ’smṛtiḥ tan-māyayāto budha ābhajet taṁ bhaktyaikayeśaṁ guru-devatātmā
এবে শুন, প্রেম, যেই — মূল ‘প্রয়োজন’ । পুলকাশ্রু-নৃত্য-গীত — যাহার লক্ষণ ॥ ১৩৯ ॥
ebe śuna, prema, yei — mūla ‘prayojana’ pulakāśru-nṛtya-gīta — yāhāra lakṣaṇa
স্মরন্তঃ স্মারয়ন্ত্যশ্চ মিথোঽঘৌঘহরং হরিম্ । ভক্ত্যা সংজাতয়া ভক্ত্যা বিভ্রত্যুৎপুলকাং তনুম্ ॥ ১৪০ ॥
smarantaḥ smārayantaś ca mitho ’ghaugha-haraṁ harim bhaktyā sañjātayā bhaktyā bibhraty utpulakāṁ tanum
এবংব্রতঃ স্বপ্রিয়নামকীর্ত্যা জাতানুরাগো দ্রুতচিত্ত উচ্চৈঃ । হসত্যথো রোদিতি রৌতি গায়- ত্যুন্মাদবন্নৃত্যতি লোকবাহ্যঃ ॥ ১৪১ ॥
evaṁ-vrataḥ sva-priya-nāma-kīrtyā jātānurāgo druta-citta uccaiḥ hasaty atho roditi rauti gāyaty unmāda-van nṛtyati loka-bāhyaḥ
অতএব ভাগবত — সূত্রের ‘অর্থ’-রূপ । নিজ-কৃত সূত্রের নিজ-‘ভাষ্য’-স্বরূপ ॥ ১৪২ ॥
ataeva bhāgavata — sūtrera ‘artha’-rūpa nija-kṛta sūtrera nija-‘bhāṣya’-svarūpa
অর্থোঽয়ং ব্রহ্মসূত্রাণাং ভারতার্থবিনির্ণয়ঃ । গায়ত্রীভাষ্যরূপোঽসৌ বেদার্থপরিবৃংহিতঃ ॥ ১৪৩ ॥ পুরাণানাং সামরূপঃ সাক্ষাদ্ভগবতোদিতঃ । দ্বাদশস্কন্ধযুক্তোঽয়ং শতবিচ্ছেদ-সংযুতঃ । গ্রন্থোঽষ্টাদশসাহস্রঃ শ্রীমদ্ভাগবতাভিধঃ ॥ ১৪৪ ॥
artho ’yaṁ brahma-sūtrāṇāṁ bhāratārtha-vinirṇayaḥ gāyatrī-bhāṣya-rūpo ’sau vedārtha-paribṛṁhitaḥ purāṇānāṁ sāma-rūpaḥ sākṣād-bhagavatoditaḥ dvādaśa-skandha-yukto ’yaṁ śata-viccheda-saṁyutaḥ grantho ’ṣṭādaśa-sāhasraḥ śrīmad-bhāgavatābhidhaḥ
সর্ব-বেদেতিহাসানাং সারং সারং সমুদ্ধৃতম্ ॥ ১৪৫ ॥
sarva-vedetihāsānāṁ sāraṁ sāraṁ samuddhṛtam
সর্ববেদান্তসারং হি শ্রীমদ্ভাগবতমিষ্যতে । তদ্রসামৃততৃপ্তস্য নান্যত্র স্যাদ্রতিঃ ক্বচিৎ ॥ ১৪৬ ॥
sarva-vedānta-sāraṁ hi śrīmad-bhāgavatam iṣyate tad-rasāmṛta-tṛptasya nānyatra syād ratiḥ kvacit
গায়ত্রীর অর্থে এই গ্রন্থ-আরম্ভন । “সত্যং পরং” — সম্বন্ধ, “ধীমহি” — সাধন-প্রয়োজন ॥ ১৪৭ ॥
gāyatrīra arthe ei grantha-ārambhana “satyaṁ paraṁ” — sambandha, “dhīmahi” — sādhana-prayojana
জন্মাদ্যস্য যতোঽন্বয়াদিতরতশ্চার্থেষ্বভিজ্ঞঃ স্বরাট্ তেনে ব্রহ্ম হৃদা য আদিকবয়ে মুহ্যন্তি যৎ সূরয়ঃ । তেজোবারিমৃদাং যথা বিনিময়ো যত্র ত্রিসর্গোঽমৃষা ধাম্না স্বেন সদা নিরস্তকুহকং সত্যং পরং ধীমহি ॥ ১৪৮ ॥
janmādy asya yato ’nvayād itarataś cārtheṣv abhijñaḥ svarāṭ tene brahma hṛdā ya ādi-kavaye muhyanti yat sūrayaḥ tejo-vāri-mṛdāṁ yathā vinimayo yatra tri-sargo ’mṛṣā dhāmnā svena sadā nirasta-kuhakaṁ satyaṁ paraṁ dhīmahi
ধর্মঃ প্রোজ্ঝিতকৈতবোঽত্র পরমো নির্মৎসরাণাং সতাং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রয়োন্মূলনম্ । শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবাপরৈরীশ্বরঃ সদ্যো হৃদ্যবরুধ্যতেঽত্র কৃতিভিঃ শুশ্রূষুভিস্তৎক্ষণাৎ ॥ ১৪৯ ॥
dharmaḥ projjhita-kaitavo ’tra paramo nirmatsarāṇāṁ satāṁ vedyaṁ vāstavam atra vastu śiva-daṁ tāpa-trayonmūlanam śrīmad-bhāgavate mahā-muni-kṛte kiṁ vā parair īśvaraḥ sadyo hṛdy avarudhyate ’tra kṛtibhiḥ śuśrūṣubhis tat-kṣaṇāt
‘কৃষ্ণভক্তিরসস্বরূপ’ শ্রীভাগবত । তাতে বেদশাস্ত্র হৈতে পরম মহত্ত্ব ॥ ১৫০ ॥
‘kṛṣṇa-bhakti-rasa-svarūpa’ śrī-bhāgavata tāte veda-śāstra haite parama mahattva
নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদমৃতদ্রবসংযুতম্ । পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকাঃ ॥ ১৫১ ॥
nigama-kalpa-taror galitaṁ phalaṁ śuka-mukhād amṛta-drava-saṁyutam pibata bhāgavataṁ rasam ālayaṁ muhur aho rasikā bhuvi bhāvukāḥ
বয়ন্তু ন বিতৃপ্যাম উত্তমঃশ্লোক বিক্রমে । যচ্ছৃণ্বতাং রসজ্ঞানাং স্বাদু স্বাদু পদে পদে ॥ ১৫২ ॥
