CC Madhya 6.1
নৌমি তং গৌরচন্দ্রং যঃ কুতর্ক-কর্কশাশয়ম্ । সার্বভৌমং সর্বভূমা ভক্তিভূমানমাচরৎ ॥ ১ ॥
naumi taṁ gauracandraṁ yaḥ kutarka-karkaśāśayam sārvabhaumaṁ sarva-bhūmā bhakti-bhūmānam ācarat
Санскрит, IAST и ссылки на официальный Vedabase
Madhya-līlā — Chapter 6: оригинальный текст, IAST и ссылки на официальный Vedabase.
নৌমি তং গৌরচন্দ্রং যঃ কুতর্ক-কর্কশাশয়ম্ । সার্বভৌমং সর্বভূমা ভক্তিভূমানমাচরৎ ॥ ১ ॥
naumi taṁ gauracandraṁ yaḥ kutarka-karkaśāśayam sārvabhaumaṁ sarva-bhūmā bhakti-bhūmānam ācarat
জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
jaya jaya gauracandra jaya nityānanda jayādvaitacandra jaya gaura-bhakta-vṛnda
আবেশে চলিলা প্রভু জগন্নাথ-মন্দিরে । জগন্নাথ দেখি’ প্রেমে হইলা অস্থিরে ॥ ৩ ॥
āveśe calilā prabhu jagannātha-mandire jagannātha dekhi’ preme ha-ilā asthire
জগন্নাথ আলিঙ্গিতে চলিলা ধাঞা । মন্দিরে পড়িলা প্রেমে আবিষ্ট হঞা ॥ ৪ ॥
jagannātha āliṅgite calilā dhāñā mandire paḍilā preme āviṣṭa hañā
দৈবে সার্বভৌম তাঁহাকে করে দরশন । পড়িছা মারিতে তেঁহো কৈল নিবারণ ॥ ৫ ॥
daive sārvabhauma tāṅhāke kare daraśana paḍichā mārite teṅho kaila nivāraṇa
প্রভুর সৌন্দর্য আর প্রেমের বিকার । দেখি’ সার্বভৌম হৈলা বিস্মিত অপার ॥ ৬ ॥
prabhura saundarya āra premera vikāra dekhi’ sārvabhauma hailā vismita apāra
বহুক্ষণে চৈতন্য নহে, ভোগের কাল হৈল । সার্বভৌম মনে তবে উপায় চিন্তিল ॥ ৭ ॥
bahu-kṣaṇe caitanya nahe, bhogera kāla haila sārvabhauma mane tabe upāya cintila
শিষ্য পড়িছা-দ্বারা প্রভু নিল বহাঞা । ঘরে আনি’ পবিত্র স্থানে রাখিল শোয়াঞা ॥ ৮ ॥
śiṣya paḍichā-dvārā prabhu nila vahāñā ghare āni’ pavitra sthāne rākhila śoyāñā
শ্বাস-প্রশ্বাস নাহি উদর-স্পন্দন । দেখিয়া চিন্তিত হৈল ভট্টাচার্যের মন ॥ ৯ ॥
śvāsa-praśvāsa nāhi udara-spandana dekhiyā cintita haila bhaṭṭācāryera mana
সূক্ষ্ম তুলা আনি’ নাসা-অগ্রেতে ধরিল । ঈষৎ চলয়ে তুলা দেখি’ ধৈর্য হৈল ॥ ১০ ॥
sūkṣma tulā āni’ nāsā-agrete dharila īṣat calaye tulā dekhi’ dhairya haila
বসি’ ভট্টাচার্য মনে করেন বিচার । এই কৃষ্ণ-মহাপ্রেমের সাত্ত্বিক বিকার ॥ ১১ ॥
vasi’ bhaṭṭācārya mane karena vicāra ei kṛṣṇa-mahāpremera sāttvika vikāra
‘সূদ্দীপ্ত সাত্ত্বিক’ এই নাম যে ‘প্রলয়’ । নিত্যসিদ্ধ ভক্তে সে ‘সূদ্দীপ্ত ভাব’ হয় ॥ ১২ ॥
‘sūddīpta sāttvika’ ei nāma ye ‘pralaya’ nitya-siddha bhakte se ‘sūddīpta bhāva’ haya
‘অধিরূঢ় ভাব’ যাঁর, তাঁর এ বিকার । মনুষ্যের দেহে দেখি, — বড় চমৎকার ॥ ১৩ ॥
‘adhirūḍha bhāva’ yāṅra, tāṅra e vikāra manuṣyera dehe dekhi, — baḍa camatkāra
এত চিন্তি’ ভট্টাচার্য আছেন বসিয়া । নিত্যানন্দাদি সিংহদ্বারে মিলিল আসিয়া ॥ ১৪ ॥
eta cinti’ bhaṭṭācārya āchena vasiyā nityānandādi siṁha-dvāre milila āsiyā
তাঁহা শুনে লোকে কহে অন্যোন্যে বাত্ । এক সন্ন্যাসী আসি’ দেখি’ জগন্নাথ ॥ ১৫ ॥
tāṅhā śune loke kahe anyonye bāt eka sannyāsī āsi’ dekhi’ jagannātha
মূর্চ্ছিত হৈল, চেতন না হয় শরীরে । সার্বভৌম লঞা গেলা আপনার ঘরে ॥ ১৬ ॥
mūrcchita haila, cetana nā haya śarīre sārvabhauma lañā gelā āpanāra ghare
শুনি’ সবে জানিলা এই মহাপ্রভুর কার্য । হেনকালে আইলা তাহাঁ গোপীনাথাচার্য ॥ ১৭ ॥
śuni’ sabe jānilā ei mahāprabhura kārya hena-kāle āilā tāhāṅ gopīnāthācārya
নদীয়া-নিবাসী, বিশারদের জামাতা । মহাপ্রভুর ভক্ত তেঁহো প্রভুতত্ত্বজ্ঞাতা ॥ ১৮ ॥
nadīyā-nivāsī, viśāradera jāmātā mahāprabhura bhakta teṅho prabhu-tattva-jñātā
মুকুন্দ-সহিত পূর্বে আছে পরিচয় । মুকুন্দ দেখিয়া তাঁর হইল বিস্ময় ॥ ১৯ ॥
mukunda-sahita pūrve āche paricaya mukunda dekhiyā tāṅra ha-ila vismaya
মুকুন্দ তাঁহারে দেখি’ কৈল নমস্কার । তেঁহো আলিঙ্গিয়া পুছে প্রভুর সমাচার ॥ ২০ ॥
mukunda tāṅhāre dekhi’ kaila namaskāra teṅho āliṅgiyā puche prabhura samācāra
মুকুন্দ কহে, — প্রভুর ইহাঁ হৈল আগমনে । আমি-সব আসিয়াছি মহাপ্রভুর সনে ॥ ২১ ॥
mukunda kahe, — prabhura ihāṅ haila āgamane āmi-saba āsiyāchi mahāprabhura sane
নিত্যানন্দ-গোসাঞিকে আচার্য কৈল নমস্কার । সবে মেলি’ পুছে প্রভুর বার্তা বার বার ॥ ২২ ॥
nityānanda-gosāñike ācārya kaila namaskāra sabe meli’ puche prabhura vārtā bāra bāra
মুকুন্দ কহে, — ‘মহাপ্রভু সন্ন্যাস করিয়া । নীলাচলে আইলা সঙ্গে আমা-সবা লঞা ॥ ২৩ ॥
mukunda kahe, — ‘mahāprabhu sannyāsa kariyā nīlācale āilā saṅge āmā-sabā lañā
আমা-সবা ছাড়ি’ আগে গেলা দরশনে । আমি-সব পাছে আইলাঙ তাঁর অন্বেষণে ॥ ২৪ ॥
āmā-sabā chāḍi’ āge gelā daraśane āmi-saba pāche āilāṅ tāṅra anveṣaṇe
অন্যোন্যে লোকের মুখে যে কথা শুনিল । সার্বভৌম-গৃহে প্রভু, — অনুমান কৈল ॥ ২৫ ॥
anyonye lokera mukhe ye kathā śunila sārvabhauma-gṛhe prabhu, — anumāna kaila
ঈশ্বর-দর্শনে প্রভু প্রেমে অচেতন । সার্বভৌম লঞা গেলা আপন-ভবন ॥ ২৬ ॥
īśvara-darśane prabhu preme acetana sārvabhauma lañā gelā āpana-bhavana
তোমার মিলনে যবে আমার হৈল মন । দৈবে সেই ক্ষণে পাইলুঁ তোমার দরশন ॥ ২৭ ॥
tomāra milane yabe āmāra haila mana daive sei kṣaṇe pāiluṅ tomāra daraśana
চল, সবে যাই সার্বভৌমের ভবন । প্রভু দেখি’ পাছে করিব ঈশ্বর দর্শন ॥’ ২৮ ॥
cala, sabe yāi sārvabhaumera bhavana prabhu dekhi’ pāche kariba īśvara darśana’
এত শুনি’ গোপীনাথ সবারে লঞা । সার্বভৌম-ঘরে গেলা হরষিত হঞা ॥ ২৯ ॥
eta śuni’ gopīnātha sabāre lañā sārvabhauma-ghare gelā haraṣita hañā
সার্বভৌম-স্থানে গিয়া প্রভুকে দেখিল । প্রভু দেখি’ আচার্যের দুঃখ-হর্ষ হৈল ॥ ৩০ ॥
sārvabhauma-sthāne giyā prabhuke dekhila prabhu dekhi’ ācāryera duḥkha-harṣa haila
সার্বভৌমে জানাঞা সবা নিল অভ্যন্তরে । নিত্যানন্দ-গোসাঞিরে তেঁহো কৈল নমস্কারে ॥ ৩১ ॥
sārvabhaume jānāñā sabā nila abhyantare nityānanda-gosāñire teṅho kaila namaskāre
সবা সহিত যথাযোগ্য করিল মিলন । প্রভু দেখি’ সবার হৈল হরষিত মন ॥ ৩২ ॥
sabā sahita yathā-yogya karila milana prabhu dekhi’ sabāra haila haraṣita mana
সার্বভৌম পাঠাইল সবা দর্শন করিতে । ‘চন্দনেশ্বর’ নিজপুত্র দিল সবার সাথে ॥ ৩৩ ॥
sārvabhauma pāṭhāila sabā darśana karite ‘candaneśvara’ nija-putra dila sabāra sāthe
জগন্নাথ দেখি’ সবার হইল আনন্দ । ভাবেতে আবিষ্ট হৈলা প্রভু নিত্যানন্দ ॥ ৩৪ ॥
jagannātha dekhi’ sabāra ha-ila ānanda bhāvete āviṣṭa hailā prabhu nityānanda
সবে মেলি’ ধরি তাঁরে সুস্থির করিল । ঈশ্বর-সেবক মালা-প্রসাদ আনি’ দিল ॥ ৩৫ ॥
sabe meli’ dhari tāṅre susthira karila īśvara-sevaka mālā-prasāda āni’ dila
প্রসাদ পাঞা সবে হৈলা আনন্দিত মনে । পুনরপি আইলা সবে মহাপ্রভুর স্থানে ॥ ৩৬ ॥
prasāda pāñā sabe hailā ānandita mane punarapi āilā sabe mahāprabhura sthāne
উচ্চ করি’ করে সবে নাম-সংকীর্তন । তৃতীয় প্রহরে হৈল প্রভুর চেতন ॥ ৩৭ ॥
ucca kari’ kare sabe nāma-saṅkīrtana tṛtīya prahare haila prabhura cetana
হুঙ্কার করিয়া উঠে ‘হরি’ ‘হরি’ বলি’ । আনন্দে সার্বভৌম তাঁর লৈল পদধূলি ॥ ৩৮ ॥
huṅkāra kariyā uṭhe ‘hari’ ‘hari’ bali’ ānande sārvabhauma tāṅra laila pada-dhūli