vayaṁ tu na vitṛpyāma uttamaḥśloka-vikrame yac chṛṇvatāṁ rasa-jñānāṁ svādu svādu pade pade
অতএব ভাগবত করহ বিচার । ইহা হৈতে পাবে সূত্র-শ্রুতির অর্থ-সার ॥ ১৫৩ ॥
ataeva bhāgavata karaha vicāra ihā haite pābe sūtra-śrutira artha-sāra
নিরন্তর কর কৃষ্ণনাম-সংকীর্তন । হেলায় মুক্তি পাবে, পাবে প্রেমধন ॥ ১৫৪ ॥
nirantara kara kṛṣṇa-nāma-saṅkīrtana helāya mukti pābe, pābe prema-dhana
ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি । সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম্ ॥ ১৫৫ ॥
brahma-bhūtaḥ prasannātmā na śocati na kāṅkṣati samaḥ sarveṣu bhūteṣu mad-bhaktiṁ labhate parām
“মুক্তা অপি লীলয়া বিগ্রহং কৃত্বা ভগবন্তং ভজন্তে ॥” ১৫৬ ॥
“muktā api līlayā vigrahaṁ kṛtvā bhagavantaṁ bhajante”
পরিনিষ্ঠিতোঽপি নৈর্গুণ্যে উত্তমঃশ্লোকলীলয়া । গৃহীতচেতা রাজর্ষে আখ্যানং যদধীতবান্ ॥ ১৫৭ ॥
pariniṣṭhito ’pi nairguṇya uttamaḥśloka-līlayā gṛhīta-cetā rājarṣe ākhyānaṁ yad adhītavān
তস্যারবিন্দনয়নস্য পদারবিন্দ- কিঞ্জল্কমিশ্রতুলসীমকরন্দবায়ুঃ । অন্তর্গতঃ স্ববিবরেণ চকার তেষাং সংক্ষোভমক্ষরজুষামপি চিত্ততন্বোঃ ॥ ১৫৮ ॥
tasyāravinda-nayanasya padāravinda- kiñjalka-miśra-tulasī-makaranda-vāyuḥ antar-gataḥ sva-vivareṇa cakāra teṣāṁ saṅkṣobham akṣara-juṣām api citta-tanvoḥ
আত্মারামাশ্চ মুনয়ো নির্গ্রন্থা অপ্যুরুক্রমে । কুর্বন্ত্যহৈতুকীং ভক্তিমিত্থম্ভূতগুণো হরিঃ ॥ ১৫৯ ॥
ātmārāmāś ca munayo nirgranthā apy urukrame kurvanty ahaitukīṁ bhaktim ittham-bhūta-guṇo hariḥ
হেনকালে সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ । সভাতে কহিল সেই শ্লোক-বিবরণ ॥ ১৬০ ॥
hena-kāle sei mahārāṣṭrīya brāhmaṇa sabhāte kahila sei śloka-vivaraṇa
এই শ্লোকের অর্থ প্রভু ‘একষষ্টি’ প্রকার । করিয়াছেন, যাহা শুনি’ লোকে চমৎকার ॥ ১৬১ ॥
ei ślokera artha prabhu ‘ekaṣaṣṭi’ prakāra kariyāchena, yāhā śuni’ loke camatkāra
তবে সব লোক শুনিতে আগ্রহ করিল । ‘একষষ্টি’ অর্থ প্রভু বিবরি’ কহিল ॥ ১৬২ ॥
tabe saba loka śunite āgraha karila ‘ekaṣaṣṭi’ artha prabhu vivari’ kahila
শুনিয়া লোকের বড় চমৎকার হৈল । চৈতন্যগোসাঞি — ‘শ্রীকৃষ্ণ’, নির্ধারিল ॥ ১৬৩ ॥
śuniyā lokera baḍa camatkāra haila caitanya-gosāñi — ‘śrī-kṛṣṇa’, nirdhārila
এত কহি’ উঠিয়া চলিলা গৌরহরি । নমস্কার করে লোক হরিধ্বনি করি ॥ ১৬৪ ॥
eta kahi’ uṭhiyā calilā gaurahari namaskāra kare loka hari-dhvani kari
সব কাশীবাসী করে নামসংকীর্তন । প্রেমে হাসে, কাঁদে, গায়, করয়ে নর্তন ॥ ১৬৫ ॥
saba kāśī-vāsī kare nāma-saṅkīrtana preme hāse, kāṅde, gāya, karaye nartana
সন্ন্যাসী পণ্ডিত করে ভাগবত বিচার । বারাণসীপুর প্রভু করিলা নিস্তার ॥ ১৬৬ ॥
sannyāsī paṇḍita kare bhāgavata vicāra vārāṇasī-pura prabhu karilā nistāra
নিজ-লোক লঞা প্রভু আইলা বাসাঘর । বারাণসী হৈল দ্বিতীয় নদীয়া-নগর ॥ ১৬৭ ॥
nija-loka lañā prabhu āilā vāsāghara vārāṇasī haila dvitīya nadīyā-nagara
নিজগণ লঞা প্রভু কহে হাস্য করি’ । “কাশীতে আমি আইলাঙ বেচিতে ভাবকালি ॥ ১৬৮ ॥
nija-gaṇa lañā prabhu kahe hāsya kari’ kāśīte āmi āilāṅa vecite bhāvakāli
কাশীতে গ্রাহক নাহি, বস্তু না বিকায় । পুনরপি দেশে বহি’ লওয়া নাহি যায় ॥ ১৬৯ ॥
kāśīte grāhaka nāhi, vastu nā vikāya punarapi deśe vahi’ laoyā nāhi yāya
আমি বোঝা বহিমু, তোমা-সবার দুঃখ হৈল । তোমা-সবার ইচ্ছায় বিনামূল্যে বিলাইল ॥” ১৭০ ॥
āmi bojhā vahimu, tomā-sabāra duḥkha haila tomā-sabāra icchāya vinā-mūlye bilāila
সবে কহে, — “লোক তারিতে তোমার অবতার । ‘পূর্ব’ ‘দক্ষিণ’ ‘পশ্চিম’ করিলা নিস্তার ॥ ১৭১ ॥