সার্বভৌম কহে, — শীঘ্র করহ মধ্যাহ্ন । মুঞি ভিক্ষা দিমু আজি মহা-প্রসাদান্ন ॥ ৩৯ ॥
sārvabhauma kahe, — śīghra karaha madhyāhna muñi bhikṣā dimu āji mahā-prasādānna
সমুদ্রস্নান করি’ মহাপ্রভু শীঘ্র আইলা । চরণ পাখালি’ প্রভু আসনে বসিলা ॥ ৪০ ॥
samudra-snāna kari’ mahāprabhu śīghra āilā caraṇa pākhāli’ prabhu āsane vasilā
বহুত প্রসাদ সার্বভৌম আনাইল । তবে মহাপ্রভু সুখে ভোজন করিল ॥ ৪১ ॥
bahuta prasāda sārvabhauma ānāila tabe mahāprabhu sukhe bhojana karila
সুবর্ণ-থালীর অন্ন উত্তম ব্যঞ্জন । ভক্তগণ-সঙ্গে প্রভু করেন ভোজন ॥ ৪২ ॥
suvarṇa-thālīra anna uttama vyañjana bhakta-gaṇa-saṅge prabhu karena bhojana
সার্বভৌম পরিবেশন করেন আপনে । প্রভু কহে, — মোরে দেহ লাফ্রা-ব্যঞ্জনে ॥ ৪৩ ॥
sārvabhauma pariveśana karena āpane prabhu kahe, — more deha lāphrā-vyañjane
পীঠা-পানা দেহ তুমি ইঁহা-সবাকারে । তবে ভট্টাচার্য কহে যুড়ি’ দুই করে ॥ ৪৪ ॥
pīṭhā-pānā deha tumi iṅhā-sabākāre tabe bhaṭṭācārya kahe yuḍi’ dui kare
জগন্নাথ কৈছে করিয়াছেন ভোজন । আজি সব মহাপ্রসাদ কর আস্বাদন ॥ ৪৫ ॥
jagannātha kaiche kariyāchena bhojana āji saba mahāprasāda kara āsvādana
এত বলি’ পীঠা-পানা সব খাওয়াইলা । ভিক্ষা করাঞা আচমন করাইলা ॥ ৪৬ ॥
eta bali’ pīṭhā-pānā saba khāoyāilā bhikṣā karāñā ācamana karāilā
আজ্ঞা মাগি’ গেলা গোপীনাথ আচার্যকে লঞা । প্রভুর নিকট আইলা ভোজন করিঞা ॥ ৪৭ ॥
ājñā māgi’ gelā gopīnātha ācāryake lañā prabhura nikaṭa āilā bhojana kariñā
‘নমো নারায়ণায়’ বলি’ নমস্কার কৈল । ‘কৃষ্ণে মতিরস্তু’ বলি’ গোসাঞি কহিল ॥ ৪৮ ॥
‘namo nārāyaṇāya’ bali’ namaskāra kaila ‘kṛṣṇe matir astu’ bali’ gosāñi kahila
শুনি’ সার্বভৌম মনে বিচার করিল । বৈষ্ণব-সন্ন্যাসী ইঁহো, বচনে জানিল ॥ ৪৯ ॥
śuni’ sārvabhauma mane vicāra karila vaiṣṇava-sannyāsī iṅho, vacane jānila
গোপীনাথ আচার্যেরে কহে সার্বভৌম । গোসাঞির জানিতে চাহি কাহাঁ পূর্বাশ্রম ॥ ৫০ ॥
gopīnātha ācāryere kahe sārvabhauma gosāñira jānite cāhi kāhāṅ pūrvāśrama
গোপীনাথাচার্য কহে, — নবদ্বীপে ঘর । ‘জগন্নাথ’ নাম, পদবী — ‘মিশ্র পুরন্দর’ ॥ ৫১ ॥
gopīnāthācārya kahe, — navadvīpe ghara ‘jagannātha’ — nāma, padavī — ‘miśra purandara’
‘বিশ্বম্ভর’ — নাম ইঁহার, তাঁর ইঁহো পুত্র । নীলাম্বর চক্রবর্তীর হয়েন দৌহিত্র ॥ ৫২ ॥
‘viśvambhara’ — nāma iṅhāra, tāṅra iṅho putra nīlāmbara cakravartīra hayena dauhitra
সার্বভৌম কহে, — নীলাম্বর চক্রবর্তী । বিশারদের সমাধ্যায়ী, — এই তাঁর খ্যাতি ॥ ৫৩ ॥
sārvabhauma kahe, — nīlāmbara cakravartī viśāradera samādhyāyī, — ei tāṅra khyāti
‘মিশ্র পুরন্দর’ তাঁর মান্য, হেন জানি । পিতার সম্বন্ধে দোঁহাকে পূজ্য করি’ মানি ॥ ৫৪ ॥
‘miśra purandara’ tāṅra mānya, hena jāni pitāra sambandhe doṅhāke pūjya kari’ māni
নদীয়া-সম্বন্ধে সার্বভৌম হৃষ্ট হৈলা । প্রীত হঞা গোসাঞিরে কহিতে লাগিলা ॥ ৫৫ ॥
nadīyā-sambandhe sārvabhauma hṛṣṭa hailā prīta hañā gosāñire kahite lāgilā
‘সহজেই পূজ্য তুমি, আরে ত’ সন্ন্যাস । অতএব হঙ তোমার আমি নিজ-দাস ॥’ ৫৬ ॥
‘sahajei pūjya tumi, āre ta’ sannyāsa ataeva haṅ tomāra āmi nija-dāsa’
শুনি’ মহাপ্রভু কৈল শ্রীবিষ্ণু স্মরণ । ভট্টাচার্যে কহে কিছু বিনয় বচন ॥ ৫৭ ॥
śuni’ mahāprabhu kaila śrī-viṣṇu smaraṇa bhaṭṭācārye kahe kichu vinaya vacana
“তুমি জগদ্গুরু — সর্বলোক-হিতকর্তা । বেদান্ত পড়াও, সন্ন্যাসীর উপকর্তা ॥ ৫৮ ॥
“tumi jagad-guru — sarvaloka-hita-kartā vedānta paḍāo, sannyāsīra upakartā
আমি বালক-সন্ন্যাসী — ভাল-মন্দ নাহি জানি । তোমার আশ্রয় নিলুঁ, গুরু করি’ মানি ॥ ৫৯ ॥
āmi bālaka-sannyāsī — bhānda-manda nāhi jāni tomāra āśraya niluṅ, guru kari’ māni
তোমার সঙ্গ লাগি’ মোর ইহাঁ আগমন । সর্বপ্রকারে করিবে আমায় পালন ॥ ৬০ ॥
tomāra saṅga lāgi’ mora ihāṅ āgamana sarva-prakāre karibe āmāya pālana
আজি যে হৈল আমার বড়ই বিপত্তি । তাহা হৈতে কৈলে তুমি আমার অব্যাহতি ॥” ৬১ ॥
āji ye haila āmāra baḍa-i vipatti tāhā haite kaile tumi āmāra avyāhati”
ভট্টাচার্য কহে, — একলে তুমি না যাইহ দর্শনে । আমার সঙ্গে যাবে, কিম্বা আমার লোক-সনে ॥ ৬২ ॥
bhaṭṭācārya kahe, — ekale tumi nā yāiha darśane āmāra saṅge yābe, kimvā āmāra loka-sane
প্রভু কহে, — ‘মন্দির ভিতরে না যাইব । গরুড়ের পাশে রহি’ দর্শন করিব ॥’ ৬৩ ॥
prabhu kahe, — ‘mandira bhitare nā yāiba garuḍera pāśe rahi’ darśana kariba’
গোপীনাথাচার্যকে কহে সার্বভৌম । ‘তুমি গোসাঞিরে লঞা করাইহ দরশন ॥ ৬৪ ॥
gopīnāthācāryake kahe sārvabhauma ‘tumi gosāñire lañā karāiha daraśana
আমার মাতৃষসা-গৃহ — নির্জন স্থান । তাহাঁ বাসা দেহ, কর সর্ব সমাধান ॥’ ৬৫ ॥
āmāra mātṛ-svasā-gṛha — nirjana sthāna tāhāṅ vāsā deha, kara sarva samādhāna’
গোপীনাথ প্রভু লঞা তাহাঁ বাসা দিল । জল, জলপাত্রাদিক সর্ব সমাধান কৈল ॥ ৬৬ ॥
gopīnātha prabhu lañā tāhāṅ vāsā dila jala, jala-pātrādika sarva samādhāna kaila
আর দিন গোপীনাথ প্রভু স্থানে গিয়া । শয্যোত্থান দরশন করাইল লঞা ॥ ৬৭ ॥
āra dina gopīnātha prabhu sthāne giyā śayyotthāna daraśana karāila lañā
মুকুন্দদত্ত লঞা আইলা সার্বভৌম স্থানে । সার্বভৌম কিছু তাঁরে বলিলা বচনে ॥ ৬৮ ॥
mukunda-datta lañā āilā sārvabhauma sthāne sārvabhauma kichu tāṅre balilā vacane
‘প্রকৃতি-বিনীত, সন্ন্যাসী দেখিতে সুন্দর । আমার বহুপ্রীতি বাড়ে ইঁহার উপর ॥ ৬৯ ॥
‘prakṛti-vinīta, sannyāsī dekhite sundara āmāra bahu-prīti bāḍe iṅhāra upara
কোন্ সম্প্রদায়ে সন্ন্যাস কর্যাছেন গ্রহণ । কিবা নাম ইঁহার, শুনিতে হয় মন ॥’ ৭০ ॥
kon sampradāye sannyāsa karyāchena grahaṇa kibā nāma iṅhāra, śunite haya mana’
গোপীনাথ কহে, — নাম শ্রীকৃষ্ণচৈতন্য । গুরু ইঁহার কেশব-ভারতী মহাধন্য ॥ ৭১ ॥
gopīnātha kahe, — nāma śrī-kṛṣṇa-caitanya guru iṅhāra keśava-bhāratī mahā-dhanya
সার্বভৌম কহে, — ‘ইঁহার নাম সর্বোত্তম । ভারতী সম্প্রদায় ইঁহো — হয়েন মধ্যম ॥’ ৭২ ॥
sārvabhauma kahe, — ‘iṅhāra nāma sarvottama bhāratī-sampradāya iṅho — hayena madhyama’
গোপীনাথ কহে, — ইঁহার নাহি বাহ্যাপেক্ষা । অতএব বড় সম্প্রদায়ের নাহিক অপেক্ষা ॥ ৭৩ ॥
gopīnātha kahe, — iṅhāra nāhi bāhyāpekṣā ataeva baḍa sampradāyera nāhika apekṣā
ভট্টাচার্য কহে, — ‘ইঁহার প্রৌঢ় যৌবন । কেমতে সন্ন্যাস-ধর্ম হইবে রক্ষণ ॥ ৭৪ ॥
bhaṭṭācārya kahe, — ‘iṅhāra prauḍha yauvana kemate sannyāsa-dharma ha-ibe rakṣaṇa
নিরন্তর ইঁহাকে বেদান্ত শুনাইব । বৈরাগ্য-অদ্বৈত-মার্গে প্রবেশ করাইব ॥ ৭৫ ॥
nirantara iṅhāke vedānta śunāiba vairāgya-advaita-mārge praveśa karāiba
কহেন যদি, পুনরপি যোগ-পট্ট দিয়া । সংস্কার করিয়ে উত্তম-সম্প্রদায়ে আনিয়া ॥’ ৭৬ ॥
kahena yadi, punarapi yoga-paṭṭa diyā saṁskāra kariye uttama-sampradāye āniyā’
শুনি’ গোপীনাথ-মুকুন্দ দুঁহে দুঃখী হৈলা । গোপীনাথাচার্য কিছু কহিতে লাগিলা ॥ ৭৭ ॥
śuni’ gopīnātha-mukunda duṅhe duḥkhī hailā gopīnāthācārya kichu kahite lāgilā
‘ভট্টাচার্য তুমি ইঁহার না জান মহিমা । ভগবত্তা-লক্ষণের ইঁহাতেই সীমা ॥ ৭৮ ॥
‘bhaṭṭācārya’ tumi iṅhāra nā jāna mahimā bhagavattā-lakṣaṇera iṅhātei sīmā
তাহাতে বিখ্যাত ইঁহো পরম-ঈশ্বর । অজ্ঞ-স্থানে কিছু নহে বিজ্ঞের গোচর ॥’ ৭৯ ॥
tāhāte vikhyāta iṅho parama-īśvara ajña-sthāne kichu nahe vijñera gocara’
শিষ্যগণ কহে, — ‘ঈশ্বর কহ কোন্ প্রমাণে ।’ আচার্য কহে, — ‘বিজ্ঞমত ঈশ্বর-লক্ষণে ॥’ ৮০ ॥
śiṣya-gaṇa kahe, — ‘īśvara kaha kon pramāṇe’ ācārya kahe, — ‘vijña-mata īśvara-lakṣaṇe’
শিষ্য কহে, — ‘ঈশ্বর-তত্ত্ব সাধি অনুমানে ।’ আচার্য কহে, — ‘অনুমানে নহে ঈশ্বরজ্ঞানে ॥ ৮১ ॥
śiṣya kahe, — ‘īśvara-tattva sādhi anumāne’ ācārya kahe, — ‘anumāne nahe īśvara-jñāne
অনুমান প্রমাণ নহে ঈশ্বরতত্ত্বজ্ঞানে । কৃপা বিনা ঈশ্বরেরে কেহ নাহি জানে ॥ ৮২ ॥
anumāna pramāṇa nahe īśvara-tattva-jñāne kṛpā vinā īśvarere keha nāhi jāne
ঈশ্বরের কৃপা-লেশ হয় ত’ যাহারে । সেই ত’ ঈশ্বর-তত্ত্ব জানিবারে পারে ॥ ৮৩ ॥
īśvarera kṛpā-leśa haya ta’ yāhāre sei ta’ īśvara-tattva jānibāre pāre
অথাপি তে দেব পদাম্বুজদ্বয়- প্রসাদ-লেশানুগৃহীত এব হি । জানাতি তত্ত্বং ভগবন্মহিম্নো ন চান্য একোঽপি চিরং বিচিন্বন্ ॥ ৮৪ ॥
athāpi te deva padāmbuja-dvaya- prasāda-leśānugṛhīta eva hi jānāti tattvaṁ bhagavan-mahimno na cānya eko ’pi ciraṁ vicinvan
যদ্যপি জগদ্গুরু তুমি — শাস্ত্র-জ্ঞানবান্ । পৃথিবীতে নাহি পণ্ডিত তোমার সমান ॥ ৮৫ ॥ ঈশ্বরের কৃপা-লেশ নাহিক তোমাতে । অতএব ঈশ্বরতত্ত্ব না পার জানিতে ॥ ৮৬ ॥
yadyapi jagad-guru tumi — śāstra-jñānavān pṛthivīte nāhi paṇḍita tomāra samāna īśvarera kṛpā-leśa nāhika tomāte ataeva īśvara-tattva nā pāra jānite
তোমার নাহিক দোষ, শাস্ত্রে এই কহে । পাণ্ডিত্যাদ্যে ঈশ্বরতত্ত্ব-জ্ঞান কভু নহে ॥’ ৮৭ ॥
tomāra nāhika doṣa, śāstre ei kahe pāṇḍityādye īśvara-tattva-jñāna kabhu nahe’
সার্বভৌম কহে, — আচার্য, কহ সাবধানে । তোমাতে ঈশ্বর-কৃপা ইথে কি প্রমাণে ॥ ৮৮ ॥
sārvabhauma kahe, — ācārya, kaha sāvadhāne tomāte īśvara-kṛpā ithe ki pramāṇe
আচার্য কহে, — “বস্তু-বিষয়ে হয় বস্তু-জ্ঞান । বস্তুতত্ত্ব-জ্ঞান হয় কৃপাতে প্রমাণ ॥ ৮৯ ॥
ācārya kahe, — “vastu-viṣaye haya vastu-jñāna vastu-tattva-jñāna haya kṛpāte pramāṇa
ইঁহার শরীরে সব ঈশ্বর-লক্ষণ । মহা-প্রেমাবেশ তুমি পাঞাছ দর্শন ॥ ৯০ ॥
iṅhāra śarīre saba īśvara-lakṣaṇa mahā-premāveśa tumi pāñācha darśana
তবু ত’ ঈশ্বর-জ্ঞান না হয় তোমার । ঈশ্বরের মায়া এই — বলি ব্যবহার ॥ ৯১ ॥
tabu ta’ īśvara-jñāna nā haya tomāra īśvarera māyā ei — bali vyavahāra
দেখিলে না দেখে তারে বহির্মুখ জন ।” শুনি’ হাসি’ সার্বভৌম বলিল বচন ॥ ৯২ ॥
dekhile nā dekhe tāre bahirmukha jana” śuni’ hāsi’ sārvabhauma balila vacana
ইষ্টগোষ্ঠী বিচার করি, না করিহ রোষ । শাস্ত্রদৃষ্ট্যে কহি, কিছু না লইহ দোষ ॥ ৯৩ ॥
iṣṭa-goṣṭhī vicāra kari, nā kariha roṣa śāstra-dṛṣṭye kahi, kichu nā la-iha doṣa
মহা-ভাগবত হয় চৈতন্য-গোসাঞি । এই কলিকালে বিষ্ণুর অবতার নাই ॥ ৯৪ ॥
mahā-bhāgavata haya caitanya-gosāñi ei kali-kāle viṣṇura avatāra nāi
অতএব ‘ত্রিযুগ’ করি’ কহি বিষ্ণুনাম । কলিযুগে অবতার নাহি, — শাস্ত্রজ্ঞান ॥ ৯৫ ॥
ataeva ‘tri-yuga’ kari’ kahi viṣṇu-nāma kali-yuge avatāra nāhī, — śāstra-jñāna
শুনিয়া আচার্য কহে দুঃখী হঞা মনে । শাস্ত্রজ্ঞ করিঞা তুমি কর অভিমানে ॥ ৯৬ ॥
śuniyā ācārya kahe duḥkhī hañā mane śāstra-jña kariñā tumi kara abhimāne
ভাগবত-ভারত দুই শাস্ত্রের প্রধান । সেই দুইগ্রন্থ-বাক্যে নাহি অবধান ॥ ৯৭ ॥
bhāgavata-bhārata dui śāstrera pradhāna sei dui-grantha-vākye nāhi avadhāna
সেই দুই কহে কলিতে সাক্ষাৎ-অবতার । তুমি কহ, — কলিতে নাহি বিষ্ণুর প্রচার ॥ ৯৮ ॥
sei dui kahe kalite sākṣāt-avatāra tumi kaha, — kalite nāhi viṣṇura pracāra
কলিযুগে লীলাবতার না করে ভগবান্ । অতএব ‘ত্রিযুগ’ করি’ কহি তার নাম ॥ ৯৯ ॥
kali-yuge līlāvatāra nā kare bhagavān ataeva ‘tri-yuga’ kari’ kahi tāra nāma
প্রতিযুগে করেন কৃষ্ণ যুগ-অবতার । তর্কনিষ্ঠ হৃদয় তোমার নাহিক বিচার ॥ ১০০ ॥
pratiyuge karena kṛṣṇa yuga-avatāra tarka-niṣṭha hṛdaya tomāra nāhika vicāra
আসন্ বর্ণাস্ত্রয়ো হ্যস্য গৃহ্ণতোঽনুযুগং তনূঃ । শুক্লো রক্তস্তথা পীত ইদানীং কৃষ্ণতাং গতঃ ॥ ১০১ ॥
āsan varṇās trayo hy asya gṛhṇato ’nu-yugaṁ tanūḥ śuklo raktas tathā pīta idānīṁ kṛṣṇatāṁ gataḥ
ইতি দ্বাপর উর্বীশ স্তুবন্তি জগদীশ্বরম্ । নানাতন্ত্রবিধানেন কলাবপি তথা শৃণু ॥ ১০২ ॥
iti dvāpara urv-īśa stuvanti jagad-īśvaram nānā-tantra-vidhānena kalāv api tathā śṛṇu
কৃষ্ণবর্ণং ত্বিষাঽকৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্রপার্ষদম্ । যজ্ঞৈঃ সংকীর্তনপ্রায়ৈর্যজন্তি হি সুমেধসঃ ॥ ১০৩ ॥
kṛṣṇa-varṇaṁ tviṣākṛṣṇaṁ sāṅgopāṅgāstra-pārṣadam yajñaiḥ saṅkīrtana-prāyair yajanti hi su-medhasaḥ
সুবর্ণবর্ণো হেমাঙ্গো বরাঙ্গশ্চন্দনাঙ্গদী । সন্ন্যাসকৃচ্ছমঃ শান্তো নিষ্ঠা-শান্তি-পরায়ণঃ ॥ ১০৪ ॥
suvarṇa-varṇo hemāṅgo varāṅgaś candanāṅgadī sannyāsa-kṛc chamaḥ śānto niṣṭhā-śānti-parāyaṇaḥ
তোমার আগে এত কথার নাহি প্রয়োজন । ঊষর-ভূমিতে যেন বীজের রোপণ ॥ ১০৫ ॥
tomāra āge eta kathāra nāhi prayojana ūṣara-bhūmite yena bījera ropaṇa
তোমার উপরে তাঁর কৃপা যবে হবে । এসব সিদ্ধান্ত তবে তুমিহ কহিবে ॥ ১০৬ ॥
tomāra upare tāṅra kṛpā yabe habe e-saba siddhānta tabe tumiha kahibe
তোমার যে শিষ্য কহে কুতর্ক, নানাবাদ । ইহার কি দোষ — এই মায়ার প্রসাদ ॥ ১০৭ ॥
tomāra ye śiṣya kahe kutarka, nānā-vāda ihāra ki doṣa — ei māyāra prasāda
যচ্ছক্তয়ো বদতাং বাদিনাং বৈ, বিবাদ-সংবাদ-ভুবো ভবন্তি । কুর্বন্তি চৈষাং মুহুরাত্মমোহং, তস্মৈ নমোঽনন্তগুণায় ভূম্নে ॥ ১০৮ ॥
yac-chaktayo vadatāṁ vādināṁ vai vivāda-saṁvāda-bhuvo bhavanti kurvanti caiṣāṁ muhur ātma-mohaṁ tasmai namo ’nanta-guṇāya bhūmne
যুক্তং সন্তি সর্বত্র ভাষন্তে ব্রাহ্মণা যথা । মায়াং মদীয়ামুদ্গৃহ্য বদতাং কিং নু দুর্ঘটম্ ॥ ১০৯ ॥
yuktaṁ ca santi sarvatra bhāṣante brāhmaṇā yathā māyāṁ madīyām udgṛhya vadatāṁ kiṁ nu durghaṭam
তবে ভট্টাচার্য কহে, যাহ গোসাঞির স্থানে । আমার নামে গণ-সহিত কর নিমন্ত্রণে ॥ ১১০ ॥
tabe bhaṭṭācārya kahe, yāha gosāñira sthāne āmāra nāme gaṇa-sahita kara nimantraṇe
প্রসাদ আনি’ তাঁরে করাহ আগে ভিক্ষা । পশ্চাৎ আসি’ আমারে করাইহ শিক্ষা ॥ ১১১ ॥
prasāda āni’ tāṅre karāha āge bhikṣā paścāt āsi’ āmāre karāiha śikṣā
আচার্য — ভগিনীপতি, শ্যালক — ভট্টাচার্য । নিন্দা-স্তুতি-হাস্যে শিক্ষা করা’ন আচার্য ॥ ১১২ ॥
ācārya — bhaginī-pati, śyālaka — bhaṭṭācārya nindā-stuti-hāsye śikṣā karā’na ācārya
আচার্যের সিদ্ধান্তে মুকুন্দের হৈল সন্তোষ । ভট্টাচার্যের বাক্যে মনে হৈল দুঃখ-রোষ ॥ ১১৩ ॥
ācāryera siddhānte mukundera haila santoṣa bhaṭṭācāryera vākya mane haila duḥkha-roṣa
গোসাঞির স্থানে আচার্য কৈল আগমন । ভট্টাচার্যের নামে তাঁরে কৈল নিমন্ত্রণ ॥ ১১৪ ॥
gosāñira sthāne ācārya kaila āgamana bhaṭṭācāryera nāme tāṅre kaila nimantraṇa
মুকুন্দ-সহিত কহে ভট্টাচার্যের কথা । ভট্টাচার্যের নিন্দা করে, মনে পাঞা ব্যথা ॥ ১১৫ ॥