sabe kahe, — loka tārite tomāra avatāra ‘pūrva’ ‘dakṣiṇa’ ‘paścima’ karilā nistāra
‘এক’ বারাণসী ছিল তোমাতে বিমুখ । তাহা নিস্তারিয়া কৈলা আমা-সবার সুখ ॥” ১৭২ ॥
‘eka’ vārāṇasī chila tomāte vimukha tāhā nistāriyā kailā āmā-sabāra sukha
বারাণসী-গ্রামে যদি কোলাহল হৈল । শুনি’ গ্রামী দেশী লোক আসিতে লাগিল ॥ ১৭৩ ॥
vārāṇasī-grāme yadi kolāhala haila śuni’ grāmī deśī loka āsite lāgila
লক্ষ কোটি লোক আইসে, নাহিক গণন । সঙ্কীর্ণ স্থানে প্রভুর না পায় দরশন ॥ ১৭৪ ॥
lakṣa koṭi loka āise, nāhika gaṇana saṅkīrṇa-sthāne prabhura nā pāya daraśana
প্রভু যবে স্নানে যান বিশ্বেশ্বর-দরশনে । দুইদিকে লোক করে প্রভু-বিলোকনে ॥ ১৭৫ ॥
prabhu yabe snāne yāna viśveśvara-daraśane dui-dike loka kare prabhu-vilokane
বাহু তুলি’ প্রভু কহে — বল ‘কৃষ্ণ’ ‘হরি’ । দণ্ডবৎ করে লোকে হরিধ্বনি করি’ ॥ ১৭৬ ॥
bāhu tuli’ prabhu kahe — bala ‘kṛṣṇa’ ‘hari’ daṇḍavat kare loke hari-dhvani kari’
এইমত দিন পঞ্চ লোক নিস্তারিয়া । আর দিন চলিলা প্রভু উদ্বিগ্ন হঞা ॥ ১৭৭ ॥
ei-mata dina pañca loka nistāriyā āra dina calilā prabhu udvigna hañā
রাত্রে উঠি’ প্রভু যদি করিলা গমন । পাছে লাগ্ লইলা তবে ভক্ত পঞ্চ জন ॥ ১৭৮ ॥
rātre uṭhi’ prabhu yadi karilā gamana pāche lāg la-ilā tabe bhakta pañca jana
তপন মিশ্র, রঘুনাথ, মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ । চন্দ্রশেখর, কীর্তনীয়া-পরমানন্দ, — পঞ্চ জন ॥ ১৭৯ ॥
tapana miśra, raghunātha, mahārāṣṭrīya brāhmaṇa candraśekhara, kīrtanīyā-paramānanda, — pañca jana
সবে চাহে প্রভু-সঙ্গে নীলাচল যাইতে । সবারে বিদায় দিলা প্রভু যত্ন-সহিতে ॥ ১৮০ ॥
sabe cāhe prabhu-saṅge nīlācala yāite sabāre vidāya dilā prabhu yatna-sahite
“যাঁর ইচ্ছা, পাছে আইস আমারে দেখিতে । এবে আমি একা যামু ঝারিখণ্ড-পথে” ॥ ১৮১ ॥
“yāṅra icchā, pāche āisa āmāre dekhite ebe āmi ekā yāmu jhārikhaṇḍa-pathe”
সনাতনে কহিলা, — তুমি যাহ’ বৃন্দাবন । তোমার দুই ভাই তথা করিয়াছে গমন ॥ ১৮২ ॥
sanātane kahilā, — tumi yāha’ vṛndāvana tomāra dui bhāi tathā kariyāche gamana
কাঁথা-করঙ্গিয়া মোর কাঙ্গাল ভক্তগণ । বৃন্দাবনে আইলে তাঁদের করিহ পালন ॥ ১৮৩ ॥
kāṅthā-karaṅgiyā mora kāṅgāla bhakta-gaṇa vṛndāvane āile tāṅdera kariha pālana
এত বলি’ চলিলা প্রভু সবা আলিঙ্গিয়া । সবেই পড়িলা তথা মূর্চ্ছিত হঞা ॥ ১৮৪ ॥
eta bali’ calilā prabhu sabā āliṅgiyā sabei paḍilā tathā mūrcchita hañā
কতক্ষণে উঠি’ সবে দুঃখে ঘরে আইলা । সনাতন-গোসাঞি বৃন্দাবনেরে চলিলা ॥ ১৮৫ ॥
kata-kṣaṇe uṭhi’ sabe duḥkhe ghare āilā sanātana-gosāñi vṛndāvanere calilā
এথা রূপ-গোসাঞি যবে মথুরা আইলা । ধ্রুবঘাটে তাঁরে সুবুদ্ধিরায় মিলিলা ॥ ১৮৬ ॥
ethā rūpa-gosāñi yabe mathurā āilā dhruva-ghāṭe tāṅre subuddhi-rāya mililā
পূর্বে যবে সুবুদ্ধি-রায় ছিলা গৌড়ে ‘অধিকারী’ । হুসেন-খাঁ ‘সৈয়দ’ করে তাহার চাকরী ॥ ১৮৭ ॥
pūrve yabe subuddhi-rāya chilā gauḍe ‘adhikārī’ husena-khāṅ ‘saiyada’ kare tāhāra cākarī
দীঘি খোদাইতে তারে ‘মুন্সীফ’ কৈলা । ছিদ্র পাঞা রায় তারে চাবুক মারিলা ॥ ১৮৮ ॥
dīghi khodāite tāre ‘munsīpha’ kailā chidra pāñā rāya tāre cābuka mārilā
পাছে যবে হুসেন-খাঁ গৌড়ে ‘রাজা’ হইল । সুবুদ্ধি-রায়েরে তিঁহো বহু বাড়াইল ॥ ১৮৯ ॥
pāche yabe husena-khāṅ gauḍe ‘rājā’ ha-ila subuddhi-rāyere tiṅho bahu bāḍāila
তার স্ত্রী তার অঙ্গে দেখে মারণের চিহ্নে । সুবুদ্ধি-রায়েরে মারিতে কহে রাজা-স্থানে ॥ ১৯০ ॥
tāra strī tāra aṅge dekhe māraṇera cihne subuddhi-rāyere mārite kahe rājā-sthāne
রাজা কহে, — আমার পোষ্টা রায় হয় ‘পিতা’ । তাহারে মারিমু আমি, — ভাল নহে কথা ॥ ১৯১ ॥