mukunda-sahita kahe bhaṭṭācāryera kathā bhaṭṭācāryera nindā kare, mane pāñā vyathā
শুনি মহাপ্রভু কহে ঐছে মৎ কহ । আমা প্রতি ভট্টাচার্যের হয় অনুগ্রহ ॥ ১১৬ ॥
śuni mahāprabhu kahe aiche mat kaha āmā prati bhaṭṭācāryera haya anugraha
আমার সন্ন্যাস-ধর্ম চাহেন রাখিতে । বাৎসল্যে করুণা করেন, কি দোষ ইহাতে ॥ ১১৭ ॥
āmāra sannyāsa-dharma cāhena rākhite vātsalye karuṇā karena, ki doṣa ihāte
আর দিন মহাপ্ৰভু ভট্টাচার্য-সনে । আনন্দে করিলা জগন্নাথ দরশনে ॥ ১১৮ ॥
āra dina mahāprabhu bhaṭṭācārya-sane ānande karilā jagannātha daraśane
ভট্টাচার্য-সঙ্গে তাঁর মন্দিরে আইলা । প্রভুরে আসন দিয়া আপনে বসিলা ॥ ১১৯ ॥
bhaṭṭācārya-saṅge tāṅra mandire āilā prabhure āsana diyā āpane vasilā
বেদান্ত পড়াইতে তবে আরম্ভ করিলা । স্নেহ-ভক্তি করি’ কিছু প্রভুরে কহিলা ॥ ১২০ ॥
vedānta paḍāite tabe ārambha karilā sneha-bhakti kari’ kichu prabhure kahilā
বেদান্ত-শ্রবণ, — এই সন্ন্যাসীর ধর্ম । নিরন্তর কর তুমি বেদান্ত শ্রবণ ॥ ১২১ ॥
vedānta-śravaṇa, — ei sannyāsīra dharma nirantara kara tumi vedānta śravaṇa
প্রভু কহে, — ‘মোরে তুমি কর অনুগ্রহ । সেই সে কর্তব্য, তুমি যেই মোরে কহ ॥’ ১২২ ॥
prabhu kahe, — ‘more tumi kara anugraha sei se kartavya, tumi yei more kaha’
সাত দিন পর্যন্ত ঐছে করেন শ্রবণে । ভাল-মন্দ নাহি কহে, বসি’ মাত্র শুনে ॥ ১২৩ ॥
sāta dina paryanta aiche karena śravaṇe bhāla-manda nāhi kahe, vasi’ mātra śune
অষ্টম-দিবসে তাঁরে পুছে সার্বভৌম । সাতদিন কর তুমি বেদান্ত শ্রবণ ॥ ১২৪ ॥
aṣṭama-divase tāṅre puche sārvabhauma sāta dina kara tumi vedānta śravaṇa
ভালমন্দ নাহি কহ, রহ মৌন ধরি’ । বুঝ, কি না বুঝ, — ইহা বুঝিতে না পারি ॥ ১২৫ ॥
bhāla-manda nāhi kaha, raha mauna dhari’ bujha, ki nā bujha, — ihā bujhite nā pāri
প্রভু কহে — “মূর্খ আমি, নাহি অধ্যয়ন । তোমার আজ্ঞাতে মাত্র করিয়ে শ্রবণ ॥ ১২৬ ॥
prabhu kahe — “mūrkha āmi, nāhi adhyayana tomāra ājñāte mātra kariye śravaṇa
সন্ন্যাসীর ধর্ম লাগি’ শ্রবণ মাত্র করি । তুমি যেই অর্থ কর, বুঝিতে না পারি ॥” ১২৭ ॥
sannyāsīra dharma lāgi’ śravaṇa mātra kari tumi yei artha kara, bujhite nā pāri”
ভট্টাচার্য কহে, — না বুঝি’, হেন জ্ঞান যার । বুঝিবার লাগি’ সেহ পুছে পুনর্বার ॥ ১২৮ ॥
bhaṭṭācārya kahe, — nā bujhi’, hena jñāna yāra bujhibāra lāgi’ seha puche punarbāra
তুমি শুনি’ শুনি’ রহ মৌন মাত্র ধরি’ । হৃদয়ে কি আছে তোমার, বুঝিতে না পারি ॥ ১২৯ ॥
tumi śuni’ śuni’ raha mauna mātra dhari’ hṛdaye ki āche tomāra, bujhite nā pāri
প্রভু কহে, — “সূত্রের অর্থ বুঝিয়ে নির্মল । তোমার ব্যাখ্যা শুনি’ মন হয় ত’ বিকল ॥ ১৩০ ॥
prabhu kahe, — “sūtrera artha bujhiye nirmala tomāra vyākhyā śuni’ mana haya ta’ vikala
সূত্রের অর্থ ভাষ্য কহে প্রকাশিয়া । তুমি, ভাষ্য কহ — সূত্রের অর্থ আচ্ছাদিয়া ॥ ১৩১ ॥
sūtrera artha bhāṣya kahe prakāśiyā tumi, bhāṣya kaha — sūtrera artha ācchādiyā
সূত্রের মুখ্য অর্থ না করহ ব্যাখ্যান । কল্পনার্থে তুমি তাহা কর আচ্ছাদন ॥ ১৩২ ॥
sūtrera mukhya artha nā karaha vyākhyāna kalpanārthe tumi tāhā kara ācchādana
উপনিষদ্-শব্দে যেই মুখ্য অর্থ হয় । সেই অর্থ মুখ্য, — ব্যাসসূত্রে সব কয় ॥ ১৩৩ ॥
upaniṣad-śabde yei mukhya artha haya sei artha mukhya, — vyāsa-sūtre saba kaya
মুখ্যার্থ ছাড়িয়া কর গৌণার্থ কল্পনা । ‘অভিধা’-বৃত্তি ছাড়ি’ কর শব্দের লক্ষণা ॥ ১৩৪ ॥
mukhyārtha chāḍiyā kara gauṇārtha kalpanā ‘abhidhā’-vṛtti chāḍi’ kara śabdera lakṣaṇā
প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ — প্রধান । শ্রুতি যে মুখ্যার্থ কহে, সেই সে প্রমাণ ॥ ১৩৫ ॥
pramāṇera madhye śruti pramāṇa — pradhāna śruti ye mukhyārtha kahe, sei se pramāṇa
জীবের অস্থি-বিষ্ঠা দুই — শঙ্খ-গোময় । শ্রুতি-বাক্যে সেই দুই মহা-পবিত্র হয় ॥ ১৩৬ ॥
jīvera asthi-viṣṭhā dui — śaṅkha-gomaya śruti-vākye sei dui mahā-pavitra haya
স্বতঃপ্রমাণ বেদ সত্য যেই কয় । ‘লক্ষণা’ করিলে স্বতঃপ্রামাণ্য-হানি হয় ॥ ১৩৭ ॥
svataḥ-pramāṇa veda satya yei kaya ‘lakṣaṇā’ karile svataḥ-prāmāṇya-hāni haya
ব্যাস-সূত্রের অর্থ — যৈছে সূর্যের কিরণ । স্বকল্পিত ভাষ্য-মেঘে করে আচ্ছাদন ॥ ১৩৮ ॥
vyāsa-sūtrera artha — yaiche sūryera kiraṇa sva-kalpita bhāṣya-meghe kare ācchādana
বেদ-পুরাণে কহে ব্রহ্ম-নিরূপণ । সেই ব্রহ্ম — বৃহদ্বস্তু, ঈশ্বর-লক্ষণ ॥ ১৩৯ ॥
veda-purāṇe kahe brahma-nirūpaṇa sei brahma — bṛhad-vastu, īśvara-lakṣaṇa
সর্বৈশ্বর্যপরিপূর্ণ স্বয়ং ভগবান্ । তাঁরে নিরাকার করি’ করহ ব্যাখ্যান ॥ ১৪০ ॥
sarvaiśvarya-paripūrṇa svayaṁ bhagavān tāṅre nirākāra kari’ karaha vyākhyāna
‘নির্বিশেষ’ তাঁরে কহে যেই শ্রুতিগণ । ‘প্রাকৃত’ নিষেধি করে ‘অপ্রাকৃত’ স্থাপন ॥ ১৪১ ॥
‘nirviśeṣa’ tāṅre kahe yei śruti-gaṇa ‘prākṛta’ niṣedhi kare ‘aprākṛta’ sthāpana
যা যা শ্রুতির্জল্পতি নির্বিশেষং সা সাভিধত্তে সবিশেষমেব । বিচারযোগে সতি হন্ত তাসাং প্রায়ো বলীয়ঃ সবিশেষমেব ॥ ১৪২ ॥
yā yā śrutir jalpati nirviśeṣaṁ sā sābhidhatte sa-viśeṣam eva vicāra-yoge sati hanta tāsāṁ prāyo balīyaḥ sa-viśeṣam eva
ব্রহ্ম হৈতে জন্মে বিশ্ব, ব্রহ্মেতে জীবয় । সেই ব্ৰহ্মে পুনরপি হয়ে যায় লয় ॥ ১৪৩ ॥
brahma haite janme viśva, brahmete jīvaya sei brahme punarapi haye yāya laya
‘অপাদান’, ‘করণ’ এবং ‘অধিকরণ’-কারক তিন । ভগবানের সবিশেষে এই তিন চিহ্ন ॥ ১৪৪ ॥
‘apādāna,’ ‘karaṇa,’ ‘adhikaraṇa’-kāraka tina bhagavānera saviśeṣe ei tina cihna
ভগবান্ বহু হৈতে যবে কৈল মন । প্রাকৃত-শক্তিতে তবে কৈল বিলোকন ॥ ১৪৫ ॥ সে কালে নাহি জন্মে ‘প্রাকৃত’ মনোনয়ন । অতএব ‘অপ্রাকৃত’ ব্রহ্মের নেত্র-মন ॥ ১৪৬ ॥
bhagavān bahu haite yabe kaila mana prākṛta-śaktite tabe kaila vilokana se kāle nāhi janme ‘prākṛta’ mano-nayana ataeva ‘aprākṛta’ brahmera netra-mana
ব্রহ্ম-শব্দে কহে পূর্ণ স্বয়ং ভগবান্ । স্বয়ং ভগবান্ কৃষ্ণ, — শাস্ত্রের প্রমাণ ॥ ১৪৭ ॥
brahma-śabde kahe pūrṇa svayaṁ bhagavān svayaṁ bhagavān kṛṣṇa, — śāstrera pramāṇa
বেদের নিগূঢ় অর্থ বুঝন না হয় । পুরাণ-বাক্যে সেই অর্থ করয় নিশ্চয় ॥ ১৪৮ ॥
vedera nigūḍha artha bujhana nā haya purāṇa-vākye sei artha karaya niścaya
অহো ভাগ্যমহো ভাগ্যং নন্দগোপব্রজৌকসাম্ । যন্মিত্রং পরমানন্দং পূর্ণং ব্রহ্ম সনাতনম্ ॥ ১৪৯ ॥
aho bhāgyam aho bhāgyaṁ nanda-gopa-vrajaukasām yan-mitraṁ paramānandaṁ pūrṇaṁ brahma sanātanam
‘অপাণি-পাদ’-শ্রুতি বর্জে ‘প্রাকৃত’ পাণি-চরণ । পুনঃ কহে, শীঘ্র চলে, করে সর্ব গ্রহণ ॥ ১৫০ ॥
‘apāṇi-pāda’-śruti varje ‘prākṛta’ pāṇi-caraṇa punaḥ kahe, śīghra cale, kare sarva grahaṇa
অতএব শ্রুতি কহে, ব্রহ্ম — সবিশেষ । ‘মুখ্য’ ছাড়ি’ ‘লক্ষণা’তে মানে নির্বিশেষ ॥ ১৫১ ॥
ataeva śruti kahe, brahma — saviśeṣa ‘mukhya’ chāḍi’ ‘lakṣaṇā’te māne nirviśeṣa
ষড়ৈশ্বর্যপূর্ণানন্দ-বিগ্রহ যাঁহার । হেন-ভগবানে তুমি কহ নিরাকার? ॥ ১৫২ ॥
ṣaḍ-aiśvarya-pūrṇānanda-vigraha yāṅhāra hena-bhagavāne tumi kaha nirākāra?