rājā kahe, — āmāra poṣṭā rāya haya ‘pitā’ tāhāre mārimu āmi, — bhāla nahe kathā
স্ত্রী কহে, — জাতি লহ’, যদি প্রাণে না মারিবে । রাজা কহে, — জাতি নিলে ইঁহো নাহি জীবে ॥ ১৯২ ॥
strī kahe, — jāti laha’, yadi prāṇe nā māribe rājā kahe, — jāti nile iṅho nāhi jībe
স্ত্রী মরিতে চাহে, রাজা সঙ্কটে পড়িল । করোঁয়ার পানি তার মুখে দেওয়াইল ॥ ১৯৩ ॥
strī marite cāhe, rājā saṅkaṭe paḍila karoṅyāra pāni tāra mukhe deoyāila
তবে সুবুদ্ধি-রায় সেই ‘ছদ্ম’ পাঞা । বারাণসী আইলা, সব বিষয় ছাড়িয়া ॥ ১৯৪ ॥
tabe subuddhi-rāya sei ‘chadma’ pāñā vārāṇasī āilā, saba viṣaya chāḍiyā
প্রায়শ্চিত্ত পুছিলা তিঁহো পণ্ডিতের গণে । তাঁরা কহে, — তপ্ত-ঘৃত খাঞা ছাড়’ প্রাণে ॥ ১৯৫ ॥
prāyaścitta puchilā tiṅho paṇḍitera gaṇe tāṅrā kahe, — tapta-ghṛta khāñā chāḍa’ prāṇe
কেহ কহে, — এই নহে, ‘অল্প’ দোষ হয় । শুনিয়া রহিলা রায় করিয়া সংশয় ॥ ১৯৬ ॥
keha kahe, — ei nahe, ‘alpa’ doṣa haya śuniyā rahilā rāya kariyā saṁśaya
তবে যদি মহাপ্রভু বারাণসী আইলা । তাঁরে মিলি’ রায় আপন-বৃত্তান্ত কহিলা ॥ ১৯৭ ॥
tabe yadi mahāprabhu vārāṇasī āilā tāṅre mili’ rāya āpana-vṛttānta kahilā
প্রভু কহে, — ইহাঁ হৈতে যাহ’ বৃন্দাবন । নিরন্তর কর কৃষ্ণনামসংকীর্তন ॥ ১৯৮ ॥
prabhu kahe, — ihāṅ haite yāha’ vṛndāvana nirantara kara kṛṣṇa-nāma-saṅkīrtana
এক ‘নামাভাসে’ তোমার পাপ-দোষ যাবে । আর ‘নাম’ লইতে কৃষ্ণচরণ পাইবে ॥ ১৯৯ ॥
eka ‘nāmābhāse’ tomāra pāpa-doṣa yābe āra ‘nāma’ la-ite kṛṣṇa-caraṇa pāibe
আর কৃষ্ণনাম লৈতে কৃষ্ণস্থানে স্থিতি । মহাপাতকের হয় এই প্রায়শ্চিত্তি ॥ ২০০ ॥
āra kṛṣṇa-nāma laite kṛṣṇa-sthāne sthiti mahā-pātakera haya ei prāyaścitti
পাঞা আজ্ঞা রায় বৃন্দাবনেরে চলিলা । প্রয়াগ, অযোধ্যা দিয়া নৈমিষারণ্যে আইলা ॥ ২০১ ॥
pāñā ājñā rāya vṛndāvanere calilā prayāga, ayodhyā diyā naimiṣāraṇye āilā
কতক দিবস রায় নৈমিষারণ্যে রহিলা । প্রভু বৃন্দাবন হৈতে প্রয়াগ যাইলা ॥ ২০২ ॥
kataka divasa rāya naimiṣāraṇye rahilā prabhu vṛndāvana haite prayāga yāilā
মথুরা আসিয়া রায় প্রভুবার্তা পাইল । প্রভুর লাগ না পাঞা মনে বড় দুঃখ হৈল ॥ ২০৩ ॥
mathurā āsiyā rāya prabhu-vārtā pāila prabhura lāga nā pāñā mane baḍa duḥkha haila
শুষ্ককাষ্ঠ আনি’ রায় বেচে মথুরাতে । পাঁচ ছয় পৈসা হয় এক এক বোঝাতে ॥ ২০৪ ॥
śuṣka-kāṣṭha āni’ rāya vece mathurāte pāṅca chaya paisā haya eka eka bojhāte
আপনে রহে এক পৈসার চানা চাবাইয়া । আর পৈসা বাণিয়া-স্থানে রাখেন ধরিয়া ॥ ২০৫ ॥
āpane rahe eka paisāra cānā cābāiyā āra paisā bāṇiyā-sthāne rākhena dhariyā
দুঃখী বৈষ্ণব দেখি’ তাঁরে করান ভোজন । গৌড়ীয়া আইলে দধি, ভাত, তৈল-মর্দন ॥ ২০৬ ॥
duḥkhī vaiṣṇava dekhi’ tāṅre karāna bhojana gauḍīyā āile dadhi, bhāta, taila-mardana
রূপ-গোসাঞি, আইলে তাঁরে বহু প্রীতি কৈলা । আপন-সঙ্গে লঞা ‘দ্বাদশ বন’ দেখাইলা ॥ ২০৭ ॥
rūpa-gosāñi, āile tāṅre bahu prīti kailā āpana-saṅge lañā ‘dvādaśa vana’ dekhāilā
মাসমাত্র রূপ-গোসাঞি রহিলা বৃন্দাবনে । শীঘ্র চলি’ আইলা সনাতনানুসন্ধানে ॥ ২০৮ ॥
māsa-mātra rūpa-gosāñi rahilā vṛndāvane śīghra cali’ āilā sanātanānusandhāne
গঙ্গাতীর-পথে প্রভু প্রয়াগেরে আইলা । তাহা শুনি’ দুইভাই সে পথে চলিলা ॥ ২০৯ ॥
gaṅgā-tīra-pathe prabhu prayāgere āilā tāhā śuni’ dui-bhāi se pathe calilā
এথা সনাতন গোসাঞি প্রয়াগে আসিয়া । মথুরা আইলা সরান রাজপথ দিয়া ॥ ২১০ ॥
ethā sanātana gosāñi prayāge āsiyā mathurā āilā sarāna rāja-patha diyā
মথুরাতে সুবুদ্ধি-রায় তাহারে মিলিলা । রূপ-অনুপম-কথা সকলি কহিলা ॥ ২১১ ॥
mathurāte subuddhi-rāya tāhāre mililā rūpa-anupama-kathā sakali kahilā