স্বাভাবিক তিন শক্তি যেই ব্রহ্মে হয় । ‘নিঃশক্তিক’ করি’ তাঁরে করহ নিশ্চয়? ১৫৩ ॥
svābhāvika tina śakti yei brahme haya ‘niḥśaktika’ kari’ tāṅre karaha niścaya?
বিষ্ণুশক্তিঃ পরা প্রোক্তা ক্ষেত্রজ্ঞাখ্যা তথাপরা । অবিদ্যাকর্মসংজ্ঞান্যা তৃতীয়া শক্তিরিষ্যতে ॥ ১৫৪ ॥
viṣṇu-śaktiḥ parā proktā kṣetra-jñākhyā tathā parā avidyā-karma-saṁjñānyā tṛtīyā śaktir iṣyate
যয়া ক্ষেত্রজ্ঞশক্তিঃ সা বেষ্টিতা নৃপ সর্বগা । সংসারতাপানখিলানবাপ্নোত্যত্র সন্ততান্ ॥ ১৫৫ ॥
yayā kṣetra-jña-śaktiḥ sā veṣṭitā nṛpa sarva-gā saṁsāra-tāpān akhilān avāpnoty atra santatān
তয়া তিরোহিতত্বাচ্চ শক্তিঃ ক্ষেত্রজ্ঞসংজ্ঞিতা । সর্বভূতেষু ভূপাল তারতম্যেন বর্ততে ॥ ১৫৬ ॥
tayā tirohitatvāc ca śaktiḥ kṣetra-jña-saṁjñitā sarva-bhūteṣu bhū-pāla tāratamyena vartate
হ্লাদিনী সন্ধিনী সম্বিৎ ত্বয্যেকা সর্বসংশ্রয়ে । হ্লাদতাপকরী মিশ্রা ত্বয়ি নো গুণ-বর্জিতে ॥ ১৫৭ ॥
hlādinī sandhinī samvit tvayy ekā sarva-saṁśraye hlāda-tāpa-karī miśrā tvayi no guṇa-varjite
সচ্চিদানন্দময় হয় ঈশ্বর-স্বরূপ । তিন অংশে চিচ্ছক্তি হয় তিন রূপ ॥ ১৫৮ ॥
sac-cid-ānanda-maya haya īśvara-svarūpa tina aṁśe cic-chakti haya tina rūpa
আনন্দাংশে ‘হ্লাদিনী’, সদংশে ‘সন্ধিনী’ । চিদংশে ‘সম্বিৎ’, যারে জ্ঞান করি মানি ॥ ১৫৯ ॥
ānandāṁśe ‘hlādinī,’ sad-aṁśe ‘sandhinī’ cid-aṁśe ‘samvit’, yāre jñāna kari māni
অন্তরঙ্গা — চিচ্ছক্তি, তটস্থা — জীবশক্তি । বহিরঙ্গা — মায়া, — তিনে করে প্রেমভক্তি ॥ ১৬০ ॥
antaraṅgā — cic-chakti, taṭasthā — jīva-śakti bahiraṅgā — māyā, — tine kare prema-bhakti
ষড়্বিধ ঐশ্বর্য — প্রভুর চিচ্ছক্তি-বিলাস । হেন শক্তি নাহি মান, — পরম সাহস ॥ ১৬১ ॥
ṣaḍ-vidha aiśvarya — prabhura cic-chakti-vilāsa hena śakti nāhi māna, — parama sāhasa
‘মায়াধীশ’ ‘মায়াবশ’ — ঈশ্বরে-জীবে ভেদ । হেন-জীবে ঈশ্বর-সহ কহ ত’ অভেদ ॥ ১৬২ ॥
‘māyādhīśa’ ‘māyā-vaśa’ — īśvare-jīve bheda hena-jīve īśvara-saha kaha ta’ abheda
গীতাশাস্ত্রে জীবরূপ ‘শক্তি’ করি’ মানে । হেন জীবে ‘ভেদ’ কর ঈশ্বরের সনে ॥ ১৬৩ ॥
gītā-śāstre jīva-rūpa ‘śakti’ kari’ māne hena jīve ‘bheda’ kara īśvarera sane
ভূমিরাপোঽনলো বায়ুঃ খং মনো বুদ্ধিরেব চ । অহঙ্কার ইতীয়ং মে ভিন্না প্রকৃতিরষ্টধা ॥ ১৬৪ ॥
bhūmir āpo ’nalo vāyuḥ khaṁ mano buddhir eva ca ahaṅkāra itīyaṁ me bhinnā prakṛtir aṣṭadhā
অপরেয়মিতস্ত্বন্যাং প্ৰকৃতিং বিদ্ধি মে পরাম্ । জীবভূতাং মহাবাহো যয়েদং ধার্যতে জগৎ ॥ ১৬৫ ॥
apareyam itas tv anyāṁ prakṛtiṁ viddhi me parām jīva-bhūtāṁ mahā-bāho yayedaṁ dhāryate jagat
ঈশ্বরের শ্রীবিগ্রহ সচ্চিদানন্দাকার । সে-বিগ্রহে কহ সত্ত্বগুণের বিকার ॥ ১৬৬ ॥
īśvarera śrī-vigraha sac-cid-ānandākāra se-vigrahe kaha sattva-guṇera vikāra
শ্রীবিগ্রহ যে না মানে, সেই ত’ পাষণ্ডী । অদৃশ্য অস্পৃশ্য, সেই হয় যমদণ্ডী ॥ ১৬৭ ॥
śrī-vigraha ye nā māne, sei ta’ pāṣaṇḍī adṛśya aspṛśya, sei haya yama-daṇḍī
বেদ না মানিয়া বৌদ্ধ হয় ত’ নাস্তিক । বেদাশ্রয় নাস্তিক্য-বাদ বৌদ্ধকে অধিক ॥ ১৬৮ ॥
veda nā māniyā bauddha haya ta’ nāstika vedāśraya nāstikya-vāda bauddhake adhika
জীবের নিস্তার লাগি’ সূত্র কৈল ব্যাস । মায়াবাদি-ভাষ্য শুনিলে হয় সর্বনাশ ॥ ১৬৯ ॥
jīvera nistāra lāgi’ sūtra kaila vyāsa māyāvādi-bhāṣya śunile haya sarva-nāśa
‘পরিণাম-বাদ’ — ব্যাস-সূত্রের সম্মত । অচিন্ত্যশক্তি ঈশ্বর জগদ্রূপে পরিণত ॥ ১৭০ ॥
‘pariṇāma-vāda’ — vyāsa-sūtrera sammata acintya-śakti īśvara jagad-rūpe pariṇata
মণি যৈছে অবিকৃতে প্রসবে হেমভার । জগদ্রূপ হয় ঈশ্বর, তবু অবিকার ॥ ১৭১ ॥
maṇi yaiche avikṛte prasabe hema-bhāra jagad-rūpa haya īśvara, tabu avikāra
ব্যাস — ভ্রান্ত বলি’ সেই সূত্রে দোষ দিয়া । ‘বিবর্তবাদ’ স্থাপিয়াছে কল্পনা করিয়া ॥ ১৭২ ॥
vyāsa — bhrānta bali’ sei sūtre doṣa diyā ‘vivarta-vāda’ sthāpiyāche kalpanā kariyā
জীবের দেহে আত্মবুদ্ধি — সেই মিথ্যা হয় । জগৎ যে মিথ্যা নহে, নশ্বরমাত্র হয় ॥ ১৭৩ ॥
jīvera dehe ātma-buddhi — sei mithyā haya jagat ye mithyā nahe, naśvara-mātra haya
‘প্রণব’ যে মহাবাক্য — ঈশ্বরের মূর্তি । প্রণব হৈতে সর্ববেদ, জগৎ-উৎপত্তি ॥ ১৭৪ ॥
‘praṇava’ ye mahā-vākya — īśvarera mūrti praṇava haite sarva-veda, jagat-utpatti
‘তত্ত্বমসি’ — জীব-হেতু প্রাদেশিক বাক্য । প্রণব না মানি’ তারে কহে মহাবাক্য ॥” ১৭৫ ॥
‘tat tvam asi’ — jīva-hetu prādeśika vākya praṇava nā māni’ tāre kahe mahā-vākya
এইমতে কল্পিত ভাষ্যে শত দোষ দিল । ভট্টাচার্য পূর্বপক্ষ অপার করিল ॥ ১৭৬ ॥
ei-mate kalpita bhāṣye śata doṣa dila bhaṭṭācārya pūrva-pakṣa apāra karila
বিতণ্ডা, ছল, নিগ্রহাদি অনেক উঠাইল । সব খণ্ডি’ প্রভু নিজ-মত সে স্থাপিল ॥ ১৭৭ ॥
vitaṇḍā, chala, nigrahādi aneka uṭhāila saba khaṇḍi’ prabhu nija-mata se sthāpila
“ভগবান্ — ‘সম্বন্ধ’, ভক্তি — ‘অভিধেয়’ হয় । প্রেমা — ‘প্রয়োজন’, বেদে তিনবস্তু কয় ॥ ১৭৮ ॥
bhagavān — ‘sambandha’, bhakti — ‘abhidheya’ haya premā — ‘prayojana’, vede tina-vastu kaya
আর যে যে-কিছু কহে, সকলই কল্পনা । স্বতঃপ্রমাণ বেদ-বাক্যে কল্পেন লক্ষণা ॥ ১৭৯ ॥
āra ye ye-kichu kahe, sakala-i kalpanā svataḥ-pramāṇa veda-vākye kalpena lakṣaṇā
আচার্যের দোষ নাহি, ঈশ্বর-আজ্ঞা হৈল । অতএব কল্পনা করি’ নাস্তিক-শাস্ত্র কৈল ॥ ১৮০ ॥
ācāryera doṣa nāhi, īśvara-ājñā haila ataeva kalpanā kari’ nāstika-śāstra kaila
স্বাগমৈঃ কল্পিতৈস্ত্বঞ্চ জনান্ মদ্বিমুখান্ কুরু । মাঞ্চ গোপয় যেন স্যাৎ সৃষ্টিরেষোত্তরোত্তরা ॥ ১৮১ ॥
svāgamaiḥ kalpitais tvaṁ ca janān mad-vimukhān kuru māṁ ca gopaya yena syāt sṛṣṭir eṣottarottarā
মায়াবাদমসচ্ছাস্ত্রং প্ৰচ্ছন্নং বৌদ্ধমুচ্যতে । ময়ৈব বিহিতং দেবি কলৌ ব্রাহ্মণমূর্তিনা ॥” ১৮২ ॥
māyāvādam asac-chāstraṁ pracchannaṁ bauddham ucyate mayaiva vihitaṁ devi kalau brāhmaṇa-mūrtinā
শুনি’ ভট্টাচার্য হৈল পরম বিস্মিত । মুখে না নিঃসরে বাণী, হইলা স্তম্ভিত ॥ ১৮৩ ॥
śuni’ bhaṭṭācārya haila parama vismita mukhe nā niḥsare vāṇī, ha-ilā stambhita
প্রভু কহে, — “ভট্টাচার্য, না কর বিস্ময় । ভগবানে ভক্তি — পরম-পুরুষার্থ হয় ॥ ১৮৪ ॥
prabhu kahe, — bhaṭṭācārya, nā kara vismaya bhagavāne bhakti — parama-puruṣārtha haya
‘আত্মারাম’ পর্যন্ত করে ঈশ্বর ভজন । ঐছে অচিন্ত্য ভগবানের গুণগণ ॥ ১৮৫ ॥
‘ātmārāma’ paryanta kare īśvara bhajana aiche acintya bhagavānera guṇa-gaṇa