গঙ্গাপথে দুইভাই রাজপথে সনাতন । অতএব তাঁহা সনে না হৈল মিলন ॥ ২১২ ॥
gaṅgā-pathe dui-bhāi rāja-pathe sanātana ataeva tāṅhā sane nā haila milana
সুবুদ্ধি-রায় বহু স্নেহ করে সনাতনে । ব্যবহার-স্নেহ সনাতন নাহি মানে ॥ ২১৩ ॥
subuddhi-rāya bahu sneha kare sanātane vyavahāra-sneha sanātana nāhi māne
মহা-বিরক্ত সনাতন ভ্রমেণ বনে বনে । প্রতিবৃক্ষে, প্রতিকুঞ্জে রহে রাত্রি-দিনে ॥ ২১৪ ॥
mahā-virakta sanātana bhramena vane vane prati-vṛkṣe, prati-kuñje rahe rātri-dine
মথুরামাহাত্ম্য-শাস্ত্র সংগ্রহ করিয়া । লুপ্ততীর্থ প্রকট কৈলা বনেতে ভ্রমিয়া ॥ ২১৫ ॥
mathurā-māhātmya-śāstra saṅgraha kariyā lupta-tīrtha prakaṭa kailā vanete bhramiyā
এইমত সনাতন বৃন্দাবনেতে রহিলা । রূপ-গোসাঞি দুইভাই কাশীতে আইলা ॥ ২১৬ ॥
ei-mata sanātana vṛndāvanete rahilā rūpa-gosāñi dui-bhāi kāśīte āilā
মহারাষ্ট্রীয় দ্বিজ, শেখর, মিশ্র-তপন । তিনজন সহ রূপ করিলা মিলন ॥ ২১৭ ॥
mahārāṣṭrīya dvija, śekhara, miśra-tapana tina-jana saha rūpa karilā milana
শেখরের ঘরে বাসা, মিশ্র-ঘরে ভিক্ষা । মিশ্রমুখে শুনে — সনাতনে প্রভুর ‘শিক্ষা’ ॥ ২১৮ ॥
śekharera ghare vāsā, miśra-ghare bhikṣā miśra-mukhe śune sanātane prabhura ‘śikṣā’
কাশীতে প্রভুর চরিত্র শুনি’ তিনের মুখে । সন্ন্যাসীরে কৃপা শুনি’ পাইলা বড় সুখে ॥ ২১৯ ॥
kāśīte prabhura caritra śuni’ tinera mukhe sannyāsīre kṛpā śuni’ pāilā baḍa sukhe
মহাপ্রভুর উপর লোকের প্রণতি দেখিয়া । সুখী হৈলা লোকমুখে কীর্তন শুনিয়া ॥ ২২০ ॥
mahāprabhura upara lokera praṇati dekhiyā sukhī hailā loka-mukhe kīrtana śuniyā
দিন দশ রহি’ রূপ গৌড়ে যাত্রা কৈল । সনাতন-রূপের এই চরিত্র কহিল ॥ ২২১ ॥
dina daśa rahi’ rūpa gauḍe yātrā kaila sanātana-rūpera ei caritra kahila
এথা মহাপ্রভু যদি নীলাদ্রি চলিলা । নির্জন বনপথে যাইতে মহা সুখ পাইলা ॥ ২২২ ॥
ethā mahāprabhu yadi nīlādri calilā nirjana vana-pathe yāite mahā sukha pāilā
সুখে চলি’ আইসে প্রভু বলভদ্র-সঙ্গে । পূর্ববৎ মৃগাদি-সঙ্গে কৈলা নানারঙ্গে ॥ ২২৩ ॥
sukhe cali’ āise prabhu balabhadra-saṅge pūrvavat mṛgādi-saṅge kailā nānā-raṅge
আঠারনালাতে আসি’ ভট্টাচার্য ব্রাহ্মণে । পাঠাঞা বোলাইলা নিজ-ভক্তগণে ॥ ২২৪ ॥
āṭhāranālāte āsi’ bhaṭṭācārya brāhmaṇe pāṭhāñā bolāilā nija-bhakta-gaṇe
শুনিয়া ভক্তের গণ যেন পুনরপি জীলা । দেহে প্রাণ আইলে, যেন ইন্দ্রিয় উঠিলা ॥ ২২৫ ॥
śuniyā bhaktera gaṇa yena punarapi jīlā dehe prāṇa āile, yena indriya uṭhilā
আনন্দে বিহ্বল ভক্তগণ ধাঞা আইলা । নরেন্দ্রে আসিয়া সবে প্রভুরে মিলিলা ॥ ২২৬ ॥
ānande vihvala bhakta-gaṇa dhāñā āilā narendre āsiyā sabe prabhure mililā
পুরী-ভারতীর প্রভু বন্দিলেন চরণ । দোঁহে মহাপ্রভুরে কৈলা প্রেম-আলিঙ্গন ॥ ২২৭ ॥
purī-bhāratīra prabhu vandilena caraṇa doṅhe mahāprabhure kailā prema-āliṅgana
দামোদর-স্বরূপ, পণ্ডিত-গদাধর । জগদানন্দ, কাশীশ্বর, গোবিন্দ, বক্রেশ্বর ॥ ২২৮ ॥
dāmodara-svarūpa, paṇḍita-gadādhara jagadānanda, kāśīśvara, govinda, vakreśvara
কাশী-মিশ্র, প্রদ্যুম্ন-মিশ্র, পণ্ডিত-দামোদর । হরিদাস-ঠাকুর, আর পণ্ডিত-শঙ্কর ॥ ২২৯ ॥
kāśī-miśra, pradyumna-miśra, paṇḍita-dāmodara haridāsa-ṭhākura, āra paṇḍita-śaṅkara
আর সব ভক্ত প্রভুর চরণে পড়িলা । সবা আলিঙ্গিয়া প্রভু প্রেমাবিষ্ট হৈলা ॥ ২৩০ ॥
āra saba bhakta prabhura caraṇe paḍilā sabā āliṅgiyā prabhu premāviṣṭa hailā
আনন্দ-সমুদ্রে ভাসে সব ভক্তগণে । সবা লঞা চলে প্রভু জগন্নাথ-দরশনে ॥ ২৩১ ॥
ānanda-samudre bhāse saba bhakta-gaṇe sabā lañā cale prabhu jagannātha-daraśane
জগন্নাথ দেখি’ প্রভু প্রেমাবিষ্ট হৈলা । ভক্ত-সঙ্গে বহুক্ষণ নৃত্য-গীত কৈলা ॥ ২৩২ ॥