আত্মারামাশ্চ মুনয়ো নির্গ্রন্থা অপ্যুরুক্রমে । কুর্বন্ত্যহৈতুকীং ভক্তিমিত্থম্ভূতগুণো হরিঃ ॥” ১৮৬ ॥
ātmārāmāś ca munayo nirgranthā apy urukrame kurvanty ahaitukīṁ bhaktim ittham-bhūta-guṇo hariḥ
শুনি’ ভট্টাচার্য কহে, — ‘শুন, মহাশয় । এই শ্লোকের অর্থ শুনিতে বাঞ্ছা হয় ॥’ ১৮৭ ॥
śuni’ bhaṭṭācārya kahe, — ‘śuna, mahāśaya ei ślokera artha śunite vāñchā haya’
প্রভু কহে, — ‘তুমি কি অর্থ কর, তাহা আগে শুনি’ । পাছে আমি করিব অর্থ, যেবা কিছু জানি ॥’ ১৮৮ ॥
prabhu kahe, — ‘tumi ki artha kara, tāhā āge śuni’ pāche āmi kariba artha, yebā kichu jāni’
শুনি’ ভট্টাচার্য শ্লোক করিল ব্যাখ্যান । তর্কশাস্ত্র-মত উঠায় বিবিধ বিধান ॥ ১৮৯ ॥
śuni’ bhaṭṭācārya śloka karila vyākhyāna tarka-śāstra-mata uṭhāya vividha vidhāna
নববিধ অর্থ কৈল শাস্ত্রমত লঞা । শুনি’ প্রভু কহে কিছু ঈষৎ হাসিয়া ॥ ১৯০ ॥
nava-vidha artha kaila śāstra-mata lañā śuni’ prabhu kahe kichu īṣat hāsiyā
“‘ভট্টাচার্য’, জানি — তুমি সাক্ষাৎ বৃহস্পতি । শাস্ত্রব্যাখ্যা করিতে ঐছে কারো নাহি শক্তি ॥ ১৯১ ॥
‘bhaṭṭācārya’, jāni — tumi sākṣāt bṛhaspati śāstra-vyākhyā karite aiche kāro nāhi śakti
কিন্তু তুমি অর্থ কৈলে পাণ্ডিত্য-প্রতিভায় । ইহা বই শ্লোকের আছে আরো অভিপ্রায় ॥” ১৯২ ॥
kintu tumi artha kaile pāṇḍitya-pratibhāya ihā va-i ślokera āche āro abhiprāya
ভট্টাচার্যের প্রার্থনাতে প্রভু ব্যাখ্যা কৈল । তাঁর নব অর্থ-মধ্যে এক না ছুইঁল ॥ ১৯৩ ॥
bhaṭṭācāryera prārthanāte prabhu vyākhyā kaila tāṅra nava artha-madhye eka nā chuṅila
আত্মারামাশ্চ-শ্লোকে ‘একাদশ’ পদ হয় । পৃথক্ পৃথক্ কৈল পদের অর্থ নিশ্চয় ॥ ১৯৪ ॥
ātmārāmāś ca-śloke ‘ekādaśa’ pada haya pṛthak pṛthak kaila padera artha niścaya
তত্তৎপদ-প্রাধান্যে ‘আত্মারাম’ মিলাঞা । অষ্টাদশ অর্থ কৈল অভিপ্রায় লঞা ॥ ১৯৫ ॥
tat-tat-pada-prādhānye ‘ātmārāma’ milāñā aṣṭādaśa artha kaila abhiprāya lañā
“ভগবান্, তাঁর শক্তি, তাঁর গুণগণ । অচিন্ত্য প্রভাব তিনের না যায় কথন ॥ ১৯৬ ॥
bhagavān, tāṅra śakti, tāṅra guṇa-gaṇa acintya prabhāva tinera nā yāya kathana
অন্য যত সাধ্য-সাধন করি’ আচ্ছাদন । এই তিনে হরে সিদ্ধ-সাধকের মন ॥” ১৯৭ ॥
anya yata sādhya-sādhana kari’ ācchādana ei tine hare siddha-sādhakera mana
সনকাদি-শুকদেব তাহাতে প্রমাণ । এইমত নানা অর্থ করেন ব্যাখ্যান ॥ ১৯৮ ॥
sanakādi-śukadeva tāhāte pramāṇa ei-mata nānā artha karena vyākhyāna
শুনি’ ভট্টাচার্যের মনে হৈল চমৎকার । প্রভুকে কৃষ্ণ জানি’ করে আপনা ধিক্কার ॥ ১৯৯ ॥
śuni’ bhaṭṭācāryera mane haila camatkāra prabhuke kṛṣṇa jāni’ kare āpanā dhikkāra
‘ইঁহো ত’ সাক্ষাৎ কৃষ্ণ, — মুঞি না জানিয়া । মহা-অপরাধ কৈনু গর্বিত হইয়া ॥’ ২০০ ॥
‘iṅho ta’ sākṣāt kṛṣṇa, — muñi nā jāniyā mahā-aparādha kainu garvita ha-iyā’
আত্মনিন্দা করি’ লৈল প্ৰভুর শরণ । কৃপা করিবারে তবে প্রভুর হৈল মন ॥ ২০১ ॥
ātma-nindā kari’ laila prabhura śaraṇa kṛpā karibāre tabe prabhura haila mana
নিজ-রূপ প্রভু তাঁরে করাইল দর্শন । চতুর্ভুজ-রূপ প্রভু হইলা তখন ॥ ২০২ ॥
nija-rūpa prabhu tāṅre karāila darśana catur-bhuja-rūpa prabhu hā-ilā takhana
দেখাইল তাঁরে আগে চতুর্ভুজ-রূপ । পাছে শ্যাম-বংশীমুখ স্বকীয় স্বরূপ ॥ ২০৩ ॥
dekhāila tāṅre āge catur-bhuja-rūpa pāche śyāma-vaṁśī-mukha svakīya svarūpa
দেখি’ সার্বভৌম দণ্ডবৎ করি’ পড়ি’ । পুনঃ উঠি’ স্তুতি করে দুই কর যুড়ি’ ॥ ২০৪ ॥
dekhi’ sārvabhauma daṇḍavat kari’ paḍi’ punaḥ uṭhi’ stuti kare dui kara yuḍi’
প্রভুর কৃপায় তাঁর স্ফুরিল সব তত্ত্ব । নাম-প্রেমদান-আদি বর্ণেন মহত্ত্ব ॥ ২০৫ ॥
prabhura kṛpāya tāṅra sphurila saba tattva nāma-prema-dāna-ādi varṇena mahattva
শত শ্লোক কৈল এক দণ্ড না যাইতে । বৃহস্পতি তৈছে শ্লোক না পারে করিতে ॥ ২০৬ ॥
śata śloka kaila eka daṇḍa nā yāite bṛhaspati taiche śloka nā pāre karite
শুনি’ সুখে প্রভু তাঁরে কৈল আলিঙ্গন । ভট্টাচার্য প্রেমাবেশে হৈল অচেতন ॥ ২০৭ ॥
śuni’ sukhe prabhu tāṅre kaila āliṅgana bhaṭṭācārya premāveśe haila acetana
অশ্রু, স্তম্ভ, পুলক, স্বেদ, কম্প থরহরি । নাচে, গায়, কান্দে, পড়ে প্রভু-পদ ধরি’ ॥ ২০৮ ॥
aśru, stambha, pulaka, sveda, kampa tharahari nāce, gāya, kānde, paḍe prabhu-pada dhari’
দেখি’ গোপীনাথাচার্য হরষিত-মন । ভট্টাচার্যের নৃত্য দেখি’ হাসে প্রভুর গণ ॥ ২০৯ ॥
dekhi’ gopīnāthācārya haraṣita-mana bhaṭṭācāryera nṛtya dekhi’ hāse prabhura gaṇa
গোপীনাথাচার্য কহে মহাপ্রভুর প্রতি । ‘সেই ভট্টাচার্যের প্রভু কৈলে এই গতি ॥’ ২১০ ॥
gopīnāthācārya kahe mahāprabhura prati ‘sei bhaṭṭācāryera prabhu kaile ei gati’
প্রভু কহে, — ‘তুমি ভক্ত, তোমার সঙ্গ হৈতে । জগন্নাথ ইঁহারে কৃপা কৈল ভালমতে ॥’ ২১১ ॥
prabhu kahe, — ‘tumi bhakta, tomāra saṅga haite jagannātha iṅhāre kṛpā kaila bhāla-mate’
তবে ভট্টাচার্যে প্রভু সুস্থির করিল । স্থির হঞা ভট্টাচার্য বহু স্তুতি কৈল ॥ ২১২ ॥
tabe bhaṭṭācārye prabhu susthira karila sthira hañā bhaṭṭācārya bahu stuti kaila
‘জগৎ নিস্তারিলে তুমি, — সেহ অল্পকার্য । আমা উদ্ধারিলে তুমি, — এ শক্তি আশ্চর্য ॥ ২১৩ ॥
‘jagat nistārile tumi, — seha alpa-kārya āmā uddhārile tumi, — e śakti āścarya
তর্ক-শাস্ত্রে জড় আমি, যৈছে লৌহপিণ্ড । আমা দ্রবাইলে তুমি, প্রতাপ প্রচণ্ড ॥’ ২১৪ ॥
tarka-śāstre jaḍa āmi, yaiche lauha-piṇḍa āmā dravāile tumi, pratāpa pracaṇḍa’
স্তুতি শুনি’ মহাপ্রভু নিজ বাসা আইলা । ভট্টাচার্য আচার্য-দ্বারে ভিক্ষা করাইলা ॥ ২১৫ ॥
stuti śuni’ mahāprabhu nija vāsā āilā bhaṭṭācārya ācārya-dvāre bhikṣā karāilā
আর দিন প্রভু গেলা জগন্নাথ-দরশনে । দর্শন করিলা জগন্নাথ-শয্যোত্থানে ॥ ২১৬ ॥
āra dina prabhu gelā jagannātha-daraśane darśana karilā jagannātha-śayyotthāne
পূজারী আনিয়া মালা-প্রসাদান্ন দিলা । প্রসাদান্ন-মালা পাঞা প্রভু হর্ষ হৈলা ॥ ২১৭ ॥
pūjārī āniyā mālā-prasādānna dilā prasādānna-mālā pāñā prabhu harṣa hailā
সেই প্রসাদান্ন-মালা অঞ্চলে বান্ধিয়া । ভট্টাচার্যের ঘরে আইলা ত্বরাযুক্ত হঞা ॥ ২১৮ ॥
sei prasādānna-mālā añcale bāndhiyā bhaṭṭācāryera ghare āilā tvarāyukta hañā
অরুণোদয়-কালে হৈল প্রভুর আগমন । সেইকালে ভট্টাচার্যের হৈল জাগরণ ॥ ২১৯ ॥
aruṇodaya-kāle haila prabhura āgamana sei-kāle bhaṭṭācāryera haila jāgaraṇa
‘কৃষ্ণ’ ‘কৃষ্ণ’ স্ফুট কহি’ ভট্টাচার্য জাগিলা । কৃষ্ণনাম শুনি’ প্রভুর আনন্দ বাড়িলা ॥ ২২০ ॥
‘kṛṣṇa’ ‘kṛṣṇa’ sphuṭa kahi’ bhaṭṭācārya jāgilā kṛṣṇa-nāma śuni’ prabhura ānanda bāḍilā