jagannātha dekhi’ prabhu premāviṣṭa hailā bhakta-saṅge bahu-kṣaṇa nṛtya-gīta kailā
জগন্নাথ-সেবক আনি’ মালা-প্রসাদ দিলা । তুলসী পড়িছা আসি’ চরণ বন্দিলা ॥ ২৩৩ ॥
jagannātha-sevaka āni’ mālā-prasāda dilā tulasī paḍichā āsi’ caraṇa vandilā
‘মহাপ্রভু আইলা’ — গ্রামে কোলাহল হৈল । সার্বভৌম, রামানন্দ, বাণীনাথ মিলিল ॥ ২৩৪ ॥
‘mahāprabhu āilā’ — grāme kolāhala haila sārvabhauma, rāmānanda, vāṇīnātha milila
সবা সঙ্গে লঞা প্রভু মিশ্র-বাসা আইলা । সার্বভৌম, পণ্ডিত-গোসাঞি নিমন্ত্রণ কৈলা ॥ ২৩৫ ॥
sabā saṅge lañā prabhu miśra-vāsā āilā sārvabhauma, paṇḍita-gosāñi nimantraṇa kailā
প্রভু কহে, — “মহাপ্রসাদ আন’ এই স্থানে । সবা-সঙ্গে ইহাঁ আজি করিমু ভোজনে ॥” ২৩৬ ॥
prabhu kahe, — “mahā-prasāda āna’ ei sthāne sabā-saṅge ihāṅ āji karimu bhojane”
তবে দুঁহে জগন্নাথপ্রসাদ আনিল । সবা-সঙ্গে মহাপ্রভু ভোজন করিল ॥ ২৩৭ ॥
tabe duṅhe jagannātha-prasāda ānila sabā-saṅge mahāprabhu bhojana karila
এই ত’ কহিলুঁ, — প্রভু দেখি’ বৃন্দাবন । পুনঃ করিলেন যৈছে নীলাদ্রি গমন ॥ ২৩৮ ॥
ei ta’ kahiluṅ, — prabhu dekhi’ vṛndāvana punaḥ karilena yaiche nīlādri gamana
ইহা যেই শ্রদ্ধা করি’ করয়ে শ্রবণ । অচিরাৎ পায় সেই চৈতন্য-চরণ ॥ ২৩৯ ॥
ihā yei śraddhā kari’ karaye śravaṇa acirāt pāya sei caitanya-caraṇa
মধ্যলীলার করিলুঁ এই দিগ্দরশন । ছয় বৎসর কৈলা যৈছে গমনাগমন ॥ ২৪০ ॥
madhya-līlāra kariluṅ ei dig-daraśana chaya vatsara kailā yaiche gamanāgamana
শেষ অষ্টাদশ বৎসর নীলাচলে বাস । ভক্তগণ-সঙ্গে করে কীর্তন-বিলাস ॥ ২৪১ ॥
śeṣa aṣṭādaśa vatsara nīlācale vāsa bhakta-gaṇa-saṅge kare kīrtana-vilāsa
মধ্যলীলার ক্রম এবে করি অনুবাদ । অনুবাদ কৈলে হয় কথার আস্বাদ ॥ ২৪২ ॥
madhya-līlāra krama ebe kari anuvāda anuvāda kaile haya kathāra āsvāda
প্রথম পরিচ্ছেদে — শেষলীলার সূত্রগণ । তথি-মধ্যে কোন ভাগের বিস্তার বর্ণন ॥ ২৪৩ ॥
prathama paricchede — śeṣa-līlāra sūtra-gaṇa tathi-madhye kona bhāgera vistāra varṇana
দ্বিতীয় পরিচ্ছেদে — প্রভুর প্রলাপ-বর্ণন । তথি-মধ্যে নানা-ভাবের দিগ্দরশন ॥ ২৪৪ ॥
dvitīya paricchede — prabhura pralāpa-varṇana tathi-madhye nānā-bhāvera dig-daraśana
তৃতীয় পরিচ্ছেদে — প্রভুর কহিলুঁ সন্ন্যাস । আচার্যের ঘরে যৈছে করিলা বিলাস ॥ ২৪৫ ॥
tṛtīya paricchede — prabhura kahiluṅ sannyāsa ācāryera ghare yaiche karilā vilāsa
চতুর্থে — মাধব পুরীর চরিত্র-আস্বাদন । গোপাল স্থাপন, ক্ষীর-চুরির বর্ণন ॥ ২৪৬ ॥
caturthe — mādhava purīra caritra-āsvādana gopāla sthāpana, kṣīra-curira varṇana
পঞ্চমে — সাক্ষিগোপাল-চরিত্র-বর্ণন । নিত্যানন্দ কহে, প্রভু করেন আস্বাদন ॥ ২৪৭ ॥
pañcame — sākṣi-gopāla-caritra-varṇana nityānanda kahe, prabhu karena āsvādana
ষষ্ঠে — সার্বভৌমের করিলা উদ্ধার । সপ্তমে — তীর্থযাত্রা, বাসুদেব-নিস্তার ॥ ২৪৮ ॥
ṣaṣṭhe — sārvabhaumera karilā uddhāra saptame — tīrtha-yātrā, vāsudeva nistāra
অষ্টমে — রামানন্দ-সংবাদ বিস্তার । আপনে শুনিলা ‘সর্ব-সিদ্ধান্তের সার’ ॥ ২৪৯ ॥
aṣṭame — rāmānanda-saṁvāda vistāra āpane śunilā ‘sarva-siddhāntera sāra’
নবমে — কহিলুঁ দক্ষিণ-তীর্থ-ভ্রমণ । দশমে — কহিলুঁ সর্ব বৈষ্ণব-মিলন ॥ ২৫০ ॥
navame — kahiluṅ dakṣiṇa-tīrtha-bhramaṇa daśame — kahiluṅ sarva-vaiṣṇava-milana
একাদশে — শ্রীমন্দিরে ‘বেড়া-সংকীর্তন’ । দ্বাদশে — গুণ্ডিচা-মন্দির-মার্জন-ক্ষালন ॥ ২৫১ ॥
ekādaśe — śrī-mandire ‘beḍā-saṅkīrtana’ dvādaśe — guṇḍicā-mandira-mārjana-kṣālana
ত্রয়োদশে — রথ-আগে প্রভুর নর্তন । চতুর্দশে — ‘হেরাপঞ্চমী’-যাত্রা-দরশন ॥ ২৫২ ॥
trayodaśe — ratha-āge prabhura nartana caturdaśe — ‘herā-pañcamī’-yātrā-daraśana
তার মধ্যে ব্রজদেবীর ভাবের শ্রবণ । স্বরূপ কহিলা, প্রভু কৈলা আস্বাদন ॥ ২৫৩ ॥
tāra madhye vraja-devīra bhāvera śravaṇa svarūpa kahilā, prabhu kailā āsvādana
পঞ্চদশে — ভক্তের গুণ শ্রীমুখে কহিল । সার্বভৌম-ঘরে ভিক্ষা, অমোঘ তারিল ॥ ২৫৪ ॥
pañcadaśe — bhaktera guṇa śrī-mukhe kahila sārvabhauma-ghare bhikṣā, amogha tārila
ষোড়শে — বৃন্দাবনযাত্রা গৌড়দেশ-পথে । পুনঃ নীলাচলে আইলা, নাটশালা হৈতে ॥ ২৫৫ ॥
ṣoḍaśe — vṛndāvana-yātrā gauḍa-deśa-pathe punaḥ nīlācale āilā, nāṭaśālā haite
সপ্তদশে — বনপথে মথুরা-গমন । অষ্টাদশে — বৃন্দাবন-বিহার-বর্ণন ॥ ২৫৬ ॥
saptadaśe — vanapathe mathurā-gamana aṣṭādaśe — vṛndāvana-vihāra-varṇana
ঊনবিংশে — মথুরা হৈতে প্রয়াগ-গমন । তার মধ্যে শ্ৰীরূপেরে শক্তি-সঞ্চারণ ॥ ২৫৭ ॥
ūnaviṁśe — mathurā haite prayāga-gamana tāra madhye śrī-rūpere śakti-sañcāraṇa
বিংশতি পরিচ্ছেদে — সনাতনের মিলন । তার মধ্যে ভগবানের স্বরূপ-বর্ণন ॥ ২৫৮ ॥
viṁśati paricchede — sanātanera milana tāra madhye bhagavānera svarūpa-varṇana
একবিংশে — কৃষ্ণৈশ্বর্য-মাধুর্য বর্ণন । দ্বাবিংশে — দ্বিবিধ সাধনভক্তির বিবরণ ॥ ২৫৯ ॥
ekaviṁśe — kṛṣṇaiśvarya-mādhurya varṇana dvāviṁśe — dvividha sādhana-bhaktira vivaraṇa
ত্রয়োবিংশে — প্রেমভক্তিরসের কথন । চতুর্বিংশে — ‘আত্মারামাঃ’-শ্লোকার্থ বর্ণন ॥ ২৬০ ॥
trayoviṁśe — prema-bhakti-rasera kathana caturviṁśe — ‘ātmārāmāḥ’-ślokārtha varṇana
পঞ্চবিংশে — কাশীবাসীরে বৈষ্ণবকরণ । কাশী হৈতে পুনঃ নীলাচলে আগমন ॥ ২৬১ ॥
pañcaviṁśe — kāśī-vāsīre vaiṣṇava-karaṇa kāśī haite punaḥ nīlācale āgamana
পঞ্চবিংশতি পরিচ্ছেদে এই কৈলুঁ অনুবাদ । যাহার শ্রবণে হয় গ্রন্থার্থ-আস্বাদ ॥ ২৬২ ॥
pañcaviṁśati paricchede ei kailuṅ anuvāda yāhāra śravaṇe haya granthārtha-āsvāda
সংক্ষেপে কহিলুঁ এই মধ্যলীলার সার । কোটিগ্রন্থে বর্ণন না যায় ইহার বিস্তার ॥ ২৬৩ ॥
saṅkṣepe kahiluṅ ei madhya-līlāra sāra koṭi-granthe varṇana nā yāya ihāra vistāra
জীব নিস্তারিতে প্রভু ভ্রমিলা দেশে-দেশে । আপনে আস্বাদি’ ভক্তি করিলা প্রকাশে ॥ ২৬৪ ॥
jīva nistārite prabhu bhramilā deśe-deśe āpane āsvādi’ bhakti karilā prakāśe
কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, প্রেমতত্ত্ব সার । ভাবতত্ত্ব, রসতত্ত্ব, লীলাতত্ত্ব আর ॥ ২৬৫ ॥
kṛṣṇa-tattva, bhakti-tattva, prema-tattva sāra bhāva-tattva, rasa-tattva, līlā-tattva āra
শ্রীভাগবত-তত্ত্বরস করিলা প্রচারে । কৃষ্ণতুল্য ভাগবত, জানাইলা সংসারে ॥ ২৬৬ ॥
śrī-bhāgavata-tattva-rasa karilā pracāre kṛṣṇa-tulya bhāgavata, jānāilā saṁsāre
ভক্ত লাগি’ বিস্তারিলা আপন-বদনে । কাহাঁ ভক্ত-মুখে কহাই শুনিলা আপনে ॥ ২৬৭ ॥
bhakta lāgi’ vistārilā āpana-vadane kāhāṅ bhakta-mukhe kahāi śunilā āpane
শ্রীচৈতন্য-সম আর কৃপালু বদান্য । ভক্তবৎসল না দেখি ত্রিজগতে অন্য ॥ ২৬৮ ॥
śrī-caitanya-sama āra kṛpālu vadānya bhakta-vatsala nā dekhi trijagate anya
শ্রদ্ধা করি’ এই লীলা শুন, ভক্তগণ । ইহার প্ৰসাদে পাইবা চৈতন্য-চরণ ॥ ২৬৯ ॥
śraddhā kari’ ei līlā śuna, bhakta-gaṇa ihāra prasāde pāibā caitanya-caraṇa
ইহার প্রসাদে পাইবা কৃষ্ণতত্ত্বসার । সর্বশাস্ত্র-সিদ্ধান্তের ইহাঁ পাইবা পার ॥ ২৭০ ॥
ihāra prasāde pāibā kṛṣṇa-tattva-sāra sarva-śāstra-siddhāntera ihāṅ pāibā pāra
কৃষ্ণলীলা অমৃত-সার, তার শত শত ধার, দশদিকে বহে যাহা হৈতে । সে চৈতন্যলীলা হয়, সরোবর অক্ষয়, মনো-হংস চরাহ’ তাহাতে ॥ ২৭১ ॥
kṛṣṇa-līlā amṛta-sāra, tāra śata śata dhāra, daśa-dike vahe yāhā haite se caitanya-līlā haya, sarovara akṣaya, mano-haṁsa carāha’ tāhāte