বাহিরে প্রভুর তেঁহো পাইল দরশন । আস্তে-ব্যস্তে আসি’ কৈল চরণ বন্দন ॥ ২২১ ॥
bāhire prabhura teṅho pāila daraśana āste-vyaste āsi’ kaila caraṇa vandana
বসিতে আসন দিয়া দুঁহেত বসিলা । প্রসাদান্ন খুলি’ প্রভু তাঁর হাতে দিলা ॥ ২২২ ॥
vasite āsana diyā duṅheta vasilā prasādānna khuli’ prabhu tāṅra hāte dilā
প্রসাদান্ন পাঞা ভট্টাচার্যের আনন্দ হৈল । স্নান, সন্ধ্যা, দন্তধাবন যদ্যপি না কৈল ॥ ২২৩ ॥
prasādānna pāñā bhaṭṭācāryera ānanda haila snāna, sandhyā, danta-dhāvana yadyapi nā kaila
চৈতন্য-প্রসাদে মনের সব জাড্য গেল । এই শ্লোক পড়ি’ অন্ন ভক্ষণ করিল ॥ ২২৪ ॥
caitanya-prasāde manera saba jāḍya gela ei śloka paḍi’ anna bhakṣaṇa karila
শুষ্কং পর্যুষিতং বাপি নীতং বা দূরদেশতঃ । প্রাপ্তিমাত্রেণ ভোক্তব্যং নাত্র কালবিচারণা ॥ ২২৫ ॥
śuṣkaṁ paryuṣitaṁ vāpi nītaṁ vā dūra-deśataḥ prāpti-mātreṇa bhoktavyaṁ nātra kāla-vicāraṇā
ন দেশনিয়মস্তত্র ন কালনিয়মস্তথা । প্রাপ্তমন্নং দ্রুতং শিষ্টৈর্ভোক্তব্যং হরিরব্রবীৎ ॥ ২২৬ ॥
na deśa-niyamas tatra na kāla-niyamas tathā prāptam annaṁ drutaṁ śiṣṭair bhoktavyaṁ harir abravīt
দেখি’ আনন্দিত হৈল মহাপ্রভুর মন । প্রেমাবিষ্ট হঞা প্রভু কৈলা আলিঙ্গন ॥ ২২৭ ॥
dekhi’ ānandita haila mahāprabhura mana premāviṣṭa hañā prabhu kailā āliṅgana
দুইজনে ধরি’ দুঁহে করেন নর্তন । প্ৰভু-ভৃত্য দুঁহা স্পর্শে, দোঁহার ফুলে মন ॥ ২২৮ ॥
dui-jane dhari’ duṅhe karena nartana prabhu-bhṛtya duṅhā sparśe, doṅhāra phule mana
স্বেদ-কম্প-অশ্রু দুঁহে আনন্দে ভাসিলা । প্রেমাবিষ্ট হঞা প্রভু কহিতে লাগিলা ॥ ২২৯ ॥
sveda-kampa-aśru duṅhe ānande bhāsilā premāviṣṭa hañā prabhu kahite lāgilā
“আজি মুঞি অনায়াসে জিনিনু ত্রিভুবন । আজি মুঞি করিনু বৈকুন্ঠ আরোহণ ॥ ২৩০ ॥
“āji muñi anāyāse jininu tribhuvana āji muñi karinu vaikuṇṭha ārohaṇa
আজি মোর পূর্ণ হৈল সর্ব অভিলাষ । সার্বভৌমের হৈল মহাপ্রসাদে বিশ্বাস ॥ ২৩১ ॥
āji mora pūrṇa haila sarva abhilāṣa sārvabhaumera haila mahā-prasāde viśvāsa
আজি তুমি নিষ্কপটে হৈলা কৃষ্ণাশ্রয় । কৃষ্ণ আজি নিষ্কপটে তোমা হৈল সদয় ॥ ২৩২ ॥
āji tumi niṣkapaṭe hailā kṛṣṇāśraya kṛṣṇa āji niṣkapaṭe tomā haila sadaya
আজি সে খণ্ডিল তোমার দেহাদি-বন্ধন । আজি তুমি ছিন্ন কৈলে মায়ার বন্ধন ॥ ২৩৩ ॥
āji se khaṇḍila tomāra dehādi-bandhana āji tumi chinna kaile māyāra bandhana
আজি কৃষ্ণপ্রাপ্তি-যোগ্য হৈল তোমার মন । বেদ-ধর্ম লঙ্ঘি’ কৈলে প্রসাদ ভক্ষণ ॥” ২৩৪ ॥
āji kṛṣṇa-prāpti-yogya haila tomāra mana veda-dharma laṅghi’ kaile prasāda bhakṣaṇa”
যেষাং স এষ ভগবান্ দয়য়েদনন্তঃ সর্বাত্মনাশ্রিতপদো যদি নির্ব্যলীকম্ । তে দুস্তরামতিতরন্তি চ দেবমায়াং নৈষাং মমাহমিতিধীঃ শ্বশৃগালভক্ষ্যে ॥ ২৩৫ ॥
yeṣāṁ sa eṣa bhagavān dayayed anantaḥ sarvātmanāśrita-pado yadi nirvyalīkam te dustarām atitaranti ca deva-māyāṁ naiṣāṁ mamāham iti dhīḥ śva-śṛgāla-bhakṣye
এত কহি’ মহাপ্রভু আইলা নিজ-স্থানে । সেই হৈতে ভট্টাচার্যের খণ্ডিল অভিমানে ॥ ২৩৬ ॥
eta kahi’ mahāprabhu āilā nija-sthāne sei haite bhaṭṭācāryera khaṇḍila abhimāne
চৈতন্য-চরণ বিনে নাহি জানে আন । ভক্তি বিনু শাস্ত্রের আর না করে ব্যাখ্যান ॥ ২৩৭ ॥
caitanya-caraṇa vine nāhi jāne āna bhakti vinu śāstrera āra nā kare vyākhyāna
গোপীনাথাচার্য তাঁর বৈষ্ণবতা দেখিয়া । ‘হরি’ ‘হরি’ বলি’ নাচে হাতে তালি দিয়া ॥ ২৩৮ ॥
gopīnāthācārya tāṅra vaiṣṇavatā dekhiyā ‘hari’ ‘hari’ bali’ nāce hāte tāli diyā
আর দিন ভট্টাচার্য আইলা দর্শনে । জগন্নাথ না দেখি’ আইলা প্রভুস্থানে ॥ ২৩৯ ॥
āra dina bhaṭṭācārya āilā darśane jagannātha nā dekhi’ āilā prabhu-sthāne
দণ্ডবৎ করি’ কৈল বহুবিধ স্তুতি । দৈন্য করি’ কহে নিজ পূর্বদুর্মতি ॥ ২৪০ ॥
daṇḍavat kari’ kaila bahu-vidha stuti dainya kari’ kahe nija pūrva-durmati
ভক্তিসাধন-শ্রেষ্ঠ শুনিতে হৈল মন । প্রভু উপদেশ কৈল নাম-সংকীর্তন ॥ ২৪১ ॥
bhakti-sādhana-śreṣṭha śunite haila mana prabhu upadeśa kaila nāma-saṅkīrtana
হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্ । কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা ॥ ২৪২ ॥
harer nāma harer nāma harer nāmaiva kevalam kalau nāsty eva nāsty eva nāsty eva gatir anyathā
এই শ্লোকের অর্থ শুনাইল করিয়া বিস্তার । শুনি’ ভট্টাচার্য-মনে হৈল চমৎকার ॥ ২৪৩ ॥
ei ślokera artha śunāila kariyā vistāra śuni’ bhaṭṭācārya-mane haila camatkāra
গোপীনাথাচার্য বলে — ‘আমি পূর্বে যে কহিল । শুন, ভট্টাচার্য, তোমার সেই ত’ হইল’ ॥ ২৪৪ ॥
gopīnāthācārya bale, — ‘āmi pūrve ye kahila śuna, bhaṭṭācārya, tomāra sei ta’ ha-ila’
ভট্টাচার্য কহে তাঁরে করি’ নমস্কারে । তোমার সম্বন্ধে প্রভু কৃপা কৈল মোরে ॥ ২৪৫ ॥
bhaṭṭācārya kahe tāṅre kari’ namaskāre tomāra sambandhe prabhu kṛpā kaila more
তুমি — মহাভাগবত, আমি — তর্ক-অন্ধে । প্রভু কৃপা কৈল মোরে তোমার সম্বন্ধে ॥ ২৪৬ ॥
tumi — mahābhāgavata, āmi — tarka-andhe prabhu kṛpā kaila more tomāra sambandhe
বিনয় শুনি’ তুষ্ট্যে প্রভু কৈল আলিঙ্গন । কহিল, — যাঞা করহ ঈশ্বর দরশন ॥ ২৪৭ ॥
vinaya śuni’ tuṣṭye prabhu kaila āliṅgana kahila, — yāñā karaha īśvara daraśana
জগদানন্দ দামোদর, — দুই সঙ্গে লঞা । ঘরে আইল ভট্টাচার্য জগন্নাথ দেখিয়া ॥ ২৪৮ ॥
jagadānanda dāmodara, — dui saṅge lañā ghare āila bhaṭṭācārya jagannātha dekhiyā
উত্তম উত্তম প্রসাদ বহুত আনিলা । নিজবিপ্ৰ-হাতে দুই জনা সঙ্গে দিলা ॥ ২৪৯ ॥
uttama uttama prasāda bahuta ānilā nija-vipra-hāte dui janā saṅge dilā
নিজ কৃত দুই শ্লোক লিখিয়া তালপাতে । ‘প্ৰভুকে দিহ’ বলি’ দিল জগদানন্দ হাতে ॥ ২৫০ ॥
nija kṛta dui śloka likhiyā tāla-pāte ‘prabhuke diha’ bali’ dila jagadānanda-hāte
প্ৰভু-স্থানে আইলা দুঁহে প্রসাদ-পত্রী লঞা । মুকুন্দ দত্ত পত্রী নিল তার হাতে পাঞা ॥ ২৫১ ॥
prabhu-sthāne āilā duṅhe prasāda-patrī lañā mukunda datta patrī nila tāra hāte pāñā
দুই শ্লোক বাহির-ভিতে লিখিয়া রাখিল । তবে জগদানন্দ পত্রী প্রভুকে লঞা দিল ॥ ২৫২ ॥
dui śloka bāhira-bhite likhiyā rākhila tabe jagadānanda patrī prabhuke lañā dila
প্রভু শ্লোক পড়ি’ পত্র ছিণ্ডিয়া ফেলিল । ভিত্ত্যে দেখি’ ভক্ত সব শ্লোক কণ্ঠে কৈল ॥ ২৫৩ ॥
prabhu śloka paḍi’ patra chiṇḍiyā phelila bhittye dekhi’ bhakta saba śloka kaṇṭhe kaila
বৈরাগ্য-বিদ্যা-নিজ-ভক্তিযোগ-শিক্ষার্থমেকঃ পুরুষঃ পুরাণঃ । শ্রীকৃষ্ণচৈতন্যশরীরধারী কৃপাম্বুধির্যস্তমহং প্ৰপদ্যে ॥ ২৫৪ ॥