ভক্তগণ, শুন মোর দৈন্য-বচন । তোমা-সবার পদধূলি, অঙ্গে বিভূষণ করি’, কিছু মুঞি করোঁ নিবেদন ॥ ২৭২ ॥ ধ্রু ॥
bhakta-gaṇa, śuna mora dainya-vacana tomā-sabāra pada-dhūli, aṅge vibhūṣaṇa kari’, kichu muñi karoṅ nivedana
কৃষ্ণভক্তিসিদ্ধান্তগণ, যাতে প্রফুল্ল পদ্মবন, তার মধু করি’ আস্বাদন । প্রেমরস-কুমুদবনে, প্ৰফুল্লিত রাত্রি-দিনে, তাতে চরাও মনোভৃঙ্গগণ ॥ ২৭৩ ॥
kṛṣṇa-bhakti-siddhānta-gaṇa, yāte praphulla padma-vana, tāra madhu kari’ āsvādana prema-rasa-kumuda-vane, praphullita rātri-dine, tāte carāo mano-bhṛṅga-gaṇa
নানা-ভাবের ভক্তজন, হংস-চক্রবাকগণ, যাতে সবে’ করেন বিহার । কৃষ্ণকেলি সুমৃণাল, যাহা পাই সর্বকাল, ভক্ত-হংস করয়ে আহার ॥ ২৭৪ ॥
nānā-bhāvera bhakta-jana, haṁsa-cakravāka-gaṇa, yāte sabe’ karena vihāra kṛṣṇa-keli sumṛṇāla, yāhā pāi sarva-kāla, bhakta-haṁsa karaye āhāra
সেই সরোবরে গিয়া, হংস-চক্রবাক হঞা, সদা তাহাঁ করহ বিলাস । খণ্ডিবে সকল দুঃখ, পাইবা পরম সুখ, অনায়াসে হবে প্রেমোল্লাস ॥ ২৭৫ ॥
sei sarovare giyā, haṁsa-cakravāka hañā, sadā tāhāṅ karaha vilāsa khaṇḍibe sakala duḥkha, pāibā parama sukha, anāyāse habe premollāsa
এই অমৃত অনুক্ষণ, সাধু মহান্ত-মেঘগণ, বিশ্বোদ্যানে করে বরিষণ । তাতে ফলে অমৃত-ফল, ভক্ত খায় নিরন্তর, তার শেষে জীয়ে জগজন ॥ ২৭৬ ॥
ei amṛta anukṣaṇa, sādhu mahānta-megha-gaṇa, viśvodyāne kare variṣaṇa tāte phale amṛta-phala, bhakta khāya nirantara, tāra śeṣe jīye jaga-jana
চৈতন্যলীলা — অমৃতপূর, কৃষ্ণলীলা — সুকর্পূর, দুহে মিলি’ হয় সুমাধুর্য । সাধু-গুরু-প্ৰসাদে, তাহা যেই আস্বাদে, সেই জানে মাধুর্য-প্রাচুর্য ॥ ২৭৭ ॥
caitanya-līlā — amṛta-pūra, kṛṣṇa-līlā — sukarpūra, duhe mili’ haya sumādhurya sādhu-guru-prasāde, tāhā yei āsvāde, sei jāne mādhurya-prācurya
যে লীলা-অমৃত বিনে, খায় যদি অন্নপানে, তবে ভক্তের দুর্বল জীবন । যার একবিন্দু-পানে, উৎফুল্লিত তনুমনে, হাসে, গায়, করয়ে নর্তন ॥ ২৭৮ ॥
ye līlā-amṛta vine, khāya yadi anna-pāne, tabe bhaktera durbala jīvana yāra eka-bindu-pāne, utphullita tanu-mane, hāse, gāya, karaye nartana
এ অমৃত কর পান, যার সম নাহি আন, চিত্তে করি’ সুদৃঢ় বিশ্বাস । না পড়’ কুতর্ক-গর্তে, অমেধ্য কর্কশ আবর্তে, যাতে পড়িলে হয় সর্বনাশ ॥ ২৭৯ ॥
e amṛta kara pāna, yāra sama nāhi āna, citte kari’ sudṛḍha viśvāsa nā paḍa’ kutarka-garte, amedhya karkaśa āvarte, yāte paḍile haya sarva-nāśa
শ্রীচৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈতাদি ভক্তবৃন্দ, আর যত শ্রোতা ভক্তগণ । তোমা-সবার শ্রীচরণ, করি শিরে বিভূষণ, যাহা হৈতে অভীষ্ট-পূরণ ॥ ২৮০ ॥
śrī-caitanya, nityānanda, advaitādi bhakta-vṛnda, āra yata śrotā bhakta-gaṇa tomā-sabāra śrī-caraṇa, kari śire vibhūṣaṇa, yāhā haite abhīṣṭa-pūraṇa
শ্রীরূপ-সনাতন- রঘুনাথ-জীব-চরণ, শিরে ধরি, — যার করোঁ আশ । কৃষ্ণলীলামৃতান্বিত, চৈতন্যচরিতামৃত, কহে কিছু দীন কৃষ্ণদাস ॥ ২৮১ ॥
śrī-rūpa-sanātana- raghunātha-jīva-caraṇa, śire dhari, — yāra karoṅ āśa kṛṣṇa-līlāmṛtānvita, caitanya-caritāmṛta, kahe kichu dīna kṛṣṇadāsa
শ্রীমন্মদনগোপাল-গোবিন্দদেব-তুষ্টয়ে । চৈতন্যার্পিতমস্ত্বেতচ্চৈতন্যচরিতামৃতম্ ॥ ২৮২ ॥
śrīman-madana-gopāla- govinda-deva-tuṣṭaye caitanyārpitam astv etac caitanya-caritāmṛtam
তদিদমতিরহস্যং গৌরলীলামৃতং যৎ খল-সমুদয়-কোলৈর্নাদৃতং তৈরলভ্যম্ । ক্ষতিরিয়মিহ কা মে স্বাদিতং যৎ সমন্তাৎ সহৃদয়-সুমনোভির্মোদমেষাং তনোতি ॥ ২৮৩ ॥
tad idam ati-rahasyaṁ gaura-līlāmṛtaṁ yat khala-samudaya-kolair nādṛtaṁ tair alabhyam kṣatir iyam iha kā me svāditaṁ yat samantāt sahṛdaya-sumanobhir modam eṣāṁ tanoti