vairāgya-vidyā-nija-bhakti-yoga- śikṣārtham ekaḥ puruṣaḥ purāṇaḥ śrī-kṛṣṇa-caitanya-śarīra-dhārī kṛpāmbudhir yas tam ahaṁ prapadye
কালান্নষ্টং ভক্তিযোগং নিজং যঃ প্ৰাদুষ্কর্তুং কৃষ্ণচৈতন্যনামা । আবির্ভূতস্তস্য পাদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লীয়তাং চিত্তভৃঙ্গঃ ॥ ২৫৫ ॥
kālān naṣṭaṁ bhakti-yogaṁ nijaṁ yaḥ prāduṣkartuṁ kṛṣṇa-caitanya-nāmā āvirbhūtas tasya pādāravinde gāḍhaṁ gāḍhaṁ līyatāṁ citta-bhṛṅgaḥ
এই দুই শ্লোক — ভক্তকন্ঠে রত্নহার । সার্বভৌমের কীর্তি ঘোষে ঢক্কাবাদ্যাকার ॥ ২৫৬ ॥
ei dui śloka — bhakta-kaṇṭhe ratna-hāra sārvabhaumera kīrti ghoṣe ḍhakkā-vādyākāra
সার্বভৌম হৈলা প্রভুর ভক্ত একতান । মহাপ্রভুর সেবা-বিনা নাহি জানে আন ॥ ২৫৭ ॥
sārvabhauma hailā prabhura bhakta ekatāna mahāprabhura sevā-vinā nāhi jāne āna
‘শ্রীকৃষ্ণচৈতন্য শচীসূত গুণধাম’ । এই ধ্যান, এই জপ, লয় এই নাম ॥ ২৫৮ ॥
‘śrī-kṛṣṇa-caitanya śacī-sūta guṇa-dhāma’ ei dhyāna, ei japa, laya ei nāma
একদিন সার্বভৌম প্রভু-আগে আইলা । নমস্কার করি’ শ্লোক পড়িতে লাগিলা ॥ ২৫৯ ॥
eka-dina sārvabhauma prabhu-āge āilā namaskāra kari’ śloka paḍite lāgilā
ভাগবতের ‘ব্রহ্মস্তবে’র শ্লোক পড়িলা । শ্লোক-শেষে দুই অক্ষর-পাঠ ফিরাইলা ॥ ২৬০ ॥
bhāgavatera ‘brahma-stave’ra śloka paḍilā śloka-śeṣe dui akṣara-pāṭha phirāilā
তত্তেঽনুকম্পাং সুসমীক্ষমাণো ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম্ । হৃদ্বাগ্বপুর্ভির্বিদধন্নমস্তে জীবেত যো ভক্তিপদে স দায়ভাক্ ॥ ২৬১ ॥
tat te ’nukampāṁ su-samīkṣamāṇo bhuñjāna evātma-kṛtaṁ vipākam hṛd-vāg-vapurbhir vidadhan namas te jīveta yo bhakti-pade sa dāya-bhāk
প্রভু কহে, ‘মুক্তিপদে’ — ইহা পাঠ হয় । ‘ভক্তিপদে’ কেনে পড়, কি তোমার আশয় ॥ ২৬২ ॥
prabhu kahe, ‘mukti-pade’ — ihā pāṭha haya ‘bhakti-pade’ kene paḍa, ki tomāra āśaya
ভট্টাচার্য কহে — ‘ভক্তি’-সম নহে মুক্তি-ফল । ভগবদ্ভক্তিবিমুখের হয় দণ্ড কেবল ॥ ২৬৩ ॥
bhaṭṭācārya kahe, — ‘bhakti’-sama nahe mukti-phala bhagavad-bhakti-vimukhera haya daṇḍa kevala
কৃষ্ণের বিগ্রহ যেই সত্য নাহি মানে । যেই নিন্দা-যুদ্ধাদিক করে তাঁর সনে ॥ ২৬৪ ॥ সেই দুইর দণ্ড হয় — ‘ব্রহ্মসাযুজ্য-মুক্তি’ । তার মুক্তি ফল নহে, যেই করে ভক্তি ॥ ২৬৫ ॥
kṛṣṇera vigraha yei satya nāhi māne yei nindā-yuddhādika kare tāṅra sane sei duira daṇḍa haya — ‘brahma-sāyujya-mukti’ tāra mukti phala nahe, yei kare bhakti
যদ্যপি সে মুক্তি হয় পঞ্চ-পরকার । সালোক্য-সামীপ্য-সারূপ্য-সার্ষ্টি-সাযুজ্য আর ॥ ২৬৬ ॥
yadyapi se mukti haya pañca-parakāra sālokya-sāmīpya-sārūpya-sārṣṭi-sāyujya āra
‘সালোক্যাদি’ চারি যদি হয় সেবা-দ্বার । তবু কদাচিৎ ভক্ত করে অঙ্গীকার ॥ ২৬৭ ॥
‘sālokyādi’ cāri yadi haya sevā-dvāra tabu kadācit bhakta kare aṅgīkāra
‘সাযুজ্য’ শুনিতে ভক্তের হয় ঘৃণা ভয় । নরক বাঞ্ছয়ে, তবু সাযুজ্য না লয় ॥ ২৬৮ ॥
‘sāyujya’ śunite bhaktera haya ghṛṇā-bhaya naraka vāñchaye, tabu sāyujya nā laya
ব্ৰহ্মে, ঈশ্বরে সাযুজ্য দুই ত’ প্রকার । ব্রহ্ম-সাযুজ্য হৈতে ঈশ্বর-সাযুজ্য ধিক্কার ॥ ২৬৯ ॥
brahme, īśvare sāyujya dui ta’ prakāra brahma-sāyujya haite īśvara-sāyujya dhikkāra
সালোক্য-সার্ষ্টি-সামীপ্য সারূপ্যৈকত্বমপ্যুত । দীয়মানং ন গৃহ্ণন্তি বিনা মৎ-সেবনং জনাঃ ॥ ২৭০ ॥
sālokya-sārṣṭi-sāmīpya- sārūpyaikatvam apy uta dīyamānaṁ na gṛhṇanti vinā mat-sevanaṁ janāḥ
প্রভু কহে, — ‘মুক্তিপদে’র আর অর্থ হয় । মুক্তিপদ-শব্দে ‘সাক্ষাৎ ঈশ্বর’ কহয় ॥ ২৭১ ॥
prabhu kahe, — ‘mukti-pade’ra āra artha haya mukti-pada-śabde ‘sākṣāt īśvara’ kahaya
মুক্তি পদে যাঁর, সেই ‘মুক্তিপদ’ হয় । কিম্বা নবম পদার্থ ‘মুক্তির’ সমাশ্রয় ॥ ২৭২ ॥
mukti pade yāṅra, sei ‘mukti-pada’ haya kimvā navama padārtha ‘muktira’ samāśraya
দুই-অর্থে ‘কৃষ্ণ’ কহি, কেনে পাঠ ফিরি । সার্বভৌম কহে, — ও-পাঠ কহিতে না পারি ॥ ২৭৩ ॥
dui-arthe ‘kṛṣṇa’ kahi, kene pāṭha phiri sārvabhauma kahe, — o-pāṭha kahite nā pāri
যদ্যপি তোমার অর্থ এই শব্দে কয় । তথাপি ‘আশ্লিষ্য-দোষে’ কহন না যায় ॥ ২৭৪ ॥
yadyapi tomāra artha ei śabde kaya tathāpi ‘āśliṣya-doṣe’ kahana nā yāya
যদ্যপি ‘মুক্তি’-শব্দের হয় পঞ্চ বৃত্তি । রূঢ়িবৃত্ত্যে কহে তবু ‘সাযুজ্যে’ প্রতীতি ॥ ২৭৫ ॥
yadyapi ‘mukti’-śabdera haya pañca vṛtti rūḍhi-vṛttye kahe tabu ‘sāyujye’ pratīti
মুক্তি-শব্দ কহিতে মনে হয় ঘৃণা-ত্রাস । ভক্তি-শব্দ কহিতে মনে হয় ত’ উল্লাস ॥ ২৭৬ ॥
mukti-śabda kahite mane haya ghṛṇā-trāsa bhakti-śabda kahite mane haya ta’ ullāsa
শুনিয়া হাসেন প্রভু আনন্দিত-মনে । ভট্টাচার্যে কৈল প্রভু দৃঢ় আলিঙ্গনে ॥ ২৭৭ ॥
śuniyā hāsena prabhu ānandita-mane bhaṭṭācārya kaila prabhu dṛḍha āliṅgane
যেই ভট্টাচার্য পড়ে পড়ায় মায়াবাদে । তাঁর ঐছে বাক্য স্ফুরে চৈতন্য-প্রসাদে ॥ ২৭৮ ॥
yei bhaṭṭācārya pade paḍāya māyāvāde tāṅra aiche vākya sphure caitanya-prasāde
লোহাকে যাবৎ স্পর্শি’ হেম নাহি করে । তাবৎ স্পর্শমণি কেহ চিনিতে না পারে ॥ ২৭৯ ॥
lohāke yāvat sparśi’ hema nāhi kare tāvat sparśa-maṇi keha cinite nā pāre
ভট্টাচার্যের বৈষ্ণবতা দেখি’ সর্বজন । প্রভুকে জানিল — ‘সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন’ ॥ ২৮০ ॥
bhaṭṭācāryera vaiṣṇavatā dekhi’ sarva-jana prabhuke jānila — ‘sākṣāt vrajendra-nandana’
কাশীমিশ্র-আদি যত নীলাচলবাসী । শরণ লইল সবে প্ৰভু-পদে আসি’ ॥ ২৮১ ॥
kāśī-miśra-ādi yata nīlācala-vāsī śaraṇa la-ila sabe prabhu-pade āsi’
সেই সব কথা আগে করিব বর্ণন । সার্বভৌম করে যৈছে প্রভুর সেবন ॥ ২৮২ ॥
sei saba kathā āge kariba varṇana sārvabhauma kare yaiche prabhura sevana
যৈছে পরিপাটী করে ভিক্ষা-নিৰ্বাহন । বিস্তারিয়া আগে তাহা করিব বর্ণন ॥ ২৮৩ ॥
yaiche paripāṭī kare bhikṣā-nirvāhana vistāriyā āge tāhā kariba varṇana
এই মহাপ্ৰভুর লীলা — সার্বভৌম-মিলন । ইহা যেই শ্রদ্ধা করি’ করয়ে শ্রবণ ॥ ২৮৪ ॥ জ্ঞান-কর্মপাশ হৈতে হয় বিমোচন । অচিরে মিলয়ে তাঁরে চৈতন্যচরণ ॥ ২৮৫ ॥
ei mahāprabhura līlā — sārvabhauma-milana ihā yei śraddhā kari’ karaye śravaṇa jñāna-karma-pāśa haite haya vimocana acire milaye tāṅre caitanya-caraṇa
শ্রীরূপ-রঘুনাথ-পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ২৮৬ ॥
śrī-rūpa-raghunātha-pade yāra āśa caitanya-caritāmṛta kahe kṛṣṇadāsa